দেশের সবচেয়ে বর্ধনশীল খাত সরকারি ঋণ, প্রবৃদ্ধি ৩০%
Bonik Barta
দেশের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির হার এখন সাড়ে ৪ শতাংশের ঘরে। আমদানি প্রবৃদ্ধির হারও ৩ দশমিক ৯১ শতাংশ। আর রফতানি প্রবৃদ্ধি গত আট মাস ধরে টানা নেতিবাচক। ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধির হারও ১০ শতাংশে সীমাবদ্ধ। সম্প্রসারণ নয়, বরং সংকোচনের মুখে রয়েছে কর্মসংস্থান সৃষ্টি। অর্থনীতির মৌলিক সূচকগুলোর নাজুক পরিস্থিতির মধ্যেও সরকারের ঋণ বাড়ছে তীব্র গতিতে। গত বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে এক বছরের ব্যবধানে সরকারের ব্যাংক ঋণ প্রায় ৩০ শতাংশ বেড়েছে। যদিও একই সময়ে দেশের বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরে। অর্থাৎ গত এক বছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির তুলনায় সরকারি ঋণ বেড়েছে পাঁচ গুণ। এর আগে ২০২৪-২৫ অর্থবছরেও সরকারি ঋণের প্রবৃদ্ধি ১৫ শতাংশে সীমাবদ্ধ ছিল।
‘জেড’ ক্যাটাগরিতে আল-হাজ টেক্সটাইল
Bonik Barta
বস্ত্র খাতের কোম্পানি আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি অবনমন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে নগদ লভ্যাংশ বিতরণ না করার কারণে কোম্পানিটিকে বিদ্যমান ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে। গতকাল থেকেই ক্যাটাগরি পরিবর্তন কার্যকর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যানুসারে, সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ। এর মধ্যে ঘোষিত ৩৫ শতাংশ স্টক লভ্যাংশ বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আলোচ্য হিসাব বছরে আল-হাজ টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সায়।
উভয় সংকটে বৈশ্বিক এয়ারলাইনস খাত
Bonik Barta
জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে উড়োজাহাজ সংস্থাগুলো এক গভীর সংকটের মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক রুটে টিকিটের দাম বাড়ানোর পাশাপাশি ফ্লাইটের সংখ্যা কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অনেক সংস্থা। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে যাত্রী চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা উড়োজাহাজ খাতের সামগ্রিক মুনাফার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খবর রয়টার্স। উড়োজাহাজ পরিবহন খাতে ২০২৬ সালের শুরুতে প্রায় ৪ হাজার ১০০ কোটি ডলার রেকর্ড মুনাফার পূর্বাভাস দেয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর পাল্টে গেছে সব হিসাব-নিকাশ। গত এক মাসে জেট ফুয়েল বা উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে এয়ারলাইনসগুলো এখন তাদের নেটওয়ার্ক ও ব্যবসায়িক পরিকল্পনা পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে।
দুই কোম্পানির দেড় হাজার কোটি টাকার বন্ড অনুমোদন
Bonik Barta
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই কোম্পানির ১ হাজার ৪৫৮ কোটি ৫০ লাখ টাকার বন্ড অনুমোদন করেছে। এর মধ্যে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১ হাজার ৩০০ কোটি ও সাজেদা ফাউন্ডেশনের ১৫৮ কোটি ৫০ লাখ টাকা। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ হাজার ৬তম জরুরি কমিশন সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি সুগার ইন্ডাস্ট্রিজের ১ হাজার ৩০০ কোটি টাকা অভিহিত মূল্যের ৩ বছর মেয়াদি ১০০ শতাংশ সিকিউরড (সম্পদ বন্ধক রেখে নেয়া ঋণ), নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল জিরো-কুপন বন্ড অনুমোদন করা হয়েছে। এর ডিসকাউন্ট রেট প্রায় ১৩ দশমিক ৫০ শতাংশ। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বীমা কোম্পানির কাছে ইস্যু করা হবে, যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১৩ লাখ টাকা।
শিল্প-কারখানার ছাদ ও জলাশয়ে ১০ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব
Bonik Barta
আবাদি জমি নষ্ট না করে কেবল শিল্প-কারখানার ছাদ, অব্যবহৃত জলাশয় ও সেচ পাম্পকে কাজে লাগিয়ে দেশে প্রায় ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সম্ভব। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভ কর্তৃক আয়োজিত এক গোলটেবিল বৈঠকে উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘নির্ভরতা থেকে সার্বভৌমত্ব: বাংলাদেশে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগের রোডম্যাপ’ শীর্ষক এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জাকির হোসেন খান। গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে দেশের জ্বালানি খাতের ৬০ শতাংশই আমদানিনির্ভর, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চরম চাপ সৃষ্টি করছে। এ সংকট থেকে উত্তরণে ‘জিরো-অ্যারেবল ল্যান্ড’ বা কৃষিজমি রক্ষা কৌশল অবলম্বনের মাধ্যমে ২০৪০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্র্যাক ব্যাংকের অর্থায়নে দেশের সর্ববৃহৎ তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা
Bonik Barta
ব্র্যাক ব্যাংক পিএলসির অর্থায়নে নির্মিত আফ্রাম্যাক্স তেলবাহী জাহাজ প্রথমবারের মতো সমুদ্রযাত্রায় যাচ্ছে। এটিই বাংলাদেশের পতাকাবাহী সর্ববৃহৎ ট্যাংকার। ২৫০ মিটার দৈর্ঘ্যের ‘এমটি ওমেরা লিবার্টি’ নামক জাহাজটির মালিকানায় রয়েছে ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ। সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার টন জ্বালানি তেল বহনে সক্ষম ট্যাংকারটি আজ প্রথম সমুদ্রযাত্রা করবে। ব্র্যাক ব্যাংক গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাহাজটির কমিশনিং বা নামকরণ উপলক্ষে গত বুধবার দক্ষিণ কোরিয়ার দেহান শিপবিল্ডিং ইয়ার্ডে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, দেহান শিপবিল্ডিংয়ের চেয়ারম্যান ডেভিড কিম, দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিকুল ইসলাম এবং এমজেএল শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন (অব.) মিনহাজুর রেজা চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের এরিয়া হেড ১ আবু সাদাত চৌধুরী।
চীনের উৎপাদন খাতে দুই মাস পর প্রবৃদ্ধির আভাস
Bonik Barta
টানা দুই মাস সংকোচনের পর মার্চে চীনের উৎপাদন খাত ফের প্রবৃদ্ধিতে ফিরতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে রয়টার্সের এক জরিপ।২৮ জন অর্থনীতিবিদ নিয়ে করা এ জরিপ অনুযায়ী, মার্চে চীনের অফিশিয়াল ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) বেড়ে ৫০ দশমিক ১ পয়েন্টে দাঁড়াতে পারে। ফেব্রুয়ারিতে এ সূচক ছিল ৪৯ পয়েন্ট। উল্লেখ্য, সূচক ৫০-এর ওপরে থাকা মানে উৎপাদন খাতের সম্প্রসারণ বা প্রবৃদ্ধি। ২০২৫ সালের অধিকাংশ সময় এবং ২০২৬ সালের প্রথম দুই মাস চীনের উৎপাদন খাত সংকুচিত অবস্থায় ছিল। অভ্যন্তরীণ বাজারে তীব্র প্রতিযোগিতা ও মূল্যযুদ্ধ এবং বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে উত্তেজনার কারণে খাতটিতে এ নেতিবাচক প্রভাব পড়ে। খবর রয়টার্স
অ্যান্টা ও লি নিংয়ের কাছে চীনের বাজার হারাচ্ছে নাইকি
Bonik Barta
দীর্ঘদিনের ব্যবসায়িক ভুলভ্রান্তি, স্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা ও চীনা গ্রাহকদের ব্যয় সংকোচন নীতিসহ সব মিলিয়ে একসময়ের অপ্রতিরোধ্য মার্কিন প্রতিষ্ঠানটি এখন বড় ধরনের সংকটের মুখে। চীনের বাজারে স্থানীয় ব্র্যান্ড অ্যান্টা ও লি নিংয়ের উত্থানে নাইকি পিছিয়ে পড়ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। উত্তর আমেরিকার পর চীনই নাইকির দ্বিতীয় বৃহত্তম বাজার, যা প্রতিষ্ঠানটির বৈশ্বিক আয়ের প্রায় ১৫ শতাংশ জোগান দেয়। ফলে এ বাজারে ঘুরে দাঁড়ানো এখন নাইকির জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নাইকির গত ডিসেম্বরের তথ্যানুযায়ী, চীনের বাজারে কোম্পানির আয় ১৭ শতাংশ কমেছে। সব মিলিয়ে টানা ছয় প্রান্তিকজুড়ে দেশটিতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অগ্রগতি নিম্নমুখী রয়েছে।
