31-Jan-2026

Sunday 01 February 2026

02-Feb-2026

How Bangladesh economy stands to gain as dollar hits four-year low

The Business Standard

The weakening dollar, which hit a four-year low last week against major global currencies amid rising tensions between the US and Europe over Greenland, is expected to help Bangladesh contain inflation and ease its debt servicing burden, giving the central bank more flexibility in monetary policy. However, it could dampen export earnings and remittance values unless gains in competitiveness and productivity offset the impact, according to market insiders. The dollar's downturn is expected to appreciate the taka, as the euro and pound were among currencies that surged against the greenback this month. Eleven of the 19 emerging market currencies tracked by Oxford Economics also gained more than 1%.

Lenders stare at Tk 6.46b loss after bank merger

The Financial Express

At least five financial institutions risk losing assets following the recent bank merger, as shares held as collateral for loans they disbursed have been valued at zero. IFIC Bank, Dutch-Bangla Bank, Shahjalal Islami Bank, Southeast Bank and National Housing Finance together face losses exceeding Tk 6.46 billion, according to the Central Depository Bangladesh Limited (CDBL). Among the borrowers, former EXIM Bank chairman Nazrul Islam Mazumder alone took out loans equivalent to Tk 1.46 billion, pledging shares of his own bank as collateral. His action was replicated by 31 other EXIM Bank shareholders. The aggregate value of EXIM Bank shares held as lien by the above mentioned financial institutions amounts to Tk 6.20 billion.

২৪৭ বিলিয়ন ডলার মুনাফা করেছে বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল

Bonik Barta

বিশ্বের বৃহত্তম সার্বভৌম সম্পদ তহবিল নরওয়ে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল (জিপিএফজি) গত বছর ২৪৭ বিলিয়ন ডলার মুনাফা করেছে। এতে ভূমিকা রেখেছে প্রযুক্তি, আর্থিক ও খনিজ খাতের শেয়ারদরের উত্থান। ২০২৫ সালের শেষ নাগাদ জিপিএফজির বাজারমূল্য ছিল ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। এ সময় তহবিলটির বিনিয়োগে রিটার্ন ছিল ১৫ দশমিক ১ শতাংশ। জিপিএফজির মোট বিনিয়োগের প্রায় ৭১ শতাংশই ছিল শেয়ারে, এ খাতে গত বছর গড়ে ১৯ দশমিক ৩ শতাংশ রিটার্ন এসেছে। নরগেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট (এনবিআইএম) পরিচালনাধীন তহবিলটির ৬০টি দেশের সাত হাজারের বেশি কোম্পানিতে বিনিয়োগ রয়েছে।

যুক্তরাষ্ট্রে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চে উৎপাদক মূল্যসূচক

Bonik Barta

যুক্তরাষ্ট্রের উৎপাদক মূল্যসূচক (পিপিআই) সর্বশেষ পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ বেড়েছে গত ডিসেম্বরে। এ সময় আমদানি শুল্কের প্রভাব আংশিকভাবে পণ্যমূল্য বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি সামনের মাসগুলোয় মূল্যস্ফীতি আরো বাড়ার ইঙ্গিত দিচ্ছে। ফলে ফেডারেল রিজার্ভ (ফেড) কিছু সময়ের জন্য সুদহার অপরিবর্তিত রাখতে পারে। খবর রয়টার্স। মার্কিন শ্রম দপ্তরের প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, গত মাসে দেশটিতে পিপিআই প্রত্যাশার তুলনায় বেশি বেড়েছে। এতে প্রধান চালিকাশক্তি ছিল পরিষেবা খাত, বিশেষ করে বাণিজ্য-সংক্রান্ত পরিষেবা। পাশাপাশি হোটেল ও মোটেল কক্ষের ভাড়া এবং উড়োজাহাজ ভাড়ার দামেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। তবে পণ্যের দাম সামগ্রিকভাবে অপরিবর্তিত ছিল।

দরবৃদ্ধির শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সবচেয়ে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১৫ টাকা ১০ পয়সা। সাম্প্রতিক সময়ে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটির কাছে চিঠি দিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই।

ভিয়েতনামের বাজারে কফির দরবৃদ্ধি

Bonik Barta

ভিয়েতনামের কৃষকরা বিক্রি কমিয়ে দেয়ায় দেশটিতে অভ্যন্তরীণভাবে কফির সরবরাহ সীমিত হয়ে পড়েছে। সরবরাহ কমে যাওয়ায় দেশটিতে পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। খবর বিজনেস রেকর্ডার। ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। অঞ্চলটির কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি বিক্রি করেছেন ১ লাখ ১ হাজার ২০০ থেকে ১ লাখ ২ হাজার ৩০০ ডং (৩ ডলার ৮৮ সেন্ট থেকে ৩ ডলার ৯৩ সেন্ট) দরে। এটি এর আগের সপ্তাহের কেজিপ্রতি ৯৯ হাজার ৫০০ থেকে ১ লাখ ২০০ ডংয়ের তুলনায় বেশি।

