29-Aug-2026

Sunday 30 August 2026

31-Aug-2026

বিশ্ববাজারে আগস্টজুড়ে ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রৌপ্যর দাম

Bonik Barta

যুক্তরাষ্ট্র সরকারের ঋণের পরিমাণ বাড়ায় উদ্বেগ তৈরি হয়েছে বাজারে। একই সঙ্গে ডলারের বিনিময় হার এবং সেপ্টেম্বরে সুদহার বাড়ানোর সম্ভাবনা কমে গেছে। এসব কারণে বিনিয়োগকারীরা আপৎকালীন সম্পদ হিসেবে স্বর্ণ ও রৌপ্যে বিনিয়োগ বাড়াচ্ছেন। ফলে বিশ্ববাজারে আগস্টে পণ্য দুটির দাম বেড়েছে। খবর ইউরো নিউজ। বছরের শুরুতে বড় দরপতনের মুখে পড়ে স্বর্ণ ও রৌপ্য। পরে সেই ধাক্কার সামলে আবারো ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান ধাতু দুটির বাজার। তবে স্বর্ণের তুলনায় রৌপ্যর দাম তুলনামূলক বেশি বেড়েছে।

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন ৬০ লাখ টন কমার পূর্বাভাস আইজিসির

Bonik Barta

আইজিসি এবার বিশ্বে গম উৎপাদনের পূর্বাভাস ৪০ লাখ টন কমিয়ে ৮১ কোটি ৭০ লাখ টন করেছে। ভুট্টার উৎপাদনের পূর্বাভাসও ১০ লাখ টন কমিয়ে ১৩০ কোটি ৫০ লাখ টনে নামানো হয়েছে। এছাড়া যব, জোয়ার, বার্লিসহ অন্য শস্যের উৎপাদনও ১০ লাখ টন কমতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে উৎপাদন কমলেও এবার মোট শস্য উৎপাদন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বে খাদ্যশস্যের উৎপাদন ২০২৬-২৭ বিপণন বছরে ৬ মিলিয়ন বা ৬০ লাখ টন কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)। তীব্র তাপপ্রবাহ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশেষ করে গম ও ভুট্টার উৎপাদন কমার আশঙ্কা রয়েছে। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড-গ্রেইন ডটকম।

Govt seeks foreign funds worth $4.5 billon

The Financial Express

The government has begun searching for nearly US$4.5 billion in foreign financing to build the proposed Dhaka-Chattogram Expressway, one of Bangladesh's largest planned transport infrastructure projects. With the total project cost estimated at Tk 710 billion, the government is exploring concessional loans, co-financing and alternative models, including public-private partnerships, to develop the strategic economic corridor linking Dhaka with Chattogram Port, officials said on Saturday. The Planning Commission (PC) recently requested the Economic Relations Division (ERD) to explore sources of foreign financing for the project, they said.

কৌশলগত মজুদ থেকে জ্বালানি তেল ছাড়ার আপাতত কোনো পরিকল্পনা নেই

Bonik Barta

আইইএ প্রধান ফাতিহ বিরোল বলেন, ‘কৌশলগত মজুদের প্রায় ৮০ শতাংশ সুরক্ষিত রয়েছে।’ আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) কৌশলগত জরুরি মজুদ থেকে দ্বিতীয় দফায় জ্বালানি তেল ছাড়ার আপাতত কোনো পরিকল্পনা নেই। বিষয়টি নিয়ে এখন কোনো আলোচনাও চলছে না বলে সম্প্রতি রয়টার্সকে জানিয়েছেন সংস্থাটির প্রধান ফাতিহ বিরোল। নরওয়ের একটি জ্বালানি সম্মেলনে ফাঁকে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সংস্থাটি বিশ্ব বাজার পরিস্থিতি সব সময় গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

ল্যাব-গ্রোন হীরা প্রাকৃতিক খনি শিল্পকে সংকটে ফেলছে?

