তিন মাসে এক টাকাও আয় হয়নি খুলনা পাওয়ারের
Bonik Barta
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) নিয়ে অনিশ্চয়তার কারণে গত বছরের অক্টোবরে দুই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। এর পর থেকেই বিদ্যুৎ বিক্রি বাবদ কোম্পানিটির আয় বন্ধ হয়ে যায়। সম্প্রতি চলতি ২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে খুলনা পাওয়ার। এতে দেখা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে এক টাকাও আয় করতে পারেনি কোম্পানিটি, যেখানে আগের বছরের একই সময়ে ১৩ কোটি টাকা আয় হয়েছিল। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরে তৃতীয় প্রান্তিকে ২ কোটি ৪ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে খুলনা পাওয়ারের, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ৩ কোটি ৮৭ লাখ টাকা নিট লোকসান হয়েছিল। মূলত সহযোগী কোম্পানি থেকে বাড়তি মুনাফা পাওয়ার পাশাপাশি আর্থিক ব্যয় কমার ফলে কোনো ধরনের আয় না থাকা সত্ত্বেও নিট মুনাফা করতে পেরেছে কোম্পানিটি। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ পয়সা, যেখানে আগের হিসাব বছরে একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১০ পয়সা।
এক শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে সূচক
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখিতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৫৫ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৯৭৩ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২২ পয়েন্ট কমে ১ হাজার ৮২৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৮৪৫ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ১০৫ পয়েন্ট।
দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
Bonik Barta
ব্যাংক খাতে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসির গত সপ্তাহের চার কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ১৭ দশমিক ৫১ শতাংশ। আলোচ্য সপ্তাহে ব্যাংকটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ২০ টাকা ৮০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৭ টাকা ৭০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষ উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১২ পয়সায়।
ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
Bonik Barta
শের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহে ১৫৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ১৪০ কোটি ৮৯ লাখ ৯০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১০৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২১৪ টাকা ১০০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৮৩ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ লাফার্জহোলসিম বাংলাদেশের ৫ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৫ টাকা ৩০ পয়সায়। চতুর্থ সর্বোচ্চ এনভয় টেক্সটাইলের ৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪২ টাকায়। ব্লক মার্কেটে এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪ কোটি ৭৪ লাখ ৩০ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।
ডলার আরো দুর্বল হলে উপসাগরীয় দেশের রেমিট্যান্সে ভাটা পড়তে পারে
Bonik Barta
ডলারের বিনিময় হার দুর্বল হতে থাকলে উপসাগরীয় দেশগুলোয় কর্মরত প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। কেননা, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ও সৌদি আরবের রিয়ালের মতো অধিকাংশ উপসাগরীয় মুদ্রার বিনিময় হার ডলারের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এতে প্রবাসীরা দেশে টাকা পাঠিয়ে আগের মতো বিনিময় মূল্য পাচ্ছেন না। খবর দ্য ন্যাশনাল। সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি ও মার্কিন আর্থিক বাজারে অনিশ্চয়তার কারণে ডলারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কিছুটা কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, ডলারের এ দুর্বলতা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে উপসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশ, ফিলিপাইন, পাকিস্তান ও মিসরের মতো দেশগুলোয় প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণও কমে যেতে পারে।
