Facilitating growth of CMSMEs
The Financial Express
The latest findings from the Bangladesh Economic Census 2024 paint a disconcerting picture of the challenges facing cottage, micro, small, and medium enterprises (CMSMEs). According to official statistics, over one-third of economic units in Bangladesh lack access to easy loans from commercial banks and financial institutions, while a staggering 85.84 per cent are facing capital shortfalls that hinder their expansion. Moreover, the current bleak economic situation, marked by a liquidity crisis in the banking sector and a sharp rise in interest rates driven by policy rate hikes, has significantly exacerbated the challenges facing entrepreneurs of all sizes. However, the impact is particularly severe on small and medium enterprises. Amid chronic capital shortfalls and limited access to bank loans, the contribution of CMSMEs to the economy remains significantly below their potential, despite the hard work and entrepreneurial spirit of the individuals behind these ventures. The situation demands urgent attention from policymakers to ensure sustainable growth of this vital sector.
China box office sets revenue record as sequels help overcome economic malaise
The Financial Express
China’s movie box office took in record revenue during the Lunar New Year holiday, as sequels to popular Chinese hits drew theatregoers at a time when other types of spending have suffered during a period of relatively sluggish economic growth. Box office revenue for the four days of the week-long holiday starting Jan. 29 topped 5.74 billion yuan ($791.65 million), exceeding the previous high of 5.73 billion yuan in 2021, showed data from box office tracker Beacon.
US imposes 10pc tariff on Chinese goods
The Financial Express
US President Donald Trump signed an executive order on Saturday to impose a 10-per cent tariff on goods imported from China. The latest US trade protectionist measure has drawn widespread opposition both domestically and internationally. The White House said the 10-per cent tariff is on all imports from China on top of existing tariffs. Trump says the tariffs dovetail with his embrace of protectionist measures, reports Xinhua. Chinese Foreign Ministry Spokesperson Mao Ning has said that China always believes that there is no winner in a trade war or tariff war, and remains steadfast in safeguarding its national interests.
Bangladesh receives $15.96b in 7 months, a growth of 23.6pc
The Financial Express
Bangladesh received US $2.18 billion inward remittance in January by legal channel, a growth of 3.4 percent year-on-year. A review of the Central Bank’s data showed that expatriates sent $15.96 billion remittances so far in 7 months from July to January of the current fiscal year 2024-25. In the same period of the previous fiscal year 2023-24, the expatriates sent $12.91 billion inward remittance. This means the flow of inward remittance grew by 23.6 percent in the FY2024-25. The expatriates sent $70.49 million as remittance on average on each day of January 2025. In the last seven months, the country received $2.28 billion as remittances in each month from July to January.
মরুর বুকে পাঁচতারকা ট্রেন ড্রিম অব দ্য ডেজার্ট
Bonik Barta
মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচতারকা বিলাসবহুল ট্রেন চালু করতে যাচ্ছে সৌদি আরব রেলওয়ে। ইতালির হসপিটালিটি প্রতিষ্ঠান আর্সেনালের সঙ্গে ‘ড্রিম অব দ্য ডেজার্ট’ নামের ট্রেনটি চালু করতে যাচ্ছে তারা। এরই মধ্যে ট্রেনটির নকশার কাজ শেষ হয়েছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিক নাগাদ এটি চালু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্য ও সৌদি আরবের ঐতিহ্যবাহী স্থাপত্য থেকে অনুপ্রাণিত হয়ে এর নকশা করা হয়েছে। ট্রেনের অভ্যন্তরে সূক্ষ্ম কারুকাজ, মেটে রঙের টোন ও বিলাসবহুল কাপড় ব্যবহার করা হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে ট্রেনের নকশায় সৌদি ঐতিহাসিক স্থান হেগরা ও হাইলের স্থাপত্য বৈশিষ্ট্য। ট্রেনটিতে ১৪টি বগি ও ৩৪টি বিলাসবহুল স্যুইট রয়েছে। এগুলো যাত্রীদের আরামদায়ক ও একান্তে ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। ট্রেনটি রিয়াদ থেকে যাত্রা করে সৌদি আরবের নর্দার্ন রেলওয়ে নেটওয়ার্ক পর্যন্ত চলাচল করবে। যাত্রাপথে সৌদি আরবের ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলো উপভোগ করতে পারবে যাত্রীরা। ট্রেনে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়।