এআই তৈরি ওষুধ বাজারজাতে ইনসিলিকোর সঙ্গে এলি লিলির ২৭৫ কোটি ডলারের চুক্তি
Bonik Barta
বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত ওষুধ বাজারজাত করতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট এলি লিলি। হংকংভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনসিলিকো মেডিসিনের সঙ্গে ২৭৫ কোটি মার্কিন ডলারের একটি চুক্তি সই করেছে কোম্পানিটি। গতকাল এক যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনবিসি। চুক্তির শর্ত অনুযায়ী, ইনসিলিকো মেডিসিন শুরুতেই নগদ ১১ কোটি ৫০ লাখ ডলার পাবে। বাকি অর্থ পর্যায়ক্রমে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন, বাণিজ্যিক মাইলফলক অর্জন এবং ভবিষ্যতে বিক্রীত ওষুধের রয়্যালটি হিসেবে দেয়া হবে।
করাচি বন্দরে ২৪ দিনে খালাস এক বছরের সমান পণ্য
Bonik Barta
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের নৌপথ ও বন্দরগুলোয় স্থবিরতা নেমে এলেও ভৌগোলিক অবস্থানের কারণে লাভবান হচ্ছে পাকিস্তানের করাচি বন্দর। হরমুজ প্রণালিতে সৃষ্ট উত্তেজনার কারণে বৈশ্বিক শিপিং লাইনগুলো গন্তব্য পরিবর্তন করে এখন করাচিকে ট্রান্সশিপমেন্ট হাব বা পণ্য স্থানান্তর কেন্দ্র হিসেবে বেছে নিচ্ছে। ফলে করাচি বন্দর মাত্র ২৪ দিনে এক বছরের সমান পণ্য খালাস করে নতুন রেকর্ড গড়েছে। খবর নিক্কেই এশিয়া। পাকিস্তানের সমুদ্রবিষয়ক ফেডারেল মন্ত্রী মুহাম্মদ জুনাইদ আনোয়ার চৌধুরী জানান, ২০২৫ সালের পুরো বছরে করাচি বন্দরে প্রায় ৮ হাজার ৩০০টি ট্রান্সশিপমেন্ট কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছিল। এদিকে চলমান সংকটের মধ্যে মাত্র ২৪ দিনেই ৮ হাজার ৩১৩টি কনটেইনার খালাস করা হয়েছে। তিনি জানান, মূলত দুবাই ও সালালাহর মতো বড় বন্দরগুলোয় জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় মায়ের্স্ক ও কস্কোর মতো বড় কোম্পানিগুলো করাচিমুখী হচ্ছে।
কেনিয়ার ফুল শিল্পে সপ্তাহে লোকসান দেড় মিলিয়ন ডলার
Bonik Barta
মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কেনিয়ার অন্যতম অর্থকরী খাত ফুল শিল্পে নেমে এসেছে চরম বিপর্যয়। এক মাস ধরে চলা সংঘাতের কারণে চাহিদা হ্রাস ও জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় প্রতি সপ্তাহে কেনিয়ার ফুলচাষীরা প্রায় ১ দশমিক ৪ মিলিয়ন বা ১৪ লাখ ডলার সমপরিমাণ লোকসান গুনছেন। খবর এপি। কেনিয়া ফ্লাওয়ার কাউন্সিল (কেএফসি) জানিয়েছে, দেশের শীর্ষস্থানীয় রফতানি খাতগুলোর একটি এখন বড় ধরনের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। তিন সপ্তাহে লোকসান হয়েছে ৪২ লাখ ডলার। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিমেন্ট তুলেজি জানান, বর্তমানে পণ্য পরিবহনের গতি কমে গেছে এবং দীর্ঘ পথ ব্যবহারের কারণে খরচ কয়েক গুণ বেড়েছে।
Dedicated BB div pursuing 200 major NPL cases of Tk 2.0b each
The Financial Express
A dedicated division under Bangladesh Bank spearheads anew stolen-asset-recovery initiative with over 200 high-value non-performing loan (NPL) cases under scrutiny, each involving an estimated Tk 2.0 billion. A newly established unit--Stolen Asset Recovery Division--is currently validating the amounts using data from the Credit Information Bureau (CIB), says Farhanul Gani Choudhury, adviser to the governor on stolen asset recovery. Talking to The Financial Express, he said the 200 cases were shortlisted from NPL data submitted by commercial banks to the central bank. According to compiled information, these cases collectively account for approximately $12 billion or Tk 1.47 trillion in NPLs.
