২০২৫ সালে টেসলার মুনাফা কমেছে ৪৬%
Bonik Barta
বার্ষিক মুনাফায় বড় ধস নেমেছে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতের শীর্ষ প্রতিষ্ঠান টেসলার। ইলোন মাস্কের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানটির নিট আয় গত বছর ৪৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮০ কোটি ডলারে। কভিড মহামারীর পর থেকে এটিই টেসলার সর্বনিম্ন বার্ষিক মুনাফা। চীনা প্রতিদ্বন্দ্বী বিওয়াইডির কাছে শীর্ষস্থান হারানো এবং রাজনৈতিক কারণে ব্র্যান্ড বয়কটের ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। খবর এপি। টেসলা প্রকাশিত বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানিটি টানা দুই বছর ব্যবসায়িক মন্দায় ছিল। বাজারে তুলনামূলক সাশ্রয়ী মডেলের ইভি উন্মোচন ও ইলোন মাস্কের পূর্ণ মনোযোগের প্রতিশ্রুতি সত্ত্বেও মুনাফার পতন ঠেকানো সম্ভব হয়নি। তবে গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) টেসলার আয় বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় কিছুটা ভালো ছিল। ওই তিন মাসে নিট আয় ৬১ শতাংশ কমে ৮৪ কোটি ডলারে নামলেও শেয়ারপ্রতি আয় হয়েছে ৫০ সেন্ট
পুঁজিবাজারে সূচক বেড়েছে ১ শতাংশের বেশি
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক শূন্য ৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন সামান্য বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ১০০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৬৩ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৯ দশমিক শূন্য ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ২৫ পয়েন্ট।
যুক্তরাষ্ট্রে শীর্ষ বাণিজ্য অংশীদারদের বিনিয়োগ নিয়ে সংশয়
Bonik Barta
শুল্কের হুমকি দিয়ে শীর্ষ বাণিজ্য অংশীদারদের কাছ থেকে যুক্তরাষ্ট্রে ৫ ট্রিলিয়ন বা ৫ লাখ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপুল এ অর্থ দেশটিতে প্রবেশ করবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দুই গবেষক। প্রতিশ্রুত অর্থ পাওয়া গেলেও কীভাবে ব্যয় হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে তাদের। খবর এপি। ট্রাম্পকে দেয়া প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবসম্মত এমন প্রশ্ন তুলে পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের গবেষক গ্রেগরি অক্লেয়ার ও আদনান মাজারেই বলছেন, ‘প্রতিশ্রুতিগুলো অস্পষ্টতায় আচ্ছন্ন।’ বিনিয়োগ প্রতিশ্রুতি দেয়া দেশের তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন, সৌদি আরব, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে এর সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিশ্রুতি মিলিয়ে আরো বড় বিনিয়োগের কথা বলছে হোয়াইট হাউজ, ৯ লাখ ৬০ হাজার কোটি ডলার। ট্রাম্প এর তুলনায় বেশি বিনিয়োগ প্রত্যাশার কথা বললেও অক্লেয়ার ও মাজারেই বলেন, ‘তার দাবির ভিত্তি স্পষ্ট নয়।’
ডলারের অবমূল্যায়নের সুযোগে উদীয়মান বাজারগুলোর শক্তিশালী সূচনা
Bonik Barta
উদীয়মান বাজারগুলো নতুন বছরের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, যাকে বৈশ্বিক অর্থনীতিতে নতুন ধারা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ডলারের দুর্বলতার সুযোগ নিচ্ছে উদীয়মান বাজারগুলো। এর পাশাপাশি উচ্চ সুদহার, এআই খাতের উল্লম্ফন ও পণ্যবাজারে দামের উত্থান মিলিয়ে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের বাইরে বিকল্প বাজারে নজর দেয়ার সুযোগ পাচ্ছে। ফলে এসব উদীয়মান অর্থনীতির দেশগুলোর শেয়ার, বন্ড ও মুদ্রাবাজারে উল্লেখযোগ্য সম্প্রসারণ দেখা যাচ্ছে।
Bangladesh to seek 12-year trade grace for post-graduation era
The Financial Express
Bangladesh is set to seek a binding 12-year transition period to safeguard its export-oriented economy from post-LDC-graduation trade challenges in a high-stakes strategy to be placed at the upcoming WTO ministerial meet. Officials say the government has finalized a comprehensive Position Paper for placing at the 14th World Trade Organization (WTO) Ministerial Conference (MC14) will be held in Cameroon on March 26-29. The Position Paper outlines a strategy that balances the prestige of "Developing Nation" status with the pragmatic needs to shield its around U$50billion export economy from the "graduation shock." "The four-day global trade summit…in Yaoundé will mark Bangladesh's final Ministerial appearance as a Least-Developed Country (LDC) ahead of its scheduled graduation on November 24, 2026," says one trade official.
