29-Mar-2026

Monday 30 March 2026

31-Mar-2026

জ্বালানি কিনতে জুনের মধ্যে প্রয়োজন হবে বাড়তি ৩ বিলিয়ন ডলার

Bonik Barta

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৪৯ শতাংশ আর এলএনজির প্রায় ৮৩ শতাংশ। জ্বালানি তেলের দাম যুদ্ধের আগের ব্যারেলপ্রতি ৬৭ ডলার থেকে বেড়ে বর্তমানে ১০০ ডলারে উঠেছে। আর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১০-১২ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ২০-২২ ডলারে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে এলএনজি ও জ্বালানি তেল কিনতে বাংলাদেশকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধি না করে সরবরাহ স্বাভাবিক রাখতে জুন পর্যন্ত সরকারের প্রয়োজন হবে বাড়তি ৩ বিলিয়ন ডলার। এ অর্থ জোগাড় করতে সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ সংগ্রহের চেষ্টা শুরু করেছে।

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়াল

Bonik Barta

যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এ পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং অনেক দেশকে জরুরি জ্বালানি সাশ্রয়ী ব্যবস্থা নিতে বাধ্য করেছে.ইরানে ব্যাপক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন গুঞ্জনের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অপরিশোধিত জ্বালানি তেলে আন্তর্জাতিক আদর্শ ব্রেন্টের দাম আজ সকালে ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে যায়। খবর আল জাজিরা। এর ফলে সূচকটি ১৯ মার্চের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। ওইদিন ব্যারেলপ্রতি ব্রেন্টের দাম সাময়িকভাবে ১১৯ ডলারে ওঠেছিল।

পুঁজিবাজা‌রে সূচক কমেছে প্রায় ১ শতাংশ

Bonik Barta

দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক দশমিক ৮৩ শতাংশ কমেছে। সূচক কমলেও এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কিছুটা বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুর প্রথম ২ মিনিট ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর শেয়ার বিক্রির চাপে ধীরে ধীরে সূচক পয়েন্ট হারাতে থাকে। দিন শেষে ডিএসইএক্স সূচক ৪৪ দশমিক ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ২৭২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩১৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২১ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ২০ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৭৪ পয়েন্ট।

এশিয়ার মুদ্রায় মধ্যপ্রাচ্য সংঘাতের ধাক্কা, বিপাকে আমদানিনির্ভর দেশ

Bonik Barta

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের কারণে এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলো এক গভীর সংকটের মুখে পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে এশীয় দেশগুলোর মুদ্রার মানে ধস নেমেছে। বিপরীতে জ্বালানি সম্পদে সমৃদ্ধ দেশগুলোর মুদ্রা শক্তিশালী হচ্ছে, যা বিশ্ব অর্থনীতিতে এক নতুন বৈষম্যের সৃষ্টি করছে। খবর নিক্কেই এশিয়া। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার এক মাস পার হলেও বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা কাটছে না। উত্তেজনার কেন্দ্রে আটকা পড়েছে এশিয়ার অর্থনীতি। গত শুক্রবার ফিলিপাইনের মুদ্রা পেসো মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন ৬০ লেভেলে নেমে গেছে। মুদ্রার এ অবমূল্যায়ন ঠেকাতে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক জরুরি বৈঠক করলেও নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছে।

