29-Dec-2024

Monday 30 December 2024

31-Dec-2024

আর্থিক প্রতিবেদন দাখিলের বাড়তি সময় পেল সামিট পাওয়ার

Bonik Barta

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের আর্থিক প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধিতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। তথ্য অনুসারে, সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম (জুলাই-সেপ্টেম্বর) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আগামী ৩১ মার্চের মধ্যে প্রকাশ করবে। কোম্পানিটির গত ২৮ অক্টোবর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, গত ১৪ নভেম্বর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক ও আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের তারিখ নির্ধারিত ছিল।

নারী উদ্যোক্তাদের ঋণ সহায়তা বাড়ানো হবে —উপদেষ্টা শারমীন মুরশিদ

Bonik Barta

জয়িতাদের ঋণ বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি গতকাল বাংলাদেশ শিশু একাডেমির সম্মেলন কক্ষে জয়িতা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ২৪তম সভায় সভাপতিত্ব করার সময় এ কথা বলেন। সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. রওশন আরা বেগম, বিভিন্ন মন্ত্রণালয় ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জয়িতা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী বছরের মধ্যেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে চায় রোসাটম

Bonik Barta

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী বছরের মধ্যেই গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা করছে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণকারী রুশ প্রতিষ্ঠান রোসাটম। এরই মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের স্টার্টআপের প্রস্তুতি হিসেবে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। গতকাল এ তথ্য জানিয়েছে রোসাটম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোসাটমের প্রথম উপমহাপরিচালক ও এএসই প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রভ বলেন, ‘রূপপুর প্রকল্পে প্রথম ইউনিটটি স্টার্টআপের জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি পর্বে প্রবেশ করেছি। ইউনিটের পরিচালন সক্ষমতা ও সব অপারেশন মোডে বিভিন্ন কার্যকারিতা যাচাইয়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে।’

NBR to use double taxation avoidance deal as a tool

The Financial Express

Revenue sleuths have made a decisive move to reclaim siphoned-off assets of Bangladesh tycoons from five countries through claiming taxing rights under the double-taxation-avoidance agreement (DTAA) as the mechanism. Revenue officials say the Central Intelligence Cell (CIC) has listed the UK, the USA, Canada, Singapore and the UAE, used by launderers as tax havens, and is seeking data from the owners and close associates of top business groups in Bangladesh. Exchange of Information under DTAA would allow the taxmen to seek information from those countries, officials said. If required, Mutual Legal Assistance Request can be made to conflate information about the business magnates on probe list.

Financial sector’s progress good, still short of potential

The Financial Express

Central bank's governor Dr. Ahsan H Mansur said on Sunday the country's financial sector had made significant progress over the past 53 years but fallen short of its potential. Speaking as the chief guest at the inaugural session of the golden jubilee celebrations of Bangladesh Institute of Bank Management (BIBM) in the city, he highlighted the sector's lack of progress, pointing to shared responsibilities that might not have been adequately fulfilled. The governor emphasised the need for self-reflection and ethical awareness, noting that money could become a source of misfortune without integrity. "Banking requires not only experience but also honest, humane, and ethical bankers".

প্রতিরক্ষা শিল্পে ৭০ শতাংশ সক্ষমতায় তুরস্ক

Bonik Barta

প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশীয় সক্ষমতা ৭০ শতাংশে উন্নীত করেছে তুরস্ক। সম্প্রতি ‘তুরস্ক প্রতিরক্ষা শিল্প ২০২৪’ প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ইনডিপেনডেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যানস অ্যাসোসিয়েশন (এমইউএসআইএডি)। প্রতিবেদনে দেশীয় প্রতিরক্ষা শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পূর্বাভাস দেয়া হয়েছে। এর সঙ্গে বলা হয়েছে, কৌশলগত পণ্য উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, যা দেশীয় উৎপাদনক্ষমতায় ৭০ শতাংশে পৌঁছে দিয়েছে।

Liquidity crunch, exchange rate volatility, NPL buildup mark chronicles

The Financial Express

Bangladesh is set to say goodbye to perhaps the most challenging year for the financial sector that endured multipronged strains like soaring inflation, liquidity dearth, panic cash withdrawal, exchange-rate volatility and NPL buildup, apart from political upheavals. Leveraged and insider lending as well as control of some banks' ownerships by some now-embattled 'oligarchs' imperiled those. Current investigations find much of the bank money siphoned off the country. Such unexpected developments severely dampen confidence of the depositors in some conventional and unconventional banks, leading to panic deposit withdrawal which puts the commercial lenders in serious troubles to even continue regular banking operations.

