নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মিনি ল্যাব উদ্বোধন
Bonik Barta
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের মিনি ল্যাব উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান। সভাপতিত্ব করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া। এ মিনি ল্যাবের মাধ্যমে শুঁটকি, শাকসবজি ও ফলমূল, পাউরুটি, পানি, দুধ, মধু ও শিশুখাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর উপকরণের উপস্থিতি ও মাত্রা নির্ণয় করা যাবে।
চাপে থাকতে পারে ইউরোপের পুঁজিবাজার
Bonik Barta
সদ্য বিদায়ী বছরে বৈশ্বিক পুঁজিবাজার, বিশেষত ওয়াল স্ট্রিটের তুলনায় কম সক্ষমতা দিয়েছে ইউরোপের পুঁজিবাজার। মূলত প্রযুক্তি খাতের স্থবিরতা, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা, চীনের মন্থর প্রবৃদ্ধি ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আশানুরূপ পারফর্ম করতে পারেনি এ অঞ্চলের বাজারগুলো। নতুন বছরেও এসব চ্যালেঞ্জ অব্যাহত থাকতে পারে বলে ধারণা বিশ্লেষকদের, যা ইউরোপের বাজারকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। খবর ইউরোনিউজ।
বিশ্লেষকরা বলছেন, ইউরোপের পুঁজিবাজারের এমন পরিস্থিতির পেছনে দুটি প্রধান বৈশ্বিক ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—হোয়াইট হাউজে ডোনান্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রবেশ ও চীনের প্রবৃদ্ধি। এর বাইরে জার্মানি ও ফ্রান্সের রাজনৈতিক সংকট বাজার মনোভাবকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।
ইউরোপের অর্থনৈতিক ভবিষ্যৎ বৈশ্বিক বাজারের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অঞ্চলটির অনেক কোম্পানি আন্তর্জাতিক বাজার থেকে আসা আয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এ অবস্থায় বিদেশী পণ্যের ওপর ট্রাম্পের শুল্কহার বাড়ানোর ঘোষণা উদ্বেগের জন্ম দিয়েছে। বিশেষত ইউরোপের প্রধান অর্থনীতি জার্মানির জন্য শুল্ক বাড়ার প্রভাব মারাত্মক হয়ে উঠতে পারে।
দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনা আরেক দফা সংকটের মুখে বোয়িং
Bonik Barta
গত বছরের জানুয়ারির শুরুতে মাঝ আকাশে আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্যানেল প্লাগ খুলে পড়ে। আর ডিসেম্বরের শেষে দক্ষিণ কোরিয়ায় জেজু এয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ১৮১ জন যাত্রীর মধ্যে মাত্র দুজন বেঁচে ফেরেন। দুটো উড়োজাহাজই ছিল মার্কিন জায়ান্ট বোয়িং নির্মিত। অবশ্য এতে কোম্পানিটির দুর্ভাগ্য সীমাবদ্ধ নয়, কারণ বছরজুড়ে একের পর এক দুর্ভাগ্যজনক পরিস্থিতির শিকার হয়েছে। কর্মীদের ধর্মঘট, ছাঁটাইয়ের পাশাপাশি বছর শেষে আরেক দফা নিম্নমুখী হয়েছে বোয়িংয়ের শেয়ারদর।
জুলাই-সেপ্টেম্বরে ৬৬৮ কোটি ডলার পর্যটন ব্যয় সৌদি আরবে
Bonik Barta
সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে সৌদি আরবে পর্যটন ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ২৫ শতাংশ বেড়ে ২ হাজার ৫০৫ কোটি রিয়াল বা ৬৬৮ কোটি ডলারে পৌঁছেছে। বলা হচ্ছে, এ ব্যয় ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ১০টি পর্যটন গন্তব্যের একটি হওয়ার সৌদি লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ। সম্প্রতি শিল্প প্রদর্শনী ও হাই-প্রোফাইল বিনোদন ইভেন্টগুলো দেশটিকে নতুন পরিচিতি দিয়েছে। একই সময়ে সৌদি নাগরিকরা বিদেশ ভ্রমণে ব্যয় করেছেন ২ হাজার ৬৩৩ কোটি রিয়াল, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ৭৯ বেশি।
দশ বহুজাতিক কোম্পানির বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৬০৯ কোটি টাকা
Bonik Barta
