গ্রামীণ জনগোষ্ঠীর ২৬.৬৪ শতাংশের কোনো সঞ্চয় নেই
Bonik Barta
দেশে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকলেও সে অনুপাতে বাড়েনি মানুষের আয়। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের সঙ্গে খাপ খাওয়াতে দৈনন্দিন কেনাকাটায় কাটছাঁট করতে হচ্ছে সাধারণ মানুষকে। এর সরাসরি প্রভাব পড়ছে সঞ্চয়ে। দেশের গ্রামীণ এলাকার ২৬ দশমিক ৬৪ শতাংশ মানুষের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো ধরনের সঞ্চয় নেই। এসব মানুষের ৭৭ শতাংশই জানিয়েছেন, জীবনযাত্রার ব্যয় মেটানোর পর সঞ্চয় করার মতো বাড়তি অর্থ তাদের হাতে থাকে না। অনিয়মিত ও অপর্যাপ্ত আয়, দায়-দেনা পরিশোধসহ নানা কারণেও সঞ্চয় করতে পারছেন না তারা।
ডিএসইএক্স সূচক কমেছে ২ শতাংশের বেশি
Bonik Barta
গত সপ্তাহের চার কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এ সময় এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২ শতাংশের বেশি। পাশাপাশি এক্সচেঞ্জটির অন্যান্য সূচকেও নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচকের নিম্নমুখিতা দেখা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৭৮৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ২৮ পয়েন্ট কমে ২ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ১৬৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহ শেষে ২৪ পয়েন্ট কমে ১ হাজার ১৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৫৬ পয়েন্ট।
সেমিকন্ডাক্টরে নতুন শুল্কারোপ করবে যুক্তরাষ্ট্র
Prothom-Alo
সেমিকন্ডাক্টর ও প্রযুক্তিপণ্যে নতুন করে শুল্ক আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মাইক্রোচিপসহ ল্যাপটপ, গেমিং কনসোল ও ডেটা সেন্টারের মতো পণ্যও শুল্কের আওতায় আসতে পারে। মার্কিন বার্তা সংস্থা পলিটিকোর এক প্রতিবেদনে আটটি সূত্রের বরাতে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে জানানো হয়েছে, বিদেশী প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে বিনিয়োগ করলে তাদের শুল্ক ছাড় দেয়ার পক্ষে মত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তবে এখনই এ শুল্ক কার্যকর হচ্ছে না। ওয়াশিংটন ধাপে ধাপে এটি চালুর পরিকল্পনা করছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, নিজস্ব উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ পদক্ষেপ নিয়েছে। আগামী কয়েক সপ্তাহ বা মাসে প্রস্তাবটিতে বড় পরিবর্তন আসতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো তথ্য নিশ্চিত হয়ে বলা যাবে না। খবর রয়টার্স
যুক্তরাজ্যে তীব্র তাপপ্রবাহেও স্ট্রবেরি-ব্ল্যাকবেরির রেকর্ড ফলন
Bonik Barta
যুক্তরাজ্যে চলতি বছর অতিরিক্ত গরম, ভয়াবহ তাপপ্রবাহ ও দাবানলে নাকাল অবস্থা। পানি সংকটে পড়েছে অনেক কৃষিজমিও।তবে প্রতিকূলতার মধ্যেও দেশটিতে বেরি জাতীয় ফলের রেকর্ড ফলন হয়েছে আগস্টে। খবর দ্য গার্ডিয়ান। ব্রিটিশ বেরি গ্রোয়ার্সের (বিবিজি) হিসাব অনুযায়ী, চলতি মৌসুমের দুই-তৃতীয়াংশ ফসল তোলা শেষ হয়েছে এরই মধ্যে। এ বছর বেরির উৎপাদন আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেড়েছে। বিশেষ করে ব্ল্যাকবেরি, ব্লুবেরি ও রাস্পবেরির ফলন আশানুরূপ ছিল।
শতভাগ পচনশীল শপিং ব্যাগ চালু করেছে এপেক্স
Bonik Barta
টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগ চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর মাধ্যমে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকদের একটি পরিবেশবান্ধব বিকল্প দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এপেক্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত বায়োরেজিন দিয়ে তৈরি এসব ব্যাগে পলিথিন ও পলিস্টাইরিনের মতো ক্ষতিকর কৃত্রিম উপাদান নেই। ফলে ব্যবহারের পর ফেলে দেয়ার সাত মাসের মধ্যেই এগুলো পুরোপুরি পচে মাটির সঙ্গে মিশে যায়। এছাড়া ব্যাগগুলোর মান ও পরিবেশগত বৈশিষ্ট্য নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পৃথকভাবে পরীক্ষা করেছে।
বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলোর নতুন মুদ্রানীতি আসবে সেপ্টেম্বরে
