02-May-2025

Saturday 03 May 2025

04-May-2025

কৃষিপণ্য রফতানিতে ১৫ শতাংশ প্রণোদনার প্রস্তাব

Bonik Barta

দেশের অর্থনীতির প্রধান খাত কৃষি হলেও এ খাত থেকে রফতানি আয় তুলনামূলক কম। কৃষি রফতানি খাতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশ। এ প্রেক্ষিতে কৃষি রফতানিতে ১৫ শতাংশ প্রণোদনা দেয়ার প্রস্তাব দিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। শনিবার (৩ মে) ‘‌কৃষিতে বাজেট ২০২৫-২৬: টেকসই প্রবৃদ্ধির রূপরেখা’ শীর্ষক এক সেমিনারে এ প্রস্তাব দেয়া হয়। রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে সেমিনারটির আয়োজন করে কৃষি অর্থনীতিবিদ সমিতি।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা সমাধানে বিসিআইর গোলটেবিল বৈঠক

Bonik Barta

অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের নানা সমস্যার সমাধান খুঁজতে গোলটেবিল বৈঠক আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। আজ শনিবার (৩ মে) সকাল ১১টায় রাজধানীর মতিঝিলে বিসিআই বোর্ডরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। বৈঠকটি সঞ্চালনা করেন বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন। সভায় মূলত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খোঁজার উদ্দেশ্যে অংশ নেন ইঞ্জিনিয়ারিং খাত সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডাররা।

অতিরিক্ত শর্ত দিলে আইএমএফ থেকে ঋণ নেবে না বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

The Business Standard

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৪৭০ কোটি ডলারের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের জন্য অতিরিক্ত শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ সরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। শনিবার (৩ মে) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন।তিনি বলেন, "আইএমএফ যদি অতিরিক্ত শর্ত দেয়, তবে বাংলাদেশ আর এই ঋণ নিতে আগ্রহী থাকবে না। কারণ সব শর্ত মানতে গেলে দেশের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে।"

Freelancers stash chunks of earnings in foreign coffers

The Financial Express

Bangladesh misses out on substantial sums of foreign currencies as most freelancers are not repatriating much of their cross-border incomes for multiple disincentives, including lower gains and higher promotional expenses, sources say. Much lesser exchange-rate gains for the remitters and higher taxing of their outbound expenses on promotion purposes cardinal ones among the deterrents, according to insiders in the fledging gig-working sector. To avert such financial burdens, active freelancers who normally earn more than $800 per month stash 50 to 70 per cent of their earnings in accounts outside the country. And the result is obvious--the forex-hungry nation is deprived of millions of American greenback per year.

Dev budget for two seaports may bloat

The Financial Express

Interim government's focus on developing Matarbari deep-sea port and Mongla seaport as shipping hubs necessitates huge funds as the Ministry of Shipping has sought nearly 50-percent higher allocations in the upcoming budget. Officials say the Matarbari port development is likely to involve almost doubling of funds and the struggling Mongla port may get over 45-time higher funds in the fiscal year (FY) 2025-26 development budget. Bangladesh government has taken initiative to construct the Matarbari seaport as the country's first deep-sea port since drafts of two other older ports-Chittagong and Mongla-are far lower to host oceangoing vessels.

India’s exports reach all-time high of $824.9b in FY25

The Financial Express

India's total exports grew over 6 per cent, reaching an all-time high of 824.9 billion US dollars during the financial year 2024-25 (April, 2024-March, 2025), according to the Ministry of Commerce and Industry on Friday. The country's total exports figure stood at 778.1 billion dollars during the preceding financial year, reports Xinhua. Services exports continued to drive the overall exports' growth momentum. Services exports reached a historic high of 387.5 billion dollars, an increase of 13.6 per cent over the previous financial year.

