ফল আমদানি বন্ধ রাখার হুমকি ব্যবসায়ীদের
Bonik Barta
বাড়তি সম্পূরক শুল্ক আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করা না হলে পরদিন থেকে ফল আমদানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ৯ জানুয়ারি আমদানি করা তাজা ফলের ওপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে সরকার। এরই পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সংগঠনের সহসভাপতি ফারুক সিদ্দিকী।
তিনি বলেন, ‘বিগত সময়ে প্রতি ট্রাক ফল যেখানে একদিনে বিক্রি করা সম্ভব ছিল, এখন তিন-চার দিনেও সম্ভব হচ্ছে না। ফলে বন্দর থেকে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। আবার শিপিং ও পোর্টে ড্যামারেজ গুনতে হচ্ছে। সম্পূরক শুল্কের কারণে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না।’ ফারুক সিদ্দিকী জানান, দেশে চাহিদার ৩৫-৪০ শতাংশ ফল উৎপাদন হয়। বাকি ৬০-৬৫ শতাংশ তাজা ফল বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা সাধারণত ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেন। বর্তমানে ব্যাংকের সুদহার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মূল্যস্ফীতি ও ডলারের মানও উচ্চ পর্যায়ে। এ অবস্থায় তাজা ফলের ওপর বর্ধিত শুল্ক আরোপ হঠকারী সিদ্ধান্ত ছাড়া আর কিছু না।’
SIBPLC set to sue embroiled S Alam Group
The Financial Express
Revamped Social Islami Bank PLC prepares to sue S Alam Group in the Money Loan Court within February to realize default loans worth nearly Tk 70 billion from the embroiled conglomerate. Nazmus Saadat, acting Managing Director (MD) of the Shariah-based bank, disclosed the strategy while speaking to a group of reporters at the bank's headquarters in Dhaka on Wednesday. "We're also discussing continuously with officials of the S Alam Group for recovering these loans," the acting MD said in reply to a query.
মিয়ানমার ও ভারত থেকে ৩৭ হাজার টন চাল এসে পৌঁছেছে
Bonik Barta
ভারত ও মিয়ানমার থেকে দেশে এসেছে ৩৭ হাজার টন চাল। এরই মধ্যে ভারত ও মিয়ানমার থেকে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে ভারত থেকে ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এসেছে এমভি বিএমসি প্যান্ডোরা নামের একটি জাহাজ। অন্যদিকে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এসেছে এমভি এটিএন ভিক্টরি নামের আরেকটি জাহাজ।
খাদ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে এসব চাল কেনা হয়েছে।
এর আগে কয়েক দফায় ভারত ও মিয়ানমার থেকে চাল কিনেছে অন্তর্বর্তী সরকার। দেশে চালের দাম স্থিতিশীল রাখতে চলতি বছর প্রায় ১০ লাখ টন চাল কেনার পরিকল্পনা রয়েছে।
Total number of economic units stand at 11,877,364
The Financial Express
The total number of economic units in the country stood at 11,877,364 at the time of the Economic Census 2024, according to the preliminary result of the census published on Wednesday. The figure encompasses all permanent establishments (6,288,214), temporary establishments (576,621), and economic household (5,012,529) operating across the country. Of these economic units, a significant portion falls within the service sector (91.23%), while others are distributed across manufacturing sector (8.77%).Approximately 29.73% of the economic units are located in urban areas, with the remaining 70.27% situated in rural areas.
CPD for coordinated approach to stabilise economy
The Financial Express
The Centre for Policy Dialogue (CPD) today (Wednesday) laid emphasis on a coordinated approach to overcome the multifaceted challenges, stabilize the economy, and protect the vulnerable, low- and limited-income households.
"Looking ahead, to address Bangladesh's economic challenges in the coming months, the interim government must adopt a balanced and effective strategy that addresses immediate crises and initiates medium to long-term reforms to be carried out by the politically elected government," said CPD Executive Director Dr Fahmida Khatun.