তেল ছাড়িয়ে এবার দুশ্চিন্তায় হিলিয়াম ও সেমিকন্ডাক্টর খাত

Bonik Barta

ভূরাজনৈতিক অস্থিরতায় বৈশ্বিক অর্থনীতির নাভিশ্বাস দশা চরমে পৌঁছেছে। এতদিন অর্থনৈতিক যুদ্ধের লাগাম কেবল যুক্তরাষ্ট্র বা চীনের মতো পরাশক্তিগুলোর হাতে থাকলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সে ধারণা বদলে দিয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো এডওয়ার্ড ফিশম্যানের মতে, ২০২৬ সালের সবচেয়ে প্রভাববিস্তারী ভূ-অর্থনৈতিক ঘটনা হলো ইরানের হরমুজ প্রণালিকে একটি ‘চোক পয়েন্ট’ বা প্রতিবন্ধক হিসেবে ব্যবহার করা। খবর ফাইন্যান্সিয়াল টাইমস। ফিশম্যানের মতে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধের হাতিয়ার মূলত আর্থিক নিষেধাজ্ঞা ও শুল্ককেন্দ্রিক হলেও ইরানের শক্তি এর ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ করে বিশ্বের বহু গুরুত্বপূর্ণ পণ্য গন্তব্যে পৌঁছানো আটকে দেয়া নিশ্চিত করেছে ইরান। একে ফিশম্যান একটি ‘ভূ-অর্থনৈতিক ক্লাস্টার মিউনিশন’ বা শক্তিশালী মারণাস্ত্রের সঙ্গে তুলনা করেছেন, যা সরাসরি বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করছে।

বৈশ্বিক সংকটেও বাড়ছে উৎপাদন

Bonik Barta

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিশ্বজুড়ে ক্রমবর্ধমান পরিবহন ব্যয়ের প্রভাবে আন্তর্জাতিক ডেইরি বা দুগ্ধজাত পণ্যের বাজারে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। লজিস্টিক খরচ বৃদ্ধি এবং বৈশ্বিক চাহিদার ধরনে পরিবর্তনের ফলে রফতানিকারক দেশগুলো নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ডেইরি পণ্যের বাজার আপাতত স্থিতিশীল রয়েছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে। খবর ফারমারস উইকলি।বিশেষজ্ঞদের মতে, চলতি মার্চ পর্যন্ত দুগ্ধজাত পণ্যের বাজারে এ অস্থিরতা স্পষ্ট হয়ে উঠেছে, যার মূল কারণ হিসেবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক লজিস্টিক খাতের ঝুঁকিকে চিহ্নিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলে ঝুঁকি বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাহাজ ভাড়া ও বীমা খরচের ওপর। লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় অস্থিরতার কারণে অনেক কোম্পানি দীর্ঘ পথ ঘুরে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছে, যা পরিবহন খরচকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যদিও নিউজিল্যান্ডের মতো দেশগুলো ভৌগোলিক অবস্থানের কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পণ্য পাঠাতে কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে, তবে পরোক্ষভাবে তারাও বাড়তি খরচের চাপ অনুভব করছে।

স্পট মার্কেটে বিএটিবিসি

Bonik Barta

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) কোম্পানি লিমিটেডের শেয়ার আজ ও আগামীকাল স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময় কোম্পানিটির ব্লক মার্কেটের শেয়ারও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে আগামী ১ এপ্রিল রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিএটিবিসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ টাকা ৪২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০২ টাকা ৫০ পয়সায়।

আগামী ৩ মাসে যেকোনো প্রান্তিকের চেয়ে বেশি কর আহরণ হবে

Bonik Barta

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ তিন মাসে আগের যেকোনো প্রান্তিকের তুলনায় বেশি রাজস্ব আহরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। রাজস্ব আহরণবিষয়ক টাস্কফোর্সের সঙ্গে গতকাল এক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘আমরা উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি। একই সঙ্গে বিশ্বের অন্যতম নিম্ন কর-জিডিপি অনুপাত আমাদের হাতে এসেছে, যা ৭ শতাংশেরও নিচে। এ পরিস্থিতির মধ্যে পশ্চিম এশিয়া ও ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে; যা একপ্রকার ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে যুক্ত হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করাই এখন মূল চ্যালেঞ্জ। অনেকেই প্রশ্ন করেন, বর্তমান সরকার একের পর এক সামাজিক সুরক্ষা কর্মসূচি নিচ্ছে। এসবের অর্থায়ন কীভাবে হবে? এর সরল উত্তর কর-জিডিপির অনুপাত বৃদ্ধি। সমালোচনা বা বিরোধিতা থাকতে পারে, কিন্তু বাস্তবতা রাজস্ব আহরণ বৃদ্ধির বিকল্প নেই।’

