Sri Lankan tea exports revenue reach $1.43b in 2024
The Financial Express
Sri Lanka earned 1.43 billion US dollars from tea exports in 2024, with an increase of more than 9.0 per cent year-on-year, state media reported on Wednesday. Sri Lanka exported 245.79 million kilos of tea in 2024, up from 241.91 million kilos in 2023, state media reported, adding that on average, the country earned 5.84 dollars per kilo of tea exported in 2024, reports Xinhua. Tea is one of Sri Lanka's main foreign revenue generators. According to local reports, Iraq was the top importer of Sri Lankan tea, followed by Russia and the United Arab Emirates.
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ চাঁদাবাজি, মজুতদারি নিয়ন্ত্রণে ব্যর্থতা: সিপিডি
The Business Standard
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, চাঁদাবাজি ও মজুতদারি নিয়ন্ত্রণ করতে না পারায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এত বেশি। তিনি বলেন, এছাড়াও নিম্নমানের সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিকভাবে সরবরাহকে ব্যাহত করে এমন অপ্রত্যাশিত আবহাওয়াও এ ক্ষেত্রে প্রভাব ফেলছে।
বুধবার (২৯ জানুয়ারি) সংস্থাটির কার্যালয়ে সিপিডি আয়োজিত 'সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ'- শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে 'বাংলাদেশ অর্থনীতি ২০২৪-২৫ প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা'- শীর্ষক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
Country largely bypasses industrialization
The Financial Express
Non-agricultural economic units like business establishments numbered 11.88 million in 2024 with a 51.91-percent growth in last 11 years from 7.82 million in 2013 as per official count, but economists see deviation from economic-expansion trajectory. They point out growth path of developed economies -- a transition from agriculture to manufacturing to services sector. However, less than 0.14 million, only 3.42 per cent of 4.06 million new units, have been established to operate business in the manufacturing sector, while the remaining 96.58 per cent in the services sector, reveals the preliminary report on the Economic Census done by Bangladesh Bureau of Statistics (BBS).
Potential offshore Sangu platform lies idle
The Financial Express
Bangladesh's maiden offshore hydrocarbon platform worth around US$300 million lies long idle since the dereliction of Sangu gas field over a decade ago despite its potential for using as a facility to re-gasify liquefied gases.
Sources say the facility with subsea pipeline and an onshore processing unit has been laid to waste for government negligence, while private companies making the most out of domestic gas shortages and import of liquid gases.
"Neither did the government take any initiative to utilize the infrastructure itself nor lease it out to any interested sponsor to operate it," says one insider about the missed opportunity for a decade or so.
ডিপসিকের অভিষেকে রাতারাতি টালমাটাল বৈশ্বিক পুঁজিবাজার
Bonik Barta
চীনা এআই চ্যাটবট ডিপসিক আর১ উন্মোচনের পর রীতিমতো টালমাটাল প্রযুক্তি দুনিয়া। অবশ্যম্ভাবীভাবে এর প্রভাব পড়েছে বৈশ্বিক পুঁজিবাজারে। কারণ গত কয়েক বছর পুঁজিবাজারের উত্থান-পতনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান বিকাশ। এরই মাঝে কম খরচে চ্যাটবট বানিয়ে এ খাতের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগকে প্রশ্নের মুখে ফেলেছে চীন। যার ধাক্কায় রাতারাতি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর সূচকের বাজারমূল্য ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার কমে গেছে। ইউরোপসহ বিশ্বের অন্যান্য স্থানের শীর্ষ প্রযুক্তি সূচকও নিম্নমুখী হয়েছে।