রাষ্ট্রায়ত্ত চার তেল কোম্পানির ১২১৫ কোটি টাকার নিট মুনাফা

Bonik Barta

রাষ্ট্রায়ত্ত চার জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ও ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ভালো মুনাফা করেছে। আলোচ্য সময়ে এ চার কোম্পানির সম্মিলিত নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২১৫ কোটি ৫০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে সম্মিলিত নিট মুনাফা হয়েছিল ৮৩৩ কোটি ৮৮ লাখ টাকা। এ সময়ে কোম্পানি চারটির সম্মিলিত নিট মুনাফা বেড়েছে ৪৫ দশমিক ৭৬ শতাংশ।অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পদ্মা অয়েলের পেট্রোলিয়াম পণ্য বিক্রি বাবদ আয় হয়েছে ২৫৫ কোটি ২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০৪ কোটি ৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৪ দশমিক ৯৮ শতাংশ। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটি ৩৯৫ কোটি ৮৬ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৪৪ কোটি ৪৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৬১ দশমিক ৫৪ শতাংশ।

ন্যূনতম কর ব্যবস্থা দেশী-বিদেশী বিনিয়োগকে নিরুৎসাহিত করছে

Bonik Barta

আয়কর আইনের অধীনে কোম্পানিগুলোর বার্ষিক টার্নওভারের একটি অংশ ধরে ন্যূনতম কর নির্ধারিত থাকায় যারা প্রকৃত অর্থে মুনাফা করেন না, তারাও কর দিতে বাধ্য হচ্ছেন। এ করনীতির ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ব্যবসার টার্নওভারের ওপর ন্যূনতম কর (মিনিমাম ট্যাক্স) হিসেবে কর্তিত আগাম করের চেয়ে কম মুনাফা কিংবা লোকসান হলে পরবর্তী বছরগুলোর সঙ্গে তা সমন্বয়ের সুযোগ রাখা হয়নি। মুনাফা না হলেও কর দেয়ার এ পদ্ধতিকে শাস্তি মনে করেন দেশের উদ্যোক্তারা। তারা বলছেন, এ পদ্ধতি দেশী-বিদেশী বিনিয়োগকে নিরুৎসাহিত করছে। পাশাপাশি এ কর ব্যবস্থা বৈশ্বিক মানদণ্ডের সঙ্গেও সাংঘর্ষিক।

তিন মাসে ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি

Bonik Barta

২০২৫ সালের প্রথম তিন মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্রাঞ্চ নেটওয়ার্কের লিডারদের সঙ্গে যোগ দেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। অনুষ্ঠানে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ম্যানেজারসহ সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক এবং সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন উপস্থিত ছিলেন।

শতাধিক ডিজিটাল ট্রেজারি ইন্টিগ্রেশন সম্পন্ন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড

Bonik Barta

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ করপোরেট ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য সফলভাবে শতাধিক হোস্ট টু হোস্ট (এইচটুএইচ) ও এপিআই সংযোগ সম্পন্ন করেছে। এ অর্জন দেশের ডিজিটাল ব্যাংক খাতে নতুন একটি মানদণ্ড তৈরি করেছে। ব্যাংকটি এ সেবার মাধ্যমে ট্রেজারি ও বাণিজ্য কার্যক্রমকে আরো সহজ, দ্রুত এবং উদ্ভাবনী করতে বড় ভূমিকা রাখছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের হোস্ট টু হোস্ট এবং এপিআই সমাধান ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে তাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইপিআর) সিস্টেম সরাসরি ব্যাংকের সঙ্গে সংযোগ করার সুবিধা দেয়। ফলে নিশ্চিন্তে পেমেন্ট, কালেকশন, ডকুমেন্টারি ক্রেডিট এবং অ্যাকাউন্ট আপডেটগুলো সম্পন্ন হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এবং রিয়েল টাইমে। এতে সময় বেঁচে যায়, পাশাপাশি ভুলের আশঙ্কা কমে ও নিরাপত্তা বাড়ে। ব্যাংকের নিজস্ব ইন্টিগ্রেশন ফ্রেমওয়ার্কগুলো জটিল চাহিদা মেটাতে এবং নগদবিহীন ও স্বয়ংক্রিয় ব্যবস্থার দিকে দ্রুত পরিবর্তনকে এগিয়ে নিতে সহায়তা করে।

চীনা বিনিয়োগ পেল দেশীয় স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক

Bonik Barta

বাংলাদেশী স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে চীনের জ্বালানি প্রযুক্তি প্রতিষ্ঠান এনইউসিএল থেকে ১৮০ কোটি টাকার (প্রায় দেড় কোটি ডলার) বিনিয়োগ পেয়েছে। স্টেডফাস্ট কুরিয়ারের সহযোগী প্রতিষ্ঠানটি এ বিনিয়োগের মাধ্যমে দেশে ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা করছে। টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে আগ্রহী ফাস্ট পাওয়ার টেক।