শিশুরা ৩০টি নয় পাবে দুটি পুতুল বাণিজ্যযুদ্ধে চীনের ক্ষতি বেশি —ডোনাল্ড ট্রাম্প
Bonik Barta
চীনের ওপর শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়তে পারে এবং বাজারে ভোক্তার পছন্দের জিনিসের সংখ্যা কমে যেতে পারে। এক বক্তব্যে গত সপ্তাহে এমন মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘আমেরিকান শিশুদের কাছে ৩০টি পুতুলের বদলে এখন হয়তো মাত্র দুটি থাকবে। তবে বাণিজ্যযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন।’ খবর এপি। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কনীতির কারণে মন্দা আসবে না বলে দেশকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের এক সরকারি প্রতিবেদনে সাম্প্রতিক দেখা গেছে, বছরের প্রথম তিন মাসে মার্কিন অর্থনীতি সংকুচিত হয়েছে। এ পরিস্থিতির জন্য তিনি দায় চাপিয়েছেন ডেমোক্রেটিক পূর্বসূরি জো বাইডেনের ওপর।
২০১৯ সালের পর শ্রমিকের চেয়ে সিইওদের বেতন বেড়েছে ৫৬ গুণ
Bonik Barta
বিশ্বজুড়ে সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের গড় বেতন ২০১৯ সালের পর ৫০ শতাংশ বেড়েছে, যেখানে একই সময়ে শ্রমিকের গড় মজুরি বেড়েছে মাত্র দশমিক ৯ শতাংশ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় এ বৈষম্য তুলে ধরেছে অক্সফাম। খবর ইউরো নিউজ। সংস্থাটি ৩৫টি দেশের দুই হাজার কোম্পানিকে নিয়ে এ সমীক্ষা পরিচালনা করেছে। সমীক্ষায় দেখা গেছে, ২০২৪ সালে যেসব কোম্পানির সিইওরা বছরে ১ মিলিয়ন বা ১০ লাখ ডলারের বেশি আয় করেছেন, তাদের গড় আয় বেড়েছে অনেক বেশি। এর বিপরীতে শ্রমিকদের আয় প্রায় স্থির রয়ে গেছে।
সিবিওটিতে বেড়েছে সয়াবিনের দাম
Bonik Barta
শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) শুক্রবার সয়াবিনের দাম দ্বিতীয় দিনের মতো বেড়েছে। যদিও সাপ্তাহিক দরপতনের মুখেই ছিল খাদ্যশস্যটির বাজার। কম দামের কারণে চাহিদা বেশি থাকলেও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা মূল্যবৃদ্ধিকে সীমিত করেছে। খবর বিজনেস রেকর্ডার। সিঙ্গাপুরের এক শস্য ব্যবসায়ী বলেন, ‘বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ সয়াবিনের সরবরাহ থাকায় দাম বাড়ার সম্ভাবনা কম। বিশেষ করে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সয়াবিনের চাহিদা কমে যাচ্ছে।’ সিবিওটিতে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে সয়াবিনের দাম দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য স্থির হয়েছে ১০ ডলার ৫৬ সেন্ট। এ সময় গমের দাম ঊর্ধ্বমুখী হয়েছে দশমিক ৭ শতাংশ। বুশেলপ্রতি মূল্য পৌঁছেছে ৫ ডলার ৩৪ সেন্টে। ভুট্টার দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি বুশেলের মূল্য দাঁড়িয়েছে ৪ ডলার ৭৩ সেন্টে। সপ্তাহজুড়ে সয়াবিনের দাম কমেছে দশমিক ৩ শতাংশ। অন্যদিকে ভুট্টা ও গমের দাম যথাক্রমে ২ দশমিক ৬ ও ২ শতাংশ কমেছে।
ব্রাজিলে আখের ফলন কমলেও বাড়বে চিনি উৎপাদন
Bonik Barta
ব্রাজিলে ২০২৫-২৬ মৌসুমে আখ উৎপাদন আগের তুলনায় কমে যেতে পারে। তা সত্ত্বেও এ সময় দেশটি রেকর্ড চিনি উৎপাদন করবে বলে ধারণা করা হচ্ছে। আগামী মৌসুম নিয়ে দেয়া প্রথম পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল সাপ্লাই কোম্পানি (কোনাব)। খবর ভ্যালর ইন্টারন্যাশনাল। কোনাবের দেয়া তথ্যানুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে ব্রাজিলে চিনি উৎপাদন বাড়তে পারে ৪ শতাংশ। এ সময় মোট উৎপাদন পৌঁছতে পারে ৪ কোটি ৫৯ লাখ টনে। সংস্থাটি আরো জানায়, আগামী মৌসুমে আখ মাড়াই ২ শতাংশ কমে ৬৬ কোটি ৩৪ লাখ টনে নেমে আসতে পারে। এ হ্রাসের পেছনে ভূমিকা রাখবে আখ উৎপাদন কমে যাওয়া। কোনাব জানিয়েছে, হেক্টরপ্রতি ফলন ২ দশমিক ৩ শতাংশ কমে ৭ কোটি ৫৪ লাখ টনে নেমে আসতে পারে। সংস্থাটির মতে, ২০২৪ সালে ফসলের বিকাশ পর্যায়ে অনুকূল আবহাওয়া না থাকায় ফলন কমে যাচ্ছে। তবে আবাদযোগ্য মোট জমির পরিমাণ তুলনামূলক স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে।
