31-Jan-2025

Saturday 01 February 2025

02-Feb-2025

Power outages feared in oncoming summer

The Financial Express

The growing uncertainty over fuel import and payment of arrears to private power plants have raised the spectre of load shedding across Bangladesh in the upcoming Ramadan and subsequent summer, sector-insiders say. Unlike in the previous year, different areas across the country already have been experiencing load shedding, although not severely, during the ongoing winter, they point out. With the holy month of Ramadan only less than a month away and peak irrigation season approaching, the clients fear severe outages in the coming summer if the power plants remain idle then.

Bangladesh cannot unilaterally defer its LDC graduation timeframe: Dr. Zahid

The Financial Express

Former lead economist of the World Bank Bangladesh Office Dr. Zahid Hussain has said Bangladesh cannot unilaterally defer its LDC graduation timeframe. “The United Nations Committee for Development Policy (UN-CDP) had recommended Bangladesh’s graduation from the LDCs in 2021. This recommendation, while not automatically enforcing graduation, is seen as largely mandatory since the UN General Assembly tends to follow the CDP's recommendations,” he said.

Frustrating picture of poverty reduction

The Financial Express

Contrary to the claims by previous regimes, the country's achievement in poverty reduction is still below the desired level. In sharp contrast to what people were asked to believe over the years, poverty rate is rather high, with at least one-fifth of the population on average living below the poverty line. According to the Household Income and Expenditure Survey (HIES) 2022, conducted by the Bangladesh Bureau of Statistics (BBS), the national poverty rate now stands at 20.3 per cent. Amidst a persistent high inflationary trend, an increasing number of people failing to make two ends meet with what they earn as daily wages are sliding below the poverty line. Obviously, the benefit of the so-called development is yet to trickle down to the lower strata of the population.

বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ রিপোর্ট প্রকাশ

Bonik Barta

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দারিদ্র্য ও জীবন-জীবিকা পরিসংখ্যান (পিএলএস) সেল কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২-এর রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় আগারগাঁওয়ের বিআইসিসিতে প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন; বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সিমোন লসন পার্চমেন্ট এবং ওয়ার্ল্ড ব্যাংকের হিউম্যান ডেভেলপমেন্টের (বাংলাদেশ ও ভুটান) অ্যাক্টিং অপারেশনস ম্যানেজার ও প্রোগ্রাম লিডার এস. আমের আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মো. মিজানুর রহমান। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, জাতিসংঘ ও উন্নয়ন সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষণায় বিবিএস ও এসআইডির কর্মকর্তারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার প্রতিনিধিরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিবিএসের উপমহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম এবং বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ রিপোর্ট বিষয়ক উপস্থাপনা প্রদান করেন বিবিএসের দারিদ্র্য ও জীবন-জীবিকা পরিসংখ্যান (পিএলএস) সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, এমপিএইচ।

এলডিসি গ্র্যাজুয়েশন-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর আহ্বান

Bonik Barta

বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি (স্বল্পোন্নত দেশ) হিসেবে গ্র্যাজুয়েট হতে যাচ্ছে। গ্র্যাজুয়েশন-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি, পণ্যে বৈচিত্র্য আনা ও উৎপাদন খরচ কমানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে গতকাল ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘‌২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েট হতে যাচ্ছে বাংলাদেশ। এলডিসি গ্র্যাজুয়েট হিসেবে আমাদের সেভাবে প্রস্তুত থাকতে হবে। এর জন্য ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশন উত্তরণকালে অনেক চ্যালেঞ্জ তৈরি হবে। দুর্যোগ সৃষ্টি হবে, বেকারত্ব বেড়ে যাবে। এজন্য ব্যক্তি খাতের অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে ব্যবসায়ীদের। সব বিষয় সরকার একা পারবে না, প্রয়োজনীয় সহায়তা দেবে।’