রফতানিতে বৈচিত্র্য আনতে অন্যতম খাত হতে পারে প্রযুক্তিপণ্য
Bonik Barta
দেশের রফতানি খাত এখনো তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল। রফতানি আয়ের ৮০ শতাংশই আসে এ খাত থেকে। যদিও সেই তৈরি পোশাকের নিজস্ব কোনো ব্র্যান্ড নেই বাংলাদেশের। এক্ষেত্রে রফতানিতে বৈচিত্র্য আনতে প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য অন্যতম খাত হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল ‘বাংলাদেশ থেকে বিশ্বে: উৎপাদন ও রফতানির স্বপ্ন’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তারা এ কথা বলেন। চার দিনব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’-এর অংশ হিসেবে এ আলোচনার আয়োজন করা হয়।
স্কয়ার ফার্মার ৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির (স্কয়ার ফার্মা) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৯৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ২১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ টাকা ৩২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬২ টাকা ৪১ পয়সায়।
ইউনাইটেড পাওয়ারের আয় কমেছে ১৮%
Bonik Barta
তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় কমেছে ১৭ দশমিক ৭৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ৭২৭ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ হাজার ১০১ কোটি টাকা। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ইউনাইটেড পাওয়ারের কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫৯০ কোটি ৪৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭১১ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ১৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৭ টাকা ৩৯ পয়সায়।
ফ্যাব্রিকস রফতানি থেকে আয় বেড়েছে সাড়ে ১১ শতাংশ
Bonik Barta
বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফ্যাব্রিকস রফতানি থেকে আয় বেড়েছে ১১ দশমিক ৬৭ শতাংশ। তবে কটন ইয়ার্ন ও ডাইড ইয়ার্ন রফতানি থেকে আয় কমে যাওয়ায় আলোচ্য সময়ে কোম্পানিটির মোট আয় সামান্য কমেছে। কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ফ্যাব্রিকস রফতানি করে এনভয় টেক্সটাইলস ৮১৭ কোটি ৪১ লাখ টাকা আয় করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৩১ কোটি ৯৬ লাখ টাকা। এ সময়ে কটন ইয়ার্ন রফতানি থেকে আয় কমেছে ৬৪ দশমিক ৮৩ শতাংশ এবং ডাইড ইয়ার্ন রফতানি থেকে আয় কমেছে ১৩ দশমিক ৯৪ শতাংশ।
২ কোটি ৭০ লাখ ডলারের রফতানি ও ক্রয়াদেশ পেল বাংলাদেশ
Bonik Barta
বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় (ফুড অ্যান্ড বেভারেজ) বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘গালফ ফুড ২০২৬’-এ ২ কোটি ৭০ লাখ ডলারের রফতানি ও ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডিডব্লিউটিসি) ও দুবাই এক্সিবিশন সেন্টার (ডিইসি), এক্সপো সিটিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ বছর প্রথমবারের মতো দুবাইয়ের বাইরে দুবাই এক্সিবিশন সেন্টারে কান্ট্রি প্যাভিলিয়ন ভিত্তিক এ মেলা অনুষ্ঠিত হয়। পাঁচদিনব্যাপী মেলায় বিশ্বের ১৯০টিরও বেশি দেশের ৮ হাজার ৫০০টিরও বেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় উৎপাদনকারী, সরবরাহকারী, পরিবেশক, পাইকারি এবং খুচরা বিক্রেতাসহ নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে ৩৪টি প্রতিষ্ঠান। এতে অর্থায়ন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
লাইটার জাহাজ ব্যবস্থাপনায় অনিয়ম ও ধীরগতি দূর করতে সফটওয়্যার চালু
Bonik Barta
চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ ব্যবস্থাপনার দীর্ঘদিনের অনিয়ম, ধীরগতি ও অস্বচ্ছতা দূর করতে ডিজিটাল প্লাটফর্ম ‘লাইটার ভেসেল ম্যানেজমেন্ট সফটওয়্যার’ চালু করেছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি)। এ উপলক্ষে গতকাল নগরীর আগ্রাবাদে কাদেরী চেম্বারে বিডব্লিউটিসিসির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান। বিডব্লিউটিসিসি বলছে, দেশের সমুদ্রবন্দরগুলোয় মাদার ভেসেল থেকে পণ্য খালাসে লাইটার জাহাজের সিরিয়াল ও বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতির কারণে সিরিয়াল বাণিজ্য, বিলম্ব ও অস্বচ্ছতা দেখা দিয়েছিল। এসব সমস্যার সমাধান ও লাইটার জাহাজ ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে সফটওয়্যার চালু করা হয়েছে।
ব্যারেলপ্রতি ৬০ ডলারের আশপাশে থাকবে জ্বালানি তেলের গড় দাম
Bonik Barta
চলতি ২০২৬ সালে জ্বালানি তেলের গড় দাম থাকবে ব্যারেলপ্রতি ৬০ ডলারের আশপাশে। অতিরিক্ত সরবরাহ পণ্যটির দামে নিম্নমুখী চাপ তৈরি করলেও বাজারে এর দরপতনের মাত্রাকে সীমিত করে রাখবে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা। অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টদের ওপর চালানো এক জরিপের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। জরিপ অনুযায়ী, ২০২৬ সালে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের গড় দাম হতে পারে ব্যারেলপ্রতি ৬২ ডলার ২ সেন্ট। এটি ডিসেম্বরে দেয়া পূর্বাভাস ব্যারেলপ্রতি ৬১ ডলার ২৭ সেন্টের তুলনায় কিছুটা বেশি। গত বছর ব্রেন্টের গড় দাম ছিল প্রায় ৬৮ ডলার ২০ সেন্ট।