অনলাইনে গত সোমবার ডিপসিক আর১-এর একটি উন্মুক্ত সংস্করণের অভিষেক হয়। প্রথম দিনেই ওপেনএআইর বহুল ব্যবহৃত চ্যাটজিপিটিকে পেছনে ফেলে অ্যাপল অ্যাপ স্টোরে ডাউনলোডের শীর্ষে উঠে আসে এটি। ডিপসিকের উত্থানকে ১৯৫৭ সালে স্পুটনিক স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে তুলনা করেছেন মার্কিন শীর্ষ ভেঞ্চার পুঁজিপতি মার্ক অ্যান্ড্রিসেন। ওই স্যাটেলাইট উৎক্ষেপণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মহাকাশ দ্বৈরথের সূচনা হয়েছিল।
হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বাড়লেও ক্রেতা কমেছে
Bonik Barta
বাজারে চালের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। কিন্তু কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না। ফলে আমদানীকৃত চাল বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন অনেক আমদানিকারক। সরকার নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবি এবং ওএমএসের মাধ্যমে খোলাবাজারে চাল বিক্রির কারণে চাহিদা কমে গিয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে দাবি চাল কিনতে আসা পাইকারদের। জানা যায়, ধানের মূল্যবৃদ্ধির অজুহাতে হঠাৎ করে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। সেই সঙ্গে প্রত্যাহার করা হয় আমদানি শুল্ক। এরপর ১১ নভেম্বর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। প্রথম দিকে আমদানির পরিমাণ কম থাকলেও পরে তা বেড়েছে। বর্তমানে এ বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৫০-৭০ ট্রাক চাল আমদানি হচ্ছে। তবে আমদানি বাড়লেও ক্রেতার সংখ্যা কমে গেছে। বিক্রি না হওয়ায় বন্দরের অভ্যন্তরে চালবোঝাই ট্রাকগুলোকে আটকে থাকতে দেখা গেছে।
চারদিনে কর্মসপ্তাহ স্থায়ী করল দুই শতাধিক ব্রিটিশ প্রতিষ্ঠান
Bonik Barta
দুই শতাধিক ব্রিটিশ প্রতিষ্ঠান স্থায়ীভাবে চারদিনের কর্মসপ্তাহ চালু করেছে। এতে কর্মীদের বেতন প্রভাবিত হবে না। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মার্কেটিং এজেন্সি, আইটি ফার্ম ও পরামর্শক সংস্থা থেকে শুরু করে চ্যারিটি খাতের কোম্পানিগুলো। সম্মিলিতভাবে তাদের কর্মী সংখ্যা পাঁচ হাজারের বেশি। এ বিষয়ে ফোর ডে উইক ফাউন্ডেশনের ক্যাম্পেইন ডিরেক্টর জো রাইল বলেন, ‘১০০ বছর আগে উদ্ভাবিত হয়েছিল পাঁচদিনের কর্মসপ্তাহ এবং এখন এটি সময়োপযোগী নয়। চারদিনে কর্মসপ্তাহ ৫০ শতাংশের বেশি অবসরের সঙ্গে মানুষকে আরো সুখী ও পরিপূর্ণ জীবনযাপনের স্বাধীনতা দেয়।’
তিন প্রান্তিকে ৪৫৯ কোটি টাকা মুনাফা করেছে ম্যারিকো
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) ৪৫৮ কোটি ৭৯ লাখ টাকা মুনাফা করেছে, আগের হিসাব বছরে যা ছিল ৩৫৯ কোটি ৮০ লাখ টাকা। গত বছরের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ২৭ দশমিক ৫১ শতাংশ। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ৪৪০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (এপ্রিল-ডিসেম্বর) ম্যারিকোর আয় হয়েছে ১ হাজার ২৪৫ কোটি টাকা, আগের প্রান্তিকে একই সময়ে যা ছিল ১ হাজার ১০৯ কোটি ৫২ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১৪ টাকা ২২ পয়সা।
পঞ্চগড়ে চা বোর্ডের চেয়ারম্যান উত্তরবঙ্গের অর্ধেক চা যাচ্ছে না নিলাম কেন্দ্রে
Bonik Barta
পঞ্চগড়সহ উত্তরবঙ্গের অর্ধেক চা নিলাম কেন্দ্রে যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান শেখ মো. সরওয়ার হোসেন।
পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল চা চোরাচালান রোধ ও উত্তরাঞ্চলের চা শিল্পের উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সভার আয়োজন করে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়।