She said this at a media briefing on "Bangladesh Economy 2024-25: First Interim Review," at CPD centre in the city.
৬ মাসে তিতাস গ্যাসের কর-পরবর্তী লোকসান ৭১১ কোটি টাকা
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলস চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ৭১১ কোটি টাকা কর-পরবর্তী লোকসান গুনেছে। আগের বছরের একই সময়ে প্রায় ৪৭ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা হয়েছিল কোম্পানিটির। মূলত সিস্টেম লস বাড়ার পাশাপাশি কর আইনে পরিবর্তন আসার কারণে এ লোকসান হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা। তিতাস গ্যাসের চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ সময়ে কোম্পানিটির আয় হয়েছে ১৭ হাজার ৪৭৩ কোটি টাকা। যদিও এ আয়ের বিপরীতে কোম্পানিটির ১৭ হাজার ৮০২ কোটি টাকা ব্যয় হয়েছে। এতে ৩২৯ কোটি টাকা গ্রস লোকসান হয়েছে কোম্পানিটির। আগের বছরের একই সময়ে ১৭১ কোটি টাকা গ্রস মুনাফা হয়েছিল। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির ৬২১ কোটি টাকা নিট পরিচালন লোকসান হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২৩ কোটি টাকা। গত বছরের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির চলতি কর বাবদ ৩১৪ কোটি টাকা ব্যয় হয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল ২১ কোটি টাকা। ফলে প্রথমার্ধে কোম্পানিটির ৭১১ কোটি টাকা কর-পরবর্তী নিট লোকসান হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে ৪৭ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ৭ টাকা ১৯ পয়সা লোকসান হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪৭ পয়সা।
মাসে ১০০ কোটি ডলার লোকসান বোয়িংয়ের
Bonik Barta
গত বছর প্রতি মাসে প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার লোকসান দিয়েছে বোয়িং। ২০২৪ সালে মার্কিন কোম্পানিটি মান নিয়ন্ত্রণে দুর্বলতা, আইনি জটিলতা ও ধর্মঘটসহ বিভিন্ন ধরনের বিপত্তির মুখে পড়েছিল। সব মিলিয়ে পুরো বছরে লোকসান দাঁড়িয়েছে ১ হাজার ১৮০ কোটি ডলার। এর মধ্যে শেষ মাসে হারায় ৩৮০ কোটি ডলার। ২০১৯ সাল থেকে উড়োজাহাজ নির্মাতা জায়ান্টটি ৩ হাজার ৫০০ কোটি ডলারের বেশি লোকসান দিয়েছে। ওই সময় পরপর দুটি ম্যাক্স জেট দুর্ঘটনায় ৩৪৬ আরোহী নিহত হয়েছিলেন।
Titas in the red in Q2 for "system loss"
The Financial Express
Titas Gas Transmission has reported a loss of Tk 5.23 billion for the second quarter through December of FY25. In the same quarter last year, it earned a profit of Tk 0.40 billion. The main reason behind the loss is the company's failure to earn enough revenue to recover the cost of goods sold. In Q2 of FY25, Titas's revenue was Tk 92.05 billion but its cost of goods sold was Tk 95 billion. It incurred a gross loss of Tk 2.96 billion in the quarter.
Titas blamed its poor performance on huge system loss. In the disclosure, the company reported a system loss of 10.63 per cent, whereas allowable system loss is 2 per cent. The company had to bear a huge amount of purchase liability without getting any revenue.
