শেয়ারদরে ঊর্ধ্বমুখিতা ধরে রাখার চেষ্টায় এশিয়ার প্রযুক্তি কোম্পানিগুলো
Bonik Barta
নতুন বছরের প্রথম মাস শেষ হয়ে এল। বৈশ্বিক বাজারে তখন ঝুঁকি নেয়ার প্রবণতা ও সতর্ক ভাবের বিরল সহাবস্থান দেখা যাচ্ছে। শক্তিশালী আয় ও এআই-কেন্দ্রিক বিনিয়োগের আশায় এশিয়ার প্রযুক্তি কোম্পানিগুলো শেয়ারদরে ঊর্ধ্বমুখিতা ধরে রাখার চেষ্টা করছে। অন্যদিকে মুদ্রাবাজারে ডলারের দুর্বলতা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের স্বর্ণ-রুপার মতো মূল্যবান ধাতুর দিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার বিষয়ে প্রত্যাশিত বিরতির মধ্যেই করপোরেট কোম্পানিগুলোর আর্থিক ফলাফল, ডলারের গতি-প্রকৃতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা মিলিয়ে বৈশ্বিক শেয়ারবাজারে নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে। তবে এর মধ্যেও বাজারে পারফরম্যান্স নিয়ে আশাবাদী কোম্পানিগুলো।
প্রথমার্ধে ইস্টার্ন হাউজিংয়ের ফ্ল্যাট বিক্রি থেকে আয় কমেছে
Prothom-Alo
তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফ্ল্যাট বিক্রি থেকে আয় কমেছে ৬ দশমিক ৩৯ শতাংশ। ফ্ল্যাট বিক্রি থেকে আয় কমলেও আলোচ্য সময়ে কোম্পানিটির জমি বিক্রি থেকে আয় বেড়েছে ১১ দশমিক ৩০ শতাংশ। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ফ্ল্যাট বিক্রি থেকে ইস্টার্ন হাউজিংয়ের আয় হয়েছে ১৪ কোটি ৯৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৬ কোটি টাকা। আলোচ্য সময়ে জমি বিক্রি থেকে কোম্পানিটির আয় হয়েছে ১১৮ কোটি ৮৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০৬ কোটি ৭৯ লাখ টাকা।
ভারতে ২০২৬-২৭ অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ জিডিপির পূর্বাভাস
Bonik Barta
২০২৬-২৭ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ থেকে ৭ দশমিক ২ শতাংশের মধ্যে থাকতে পারে। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল লোকসভায় এ বিষয়ে সরকারি অর্থনৈতিক সমীক্ষার তথ্য উপস্থাপন করেন। সেখানে বলা হচ্ছে, ২০২৬-২৭ অর্থবছর হবে ভারতের জন্য সমন্বয়ের বছর। এ সময় পরিবর্তিত বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেবে প্রতিষ্ঠান ও পরিবারগুলো। একই সঙ্গে স্থানীয় চাহিদা ও বিনিয়োগ শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সঙ্গে এটিও স্বীকার করা হয়েছে, বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতির অনিশ্চয়তা ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।
চট্টগ্রাম বন্দরে শাটডাউন ঘোষণা শ্রমিক-কর্মচারীদের
Bonik Barta
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি-সম্পর্কিত চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা রিট খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ গতকাল এ রায় ঘোষণা করেন। এর ফলে চুক্তিটি নিয়ে আর কোনো আইনি বাধা থাকল না বলে ভাষ্য আইনজীবীদের। এদিকে রিট খারিজের সংবাদ প্রকাশের পর আগামীকাল শনি ও রোববার চট্টগ্রাম বন্দর এলাকায় দুইদিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শ্রমিক-কর্মচারীরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
আর্জেন্টিনার গম উৎপাদন ও রফতানিতে রেকর্ড
Bonik Barta
উন্নত প্রযুক্তির ব্যবহার ও অনুকূল আবহাওয়ার প্রভাবে ২০২৫-২৬ বিপণন বর্ষে আর্জেন্টিনায় রেকর্ড গম উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে। পাশাপাশি দেশটি থেকে খাদ্যশস্যটি রফতানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার সম্ভাবনা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈদেশিক কৃষিসেবা (এফএএস) শাখা। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম। এফএএসের প্রাক্কলন অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে আর্জেন্টিনায় গম উৎপাদন দাঁড়াবে রেকর্ড ২ কোটি ৭৫ লাখ টনে। আগের বিপণন বর্ষে ফলন হয়েছিল ১ কোটি ৮৫ লাখ টন।
