30-Dec-2024

Tuesday 31 December 2024

01-Jan-2025

ইউনিয়ন পর্যন্ত উপযুক্ত উপকারভোগী নির্বাচন করে টিসিবির কার্ড দেয়া হবে

Bonik Barta

প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত উপযুক্ত উপকারভোগী নির্বাচন করে টিসিবি ফ্যামিলি কার্ড দেয়ার ব্যবস্থা করবে। সুবিধাভোগীদের নির্বাচনে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে হবে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) কার্যক্রম নিয়ে স্থানীয় অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের টার্গেট হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিছুটা স্বস্তি পৌঁছে দেয়া। রাজশাহী জেলায় এক লাখ জনগোষ্ঠীকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য কেনার কার্ড প্রদানের প্রক্রিয়া চলছে। দেশে দারিদ্র্য সীমার নিচে বাস করা প্রায় পাঁচ কোটি মানুষের মধ্যে অন্তত এক কোটি প্রকৃত দরিদ্র জনগণকে আমরা এর আওতায় নিয়ে আসতে চাই।’

জ্বালানি খাতে ব্যবসায়িক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা থাকতে পারে ২০২৫ সালেও

Bonik Barta

বৈশ্বিক অর্থনীতির অভিমুখ নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি প্রভাবক জ্বালানি খাত। অর্থনীতির সাধারণ প্রবণতার মধ্যে রয়েছে ব্যবসায়িক ও বিনিয়োগ চক্র, যা পূর্ব অনুমানযোগ্য। তবে সাম্প্রতিক বছরগুলোয় দীর্ঘমেয়াদি পরিবর্তন ও অপ্রত্যাশিত ঘটনায় এ ধরনের চক্রের নিয়মিত ছন্দ পাল্টে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা বা প্রাকৃতিক দুর্যোগের মতো, যা ২০২৫ সালের জ্বালানি খাতকে অনিশ্চিত করে তুলতে পারে। সাম্প্রতিক এ অনিশ্চয়তার বিভিন্ন দিক নিয়ে দ্য ন্যাশনালের এক বিশ্লেষণে তুলে ধরেছেন কামার এনার্জির প্রধান নির্বাহী ও ‘দ্য মিথ অব দি অয়েল ক্রাইসিস’ বইয়ের লেখক রবিন এম মিলস। তার মতে, ব্যবসায়িক ও বিনিয়োগ চক্রের সংযোগস্থলে রয়েছে জ্বালানি চক্র। সাধারণত ব্যয়বহুল, দীর্ঘমেয়াদি ও পুঁজিনিবিড় উদ্যোগ হয়ে থাকে জ্বালানি ও খনিজ প্রকল্পগুলো। গভীর সমুদ্র তেলক্ষেত্র, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্লান্ট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা ইউরেনিয়াম বা তামার খনি গড়ে তুলতে এক দশক বা তারও বেশি সময় লাগে।

বড় অংকে বেড়েছে দক্ষিণ কোরীয় ও জাপানি অস্ত্র নির্মাতাদের আয়

Bonik Barta

চীন ও উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এমন তথ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিরক্ষাবিষয়ক একটি গবেষণা সংস্থা বলছে, ২০২৩ সালে দেশ দুটির শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম কোম্পানির আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। খবর জাপান টুডে। এর মধ্যে ২০২৩ সালে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার আয় করেছে জাপানের শীর্ষ পাঁচ কোম্পানি, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। এতে দেশটির সাম্প্রতিক সামরিক কর্মসূচি সম্প্রসারণের সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাচ্ছে বলে মত বিশ্লেষকদের। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদন অনুসারে, বিশ্বের শীর্ষ ১০০টি অস্ত্র উৎপাদন ও সামরিক পরিষেবা দাতা কোম্পানির সম্মিলিত আয় ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ৬৩ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছে, যা অস্ত্রের বৈশ্বিক চাহিদা বৃদ্ধির প্রতিফলন। এশিয়া ও ওশেনিয়ায় অস্ত্র নির্মাণ খাতে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে, যেখানে আঞ্চলিক প্রবৃদ্ধির নেতৃত্বে রয়েছে জাপানি ও দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো। তালিকার শীর্ষ ১০০ কোম্পানির মধ্যে থাকা পাঁচটি জাপানি কোম্পানির মধ্যে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০২৩ সালে ৩৮৯ কোটি ডলার আয় করে শীর্ষে রয়েছে, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ বেশি। এরপর রয়েছে কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার আয় ২০৬ কোটি ডলার, যা ১৬ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি। তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে ফুজিৎসু লিমিটেড, এনইসি করপোরেশন ও মিৎসুবিশি ইলেকট্রিক করপোরেশন।