ওয়াল স্ট্রিট নিয়ন্ত্রক সংস্থার জনবল কমেছে ১৮%

Bonik Barta

বড় ধরনের জনবল সংকটের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গৃহীত কেন্দ্রীয় সরকারের ব্যয় সংকোচন ও কর্মী ছাঁটাই নীতির ফলে গত সেপ্টেম্বর নাগাদ সংস্থাটির প্রায় ১৮ শতাংশ কর্মী চাকরি ছেড়েছেন। গত শুক্রবার দেশটির সরকারি তদারকি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের (জিএও) প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজের নির্দেশে নেয়া ব্যাপক ছাঁটাই প্রক্রিয়ায় এসইসির বিনিয়োগ ব্যবস্থাপনা এবং পুঁজিবাজার তদারকি বিভাগগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি বছর আরো ব্যয়বহুল হবে প্রযুক্তিপণ্য ও ডিজিটাল বিনোদন

Bonik Barta

বিশ্বজুড়ে উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং ক্রেডিট কার্ডের ঋণের বোঝা এখন সাধারণ মানুষের নিত্যসঙ্গী। তবে নিরাশার কথা হলো নিকট ভবিষ্যতে এ পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা নেই; বরং তা আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রযুক্তি বিশ্লেষক অনুজ ভাটিয়া বলেন, কয়েক মাস ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা ও মেমোরি চিপের বাড়তি দামে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস। অ্যাপলের তথ্য বলছে, নতুন আইফোন ১৭-এর দাম অপরিবর্তিত থাকলেও পুরনো মডেলগুলোর (আইফোন ১৬ ও ১৫ সিরিজ) দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি মেমোরি চিপের উচ্চমূল্যের কারণে স্যামসাংও গ্যালাক্সি এস২৬ সিরিজের দাম বাড়িয়েছে। একইভাবে মেমোরি চিপের সংকটে নতুন এম৫ ম্যাকবুক এয়ারের দাম এর পূর্বসূরির তুলনায় প্রায় ২১০ ডলার বেশি নির্ধারণ করেছে অ্যাপল।

এআই ডেটা সেন্টারের জন্য ৭ গ্যাস বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে মেটা

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বিশ্বের অন্যতম বড় ডেটা সেন্টার নির্মাণ করছে প্রযুক্তি জায়ান্ট মেটা। বিশাল এ অবকাঠামোর জন্য প্রয়োজনীয় বিদ্যুতের জোগান দিতে সাতটি নতুন প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর এনগ্যাজেট। প্রতিবেদনে বলা হয়েছে, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা জ্বালানি অবকাঠামো উন্নয়নের জন্য ‘এন্টারজি লুইজিয়ানার’ সঙ্গে মেটা একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। লুইজিয়ানার রিচল্যান্ড প্যারিশে নির্মাণাধীন এ মেগা ডেটা সেন্টারটির আয়তন প্রায় ৪০ লাখ বর্গফুট এবং এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭০০ কোটি ডলার। সেন্টারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে মেটা যে সাতটি গ্যাস বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়ন করছে, সেগুলোর সম্মিলিত উৎপাদনক্ষমতা হবে ৫ হাজার ২০০ মেগাওয়াট। বিদ্যুৎ স্থানান্তরের জন্য ২৪০ মাইল দীর্ঘ সঞ্চালন লাইন এবং তিনটি স্থানে ব্যাটারি এনার্জি স্টোরেজ সুবিধাও তৈরি করা হবে।