মার্কিন ক্রুজ শিল্পে প্রবৃদ্ধির হার কমার পূর্বাভাস
Bonik Barta
কভিড-১৯ মহামারীর সূত্রে শূন্যের কোটায় নামা প্রমোদতরীতে ভ্রমণ সাম্প্রতিক বছরগেুলোয় ভালোভাবেই পুনরুদ্ধার হয়েছে। তবে চলতি বছর যুক্তরাষ্ট্রে এ খাতে প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় মন্থর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ট্রাভেল গ্রুপ এএএ। সাম্প্রতিক পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালে প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন যাত্রী ক্রুজ শিপে অবকাশ উদযাপনে যেতে পারেন। ২০২৪ সালের পরিসংখ্যান হিসাব করলে সংখ্যাটি তত বড় নয়। অর্থাৎ কভিড-পরবর্তী সময়ে এ শিল্পে যতটা ঊর্ধ্বগতি দেখা গেছে, তার তুলনায় মন্থর হবে।
২০২৪ সালে ১ কোটি ৮২ লাখ মার্কিন অবসরের জন্য ক্রুজ শিপে ভ্রমণ বেছে নেন। এ হিসাবে ২০২৫ সালে প্রমোদতরীগুলোয় যাত্রী বাড়বে ওই বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ। এএএ বলছেন, এ বৃদ্ধির হার গত বছরের ৭ দশমিক ৭ এবং ২০২৩ সালে ৪২ শতাংশ বৃদ্ধির তুলনায় ধীর। অর্থাৎ ২০২৩ সালের তুলনায় পরপর দুই বছর প্রবৃদ্ধির হার মন্থর হচ্ছে।
Rangpur 2nd industrial estate still a reverie
The Financial Express
The establishment of the second industrial estate under the Bangladesh Small and Cottage Industries Corporation (BSCIC) in the northern city is still a far cry. Sources said the initiative, which was taken nearly 20 years ago to set up the industrial estate, has not seen any ray of hope due to 'lack of land'. Meanwhile, a good number of entrepreneurs have been disappointed due to the long delay in setting up the industrial estate. Many of them have alleged that there is great potential to develop small industries in Rangpur under the BSCIC. Official sources said the application, which was submitted to the government authorities to set up the industrial estate, has not approved yet.
শ্রীলংকায় রফতানি হচ্ছে ওয়ালটন টেলিভিশন
Bonik Barta
বিদেশে বাজার সম্প্রসারণের অংশ হিসেবে এবার সার্কভুক্ত দেশ শ্রীলংকায় টিভি রফতানি শুরু করেছে ওয়ালটন। এজন্য দেশটিতে মনিক ট্রেডিং প্রাইভেট লিমিটেডকে পরিবেশক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী বলেন, ‘চলতি মাসে কোম্পানিটির কাছে টিভির প্রথম চালান পাঠানো হয়েছে। আরেকটি চালান প্রক্রিয়াধীন রয়েছে।’
ওয়ালটন জানিয়েছে, শ্রীলংকায় ব্র্যান্ড বিজনেস বাড়াতে গত নভেম্বরে কোম্পানিটির সঙ্গে অংশীদারত্ব শুরু করে ওয়ালটন। কোম্পানিটি শ্রীলংকার বাজারে ওয়ালটন টিভিসহ অন্যান্য ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল এবং প্রযুক্তিপণ্য বিপণন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে।
ওয়ালটন বলছে, শ্রীলংকায় বর্তমানে ইলেকট্রনিকস ও অন্যান্য প্রযুক্তিপণ্যের মধ্যে টেলিভিশনের বার্ষিক বাজার প্রায় ৯০ মিলিয়ন ডলার।
টিভি রফতানি আয়ের প্রায় ৯৫ শতাংশই ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসছে জানিয়ে ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার হাবিব ইফতিখার বলেন, ‘বাংলাদেশের মতো শ্রীলংকায়ও ওয়ালটন টিভি অতি দ্রুত শীর্ষস্থান অর্জনে সক্ষম হবে। বর্তমানে ৩৫টিরও বেশি দেশে শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস পরিচালিত হচ্ছে।’
REHAB to train 10,000 construction workers
The Financial Express
For all latest news, follow The Financial Express Google News channel.
The Real Estate and Housing Association of Bangladesh (REHAB) will provide training to 10,000 more construction workers to meet the demand for skilled workers at home and abroad.
