05-Feb-2025

Thursday 06 February 2025

07-Feb-2025

ভর্তুকি কমাতে বিদ্যুৎ কেনার বেঞ্চমার্ক দাম নির্ধারণ করবে সরকার: জ্বালানি উপদেষ্টা

The Business Standard

বিদ্যুতের ভর্তুকি নিয়ে সরকার অনেক চাপে থাকলে নিকট ভবিষ্যতে দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, "বিদ্যুতের ভর্তুকি কমাতে সরকারের পাওয়ার পারচেজ রেট কমানোর জন্য বেঞ্চমার্ক প্রাইস নির্ধারণ করে তা কার্যকর করা হবে।" বুধবার (৫ ফেব্রুয়ারি) আসন্ন রমজান ও গ্রীষ্ম মওসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে প্রস্তুতি মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

BAT Bangladesh declares 150% cash dividend

The Business Standard

According to the multinational tobacco sector company's disclosure filed on the Dhaka bourse, its total dividend will be 300% cash including 150% interim which was already paid in December last year. To approve the final dividend and audited financial statements, the company will conduct the annual general meeting which is scheduled on 25 March and the record date set for 26 February.

বেক্সিমকোর আরো চার কারখানা লে-অফ ঘোষণা

Bonik Barta

গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরো চারটি কারখানা (ইউনিট) লে-অফ ঘোষণা করেছে বেক্সিমকো লিমিটেড। ৪ ফেব্রুয়ারি কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক নোটিস দিয়ে এসব কারখানার উৎপাদন বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হচ্ছে গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত বেক্সিমকোর ইয়ার্ন ইউনিট-২, টেক্সটাইল, ডেনিমস ও নিটিং ডিভিশন। তবে কোম্পানিটির অন্য বিভাগ যেমন রূপগঞ্জের ইয়ার্ন ইউনিট-১-এর কার্যক্রম অব্যাহত থাকবে। নোটিসে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে কারখানায় পর্যাপ্ত কাজ না থাকার কারণে সরকার কর্তৃক গঠিত ‘‌বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির গত ১৫ ডিসেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেক্সিমকো লিমিটেড-ইয়ার্ন-২, টেক্সটাইল, ডেনিম ও নিটিংয়ে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক লে-অফের সিদ্ধান্ত নেওয়া হলো। এই সিদ্ধান্ত ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। লে-অফ চলাকালীন লে-অফকৃত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের আইন অনুযায়ী মজুরি বা বেতন দেওয়া হবে। লে-অফ থাকাকালীন লে-অফকৃত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের সশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।’

Ctg Dev Authority faces mounting debt: Looks to grants and project cuts

The Business Standard

The Chattogram Development Authority (CDA) is grappling with a massive debt burden as the costs of its three major infrastructure projects have risen by approximately Tk4,707 crore due to repeated delays. Of the additional expenditure, the government is providing Tk1,665 crore as a loan, which will lead to at least Tk760 crore in interest in the long run. While the government has provided some grants, the CDA must also contribute Tk753 crore from its coffers to complete the projects. However, with limited revenue sources, the organization faces uncertainty in repaying its debt and financing its share of the costs.

বেসরকারি পর্যায়ে চাল আমদানির সময় বাড়ালো সরকার

Bonik Barta

বেসরকারি পর্যায়ে বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠান থেকে চাল আমদানি ও বাজারজাত করার সময় ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা প্রদান করা হয়। চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর চাল আমদানি ও বাজারজাত করার সময়সীমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হলো। উল্লেখ্য, আমনের ভালো ফলন সত্ত্বেও গত ডিসেম্বরের শেষদিকে চালের দাম কেজিতে ৪-১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর পরিস্থিতি সামাল দিতে সরকার চাল আমদানির ওপর জোর দেয়। বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে চাল আমদানি এবং ওএমএসের (খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি) মাধ্যমে সুলভ মূল্যে চাল বিক্রির ঘোষণার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে।

Metro route extension in limbo over cost hurdles

The Financial Express

The metro rail company faces uncertainties over finishing the existing Uttara-Motijheel route's extension to the Kamalapur Railway Station in time as the contractor has proposed an exorbitant rate for electrical and mechanical work. Against the Dhaka Mass Transit Company Limited's (DMTCL) estimation of Tk 2.98 billion, the Japanese-Indian joint venture proposed Tk 6.42 billion in the contract variation. A contract variation refers to any change made to the terms or conditions of an existing contract, allowing the involved parties to modify specific aspects of the original agreement without creating a new one. Sources said after signing the contract, nearly two years are needed to finish the extension work. According to official sources, the joint venture of Japan's Marubeni and India's Larsen and Toubro was asked to submit a quotation for the contract package seven (CP 7) of the Mass Rapid Transit Line 6 (MRT Line 6) project in mid-2023.

