30-Apr-2025

Thursday 01 May 2025

02-May-2025

২০ হাজার কর্মী ছাঁটাই করছে ইউপিএস

Bonik Barta

২০ হাজার কর্মী ছাঁটাই ও ৭৩টি সরবরাহ কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস)। চীনা পণ্যের ওপর চড়া মার্কিন শুল্ক আরোপের পর অ্যামাজনের অর্ডার অর্ধেকে নেমে আসার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্কিন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যারল টোমে জানান, চলতি বছরে তারা ৩৫০ কোটি ডলার খরচ কমানোর লক্ষ্য নিয়েছেন। অবশ্য শ্রমিক সংগঠন টিমস্টার্স ইউনিয়ন বলছে, বর্তমান চুক্তির অধীনে ৩০ হাজার কর্মসংস্থানের জন্য বাধ্য ইউপিএস। এ চুক্তির ব্যাঘাত ঘটলে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। তবে চুক্তি মেনে চলবে বলে জানিয়েছে ইউপিএস। খবর ও ছবি রয়টার্স

পদ্মা সেতুর টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি : যমুনা ব্যাংক

Bonik Barta

যমুনা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) ও যুগ্ম সচিব খন্দকার নূরুল হক এবং যমুনা ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। আরো উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ডিএমডি একেএম আতিকুর রহমান, হেড অব ট্রেজারি মো. মেহেদি হাসান। —বিজ্ঞপ্তি

নির্ধারিত সময়ের আগেই দেনা পরিশোধ করেছে পেট্রোবাংলা

Bonik Barta

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার সময় পেট্রোবাংলার মোট দেনা ছিল ৭০৭ দশমিক ৪৬ মিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় ৮ হাজার ৭০২ দশমিক শূন্য ৩ কোটি টাকা)। এর মধ্যে বকেয়াসহ এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৩৯ দশমিক ৯৫ মিলিয়ন ডলার (বাংলাদেশী মুদ্রায় ৪৫ হাজার ২৫০ দশমিক ৪০ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে। ৩০ জুনের মধ্যে এ দেনা পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই মাস আগেই ৩০ এপ্রিল গ্যাসের সব দেনা পরিশোধ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগসহ পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট সব সংস্থার যুগোপযোগী ও গতিশীল টিমওয়ার্কের মাধ্যমে এ দেনা পরিশোধ করা সম্ভব হয়েছে। তারা জানায়, আন্তর্জাতিক তেল কোম্পানি (আইওসি), দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানি করা এলএনজি সরবরাহকারী, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ঋণের সুদসহ মোট দেনা পেট্রোবাংলা পরিশোধ করেছে

https://bonikbarta.com/economy/XIvl8oWxuDEgFdFh

Bonik Barta

যুক্তরাষ্ট্রের ম্যানচেস্টার বাই দ্য সি শহরের এক পারিবারিক ব্যবসা ডব্লিউএস গেম কোম্পানি। হাসব্রোর মনোপলি, ক্যান্ডি ল্যান্ড, ক্রাবলের মতো বোর্ড গেম লাইসেন্স নিয়ে বিলাসবহুল সংস্করণ তৈরি করে তারা। এ গেমগুলো ২০২৪ সালের অপেরাহ ফেভারিট থিংস তালিকায় ছিল। উত্তর আমেরিকার জাতীয় স্তরের চেইন থেকে শুরু করে ছোট দোকান পর্যন্ত ১৪ হাজার আউটলেটে বিক্রি হয় এসব গেম। ডব্লিউএস গেমের প্রতিষ্ঠাতা জনাথন সিলভা জানান, তাদের সব উৎপাদন চীনে হয়ে থাকে। শুল্ক বৃদ্ধির ফলে কোম্পানিটির ২৫ বছরের ধারাবাহিক প্রবৃদ্ধি হঠাৎ করেই থেমে গেছে।

