$1.0b IsDB loan deal for ERL-2 to be signed on Sept 3
The Financial Express
The long-awaited financing for the second unit of Eastern Refinery Limited (ERL) is set to move forward, as Bangladesh is scheduled to sign a $1.004-billion loan agreement with the Islamic Development Bank (IsDB) on September 3. Construction of the project began in December 2025 and is targeted for completion by 2030, as the government seeks to boost domestic refining capacity and reduce the country's dependence on imported refined petroleum products. Once operational, ERL-2 will add 3.0 million tonnes of annual refining capacity, raising the country's total capacity to 4.5 million tonnes from the current 1.5 million tonnes.
যুক্তরাজ্যে পরিবারপ্রতি আর্থিক ক্ষতি দাঁড়াবে ২৪০০ পাউন্ডে
Bonik Barta
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে যুক্তরাজ্যের পরিবারগুলোর আর্থিক চাপ বাড়ছে। ২০২৭ সালের শেষ নাগাদ দেশটির প্রতিটি পরিবারের আর্থিক ক্ষতি দাঁড়াবে গড়ে প্রায় ২ হাজার ৪০০ পাউন্ডে। মূল্যস্ফীতি বৃদ্ধি ও মজুরি প্রবৃদ্ধি কমে যাওয়ায় এ চাপ তৈরি হবে। সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এক বিশ্লেষণে এ তথ্য জানায়। খবর দ্য গার্ডিয়ান। সিইবিআরের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাজ্যের একটি পরিবারের প্রকৃত আয় গড়ে ১ হাজার ১০০ পাউন্ড কমতে পারে। ২০২৭ সালে আরো ১ হাজার ৩০০ পাউন্ড কমবে।
নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ বাতিল করল কাতার এনার্জি
Bonik Barta
যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতে হরমুজ প্রণালিতে নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ নভেম্বর পর্যন্ত বাতিল (ফোর্স মেজর) করল কাতার এনার্জি। এর আওতায় ইউরোপ ও এশিয়ার বেশকিছু ক্রেতা দেশের এলএনজি সরবরাহ বাতিল অব্যাহত থাকবে। এশিয়ার ক্রেতাদের মধ্যে ফোর্স মেজরের আওতায় রয়েছে পাকিস্তান ও বাংলাদেশ।‘ফোর্স মেজর’ হচ্ছে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারীর মতো অপ্রত্যাশিত ও অনিবার্য পরিস্থিতিতে চুক্তি পালনের বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি।
হাজার কোটি টাকার বেশি ঋণখেলাপিরা পাবেন ১৫ বছরের পুনঃতফসিল সুবিধা
Bonik Barta
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতি সহায়তার মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন করে নীতি সহায়তার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ দেয়া হয়েছে। পাশাপাশি ১ হাজার কোটি টাকা বা তার বেশি ঋণস্থিতি থাকা ঋণগ্রহীতাদের (ঋণখেলাপি) পুনঃতফসিল ও পুনর্গঠনের ক্ষেত্রে দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১৫ বছর মেয়াদি সুবিধা পাবেন। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতি সহায়তা বাস্তবায়নের লক্ষ্যে নতুন আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়া যাবে।
লভ্যাংশ পাঠিয়েছে দুই ব্যাংক
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংক সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ব্যাংক দুটি হলো ট্রাস্ট ব্যাংক পিএলসি ও যমুনা ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে ট্রাস্ট ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৫২ পয়সায়।
অর্থনীতিতে গতি ফেরাতে ৪১ হাজার কোটি টাকার স্কিমে এমটিবি
Bonik Barta
অর্থনীতিকে গতিশীল ও উৎপাদনশীল খাতকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৪১ হাজার কোটি টাকার তহবিলে বা স্কিমে অংশ নিতে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ ও মো. সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে এমটিবির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চৌধুরী আখতার আসিফ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম।
ফের যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, বাড়ল জ্বালানি তেলের দাম
Bonik Barta
হরমুজ প্রণালিতে ইরানের লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণস্থলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে হামলা করেছে তেহরান। প্রায় এক মাসের বিরতির পর দুই দেশের মধ্যে আবার সরাসরি পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কায় দরপতন হয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। গত শনিবার হরমুজ প্রণালির ভেতর দিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকার অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এরপর রোববার হরমুজ প্রণালির কাছে ইরানের লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মাসেরও বেশি সময়ের মধ্যে এটি ছিল ইরানে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রথম হামলা। হামলায় সেনা ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে জানিয়ে সেদিনই এর জবাব দেয়ার ঘোষণা দেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার রাতে জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর অবস্থান লক্ষ করে হামলা চালানোর দাবি করে ইরান। একই দিন একটি ইরানি ড্রোন প্রতিহত করার দাবি জানায় সংযুক্ত আরব আমিরাত।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে গ্রেডভেদে ১০০-১৪২ শতাংশ
Bonik Barta
বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুমোদন দিয়েছে সরকার। প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা ও ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করে গতকাল নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন দেয়া হয়। চলতি বছরের ১ জুলাই থেকে নতুন স্কেলে বেতন কার্যকর হবে। বেতন কাঠামোয় সর্বোচ্চ ১৪২ ও সর্বনিম্ন ১০০ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। তিন ধাপে এ বেতন কাঠামো বাস্তবায়ন হবে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।
Move underway to make BBS AI-powered and produce precision data
The Financial Express
The National statistical agency is undergoing AI-powered upgrades to produce precision data with a view to helping the government produce right policies. Officials say the current government is pushing ahead an overall economic agendum to raise an over-half-a-trillion -dollar economy to a US$1.0-trillion economy and so stresses the need for accurate data for right policymaking to that end. The Bangladesh Bureau of Statistics (BBS) is up for a major overhaul to upgrade the country's official statistics system, with its artificial intelligence (AI)-powered Research and Development (R&D) Cell at the core as a permanent, technology-driven centre of excellence to be developed by 2028.