হিলিতে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৮০-১০০ টাকা
Bonik Barta
দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে শুকনা মরিচের দাম কমেছে কেজিপ্রতি ৮০-১০০ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে অঞ্চলটির ব্যবসায়ীরা জানিয়েছেন। গতকাল হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
সরজমিনে দেখা যায়, বাজারের প্রতিটি দোকানেই শুকনা মরিচের পর্যাপ্ত সরবরাহ আছে। এক সপ্তাহে আগে এ অঞ্চলে প্রতি কেজি শুকনা মরিচের দাম ছিল ২৪০-২৬০ টাকা। বর্তমানে তা কমে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এক মাসের মধ্যে জ্বালানি তেলের সর্বোচ্চ সাপ্তাহিক দরপতন
Bonik Barta
ওপেক প্লাসভুক্ত দেশগুলো জুনে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়াতে পারে দৈনিক গড়ে ৪ লাখ ১১ হাজার ব্যারেল। সর্বশেষ অনলাইন বৈঠকে দেশগুলোর এ সিদ্ধান্তে সম্মত হওয়ার কথা ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সকে এক সূত্র জানিয়েছে। এ বৈঠকের আগে বিনিয়োগকারীদের সতর্ক মনোভাবের কারণে শুক্রবার জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। এছাড়া সপ্তাহভিত্তিতে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম কমেছে ৮ শতাংশ। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৭ দশমিক ৭ শতাংশ। মার্চের শেষ সপ্তাহের পর এটি ছিল সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। খবর রয়টার্স।
লাইট ইঞ্জিনিয়ারিং খাতের জন্য পৃথক শিল্পপার্ক চান উদ্যোক্তারা
Bonik Barta
লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পৃথক শিল্পপার্ক স্থাপনের বিকল্প নেই। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা এ দাবি জানান। রাজধানীর মতিঝিলে বিসিআই বোর্ডরুমে গতকাল অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের নানা সমস্যার সমাধান খুঁজতে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। সঞ্চালনায় ছিলেন বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন।
পাকিস্তানের আকাশসীমা বন্ধে ৬০ কোটি ডলার ক্ষতির শঙ্কা এয়ার ইন্ডিয়ার
Bonik Barta
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে এক বছরে প্রায় ৬০ কোটি ডলারের ক্ষতির আশঙ্কা করছে এয়ার ইন্ডিয়া। বিষয়টি জানিয়ে ভারতীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে সংস্থাটি সহায়তা চেয়েছে। কাশ্মীরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এতে বিকল্প রুটে দীর্ঘ সময় ধরে ফ্লাইট পরিচালনায় জ্বালানি ও ক্রু-সম্পর্কিত খরচ বেড়ে গেছে। চিঠিতে জানানো হয়, আন্তর্জাতিক রুটে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে এয়ার ইন্ডিয়া। খবর ও ছবি রয়টার্স
ট্রাম্পের কাছে শুল্ক মওকুফের আবেদন ফুটওয়্যার জায়ান্টদের
Bonik Barta
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শুল্ক মওকুফের অনুরোধ জানিয়েছে ফুটওয়্যার ডিস্ট্রিবিউটরস অ্যান্ড রিটেইলার্স অব আমেরিকা। আমেরিকার বৃহত্তম জুতা উৎপাদনকারী ব্র্যান্ডগুলোর সংগঠনটি হোয়াইট হাউজে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে ট্রাম্পের পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি চাওয়া হয়েছে। নাইকি, অ্যাডিডাস, স্কেচার্স, আন্ডার আর্মারসহ ৭৬টি ব্র্যান্ড চিঠিতে স্বাক্ষর করেছে। খবর সিএনবিসি। গত ২৯ এপ্রিলের চিঠিতে বলা হয়, নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য সাশ্রয়ী জুতা তৈরিকারী প্রতিষ্ঠানগুলো উচ্চ শুল্ক বহন করতে পারবে না। এ খরচ ভোক্তাদের ওপর চাপানোও সম্ভব নয়। শুল্ক থেকে মুক্তি না পেলে বহু প্রতিষ্ঠান ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে।
এপ্রিলে বিশ্বব্যাপী বেড়েছে খাদ্যপণ্যের দাম
Bonik Barta
বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম গত মাসে বেড়েছে। শস্য, মাংস ও দুগ্ধজাত পণ্যের মূল্যবৃদ্ধি এ ঊর্ধ্বগতির পেছনে ভূমিকা রেখেছে। সর্বশেষ মাসভিত্তিক মূল্যসূচক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ (এফএও)। খবর হেলেনিক শিপিং নিউজ ও বিজনেস রেকর্ডার।
এফএওর মূল্যসূচক মূলত আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি বাণিজ্য হওয়া খাদ্যপণ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে বৈশ্বিক খাদ্যপণ্যের গড় মূল্যসূচক দাঁড়িয়েছে ১২৮ দশমিক ৩ পয়েন্টে। এটি মার্চের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ বেশি। গত মাসে এফএও খাদ্যশস্য মূল্যসূচক মার্চের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ সময় রাশিয়া থেকে রফতানি কমে যাওয়ায় গমের দাম কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। সুগন্ধিযুক্ত চালের চাহিদা বৃদ্ধির কারণে খাদ্যশস্যটির দাম কিছুটা বেড়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে মজুদ কমে যাওয়ায় ভুট্টার দাম ছিল ঊর্ধ্বমুখী।
দাম কমায় ভারতে পাম অয়েলের চাহিদা বেড়েছে বণিক বার্তা ডেস্ক
Bonik Barta
বিশ্বের শীর্ষ পাম অয়েল আমদানিকারক দেশ ভারত। টানা পাঁচ মাস নিম্নমুখিতার পর দেশটিতে এপ্রিলে ভোজ্যতেলটির চাহিদায় বড় রকমের ঊর্ধ্বগতি দেখা গেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের প্লাটস জরিপে বিভিন্ন বাজারসংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কম দাম ও সয়াবিন তেলের তুলনায় আমদানিতে মুনাফা বৃদ্ধি চাহিদা ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স।এক বাজারসংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে পাম অয়েলের দাম সয়াবিন তেলের তুলনায় কম। আমদানিতে মুনাফাও বেশি। তাই ভারতীয় ক্রেতারা স্বাভাবিকভাবেই বেশি পাম অয়েল ক্রয়ে আগ্রহী। আরেক সূত্র জানায়, ভারতীয় ক্রেতারা দামের প্রতি সংবেদনশীল। বর্তমান পরিস্থিতি অনুকূল হওয়ায় আগের মাসগুলোর তুলনায় ব্যবসায়ীরা পুনরায় পাম অয়েল মজুদের চেষ্টা করবেন।
Here is why some listed MFs see a turnaround in Q3
The Financial Express
Despite extreme volatility in the equity market during January-March (Q3) of FY25, many close-ended mutual funds (MFs) have reported positive earnings for the period-a turnaround from losses in the same quarter a year ago. For example, ICB AMCL Sonali Bank Ltd. 1st Mutual Fund, managed by ICB Asset Management Company Ltd. (ICBAMCL), posted earnings per unit (EPU) of Tk 0.10 in Q3 FY25, compared to a loss of Tk 1.21 per unit in Q3 FY24. A good number of funds also managed to reduce their losses during the quarter compared to the corresponding period last year.Prudent investment strategies and diligent provisioning played a supportive role in the improvement, sources say. Ali Imam, Chief Executive Officer of EDGE Asset Management, said good fund managers mainly invest in blue-chip stocks that do not experience significant erosion. "Factors such as the withdrawal of the lending cap and good dividends distributed by multinational companies supported fund earnings in Q3 FY25," he added. A majority of the close-ended MFs with investments in listed securities reported losses in Q3 FY24, as stocks endured sharp erosion during the quarter. Other factors that reduced the funds' earnings in Q3 FY24 included the then-active lending cap, artificially managed Treasury rates, and lower dividends declared by good companies, especially multinational ones. Due to the dollar crisis, many multinational companies faced hurdles in repatriating dividends to foreign investors in FY24. The DSEX, the broad index of the Dhaka bourse, declined by 6.61 per cent or 413 points in Q3 FY24, leading to significant price erosion in the portfolios of close-ended funds.
পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত
Bonik Barta
পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু তা-ই নয়, ট্রানজিট কিংবা তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে পাকিস্তানি পণ্য আমদানিও এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা ও কূটনৈতিক সম্পর্কের অবনতির পর প্রায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে এমন সিদ্ধান্ত নিল ভারত সরকার। এ সিদ্ধান্তের ফলে দুই দেশের সম্পর্ক আরো অবনতি হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান থেকে বেশকিছু পণ্য ভারত আমদানি করে। এর মধ্যে ওষুধ, ফল ও তেলবীজ অন্যতম। তবে ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তানি পণ্যের ওপর ভারত ২০০ শতাংশ শুল্ক আরোপ করায় আমদানি অনেকটাই কমে যায়।
Green shift worries RMG workers as businesses grow wary of new costs
The Financial Express
Global buyers demand greener supply chains, but the financial pressure of transitioning to clean energy has raised serious concerns about its impact on workers who are the backbone of the country's ready-made garment (RMG) sector. Factories are under growing pressure to install renewable energy systems, adopt energy-efficient practices, and meet sustainability certifications. This has given rise to fears that the new investments, while essential, may come at the cost of workers' welfare.
"If we don't even get our salaries on time before Eid, how will we survive if jobs are lost to solar panels or machines?" asked a garment worker in Gazipur, expressing the anxiety shared by many in the sector.
Though the shift to green energy is often confused with automation, experts are quick to clarify that these are distinct transitions. While automation may directly reduce the need for labour, the move to renewable energy, in principle, should not lead to job cuts.
Instead, it should create job opportunities in installation, maintenance, and green manufacturing. In practice, though, the cost of energy transition is already trickling down to workers in the form of stagnant wages and job insecurity. Shafiqul Alam, lead analyst for Bangladesh at the Institute for Energy Economics and Financial Analysis (IEEFA), noted that while automation may unfold over the next 15 years, the renewable shift is immediate-and must be handled carefully.
ফেলনা কাপড়ের সুতায় পণ্য বুনে ৬০ হাজার মানুষ স্বাবলম্বী
Bonik Barta
উত্তরের জেলা বগুড়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের উপজেলা আদমদিঘী। সেখানকার নসরতপুর ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম শাঁওইল। দেখে মনে হয় যেন এক শিল্পপল্লী, যার পুরোটাই তাঁত শিল্পনির্ভর। ফেলনা বা ঝুট কাপড়ের সুতোয় তৈরি হয় কম্বল, চাদর, মোজাসহ বিভিন্ন ধরনের কাপড়। সুতা কেটেও জীবিকা নির্ভর করে শাঁওইলসহ আশপাশের অর্ধশত গ্রামের মানুষ। আর এ তাঁতপল্লীকে ঘিরে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় ৬০ হাজার লোকের। খোঁজ নিয়ে জানা যায়, শাঁওইল গ্রামে কয়েক দশক আগে থেকেই তাঁতিদের বসবাস। তাদের তৈরি কম্বল-চাদর কম দামে বিক্রি হচ্ছে সারা দেশে। এ শিল্পের মূল কাঁচামাল গার্মেন্টের ঝুট কাপড়। ফেলনা এ কাপড় অল্প টাকায় কিনে এনে তা থেকে বিভিন্ন পণ্য তৈরি করা হয়। আশপাশের গ্রামগুলোর প্রায় ৯০ শতাংশ মানুষই এ কাজের সঙ্গে যুক্ত। কেউ বংশপরম্পরায় এ কাজ করেন, কেউবা আবার উপার্জনের আশায়। তাঁতপল্লীগুলোয় পুরুষরা দৈনিক ৪০০ ও নারীরা ২৫০-৩০০ টাকায় কাজ করেন। তাদের তৈরি পণ্য বিক্রির জন্য সপ্তাহের প্রতি রবি ও বুধবার গ্রামেই বসে হাট। সুতা, শীতবস্ত্র, চাদর, মোজা ইত্যাদি কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ ভিড় জমায় ভোর থেকেই।