To this end, the trade-body signed agreements with eight organizations at a ceremony at its office in the city on Wednesday.REHAB President Md. Wahiduzzaman and Senior Vice President Liakat Ali Bhuiyan and the top brass of the eight training institutions signed the agreements on behalf of their respective sides, a statement said.
REHAB Vice President (Finance) Abdur Razzaque, Director and SICIP-REHAB Project Standing Committee Member Monjorul Forhad Philip and directors Sheikh Md Shoyeb Uddin and A F M Ubaidullah were present, among others, at the signing ceremony.
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পলিসির সুফল পেতে ১২ মাস সময় লাগবে
Bonik Barta
দেশে অনেক দিন ধরেই উচ্চ মূল্যস্ফীতি চলছে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে অন্তর্বর্তী সরকার ভ্যাট বাড়ানোসহ বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এসব নীতির সুফল পেতে অন্তত ১০ থেকে ১২ মাস সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
তিনি বলেন, অনেকেই বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের কোনো নীতিই কাজ করছে না। কিন্তু বাস্তবে তা কাজ করছে। যেকোনো নীতির সুফল পেতে ১০ থেকে ১২ মাস সময় লাগে। উন্নত দেশগুলোতেও এরকম হয়। আশা করি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেয়া নীতির সুফল আগামী জুনের মধ্যে পাওয়া যাবে।
বুধবার (২৯ জানুয়ারি) প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় আহসান এইচ মনসুর এসব কথা বলেন। ‘ডিজিটাল লেনদেনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা; পরিপ্রেক্ষিত ভ্যাট বৃদ্ধি’ শিরোনামে এ আলোচনাসভা আয়োজন করা হয়। আলোচনা সভায় গভর্নর বলেন, আমদানি ছাড়া কোনো ক্ষেত্রেই ভ্যাট ১০ শতাংশের বেশি হওয়া উচিৎ নয়। বর্তমানে অনেক ক্ষেত্রেই ১৫ শতাংশ পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে। এটা অনেকের জন্যই কঠিন।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আমাদের লক্ষ্য উৎসে কর কর্তন যৌক্তিক করা। আগামী বাজেটে এর প্রতিফলন দেখা যাবে। তিনি বলেন, শাসনব্যবস্থাই আমাদেরকে শেষ করে দিয়েছে। সার্বিক দিক থেকে আমরা দুষ্টচক্রে আটকে গেছি। এ জায়গা থেকে বেরোতে আমাদেরকে সবাইকে একত্রে কাজ করতে হবে।
ডিপসিকের অভিষেকে রাতারাতি টালমাটাল বৈশ্বিক পুঁজিবাজার
Bonik Barta
চীনা এআই চ্যাটবট ডিপসিক আর১ উন্মোচনের পর রীতিমতো টালমাটাল প্রযুক্তি দুনিয়া। অবশ্যম্ভাবীভাবে এর প্রভাব পড়েছে বৈশ্বিক পুঁজিবাজারে। কারণ গত কয়েক বছর পুঁজিবাজারের উত্থান-পতনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান বিকাশ। এরই মাঝে কম খরচে চ্যাটবট বানিয়ে এ খাতের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগকে প্রশ্নের মুখে ফেলেছে চীন। যার ধাক্কায় রাতারাতি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর সূচকের বাজারমূল্য ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার কমে গেছে। ইউরোপসহ বিশ্বের অন্যান্য স্থানের শীর্ষ প্রযুক্তি সূচকও নিম্নমুখী হয়েছে।
অনলাইনে গত সোমবার ডিপসিক আর১-এর একটি উন্মুক্ত সংস্করণের অভিষেক হয়। প্রথম দিনেই ওপেনএআইর বহুল ব্যবহৃত চ্যাটজিপিটিকে পেছনে ফেলে অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোডের শীর্ষে উঠে আসে এটি। ডিপসিকের উত্থানকে ১৯৫৭ সালে স্পুটনিক স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে তুলনা করেছেন মার্কিন শীর্ষ ভেঞ্চার পুঁজিপতি মার্ক অ্যান্ড্রিসেন। ওই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মহাকাশ দ্বৈরথের সূচনা হয়েছিল।