ব্রিটেনে পাঁচ বছরের মধ্যে প্রথম বাড়ির গড় ভাড়া কমেছে
Bonik Barta
ব্রিটেনের রিয়েল এস্টেট খাতে নতুন ফ্ল্যাট বা বাড়ির সরবরাহ বেড়েছে। এতে ব্যক্তিগত বাড়ির গড় ভাড়া ২০১৯ সালের পর প্রথমবারের মতো কমেছে। প্রোপার্টি ওয়েবসাইট রাইটমুভ সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যে কয়েক বছর ধরে প্রতি প্রান্তিকে বাড়ি ভাড়া বাড়ার নতুন রেকর্ড হচ্ছিল। রাইটমুভ বলছে, জীবনযাত্রার ব্যয় বাড়ায় অনেক ভাড়াটিয়া আগে থেকেই সংকটে ছিলেন। ভাড়া বাড়ায় তারা এ বাবদ খরচ বাড়াতে বাধ্য হয়েছেন। তবে গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে লন্ডনের বাইরে গড় ভাড়া কমে মাসিক ১ হাজার ৩৪১ পাউন্ডে নেমেছে, যা পাঁচ বছরের মধ্যে প্রথম ভাড়া কমার ঘটনা। বর্তমানে লন্ডনের বাইরে গড় মাসিক ভাড়া আগের প্রান্তিকের তুলনায় ৩ পাউন্ড কম। তবু গড় ভাড়া গত বছরের তুলনায় এখনো ৪ দশমিক ৭ শতাংশ বেশি। রাইটমুভ বলছে, কয়েক বছর ধরে ভাড়া ধারাবাহিকভাবে বেড়ে ২০২২ সালে বার্ষিক ১২ শতাংশে পৌঁছেছিল। তাই ভাড়া কমার বিষয়টি”ভাড়াটিয়াদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। কিন্তু লন্ডনে ভাড়াটিয়াদের জন্য তেমন কোনো সুখবর নেই। শহরটিতে গড় বাড়ি ভাড়া আরো বেড়ে প্রতি মাসে রেকর্ড ২ হাজার ৬৯৫ পাউন্ডে পৌঁছেছে।
কভিড-১৯ মহামারী ও তার প্রভাবে মানুষ কাজ বা জীবনযাত্রার জন্য স্থান পরিবর্তন করতে উদ্বুদ্ধ হয়েছিল। এর প্রভাবে গত কয়েক বছরে ভাড়া বাড়ে। ফলে অনেক এলাকায় বাসস্থানের জন্য প্রতিযোগিতাও তীব্র হয়েছিল।
প্রবৃদ্ধি কমলেও স্থিতিশীল মার্কিন অর্থনীতি
Bonik Barta
উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ে ধর্মঘটের কারণে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ সংকুচিত হয়েছে। এর প্রভাবে গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে। তবে অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় গত দুই বছরে ভোক্তা ব্যয় বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় চলতি বছর মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) ধীরে ধীরে সুদহার কমানোর পথে হাঁটতে পারে।
গত বৃহস্পতিবার মার্কিন বাণিজ্য বিভাগের অর্থনৈতিক বিশ্লেষণ ব্যুরোর প্রাথমিক জিডিপি হিসাব অনুযায়ী, গত প্রান্তিকে বার্ষিক ২ দশমিক ৩ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে যা ছিল ৩ দশমিক ১ শতাংশ । রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা জিডিপি ২ দশমিক ৬ শতাংশ গতিতে বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। তবে সাম্প্রতিক তথ্য বলছে, বার্ষিক প্রবৃদ্ধি ২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৩ সালে অর্থনীতির আকার ২ দশমিক ৯ শতাংশ হারে বেড়েছিল। ওই বছরের চতুর্থ প্রান্তিক থেকে ২০২৪ সালের শেষ তিন মাস পর্যন্ত এটি ২ দশমিক ৫ শতাংশ হারে বেড়েছে।
Stock an hour ago Cos perform well in tensed climate after realignment
The Financial Express
Latest financial disclosures once again proved that companies with strong financial positions perform well even in a challenging business climate if they can ensure management efficiency.
Companies, such as Square Pharmaceuticals, Marico Bangladesh, MJL Bangladesh, Berger Paints and Eastern Housing, gained a year-on-year growth in profit in the first half of FY25.
The other factors, which helped them perform better than others during the period, include financial optimisation and good corporate practices. Experts said the successful companies had realigned their operations with the changed business environment.0"Many good companies experienced a decline in revenue but well-structured companies changed business strategies to avert the impact of sluggish economy," said Azam J Chowdhury, managing director of MJL Bangladesh.
ICB's open-ended funds did better than listed funds in 2024
The Financial Express
ICB Asset Management Company has declared dividends against nine open-ended mutual funds for 2024, despite the market being bearish throughout the year while many close-ended funds failed to declare any dividend for the year. Investors, whose names appeared in the registers of these funds as of December last year, will be entitled to the dividends. Tension surrounding national polls in 2024 impacted the market negatively. Raging inflation, high interest rates, and the July-August uprising also exerted negative influence on stocks. As most of the stocks fell, most of the mutual funds lost income for their main source of income is the equity market. Hence, the funds will pay less in return on investments for 2024 than for the year before.