আগে ট্যাক্স দিয়ে অন্য ব্যয় করার পরামর্শ এনবিআর চেয়ারম্যানের
Bonik Barta
নাগরিকদের প্রথমে ট্যাক্স (কর) পরিশোধ করে পরে সামাজিক খাত এবং জনকল্যাণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, ‘ট্যাক্স দেয়ার পর যেটা থাকবে সেটা দিয়ে এবার চিন্তা করবেন জনকল্যাণে কত ব্যয় করবেন, নিজের জন্য কত ব্যয় করবেন এবং কত টাকা সঞ্চয় করবেন।’ গতকাল রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘গুণীজন সম্মাননা ও বর্ষবরণ ১৪৩২’ অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এ আহ্বান জানান। অনুষ্ঠানে তাকে লক্ষ্মীপুর জেলার কৃতী সন্তান হিসেবে গুণীজন সংবর্ধনা দেয় ‘লক্ষ্মীপুর জেলা যুব কল্যাণ সমিতি, ঢাকা।’
বাজারে চালের দাম অনেকটা সহনীয় হয়ে আসছে —খাদ্য উপদেষ্টা
Bonik Barta
দ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘এবার বোরো ফসলের উৎপাদন বেশ ভালো হয়েছে। এ কারণে বাজারে চালের দাম কমতে শুরু করেছে। চালের দাম একেবারে কমে যাওয়া ঠিক নয়। কারণ কৃষক যদি ন্যায্যমূল্য না পান তবে আগামীতে ফসল উৎপাদনে আগ্রহ হারাবেন। চালের দাম কমতে থাকলে বাজারে গমের দামও কমে আসবে।’ গতকাল সকালে নারায়ণগঞ্জের একরামপুর এলাকায় নির্মীয়মাণ সাইলো গোডাউনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।উপদেষ্টা বলেন, ‘দেশে বর্তমানে গমের চাহিদা বছরে ৭০ লাখ টন। কিন্তু আমাদের দেশে অভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টন বিদেশ থেকে আমদানি করতে হয়। সরকারের পাশাপাশি আমদানিকারকরাও গম আমদানি করছে।’
All industrial sectors but top-heavy behemoths record rebound
The Financial Express
Growth in Bangladesh's large-scale manufacturing sector slowed but nearly all industrial sectors kept expanding as per February readings of official statistics. Out of 23 major sectors, only two - the manufacturing of basic metals and "other non-metallic mineral products" - contracted in February. The Quantum Index of Large-Scale Manufacturing (LSM) rose by 3.77 per cent year on year in February, down from 5.82 per cent in January and a robust double-digit growth of 10.37 per cent in December. Large-scale manufacturing accounts for over 11 per cent of Bangladesh's GDP and serves as a key barometer of the country's industrial health. According to Bangladesh Bureau of Statistics (BBS), the overall LSM counts reached 223.76 points in February 2025, up from 215.63 in the same month of 2024. The growth in February was largely driven by the ready-made garment (RMG) sector, which holds the highest weight in the index: 61 out of 100. The sector expanded by 1.6 per cent during the month, but, due to its biggest weights in the basket, it is the key to determining the performance reflected in the index. Due to its large share, any fluctuation in RMG significantly affects the overall index. Among the sectors that posted strong growth, other transport equipment rose nearly 40 per cent, machinery and equipment grew over 35 per cent, food products increased by 27.4 per cent, and chemicals and chemical products 14.5 per cent, according to the BBS data. The national statistical organisation, BBS, also says the electrical equipment grew 12.5 per cent, motor vehicles, trailers, and semi-trailers saw nearly 12-percent growth during the period under review over its corresponding period a year earlier.