City Sugar, SAJIDA Foundation get nod for zero-coupon bonds
The Financial Express
The securities regulator has approved two zero-coupon bonds-one by City Sugar Industries Ltd and another by SAJIDA Foundation-highlighting the growing reliance of large corporations on alternative financing instruments. City Sugar Industries will collect Tk 13 billion through a three-year zero-coupon bond. The bond will be 100 per cent secured (mortgage-backed), non-convertible and fully redeemable, carrying an approximate discount rate of 13.50 per cent. Each unit will have a face value of Tk 1.3 million, effectively limiting participation to large-scale investors. The bond will be issued through private placement to corporate entities, high-net-worth individuals, banks, financial institutions and insurance companies..
RMG exports could face 5% EU carbon tax after 2030, study warns
The Business Standard
Bangladesh's apparel exports to the European market could face a carbon tax of about 5% if emissions are not reduced, a new study warns. The European Union (EU), Bangladesh's largest export market, has introduced the Carbon Border Adjustment Mechanism (CBAM) to curb emissions across its supply chains. Apparel products could be brought under this mechanism by 2030.
Govt mulls strategic diesel allocation for RMG units to counter load-shedding
The Business Standard
The government is considering a strategic diesel allocation plan for the ready-made garment sector based on recommendations from trade bodies to ensure factory generators remain operational during periods of load-shedding.
The move comes amid a worsening global energy crisis triggered by the Iran war, which has driven up fuel and LNG prices and disrupted supply chains. Iran's move to halt tanker traffic through the Strait of Hormuz has further tightened global supply.
Overseas credit card spending by Bangladeshis declines by 5.74% in January
The Business Standard
Overseas credit card spending by Bangladeshis declined by 5.74%, falling to Tk463 crore in January from Tk491.2 crore the previous month, according to the latest report of the Bangladesh Bank. However, Bangladeshis spent the highest amount using credit cards in Thailand in January 2026, totaling Tk69.4 crore, reveals it. The central bank's report titled "An Overview of Card Usage Patterns Within and Outside Bangladesh" showed that spending in Thailand increased from Tk64.9 crore in December.