২০২৪-২৫ অর্থবছরে বিদেশি ঋণের দায় বেড়ে ৭৪ বিলিয়ন ডলারে
The Business Standard
সদ্য বিদায়ী ২০২৪–২৫ অর্থবছর শেষে সরকারি খাতে বৈদেশিক ঋণের দায় বেড়ে দাঁড়িয়েছে ৭৪ দশমিক ৩৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রাথমিক হিসাবে এ তথ্য উঠে এসেছে। তবে বিভিন্ন মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণে চূড়ান্ত হিসাবে বৈদেশিক ঋণের স্থিতি কিছুটা কমতে বা বাড়তে পারে বলে জানিয়েছেন ইআরডির কর্মকর্তারা। তারা জানান, এই হিসাব শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঋণ ও বাজেট সহায়তার ঋণকে অন্তর্ভুক্ত করে। সরকারের গ্যারান্টি দেওয়া ঋণ এতে ধরা হয়নি। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নেওয়া ঋণও এই হিসাবে অন্তর্ভুক্ত নয়।
এর আগে ২০২৩–২৪ অর্থবছর শেষে বৈদেশিক ঋণের স্থিতি ছিল ৬৮ দশমিক ৮২২ বিলিয়ন ডলার। অন্যদিকে গত পাঁচ বছরে বৈদেশিক ঋণের দায় বেড়েছে প্রায় ৪৬ শতাংশ। ২০২০–২১ অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি ছিল ৫০ দশমিক ৮৭৯ বিলিয়ন ডলার।
স্বর্ণের দাম ভরিতে কমল ১৪ হাজার
Bonik Barta
টানা পাঁচবার দাম বেড়ে অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে এসেছে। এর আগে গতকাল দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল। শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ (শুক্রবার) ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে।
পাঁচ ব্যাংকের গ্রাহকদের এহসান হিসেবে দেয়া হবে ৪% মুনাফা
Bonik Barta
অধিগ্রহণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকের গ্রাহকদের ২০২৪-২৫ অর্থবছরের ‘এহসান’ হিসেবে ৪ শতাংশ মুনাফা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘ইসলামী ধারার ব্যাংকিংয়ে লাভ-ক্ষতির ভিত্তিতে মুনাফা দেয়া হয়। ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষায় ব্যাংকগুলো হাজার হাজার কোটি টাকা লোকসান করেছে। এর পরও সরকার গ্রাহকদের দুরবস্থার কথা বিবেচনা করে ৪ শতাংশ অনুকম্পা দিচ্ছে। শরিয়াহ্ নীতি অনুযায়ী, এটি মুনাফা নয়; বাস্তবতা বিবেচনা করে সরকার “এহসান” করছে। এটি কোনো অধিকার নয়, বরং সরকারের সদিচ্ছা। এতে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।’ বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে গভর্নর এ কথা বলেন।
ভারতে বাড়তে পারে এলএনজির চাহিদা
Bonik Barta
আগামী বছরগুলোয় ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চাহিদা উল্লেখযোগ্য মাত্রায় বাড়তে পারে। সার, শহরভিত্তিক গ্যাস সরবরাহ ব্যবস্থা, সিটি গ্যাস, রিফাইনারি ও বিদ্যুৎ উৎপাদন খাতে ব্যবহার বৃদ্ধিই এ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ এলএনজি আমদানিকারক প্রতিষ্ঠানের নির্বাহীরা। তবে প্রাকৃতিক গ্যাসের দাম স্থানীয় ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে না এলে নতুন চাহিদা তৈরি করা কঠিন হবে বলে উল্লেখ করেছেন তারা। খবর রয়টার্স। বিশ্বের চতুর্থ বৃহত্তম এলএনজি আমদানিকারক ভারত ২০৩০ সালের মধ্যে জ্বালানি মিশ্রণে (এনার্জি মিক্স) প্রাকৃতিক গ্যাসের অংশ বর্তমান ৬ দশমিক ২ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশে নিতে চায়। এ কারণে বৈশ্বিক এলএনজি খাতে চাহিদা প্রবৃদ্ধির ক্ষেত্রে ভারতকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখা হচ্ছে। তবে দেশটি অত্যন্ত মূল্য-সংবেদনশীল ক্রেতা হিসেবেই পরিচিত
২৬ বছর পর ইস্পাত উৎপাদনে জাপানকে ছাড়িয়েছে যুক্তরাষ্ট্র
Bonik Barta