সদ্য সমাপ্ত ২০২৪ সালে দেশের পুঁজিবাজারের অবস্থা ছিল হতাশাজনক। সার্বিকভাবে লেনদেন কিছুটা বাড়লেও এ সময় সূচক উল্লেখযোগ্য পরিমাণ পয়েন্ট হারিয়েছে। বিদেশী বিনিয়োগ পরিস্থিতিরও উন্নতি হয়নি। বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারের ভালো শেয়ার হিসেবে বিবেচনা করা হয়। যদিও গত বছর তালিকাভুক্ত ১৩ বহুজাতিক কোম্পানির মধ্যে ১০টিরই শেয়ারদর কমেছে। এ সময়ে তালিকাভুক্ত ১০ বহুজাতিক কোম্পানি বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৬০৮ কোটি ৮০ লাখ টাকা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে ২০২৪ সালে বার্জার পেইন্টস বাংলাদেশের ২২৬ কোটি ৮০ লাখ, গ্রামীণফোনের ৪ হাজার ৯২৮ কোটি ৬০ লাখ ও ইউনিলিভার কনজিউমার কেয়ারের বাজার মূলধন বেড়েছে ১ হাজার ২২ কোটি ৫০ লাখ টাকা। এ তিন বহুজাতিক কোম্পানির বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ১৭৭ কোটি ৯০ লাখ টাকা।
Daily spot reference to determine dollar-taka exchange rates
The Financial Express
Daily twice-set spot-reference rate will now determine dollar-taka
exchange under a new foreign-exchange regime as the New Year bids farewell to the inefficacious crawling-peg system.The central bank rolled out Tuesday a more flexible exchange-management regime styled Bangladesh Foreign Exchange Market Spot Reference Exchange Rate (RR) in its latest bid to bring stability in the overheated foreign-exchange market.
বছরের শেষদিনও ঊর্ধ্বমুখী ছিল স্বর্ণের আন্তর্জাতিক বাজার
Bonik Barta
স্বর্ণের আন্তর্জাতিক বাজার ২০২৪ সাল জুড়ে ছিল ঊর্ধ্বমুখী। ২০১০ সালের পর সবচেয়ে শক্তিশালী ছিল মূল্যবান ধাতুটির দাম। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়, ভূরাজনৈতিক অস্থিরতা ও সহজ মুদ্রানীতি এ সময় দাম বাড়ায় ভূমিকা রেখেছে।
স্পট মার্কেটে বছরের শেষদিন স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ২ হাজার ৬১৫ ডলারে। গতকাল যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে দাম দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৬২৭ ডলার ৩০ সেন্টে পৌঁছেছে।
স্বতন্ত্র বিনিয়োগ প্রতিষ্ঠান উইজডমট্রির ম্যাক্রোইকোনমিক গবেষণা পরিচালক অনীকা গুপ্ত বলেন, ‘ভূরাজনৈতিক ঝুঁকি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর চাহিদা, মুদ্রানীতির সহজীকরণ স্বর্ণের দাম বাড়ায় ভূমিকা রেখেছে। এছাড়া এক্সচেঞ্জ ট্রেডেড কমোডিটি (ইটিসি) ছিল ২০২৪ সালে স্বর্ণের দাম উত্থানের মূল চালিকাশক্তি।’
টানা চতুর্থ মাসের মতো কমতে পারে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন
Bonik Barta
মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন ডিসেম্বরে টানা চতুর্থ মাসের মতো কমতে পারে। ভারি বৃষ্টিপাতের কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশটিতে জমি থেকে ফসল সংগ্রহে ব্যাঘাত ঘটেছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে মালয়েশিয়ার একজন ইন্ডাস্ট্রি রেগুলেটর এ তথ্য জানিয়েছেন।
মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের (এমপিওবি) ডিরেক্টর জেনারেল আহমাদ পারভেজ গুলাম কাদির বলেন, ‘আমরা ধারণা করছি, দেশে অপরিশোধিত পাম অয়েল উৎপাদন ৫-৮ শতাংশ কমতে পারে। তবে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকলে এ হ্রাস ১০-২০ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে।’
সম্প্রতি মালয়েশিয়ার উত্তর-পূর্ব উপকূল ও দক্ষিণ থাইল্যান্ড প্রচণ্ড বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে। বন্যায় অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, পরিবহন ব্যবস্থা ও অনেক আবাদি জমি।
আইভরি কোস্টে কোকো উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা
Bonik Barta
আইভরি কোস্টের প্রধান কোকো উৎপাদনকারী অঞ্চলের বেশির ভাগ অংশে গত সপ্তাহে বৃষ্টিপাত হয়নি। সোমবার অঞ্চলটির কৃষকরা রয়টার্সকে জানান, এ শুষ্ক আবহাওয়া ফসলের গুণগত মান ক্ষতিগ্রস্ত করতে পারে। ফেব্রুয়ারি থেকে কমতে পারে পণ্যটির সরবরাহ।
কৃষকরা বলছেন, গাছে জানুয়ারিতে সংগ্রহ করার মতো পর্যাপ্ত পড (কোকো ফল) রয়েছে। তবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর-মার্চ প্রধান ফসল হিসেবে সংগ্রহ কমে যেতে শুরু করবে।
আইভরি কোস্টের ব্যবসায়ীরা জানান, কৃষকরা আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। পশ্চিম-মধ্য অঞ্চল ডালোয়া, কেন্দ্রীয় অঞ্চল বোগুয়ানু ও ইয়ামুসোক্রোয় গত সপ্তাহে বৃষ্টিপাত হয়নি।