মার্কিন সহায়তা স্থগিতে পূর্ব ইউরোপের অর্থনীতিতে বড় ধাক্কা

Bonik Barta

দায়িত্ব গ্রহণের পর পরই আকস্মিকভাবে সব ধরনের বিদেশী সাহায্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব পড়েছে দীর্ঘদিন ধরে মার্কিন সহায়তার আওতায় থাকা পূর্ব ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে। অঞ্চলটির গণতন্ত্রপন্থী সংগঠন, গণমাধ্যম, নাগরিক সমাজের বিভিন্ন উদ্যোগসহ স্থানীয় সরকারগুলো ব্যাপক অর্থসংকটে পড়েছে। গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ওইদিনই বিদেশী সহায়তা ৯০ দিনের জন্য স্থগিতের নির্বাহী আদেশে সই করেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ সহায়তা স্থগিত রাখার মূল লক্ষ্য অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং তথাকথিত প্রগতিশীল (ওক) কর্মসূচিগুলোকে চিহ্নিত করা। এসব কর্মসূচি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত হলেও জাতীয় স্বার্থের বিরোধী। নিজের ‘আমেরিকা ফার্স্ট’ এজেন্ডাকে জোরেশোরে এগিয়ে নেয়ার অংশ হিসেবে ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।

এফএএসের প্রতিবেদন রেকর্ড শস্য উৎপাদনের পথে চীন

Bonik Barta

শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রচেষ্টায় সফল হতে চলেছে চীন। ২০২৪-২৫ বিপণন বর্ষে রেকর্ড শস্য উৎপাদনের পথে রয়েছে দেশটি। ফলে এ সময় আমদানিও উল্লেখযোগ্য হারে কমতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। এফএএসের অনুমান অনুযায়ী, ২০২৪-২৫ বিপণন বর্ষে চীনের শস্য উৎপাদন ৭০ কোটি ৬৫ লাখ টনে পৌঁছতে পারে, যা গত বছরের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি। এ সময় উৎপাদন বাড়ার পেছনে ভূমিকা রাখবে আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি ও উচ্চফলনশীল জাতের ব্যবহার। এর আগে চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানায়, ২০২৪-২৫ বিপণন বর্ষে ভুট্টার উৎপাদন গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়ে ২৯ কোটি ৪৯ লাখ টন হতে পারে। তবে এফএএস বলছে, এ পরিমাণ হতে পারে ২৯ কোটি ৩ লাখ টন পর্যন্ত। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের প্রতিবেদন অনুযায়ী, চীনে সরকারিভাবে যে পূর্বাভাস দেয়া হয়েছে, তার তুলনায় ভুট্টা উৎপাদন অনেক কম হতে পারে। কারণ এরই মধ্যে নতুন ফসলের মধ্যে গুণগত মান খারাপ হওয়ার তথ্য পাওয়া গেছে।

সুদহার বাড়ানো অব্যাহত রাখতে পারে বিওজে

Bonik Barta

মূল্যস্ফীতি বাড়ায় সুদহার বৃদ্ধি অব্যাহত রাখতে পারে জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান (বিওজে)। এজন্য অর্থনৈতিক প্রবৃদ্ধিকে চাপে না ফেলে ঋণগ্রহণের ব্যয় বাড়ানোর উপায় খুঁজছেন বিওজের পর্ষদ সদস্যরা। ডিসেম্বরে অনুষ্ঠিত বিওজের পর্ষদের সভার কার্যবিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্স।কার্যবিবরণী অনুযায়ী সভায় একজন সদস্য বলেন, ‘বিওজের বর্তমান নীতি সুদহার এখনো নিরপেক্ষ স্তর থেকে অনেক দূরে রয়েছে। তাই উপযুক্ত সময়ে সুদহার বাড়ানোর সুযোগ রয়েছে।’ বিশ্লেষকরা বলছেন, এটি ইঙ্গিত দেয় বিওজে আরো কয়েকবার সুদহার বাড়াতে সক্ষম। জাপানে ১৯৯০-এর দশক থেকে দীর্ঘ সময় ধরে পণ্যের মূল্য কমা শুরু করে। বিশ্বের একমাত্র দেশ হিসেবে দীর্ঘদিন নেতিবাচক সুদহারও বজায় রেখেছিল দেশটি। এ সময়ের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে ভবিষ্যতে সুদহার বাড়ানোর সময় নির্ধারণ করা কতটা যুক্তিসংগত হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিওজের এক সদস্য। অন্যদিকে আরেক সদস্য বলেন, ‘নীতি সুদহার মূল্যস্ফীতি বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য করে, এমন নিরপেক্ষ পর্যায়ে পৌঁছলে বিওজেকে তা বাড়ানোর গতি ধীর করতে হবে। একই সঙ্গে অর্থনীতি ও দামের প্রতিক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।’