২৬ বছর পর অপরিশোধিত ইস্পাত উৎপাদনে জাপানকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এতে চীন ও ভারতের পর এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডেটা সেন্টার নির্মাণের ব্যাপক চাহিদার ফলে দেশটিতে ইস্পাত উৎপাদন বেড়েছে। খবর নিক্কেই এশিয়া। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ৮ কোটি ২০ লাখ টনে দাঁড়িয়েছে। ১৯৯৯ সালের পর এবারই প্রথম উৎপাদনে জাপানকে টপকাতে সক্ষম হলো দেশটি।
শুল্ক বাধা সত্ত্বেও গাড়ি বিক্রিতে রেকর্ড টয়োটার
Bonik Barta
বিশ্বজুড়ে গত বছর ১ কোটি ৫ লাখ ৩৬ হাজার ৮০৭টি গাড়ি বিক্রি করেছে জাপানি গাড়ি নির্মাতা টয়োটা। এটি কোম্পানিটির সর্বোচ্চ বিক্রির রেকর্ড। পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানীকৃত গাড়ির ওপর শুল্ক আরোপের পরও উত্তর আমেরিকায় টয়োটা দৃঢ় অবস্থান ধরে রেখেছে। খবর নিক্কেই এশিয়া। এ নিয়ে টানা ষষ্ঠ বছরের মতো বিশ্বের শীর্ষ গাড়ি বিক্রেতার অবস্থান ধরে রাখল টয়োটা। ২০২৫ সালে কোম্পানিটির জার্মান প্রতিদ্বন্দ্বী ভক্সওয়াগন বিক্রি করেছে ৮৯ লাখ ৮৩ হাজার ৯০০টি গাড়ি।
যুক্তরাজ্যে গ্যাস্ট্রিকের ওষুধ বাজারজাত করার অনুমোদন পেয়েছে রেনাটা
Bonik Barta
ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি যুক্তরাজ্যের বাজারে এসোমেপ্রাজল ২০ মিলিগ্রাম ও ৪০ মিলিগ্রাম গ্যাস্ট্রিকের ট্যাবলেটের বিপণন অনুমোদন (এমএ) পেয়েছে। যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রডাক্টস রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) থেকে এ অনুমোদন দেয়া হয়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, যুক্তরাজ্য অত্যন্ত নিয়ন্ত্রিত ওষুধের বাজার হিসেবে পরিচিত। অনুমোদনের ফলে দেশটিতে রেনাটা উৎপাদিত গ্যাস্ট্রিকের ওষুধটি বাজারজাত করার সুযোগ তৈরি হয়েছে।
ফিউচার মার্কেটে ৫,৬০০ ডলার অতিক্রম করেছে স্বর্ণের দাম
Bonik Barta
ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা ক্রমেই বাড়ছে। গতকাল দিনব্যাপী বেচাকেনার শুরুতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে আউন্সপ্রতি ৫ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে যায় মূল্যবান ধাতুটির দর। একই সময় রুপার দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি ১২০ ডলার অতিক্রম করে যায়। খবর রয়টার্স। স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি দাঁড়ায় ৫ হাজার ৫৪৬ ডলার ২৯ সেন্টে। এদিন বেচাকেনার একপর্যায়ে মূল্যবান ধাতুটির দর পৌঁছেছিল আউন্সপ্রতি রেকর্ড ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্টে। গতকাল ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের আউন্সপ্রতি দাম পৌঁছে ৫ হাজার ৫৩৯ ডলার ২০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি। এদিন বেচাকেনার শুরুতে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি সর্বোচ্চ ৫ হাজার ৬২৬ ডলার ৮০ সেন্টে পৌঁছেছিল।
বিশ্ববাজারে মানসম্মত ভোগ্যপণ্য পৌঁছে দিচ্ছে সিটি গ্রুপ
Bonik Barta
বাংলাদেশের বহুমুখী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ বিশ্ববাজারে দেশের মানসম্মত ভোগ্যপণ্য রফতানিতে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করছে। এ অগ্রযাত্রাকে আরো জোরদার করতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও দুবাই এক্সিবিশন সেন্টারে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘গালফ ফুড ফেয়ার ২০২৬’-এ অংশ নিয়েছে সিটি গ্রুপ। জানা যায়, সিটি গ্রুপের প্রধান ব্র্যান্ড ‘তীর’; একে কেন্দ্র করে রফতানিযোগ্য পণ্যের তালিকায় রয়েছে তীর সরিষার তেল, তীর অ্যারোমেটিক চাল, তীর রেডি মিক্সসহ বিভিন্ন খাদ্যপণ্য। পাশাপাশি কুইক বাইট রাস্ক ও বিস্কুট, বেঙ্গল টিসহ আরো বেশকিছু ভোক্তা ব্র্যান্ড আন্তর্জাতিক বাজারে সমাদৃত হচ্ছে।