দুই দশকে ১০ হাজার কোটি টাকা ব্যয়ের পরেও এনবিআর চলছে কাগজেকলমে
The Business Standard
কর সংগ্রহ বাড়াতে ও করদাতাদের প্রদত্ত সেবা উন্নয়নের আশায় গত দুই দশকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ডিজিটাইজেশনে অন্তত ১০ হাজার কোটি টাকা ঢেলেছে সরকার। অথচ, এখনো অধিকাংশ কর-সংক্রান্ত কার্যক্রম চলছে সেই মান্ধাতার আমলের ম্যানুয়েল ব্যবস্থায় (কাগজকলমে)। এতে করদাতাদের যেমন হয়রানি হচ্ছে, তেমনি রাজস্বের ক্ষেত্রেও ক্ষতি হচ্ছে। গবেষণা বলছে, কর প্রশাসনের সম্পূর্ণ ডিজিটাইজেশন হলে বাংলাদেশের রাজস্ব আদায় দ্বিগুণ হতে পারে। তবে ২০০৫ সাল থেকে বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থাপনায় অটোমেশন নিয়ে বিস্তর আলোচনা আর উদ্যোগ নেওয়ার পর দুই দশক পর এসে দেখা গেল, ট্যাক্স ব্যবস্থাপনাকে পেপারলেস করতে যে ১৬ ধরণের কার্যক্রম বাস্তবায়ন প্রয়োজন, এরমধ্যে অগ্রগতি হয়েছে মাত্র তিনটিতে।
হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বাড়লেও ক্রেতা কমেছে
Bonik Barta
বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। কিন্তু কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না। ফলে আমদানীকৃত চাল বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন অনেক আমদানিকারক। সরকার নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবি এবং ওএমএসের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রির কারণে চাহিদা কমে গিয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে দাবি চাল কিনতে আসা পাইকারদের। জানা যায়, ধানের মূল্যবৃদ্ধির অজুহাতে হঠাৎ করে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। সেই সঙ্গে প্রত্যাহার করা হয় আমদানি শুল্ক। এরপর ১১ নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। প্রথম দিকে আমদানির পরিমাণ কম থাকলেও পরে তা বেড়েছে। বর্তমানে এ বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫০-৭০ ট্রাক চাল আমদানি হচ্ছে। তবে আমদানি বাড়লেও ক্রেতার সংখ্যা কমে গেছে। বিক্রি না হওয়ায় বন্দরের অভ্যন্তরে চালবোঝাই ট্রাকগুলোকে আটকে থাকতে দেখা গেছে।
বিপুল বকেয়া সিস্টেম লস চুরি আড়াল করে বারবার দাম বৃদ্ধির উদ্যোগ
Bonik Barta
দেশে গ্যাস খাতের কোম্পানিগুলোর বিপুল পরিমাণ পাওনা অর্থ গ্রাহকের কাছে আটকে রয়েছে। পেট্রোবাংলার সেপ্টেম্বর পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, এর পরিমাণ ৩৮ হাজার কোটি টাকার বেশি। এ বকেয়ার সঙ্গে কোম্পানিগুলোর আর্থিক চাপকে আরো বাড়িয়ে তুলছে গ্যাসের সিস্টেম লস ও চুরি। এর মধ্যেই রাজস্ব আয়ের বড় একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হচ্ছে কোম্পানিগুলোকে। আবার একই সঙ্গে বাড়ছে উচ্চমূল্যে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা। পতিত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রকট হয়ে ওঠা গ্যাস খাতের এ অদক্ষতা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও একই ধারায় রয়েছে। আর চূড়ান্ত পর্যায়ে গিয়ে এর খেসারত দিতে হচ্ছে ভোক্তাকে। কিন্তু উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত নানা পর্যায়ের এমন লোকসান-অসংগতি আর অপচয়কে এড়িয়ে আবারো গ্যাসের মূল্য বাড়ানোর চেষ্টা করছে বিতরণ কোম্পানিগুলো।
Fed guided by economic goals and the law, not politics, says Powell
The Financial Express
Fielding a range of questions about the imprint of the Trump administration on the US central bank, Federal Reserve Chair Jerome Powell on Wednesday said that politics had not prompted the Fed's decision to leave a global climate-focused group, and would not affect its interest-rate calls.