ভারতে স্বর্ণের প্রিমিয়াম এক দশকের সর্বোচ্চ

Bonik Barta

সম্ভাব্য শুল্ক বৃদ্ধির আশঙ্কায় ভারতে স্বর্ণের বিনিয়োগ চাহিদা বেড়েছে। এতে দেশটিতে মূল্যবান ধাতুটি বেচাকেনায় সংযোজিত মূল্য (প্রিমিয়াম) পৌঁছেছে এক দশকেরও বেশি সময়ের সর্বোচ্চে। এছাড়া বিনিয়োগ ও গহনার চাহিদা বাড়ায় চীনেও স্বর্ণের প্রিমিয়াম উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। খবর রয়টার্স। ভারতে গত সপ্তাহে বুলিয়ন ডিলাররা সরকার নির্ধারিত দামের ওপর প্রতি আউন্স স্বর্ণে সর্বোচ্চ ১২১ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করেছেন, যা ২০১৪ সালের মে মাসের পর সর্বোচ্চ। আগের সপ্তাহে এ প্রিমিয়াম ছিল সর্বোচ্চ ১১২ ডলার। উল্লেখ্য, এতে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে।

এশিয়ার স্পট মার্কেটে টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে এলএনজির দাম

Bonik Barta

উত্তর গোলার্ধে শীতের তীব্রতা বাড়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণে জ্বালানির চাহিদা এখনো ঊর্ধ্বমুখী। এ কারণে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে। শুক্রবার পর্যন্ত জ্বালানি পণ্যটির মূল্য পৌঁছেছে নয় সপ্তাহের সর্বোচ্চে। একই সঙ্গে গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি রফতানির জন্য জাহাজে প্রাকৃতিক গ্যাস লোডিংয়ের পরিমাণও ছিল কম। এটিও মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় মার্চে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৬০ সেন্ট। এটি আগের সপ্তাহের প্রতি এমএমবিটিইউ ১১ ডলার ৩৫ সেন্টের তুলনায় বেশি।

বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে এখনো পণ্যটির দাম প্রায় ছয় মাসের সর্বোচ্চের কাছাকাছি রয়েছে। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গত শুক্রবার ব্যারেলপ্রতি স্থির হয়েছে ৭০ ডলার ৬৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ব্যারেলে ২০ সেন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ কম। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৫ ডলার ২১ সেন্টে। এটি আগের দিনের তুলনায় ব্যারেলে ২১ সেন্ট বা দশমিক ৩২ শতাংশ কম।

নতুন তিন ইভিতে বিওয়াইডির চমক

Bonik Barta

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) নতুন ফ্ল্যাগশিপ মডেল উন্মোচন করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি। তালিকায় রয়েছে দুটি প্রিমিয়াম এসইউভি ও একটি আধুনিক সেডান। আনুষ্ঠানিক উন্মোচনের আগেই সম্প্রতি কোনো রাখঢাক ছাড়াই ট্যাং ৯ মডেল জনসমক্ষে আনল ইভি জায়ান্টটি। বিওয়াইডি গত মাসে আয়োজিত ‘ওশান ডে’ ইভেন্টে নতুন ফ্ল্যাগশিপ ইভির প্রথম টিজার প্রকাশ করেছে। কোম্পানিটি নিশ্চিত করেছে, আসন্ন মডেলগুলো সিল ০৮ সেডান ও সিলিয়ন ০৮ এসইউভি নামে বাজারে আসবে।

থাইল্যান্ড ও ভিয়েতনামে বেড়েছে চালের দাম ভারতে স্থিতিশীল

Bonik Barta

এশিয়ার চালের বাজারে গত সপ্তাহে মিশ্র প্রবণতা বজায় ছিল। এ সময় প্রধান ক্রেতা দেশগুলো থেকে ক্রয়াদেশ বাড়ায় ভিয়েতনামের খাদ্যশস্যটির দর কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। এছাড়া থাইল্যান্ডে অভ্যন্তরীণভাবে চালের দাম বাড়ার কারণে রফতানি মূল্যেও তার প্রভাব পড়েছে। আর ভারতে ধানের দাম বাড়লেও এর প্রভাবকে সীমিত করে তুলেছে রুপির বিনিময় হারে পতন। খবর বিজনেস রেকর্ডার। থাইল্যান্ডে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দর ছিল টনপ্রতি ৩৯০-৪০০ ডলার, যা গত ২৪ ডিসেম্বরের পর সর্বোচ্চ। আগের সপ্তাহে দেশটিতে একই মানের চাল টনপ্রতি ৩৮০ ডলারে বেচাকেনা হয়েছে। ব্যবসায়ীরা জানান, অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ায় রফতানিকারক ও চালকল মালিকরা নতুন ফসলের পরিস্থিতি মূল্যায়নের অপেক্ষায় রয়েছেন। এছাড়া বাথের বিনিময় হারও দামের ওঠানামায় কিছুটা ভূমিকা রেখেছে।

ব্লক মার্কেটে ১০৪ কোটি টাকার লেনদেন

Bonik Barta

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১০৪ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৬০ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে রয়েছে গ্রামীণফোন, ফাইন ফুডস, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ট্রাস্ট ব্যাংক, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস।

বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার কারণ হতে পারে মার্কিন এআই কোম্পানির শেয়ারদরে পতন

Bonik Barta

মার্কিন শেয়ারবাজারের সাম্প্রতিক উত্থানে নেতৃত্ব দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর প্রযুক্তি কোম্পানিগুলো। এ পরিস্থিতি বিনিয়োগকারীদের আশাবাদ বাড়ালেও তৈরি হয়েছে নতুন আশঙ্কা। বিশেষ করে বাজারের অতিরিক্ত কেন্দ্রীভবন, উচ্চমূল্যায়ন ও বিনিয়োগকারীদের আচরণ এ উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি নিয়ে সম্প্রতি এক জরিপ পরিচালনা করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। জরিপে উত্তরদাতাদের বড় অংশ বলছেন, মার্কিন এআই-সংক্রান্ত শেয়ারদরে বড় ধরনের পতনের অভিঘাত বিশ্ব অর্থনীতি ও শেয়ারবাজারে অস্থিরতা তৈরি করতে পারে।

ভেনামি চিংড়ি চাষ সম্প্রসারণে সরকারের ‘না’, উদ্যোক্তাদের ক্ষোভ

Bonik Barta

বৈশ্বিক চিংড়ির বাজারের ৬০-৭০ শতাংশই এখন ভেনামি জাতের দখলে। উচ্চ উৎপাদন ও বর্ধনশীল জাতের এ চিংড়ি চাষে দেশে গবেষণাও হয়েছে সাত-আট বছর। দীর্ঘ গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে ২০২২ সালে বাণিজ্যিক ভেনামি চাষের অনুমতি দিয়েছিল সরকার। রফতানি আয়ের সম্ভাবনা দেখে এ খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করেছেন উদ্যোক্তারা। তারা স্বপ্ন দেখেছিলেন এ শিল্প সম্প্রসারণের। যদিও হঠাৎ করেই বিশেষ জাতের এ চিংড়ি চাষের ওপর বিধিনিষেধ আরোপ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অপ্রত্যাশিত এ পদক্ষেপে ভেনামি চিংড়ির উদ্যোক্তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বছরের প্রথম প্রান্তিকে ভিসার রাজস্ব বেড়েছে ১৫ শতাংশ

Bonik Barta

ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা ইনকরপোরেটেড ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে আর্থিক পারফরম্যান্সের ঘোষণা দিয়েছে। ভোক্তা ব্যয়ের স্থিতিশীলতা, হলিডে মৌসুম এবং ক্রস-বর্ডার পেমেন্ট ও ভ্যালু-অ্যাডেড সেবায় ধারাবাহিক অগ্রগতির ফলে রাজস্ব, মুনাফা ও লেনদেন সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে ভিসার জিএএপি ভিত্তিক নিট আয় দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা শেয়ারপ্রতি ৩ দশমিক শূন্য ৩ ডলার। আগের বছরের তুলনায় এতে নিট আয়ে ১৪ শতাংশ এবং শেয়ারপ্রতি আয়ে ১৭ শতাংশ বৃদ্ধি হয়েছে। বিশেষ আইটেম ও সংশ্লিষ্ট কর প্রভাব বাদ দিলে নন-জিএএপি ভিত্তিক নিট আয় হয়েছে ৬ দশমিক ১ বিলিয়ন ডলার, বা শেয়ারপ্রতি ৩ দশমিক ১৭ ডলার, যা বছরে যথাক্রমে ১২ শতাংশ ও ১৫ শতাংশ বেড়েছে। কনস্ট্যান্ট ডলার ভিত্তিতে হিসাব করলে জিএএপি শেয়ারপ্রতি আয় প্রায় ১৬ শতাংশ এবং নন-জিএএপি শেয়ারপ্রতি আয় প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

৩৯৩ কোটি টাকার বিক্রি, ২২৪ কোটি টাকার রফতানি ক্রয়াদেশ

Bonik Barta

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের পর্দা নেমেছে গতকাল। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত মাসব্যাপী এ মেলায় ২২৪ কোটি টাকার রফতানি আদেশ পাওয়া গেছে। মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য। এ পরিমাণ গত বছরের তুলনায় ৩ দশমিক ৪২ শতাংশ বেশি। গতকাল মেলার আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে। মেলা উপলক্ষে সমাপনী অনুষ্ঠান আয়োজন করে ইপিবি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘দেশে বেশকিছু পণ্য উৎপাদিত হয় যারা মেলায় অংশগ্রহণ করে না। যারা বিক্রি নয়, প্রদর্শনীর উদ্দেশ্যে আসেন তাদের সাশ্রয়ী কিংবা বিনামূল্যে আমন্ত্রণ জানাতে পারি কিনা, তা আগামী বোর্ডসভায় উত্থাপন করা উচিত। তাদের পণ্যের বৈচিত্র্য ও উদ্ভাবনের ওপর নির্ভর করে এ প্রদর্শনী জাতীয় সক্ষমতা নিরূপণ করার জন্য অসম্ভব জরুরি।’