Govt expects $500m in budget credits from ADB
The Financial Express
Bangladesh hopes for finalisation of a pre-assured $500 million worth of budgetary-support loan and extended financial assistance from the Asian Development Bank (ADB) at its upcoming annual meeting in Italy.
Finance Adviser of the current interim government Dr Salehuddin Ahmed would lead the Bangladesh delegation that is scheduled to sit with ADB President Masato Kanda on the sidelines of the annual meet, starting today (Sunday) in Milan, Italy, Economic Relations Division (ERD) officials said Saturday. "The adviser would also meet some other top executives of the ADB and appeal for the extended financial support as Bangladesh needs huge investment for its reforms and infrastructure development," a senior ERD official told the FE.
Earlier, the Manila-based lender had assured Bangladesh of a $500-million budget support for financing banking-sector reforms, said the official. "Bangladesh delegation, headed by the finance adviser, would join the ADB's annual meeting in Milan. The team will seek extended financial support from the development partner (DP)," SM Jakaria, additional secretary at the ERD, told this correspondent last week.
Bajus reduces gold price by Tk3,570 per bhori, in line with int’l market
The Financial Express
The Bangladesh Jeweller's Association (BAJUS) announced a decrease of good quality 22-carat gold price by Tk3,570 per bhori from Sunday. The Bajus has fixed the 22-carat gold price per bhori (11.664 grams) at Tk1,68,976. The jewelers' association in an announcement on Saturday stated that the new price will effect from Sunday.
Masudur Rahman, Chairman of BAJUS's Price Determination and Price Monitoring Standing Committee, on Saturday (3 May), in a notification, informed this. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel
The price of pure gold (pure gold) has decreased in the local market. As a result, the new price of gold has been determined considering the overall situation, Bajus said. According to the new rates, the price of 21 carat gold has been fixed at Tk1,61,301 per bhori, 18 carat gold at Tk1,38,253 per bhori, and the price of Tk1,14,296 per bhori according to the traditional method. Earlier, on 23 April, the price of gold per bhori was reduced by Tk5,342, and the price of a 22-carat gold per bhori was fixed at Tk1,72,546. With this, the price of gold has been adjusted 27 times in the domestic market this year. While the price has been increased 19 times, and decreased only 8 times.
স্মার্টফোনের বৈশ্বিক বাজার প্রবৃদ্ধিতে শ্লথগতি
Bonik Barta
বিশ্বজুড়ে ধীর হয়ে এসেছে স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি। চলতি বছরের প্রথম তিন মাসে স্মার্টফোন বিক্রি হয়েছে প্রায় ৩০ কোটি ইউনিট। এ সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি। টানা তিন প্রান্তিক ধরে স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির হার ধীরগতিতে বেড়েছে। এ সময় বাজার খুব বেশি সম্প্রসারণ হয়নি, আবার উল্লেখযোগ্যভাবে কমেও যায়নি। বাজার গবেষণা সংস্থা ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। খবর টেকস্পট। স্মার্টফোন বাজার বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপল ও স্যামসাং এখনো বাজারের শীর্ষ দুটি অবস্থান ধরে রেখেছে, তবে সামগ্রিকভাবে স্মার্টফোন শিল্পের গতি এখন অনেক মন্থর।
Govt to unify Bida, Beza, other investment promotion bodies under one roof
The Business Standard
The government plans to form a central Investment Promotion Agency (IPA) by unifying existing investment facilitation bodies such as Bida, Beza, Bepza, and others, in a bid to attract more foreign and domestic investment. The decision was taken at the 3rd meeting of the Bida Governing Board held on 13 April, chaired by Chief Adviser and Bida Governing Board Chairman Muhammad Yunus. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel According to meeting sources, a committee will be formed soon to review the proposed integration of the agencies thoroughly. A final decision will be made based on the committee's recommendations. Currently, multiple government agencies are involved in investment promotion in Bangladesh — the Bangladesh Investment Development Authority (Bida), Bangladesh Economic Zones Authority (Beza), Bangladesh Export Processing Zones Authority (Bepza), Bangladesh Small and Cottage Industries Corporation (Bscic), the Public Private Partnership (PPP) Authority, and the Bangladesh Hi-Tech Park Authority. Beza, Bepza, Bscic, and the Hi-Tech Park Authority – they all allocate industrial plots. Investors must approach each of these agencies separately to obtain plots, which complicates the process. Officials from some of these agencies said that the presence of so many bodies often confuses foreign investors interested in Bangladesh. They struggle to understand what these agencies are and what their specific functions entail.