বাণিজ্যের আড়ালে এক দশকে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার

Bonik Barta

আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে এক দশকে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)। বৃহস্পতিবার এশিয়ার উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচারসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে, গত ১০ বছরে শুল্ক ফাঁকি ও পণ্যের মূল্যে মিথ্যা ঘোষণার (ট্রেড মিস-ইনভয়েসিং) মাধ্যমে ৬ হাজার ৮৩০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিদেশের বাজারে চলে গেছে। বর্তমান বাজারদরে (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার বেশি। এ হিসেবে প্রতিবছর গড়ে ৬৮৩ কোটি ডলারের বেশি পাচার হয়েছে।

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি কমেছে আদার

Bonik Barta

২০২৫-২৬ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে মসলাজাত পণ্যটির আমদানি কমেছে সাড়ে ১৬ হাজার টনের বেশি। দেশীয় বাজারে ভালো চাহিদা না থাকায় বন্দরে আমদানি কমেছে বলে জানান ব্যবসায়ী ও আমদানিকারকরা। অন্যদিকে আমদানি কমলেও সাতক্ষীরায় আদার দাম স্থিতিশীল রয়েছে বলে জানান খুচরা পর্যায় ব্যবসায়ীরা। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৫৯ হাজার ৬৪ টন, যার মূল্য ৭০৯ কোটি ২২ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৭৫ হাজার ৬৮৬ টন। যার বাজারমূল্য ৯০০ কোটি ১২ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী গত আট মাসে পণ্যটির আমদানি কমেছে ১৬ হাজার ৬২২ টন।

ঝুঁকিতে জাপানের অ্যালুমিনিয়াম আমদানি

Bonik Barta

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় জাপানের অ্যালুমিনিয়াম সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। পানীয়র ক্যান থেকে শুরু করে বুলেট ট্রেন তৈরির অপরিহার্য এ ধাতুর জন্য জাপান মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এ সমুদ্রপথ বন্ধ হওয়ায় জাপানের শিল্প উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর নিক্কেই এশিয়া। মধ্যপ্রাচ্যে জ্বালানিসাশ্রয়ী হওয়ায় সেখানে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম উৎপাদন করা হয়। চীন বাদে বিশ্বের মোট অ্যালুমিনিয়াম উৎপাদনের প্রায় ২০ শতাংশ আসে এ অঞ্চল থেকে। জাপান বর্তমানে তার প্রয়োজনীয় অ্যালুমিনিয়ামের শতভাগই আমদানি করে। গত বছর জাপানের মোট আমদানির ২০ শতাংশই এসেছে মধ্যপ্রাচ্য থেকে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত একাই সরবরাহ করেছে ১৩ শতাংশ। হরমুজ প্রণালি বন্ধ থাকায় এ সরবরাহ ব্যবস্থা এখন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। জাপান অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে তাদের সদস্যভুক্ত কোম্পানিগুলো বিকল্প পরিবহন পথ বা নতুন সরবরাহকারী খোঁজার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। রেজোনাক হোল্ডিংসের মতো বড় প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো থেকে কাঁচামাল সংগ্রহের প্রস্তুতি শুরু করেছে। তবে বড় কোম্পানিগুলো বিকল্প উৎস খুঁজে পেলেও ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোর জন্য দ্রুত সরবরাহকারী পরিবর্তন করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও দেশে ভোজ্যতেলের দাম নিম্নমুখী

Bonik Barta

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও ভোজ্যতেলের বুকিং দর ঊর্ধ্বমুখী হলেও দেশের বাজারে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। বিশ্ববাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম আগের চেয়ে কিছুটা নিম্নমুখী। দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক মাসের ব্যবধানে পাইকারিতে পরিশোধিত সয়াবিনের দাম মণপ্রতি প্রায় ৬০০ টাকা কমেছে। দুই মাস আগে যেখানে প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) সয়াবিনের দাম ছিল ৭ হাজার ৪০০ টাকা, তা বর্তমানে কমে ৬ হাজার ৭৫০ থেকে ৬ হাজার ৮০০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে। একই চিত্র দেখা গেছে পাম অয়েলের ক্ষেত্রেও। ফেব্রুয়ারির শেষে প্রতি মণ পাম অয়েলের দাম ৬ হাজার ২৬০ টাকা পর্যন্ত উঠলেও বর্তমানে তা কমে ৫ হাজার ৮৫০ থেকে ৫ হাজার ৯০০ টাকায় নেমে এসেছে।