চা বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘সাময়িক লোভে পড়ে অনেকে অনিয়ম করছেন। কিন্তু পাতা তো ফ্যাক্টরিতে ঢুকছে আর চা-ও উৎপাদন হচ্ছে। কেউ এখান থেকে ট্রাকে পাঠাচ্ছেন এবং এটা অকশন সেন্টারে না গিয়ে অন্য জায়গায় যাচ্ছে। বলা যায় পঞ্চগড়সহ উত্তরবঙ্গের ৫০ শতাংশ চা নিলাম কেন্দ্রে যাচ্ছে না।’ চা চোরাচালান বন্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘অবৈধ চা যে প্রতিষ্ঠান পরিবহন করবে, কেনা-বেচায় জড়িত থাকবে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা করবে চা বোর্ড।’
দুর্বল ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন আমানতকারীরা —গভর্নর
Bonik Barta
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আমানতকারীদের আশ্বস্ত করে বলেছেন, ‘দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের জমা টাকা ফেরত পাবেন, তবে সেজন্য সময় দিতে হবে। ধাপে ধাপে টাকা ফেরত দেয়া হবে।’
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষুদ্র ঋণ পরিস্থিতি নিয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) প্রতিবেদন প্রকাশ করা হয়। দুর্বল ব্যাংকে টাকা আটকা পড়ার দায় গ্রাহকদের দিয়ে আহসান এইচ মনসুর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ১০ বছর আগে থেকে বলে আসছি এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না। কিন্তু আপনারা টাকা রেখেছেন। তারা ২ শতাংশ সুদ বেশি দিয়েছে, আপনারা সেখানেই টাকা রেখেছেন। এখন ধরা খেয়েছেন।’ আমানতকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘এখন আমরা আপনাদের উদ্ধার করব; কিন্তু এখনই সেটি পারা যাবে না। আমরা ধাপে ধাপে করব; সেজন্য সময় দিতে হবে।’
Aircraft shortages stifle Biman's revenue potential
The Financial Express
Biman Bangladesh Airlines is unable to operate flights to potentially profitable international destinations due to aircraft shortages, its Managing Director and Chief Executive Officer (CEO) Dr Md Shafiqur Rahman has told The Financial Express. This is depriving the country's largest airline, as well as the national flag carrier, of a huge amount of potential revenue, he said. However, he said some aircraft would be added to the fleet on lease in a few months to operate flights to new destinations. "We cannot expand our routes due to aircraft shortages. We are trying to get some aircraft on a long-term lease. The planes will be purchased eventually," said Rahman. Biman now operates flights to 30 domestic and international destinations with 21 aircraft.
সম্পূরক শুল্ক প্রত্যাহার চাইছেন স্থানীয় রঙ উৎপাদকরা
Bonik Barta
সম্প্রতি সরকারের পক্ষ থেকে সরবরাহ পর্যায়ে রঙের ওপর সম্পূরক শুল্কহার ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়। এতে স্থানীয় রঙ উৎপাদকদের ওপর করভার আরো বেড়েছে। এ অবস্থায় সরবরাহ পর্যায়ে প্রাইমারসহ রঙের ওপর সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিপিএমএ)। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও বার্জার পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও পরিচালক মহসিন হাবিব চৌধুরী।
Unskilled workers still dominate manpower exports
The Financial Express
Unskilled migrants continue to dominate the manpower export in the country despite an overall decline in the sector.
Experts have attributed this negative trend to a lack of vocational education and language skills, among other limitations. The Bureau of Manpower, Employment and Training (BMET) has categorized migrant workers into four skill levels: professionals, skilled, semi-skilled and unskilled workers.