Consumer pain from invincible inflation riddles yearbook

The Business Standard

Bangladeshis pass hard times in the outgoing year 2024 as inflation defiantly stays in double-digit rhythm pushed by high prices that created consumer pain, analysts say. Fiscal interventions by the government in the form duty-tax waivers were almost defied by the wayward market that many say stayed in grips of some business oligopolies. The commoners, especially middle-and low-income groups, faced hardship in their daily living as they have been forced to spend most of their incomes on food and other essentials coming from manufacturers. As such, many had to take recourse to intrafraction: they cut their housing, health, child-education and recreational expenses.

ব্যাংক খাতে নতুন করারোপের পরিকল্পনা বাতিল পাকিস্তানে

Bonik Barta

তীব্র প্রতিক্রিয়ার পর ব্যাংক থেকে সরকারের নেয়া ঋণের মুনাফার ওপর কর আরোপের পরিকল্পনা বাতিল করেছে পাকিস্তান। দক্ষিণ এশীয় দেশটির স্থবির অর্থনীতিকে গতিশীল এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে প্রস্তাবটি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর এফটি। এ পরিকল্পনা অনুযায়ী, ব্যাংকগুলোকে তাদের অ্যাডভান্স-টু-ডিপোজিট রেশিও (এডিআর) ৩১ ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশের বেশি করতে হতো। অন্যথায় বিনিয়োগ আয়ের ওপর আরোপ করা হতো অতিরিক্ত ১০-১৫ শতাংশ কর। মোট আমানতের তুলনায় একটি ব্যাংক কতটা ঋণ দেয় তার ওপর নির্ভর করে এডিআর। এ পদক্ষেপের উদ্দেশ্য ছিল ব্যাংকগুলোকে সরকারি ঋণ বাবদ আয়ের ওপর নির্ভর না করে বেসরকারি খাতে আরো বেশি ঋণ দিতে উৎসাহিত করা। তবে ঋণদাতারা এ নিয়মের বিরোধিতা করে আইনি চ্যালেঞ্জ যায় এবং আমানতের ওপর ফি আরোপ করে।

যুক্তরাজ্যে খুচরা খাতে চাকরি হারিয়েছে ১ লাখ ৭০ হাজার কর্মী

Bonik Barta

চ্যালেঞ্জপূর্ণ একটি বছর পার করেছে ব্রিটিশ খুচরা খাত। ২০২৪ সালে এ খাতে প্রায় ১ লাখ ৭০ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। হোমবেজ বা দ্য বডি শপের মতো বড় চেইনের পতনে এমনটা ঘটেছে। ২০২৪ সালে খুচরা খাতে কর্মসংস্থান কমে যায় ১ লাখ ৬৯ হাজার ৩৯৫, যা আগের বছরের তুলনায় ৪২ শতাংশ বেশি। রিটেইল রিসার্চ সেন্টার বলছে, এটি মহামারী-পরবর্তী ২০২০ সালে দুই লাখের বেশি চাকরি হারানোর পর সর্বোচ্চ সংখ্যা। লকডাউনের সময় দোকান বন্ধ রাখতে বাধ্য হওয়ায় ওই সময় বিপুলসংখ্যক কর্মী চাকরি হারান।