বাস্তবায়নযোগ্য হবে আগামী বাজেট থাকবে না প্রত্যাশার ফুলঝুরি

Bonik Barta

আগামী বাজেট লক্ষ্যভিত্তিক, ন্যায়ভিত্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট হবে। ব্যয়ের মহোৎসব ও প্রত্যাশার ফুলঝুরি থাকবে না। এনবিআরে অপারেশনাল সমস্যা সমাধানে অটোমেশন ও ডিজিটালাইজেশনে জোর দেয়া হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৫তম সভায় এসব কথা বলেন দুই উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যান। আগামী বাজেটে সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এছাড়া নারী করদাতা ও ৬৫ বছর বয়সের ঊর্ধ্বে করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করা হয়।

জাপানে টানা ১৬ সপ্তাহ ঊর্ধ্বমুখী চালের দাম

Bonik Barta

জাপানে সম্প্রতি চালের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। টানা ১৬তম সপ্তাহের মতো খাদ্যশস্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। জাপানের কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, জাপান সরকার জরুরি মজুদ থেকে বাজারে চাল ছাড়ার পরও দাম কমেনি। গত সপ্তাহে পণ্যটির দাম আগের সপ্তাহের তুলনায় প্রতি পাঁচ কেজিতে ৩ ইয়েন বেড়ে গড়ে ৪ হাজার ২২০ ইয়েনে (২৯ ডলার ৩৮ সেন্ট) দাঁড়িয়েছে।

সুগারবিট আবাদযোগ্য অঞ্চল কমাবে ইউক্রেন

Bonik Barta

ইউক্রেন চলতি বছর সুগারবিট আবাদযোগ্য জমি ১৭ শতাংশ কমাবে। ফলে এ সময় দেশটিতে চিনি উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। এর প্রভাবে ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) অন্যান্য দেশে রফতানিও নিম্নমুখী হতে পারে। ইউক্রেনের সুগার ইউনিয়নের প্রধান ইয়ানা কাভুশেভস্কা এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার। জেনেভায় অনুষ্ঠিত এসঅ্যান্ডপি গ্লোবাল সুগার কনফারেন্সে তিনি জানান, ২০২৫ সালে ইউক্রেনের কৃষকরা ২ লাখ ১০ হাজার হেক্টর জমিতে সুগারবিট চাষ করতে পারেন। ফেব্রুয়ারিতে তিনি ২ লাখ ৩০ হাজার হেক্টরের পূর্বাভাস দিয়েছিলেন। মার্চে ইউক্রেনের ফার্স্ট ডেপুটি ফার্ম মিনিস্টার তারাস ভাইসোতস্কি বলেছিলেন ২ লাখ ৫০ হাজার হেক্টর জমিতে সুগারবিট বপন হবে।

https://bonikbarta.com/economy/FH2WFO6OyVl85uRn

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চল‌তি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) শুকনা মরিচ আমদা‌নি বে‌ড়েছে। এ কারণে অঞ্চলটিতে এক মা‌সের ব‌্যবধা‌নে পাইকারি ও খুচরা বাজা‌রে কে‌জি‌তে পণ্যটির দাম ৫০-৫৫ টাকা পর্যন্ত কমেছে। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে ঘুরে এ তথ্য জানা গেছে। সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ঠাকুর স্টোরে মঙ্গলবার খুচরায় শুকনা ম‌রিচ বি‌ক্রি হয়েছে প্রতি কে‌জি ৩০০ টাকা দরে, এক মাস আগেও যা ছিল ৩৫০ টাকা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দুলাল চন্দ্র সাহা ব‌ণিক বার্তা‌কে জানান, পাইকারিতেও শুকনা মরিচের দাম কে‌জি‌তে ৩০-৩৫ টাকা পর্যন্ত কমেছে। বাজারে সরবরাহ বৃদ্ধি দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।

