১৮০ কোটি টাকার চীনা বিনিয়োগ পেল বাংলাদেশী স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক
Bonik Barta
বাংলাদেশী স্টার্টআপ ফাস্ট পাওয়ার টেক বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে চীনের জ্বালানি প্রযুক্তি কোম্পানি এনইউসিএল থেকে ১৮০ কোটি টাকার (প্রায় দেড় কোটি ডলার) বিনিয়োগ লাভ করেছে স্টেডফাস্ট কুরিয়ারের সহযোগী এ প্রতিষ্ঠানটি এই বিনিয়োগের মাধ্যমে দেশে ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন এবং সংশ্লিষ্ট প্লান্ট স্থাপনের পরিকল্পনা করছে। টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি অবকাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে আগ্রহী স্টেডফাস্ট।
এপ্রিলে রিজার্ভ বাড়ল ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার
Bonik Barta
রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (বিপিএম৬) গতকাল দেশের রিজার্ভ ছিল ২ হাজার ২০৫ কোটি বা ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। গত মার্চ শেষে এ রিজার্ভের পরিমাণ ছিল ২০ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের ঘরে। সে হিসাবে এপ্রিলে প্রায় ১ দশমিক ৭০ বিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান জানান, ‘অতীতের এলসি দায় ও বকেয়া পরিশোধের পরও এপ্রিল শেষে দেশের রিজার্ভ ভালো অবস্থানে উন্নীত হয়েছে। বিপিএম৬ অনুযায়ী আমাদের রিজার্ভ এখন ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। তবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবায়নে গ্রস রিজার্ভ ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারের বেশি। আশা করছি, রিজার্ভের এ উন্নতি আগামীতেও অব্যাহত থাকবে।’
শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব ও সুপারিশ বাস্তবায়নের দাবি গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের
Bonik Barta
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মে দিবসের র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) গাজীপুরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রথম একটি শ্রম কমিশন গঠিত হয়েছে। শ্রমিকদের জীবনযাপন উপযোগী মজুরি ও নিরাপদ কর্মস্থলসহ অধিকার আদায়ে অবিলম্বে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব ও সুপারিশ বাস্তবায়ন করতে হবে। এজন্য তারা পরবর্তী সরকারের অপেক্ষায় না থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানান। বক্তারা একই সঙ্গে নারায়ণগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে আটক জি-স্কপ নেতা সেলিম মাহমুদসহ সব শ্রমিক ও নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ
Bonik Barta
আজ শুক্রবার (২ মে) ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস্’-এর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত। কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না। দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে সরকার এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ১৬ ধাপ উন্নতি প্রমাণ করে— সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে।
Dollar poised for third weekly gain as tariff concerns ease
The Financial Express
The US dollar headed for a third-straight weekly gain as signs of progress in Washington's talks with some of its trading partners and better-than-expected data eased concerns over investments in the world's largest economy. The dollar, US Treasuries and shares have bounced from steep declines last month as President Donald Trump's erratic tariff policies drove fears of a recession and sapped confidence in US assets. Wall Street rallied overnight, driven by positive tech earnings and a slightly better than expected manufacturing report even though it showed factory activity contracted further last month.
ইরানের তেল কিনলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না কোনো দেশ: ট্রাম্পের হুঁশিয়ারি
The Business Standard
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইরান থেকে কেউ তেল বা পেট্রোকেমিক্যাল কিনলে ওই দেশ বা ব্যক্তি আর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের ব্যবসা করতে পারবে না। তার এই ঘোষণায় তৎক্ষণাৎ প্রভাব পড়েছে তেলের বাজারে। মার্কিন অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.০৩ ডলার বা ১.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯.২৪ ডলারে। বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট তেলের দামও ১.০৭ ডলার বা ১.৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬২.১৩ ডলারে পৌঁছেছে। উল্লেখ্য, ইরান ওপেকের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ।