30-Jul-2026

Friday 31 July 2026

01-Aug-2026

পূবালী ব্যাংকের দুই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

Bonik Barta

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত ‘চতুর্থ আইসিসি ইমার্জিং এশিয়া ব্যাংকিং কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত এ আয়োজনে ব্যাংকটি ‘বেস্ট ব্যাংক–বাংলাদেশ’ এবং ‘বেস্ট পারফরম্যান্স অন গ্রোথ–বাংলাদেশ’ বিভাগে পুরস্কৃত হয়। সম্প্রতি নয়াদিল্লির এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী ব্যাংকের পক্ষে এ দুটি সম্মাননা গ্রহণ করেন।

মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ

Bonik Barta

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকায় অভিযান চালিয়ে মিথ্যা ঘোষণায় আমদানি করা ১০১ কার্টন পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ব্যবহৃত ল্যাপটপ, ব্যবহৃত অটোমোবাইল পার্টস, হাতঘড়ি, হার্ডড্রাইভ ও মিনি পিসিসহ বিভিন্ন সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চীনে টিকে থাকার লড়াইয়ে একসময়ের ‘স্নিকার কিং’ নাইকি

Bonik Barta

নাইকিকে একসময় বলা হতো চীনের স্নিকার কিং। চীনের ক্রীড়াসংশ্লিষ্ট জুতা ও পোশাকের বাজারে অনেক বছর শীর্ষ অবস্থানে ছিল মার্কিন ব্র্যান্ডটি। দেশটিতে খেলাধুলা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারটিও দ্রুত সম্প্রসারণ হয়। গত পাঁচ বছরে চীনের ক্রীড়াসংশ্লিষ্ট পোশাক ও সরঞ্জামের বাজার ৫১ শতাংশ বেড়েছে। কিন্তু এ প্রবৃদ্ধির সুফল নিতে পারেনি নাইকি। উল্টো কোম্পানিটির বিক্রি টানা আট প্রান্তিক ধরে কমছে।

বিশ্ববাজারে সয়াবিনের দরপতন

Bonik Barta

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে (মিডওয়েস্ট) পর্যাপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। এতে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গত বুধবার সয়াবিনের বাজারদর ছিল নিম্নমুখী। খবর হেলেনিক শিপিং নিউজ ও রয়টার্স। পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রধান উৎপাদন অঞ্চলগুলোয় বৃষ্টি হতে পারে। সয়াবিন গাছের শুঁটি ধরা বা ফলনের এ গুরুত্বপূর্ণ সময়ে বৃষ্টি খুবই জরুরি। এমন পূর্বাভাসের পর সিবিওটিতে সয়াবিনের নভেম্বরের সরবরাহ চুক্তির দাম বুশেলপ্রতি ২৭ দশমিক ২৫ সেন্ট কমে ১১ ডলার ৯২ সেন্টে নেমে আসে। বাজার বিশ্লেষকদের মতে, পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত হলে তা শস্যের সার্বিক উন্নতির জন্য বেশ সহায়ক হবে।

Extreme heat costs Bangladesh billions in productivity

The Financial Express

Extreme heat cost Bangladesh an estimated US$1.3-1.8 billion in lost productivity in 2024, equivalent to 0.3-0.4 per cent of gross domestic product (GDP), with the impact expected to worsen as temperatures continue to rise, according to a new World Bank report. The losses increase sharply on days when temperatures exceed 37°C, the report, titled "A Livable Future: Protecting Jobs and Growth from Extreme Heat in South Asia's Cities", said on Thursday.

BBS to digitise inflation surveys for faster data release

The Financial Express

Bangladesh's statistics agency is set to prepare to digitise the inflation data collection, a move officials say will speed up the release of consumer price figures and strengthen confidence among the people in one of the most closely watched economic indicators. The plan is to replace the paper-based price survey system with Computer-Assisted Personal Interviewing (CAPI), according to officials familiar with the initiative. The shift is intended to address long-standing concerns over the reliability of manually collected price data while allowing the agency to publish monthly inflation figures days earlier than at present.

Rice price doubles from farm to retail market, green chilli records 116pc hike

The Financial Express

Protracted, inefficient food-supply chains are amplifying the gap between farm-gate and retail prices of essentials, contributing to persistent food inflation and weakening consumers' purchasing power. A new study by the Centre for Policy Dialogue (CPD) digs out this main hiker of inflation, as government interventions like elevated interest rate and tightfisted public spending fail to dent wayward inflation. The study, titled 'The Food Price Chain: Markets, Margins and Intermediaries in Bangladesh', was rolled out Thursday at the Brac Centre Inn during a dialogue organised by the CPD.

বিক্রি বাড়লেও ম্যারিকোর নিট মুনাফা কমেছে

Bonik Barta

বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) আয় আগের হিসাব বছরের একই সময়ের চেয়ে ৪ শতাংশ বেড়েছে। তবে আয় বাড়লেও উৎপাদন ব্যয় বৃদ্ধি ও আর্থিক আয় কমার কারণে কোম্পানিটির নিট মুনাফা ১২ শতাংশ কমেছে। আলোচ্য প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৫০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্রে ঋণ বাবদ খরচ ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ

Bonik Barta

যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদি ঋণের খরচ ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) টানা পঞ্চম বৈঠকে নীতিগত সুদহার অপরিবর্তিত রাখার পরই বাজারে এ পরিবর্তন দেখা যায়। তবে সুদহার না বাড়ালেও বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। বিশেষ করে ইরান যুদ্ধের জেরে তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি ফের দীর্ঘমেয়াদি আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওপেন অ্যাকাউন্টে রফতানি, ডিজিটাল নথি ও বিকল্প অর্থায়নে গুরুত্বারোপ

Bonik Barta

রফতানি বাণিজ্য-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা লেনদেনের বিধিবিধান একত্র করে নতুন সমন্বিত নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে পণ্য ও সেবা রফতানি, রফতানি আয় দেশে আনা, ওপেন অ্যাকাউন্টে রফতানি, ডিজিটাল পদ্ধতিতে বাণিজ্যিক নথি প্রক্রিয়াকরণ, বিকল্প বাণিজ্য অর্থায়ন, ই-কমার্স, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, ফ্রিল্যান্সারদের আয় এবং রফতানি আয়ের ডিজিটাল নিষ্পত্তি-সংক্রান্ত নির্দেশনা এক জায়গায় আনা হয়েছে।

ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৩২%

Bonik Barta

দেশের আবাসন খাতের আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময় প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ শতাংশ বেশি।ডিবিএইচ ফাইন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭ পয়সা। এ সময়ে কোম্পানিটির নিট সুদ আয় বেড়েছে ৪৪ শতাংশ এবং পরিচালন আয় বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ। গত ৩০ জুন প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০ টাকা ৭৯ পয়সায়।