চীনে সাশ্রয়ী মূল্যের হোটেলে বিনিয়োগে আগ্রহ বৈশ্বিক হোটেল চেইনগুলোর
Bonik Barta
অর্থনৈতিক স্থবিরতার কারণে ব্যয় কমিয়ে দিয়েছে চীনা পর্যটকরা। তা সত্ত্বে দেশটিতে ব্যবসা সম্প্রসারণ করছে আন্তর্জাতিক হোটেল চেইনগুলো। বাজেট-সচেতন পর্যটকদের আকৃষ্ট করতে সাশ্রয়ী ও মধ্যমমানের হোটেলে বিনিয়োগ করছে তারা। এক্ষেত্রে কক্ষ ভাড়ার হার খুব বেশি না বাড়িয়ে মুনাফা নিশ্চিতের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে ব্যবসার পরিসর বাড়িয়েছে, এমন বৈশ্বিক হোটেল চেইনের মধ্যে আছে হায়াত হোটেল করপোরেশন, ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ (আইএইচজি) ও র্যাডিসন হোটেলস। তরুণ ও সাশ্রয়ী পর্যটকদের আকৃষ্ট করতে কিছু ক্ষেত্রে নিজেদের ফাঁকা অফিস ভবনগুলোকে হোটেলে রূপান্তর করছে এসব কোম্পানি।
গ্র্যান্ড হায়াত ও হায়াত রিজেন্সির মতো বিলাসবহুল ব্র্যান্ডের জন্য পরিচিত মার্কিন হোটেল গ্রুপ হায়াত। বিশ্বব্যাপী গ্রুপটি ১ হাজার ৩০০টির বেশি হোটেল পরিচালনা করছে। চীনে তাদের ১৭০টি হোটেল আছে। আগামী চার বছরে আরো ১৪০টি হোটেল চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক উরকোভ ব্র্যান্ডের অংশ হিসেবে মিড-রেঞ্জের হোটেল হিসেবে পরিচালিত হবে।
মুনাফার লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হতে পারে ইউরোপীয় ব্যাংকগুলোর জন্য
Bonik Barta
ঋণপ্রদান ও বিনিয়োগ ব্যাংকিং থেকে উচ্চ আয়ের কারণে ইউরোপীয় ব্যাংকগুলো গত বছরের শেষ প্রান্তিকে উল্লেখযোগ্য মুনাফা করতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তবে সুদহার কমায় চলতি বছর ওই পূর্বাভাসের তুলনায় বেশি মুনাফা অর্জন কঠিন হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। এ অবস্থায় ভবিষ্যতে মুনাফা ধরে রাখতে ব্যাংকগুলোকে সক্ষমতার প্রমাণ দিতে হবে। ইউরোপীয় ব্যাংকগুলোর শেয়ারের দাম গত বছর ২০১০ সালের পর সর্বোচ্চ ছিল। ধারাবাহিকভাবে মুনাফা অর্জন করায় ব্যাংকপ্রধানদের আত্মবিশ্বাসও বেড়েছে। তারা এ অতিরিক্ত নগদ অর্থ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অধিগ্রহণের প্রচেষ্টায় ব্যয় করছেন। বিশ্লেষকরা মনে করছেন, এটি একীভূতকরণের একটি নতুন প্রবণতা শুরু করতে পারে।
এসঅ্যান্ডপি জানায়, ব্যাংকগুলো তাদের আর্থিক অবস্থা নিয়ে আত্মবিশ্বাসী। বাজারের ইতিবাচক পরিবর্তনের ফলে তাদের উচ্চাকাঙ্ক্ষাও বাড়ছে। পরিষেবা বৈচিত্র্যকরণ, আকার বৃদ্ধি, নতুন অংশীদারত্ব ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে এ প্রবণতা প্রকাশ পাচ্ছে।
Rice output to rise 45.8pc if full potential tapped
The Financial Express
Rice production in Bangladesh remains at 4.8 tonnes per hectare, 1.2 to 2.2 tonnes below the potential yield of 6-7 tonnes, due to constraints such as cultivation of low-yield paddy varieties, according to the final report of the taskforce on sustainable development formed by the planning ministry. Addressing the ongoing challenges would help increase rice production by up to 45.8 per cent, wheat by 66.7 per cent, maize by 34.8 per cent, jute by 42.9 per cent and potato output could be almost doubled, found an analysis of the report.