ইতিহাসের সর্বোচ্চে পৌঁছল স্বর্ণের দর

Bonik Barta

দায়িত্বগ্রহণের পর পরই চীনা পণ্য আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতেও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। বিশ্বের দুই প্রধান পরাশক্তির ক্রমবর্ধমান বাণিজ্যযুদ্ধের প্রভাবে চাহিদা বেড়েছে আপৎকালীন বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের। এতে ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে মূল্যবান ধাতুটির দাম। গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বাড়ে। প্রতি আউন্সের দাম পৌঁছে ২ হাজার ৮৫৫ ডলার ৩২ সেন্টে। একই দিন ইতিহাসের সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ ডলার ১২ সেন্টে লেনদেন হয়েছিল ধাতুটি। এদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৪ ডলার ৬০ সেন্ট। আন্তর্জাতিক মুদ্রা বিনিময় ও অর্থনৈতিক বিশ্লেষণ সংস্থা ওয়ান্ডার এশিয়া প্যাসিফিকের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ‘বাণিজ্যিক উত্তেজনার কারণে স্বর্ণের চাহিদা বাড়ছে। এতে ধাতুটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে।’ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কয়লা, অপরিশোধিত জ্বালানি তেল ও কৃষি সরঞ্জামের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে চীন। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্কহার ১০-১৫ শতাংশের মধ্যে থাকবে। এটি ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। দেশটি আরো জানিয়েছে, তারা মার্কিন গাড়ি আমদানির ওপর শুল্ক আরোপ করবে। এছাড়া দেশটিতে দুষ্প্রাপ্য ধাতু রফতানি নিয়ন্ত্রণ করবে।

Retail investors of BEXIMCO likely to return empty-handed

The Financial Express

General shareholders of BEXIMCO are likely to lose their investment in the company after the closure of its business units, which used to generate 80 per cent of its revenue. The company experienced a loss of Tk 358.79 million in FY24 and is now struggling to pay off workers' wages. Meanwhile, the government has been trying to facilitate the settlement of workers' dues worth Tk 5-5.5 billion. As part of the efforts, the labour ministry has recently disbursed a loan worth Tk 99.11 million to the company, according to a letter sent to the Central Depository Bangladesh Limited (CDBL).

ট্রাম্পের শুল্ক বাধা এড়াতে আগাম উদ্যোগ ভারতের

Bonik Barta

মোটরসাইকেল আমদানিতে শুল্ক কমিয়ে এনেছে ভারত। গত সপ্তাহে দেশটির কর্তৃপক্ষ জানায়, ১ হাজার ৬০০ সিসির বড় ইঞ্জিনযুক্ত বাইকের শুল্ক ৫০ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়েছে। একইভাবে ছোট মোটরসাইকেলের ক্ষেত্রে শুল্ক ১০ শতাংশ কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে। মূলত ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব এড়াতে এ পদক্ষেপ নেয় ভারত। এর সঙ্গে জড়িয়ে আছে সংশ্লিষ্ট অনেক উদ্বেগ। প্রতিবেদন অনুসারে, দেশের বাজারে মার্কিন মোটরসাইকেল ব্র্যান্ড হার্লে ডেভিডসনের সহজে প্রবেশ করতে ভারত এ পদক্ষেপ নেয়। সাধারণত উচ্চ আমদানি শুল্কের কারণে এসব বাইকের দাম অনেক বেশি হয়, যা বিক্রিতে প্রভাব ফেলে। একই সঙ্গে ভারত সরকার আশা করছে, এ সিদ্ধান্ত নতুন শুল্কের ঝুঁকি এড়াতে সহায়তা করবে।অবশ্য ডোনাল্ড ট্রাম্প আরো বড় বাণিজ্যিক পদক্ষেপ নিতে পারেন বলে উদ্বেগ রয়েছে দেশটিতে। কারণ মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে ভারতীয় বাণিজ্যনীতির সমালোচনা করেছেন। কানাডা ও মেক্সিকোর মতো বড় বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন, যদিও পরে সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে ভারতের ধারণা, শুল্ক কর্তনের মাধ্যমে তারা আগেই উপযুক্ত পদক্ষেপ নিয়েছে। এখন প্রশ্ন হলো ভারতের এমন সিদ্ধান্তে ট্রাম্প সরকারের প্রতিক্রিয়া কী হবে?