And while Powell did say that the Fed is working to align its workforce policies with President Donald Trump's executive order banning the promotion of diversity and inclusion, he signaled that changes could be limited, saying that they would be "consistent with applicable law" and that he remains convinced that diversity is a hallmark of successful organizations. The Fed guards its monetary policy independence carefully, arguing that political influence over central bank interest-rate setting undermines its ability to control inflation.
উৎপাদন খাত স্থবির, সেবা খাতে প্রবৃদ্ধি; বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হয়েছে অসম প্রবণতা
The Business Standard
গত এক দশকে বাংলাদেশে উৎপাদন খাত স্থবির হয়ে পড়েছে, বিপরীতে সেবা খাতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে—যা উন্নত অর্থনীতির প্রচলিত প্রবণতা থেকে ভিন্ন।
সাধারণত উন্নত দেশগুলোতে শক্তিশালী শিল্পায়নের পর অর্থনীতির প্রবৃদ্ধি সেবা-নির্ভর হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এ পরিবর্তন কাঠামোগত দুর্বলতা ও নীতিগত অসঙ্গতির প্রতিফলন বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে, উৎপাদন খাতে বিনিয়োগের অভাব এবং আমদানির ওপর বাড়তি নির্ভরতা এর অন্যতম কারণ।
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেন, প্রায়ই 'প্রিম্যাচিউর ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন' বলে পরিচিত এ প্রবণতা দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। কারণ, উৎপাদন খাত ঐতিহ্যগতভাবে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। সেবা খাত সম্প্রসারিত হলেও, এটি শিল্প খাতের পতনের ফলে সৃষ্ট শূন্যতা পূরণ করতে পারেনি।
Inflation defiant for 'govt failure' to curb anomalies
The Financial Express
Interim government's inability to curb vices like extortion, hoarding and price manipulation of essentials results in persistent inflation, says a CPD review report on the state of economy and banking. The policy think-tank thinks without bold and urgent measures to restore good governance in the food-supply chain, bringing down inflation will remain a far cry. It comes to the conclusion that necessary economic reforms to heal the ills cannot be effected without political reforms. Economists at the Centre for Policy Dialogue (CPD), the country's oldest think-tank, made these observations during a media briefing titled 'CPD (2025): Bangladesh Economy 2024-25: Challenge of Meeting Expectations in Critical Times' at its city office Wednesday.
Cut-off yields of T-bonds fall sharply
The Financial Express
The cut-off yield of Bangladesh Government Treasury Bonds (BGTBs), particularly of 15-year and 20-year-tenure ones, has dropped below 12 per cent, shrinking commercial banks' earning opportunities from investing in risk-free government securities. This drop in 15-year and 20-year treasury bonds comes following a steady decline in all forms of treasury bills, creating a perception among investors that the yield in the market of government securities will continue to drop. As a matter of fact, the investors, including the banks, keep offering lower yield in the auctions so that their biddings are accepted in the current macroeconomic situation when investment scope is very slim.
According to Bangladesh Bank (BB) statistics, the cut-off yield for 15-year bond dropped by 72 basis points to reach 11.91 per cent on Tuesday from the previous yield of 12.63 per cent.
Leather goods makers urge govt to clear unpaid cash incentives
The Financial Express
Leather goods and footwear manufacturers and exporters have requested the government to clear the outstanding cash incentives. Leather goods and Footwear Manufacturers and Exporters Association of Bangladesh (LFMEAB) President Syed Nasim Manzur recently wrote to the Finance Division to take steps in this connection.