অর্থ উপদেষ্টা, মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি
Bonik Barta
সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন কি পাবেন না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সরকারি চাকরিজীবীরা কি মহার্ঘ ভাতা পাচ্ছেন? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে আর্থ উপদেষ্টা বলেন, ‘মহার্ঘ ভাতার বিষয়ে এখন আমরা কোনো সিদ্ধান্ত নেইনি।’ তাহলে কি মহার্ঘ ভাতার বিষয় থেকে সরকার সরে আসছে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মহার্ঘ ভাতার ঘোষণা কে দিলো? কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে এলে তারপরে সিদ্ধান্ত নেবো দেবো কি দেবো না, কত (দেবো), তারপর ঘোষণা দেবো।’
এ সময় সাংবাদিকরা জানতে চান অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা গেছে কি না- এর উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা তো এখনো ঘোষণা দেইনি। আমি তো এখনো সিদ্ধান্ত নেইনি।’
সম্প্রতি সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ। তবে এরই মধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) বাদ দেয়ার সুপারিশও করা হয়। অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থবছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা।
Walton's profit surges 12pc in Q2, on higher revenue, lower finance cost
The Financial Express
Local tech giant Walton Hi-Tech Industries secured a 12.4 per cent year-on-year growth in profit in the second quarter through December to Tk 1.55 billion as its revenue increased but finance cost fell. The earnings per share rose to Tk 5.13 in October-December last year from Tk 4.56 in the same quarter the year before. In the quarter through December last year, revenue jumped 14.29 per cent year-on-year to Tk 13.32 billion.
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং বিভাগে যুক্ত হলো নতুন এয়ার কন্ডিশনিং ইউনিট ও বেল্ট লোডার
Bonik Barta
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধিতে যুক্ত হয়েছে ৭টি এয়ার কন্ডিশনিং ইউনিট, ২টি এয়ার স্টার্ট ইউনিট ও ৯টি বেল্ট লোডার। এসব সরঞ্জাম এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে শিগগিরই বহরে যুক্ত হবে আরো ৪টি অ্যাম্বুলিফট, ২টি কন্টেইনার প্যালেট লোডার, ১২টি কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার, ৪টি পুশব্যাক টো-ট্রাক্টর, ৬টি প্যাসেঞ্জার স্টেপ, ২৫০টি ব্যাগেজ কার্ট এবং ৪০০টি ইউএলডি। এ প্রসঙ্গে বিমান কর্তৃপক্ষ জানায়, নতুন সরঞ্জাম যুক্ত হলে অসুস্থ যাত্রী পরিবহন, দ্রুত ব্যাগেজ পরিবহন ও ডেলিভারি এবং যাত্রী ওঠা-নামার কাজ আরো গতিশীল হবে। এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর কমিশনিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই এয়ার স্টার্ট ইউনিট ও বেল্ট লোডারের কমিশনিং সম্পন্ন হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সক্ষমতা বাড়াতে মোট ৮৮টি মটরাইজড ও ৬৫০টি নন-মটরাইজড সরঞ্জাম ক্রয়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। গত দুই বছরে ৪৮টি মটরাইজড ও ৩৫০টি নন-মটরাইজড সরঞ্জাম বহরে যুক্ত করা হয়েছে।
Contract farmers face hefty losses after tomato harvest
The Financial Express
Standing on his sprawling 75-bigha (approximately 19 hectares) tomato farmland in Godagari, Rajshahi, Md Ifetkhar Ahmed, a nationally awarded farmer (2007), speaks on a frustrating note. While his initial harvests fetched a decent price, more than 60 per cent of his tomatoes still remain in fields unsold. Mr Ahmed cultivated the crop under the supervision of leading agro-processing company - PRAN -- under an agreement to sell the remainder to the company at a market rate after initial harvests. However, the company has reneged on its commitment, citing rising production costs due to a recent VAT hike on tomato-based products like ketchup and sauce.