MetLife cleared Tk 28.95b in insurance claims last year
The Financial Express
MetLife Bangladesh settled Tk 28.95 billion in insurance benefits and claims in 2024, covering loss of lives and medical needs. MetLife Bangladesh CEO Ala Ahmad said, "The most important part of a customer's insurance journey is receiving claims. We've relentlessly worked to improve our efficiency in settling claims quickly, adapting to ways that make it more convenient for customers. ""Our efforts are directed toward further strengthening confidence and establishing greater trust in Bangladesh's insurance sector," he added. Of the total claims settled, according to a release from the insurer, health and medical expense claims amounted to Tk 2.37 billion. On the other hand, death claims totaled Tk 1.40 billion.
চীনে আকরিক লোহা ও কয়লা আমদানি কমেছে
Bonik Barta
শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের আকরিক লোহা ও সমুদ্রপথে কয়লা আমদানি জানুয়ারিতে কমেছে। তবে আমদানি কমলেও পণ্য দুটির দামে ভিন্ন প্রবণতা দেখা গেছে। আকরিক লোহার দাম এ সময় স্থিতিশীল থাকলেও তাপীয় কয়লার দাম চার বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। চীন জানুয়ারিতে ৯ কোটি ৯৫ লাখ টন আকরিক লোহা আমদানি করতে পারে বলে জানিয়েছে কমোডিটি অ্যানালিস্ট কেপলার। এর আগে দেশটির শুল্ক বিভাগ জানায়, ডিসেম্বরে এ আমদানির পরিমাণ ছিল ১১ কোটি ২৫ লাখ টন।
খাতসংশ্লিষ্টদের মতে, চীনে জানুয়ারির শেষে সপ্তাহব্যাপী চান্দ্রীয় নববর্ষের ছুটি ছিল। ফলে এ সময় নির্ধারণ করা আমদানির চুক্তিগুলো ফেব্রুয়ারির শেষে সরবরাহ করা হতে পারে। এছাড়া শীতকালীন ঊর্ধ্বমুখী চাহিদার পর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমদানি সাধারণত কমে আসে।
কেপলার আরো জানায়, জানুয়ারিতে সমুদ্রপথে চীনের মোট কয়লা আমদানির পরিমাণ হতে পারে ২ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টন। এটি ডিসেম্বরের তুলনায় ২৬ শতাংশ কম।
Top 10 corporate entities’ contributions fall 1.25pc
The Financial Express
Collection of value-added tax (VAT) from the top 10 corporate taxpayers declined by Tk 4.0 billion or 1.25 per cent in the first half (H1) of the current fiscal year (FY 2024-25) from the same period of last FY.
Latest data from the Large Taxpayers Unit (LTU) of the National Board of Revenue (NBR) suggests sectors such as cigarettes, cement, gas, hotels, pharmaceuticals, and soap had less contributions to the tax collected during the period. Economist Dr. M.A. Razzaque, Chairman of the Research and Policy Integration for Development (RAPID), attributed the decline to the political unrest in July and August and the ongoing economic slowdown. "Notably, VAT collection from cigarettes has fallen. However, attributing this decline solely to reduced consumption may be overly simplistic," he stated.
Chickpea price rises substantially
The Financial Express
Chickpea, a key component of iftar items during Ramadan, has registered a significant price hike even a month before the start of the fasting month. Retailers in Dhaka are currently selling quality chickpea at Tk 140-160 per kg, while regular varieties are priced at Tk 120-130, according to local grocers. This marks a sharp rise compared to last Ramadan, when prices ranged between Tk 110 and 130 per kg, according to data available with the Trading Corporation of Bangladesh (TCB).Golam Kibria, a grocer in Jhigatola, says the price of quality chickpea has dropped slightly by Tk 10 per kg over the past week, but it is still Tk 25-30 higher than last year's.