A Finance Division official told The Financial Express, "We have received the letter and are working on it."
The government currently owes the association's member factories more than Tk 3.0 billion as cash incentives, which has not been cleared due to a lack of funds, according to Manzur's letter.
ইউরোপের ‘অ্যাকিলিস হিল’ হয়ে উঠেছে সমুদ্রতলের অবকাঠামো
Bonik Barta
ইউরোপের মন্থর প্রবৃদ্ধির মাঝে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত হচ্ছে ব্যবসা ও সরবরাহ চেইনে ভূমিকা রাখা জ্বালানি এবং ডিজিটাল সংযোগগুলো। সম্প্রতি অঞ্চলটির সমুদ্রতল বা আন্ডারসি অবকাঠামোকে ‘অ্যাকিলিস হিল’ হিসেবে উল্লেখ করা হয়েছে সিএনএনের এক প্রতিবেদনে। এ সপ্তাহের শুরুতে সুইডেন ও লাটভিয়ার মধ্যে ডাটা পরিবহনের একটি কেবল ক্ষতিগ্রস্ত হয়। লাটভিয়া দাবি করেছে বাহ্যিক কোনো শক্তির কারণে এমনটা হয়েছে। এ ঘটনায় ইউরোপের সমুদ্রতলের অবকাঠামো নিয়ে নতুন আশঙ্কা জেগে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, একটি পরিকল্পিত হামলা ইউরোপের যোগাযোগ ব্যবস্থা পঙ্গু করে দিতে পারে, যা কিনা রাতারাতি চিকিৎসা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা তৎপরতা ও জরুরি পরিষেবাগুলোর ওপর ব্যাপক প্রভাব ফেলবে।
এর আগে বাল্টিক সাগরের নিচে প্রাকৃতিক গ্যাস বহনকারী পাইপলাইন এবং বিদ্যুৎ ও ডাটা পরিবহনকারী কেবলের মতো ইউরোপীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরনের ঘটনা ক্রমে বেড়ে চলায় অন্তর্ঘাতমূলক সন্দেহে একাধিক তদন্ত পরিচালনা করেছেন ইউরোপীয় কর্মকর্তারা। অনেকে প্রকাশ্যে মস্কোর দিকে অভিযোগের আঙুল তুললেও রাশিয়া তা অস্বীকার করে আসছে।
Plan to pay off Beximco workers: Not as easy as govt says
The Financial Express
Shinepukur Ceramics fell 8.33 per cent on Wednesday on the Dhaka bourse in the aftereffect of the government's decision to pay salaries to the laid-off employees of Beximco Group by selling shares that had been mortgaged against loans. Shares of Beximco Pharmaceuticals, as declared, will also be sold to pay dues to workers. The stock experienced a 1.83 per cent correction on the premier bourse on Wednesday. Any decision tied to listed companies is expected to exert positive or negative influence on the relevant stocks as the market reacts to it. However, the announcement made on Tuesday is feared to have a much greater impact than that.
At a press briefing, Labour and Employment Adviser M Sakhawat Hossain said the government would need Tk 5-5.5 billion to settle the dues of the employees of 13 shutdown companies of the group. The fund will be collected, he said, by selling shares of the companies.
অর্থনীতিতে উৎপাদন খাতের অবদান কমে ৮ দশমিক ৭৭ শতাংশ
Bonik Barta
২০২৪ সালে দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৩৬৪তে, যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। এ হিসাবে ১১ বছরে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৪০ লাখ ৫৮ হাজার ৭৯৯টি বা ৫১ দশমিক ৯১ শতাংশ। যদিও এক দশকে দেশের অর্থনীতিতে উৎপাদন খাতের অবদান ১১ দশমিক ৫৪ থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৮ দশমিক ৭৭ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪-এর প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে। রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে গতকাল শুমারির প্রাথমিক ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিকসংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি ড. কেএস মুর্শিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য দেন প্রকল্পটির প্রকল্প পরিচালক এসএম শাকিল আখতার।