আন্তর্জাতিক বাজারে ১৭ মাসের মধ্যে সর্বোচ্চে কয়লার দাম

Bonik Barta

মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতি ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত শুক্রবার বিশ্ববাজারে প্রতি টন কয়লা ১৪০ ডলারের ওপরে লেনদেন হয়েছে, যা ২০২৪ সালের অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। মূলত জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং যুদ্ধের ঝুঁকি বেড়ে যাওয়ায় এ মূল্যবৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। খবর হেলেনিক শিপিং নিউজ। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে কয়লার দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো নিজেদের বিদ্যুৎ উৎপাদনে এখন তেল ও গ্যাসের বিকল্প হিসেবে কয়লার ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। অনেক দেশ যারা পরিবেশ রক্ষার খাতিরে কয়লার ব্যবহার কমিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা আবারো কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোদমে সচল করছে।

৩ কোটি ডলার বিনিয়োগ করবে গ্রিন পিউর হাউজওয়্যার বিডি

Bonik Barta

হংকং ও চীনের যৌথ অর্থায়নে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলে তাঁবু ও প্লাস্টিকসামগ্রী উৎপাদন করবে গ্রিন পিউর হাউজওয়্যার বিডি লিমিটেড। এজন্য শিল্পপ্রতিষ্ঠানটি ৩ কোটি ডলার বিনিয়োগ করবে। যেখান থেকে বছরে চার-পাঁচ লাখ পিস তাঁবু ও প্লাস্টিকসামগ্রী উৎপাদন করা হবে। শিল্পপ্রতিষ্ঠানটির কারখানা নিমার্ণকাজের উদ্বোধন অনুষ্ঠানে গতকাল বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. এনামুল হক, গ্রিন পিউর হাউজওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোয়ান শিয়ং, বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক (কমার্শিয়াল অ্যান্ড অপারেশন) মো. আতাউর রহমানসহ বেপজা ও গ্রিন পিউর হাউজওয়্যারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলেও রিজার্ভ ও আমদানি নিয়ে উদ্বেগ নেই: গভর্নর

The Business Standard

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থেকে সৃষ্ট অর্থনৈতিক অভিঘাত, আগামী কয়েক মাস পর্যন্ত সামাল দিতে পারবে বাংলাদেশ। কারণ জ্বালানির দাম বাড়লেও বাড়তি আমদানি ব্যয় মেটাতে দেশের পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। গতকাল জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবনিযুক্ত গভর্নর দেশের বৈদেশিক খাতের অবস্থান নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেন। তবে মুদ্রানীতির বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে বলেন, উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সুদের হার কমানো এ মুহূর্তে "অবিবেচনাপ্রসূত" হবে এবং স্বল্পমেয়াদি প্রবৃদ্ধির চেয়ে মূল্যের স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Govt seeking $2.0b in bailout from foreign financiers

The Financial Express

Bangladesh opts for seeking an additional $2.0 billion in bailout from foreign development partners to buttress the balance of payments (BoP) through minimising shocks stemming from war crises in Mideast countries. Bangladesh Bank (BB) Governor Md Mostaqur Rahman revealed the plan Sunday during a consultation with representatives of the country's leading print-media outlets regarding the central bank's current role in the context of ongoing tensions in the Middle East after USA-Israel duo launched attacks on Iran. Though it is in preliminary stage, we have already shared our plan to the IMF (International Monetary Fund) while ERD is also working with other sources for the BoP-supporting funds," he said.