সরবরাহ সংকটে ৬ মাসের সর্বোচ্চে রুশ গমের মূল্য
Bonik Barta
রাশিয়ায় সরবরাহ সংকটে ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে গমের দাম। পণ্যটির বাজারদর বেড়ে ছয় মাসের সর্বোচ্চে পৌঁছেছে। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের প্ল্যাটস জরিপ থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া রাশিয়ায় ১৫ ফেব্রুয়ারি থেকে রফতানি কোটা কার্যকর হবে। এটিও মূল্যবৃদ্ধিতে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করেছে। প্ল্যাটস ৩০ জানুয়ারি রাশিয়ার ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত গমের এফওবি মূল্য টনপ্রতি ২৪৩ ডলারে নির্ধারণ করেছে। নির্ধারিত এ মূল্যে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধ ও মার্চের প্রথমার্ধে গম সরবরাহ করা হবে। এর আগে গত বছরের জুনে তুষারপাত ও খরায় রাশিয়ার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে সে সময় রেকর্ড সর্বোচ্চ দামে বেচাকেনা হয়েছিল।
দাম বাড়ার কারণে কিছু ব্যবসায়ী গম সরবরাহের জন্য আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া থেকে গম সংগ্রহ বাড়িয়েছেন। এক আমদানিকারক বলেন, ‘আমাদের রুশ গমের চাহিদা থাকলেও বর্তমানে দাম অনেক বেশি। তাই অন্যান্য দেশ থেকে আমদানি বাড়িয়েছি।’
প্ল্যাটস জরিপ অনুযায়ী, রাশিয়া চলতি বিপণন বর্ষে (জুন-জুলাই) ৪ কোটি ৫০ লাখ টন গম রফতানি করতে পারে। এটি এর আগের বছরের ৫ কোটি ৪৭ লাখ টনের তুলনায় কম।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উত্তোলন কমেছে
Bonik Barta
অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন বাড়াতে সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত বছরের নভেম্বরে দেশটির উত্তোলন কমেছে। শুক্রবার মাসভিত্তিক ‘পেট্রোলিয়াম সাপ্লাই’ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ)। খবর রয়টার্স।
ইআইএর দেয়া তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উত্তোলন নভেম্বরে দৈনিক গড়ে ১ লাখ ২২ হাজার ব্যারেল কমে ১ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ব্যারেলে নেমে এসেছে। এটি অক্টোবরের রেকর্ড দৈনিক গড় ১ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ব্যারেলের তুলনায় কম।
যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানি তেল উত্তোলনকারী রাজ্যগুলোর মধ্যে অন্যতম টেক্সাস। ইআইএ জানায়, এ অঞ্চলে নভেম্বরে উত্তোলন ১ দশমিক ২ শতাংশ কমে দৈনিক গড়ে ৫৭ লাখ ৬১ হাজার ব্যারেলে নেমেছে, যা অক্টোবরের ৫৮ লাখ ৩১ হাজার ব্যারেলের তুলনায় কম। অন্যদিকে গত বছরের নভেম্বরে নিউ মেক্সিকোয় উত্তোলন ১ দশমিক ৮ শতাংশ কমে দৈনিক গড়ে ২০ লাখ ৬৪ হাজার ব্যারেল হয়েছে। তবে এ সময় নর্থ ডাকোটায় উত্তোলন ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। মোট জ্বালানি তেল উত্তোলন পৌঁছেছে দৈনিক গড়ে ১১ লাখ ৯৭ হাজার ব্যারেলে।
ব্লক মার্কেটে ৮২ কোটি টাকার লেনদেন
Bonik Barta
দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৮২ কোটি ১৩ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্য রয়েছে এসিআই লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, রেনাটা পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লাভেলো আইস্ক্রিম পিএলসি, বিচ হ্যাচারি লিমিটেড, ফাইন ফুডস লিমিটেড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এর মধ্যে সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে এসিআই লিমিটেডের সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির ২৪ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৪৯ টাকা ৪০ পয়সায়। দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৫৪ টাকা ৭০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ রেনাটার ৮ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির দর দাঁড়িয়েছে ৪৯৯ টাকা ৩০ পয়সায়।
বিশ্বব্যাপী কফির রেকর্ড সর্বোচ্চ দাম অব্যাহত
Bonik Barta
ব্রাজিল বিশ্বের প্রায় অর্ধেক অ্যারাবিকা কফি উৎপাদন করে। গত বছর তীব্র খরায় দেশটিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সরবরাহ কমার আশঙ্কায় ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) কফির দাম বেশ কয়েকদিন ধরেই রেকর্ড সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছে। মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা গত বৃহস্পতিবারও অব্যাহত ছিল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইসিইতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে বৃহস্পতিবার অ্যারাবিকা কফি পাউন্ডপ্রতি প্রায় ৪ ডলারে বেচাকেনা হয়েছে। এদিকে নিউইয়র্কে (বিশ্বব্যাপী চুক্তি মূল্য নির্ধারণে একটি বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার হয়) কফির দাম এরই মধ্যে ১৫ শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার এ বাজারে অ্যারাবিকা কফির দাম পাউন্ডপ্রতি রেকর্ড ৩ ডলার ৭৭ সেন্টে পৌঁছায়। পরবর্তী সময়ে তা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে পাউন্ডপ্রতি ৩ ডলার ৭৩ সেন্টে পৌঁছে এদিনের বেচাকেনা শেষ হয়।