আট বছরে স্থানীয় গ্যাস উৎপাদন কমেছে ৩৭%
Bonik Barta
দেশে ২০১৭-১৮ অর্থবছরে স্থানীয় উৎস থেকে দৈনিক গ্যাসের গড় উৎপাদন ছিল ২৬৩ কোটি ঘনফুট। তবে ২০১৮ সালে একদিনে গ্যাসের সর্বোচ্চ উৎপাদন ছিল ২৭০ কোটি ঘনফুট। স্থানীয় গ্যাসের এ উৎপাদন ধারাবাহিকভাবে কমেছে। গতকাল তা ১৭০ কোটি ঘনফুটে নেমে এসেছে। অর্থাৎ আট বছরের ব্যবধানে দেশে গ্যাসের দৈনিক উৎপাদন কমেছে ৩৭ শতাংশ। স্থানীয় উৎপাদন কমে যাওয়ার ফলে বিদেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করে ঘাটতি মেটাতে হচ্ছে পেট্রোবাংলাকে। বাংলাদেশে এলএনজি আমদানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য। ফলে এ অঞ্চলে চলমান যুদ্ধ দীর্ঘায়িত হলে তা দেশের জ্বালানি নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
রাশিয়া থেকে ছয় লাখ টন ডিজেল কিনতে চায় বাংলাদেশ
Bonik Barta
জ্বালানি তেল সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বিকল্প বিভিন্ন উৎস থেকে আমদানির পরিকল্পনা করেছে সরকার। এরই অংশ হিসেবে রাশিয়া থেকে দুই মাসের জন্য আমদানি সুবিধা অথবা ছয় লাখ টন ডিজেল কিনতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের ‘স্যাংশন ওয়েভার’ চেয়েছে বাংলাদেশ। এ সুবিধা চেয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে চিঠি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে ঈদের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রতিবেশী দেশ ভারতের মতো স্যাংশন ওয়েভার সুবিধা পেলে রাশিয়া থেকে পরিশোধিত জ্বালানি তেল কিনতে পারবে বাংলাদেশ। এখনো এ বিষয়ে অনুমতি না মিললেও শিগরিগই তা পাওয়ার প্রত্যাশা করছে জ্বালানি বিভাগ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
জ্বালানি সংকটের ধাক্কা দেশের মোটরসাইকেলের বাজারে
Bonik Barta
দেশে অন্য যেকোনো সময়ের তুলনায় ঈদে, বিশেষ করে ঈদুল ফিতরে মোটরসাইকেল বিক্রি বেড়ে যায়। উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর হিসাবে এ সময় দুই চাকার বাহনটির বিক্রি বাড়ে ৩০ শতাংশ পর্যন্ত। যদিও এবারের ঈদ মৌসুমে খারাপ সময় পার করেছেন এ খাতের ব্যবসায়ীরা। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের ধাক্কা লেগেছে মোটরসাইকেলের বাজারে। জ্বালানি সংকটের কারণে ক্রেতাদের একটি বড় অংশ ক্রয় পরিকল্পনা স্থগিত বা বাতিল করায় এ অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তারা। বাজারসংশ্লিষ্টরা বলছেন, দেশে প্রতি মাসে গড়ে প্রায় ৩০ হাজার ইউনিট মোটরসাইকেল বিক্রি হয়। আর ঈদের মাসে বিক্রির পরিমাণ ৫০ হাজার ছাড়িয়ে যায়। তবে চলতি মার্চে ঈদুল ফিতরের সময়ে মোটরসাইকেলের সামগ্রিক বিক্রি ১৫-২০ শতাংশ পর্যন্ত কম হয়েছে।
অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
The Business Standard
দেশের অতি ধনীদের ওপর আয়করের হার আরও বাড়তে যাচ্ছে। ব্যক্তিশ্রেণির করদাতার ক্ষেত্রে সর্বোচ্চ করহার বিদ্যমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৭-২৮ অর্থবছর থেকে এই নতুন কর হার কার্যকর হতে পারে। মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এই পরিকল্পনার কথা জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, 'আমাদের পরিকল্পনা আছে আগামী অর্থবছরের পরের বছর থেকে এটি কার্যকর করার। এই প্রস্তাবটি আমি মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে দেব।'
টয়োটার বৈশ্বিক উৎপাদনে ৩.৯% পতন
Bonik Barta
বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন গত ফেব্রুয়ারিতে বৈশ্বিক উৎপাদন হ্রাসের খবর জানিয়েছে। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গত বছরের একই সময়ের তুলনায় ফেব্রুয়ারিতে উৎপাদন ৩ দশমিক ৯ শতাংশ কমে ৭ লাখ ৪৯ হাজার ৬৭৩ ইউনিটে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা চার মাস ধরে টয়োটার বৈশ্বিক উৎপাদন নিম্নমুখী রয়েছে। একই সময় টয়োটার বৈশ্বিক বিক্রিও ৩ দশমিক ৩ শতাংশ কমে ৭ লাখ ৩৭ হাজার ১৩৪ ইউনিটে নেমে এসেছে, যা গত তিন মাসের মধ্যে প্রথম পতন। মূলত চীন ও জাপানের বাজারে উৎপাদন কমে যাওয়ায় এ নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।