Bonik Barta

ল্যাব-গ্রোন বা গবেষণাগারে তৈরি কৃত্রিম হীরা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। দাম কম ও সরবরাহ ভালো হওয়ায় কৃত্রিম হীরা বাজারে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে প্রাকৃতিক খনি শিল্পে। এ চাপের কারণে প্রাকৃতিক হীরার চাহিদার পাশাপাশি দামও কমছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। চীন ও ভারতের বিভিন্ন কারখানায় বিপুল পরিমাণ কৃত্রিম হীরা উৎপাদন হচ্ছে। প্রাকৃতিকভাবে হীরা তৈরির ক্ষেত্রে ভূগর্ভে যে প্রচণ্ড তাপ ও চাপ থাকে, তা কৃত্রিমভাবে তৈরি করা হয়। তবে প্রাকৃতিক হীরা তৈরি হতে যেখানে কোটি কোটি বছর লাগে, সেখানে ল্যাবে তৈরি হীরা উৎপাদনে সময় লাগে প্রায় এক সপ্তাহ।

রেকর্ড কনটেইনার হ্যান্ডলিংয়েও বৈশ্বিক তালিকায় অবস্থান বদলায়নি চট্টগ্রাম বন্দরের

Bonik Barta

কনটেইনার ওঠানামায় রেকর্ড গড়লেও বৈশ্বিক প্রতিযোগিতায় এগোতে পারছে না চট্টগ্রাম বন্দর। ২০২৫ সালে দেশের প্রধান সমুদ্রবন্দরটি ৩৪ লাখ ৯ হাজার টিইইউ (টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার হ্যান্ডল করেছে, যা আগের বছরের তুলনায় ৪ শতাংশেরও বেশি। এরপরও লয়েডস লিস্টের ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ১০০ কনটেইনার বন্দরের তালিকায় চট্টগ্রামের অবস্থান ৬৮তম, এর আগের তালিকাতেও একই স্থানে ছিল বন্দরটি। অর্থাৎ কনটেইনার হ্যান্ডলিং বাড়লেও বৈশ্বিক অবস্থানে কোনো উন্নতি হয়নি। অথচ একই সময়ে বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের সম্মিলিত কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৬ শতাংশ।

১ বছরে ওয়ালটনের ১,১২৪ কোটি টাকা নিট মুনাফা

Bonik Barta

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে আর্থিক সক্ষমতা ও পরিচালন দক্ষতায় ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ১ হাজার ১২৪ কোটি ৫৭ লাখ টাকার কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে, যেখানে আগের হিসাব বছরে নিট মুনাফা ছিল ১ হাজার ৩৬ কোটি ৬১ লাখ টাকা। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। গতকাল অনুষ্ঠিত সভায় ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পর্ষদ।

মাত্র ৬০০ কোটি টাকার জন্য ফেলে রাখা হয় ভোলার গ্যাস পাইপলাইন প্রকল্প

Bonik Barta

দ্বীপ জেলা ভোলার গ্যাস ব্যবহারে ২০১৮ সালে পাইপলাইন নির্মাণ প্রকল্প নিয়ে তৎপরতা শুরু হয়েছিল। পরিকল্পনা ছিল ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা পর্যন্ত ১০২ কিলোমিটার পাইপলাইন নির্মাণের। প্রকল্পে ব্যয়ের প্রাথমিক প্রাক্কলন ছিল ৬০০ কোটি টাকা। ২৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের দৈনিক গ্যাস সরবরাহ সক্ষমতা ধরা হয়েছিল ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট, যা বর্তমানে একটি এলএনজি টার্মিনালের সরবরাহ সক্ষমতার কাছাকাছি। কিন্তু প্রকল্পটি সে সময় বাস্তবায়ন হয়নি অর্থনৈতিক ঝুঁকি বিবেচনা, সিদ্ধান্তহীনতা ও পতিত আওয়ামী সরকার ঘনিষ্ঠ এলএনজি আমদানি লবির তদবির ও দেনদরবারে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্যাসের সরবরাহ বাড়ত এবং ভোলায় নতুন গ্যাস অনুসন্ধানে জোরালো তৎপরতা শুরু হতো। অন্যদিকে এখন সেই পাইপলাইন নির্মাণে অন্তত সাড়ে ৩ থেকে ৪ হাজার কোটি টাকা ব্যয় হবে।