এক মাসে সাড়ে চার হাজার টন চাল আমদানি প্রভাব নেই বাজারে

Bonik Barta

ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে এক মাসে শুল্কমুক্ত সুবিধায় সাড়ে চার হাজার টন চাল আমদানি করা হলেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি। দাম কমার পরিবর্তে কেজিপ্রতি উল্টো ১-২ টাকা বেড়েছে। যশোরের ব্যবসায়ীরা জানান, ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে সাড়ে চার হাজার টন চাল আমদানি হয়েছে। যদিও অনুমোদন দেয়া হয় ৩ লাখ ৯২ হাজার টন চাল আমদানির। বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মাহবুবুল আলম ফুড প্রডাক্টস, অর্ক ট্রেডিং, সর্দার এন্টারপ্রাইজসহ আট আমদানিকারক প্রতিষ্ঠান এ বন্দর দিয়ে এসব চাল আমদানি করেছে। এর আগে বেসরকারিভাবে ৯২টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৩ হাজার টন সেদ্ধ চাল ও ১ লাখ ১৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয়। আমদানীকৃত চাল বাজারজাত করার জন্য মাত্র ২৫ দিন সময় নির্ধারণ করে দেয় সরকার। এ স্বল্প সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান আমদানি করতে পারেনি। তাই পরবর্তী সময়ে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে সরকার।

ফের কমল স্বর্ণের দাম

Bonik Barta

আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। নতুন এই দর সোমবার (৩০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।এর আগে সবশেষ গত সোমবার (২৩ ডিসেম্বর) ভরিতে ১ হাজার ২৪৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষিতে রোববার সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম আরেক দফায় কমানো হলো।

আইএমএফের দর্শনেই চলছে দেশের অর্থনীতি

Bonik Barta

আর্থিক খাতে নৈরাজ্য ও লুটপাট জেঁকে বসেছিল দুরারোগ্য ব্যাধির মতো। জনজীবনে নাভিশ্বাস তুলে দিয়েছিল মূল্যস্ফীতি। ধস নামছিল রিজার্ভে। সব মিলিয়ে শেখ হাসিনা সরকারের শেষ বছরগুলো পার হয়েছিল যেকোনো সময় অর্থনীতিতে বড় ধরনের ধসের আশঙ্কার মধ্য দিয়ে। বিপর্যয় ঠেকাতে সরকার দ্বারস্থ হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটির পক্ষ থেকে বেশকিছু শর্ত বেঁধে দেয়া হয়। চাপ প্রয়োগ করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানোসহ বেশকিছু খাতে ভর্তুকি কমিয়ে আনার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেয়া হয় সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণের। বিনিময় হার বাজারভিত্তিক করে দেয়া, নিট রিজার্ভ বাড়ানো, রাজস্ব আয় বৃদ্ধি ও রাজস্ব ব্যবস্থাপনার কাঠামোগত সংস্কার এবং ব্যাংক খাতের খেলাপি ঋণ হ্রাসেও জোরারোপ করা হয়। এসব শর্ত পূরণ করতে গিয়ে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি তো হয়ইনি, উল্টো আরো জোরালো হয়ে জেঁকে বসে মূল্যস্ফীতি। পরিস্থিতির উন্নয়ন না হলেও আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক কর্মসূচির বড় অংশ জুড়ে ছিল আইএমএফের শর্ত পূরণ।

আগামী বছর মিশ্র প্রবণতায় থাকতে পারে এশিয়ার চিনির বাজার

Bonik Barta

এশিয়ার চিনির বাজারে আগামী বছর উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিতে পারে। এ পরিবর্তনের পেছনে প্রভাব ফেলতে পারে কৃষি, পরিবেশনীতি ও বৈশ্বিক বাজারের পরিস্থিতি। এছাড়া ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্যে বায়োফুয়েলের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। তাই যেসব অঞ্চলে বায়োফুয়েলের প্রধান উপাদান হিসেবে আখ ব্যবহার হয় সে অঞ্চলের চিনির বাজারে এর প্রভাব পড়বে। সার্বিকভাবে মিশ্র প্রবণতায় থাকতে পারে পণ্যটির বাজার। সম্প্রতি এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের প্ল্যাটস জরিপ থেকে এ তথ্য জানা গেছে। খবর হেলেনিক শিপিং নিউজ