২০২৬ সালে বৈশ্বিক পণ্যবাজারে দাম পৌঁছবে ছয় বছরের সর্বনিম্নে

Bonik Barta

বৈশ্বিক পণ্যবাজার আগামী দুই বছর নিম্নমুখী থাকতে পারে। ২০২৬ সালের মধ্যে পণ্যের দাম ছয় বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে আসবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার প্রকাশিত ‘কমোডিটি মার্কেটস আউটলুক’ প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়। প্রতিবেদনে দাম কমার পেছনে কারণ হিসেবে বৈশ্বিক অর্থনীতিতে দুর্বল প্রবৃদ্ধিসহ জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ উল্লেখ করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে বৈশ্বিক পণ্যবাজারে গড় দাম প্রায় ১২ শতাংশ কমতে পারে। ২০২৬ সালে আরো ৫ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে। এ হারে দাম কমতে থাকলে তা মূল্যস্ফীতি সমন্বয়ের পর দেখা যাবে দাম ২০১৫ থেকে ২০১৯ সালের গড় স্তরের চেয়েও নিচে নেমে গেছে। কভিড-১৯ মহামারীর পর এটাই হবে প্রথমবারের মতো এত বড় পতন।

Trump struggles to explain weak economic data as he reaches 100-day mark

The Financial Express

US President Donald Trump on Wednesday counselled patience, cast blame and claimed victory in the face of a first-quarter economic contraction and tariffs that have taken a bite out of his popularity, saying a resurgence was around the corner. The US Commerce Department's advance gross domestic product data on Wednesday pointed to the first quarterly decline in three years as businesses imported a flood of goods to avoid higher costs from Trump's pending tariffs. Some economists pointed to robust consumer spending and private investment as a sign that growth could soon rebound.

Interest payment against foreign loans crosses $1.2b-mark in Q3

Bonik Barta

The interest payment against foreign loans crossed US$ 1.2 billion-mark in the first three quarters of the current fiscal year (FY 2024-25) as Bangladesh repaid $ 3.21 billion in outstanding debts, officials said Wednesday. The government paid $ 1.20 billion in interest and $ 2.01 billion in principal against the total outstanding medium- to long-term loans (MTLs) during the July-March period, Economic Relations Division (ERD) data showed. The country's foreign debt servicing has been rising year-on-year amid falling aid commitments and disbursements by the development partners (DPs).

Tk 9.81b proposal to be sent back over high costs

Bonik Barta

After four failed projects over the past decade aimed at eliminating hazardous child labour, the Ministry of Labour and Employment has proposed a new Tk 9.81 billion project to withdraw 0.1 million children from labour and ensure their rehabilitation. The "Child Labour Elimination and Rehabilitation" project's cost is approximately 3.45 times higher than that of the "Bangladesh Eradication of Hazardous Child Labour (4th Phase)", which was implemented over six years and a half from January 2018 to June 2024 at a cost of Tk 2.85 billion.

Bangladesh may seek extension on US tariff pause if needed: Finance adviser

Bonik Barta

Finance Adviser Dr Salehuddin Ahmed said on Wednesday that Bangladesh may seek additional time beyond the initial three-month tariff pause provided by the Trump administration, if required. Speaking at a budget consultative meeting of the National Board of Revenue (NBR), organised by the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI), the adviser reaffirmed the country’s commitment to deepening engagement with the US administration.

Tariffs, oil prices and other uncertainties weighing down Mideast economies, IMF says

The Financial Express

Countries across the Middle East and North Africa face significant challenges to economic growth as the region faces economic uncertainty due to tariff measures, lower-than-recent oil prices and cuts to financial aid, the International Monetary Fund said Wednesday. The IMF's regional outlook report for the MENA region said Brent crude oil prices — which are down from highs above $120 a barrel in 2022 — are likely to be $65 to $69 per barrel in 2025 and 2026, making energy-exporting economies vulnerable to market fluctuations.

US economy in Q1 shrinks amid new tariff policies

The Financial Express

U.S. gross domestic product (GDP) shrank at an annual rate of 0.3 percent in the first quarter of this year, amid new tariff policies that have increased uncertainty and dampened confidence. The latest figure follows a 2.4 percent GDP growth in the fourth quarter of 2024, according to the U.S. Bureau of Economic Analysis (BEA). In an advance estimate, the report said that the decrease in real GDP in the first quarter primarily reflected an increase in imports, which are a subtraction in the calculation of GDP, and a decrease in government spending. These movements were partly offset by increases in investment, consumer spending and exports.

