30-Aug-2026

Monday 31 August 2026

01-Sep-2026

কমছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের মজুদ, বিপাকে এশিয়ার শোধনাগারগুলো

Bonik Barta

হরমুজ প্রণালি সংকটের কারণে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। তাই এশিয়ার শোধনাগারগুলো এখন যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দিকে ঝুঁকছে।এতে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে, একই সঙ্গে কমছে দেশটির অভ্যন্তরীণ তেলের মজুদ। বাণিজ্যিক মজুদ পাঁচ বছরের গড়ের নিচে নেমে যাওয়ার পাশাপাশি কৌশলগত জ্বালানি তেলের মজুদও ১৯৮২ সালের পর সর্বনিম্নে পৌঁছেছে। খবর আনাদোলু এজেন্সি।

জ্বালানি সংকটে শিল্প টেকানোই চ্যালেঞ্জ সঠিক ব্যবস্থাপনায় অর্ধেক সমাধান

Bonik Barta

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যে শিল্প টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা।তাদের মতে, বর্তমান সংকট শুধু জ্বালানি সরবরাহের সমস্যা নয়, এটি অর্থনৈতিক সমস্যায় রূপ নিয়েছে। তবে বিদ্যমান জ্বালানি ব্যবস্থাপনা ও পুরো ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালনা করা গেলে সংকটের প্রায় ৫০ শতাংশ সমাধান করা সম্ভব। রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) কনফারেন্স হলে গতকাল এক গোলটেবিল আলোচনায় এ তথ্য উঠে আসে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাসরুর রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন এমসিসিআইয়ের মহাসচিব ফারুক আহমেদ।

দুই কোম্পানির উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির উদ্যোক্তা পূর্ব ঘোষণা অনুসারে শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তা মুশফিক মামুন রিজভী এ বছরের ২৪ জুন তার কাছে থাকা কোম্পানিটির ২ লাখ ৫০ হাজার ৪৫১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি তিনি ঘোষিত এ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। এর মধ্যে ৪৮ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

কেবল বাংলাদেশের নয়, বরং পুরো অঞ্চলের লজিস্টিক হাব হবে চট্টগ্রাম

Bonik Barta

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ শেষ হলে চট্টগ্রাম কেবল বাংলাদেশের নয়, বরং পুরো অঞ্চলের জন্য একটি লজিস্টিক হাব হয়ে উঠবে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গার টার্মিনালটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, ‘‌সরকারের ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা পূরণে লালদিয়ায় এপি মুলারের টার্মিনাল নির্মাণ একটি বড় মাইলফলক।’ আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, লালদিয়া প্রকল্প ছাড়াও সরকার বঙ্গোপসাগরের উপকূলরেখা জুড়ে আরো বেশ কয়েকটি বড় বন্দর সুবিধা, প্রকল্প এবং লজিস্টিক সেন্টার স্থাপনের বিষয়ে আলোচনা করছে।

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

Bonik Barta

দিনাজপুরের বন্দর শহর হিলিতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় ও মোকামে দাম কমায় এ প্রবণতা দেখা গেছে। সরবরাহ অব্যাহত থাকলে দাম আর বাড়বে না বলে জানিয়েছেন বিক্রেতারা।গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই যথেষ্ট সরবরাহ রয়েছে। গত সপ্তাহে যে পেঁয়াজ ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়েছিল এখন তা ৪০ টাকা। এছাড়া কিছু ছোট আকারের পেঁয়াজ আরো ২-৪ টাকা কমে বিক্রি হচ্ছে। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ‘আমরা নাটোরের তাহেরপুর থেকে পেঁয়াজ কিনে স্থানীয় বাজারে বিক্রি ক তবে কেউ কেউ পাবনা থেকেও কিনে এনে বিক্রি করছেন। সরবরাহ আগের তুলনায় বাড়ায় চলতি সপ্তাহে মোকামে দাম কিছুটা কম। যে পেঁয়াজ গত সপ্তাহে আমরা মোকাম থেকে কিনেছিলাম ১ হাজার ৬০০ টাকা মণে তা এখন দাম কমে হয়েছে ১ হাজার ৪০০ টাকা। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম মণপ্রতি ২০০ টাকা কমে গেছে। মোকামে দাম কমায় পাইকারি ও খুচরা পর্যায়েও প্রভাব পড়েছে।

বিশ্ববাজারে দুই মাসে সর্বোচ্চে কয়লার দাম

Bonik Barta

বিশ্ববাজারে আবারো বেড়েছে কয়লার দাম। বাড়তি বৈশ্বিক চাহিদা ও সরবরাহ সংকটের আশঙ্কায় এ দরবৃদ্ধি হয়েছে। চলতি মাসের শেষে প্রতি টন কয়লার দাম প্রায় ১৪০ ডলারে উঠেছে, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ। খবর বিজনেস রেকর্ডার বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লা প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বজুড়ে প্রায় ১১ হাজার টেরাওয়াট-ঘণ্টা (টিডব্লিউএইচ) বিদ্যুৎ উৎপাদন হয়েছে শুধু কয়লা থেকেই। ২০৩০ সাল পর্যন্ত বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে কয়লার আধিপত্য বজায় থাকতে পারে।