সরকারি পরিসংখ্যানে বাড়ন্ত কৃষিজমি, কিন্তু বাস্তবে এসব জমি কোথায়?
The Business Standard
২০১৪-১৫ বছরে গাজীপুরে কৃষিজমির পরিমাণ ছিল ১ লাখ ৯৪ হাজার একর। অথচ সরকারি তথ্যমতে, ২০২১-২২ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ১ হাজার একর। বিষয়টি বিস্ময়কর, কারণ এই সময়েই গাজীপুরে রিসোর্ট ও কারখানার দাপটে কৃষিজমি দ্রুত হারিয়ে গেছে। এটা গাজীপুর—বাংলাদেশের শিল্পখাতের 'ইঞ্জিন রুম'। এখানে পোশাক কারখানাগুলো প্রায় রাতারাতি গজিয়ে ওঠে, আর ঢাকার ক্লান্ত মানুষদের জন্য রিসোর্ট হয়ে ওঠে সাপ্তাহিক অবকাশ কাটানোর আশ্রয়। সাম্প্রতিক বছরগুলোতে কারখানা আর রিসোর্টের সারি ধীরে ধীরে স্থান দখল করেছে সেসব ধান ও পাটের মাঠ, যা একসময় এই অঞ্চলের চিরচেনা দৃশ্য ছিল। তবু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, কৃষিজমি বেড়েছে—কমেনি। ঢাকার পাশের নারায়ণগঞ্জ, নরসিংদী আর মানিকগঞ্জেও দেখা যাচ্ছে একই প্রবণতা। অথচ চোখে দেখা জমির ক্ষয় সরকারি তথ্যের সঙ্গে মেলে না। ফরিদপুরে চিত্র আরও অদ্ভুত—বিবিএস বলছে, সাত বছরে সেখানে কৃষিজমি বেড়েছে ১ লাখ ১ হাজার একর, যদিও নদীভাঙনে অনেক এলাকা বিলীন হয়ে গেছে। তাহলে এই বাড়তি জমি এলো কোথা থেকে? নদী কি পথ বদলে উর্বর জমি রেখে গেছে? চর কি হঠাৎই বেড়ে গেছে? না-কি কিছু তথ্য আমাদের চোখে ধরা পড়ছে না—বা যা দেখছি, সেটা বাস্তবের চেয়ে বেশি? সরেজমিনে গেলে সংখ্যাগুলো কিন্তু অন্য গল্প বলছে।
কুষ্টিয়ার দৌলতপুরে চলতি মৌসুমে ৫২ হাজার টন ভুট্টা উৎপাদন
Bonik Barta
অনুকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে এ বছর ভুট্টার আবাদ বেড়েছে। কৃষি অধিদপ্তরের তথ্য বলছে, চলতি মৌসুমে ৪ হাজার ৬৯২ হেক্টর জমিতে চাষ হয়েছে ভুট্টা, যা থেকে উৎপাদন হয়েছে প্রায় ৫২ হাজার টন। উৎপাদিত ভুট্টার বাজার দাম ধরা হয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। কৃষিসংশ্লিষ্টরা বলছেন, গমের মতো ফসলের তুলনায় ভুট্টা চাষে লাভ বেশি হয়। এতে কম পরিচর্যা লাগে, যেকোনো উঁচু জায়গায় চাষ করা যায়। ফলন বেশি হয় এবং মাড়াই প্রক্রিয়াও বেশ সহজ। এছাড়া একই জমিতে সাথী ফসলও চাষ করা যায়। মূলত এসব সুবিধার কারণেই কৃষক ভুট্টা চাষে বেশি আগ্রহী।