হতাশাজনক বছর পার করলেন বিনিয়োগকারীরা

Bonik Barta

২০২২ ও ২০২৩ সালে দেশের পুঁজিবাজারের পারফরম্যান্স ছিল হতাশাজনক। চলতি বছরে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা ছিল বিনিয়োগকারীদের। বছরের শুরুর দিকে বাজারে কিছুটা চাঙ্গা ভাবও দেখা গিয়েছিল। যদিও সেটি ফিকে হতে বেশি সময় লাগেনি। গত আগস্টের গণ-অভ্যুত্থানের পর পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের আশা করেছিলেন বিনিয়োগকারীরা, যার প্রভাবে কয়েক দিন সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। তবে সেটি দীর্ঘস্থায়ী হয়নি। ঘুরেফিরে আবারো পতনের বৃত্তে আটকা পড়েছে পুঁজিবাজার। ফলে আবারো হতাশাজনক আরেকটি বছর পার করেছেন দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। তিন বছর ধরেই টানা নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে দেশের পুঁজিবাজারে। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ২৩ শতাংশ পয়েন্ট হারিয়েছে।

বৈশ্বিক পণ্যবাজার অস্থিতিশীল থাকতে পারে আগামী বছর

Bonik Barta

ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বাজারসংশ্লিষ্টদের ধারণা, আমদানিতে শুল্ক আরোপ করে তিনি বৈশ্বিক বাণিজ্যপ্রবাহ ব্যাহত করতে পারেন। অন্যদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এসব কারণে ২০২৫ সালে অস্থিতিশীল থাকতে পারে বৈশ্বিক পণ্যবাজার। গতকাল এক প্রতিবেদনে বিভিন্ন ডাটা বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খাতসংশ্লিষ্টরা জানান, ট্রাম্প আমদানিতে শুল্ক আরোপ করে বৈশ্বিক বাণিজ্যপ্রবাহ ব্যাহত করতে পারেন। তবে শুল্ক আরোপ করলে সাধারণত বৃহৎ বাণিজ্যিক অংশীদাররা পণ্য বেচাকেনায় যথেষ্ট ছাড় দিয়ে থাকেন। এ সময় বিশ্বব্যাপী অর্থনৈতিক নেতৃত্ব বজায় রাখে যুক্তরাষ্ট্র, যা বৈশ্বিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক। এমন পরিস্থিতি তৈরি হলে মূল্যস্ফীতি কমে যাওয়াসহ আর্থিক নীতি সহজ হয়।

Foreign debt servicing cost outstrips fund inflows

The Financial Express

Bangladesh spent US$1.71 billion in the first five months of this fiscal to service foreign debts, which is around 27-percent higher than the aid inflow worth $1.35 billion. Lower inflow of foreign aid is attributed to numerous domestic and external factors, including sluggish pace of implementation of development projects, current interim government's reservation over several major ongoing projects, postponement of fund release by some of the bilateral development partners. The sum total was a negative growth in net inflow of foreign loans by $362.56 million.

বিশ্ববাজারে কিছুটা কমেছে স্বর্ণের দাম

Bonik Barta

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ডাটা আগামী সপ্তাহে প্রকাশ হওয়ার কথা। স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা এর অপেক্ষায় আছেন। এছাড়া নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার সম্ভাব্য প্রভাব নিয়েও ভাবছেন তারা। ফলে বাণিজ্যিক কার্যক্রম আগের তুলনায় কমেছে। এ কারণে বিশ্ববাজারে গতকাল কিছুটা নিম্নমুখী হয়েছে স্বর্ণের দাম। খবর রয়টার্স। স্পট মার্কেটে স্বর্ণের দাম গতকাল কমেছে দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নেমেছে ২ হাজার ৬১১ ডলার ৩৯ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও মূল্যবান ধাতুটির দাম দশমিক ৩ শতাংশ কমে আউন্সে ২ হাজার ৬২৪ ডলারে স্থির হয়েছে। সুইজ্যারল্যান্ডভিত্তিক বহুজাতিক ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ‘‌উৎসব মৌসুমের কারণে সব ধরনের সম্পদে নগদ প্রবাহ কম। বাজার অংশগ্রহণকারীরা আগামী মার্কিন অর্থনৈতিক ডাটা অনুসরণ করবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে গেলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমানো অব্যাহত রাখতে পারে।’

Farmers, consumers hit hard in 2024

The Financial Express

Adverse weather patterns throughout the outgoing 2024, coupled with skyrocketing fertiliser and input prices, have put farmers in a dire situation. Consumers are also bearing the brunt of these challenges as the soaring US dollar exchange rate drives up import and production costs, reaching food inflation officially above 13.8 per cent, experts and insiders have said. Experts predict that this trend is likely to persist in 2025 as the dollar exchange rate continues to surge while real wage is rising nominally.