লক্ষ্যের চেয়েও বেশি ঋণ নিতে হবে সরকারকে

Bonik Barta

অর্থ সংকটে থাকা সরকারের ওপর ঋণ পরিশোধের চাপ অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। কেবল চলতি অর্থবছরেই প্রায় ৩ লাখ কোটি টাকার সরকারি সিকিউরিটিজের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে, যা আগের অর্থবছরের তুলনায় ৭১ শতাংশ বেশি। এর মধ্যে স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের পাশাপাশি দীর্ঘমেয়াদি বন্ড ও শরিয়াহভিত্তিক সুকুকও রয়েছে। মেয়াদ শেষ হওয়া এসব ঋণ পরিশোধের পাশাপাশি সরকারকে নতুন ঋণও নিতে হবে। অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের এত বেশি ঋণ গ্রহণ বেসরকারি খাতকে আরো বেশি নাজুক পরিস্থিতিতে ঠেলে দিতে পারে বলে সংশ্লিষ্টরা শঙ্কা প্রকাশ করেছেন।

ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ৯৭ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৭২ কোটি ৪৩ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিটি ইন্স্যুরেন্স, আল আরাফাহ ইসলামী ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, সাউথ ইস্ট ব্যাংক, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও সায়হাম টেক্সটাইল মিলস।

দেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী মায়ের্স্ক লাইন

Bonik Barta

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে সরাসরি বিনিয়োগে আগ্রহী ডেনমার্কভিত্তিক শিপিং জায়ান্ট মায়ের্স্ক লাইন। একই সঙ্গে জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিনিয়োগ সম্ভাবনা নিয়েও বিশ্বের অন্যতম শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে গতকাল এক বৈঠকে এ বিষয় উঠে আসে। বাণিজ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত এ বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন।

সাতক্ষীরায় এক সপ্তা‌হে রসু‌নের দাম বে‌ড়ে‌ছে কে‌জি‌তে ১৫ টাকা

Bonik Barta

সাতক্ষীরার মসলা বাজারগু‌লোয় দাম বে‌ড়ে‌ছে রসু‌নের। এক সপ্তা‌হের ব‌্যবধা‌নে পাইকারি ও খুচরা পর্যা‌য়ে কে‌জি‌তে ১২-১৫ টাকা দাম বেড়েছে। ব‌্যবসায়ীরা জানান, বাজা‌রে সরবরাহ ঘাট‌তির কারণে পাইকারিতে দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা পর্যায়েও।ভোমরা কাস্টম হাউজের রাজস্ব শাখা জানায়, প্রায় এক বছর ধরে স্থলবন্দর দি‌য়ে রসুন আমদা‌নি বন্ধ র‌য়ে‌ছে।

ইয়েনের পতন ঠেকাতে রেকর্ড ৯৬ বিলিয়ন ডলার ব্যয় জাপানের

Bonik Barta

মুদ্রার পতন ঠেকাতে এক মাসে রেকর্ড ১৫ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান। ডলারের বিপরীতে ইয়েনের দর বাড়ানোর লক্ষ্যে মুদ্রাবাজারে হস্তক্ষেপের মাধ্যমে এ অর্থ ব্যয় করা হয়। মার্কিন মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯৬ বিলিয়ন বা ৯ হাজার ৬০০ কোটি ডলার। জাপানের অর্থ মন্ত্রণালয় গত শুক্রবার এ তথ্য জানায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই থেকে ২৬ আগস্টের মধ্যে মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে জাপানের কেন্দ্রীয় ব্যাংক। মূল লক্ষ্য হলো বিনিময় হারের বড় ধরনের ওঠানামার কারণে অর্থনীতির ক্ষতি কমানো।

Gas supply getting a boost with LNG resurgence

The Financial Express

Overall gas supply across Bangladesh is expected to increase substantially in September amid re-gasification of increased volumes of imported liquefied natural gas (LNG) with both the floating terminals in full-steam operation. "At least eight LNG cargoes will be imported in September, mostly from spot LNG suppliers and short-term contracted companies," a senior official of state-run Petrobangla told The Financial Express on Saturday. Average LNG re-gasification in the country's two operational floating storage and regasification units (FSRUs) is expected to be around 750 million cubic feet per day (mmcfd) with the daily re-gasification ranging from 700mmcfd to 800 mmcfd, he said about the good news amid prolonged fuel outcry.