Fourth, fifth loan tranches may come together in June

The Financial Express

Releasing the fourth instalment from IMF loan package may be delayed until June and come jointly with the fifth tranche then, unless two mandatory prior actions are executed. The two must-dos are additional revenue mobilization and exchange-rate flexibility. Officials said the fourth instalment amounting to $645 million was expected to come by February 10 following a board meeting on February 5 by concluding third review. However, the meeting has already been deferred until mid-March and possibilities are there to further delay the decision on the fourth tranche.

রুশ ‘শ্যাডো ফ্লিট’ থেকে জাহাজ মালিকদের আয় ৬০০ কোটি ডলার

Bonik Barta

রুশ জ্বালানি তেলে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ২৩০টি পুরনো ট্যাংকার ব্যবহার করে বিভিন্ন দেশ, যা এখন ‘শ্যাডো ফ্লিট’ নামে পরিচিতি। এসব জাহাজ কিনতে দেশগুলো মালিকদের দিয়েছে ৪৮০ কোটি পাউন্ড বা ৬০০ কোটি ডলার। সম্প্রতি এক অনুসন্ধানে এ তথ্য জানা গেছে। দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে এ জাহাজগুলো কেনা হয়েছে। ট্যাংকারগুলো জ্বালানি আমদানিতে ব্যবহার করছে ভারত, হংকং, ভিয়েতনাম বা সেশেলসের মতো দেশ। এ দেশগুলো মস্কোর বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞায় অংশ নিচ্ছে না। এ বহরে সবচেয়ে বেশি ট্যাংকার বিক্রি করেছেন গ্রিক মালিকরা, মোট ১২৭টি। ব্রিটিশ কোম্পানিগুলো ২২টি এবং জার্মান ও নরওয়েজিয়ান মালিকরা যথাক্রমে ১১টি ও আটটি জাহাজ বিক্রি করেছেন। বেশির ভাগ ক্ষেত্রে এভাবে বিক্রি না হলে জাহাজ ভাঙার কারখানায় চলে যেত, যেখানে মালিকরা অনেক কম মূল্য পেতেন। ডাচ সংস্থা ফলো দ্য মানির (এফটিএম) নেতৃত্বে পরিচালিত এ তদন্তে যুক্ত ছিল নয়টি দেশের সংবাদমাধ্যম। এতে দেখা যাচ্ছে, রুশ জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দেয়া ৩৫টি দেশের মধ্যে ২১টির জাহাজ মালিকরা ‘শ্যাডো ফ্লিটে’ ট্যাংকার বিক্রি করেছেন। পশ্চিমা সরকারগুলোর মতে, শ্যাডো ফ্লিট জ্বালানি তেল পরিবহনের পাশাপাশি মস্কোর জন্য গুপ্তচরবৃত্তি, সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও নৌযান ধ্বংস করতে ব্যবহার হচ্ছে। তদন্তকারী দলটি কিয়েভ স্কুল অব ইকোনমিকসের (কেএসই) সঙ্গে মিলে ৬০০ শ্যাডো ফ্লিট বিশ্লেষণ করেছে। গবেষকরা ধারণা করছেন, এ বহরের জাহাজগুলো রুশ জ্বালানি তেল রফতানির প্রায় ৭০ শতাংশ পরিবহন করছে।

Eight years on, customs ports' green channel virtually remain ineffective

The Financial Express

The green channel facilities offered to 15 large taxpayers have remained almost ineffective for the last eight years since its introduction due to inaction of the authorities concerned in this regard. The privilege supposed to be enjoyed as the Authorized Economic Operators (AEOs) was introduced in 2017, offering a simplified and fast delivery system of goods from the customs ports. Country's top 15 large businesses are currently entitled to the AEO facilities, including less customs assessments, audits and overall simplification of trade procedures. Industry insiders said the assured facilities have not been provided yet while some are getting partial benefits which were available earlier.