Cenbank to set dollar reference rate, fix spread

The Business Standard

After seven months of introducing a crawling peg system, the Bangladesh Bank is set to increase the mid-rate by 1.5-2% from Tk117 per US dollar, in response to recent market trends. Additionally, the central bank is set to announce a reference rate for the dollar and has ordered banks to apply the same exchange rate for both remittance and export proceeds. Banks found violating these guidelines will face penalties, including a minimum fine of Tk10 lakh or 5% of the transaction value in the case of Letter of Credit (LC) violations.

Tk1.18 lakh crore wiped out of market as DSEX sheds 16.49% in 2024

The Business Standard

DSEX, the benchmark index of the Dhaka Stock Exchange (DSE), registered a substantial decline of 16.49% or 1,030 points in 2024, reflecting persistent market volatility and economic challenges that eroded investor confidence. The index, however, ended the year on a positive note, gaining 11 points in the final trading session to close at 5,216 on Monday, according to DSE data. According to market insiders, investors faced a turbulent year marked by the withdrawal of floor price restrictions, widespread student protests, the fall of the Awami League government, and sweeping regulatory reforms. These factors weighed heavily on the market, resulting in substantial losses that overshadowed the modest year-end recovery.

অস্ট্রেলিয়ায় বাড়তে পারে গম উৎপাদন

Bonik Barta

অস্ট্রেলিয়ায় ২০২৪-২৫ বিপণন বর্ষে (অক্টোবর-সেপ্টেম্বর) বাড়তে পারে গম উৎপাদন। এর পেছনে ভূমিকা রাখতে পারে দেশটির পূর্ব উপকূলে অনুকূল আবহাওয়া ও পশ্চিম অস্ট্রেলিয়ায় প্রয়োজনীয় বৃষ্টিপাত। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের প্ল্যাটস জরিপ থেকে এ তথ্য জানা গেছে। খবর হেলেনিক শিপিং নিউজ। বাজার বিশ্লেষকদের অনুমান অনুযায়ী, চলতি বিপণন বর্ষে অস্ট্রেলিয়ায় গম উৎপাদন এর আগের বছরের তুলনায় প্রায় ৪০ লাখ টন বেড়ে ৩ কোটি টনের ওপর পৌঁছতে পারে। অস্ট্রেলিয়ান ব্যুরো অব এগ্রিকালচারাল অ্যান্ড রিসোর্স ইকোনমিকস (এবিএআরইএস) জানায়, ২০২৪-২৫ বিপণন বর্ষে গম উৎপাদন ৩ কোটি ১৯ লাখ টন হতে পারে, যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি। তবে অস্ট্রেলিয়ার গমের মান কমার বিষয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে। কারণ নভেম্বরের শেষে ভারি বৃষ্টিপাতের কারণে জমি থেকে ফসল সংগ্রহ বিলম্ব হয়েছিল। দেশটির বাণিজ্যসংশ্লিষ্ট এক সূত্র থেকে জানা যায়, ‌পশ্চিম অস্ট্রেলিয়ার পরিস্থিতি এতটা খারাপ নয়, তবে পূর্ব উপকূলে নভেম্বরের শেষের দিকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে।

রেমিট্যান্স সংগ্রহে ডলারের দাম ১২৩ টাকা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Bonik Barta

রেমিট্যান্স সংগ্রহের ক্ষেত্রে ডলারের দাম সর্বোচ্চ ১২৩ টাকা দেয়া যাবে। বিনিময় হার স্থিতিশীল করতে আনুষ্ঠানিকভাবে ডলারের দরে এ সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে আনুষ্ঠানিক দর ১২০ টাকা ছিল। আন্তঃমুদ্রা লেনদেনের ক্ষেত্রে গণনা করা হার এ সীমা ছাড়াতে পারবে না বলে গতকাল নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা। এছাড়া মুদ্রাবাজার ঘনিষ্ঠভাবে তদারক করতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক একটি ড্যাশবোর্ড বা ডাটা মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। এদিকে বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিতিশীল অবস্থা তৈরির পেছনে বেশকিছু কারণ মুখ্য ভূমিকা পালন করছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে একটি বড় কারণ হলো অর্থবছর শেষে ডলারের চাহিদা বেড়ে যাওয়া। ডিসেম্বরে প্রায়ই ঋণ পরিশোধ ও অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা বেড়ে যায়, যা বৈদেশিক মুদ্রার বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক ডলার বিক্রির স্থগিতাদেশ এটিকে আরো জটিল করে তুলেছে। এ সিদ্ধান্তের ফলে আন্তঃব্যাংক বাজারে ডলারের সরবরাহ সীমিত হয়েছে। এতে চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান আরো বেড়েছে।

সাড়ে ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ের পরও নেমে গেছে প্রাথমিক শিক্ষার মান

Bonik Barta

শিক্ষার্থীর শিক্ষাজীবনের ভিত তৈরি হয় প্রাথমিক পর্যায়ে। এজন্য উন্নত দেশগুলোয় প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে গুরুত্ব দেয়া হয়। বাংলাদেশেও প্রাথমিক শিক্ষা উন্নয়নের কথা বলে গত এক যুগে দুটি বৃহৎ প্রকল্পের আওতায় ব্যয় করা হয়েছে প্রায় সাড়ে ৩৩ হাজার কোটি টাকা। যদিও জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন প্রতিবেদনের তথ্য বলছে, প্রাথমিক শিক্ষার উন্নয়নে করা এ বিপুল ব্যয়ের প্রভাব পড়েনি শিক্ষার্থীদের পারফরম্যান্সে। বরং এ সময়ে কয়েকটি ক্ষেত্রে শিক্ষার্থীদের পারফরম্যান্সের আরো অবনতি ঘটেছে।

Effectively applying duty structures stressed to prevent unfair trade

The Financial Express

Effective implementation of dumping, anti-dumping and countervailing measures have been underscored to stall unfair trade practices as it is imperative to ensure fair completion.Such fair run of trade provides deserved guardrails around domestic industries in order stall dumping of foreign products to undercut growth of local ones. The urgency was raised by Commerce Adviser Sheikh Bashiruddin and business leaders at a meet in the city Monday. The dumping, anti-dumping and countervailing measures come for a recheck at during the daylong seminar titled 'Anti-dumping, Countervailing, and Safeguard Measures' held Monday at the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) conference room.

Bangladeshi Functional Food Company Makes Historic US Market Entry

The Business Standard

Organic Nutrition Limited (ONL), a pioneering Bangladeshi company, has successfully entered the highly competitive U.S. and global markets with its formulated functional food products. Following approval from the United States Food and Drug Administration (USFDA), these products are now available in U.S. supermarkets and on Amazon USA, marking a significant milestone for Bangladesh in the international health and nutrition industry.

Vegetable prices fall due to bumper yield in Gaibandha

The Financial Express

The prices of winter vegetables have come down in recent days as their production and supplies have gone up in the district.Local wholesale markets are witnessing various types of vegetables this winter season, the correspondent found during a visit on Saturday.Traders said that due to the increases in production and supplies of all vegetables to local markets, their prices have started to drop.In local markets, potato is now selling at Tk 40 to Tk 45 a kg while Chilli at Tk 30 and onion at Tk 45 to Tk 55 per kg. Eggplant is being sold at Tk 15 to Tk 20 per kg, Radish at Tk 10 to Tk 15, tomato at Tk 40 to Tk 50, beans at Tk 20 to Tk 30, flower coppice at Tk 7 to Tk 10, coriander leaf at Tk 25 to Tk 30 per kg and cabbage at Tk 20 to Tk 25 per piece.

দুই সপ্তাহ বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র

The Business Standard

দুই সপ্তাহ বন্ধ থাকার পরে উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। বিকেলে বিষয়টি নিশ্চিত করে তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব বলেন, পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে সংযুক্ত করতে সঞ্চালন লাইন সংস্থাপনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৬ ডিসেম্বর সকালে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে। তিনি জানান, নবনির্মিত আরএনপিএল ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন সংস্থাপনের কাজ চলায়, পায়রা-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন শাটডাউন (বন্ধ) করা হয়েছিল।