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ঊর্ধ্বমুখী আটা-ময়দার বাজার

Bonik Barta

লাইটার কার্গো জাহাজের অনির্দিষ্টকালের ধর্মঘট চলার কারণে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বেড়েছে আটা-ময়দার দাম। তবে ব্যবসায়ীরা বলছেন, গত ১০-১২ দিনের ব্যবধানে বাজারে গমের দাম বেড়েছে মণপ্রতি ২৫-৩০ টাকা, যার প্রভাব পড়েছে আটা-ময়দার বাজারে। নিতাইগঞ্জে গতকাল খোঁজ নিয়ে জানা যায়, বাজারে ইউক্রেনের লাল গম বেচাকেনা হচ্ছে প্রতি মণ ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৩৬০ টাকা দরে। এক সপ্তাহ আগেও যা ছিল ১ হাজার ৩৩০ থেকে ১ হাজার ৩৪০ টাকা। অন্যদিকে কানাডা ও রাশিয়ার গম মণপ্রতি ১ হাজার ৫০০ টাকা দরে বেচাকেনা হচ্ছে। ১০-১২ দিন আগেও ‌একই মানের গমের দাম ছিল ১ হাজার ৪৫০ থেকে ১ হাজার ৪৬০ টাকা।

একাধিক চ্যালেঞ্জ সত্ত্বেও ৩০ শতাংশ বাড়তে পারে ইভি বিক্রি

Bonik Barta

প্রত্যাশা অনুসারে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বিক্রি না বাড়ায় সাম্প্রতিক বছরে বেশির ভাগ কোম্পানি উৎপাদন পরিকল্পনা পরিমার্জনে বাধ্য হয়েছে। অনেকে শুধু ইভি উৎপাদনের পরিবর্তে হাইব্রিডসহ অন্য বিকল্পের দিকে ঝুঁকেছে। সব মিলিয়ে এ খাতের প্রবৃদ্ধি আগামী বছর কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে এসঅ্যান্ডপি গ্লোবাল এক পূর্বাভাসে জানিয়েছে, ২০২৫ সালে বিশ্ববাজারে যাত্রীবাহী ইভির বিক্রি ৩০ শতাংশ বা প্রায় এক-তৃতীয়াংশ বাড়বে। খবর সিএনএন।

RMG exports grow by 6.23pc in 11 months this year

The Financial Express

Despite numerous challenges like labour unrest, energy crisis, high interest rate and rising production costs, the country's readymade garment (RMG) sector has sustained a moderate export growth this year. According to the Export Promotion Bureau (EPB), Bangladesh received US$37.71 billion from January to November in 2024, marking a 6.23-percent growth. In comparison, export earnings from the sector were US$32.64 billion during the corresponding period of 2023, EPB revised data show. Exporters highlighted that recurring workers' protests especially in the industrial belt of Ashulia over a number of demands have been a cause of concern among buyers. They are still worried, as law and order situation has not fully improved. They said that 2025 could offer a better outlook if these pressing issues, including energy supply and law and order, are addressed.

মুন্নু সিরামিকের ক্যাটাগরি অবনমন

Bonik Barta

মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি এ থেকে বিতে অবনমন হয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় ক্যাটাগরিটির পরিবর্তন হয়। আজ থেকে পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯১ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯ টাকা ৯৯ পয়সায়।

Brokers to face actions if uniform software not installed by April

The Financial Express

Brokerage firms have got four more months to install uniform, un-editable back-office software from selective vendors to ensure protection of the investors' money. The Bangladesh Securities and Exchange Commission (BSEC) has recently issued a letter, extending the timeframe from December 31 this year, following a request by the DSE Brokers Association of Bangladesh. It also asked the bourses to submit a detailed plan by January 7 next year, informing the regulator of when and how the brokerage firms will install the software. The exchanges have also been instructed to submit a monthly progress report by the first week of every month.

Govt doubles allocation for potato preservation amid market volatility

The Financial Express

The agriculture ministry has almost doubled the allocation for potato preservation in the current fiscal year in the face of prolonged market volatility. The project titled "Diversified Use, Conservation, and Marketing Development of Potatoes" initially had an allocation of Tk 71.4 million in FY25. The amount has now been revised to Tk 137.2 million. Stored potato prices reached an all-time high of Tk 75-85 a kg this year. However, prices have now decreased to Tk 40-60 a kg across the country, thanks to the increased supply of newly harvested varieties. The Department of Agricultural Marketing (DAM) under the agriculture ministry has initiated plans to construct model houses for potato preservation.