রাজস্ব ব্যবহারে শৃঙ্খলা না থাকায় বাড়ছে করের বোঝা
Bonik Barta
প্রতি বাজেটে লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আহরণ হয় কম। আবার এ রাজস্ব ব্যবহারের ক্ষেত্রেও কোনো শৃঙ্খলা নেই। ব্যবহারকারীরা প্রকল্পের নামে এ অর্থ নয়ছয় করেন। এতে করের বোঝাও বাড়ছে। রাজস্বের যথাযথ ও দক্ষ ব্যবহার যাতে হয় সেজন্য রাজনৈতিক নেতৃত্বকে ঠিক করতে হবে যে বাংলাদেশ ঋণ করে ঘি খাবে না। রাজধানীতে গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারবিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এ আলোচনার আয়োজন করে।
বৈঠকে এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সংস্কার কমিটির প্রধান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ‘এনবিআর থেকে নীতি বিভাগ আলাদা হয়ে গেলে ২৪ শতাংশ সমস্যার সমাধান হয়ে যাবে। আর ডিজিটালাইজেশন সম্পন্ন হলে প্রায় ৪৭ শতাংশ সমস্যার সমাধান ও সংস্কার হয়ে যাবে। বাকি থাকে কর বাড়ানো-কমানোর বিষয়। এগুলো প্রতি বছর বাজেটের আগে আলোচনা হয়। আমরা এ বিষয়েও উদ্যোগ নেব।’
US-based Cargill India seeks to set up bonded warehouses in BD
The Financial Express
Cargill India, a US-based company, has sought permission to establish bonded warehouses in Bangladesh's customs zones to import cotton with duty-free facilities, sources say. It has also requested to allow the export of surplus cotton to other countries after meeting local demand. The company recently made the request to the Bangladesh embassy in Washington in a letter. The embassy forwarded the letter to the National Board of Revenue (NBR) and requested to take necessary steps in this connection. When contacted, senior officials of the commerce ministry and NBR said they have received the proposal and are scrutinizing it, adding it will take time to make a decision.
Tk8,631cr proposed for MRT-1 as construction begins in FY26
The Business Standard
The Road Transport and Highways Division has proposed Tk8,631 crore for MRT Line-1 in the upcoming budget, more than double the allocation for FY25.In the FY25 Annual Development Programme (ADP), the government initially allocated Tk3,594 crore for MRT Line-1, which was later revised down to Tk2,126 crore. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel
The demand for funds has surged as the Mass Rapid Transit Line-1 – stretching from the airport to Kamalapur and from Natun Bazar to Pitalganj in Rupganj – will enter the main construction phase next fiscal year. Project Director Abul Kashem Bhuiyan told The Business Standard, "Of the 12 packages for MRT-1, 11 have completed the tendering process, and the final package will be completed next week."
Bangladesh faces uneven economic shift as manufacturing declines, services rise
The Business Standard
Bangladesh has experienced a downturn in manufacturing over the last decade, coupled with a surge in the services sector — marking a shift away from the typical pattern seen in developed economies.
Unlike advanced nations, which transition to service-led growth after robust industrialisation, this shift in Bangladesh points out structural weaknesses, and policy inconsistency including a lack of investment in manufacturing and an increasing reliance on imported goods, according to economists and businesses.
Govt to clear Beximco workers' dues by selling mortgaged shares
The Business Standard
The government will arrange the sale of Beximco's mortgaged shares in Beximco Pharmaceuticals and Shinepukur Ceramics to clear dues of workers from laid-off factories by February, said Labour Adviser Brig Gen (retd) M Sakhawat Hossain.
"The Finance Division will take necessary steps in this matter. The funds generated from this sale will be used to pay workers' gratuity, service benefits, and any other legally required payments," said Sakhawat, also convener of the Advisory Council Committee formed to review the labour and business situation at Beximco Industrial Park.