চলতি বছর পরিশোধিত দস্তা ও সিসা বাজারে উদ্বৃত্তের পূর্বাভাস

Bonik Barta

বৈশ্বিক পরিশোধিত দস্তা ও সিসা বাজারে চলতি বছর উদ্বৃত্ত দেখা দেবে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল লিড অ্যান্ড জিঙ্ক স্টাডি গ্রুপ (আইএলজেডএসজি)। খবর মাইনিং উইকলি। আইএলজেডএসজির প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক পরিশোধিত সিসার সরবরাহ চাহিদার তুলনায় ৮২ হাজার টন বেশি হবে। এ সময় পরিশোধিত দস্তার সরবরাহ চাহিদার তুলনায় বেশি হবে ৯৩ হাজার টন। সংস্থাটি আরো জানায়, ২০২৫ সালে বৈশ্বিক পরিশোধিত সিসার চাহিদা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ কোটি ৩১ লাখ ৯০ হাজার টনে পৌঁছবে। এ সময় উৎপাদন ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার টন হবে। উৎপাদন বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রাখবে চীন, ভারত, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

ফিউচার মার্কেটে জাপানি রাবারের দাম অপরিবর্তিত

Bonik Barta

বিশ্ব অর্থনীতির মন্দার শঙ্কায় বিনিয়োগকারীরা সতর্ক থাকায় ফিউচার মার্কেটে বৃহস্পতিবার জাপানি রাবারের দাম প্রায় অপরিবর্তিত ছিল। চীনের দুর্বল অর্থনৈতিক তথ্য ও জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে) প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দেয়ায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) অক্টোবরে সরবরাহ চুক্তির রাবারের দাম দশমিক ১ ইয়েন বেড়ে কেজিপ্রতি ২৯৪ ইয়েনে (প্রায় ২ ডলার ৪ সেন্ট) দাঁড়িয়েছে। তবে সারাদিনের লেনদেনে মূলত তেমন পরিবর্তন আসেনি। পুরো এপ্রিলে এ চুক্তির দাম ১৫ দশমিক ৮ শতাংশ কমেছে, যা ২০১৭ সালের পর সবচেয়ে বড় মাসিক পতন।

ভারতে বেড়েছে চালের দাম

Bonik Barta

বিশ্ববাজারে চাহিদা কম থাকলেও ভারতীয় মুদ্রা রুপির বিনিময় হার শক্তিশালী হওয়ায় গত সপ্তাহে দেশটির চালের দাম প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এদিকে থাইল্যান্ডে চালের দাম স্থির রয়েছে এবং বাংলাদেশ সুগন্ধি চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। খবর বিজনেস রেকর্ডার। ভারতের ৫ শতাংশ খুদযুক্ত আধা সেদ্ধ চাল গত সপ্তাহে টনপ্রতি ৩৯০-৩৯৭ ডলারে বিক্রি হয়েছে, যা গত সপ্তাহের ৩৮৯-৩৯৬ ডলার থেকে কিছুটা বেশি। ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম টনপ্রতি দাঁড়িয়েছে ৩৮৩-৩৯০ ডলার।

দুই সপ্তাহের সর্বনিম্ন দাম থেকে ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণ

Bonik Barta

দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছার পর শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। কম দামে কেনার সুযোগ কাজে লাগাতে বিনিয়োগকারীরা বাজারমুখী হওয়ায় দাম বাড়ার এ প্রবণতা দেখা যায়। তবে সাপ্তাহিক হিসাবে মূল্যবান ধাতুটির দাম এখনো নিম্নমুখী। এ নিয়ে বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে পতনের মুখে স্বর্ণ। খবর রয়টার্স। স্পট মার্কেটে গতকাল সকালে স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়ায় ৩ হাজার ২৫৫ ডলার ৬০ সেন্টে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ২৬৩ ডলার ৯০ সেন্ট। এর আগে গত সপ্তাহে ধাতুটির দাম ১ দশমিক ৮ শতাংশ কমেছে।

ডেসকোর দর কমেছে ১৩ শতাংশ

Bonik Barta

ডেসকোর শেয়ারদর গত সপ্তাহের চার কার্যদিবসে ১২ দশমিক ৮৭ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৩ টাকা ৭০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ২৭ টাকা ২০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ডেসকোর আয় হয়েছে ৫ হাজার ৪১০ কোটি ৫৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যেখানে আয় হয়েছিল ৪ হাজার ৬৪৪ কোটি ১৫ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে ডেসকোর কর-পরবর্তী লোকসান হয়েছে ৭৮ কোটি ৫৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ২৭০ কোটি ৮২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান কমেছে ৭০ দশমিক ৯৯ শতাংশ।