রেকর্ড ৮১ হাজার কোটি ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য ইউএইর

Bonik Barta

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বৈদেশিক বাণিজ্য ২০২৪ সালে রেকর্ড ৩ ট্রিলিয়ন দিরহাম বা ৮১ হাজার ৬৭০ কোটি ডলার স্পর্শ করেছে। এ খাতে আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির দেখা পেয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশিদ গতকাল এ তথ্য জানিয়েছেন। জ্বালানি তেল খাতে নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার উদ্যোগ নিয়েছে ইউএই। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য সম্পর্ক দৃঢ় করার উদ্যোগও নেয়া হয়েছে। এজন্য দেশটি বিভিন্ন দেশের সঙ্গে ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট" (সিইপিএ)’ চুক্তি স্বাক্ষর করেছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে ইউএইর বৈদেশিক বাণিজ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেখ মোহাম্মদ বিন রাশিদ জানান, ২০২৪ সালে সিইপিএ চুক্তির মাধ্যমে অংশীদার দেশগুলোর সঙ্গে ইউএইর জ্বালানি তেল খাতবহির্ভূত বাণিজ্যে ১৩ হাজার ৫০০ কোটি দিরহাম যুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি। তিনি আরো বলেন, ‘‌গত বছর বৈশ্বিক বাণিজ্য মাত্র ২ শতাংশ বেড়েছে। কিন্তু ইউএইর বৈদেশিক বাণিজ্য ৭ গুণ বেড়ে ১৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।’

নিউ ইয়র্কে ‘চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল

Bonik Barta

দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি। বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনেস লিংক যৌথভাবে এ মেলার আয়োজক। এবারের মেলা নিউ ইয়র্কে বাংলাদেশীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে। এবারের মেলার প্রতিপাদ্য হলো- ‘লিগ্যাল রেমিট্যান্স, বেটার বাংলাদেশ’। বৈধ পথে আসা প্রবাসী আয়ের মাধ্যমে যেমন দেশের রিজার্ভ স্থিতিশীল থাকবে, তেমনি উন্নয়নের যাত্রা থাকবে অব্যাহত। ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান এইচ মনসুর। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভলপার, মানি এক্সচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। মেলায় এসব প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবার প্রদর্শনীর পাশাপাশি এ নিয়ে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম, কিউ অ্যান্ড এ সেশন এবং নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত হবে। মেলা আয়োজক কমিটির রেমিট্যান্স ফেয়ার এবং অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনাও রাখছে। যেখানে লিখছেন খ্যাতিমান অর্থনীতিবিদ, অধ্যাপক, ব্যাংকার।

জ্বালানি খাতে তিনটি ভুল পদক্ষেপ নিয়েছে সরকার

Bonik Barta

বর্তমান অন্তর্বর্তী সরকার জ্বালানি খাতে তিনটি ভুল পদক্ষেপ নিয়েছে দাবি করে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘দেশের জ্বালনি নীতি ভুল পথে অগ্রসর হচ্ছে। গত সরকার যেসব শোষণ, লুণ্ঠন, পাচার, অনাচার করেছে, জ্বালানি ও বিদ্যুৎ খাত ছিল এ অপতৎরতার অন্যতম। অন্তর্বর্তী সরকার তিনটি ভুল পদেক্ষপ নিয়েছে। এসব থেকে যে বার্তা পাচ্ছি, তা সুখকর নয়। বাংলাদেশে পুরনো সময়ে (শেখ হাসিনা সরকারের আমলে) যা যা করা হয়েছে, সেটারই একটা ধারাবাহিকতা দেখতে পাচ্ছি।’ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন আনু মুহাম্মদ। ‘কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র: অভিজ্ঞতা কী বলে?’ শিরোনামে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সেমিনারে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের নেয়া তিনটি ভুল পদক্ষেপের প্রথমটি হলো, ২০১০ সালের দায়মুক্তি আইন বাতিলের অধ্যাদেশ। সেখানে বলা হয়েছে, দায়মুক্তির আইনে যেসব প্রকল্প ও চুক্তি করা হয়েছে, সেগুলো এমনভাবে অব্যাহত থাকবে যে দায়মুক্তি আইন বাতিল হয় নাই। তার মানে আগের প্রকল্প ও চুক্তি সবই অব্যাহত থাকবে।’

গ্রীষ্মে লোডশেডিং হতে পারে ৭০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট

Bonik Barta

আসন্ন গ্রীষ্ম মৌসুমে ৭০০ থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে রমজান মাস লোডশেডিংমুক্ত রাখার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি। তিনি বলেন, ‘রমজান মাস যাতে লোডশেডিংমুক্ত রাখা যায় আমরা সেই চেষ্টা করব। তার অর্থ এই নয় যে লোডশেডিং হবে না। এটা নানা কারণে হতে পারে। কখনো বিতরণ লাইন আবার কখনো সঞ্চালন ব্যবস্থার ত্রুটির কারণে লোডশেডিং হতে পারে। আমরা ভারসাম্য রাখার চেষ্টা করব।’ গতকাল বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে রমজান মাস এবং গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। বৈঠক-পরবর্তী এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান মো. আমিন উল আহসানসহ সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তারা।

কৃষিতে অন্তর্বর্তী সরকারের মনোযোগ ঘাটতির প্রতিফলন

Bonik Barta

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কৃষি খাতের অবদান তাৎপর্যপূর্ণ। পাশাপাশি খাতটি খাদ্যনিরাপত্তার অন্যতম আধার। এর পরও এ খাত নানাভাবে উপেক্ষিত থেকে যাচ্ছে এবং কৃষকরা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। এর অন্যতম উদাহরণ হলো কৃষি ঋণ বিতরণের পরিমাণ কমে আসা। বিশেষ করে যখন কৃষকদের মাঝে এর চাহিদা সবচেয়ে বেশি হওয়ার কথা। স্বাভাবিকভাবেই উৎপাদনের মৌসুমগুলোয় কৃষি ঋণের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। যেমন আমন কিংবা বোরো ধান উৎপাদন মৌসুমে কৃষকদের মাঝে ধান চাষাবাদের জন্য অর্থের চাহিদা তৈরি হয়। আমন মৌসুম এরই মধ্যে পেরিয়ে গেছে। সামনে আসছে বোরো উৎপাদনের মৌসুম। কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য জানাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মাত্র ১৩ হাজার ৮১ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৫ হাজার ২৮০ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় কৃষি ঋণ বিতরণ কমেছে ২ হাজার ১৯৯ কোটি টাকা; যা শতাংশের হিসাবে ১৪ শতাংশের বেশি। আবার বিতরণকৃত ঋণের পরিমাণ ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতের জন্য নির্ধারিত ৩৮ হাজার কোটি টাকার ঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ৩৪ শতাংশ।

প্রথম ৭ মাসে সর্বাধিক রেমিট্যান্স এলো যে বিভাগে

The Financial Express

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৭ মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগের প্রবাসীদের কাছ থেকে, আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত জুলাই-জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে ১ হাজার ৫৯৬ কোটি ১১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ৭৭৮ কোটি ৭৮ লাখ ডলার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-জানুয়ারিতে চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৪৩৮ কেটি ৪৯ লাখ মার্কিন ডলার। সিলেট বিভাগে ১৪৩ কোটি ৫২ লাখ ডলার, খুলনা বিভাগে ৭৪ কোটি ১৯ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৫৭ কোটি ৪৯ লাখ ডলার, বরিশাল বিভাগে ৪৪ কোটি ৭৫ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৩৩ কোটি ১৬ লাখ ডলার ও রংপুর বিভাগে ২৫ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

যেভাবে শিবলীর মেয়াদে দুর্বল করা হয় পুঁজিবাজারকে

The Business Standard

দেশের পুঁজিবাজারের লেনদেনের মধ্যস্থতাকারীরা (ইন্টারমিডিয়ারি) টিকে থাকার সংগ্রাম করছে। টার্নওভার কম হওয়ায় ২০২৪ সালে অন্তত ৯০ শতাংশ অপ্রাতিষ্ঠানিক ব্রোকারেজ সংস্থা লোকসান দিয়েছে, এতে তাদের ট্রেডিং সক্ষমতা হ্রাস পাওয়ায় পুঁজিবাজারও দুর্বল হয়েছে। পুঁজিবাজারে লেনদেনের পরিমাণই হলো মধ্যস্থতাকারী ব্রোকারেজ সংস্থার আয়ের একটি প্রধান উৎস; যা অব্যাহতভাবে কমতে থাকে ২০২২ সালে থেকে— শেয়ারদরে ফ্লোর প্রাইস আরোপের পরে, তখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে ছিলেন শিবলী রুবাইয়াত উল ইসলাম। ফ্লোর প্রাইসের কারণে ২০২৩ সালে অন্তত ৮০ শতাংশ ইন্টারমিডিয়ারির মুনাফা ব্যাপকভাবে কমে যায়। দৈনিক টার্নওভার ১ হাজার কোটি টাকা থেকে নেমে আসে ৫০০ কোটি টাকায়। স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট আরও গভীরতর হওয়াকেই যা তুলে ধরে।