Marico's profit soars 27pc on higher revenue, finance income
The Financial Express
Multinational company Marico Bangladesh registered a 27 per cent year-on-year growth in profit in the third quarter through December last year, driven by increased revenue and finance income.
The company's income grew almost at the same pace in the nine months through December last year, compared to the same period the year before. "The company's top line growth -- revenue growth -- was significantly high, compared to many local companies," said Md. Moniruzzaman, managing director of Prime Bank Securities.
Marico witnessed a 20 per cent year-in-year growth in revenue to Tk 4.04 billion in Q3. The growth is significant for a listed company against the backdrop of the sluggish economy; many local companies are struggling to survive.
Meanwhile, Marico declared 440 per cent interim cash dividends, based on the audited financial statements for the nine-month period ended in December last year. Shareholders will get Tk 44 per share against the face value of Tk 10 per share.
উৎপাদন খাত স্থবির, সেবা খাতে প্রবৃদ্ধি; বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হয়েছে অসম প্রবণতা
The Business Standard
গত এক দশকে বাংলাদেশে উৎপাদন খাত স্থবির হয়ে পড়েছে, বিপরীতে সেবা খাতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে—যা উন্নত অর্থনীতির প্রচলিত প্রবণতা থেকে ভিন্ন। সাধারণত উন্নত দেশগুলোতে শক্তিশালী শিল্পায়নের পর অর্থনীতির প্রবৃদ্ধি সেবা-নির্ভর হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এ পরিবর্তন কাঠামোগত দুর্বলতা ও নীতিগত অসঙ্গতির প্রতিফলন বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে, উৎপাদন খাতে বিনিয়োগের অভাব এবং আমদানির ওপর বাড়তি নির্ভরতা এর অন্যতম কারণ।
বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেন, প্রায়ই 'প্রিম্যাচিউর ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন' বলে পরিচিত এ প্রবণতা দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। কারণ, উৎপাদন খাত ঐতিহ্যগতভাবে কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। সেবা খাত সম্প্রসারিত হলেও, এটি শিল্প খাতের পতনের ফলে সৃষ্ট শূন্যতা পূরণ করতে পারেনি।
২০২৬ অর্থবছরে শুরু হবে এমআরটি-১ এর মূল নির্মাণকাজ; ৮,৬৩১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
The Business Standard
পুরোদমে নির্মাণকাজ চালিয়ে যেতে, আগামী অর্থবছরে (২০২৫-২৬) মেট্রোরেলের বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুনবাজার থেকে পিতলগঞ্জ পর্যন্ত এমআরটি-১ লাইন নির্মাণে বরাদ্দ বাড়িয়ে ৮,৬৩১ কোটি টাকা করার প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ– যা চলতি অর্থবছরের বরাদ্দের তুলনায় দ্বিগুণেরও বেশি।
চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মেট্রোরেল বা এমআরটি-১ প্রকল্পে বরাদ্দ ছিল ৩,৫৯৪.৩৭ কোটি টাকা– যা সংশোধিত এডিপিতে কমিয়ে ২,১২৬ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুনবাজার থেকে পিতলগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত এমআরটি-১ লাইনের মূল নির্মাণকাজ আগামী অর্থবছরে শুরু হবে। ফলে এ প্রকল্পে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থবছরের প্রথম ৬ মাসে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৬৭.১১%
The Business Standard
ডিসেম্বরে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির কাছ থেকে ১ বিলিয়ন ডলারের বেশি বাজেট সহায়তা পাওয়ার পরও চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে ৬৭.১১ শতাংশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডির তথ্য বলছে, জুলাই-ডিসেম্বর সময়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রায় সোয়া ২ বিলিয়ন ডলারের ঋণের প্রতিশ্রুতি পেয়েছে। গেল অর্থবছরের একই সময়ে যা ছিল প্রায় ৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণের প্রতিশ্রুতি কমেছে প্রায় পৌণে পাঁচ বিলিয়ন ডলার।