স্কয়ার ফার্মার ১১৫ কোটি টাকার শেয়ার লেনদেন

The Financial Express

ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির (স্কয়ার ফার্মা) গত সপ্তাহের চার কার্যদিবসে ১১৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) স্কয়ার ফার্মার কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৬৩৭ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১ হাজার ৪৬৫ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ২৪ পয়সা।

আয় বাড়লেও নিট মুনাফা কমেছে রেনাটার

Bonik Barta

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের জুলাই-মার্চ সময়ে ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির ব্যবসা থেকে আয় বেড়েছে প্রায় ১৩ শতাংশ। যদিও এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা প্রায় ৩৫ শতাংশ কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রেনাটার আয় হয়েছে ৩ হাজার ১৩৩ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ২ হাজার ৭৮১ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ১২ দশমিক ৬৩ শতাংশ। আলোচ্য সময়ে রেনাটার কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৬৮ কোটি ১৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২৫৮ কোটি ৫৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩৪ দশমিক ৯৫ শতাংশ।

কভিড-পরবর্তী সবচেয়ে বড় পতন দেখল ম্যাকডোনাল্ড’স

Bonik Barta

যুক্তরাষ্ট্রে কভিড-১৯ মহামারী-পরবর্তী সবচেয়ে বড় পতন দেখল ফাস্টফুড জায়ান্ট ম্যাকডোনাল্ড’স। কারণ হিসেবে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ভোক্তাদের গুরুতরভাবে প্রভাবিত করছে। এছাড়া অন্য দেশগুলোয় মার্কিনবিরোধী মনোভাব বেড়েছে। মার্চে শেষ হওয়া প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ম্যাকডোনাল্ড’সের সেম-স্টোর বিক্রি আগের বছরের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। এটি টানা দুই প্রান্তিকে বিক্রির পতন এবং ২০২০ সালের মাঝামাঝিতে বিক্রি ৮ দশমিক ৭ শতাংশ কমার পর সবচেয়ে বড় হ্রাস। গত প্রান্তিকে ম্যাকডোনাল্ড’সের আয় ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৯৬ কোটি ডলারে। নিট মুনাফাও ৩ শতাংশ কমে হয়েছে ১৮৭ কোটি ডলার। খবর এফটি

যুক্তরাষ্ট্রে চাকরির সুযোগ কমেছে

Bonik Barta

গত মার্চে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই কমেছে। তবে কর্মী ছাঁটাই কম হওয়ায় শ্রমবাজার এখনো স্থিতিশীল বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, আমদানি শুল্ক ও সরকারি খাতে কর্মসংস্থান সংকোচনের প্রভাব ভবিষ্যতে দেশটির শ্রমবাজারে চাপ সৃষ্টি করতে পারে। খবর রয়টার্স। মার্কিন শ্রম বিভাগের জব ওপেনিংস অ্যান্ড লেবার টার্নওভার সার্ভের (জেওএলটিএস) প্রতিবেদন অনুযায়ী, মার্চের শেষ নাগাদ দেশটিতে চাকরির খালি পদ আগের মাসের তুলনায় ২ লাখ ৮৮ হাজার কমে দাঁড়িয়েছে ৭১ লাখ ৯২ হাজারে। ফেব্রুয়ারির সংশোধিত হিসাব অনুযায়ী, ওই মাসে কর্মসংস্থানের সুযোগ ছিল ৭৪ লাখ ৮০ হাজারটি।

১৪৭৬ কোটি ডলার মুনাফা গ্যাজপ্রমের

Bonik Barta

রাশিয়ার জ্বালানি খাতের বৃহৎ প্রতিষ্ঠান গ্যাজপ্রম ২০২৪ সালে ১ হাজার ৪৭৬ কোটি ডলার বা ১ লাখ ২০ হাজার কোটি রুবল মুনাফা করেছে। টানা দুই দশকেরও বেশি সময় পর ২০২৩ সালে প্রথমবারের মতো লোকসানে পড়ে এ এনার্জি জায়ান্ট। এর এক বছরের মধ্যেই ঘুরে দাঁড়ানোর পেছনে রয়েছে চীনসহ কয়েকটি দেশে গ্যাস রফতানি সম্প্রসারণ। পাশাপাশি অন্যান্য আর্থিক বিনিয়োগ থেকে সুদ বাবদ আয়ও গ্যাজপ্রমের মুনাফা বাড়াতে ভূমিকা রেখেছে বলে এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে। খবর আরটি। একসময় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রধান গ্যাস সরবরাহকারী ছিল গ্যাজপ্রম। তবে বছর তিনেক আগে ইউক্রেনে রুশ আক্রমণের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং নর্ড স্ট্রিম পাইপলাইনের ওপর হামলা হওয়ার পর ইইউতে গ্যাস রফতানি উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দেয় কোম্পানিটি।