সেপ্টেম্বরেও ঊর্ধ্বমুখী থাকবে পাম অয়েলের দাম

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে সেপ্টেম্বরেও অপরিশোধিত পাম অয়েলের (সিপিও) দাম ঊর্ধ্বমুখী থাকবে। মালয়েশিয়ান পাম ওয়েল কাউন্সিল (এমপিওসি) জানিয়েছে, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা ও জলবায়ুগত অবস্থার কারণে সরবরাহ সংকট ও বাণিজ্য ব্যাহত হচ্ছে। তাই সেপ্টেম্বরে প্রতি টন পাম অয়েলের দাম ১ হাজার ১৩৯ ডলারের (৪ হাজার ৬০০ মালয়েশিয়ান রিঙ্গিত) ওপরে থাকতে পারে। খবর বিজনেস রেকর্ডার।এমপিওসি জানায়, বছরের শেষ দিকে পাম অয়েলের বৈশ্বিক সরবরাহ আরো কমে আসতে পারে। মালয়েশিয়ায় সাধারণত সেপ্টেম্বর ও অক্টোবরে পাম অয়েল উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর তা কমতে শুরু করে। গত জুন ও জুলাইয়ে তেল নিষ্কাশনের হার ১০ বছরের গড়ের চেয়ে কম ছিল। এসব কারণে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) উৎপাদনে মন্দা দেখা দেয়ার আশঙ্কা করা হচ্ছে।

রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতে ২ হাজার কোটি টাকার তহবিলের নীতিমালা প্রকাশ

Bonik Barta

চলতি মূলধনের অভাবে বন্ধ বা আংশিক বন্ধ রফতানিকারক প্রতিষ্ঠানকে ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। তবে খেলাপি ঋণগ্রহীতা এবং একই খাতে অন্য বাংলাদেশ ব্যাংক বা সরকারি তহবিলের ঋণ সুবিধা চলমান থাকা প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না।রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতের জন্য ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। রফতানি বহুমুখীকরণ, বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে এ তহবিল গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত তহবিলটির মেয়াদ তিন বছর। এ সময়ে তহবিলটি রিভলভিং পদ্ধতিতে পরিচালিত হবে।

Walton's profit up 8.5pc on higher sales, lower finance costs

The Financial Express

Walton Hi-Tech Industries posted an 8.5 per cent year-on-year rise in profit to Tk 11.25 billion in FY26, as higher sales and sharply lower finance costs boosted earnings despite a challenging business environment. The electronics and home-appliance manufacturer reported earnings per share (EPS) of Tk 33.75 for the year, up from Tk 31.11 a year earlier, according to a disclosure to the stock exchanges on Sunday. The company attributed the profit growth mainly to higher sales and a significant reduction in finance costs following partial repayment of loans. Walton's sales increased 4.4 per cent year-on-year to Tk 73.93 billion during FY26, while finance costs dropped nearly 60 per cent to Tk 1.81 billion.

ঝুঁকিভিত্তিক কাস্টমস ব্যবস্থাপনা ও দ্রুত পণ্যছাড়ে এনবিআরের ১২ নির্দেশনা

Bonik Barta

রাজস্ব সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি আমদানি পণ্য দ্রুত খালাসে ঝুঁকিভিত্তিক কাস্টমস ব্যবস্থাপনার ওপর জোর দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে কাস্টমস হাউজ ও স্টেশনগুলোকে ১২ দফা নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এতে অপ্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ বন্ধ, ইলেকট্রনিকভাবে দাখিল করা নথি পুনরায় ম্যানুয়ালি জমা না নেয়া, ঝুঁকিভিত্তিক চালান নির্বাচন, একই চালানের বারবার কায়িক পরীক্ষা পরিহার এবং পণ্যছাড়ের প্রক্রিয়া থেকে অপ্রয়োজনীয় ধাপ বাদ দেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতে প্রাক-অর্থায়ন তহবিলের নীতিমালা প্রকাশ

Bonik Barta

দেশের রফতানিমুখী হিমায়িত খাদ্য খাতের জন্য ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় রফতানি বহুমুখীকরণ, বৈদেশিক মুদ্রা আয়, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত তহবিলটির মেয়াদ তিন বছর, যা রিভলভিং পদ্ধতিতে পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে এ তহবিলের নীতিমালা প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক এ সুবিধা নিতে পারবে। এজন্য আগ্রহী ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ ২-এর সঙ্গে অংশগ্রহণকারী চুক্তি স্বাক্ষর করতে হবে।

চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক শুধু বাণিজ্যে সীমাবদ্ধ থাকবে না

Bonik Barta

কোনো দেশের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে শুধু বাণিজ্য ঘাটতির নিরিখে মূল্যায়ন না করে আমদানির গঠন এবং তা দেশের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে কতটা অবদান রাখছে, তা বিবেচনা করা প্রয়োজন। চীন থেকে বাংলাদেশের আমদানির ৮৫ শতাংশের বেশি মূলধনি যন্ত্রপাতি, মধ্যবর্তী পণ্য ও কাঁচামাল, যা দেশের শিল্প ও উৎপাদন কার্যক্রমে সরাসরি অবদান রাখে। তবে আগামী পাঁচ বছরে চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক শুধু বাণিজ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং কৌশলগত অবকাঠামো, লজিস্টিকস ও আঞ্চলিক সংযোগ, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অংশগ্রহণ, বিনিয়োগ এবং প্রযুক্তি হস্তান্তর—এ পাঁচটি আন্তঃসম্পর্কিত স্তম্ভের ভিত্তিতে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে রূপ নেবে।

অনলাইন বাজারে চীনা পণ্যের চাহিদার সঙ্গে বাড়ছে স্থানীয় সংযোজন

Bonik Barta

এক সময় চীনা পণ্যের মান নিয়ে ক্রেতাদের মধ্যে সংশয় থাকলেও অনলাইন কেনাকাটার প্রসারে সেই ধারণা অনেকটাই বদলে গেছে। সাশ্রয়ী দাম, সহজলভ্যতা ও বৈচিত্র্যের কারণে দেশে অনলাইন বাজারে চীনা পণ্যের চাহিদা বাড়ছে। মোবাইল অ্যাকসেসরিজ ও বিভিন্ন গ্যাজেটের পাশাপাশি চীনা ব্র্যান্ডের টেলিভিশন, ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিনের মতো হোম অ্যাপ্লায়েন্সেও ক্রেতাদের আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে চীন থেকে যন্ত্রাংশ ও কাঁচামাল এনে দেশে সংযোজন করা পণ্যের সরবরাহও বাড়ছে।

জি৭ ভুক্ত দেশের ঋণ বাবদ বাড়তি ব্যয় ১৬০০ কোটি ডলার

Bonik Barta

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে বন্ডের ইল্ড বেড়েছে। এতে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর ঋণ নেয়ার খরচও বাড়ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত জি৭ জোটভুক্ত দেশগুলোর ঘাড়ে চেপেছে ১ হাজার ৬০০ কোটি ডলার ঋণ বাবদ বাড়তি ব্যয়ের বোঝা। এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) শেষ নাগাদ বাড়তি ব্যয় ৩ হাজার ৪০০ কোটি ডলারে পৌঁছতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) সাম্প্রতিক বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। বিভিন্ন সরকারের বন্ড ইস্যুর তথ্য বিশ্লেষণ করে বাড়তি ঋণ ব্যয়ের হিসাব করা হয়েছে। এতে দেখা গেছে, জি৭-এর প্রায় সব দেশেই বিভিন্ন মেয়াদের সরকারি বন্ডের ইল্ড ফেব্রুয়ারির তুলনায় এখন বেশি। ফলে নতুন করে ঋণ নিতে সরকারগুলোর বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।

টয়োটার বিশ্বব্যাপী গাড়ি বিক্রি কমল ৪.৮ শতাংশ

Bonik Barta

বিশ্বব্যাপী গাড়ি বিক্রি ও উৎপাদন কমেছে শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশনের। টানা দুই মাস ঊর্ধ্বমুখী থাকার পর জুলাইয়ে প্রতিষ্ঠানটির বিক্রিতে পতন দেখা গেছে। গত মাসে বিশ্বজুড়ে টয়োটার মোট বিক্রি ৪ দশমিক ৮ শতাংশ কমে ৮ লাখ ৫৬ হাজার ১২৫টিতে নেমেছে। একই সময়ে কোম্পানিটির বৈশ্বিক উৎপাদন ২ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২৮ হাজার ৬২৯টি গাড়িতে। স্থানীয় বাজার অর্থাৎ জাপানের বাইরে কোম্পানিটির গাড়ি বিক্রি ৭ দশমিক ৬ শতাংশ কমে ৭ লাখ ৬ হাজার ২৮টিতে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি পতন হয়েছে চীনে। বিশ্বের অন্যতম বড় এ বাজারে টয়োটার বিক্রি ২৪ দশমিক ৩ শতাংশ কমে ১ লাখ ১৪ হাজার ৭৪৭-এ নেমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বাড়ায় পেট্রল ও হাইব্রিড গাড়ির বাজার বর্তমানে বেশ দুর্বল।