Bonik Barta
বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে আগামী সেপ্টেম্বরে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড), ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ও জাপানের কেন্দ্রীয় ব্যাংকের (বিওজে) সিদ্ধান্তের দিকে থাকবে বিশেষ নজর। কারণ এসব সিদ্ধান্ত শুধু সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলের অর্থনীতিতেই নয়, বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। খবর আনাদোলু এজেন্সি। সেপ্টেম্বরে বিশ্বের বেশ কয়েকটি বড় কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে সুদহার বাড়ানো, কমানো বা অপরিবর্তিত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। একই সঙ্গে আগামী দিনগুলোতে মুদ্রানীতি কোন পথে এগোতে পারে, সে বিষয়েও ইঙ্গিত দিতে পারে কেন্দ্রীয় ব্যাংকগুলো।
$550m Laldia terminal construction begins Sunday with Danish support
The Financial Express
Construction of the Laldia Container Terminal at Chittagong Port is set to begin with Danish support, reports bdnews24.com.The formal construction launch will be held on Sunday at the project site in Patenga, with Finance Minister Amir Khosru Mahmud Chowdhury and Shipping Minister Shaikh Rabiul Alam likely to attend, the shipping ministry said on Saturday.According to the ministry, Chittagong Port is one of the main drivers of Bangladesh’s economy, handling most of the country’s import-export trade. It said expanding the port’s capacity, speeding up container handling and ensuring international-standard services are increasingly important as foreign trade grows.
Gold price falls by Tk 7,115 per bhori
The Financial Express
Bangladesh Jewellers Association (BAJUS) has cut gold prices by Tk 7,115 per bhori after four consecutive increases, setting the price of 22-carat gold at Tk 2,40,628 per bhori including VAT.The new prices came into effect at 10:00 am on Saturday, BAJUS said in a notice.The association said the price of locally sourced Tejabi gold (pure gold) had declined, prompting it to revise gold prices after reviewing the overall market situation, reports UNB.
Under the new rates, one bhori (11.664 grammes) of 22-carat gold will cost Tk 2,40,628, while 21-carat gold will be priced at Tk 2,29,781 per bhori.The price of 18-carat gold has been fixed at Tk 1,97,355 per bhori, while gold under the traditional system will cost Tk 1,61,196 per bhori.
মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর বেড়েছে ১১%
Bonik Barta
টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শতভাগ বায়োডিগ্রেডেবল বা পচনশীল শপিং ব্যাগ চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এর মাধ্যমে দৈনন্দিন কেনাকাটায় গ্রাহকদের একটি পরিবেশবান্ধব বিকল্প দিচ্ছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এপেক্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিকভাবে সনদপ্রাপ্ত বায়োরেজিন দিয়ে তৈরি এসব ব্যাগে পলিথিন ও পলিস্টাইরিনের মতো ক্ষতিকর কৃত্রিম উপাদান নেই। ফলে ব্যবহারের পর ফেলে দেয়ার সাত মাসের মধ্যেই এগুলো পুরোপুরি পচে মাটির সঙ্গে মিশে যায়। এছাড়া ব্যাগগুলোর মান ও পরিবেশগত বৈশিষ্ট্য নিশ্চিত করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) পৃথকভাবে পরীক্ষা করেছে।
মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর বেড়েছে ১১%
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর গত সপ্তাহে ১১ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে।
সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩৪ টাকা ৪০ পয়সা। এতে মেঘনা কনডেন্সড মিল্ক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ২০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২০ টাকা ৯১ পয়সায়।