Businesses seek tax relief, govt gets clench-fisted for constraints

The Financial Express

Gone are the days of tax exemptions and rebate as the government is under significant pressure to increase revenues, says the finance adviser as businesses seek cut-down taxes in forthcoming budget. "Many are demanding tax breaks in the budget but they must understand government's pressing need for domestic revenue mobilization," Dr Salehuddin Ahmed said Wednesday at a pre-budget consultation with Bangladesh's top business leaders.

২০ হাজার কর্মী ছাঁটাই করছে ইউপিএস

Bonik Barta

২০ হাজার কর্মী ছাঁটাই ও ৭৩টি সরবরাহ কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস)। চীনা পণ্যের ওপর চড়া মার্কিন শুল্ক আরোপের পর অ্যামাজনের অর্ডার অর্ধেকে নেমে আসার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মার্কিন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যারল টোমে জানান, চলতি বছরে তারা ৩৫০ কোটি ডলার খরচ কমানোর লক্ষ্য নিয়েছেন। অবশ্য শ্রমিক সংগঠন টিমস্টার্স ইউনিয়ন বলছে, বর্তমান চুক্তির অধীনে ৩০ হাজার কর্মসংস্থানের জন্য বাধ্য ইউপিএস। এ চুক্তির ব্যাঘাত ঘটলে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। তবে চুক্তি মেনে চলবে বলে জানিয়েছে ইউপিএস। খবর ও ছবি রয়টার্স

পুঁজিবাজারের সাম্প্রতিক দরপতন কিছুটা যৌক্তিক আর কিছুটা অস্বাভাবিক

Bonik Barta

দেশের পুঁজিবাজারের সাম্প্রতিক দরপতনের পেছনে কিছুটা যৌক্তিক কারণ থাকলে এর পাশাপাশি অস্বাভাবিক প্রবণতা বা কারসাজি হয়ে থাকতে পারে বলে মনে করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। এসব কারণ উদ্ঘাটন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন।

বিপির মুনাফা কমেছে ৭০ শতাংশ

Bonik Barta

এক বছরের ব্যবধানে জ্বালানি জায়ান্ট বিপির নিট মুনাফা কমেছে ৭০ শতাংশ। কোম্পানিটি মাঝে পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝুঁকলেও এখন জীবাশ্ম উৎসের দিকে ঝুঁকছে এবং বড় ধরনের কৌশলগত রদবদলের মধ্য দিয়ে যাচ্ছে। খবর ডেইলি সাবা। ব্রিটিশ কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানির কর-পরবর্তী মুনাফা ৭০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৭০ লাখ ডলারে, যা গত বছরের একই প্রান্তিকে ছিল ২৩০ কোটি ডলার। নিট মুনাফা কমার পেছনে গ্যাস বিক্রিতে দুর্বলতা ও পরিশোধন মার্জিনের পতন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

মুনাফা প্রত্যাশা ছাড়ালেও সতর্ক এইচএসবিসি

Bonik Barta

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রত্যাশার তুলনায় বেশি মুনাফা অর্জন করেছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। কারণ শুল্কের প্রভাবে ঋণ চাহিদা ও ব্যবসায়িক মনোভাব দুর্বল হতে পারে। খবর রয়টার্স। মার্চে শেষ হওয়া প্রান্তিকে এইচএসবিসি ৯৫০ কোটি ডলার করপূর্ব মুনাফা অর্জন করেছে। আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ১ হাজার ২৭০ কোটি ডলার। মুনাফা কমার কারণ হলো কানাডা ও আর্জেন্টিনায় ব্যবসা বিক্রি করায় এককালীন কিছু খরচ। এর আগে বিশ্লেষকরা এইচএসবিসির জন্য ৭৮০ কোটি ডলার মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।