ডালোয়ার ফস্টিন কোনান নামের এক কৃষক বলেন, ‘গত সপ্তাহে এ অঞ্চলে গত পাঁচ বছরের গড়ের তুলনায় তিন মিলিমিটার কম বৃষ্টিপাত হয়েছে। এটি মৌসুমের শুরু ও মাঝামাঝি সময়ের ফসলের জন্য ক্ষতিকর।
বিশ্বব্যাপী তামার দাম বেড়েছে ৪.২%
Bonik Barta
বেশির ভাগ ব্যবহারিক ধাতুর দাম ২০২৪ সালের ব্যবসায়িক লেনদেনের শেষদিনে ঊর্ধ্বমুখী ছিল। এর মধ্যে গতকাল তামার দাম বেড়েছে আগের বছরের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ। দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের শিল্প-কারখানার কার্যক্রম। খবর বিজনেস রেকর্ডার।
চীনের উৎপাদন কার্যক্রম ডিসেম্বরে তৃতীয় মাসের মতো বেড়েছে। তবে এতে যথেষ্ট ধীরগতি রয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। একটি সরকারি কারখানার জরিপে দেখা গেছে, নতুন সরকারি প্রণোদনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিকে সমর্থন দিচ্ছে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে গতকাল তামার দাম বেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৮ হাজার ৯১৮ ডলারে। ২০২৩ সালের ব্যবসায়িক লেনদেনের শেষদিনে তামার দাম ছিল টনপ্রতি ৮ হাজার ৫৫৯ ডলার।
Market to decide its course in 2025 as regulator stops interference
The Financial Express
The market decides its own course now as the August political changeover and subsequent restructuring of the board of the securities commission led to its emancipation from regulatory interventions. Market experts say the previous two commissions exerted direct or indirect influences on the market index and turnover to create a false but positive impression among investors. "It seemed to be their responsibility to drive stocks up to a satisfactory level," said Md. Ashequr Rahman, managing director of Midway Securities.
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় বিদেশে ডলার নেয়ার সীমা শিথিল
Bonik Barta
বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার নিয়ে যাওয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ বিপ্লবে আহতদের জন্য এ সীমা শিথিল করা করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে আহতের চিকিৎসার জন্য যে ডলার প্রয়োজন হবে সেই পরিমাণ ডলার তারা নিয়ে যেতে পারবেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার সঙ্গে নেয়ার সীমা রয়েছে। কিন্তু জুলাই, ২০২৪ সালের বিপ্লবে আহতদের চিকিৎসায় এ সীমা শিথিল করা হয়েছে। ফলে জুলাই বিপ্লবে আহতরা বিদেশে ১০ হাজার ডলারের বেশি ব্যাংকিং চ্যানেল, কার্ডে এবং নগদ ডলারে চিকিৎসা ব্যয় মেটাতে পারবেন।
Recovery on some fronts, but investment gaps, banking instability still key concerns
The Business Standard
Bangladesh's economy has shown signs of recovery in the final quarter of 2024, with notable improvements in key indicators such as card transactions, remittance inflows, exports, and the issuance of letters of credit (LCs) for imports. For example, City Bank, the country's largest card issuer, has seen a significant turnaround in transaction volumes. During the peak of the student-led mass uprising against Sheikh Hasina's government in July, card transactions dipped by 1% month-on-month.
Bangladesh stock market lags behind regional peers
The Business Standard
Investors in Bangladesh's stock market faced significant losses in 2024, while peer countries posted some of the highest returns during the same period. According to the Bangladesh Capital Market Review 2024, prepared by LankaBangla Securities, the benchmark index of the Dhaka Stock Exchange, DSEX, dropped by 16.49% in 2024. The market capitalisation also declined by over Tk1 lakh crore during the year.