ইউরোপে শুল্কচাপ এড়াতে পরিকল্পনা বদলাচ্ছে চীনা গাড়ি নির্মাতারা

Bonik Barta

ইউরোপীয় উচ্চ শুল্ক ও নানা বাণিজ্যিক বাধার মুখে সম্প্রতি সম্প্রসারণ পরিকল্পনা নতুনভাবে সাজাচ্ছে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতারা। গত বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীনা ইভির ওপর সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। তাদের যুক্তি ছিল, চীন সরকার ইভি শিল্পে অন্যায্যভাবে ভর্তুকি দিচ্ছে। এখন শুল্ক আরোপের কারণে ইউরোপে দাম সক্ষমতায় চীনা ইভি প্রতিযোগিতামূলক অবস্থান হারিয়ে ফেলে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারও দেশটির ইভির জন্য কার্যত বন্ধ। খবর এফটি। গত সপ্তাহে অনুষ্ঠিত সাংহাই অটো শোতে চীনভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিওর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম লি স্বীকার করে নেন, কোম্পনির প্রাথমিক পরিকল্পনায় এসব সমস্যা কম গুরুত্ব পেয়েছিল। তবে ইভি কোম্পানিগুলো ইউরোপে ধীরে ধীরে নিজেদের উপস্থিতি বাড়ানোর ব্যাপারে ‘দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ’।

আয়ের প্রত্যাশা পূরণ করেছে শেভরন

Bonik Barta

২০২৪ সালের একই সময়ের তুলনায় গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে জ্বালানি জায়ান্ট শেভরনের আয় কমেছে। তবে আয়ের অংক ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের সঙ্গে মিলে গেছে। এছাড়া কোম্পানির জন্য সুখবর হলো পরিশোধন ব্যবসা গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) লোকসানের সম্মুখীন হলেও এবার ঘুরে দাঁড়িয়েছে। খবর রয়টার্স। শেভরনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) ইমিয়ার বোনার জানিয়েছেন, কোম্পানিটি চলতি বছর ১ হাজার ১৫০ কোটি থেকে ১ হাজার ৩০০ কোটি ডলারের শেয়ার পুনঃক্রয় করতে পারে। এটি কোম্পানির পূর্বঘোষিত ১-২ হাজার কোটি ডলার সীমার মধ্যেই পড়ে।

মার্কিন সরবরাহ চেইন প্রসঙ্গে বিশ্লেষকরা

Bonik Barta

চীন-মার্কিন ভূরাজনৈতিক উত্তেজনায় অন্যতম জ্বালানি হিসেবে কাজ করছে বাণিজ্য বিরোধ। অতিচর্চিত শুল্কযুদ্ধের আগে থেকেই পণ্য আমদানিতে বেইজিংনির্ভরতা কমিয়ে আনতে সচেষ্ট ওয়াশিংটন। এর অংশ হিসেবে চীন থেকে অনেক মার্কিন কোম্পানি বিকল্প উৎপাদন কেন্দ্রগুলোয় স্থানান্তর হয়েছে, যার অন্যতম ভারত। শুল্কযুদ্ধের পরিপ্রেক্ষিতে সৃষ্ট মেরুকরণে ভারত-মার্কিন বাণিজ্য আলোচনায় চীনের বিকল্প পাওয়া গেছে বলে ভাবা হচ্ছে। কিন্তু বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, মার্কিন সরবরাহ চেইনের চাহিদা মেটানোর ক্ষেত্রে এখনই ভারতের পক্ষে চীনের বিকল্প হয়ে ওঠা সম্ভব নয়।সাম্প্রতিক এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সরবরাহ চেইনে বৈচিত্র্য আনতে চাইলেও স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে চীনের বিকল্প হতে পারবে না ভারত। এমনকি ওয়াশিংটন-দিল্লির মধ্যে চুক্তি হলেও বিকল্প সরবরাহ চেইন পুরোপুরি সম্পন্ন হতে সময় লাগবে।