ভারতের তিন রাজ্যে বেসরকারি বিদ্যুৎ সরবরাহের উত্থান

Bonik Barta

ভারতের বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে এগিয়ে রয়েছে গুজরাট। তবে গত পাঁচ বছরে রাজস্থান, ওড়িশা ও ছত্তিশগড়ের মতো রাজ্যে বেসরকারি বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। খবর দ্য হিন্দু।ভারতের ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ অর্থবছরে বেসরকারি বিদ্যুৎ সরবরাহ সবচেয়ে বেড়েছে রাজস্থানে। রাজ্যটিতে বেসরকারি খাত থেকে বিদ্যুৎ সরবরাহ বেড়েছে ১২৫ শতাংশ। সম্প্রতি দেশটির রাজ্যসভায় শীতকালীন অধিবেশনে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে রাজস্থানে বিদ্যুৎ সরবরাহ ছিল ২৮ হাজার ২২৫ এমইউ (মিলিয়ন ইউনিট)। ২০২৩-২৪ অর্থবছরে যা বেড়ে ৬৩ হাজার ৫০০ এমইউতে পৌঁছেছে। একইভাবে পাঁচ বছরে ওড়িশা ও ছত্তিশগড়ে বেসরকারি বিদ্যুৎ সরবরাহ ৬০ শতাংশের বেশি বেড়েছে। ওড়িশায় ৬৩, আর ছত্তিশগড়ে বৃদ্ধি প্রায় ৬০ শতাংশ।

Bangladesh, Malaysia emphasise enhancing trade and economic relations

The Financial Express

Bangladesh and Malaysia on Sunday emphasised enhancing trade and economic relations, acknowledging the potential for growth in bilateral trade. High Commissioner of Malaysia Mohd Shuhada Othman called on the Special Envoy on International Affairs to the Chief Adviser Lutfey Siddiqi this morning at the Foreign Service Academy (FSA) and discussed issues of mutual cooperation. Both countries may consider working on new areas of collaboration as identified by both leaders, such as, seamless manpower movements, reduction of manpower processing cost, data science, semiconductor, artificial intelligence, finance, health, agriculture, energy and halal economy, they said.

আনুষ্ঠানিক ঋণ প্রতিশ্রুতি কমেছে ৯১%, প্রাপ্তির চেয়ে পরিশোধ বেশিই থাকছে

Bonik Barta

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) গত বছরের একই সময়ের তুলনায় বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৯১ শতাংশ। আবার এ সময়ে বাংলাদেশের অনুকূলে বিদেশী ঋণের অর্থ যে পরিমাণে ছাড় হয়েছে, ঋণ ও ঋণের সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে তার চেয়ে বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) গতকাল প্রকাশিত সর্বশেষ তথ্যে এমন চিত্র উঠে এসেছে। যদিও নতুন সরকার দায়িত্ব নেয়ার পর স্বল্প ব্যয়ের বিদেশী ঋণ পাওয়ার মাত্রা বাড়বে বলে প্রত্যাশা করছিলেন সংশ্লিষ্টরা।

Remittances grow 22% to record nearly $27b in 2024

The Business Standard

Bangladesh received nearly $27 billion in remittances this year – reflecting a 22% year-on-year increase – bolstered by a 9% rise in the official dollar rate and a decline in money laundering during the final five months. According to data from the Bangladesh Bank, remittances through formal channels totalled $26.67 billion from January to 28 December, an increase of about $4.7 billion from $21.92 billion in 2023. To understand this year's remittance inflow, consider this: While Bangladesh received over $2 billion in remittances in just two months last year, the country surpassed $2 billion in all 11 months this year, except July when internet and banking disruptions related to a mass uprising and expatriates' solidarity affected inflows

NBR to use double taxation avoidance deal as a tool

The Financial Express

Revenue sleuths have made a decisive move to reclaim siphoned-off assets of Bangladesh tycoons from five countries through claiming taxing rights under the double-taxation-avoidance agreement (DTAA) as the mechanism. Revenue officials say the Central Intelligence Cell (CIC) has listed the UK, the USA, Canada, Singapore and the UAE, used by launderers as tax havens, and is seeking data from the owners and close associates of top business groups in Bangladesh.Exchange of Information under DTAA would allow the taxmen to seek information from those countries, officials said.