এশিয়ার স্পট মার্কেটে কমেছে এলএনজির দাম
Bonik Barta
চান্দ্র নববর্ষের ছুটির কারণে এশিয়ার দেশগুলোয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা আগের তুলনায় কমেছে। এর প্রভাবে চলতি সপ্তাহে পণ্যটির দাম নিম্নমুখী হয়েছে। এদিকে ইউরোপের দেশগুলোয় মজুদ নিয়ে উদ্বেগে গত ১৫ মাসের সর্বোচ্চে উঠেছে প্রাকৃতিক গ্যাসের দাম। ফলে বাড়তি মুনাফা লাভের আশায় ইউরোপের দেশগুলোয় সরবরাহ বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যানুযায়ী, মার্চের সরবরাহ চুক্তিতে উত্তর-পূর্ব এশিয়ায় সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় দাম চলতি সপ্তাহে ছিল ১৩ ডলার ৮০ সেন্ট। গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৪ ডলারে বেচাকেনা হয়েছে।
ডেভেনপোর্ট এনার্জি পার্টনার্সের চেয়ারম্যান টোবি কোপসন বলেন, ‘চীনসহ এশিয়ার অন্যান্য দেশে চাহিদা মৌসুমি গড়ের তুলনায় নিম্নমুখী। এ কারণে দাম কমেছে। চাহিদা কমে যাওয়ায় কার্গোগুলো ইউরোপের দেশগুলোয় পাঠানো হচ্ছে। এছাড়া এর আগে দাম ঊর্ধ্বমুখী থাকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারগুলোয় পণ্যটির আমদানি কমিয়েছিলেন ব্যবসায়ীরা।’
আর্গাসের হেড অব ইউরোপিয়ান গ্যাস, এলএনজি অ্যান্ড বায়োমাস প্রাইসিং নাতাশা ফিল্ডিং বলেন, ‘এশিয়ার দেশগুলোয় শুধু পরবর্তী মাসেই নয় বরং ভবিষ্যৎ সরবরাহ চুক্তিগুলোয়ও চাহিদা কমেছে।’
লোকসান থেকে মুনাফায় ফিরেছে ডেসকো
Bonik Barta
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ২৬ কোটি ১৬ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ৪৩ কোটি ৪৬ লাখ টাকা নিট লোকসান হয়েছিল। কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ২২৩ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০৩ কোটি ৭৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি।
অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী লোকসান হয়েছে ৬ কোটি ৭ লাখ টাকা, হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৯৫ কোটি ৪৩ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৯২ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭৯ পয়সায়।
MTB rebrands with appeal to tech-savvy clients
The Financial Express
Mutual Trust Bank (MTB) started its rebranding process with a new logo on February 1, aiming to attract more customers, particularly the youth, by offering world-class services, according to the bank's top executive.
"We've decided to rebrand, taking into account the needs of the younger generations, who represent the future of the country," said Syed Mahbubur Rahman, managing director (MD) and chief executive officer (CEO) of MTB, while explaining why rebranding of the organization was necessary, in an exclusive interview with the Financial Express (FE) recently.
জাইকার অর্থায়নে বিএসআরএমের পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন
Bonik Barta
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) নতুন পরিবেশবান্ধব ইস্পাত কারখানায় অর্থায়ন করেছে। চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত এ কারখানাটি আজ শনিবার (১ ফেব্রুয়ারি) উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতে সহযোগিতার নতুন মাইলফলক স্পর্শ করল জাইকা। প্রকল্পটি বাস্তবায়নে অক্টোবর ২০২৩-এ ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এ প্রকল্পটি বাংলাদেশে জাইকার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স (পিএসআইএফ) স্কিমের আওতায় সর্বপ্রথম করপোরেট লোন, এবং এ যাবতকাল পর্যন্ত প্রাইভেট সেক্টরে অষ্টম ঋণচুক্তি।
Taskforce for unifying Dhaka's two city corps
The Financial Express
A taskforce on economic strategies has recommended unifying Dhaka's two city corporations, saying the central business district's location is in the south, while large planned residential development is concentrated in the north, leading to a high demand for travel. The taskforce found that Dhaka is ill-equipped to function as a modern, smart, and investment-friendly capital. It noted that around 40 countries worldwide have either relocated or planned to relocate their capitals to develop more modern and well-planned cities.
The bitter taste of increased VAT on biscuits
The Financial Express
The biscuit, a staple snack and vital source of nutrition for millions of Bangladeshis, is now at risk of becoming unaffordable for the very people who rely on it the most. The recent increase in Value Added Tax (VAT) on agro-processed food items, including biscuits, from per cent to 15 per cent, as stipulated in the "Value Added Tax and Supplementary Duty (Amendment) Ordinance, 2025," threatens the industry.
