30-Jan-2025

Friday 31 January 2025

01-Feb-2025

Persistent headwinds and concerns in external sector

The Financial Express

Amid the prevailing bleak macroeconomic scenario and the pressure on several fronts, the external sector performance during the first half of FY25 offers some much needed and welcome relief to the Bangladesh economy. The positive changes are underpinned by the robust performance of most of the attendant correlates that inform the country’s external sector outcomes. Exports posted robust growth during the first half (July-Dec) of FY25 as did the earnings from remittance inflows. The slide experienced by the foreign exchange reserves was halted, and the exchange rate of Bangladeshi Taka (BDT) against major currencies stabilized, although some volatility in the reserve position continues to persist. Improved trade and current account balance, as also the overall balance of payments situation, allowed going for some de-restriction of import activities. To what extent the positive trends will continue over the second half of FY25 is, however, uncertain, particularly because some of the headwinds are becoming gradually discernible.

ডাচ এফএমও থেকে ৬০ কোটি টাকায় ওমেরা-র ১২.৫ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে এমজেএল বাংলাদেশ

The Business Standard

দেশের বৃহত্তম লুব্রিকেন্ট কোম্পানি এমজেএল বাংলাদেশ ডাচ উন্নয়ন ব্যাংক এফএমও থেকে ওমেরা পেট্রোলিয়ামের ১২.৫ শতাংশ শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটিতে তাদের মালিকানা আরও শক্তিশালী করতে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানটি এফএমও থেকে ওমেরা পেট্রোলিয়ামের ২ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ৯১৭টি শেয়ার কিনে নেবে। প্রতিটি শেয়ারের দর পড়বে ২১.৮০ টাকা। অর্থাৎ এফএমওর অংশীদারত্ব পেতে ৬০.৪৯ কোটি টাকা বিনিয়োগ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল।ডাচ ঋণদাতা ব্যাংকটি ২০১৫ সালে প্রথমে শেয়ারপ্রতি ১৮ টাকা দরে ওমেরায় বিনিয়োগ করেছিল।বুধবার এমজেএল বাংলাদেশের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ ঘোষণা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকের অফশোর ইউনিট স্পেশালাইজড-জোনের প্রতিষ্ঠানের যন্ত্রপাতি আমদানিতে অর্থায়ন করতে পারে

The Business Standard

এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো (ওবিইউ) কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই দেশের বায়ার্স ক্রেডিটের আওতায় স্পেশালাইজড জোনগুলোর (এসজেড) সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য তিন বছর পর্যন্ত মূলধনী যন্ত্রপাতি আমদানিতে অর্থায়ন করতে পারবে। বায়ার্স ক্রেডিট হলো অন্য দেশের বিক্রেতার কাছ থেকে পণ্য বা পরিষেবা ক্রয় সহজতর করার জন্য বিদেশি ব্যবসাপ্রতিষ্ঠানকে দেওয়া ঋণ। বৃহস্পতিবার জারি করা বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলারে বলা হয়েছে, ওবিইউগুলো তাদের রেগুলেটরি ক্যাপিটালের ৩০ শতাংশ পর্যন্ত, অথবা সময়ে সময়ে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত সীমা পর্যন্ত তাদের ডমেস্টিক ব্যাংকিং ইউনিট (ডিবিইউ) থেকে অর্থ ধার নিতে পারবে।

ফেডারেল ঋণ ও অনুদান স্থগিতে মার্কিন অর্থনীতি ডোবার শঙ্কা

Bonik Barta

ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্য করতে শত শত কোটি ডলারের ফেডারেল অনুদান ও ঋণছাড় স্থগিত করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক নির্দেশনার মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এরই মধ্যে অর্থপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার প্রভাব অনুভব করার কথা জানিয়েছে অনেক সংস্থা ও রাজ্য সরকার। বিশ্লেষকরা বলছেন, এতে সার্বিকভাবে অথনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিসের ভারপ্রাপ্ত পরিচালকের স্বাক্ষরিত দুই পৃষ্ঠা ও এক হাজারের কম শব্দের ওই নির্দেশনায় বলা হয়, সরকারি অর্থায়ন ট্রাম্প প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মার্ক্সবাদী সমতা, ট্রান্সজেন্ডারবাদ বা গ্রিন নিউ ডিলের (জিএনডি) মতো পরিবেশবাদী নীতি বাস্তবায়নে সরকারি অর্থ ব্যবহার করা যাবে না।

উন্নয়ন-জ্বালানিসহ বিভিন্ন খাতে বড় বিনিয়োগের প্রস্তাব

Bonik Barta

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়ের অংশীদার জেন্ট্রি বিচ। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অধ্যাপক ইউনূস বিচকে বাংলাদেশের ‘গুরুত্বপূর্ণ সময়ে’ বিনিয়োগ করার জন্য স্বাগত জানান। এ সময় জেন্ট্রি বিচ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। হাইগ্রাউন্ড হোল্ডিংসের সিইও ও প্রতিষ্ঠাতা জেন্ট্রি বিচের কোম্পানি বাংলাদেশে একাধিক সম্পদ অধিগ্রহণ করেছে। দেশের জ্বালানি, অর্থনীতি এবং অন্যান্য বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করতে চায়।

রাইস ব্র্যান অয়েল রফতানিতে শুল্ক আরোপের সুপারিশ

Bonik Barta

রাইস ব্র্যান অয়েল রফতানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) আরোপের সুপারিশ করে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সম্প্রতি এনবিআর চেয়ারম্যানকে এ চিঠি দেয়া হয়। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান একেএম মকসুদুল আরেফীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগত রমজানে স্থানীয় বাজারে ভোজ্যতেলের বাড়তি চাহিদা সৃষ্টি হয়। বর্ধিত চাহিদা মোকাবেলায় আমদানি করা ভোজ্যতেলের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত রাইস ব্রান অয়েল স্থানীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এতে সয়াবিন ও পাম অয়েল আমদানিতে ব্যবহৃত বৈদেশিক মুদ্রার আনুপাতিক সাশ্রয় হবে। তাই আসন্ন রমজানকে সামনে রেখে রাইস ব্র্যান অয়েলে রফতানি নিরুৎসাহিত করতে কমিশনের সুপারিশের ত্বরিত প্রতিফলন জরুরি হিসেবে বিবেচনা করা যেতে পারে।

৫০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগ

Bonik Barta

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য ৫০ কোটি টাকার বেশি এমন খেলাপি ঋণ পুনঃতফসিলের বিশেষ সুযোগ দেয়া হচ্ছে। তবে বিশেষ এ সুবিধা কেবল তারাই পাবেন, যারা নিয়ন্ত্রণবহির্ভূত কারণে ঋণখেলাপি হয়ে গেছেন। খেলাপিদের আবেদন যাচাই-বাছাই করতে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালককে (ইডি) এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। বর্তমানে বিভাগটির দায়িত্বপ্রাপ্ত ইডি হিসেবে আছেন মো. মেজবাউল হক। কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ড. দেলোয়ার হোসেন, অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ, ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে আছেন হক’স বে অটোমোবাইলসের কর্ণধার আবদুল হক। আর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (ডিভিশন-১) পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকীকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এসব তথ্য জানানো হয়।