বিশ্বব্যাপী হীরার দরপতন অব্যাহত

Bonik Barta

বিশ্বব্যাপী হীরার দাম বেশ কয়েক বছর ধরে ব্যাপকভাবে কমছে। এর মধ্যে প্রাকৃতিক হীরার দাম দুই বছর আগের তুলনায় ২৬ শতাংশ কমে গেছে। কৃত্রিম হীরায় তা ৭৪ শতাংশে নেমেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম জিবি নিউজ। লন্ডনের এক গহনা ব্যবসায়ী গত সপ্তাহে দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘‌বর্তমানে হীরা খাতে বিনিয়োগ করা উপযুক্ত নয়। সামনের দিনগুলোয় মূল্যবান ধাতুটির দাম আরো কমে যেতে পারে।’ ২০২২ সালের মে মাসে এক ক্যারেট প্রাকৃতিক হীরার দাম ছিল ৫ হাজার ৪২২ পাউন্ড ৬৭ পেন্স (সর্বশেষ বিনিময় হার অনুযায়ী ৬ হাজার ৭৩৪ ডলার ৯ সেন্টের সমান)। গত বছরের ডিসেম্বরে তা কমে ৩ হাজার ৯২৩ পাউন্ড ৮৩ পেন্সে (৪ হাজার ৮৭২ ডলার ৭৭ সেন্ট) নেমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও চীনের নিম্নমুখী চাহিদা হীরার দাম কমে যাওয়ার অন্যতম কারণ। এছাড়া কম বিয়ের হারও মূল্যবান ধাতুটির চাহিদা কমে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এসব কারণকে ছাড়িয়ে মূল্যবান ধাতুটির দামে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে কৃত্রিম হীরা। এটি বর্তমানে গহনা বাজারের প্রায় ৪৫ শতাংশ দখল করে আছে। ২০২০ সালের জানুয়ারিতে প্রতি ক্যারেট কৃত্রিম হীরার দাম ছিল ২ হাজার ৫৯৯ পাউন্ড ৩৮ পেন্স (৩ হাজার ২২৮ ডলার ১ সেন্ট)। বর্তমানে তা কমে ৭০০ পাউন্ড ৪৩ পেন্সে (৮৬৯ ডলার ৮২ সেন্ট) নেমে এসেছে।

Gold prices hit new record in Bangladesh

The Financial Express

Gold prices in Bangladesh surged to a historic high on Saturday, with the price of 22-carat gold rising to Tk 1,44,890 per bhori.The new price will take effect from Sunday, Bangladesh Jewellers Association (BAJUS) announced on Saturday night, attributing the hike to rising prices of pure gold in the local market. The latest price surge by the BAJUS marks the highest in the country's history, following an increase of up to Tk 2,099 per bhori.

Low-output, high-cost spiral of rice & wheat

The Financial Express

Crop production, especially rice and wheat, has increased at a steady state over the last several years (Table 6.1). During the first half of FY25, Aman was produced and harvested; however, no official data is available. The Ministry of Agriculture (MoA) has set a target of 22.6 million tonnes of Boro production for FY25, which is 7 per cent higher than the production of the last year (21.1 million tonnes). According to DAE, cultivation of Aman rice might miss the targeted acreage area due to consecutive floods during August 2024 over 23 districts during August 2024 (91 per cent cultivated till September, 2024). According to a newspaper report, Aman production is likely to be 1.3 million tonnes less than the targeted amount of 17.8. Given the shortages of Aman production and higher paddy/rice prices in the market, boro cultivation is likely to be at a higher acreage of land (targeted land: 50.70 lakh acre). According to BBS (2023), per capita rice consumption is declining in Bangladesh – from 367.2 grams in 2016 to 328.9 grams in 2022. However, growing pressure on the availability of rice in the market, even in normal production years, indicates that the use of rice at non-household levels, such as industrial raw materials, feed, etc., has been increasing. Hence, a detailed estimate of rice consumption at household and non-household levels is highly important to provide a better projection for the stakeholders on market demand for rice.

বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তায় রেকর্ড সর্বোচ্চে স্বর্ণের দাম

Bonik Barta

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগের আশ্রয় খাত হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এর প্রভাবে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ২ হাজার ৮০০ ডলারের কাছাকাছি দামে বেচাকেনা হয়েছে। এছাড়া মাস ভিত্তিতে স্বর্ণের দাম ৬ শতাংশ এবং আগের সপ্তাহের তুলনায় তা ১ শতাংশ বেড়েছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্পট মার্কেটে গতকাল লেনদেনের শুরুতে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৮০০ ডলার ৯৯ সেন্ট পর্যন্ত পৌঁছেছিল। এদিন তা আবার আউন্সপ্রতি ২ হাজার ৭৯৪ ডলার ৫৮ সেন্টে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম আউন্সে ২ হাজার ৮২৪ ডলার ৯০ সেন্টে স্থিতিশীল ছিল।

মিয়ানমার ও ভারত থেকে এসেছে ৩০ হাজার টন চাল

Bonik Barta

প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে ২৩ হাজার টন এবং ভারত থেকে ৭ হাজার ৫৯৯ টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম ও মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আগামী দুদিনে আরো সাড়ে ১৮ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ বন্দরে পৌঁছাবে। খাদ্য মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জিটুজির ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানীকৃত ২৩ হাজার টন আতপ চাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। অন্যদিকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানীকৃত সাড়ে সাত হাজার টন চাল নিয়ে এমভি আলফা নামের আরেকটি জাহাজ ও মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এছাড়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানীকৃত চাল নিয়ে শনি ও রোববার আরো দুটি জাহাজ মোংলা বন্দরে এসে পৌঁছাবে। জাহাজ দুটি যথাক্রমে সাড়ে ৮ হাজার ও ১০ হাজার টন চাল বহন করছে।

আবুধাবির অর্থনীতির আকার বেড়েছে ৪.৫%

Bonik Barta

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবি অভ্যন্তরীণ অর্থনীতিকে বহুমাত্রিক করার উদ্যোগ নিয়েছে। ফলে জ্বালানি তেলবহির্ভূত খাতে বেশ কয়েকদিন ধরে প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। আবুধাবির অর্থনীতি ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ সম্প্রসারণ হয়েছে। মঙ্গলবার আবুধাবি স্ট্যাটিসটিকস সেন্টারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আবুধাবির অর্থনৈতিক প্রবৃদ্ধির রেকর্ড ৩০ হাজার ১৮০ কোটি দিরহামে (৮ হাজার ২২০ কোটি ডলার) উন্নীত হয়। একই সময়ে জ্বালানি তেলবহির্ভূত খাতে প্রবৃদ্ধি ঘটেছে ৬ দশমিক ৬ শতাংশ। আর মোট অর্থনীতিতে এ খাতের হিস্যা ৫৪ শতাংশ ছাড়িয়ে গেছে। এছাড়া ২০২৪ সালের প্রথম নয় মাসে আবুধাবির অর্থনীতি ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। জ্বালানি তেলবহির্ভূত খাতে সম্প্রসারণের পরিমাণ ছিল ৫ দশমিক ৯ শতাংশ।

মধ্যবিত্তদের স্বস্তি দিল ভারত, ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো আয়কর

The Business Standard

ভারতে আজ (১ ফেব্রুয়ারি) অষ্টমবারের মতো বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ঘোষণায় মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবর দিয়েছেন তিনি। জানিয়েছেন, নতুন কর কাঠামোতে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো আয়কর। তিনি বলেন, মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়কর সংস্কার করা হয়েছে। টিসিএস ও টিডিএস সহজতর করার উপর জোর দেওয়া হয়েছে। মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,' বলেন তিনি। বাজেট নথিতে বলা হয়েছে, ৭ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আগে কর দিতে হতো না। এখন তা বাড়িয়ে ১২ লাখ রুপি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ ১২ লাখ রুপি পর্যন্ত মোট আয় হলে কোনো কর দিতে হবে না। আর বেতনভোগীদের জন্য ৬০ হাজার রুপির বাড়তি ছাড়সহ এই সীমা ১২ লাখ ৭৫ হাজার রুপি পর্যন্ত নির্ধারিত হয়েছে।