স্যামসাং-এসকে হাইনিক্সের ৮০০ কোটি ডলার কর পরিশোধ

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসারে বিশ্বজুড়ে বাড়ছে চিপের চাহিদা। এতে ব্যবসা বাড়ছে দক্ষিণ কোরিয়ার দুই বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের। আয় ও মুনাফা বাড়ার প্রভাব পড়েছে প্রতিষ্ঠান দুটির কর পরিশোধেও। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) দুই কোম্পানি মিলিয়ে ১১ দশমিক ২১ ট্রিলিয়ন ওন বা প্রায় ৭৯৯ কোটি ডলার কর দিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ পরিমাণ ১৬৭ শতাংশ বেশি। খবর কোরিয়া হেরাল্ড। দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রক সংস্থায় জমা দেয়া নথির তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে স্যামসাং ইলেকট্রনিকস কর দিয়েছে ৩ দশমিক ৯৯ ট্রিলিয়ন ওন। গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির কর পরিশোধের পরিমাণ ছিল ১ দশমিক ১২ ট্রিলিয়ন ওন। এক বছরের ব্যবধানে স্যামসাংয়ের কর পরিশোধ প্রায় সাড়ে তিন গুণ হয়েছে।

চার বছরে ভারতে ঘড়ি বিক্রি দ্বিগুণ করার পরিকল্পনা ক্যাসিওর

Bonik Barta

ভারতে দ্রুত বাড়তে থাকা ঘড়ির বাজারে আরো বড় পরিসরে ব্যবসা করতে চায় জাপানের ক্যাসিও। এজন্য দেশটিতে নিজেদের দোকানের সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্থানীয় উৎপাদনও বাড়াবে প্রতিষ্ঠানটি। ২০৩০ সালের মধ্যে ভারতে ক্যাসিওর ঘড়ির দোকানের সংখ্যা প্রায় ৮০ থেকে বাড়িয়ে ১৩০টিতে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সময় ভারতে উৎপাদিত ঘড়ির হিস্যাও বাড়ানো হবে। খবর নিক্কেই এশিয়া। কোম্পানিটি জানায়, ভারতের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কাজে লাগাতে চায় ক্যাসিও। আগামী চার বছরে দেশটিতে ঘড়ি বিক্রি দ্বিগুণের বেশি করার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যালকুলেটর বিক্রির সময় তৈরি করা পুরনো বিতরণ নেটওয়ার্কও কাজে লাগাচ্ছে প্রতিষ্ঠানটি।

Bangladesh to widen LNG supplier pool

The Financial Express

The government has decided to expand its pool of approved international LNG suppliers as the country is increasingly relying on the volatile spot market to overcome a worsening gas crisis and disruptions caused to contractual supplies. The initiative is aimed at attracting more bidders and lowering procurement costs, as only a handful of the 27 currently listed suppliers regularly participate in spot LNG (liquefied natural gas) tenders. "We have invited applications for enlisting potential suppliers to procure LNG on a spot basis," AKM Mizanur Rahman, director (finance) of state-run Petrobangla, told The Financial Express on Sunday.

যাত্রী পরিবহন সক্ষমতা ও সেবা বাড়ালেও বড় বাধা এক রানওয়ে, অপ্রতুল পার্কিং

Bonik Barta

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ব্যবস্থাপনা ও উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে বাড়বে ফ্লাইটের চাপ। কিন্তু একটি মাত্র রানওয়ে ও সীমিত পার্কিং সক্ষমতার কারণে নতুন টার্মিনালের বাড়তি সুবিধা পুরোপুরি কাজে লাগানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বর্তমানে রানওয়ে ব্যস্ত থাকায় উড্ডয়নের আগে ৩০-৪০ মিনিট এবং অবতরণের আগে ২০-৩০ মিনিট পর্যন্ত উড়োজাহাজকে অপেক্ষা করতে হচ্ছে। টার্মিনাল চালুর পর ফ্লাইট সংখ্যা বাড়লে এ সংকট আরো তীব্র হতে পারে। সেক্ষেত্রে শাহজালাল বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগও বাধার মুখে পড়তে পারে। একই সঙ্গে নতুন টার্মিনাল হলেও উড়োজাহাজ পার্কিং সুবিধায় এ অঞ্চলের অন্য বিমানবন্দরগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে থাকছে ঢাকা।

No more overlapping import consignment crosscheck

The Financial Express

The National Board of Revenue (NBR) has issued the order for customs intelligence units to coordinate with the Customs Intelligence and Investigation Directorate (CIID) and the Central Intelligence Cell (CIC) in such work, as businesses often resent overlapping of trade scrutiny. Customs officials have also been instructed not to seek documents beyond those specified in the Goods Declaration, Assessment and Re-assessment Rules 2024. They cannot demand manual copies of documents already submitted electronically.