This tax hike is poised to create a ripple effect, with the poorest and most vulnerable communities suffering the most. Biscuits, sold at an accessible price of Tk 5, have long been a nutritional source for school-going children, underprivileged youth, and low-income families. With the increase in VAT, manufacturers will no longer be able to produce biscuits at lower cost, thereby cutting off an essential source of sustenance for many.
Trump launches trade war with tariffs on Mexico, Canada and China
The Financial Express
US President Donald Trump on Saturday ordered sweeping tariffs on goods from Mexico, Canada and China, demanding they stanch the flow of fentanyl - and illegal immigrants in the case of Canada and Mexico - into the United States, kicking off a trade war that could dent global growth and reignite inflation.
Mexico and Canada, the top two US trading partners, immediately vowed retaliatory tariffs, while China said it would challenge Trump's move at the World Trade Organization and take other "countermeasures."
ইন্টারনেটের ওপর শুল্ক ও সারচার্জ প্রত্যাহারের সুপারিশ অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্কফোর্সের
The Business Standard
২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ২ শতাংশ সারচার্জ অবিলম্বে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে রিপোর্ট প্রণয়নের জন্য গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনে।
ইন্টারনেট পরিষেবার ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ২ শতাংশ সারচার্জ অবিলম্বে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের লক্ষ্যে রিপোর্ট প্রণয়নের জন্য গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনে। গতকাল (৩০ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ইন্টারনেট রাজস্বের জন্য ৫.৫ শতাংশ রাজস্ব ভাগাভাগি এবং ১ শতাংশ সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) মওকুফ করার সুপারিশও করা হয়েছে।
রাজস্বের বিপরীতে ঋণের হার বাড়ছে—বাংলাদেশ এ চাপ সামাল দিতে পারবে ?
The Business Standard
সরকারের বৈদেশিক ঋণের বোঝা ক্রমাগত বাড়লেও সেই সঙ্গে তালমিলিয়ে রাজস্ব আহরণ বাড়ছে না। যে কারণে রাজস্ব আদায়ের বিপরীতে ঋণের হার বিপজ্জনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১৮ শতাংশের সীমার (থ্রেশহোল্ড লেভেলের) দ্বারপ্রান্তে পৌঁছেছে ২০২৩-২৪ অর্থবছরের শেষে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।ঋণের সম্ভাব্য অর্থনৈতিক রিটার্ন যাচাই না করেই সরকার বিদেশি ঋণের দিকে ঝোঁকায় ২০২৩-২৪ অর্থবছরে রাজস্বের বিপরীতে ঋণের হার বা অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১৬.৫৩ শতাংশ, এক বছর আগেও যা ছিল ১২ শতাংশ। ইআরডির তথ্য বলছে, সরকারের বৈদেশিক ঋণের স্টক প্রায় ৬.৫ বিলিয়ন ডলার বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে ৬৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই অবস্থায়, ২০২৭ ও ২০২৮ অর্থবছরে ঋণের আসল পরিশোধ প্রতিবছর ৩ বিলিয়ন ডলার ছাড়াবে।
বাজেটে বাংলাদেশের জন্যে বরাদ্দ কমাল না ভারত
The Business Standard
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বৈদেশিক সহায়তার জন্য বরাদ্দ কমানো সত্ত্বেও বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা আগের মতোই রেখেছে ভারত।গত বছর শেখ হাসিনার শাসনামলে বাংলদেশের জন্যে ভারত যত অর্থ বরাদ্দ করেছিল, এবারও ঢাকার জন্যে ততটাই অর্থ বরাদ্দ করেছে।
গত বাজেটে বাংলাদেশের জন্যে ১২০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল ভারতের কেন্দ্রীয় বাজেটে। এবার নিজের অষ্টম কেন্দ্রীয় বাজেটেও বাংলাদেশের জন্যে ১২০ কোটি রুপিই বরাদ্দ রাখলেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা বেশ তৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের জন্যে বাজেটে আগের মতো বরাদ্দ রেখে দিল্লি বুঝিয়ে দিতে চাইল, এখনও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায় তারা।
বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, ঢাকার না
The Business Standard
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে, বিশেষ করে একটি ফার্নিচার কারখানার জন্য। তবে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। ইউক্রেনীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাকারপাতিয়া ওব্লাস্টের একটি ফার্নিচার কোম্পানি শ্রমিক সংকটের কারণে ১৬০ জন বাংলাদেশি কর্মী নিয়োগ করতে চাইছে।
স্থানীয় গভর্নর মিরোস্লাভ বিলেটস্কি ২৫ জানুয়ারি এ ঘোষণা দেন।দ্য নিউ ভয়েস অভ ইউক্রেনের তথ্যমতে, তিয়াচিভস্কা নগর আঞ্চলিক কমিউনিটি-ভিত্তিক লামেলা স্টেট এন্টারপ্রাইজ কর্মসংস্থান চুক্তির আওতায় কর্মী নিয়োগের জন্য ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে। ইউক্রেন-সংক্রান্ত বিষয় তদারকির দায়িত্বে থাকা পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস এই নিয়োগ প্রস্তাব অনুমোদন করতে রাজি হয়নি।
আরাকান সংকটে অচল টেকনাফ স্থলবন্দর: আমদানি-রপ্তানি বিপর্যস্ত, রাজস্ব আয় প্রায় শূন্যের কোঠায়
The Business Standard
মিয়ানমারে জাতিগত সংঘাত এবং আরাকান আর্মিদের হাতে বাংলাদেশি আমদানিকারকের পণ্যবাহী জাহাজ আটকে রাখার ঘটনায় অচলাবস্থা দেখা দিয়েছে টেকনাফ স্থলবন্দরে। যে বন্দর দিয়ে দৈনিক ছোট বড় ২০টির বেশি জাহাজ আসা-যাওয়া করতো, এখন সপ্তাহে এক থেকে দুটির বেশি জাহাজ আসছে না।
এর প্রভাবে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এই বন্দরের রাজস্ব আয়। স্বভাবিক সময়ে যেখানে প্রতিদিন ৩ কোটি টাকার বেশি রাজস্ব আয় হতো, এখন শুল্ক কর্মকর্তারা অলস সময় কাটাচ্ছেন। ২০২৪ সালের শুরুর দিকে মিয়ানমারে জান্তা সরকারের সাথে বিদ্রোহী আরকান আর্মিদের সংঘাত শুরু হলে ক্রমশ কমতে থাকে এই বন্দরের আমাদানি-রপ্তানি কার্যক্রম। সবশেষ মংডু শহর আরাকান আর্মি দখলে নিলে এই পথে পণ্যবাহী জাহাজ আটকে যাওয়ার ঘটনা ঘটে। আটককৃত তিনটি জাহাজের মধ্যে ২টি জাহাজ ছেড়ে আগে ছেড়ে দিলেও একটি জাহাজ ছাড়া হয়েছে গতকাল (১ ফেব্রুয়ারি)। মূলত এ ঘটনার পর থেকে টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের সঙ্গে আমদানি পণ্য পরিবহন প্রায় বন্ধ হয়ে গেছে।
সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে প্রধান উপদেষ্টা তরুণরা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে
Bonik Barta
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তরুণরা অসীম সম্ভাবনাময় এবং তারা পুরো বিশ্বকে পাল্টে দিতে পারে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা (তরুণরা) কেবল কয়েক বছরের মধ্যে পুরো বিশ্বকে পাল্টে দিতে পারি। এ কক্ষে যারা বসে আছেন, তাদের দিয়েই এটি সম্ভব। এটি খুব সহজ একটি কাজ।’
তরুণদের ভালো কিছু করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে অংশগ্রহণ করেছেন। আপনারা প্রথম ধাপ সম্পন্ন করেছেন। এখন প্রশ্ন হলো, আমরা দ্বিতীয় ধাপে কীভাবে নিজেদের আরো উন্নতি করতে পারি? তৃতীয় ধাপে কীভাবে আরো আত্মবিশ্বাসী হতে পারি?’
চার হাজারের বেশি চাকরি ছাঁটাই করেছে বার্কশায়ার হ্যাথাওয়ে
Bonik Barta
রেকর্ড পরিচালন মুনাফা অর্জনের পথে থাকলেও গত এক বছরে চার হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে। কোম্পানিটির একটি অভ্যন্তরীণ নথি থেকে পাওয়া তথ্যমতে, বার্কশায়ারের বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৩ লাখ ৯২ হাজার কর্মী নিয়োজিত রয়েছেন, গত ফেব্রুয়ারিতে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে যা ছিল ৩ লাখ ৯৬ হাজার ৪৪০ কর্মী। তবে কোন বিভাগে চাকরি কমানো বা নতুন নিয়োগ দেয়া হয়েছে, তা ওই নথিতে উল্লেখ করা হয়নি। তবে বড় সংখ্যক কর্মী আছে বার্কশায়ারের এমন প্রতিষ্ঠানের মধ্যে আছে বিএনএসএফ রেলপথ, গেইকো গাড়ি বীমা, মারমন ম্যানুফ্যাকচারিং ও পাইলট ট্রাক স্টপ চেইন প্রভৃতি।