26-Nov-2024

Wednesday 27 November 2024

28-Nov-2024

ন্যূনতম খাদ্য গ্রহণে খরচ করতে হচ্ছে দারিদ্র্যসীমার ব্যয়ের চেয়ে প্রায় ৭০% বেশি

Bonik Barta

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে সুস্থভাবে জীবনধারণের জন্য প্রতিদিন যে পরিমাণ খাদ্যশক্তি (২ হাজার ১০০ কিলোক্যালরি) গ্রহণ করতে হয়, তাতে প্রতি মাসে ব্যয় হওয়ার কথা ১ হাজার ৮০০ টাকা।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে সুস্থভাবে জীবনধারণের জন্য প্রতিদিন যে পরিমাণ খাদ্যশক্তি (২ হাজার ১০০ কিলোক্যালরি) গ্রহণ করতে হয়, তাতে প্রতি মাসে ব্যয় হওয়ার কথা ১ হাজার ৮০০ টাকা। সরকারিভাবে এটিকেই ফুড পোভার্টি লাইন বা খাদ্য দারিদ্র্যসীমা হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) চলতি সপ্তাহে প্রকাশিত এক হিসাব অনুযায়ী, জীবন ধারণের জন্য ন্যূনতম খাদ্যশক্তিসমৃদ্ধ খাবার গ্রহণ করতে এখন প্রতি মাসে মাথাপিছু ব্যয় করতে হচ্ছে ৩ হাজার ৫১ টাকা। সে অনুযায়ী, সুস্থভাবে বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবার গ্রহণে একজন মানুষের ব্যয় হচ্ছে খাদ্য দারিদ্র্যসীমার চেয়ে ৬৯ দশমিক ৫ শতাংশ বেশি।

আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে ব্যাংক লেনদেন

Bonik Barta

গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর দেশের ব্যাংকগুলোয় অর্থ লেনদেনে যে ভাটা পড়েছিল, তা কাটিয়ে উঠতে শুরু করেছে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ব্যাংক লেনদেনের প্রায় সব মাধ্যমে প্রবৃদ্ধি হয়েছে। এর মধ্যে রিয়েল টাইম গ্রস সেটলমেন্টে (আরটিজিএস) লেনদেন বেড়েছে প্রায় ১৪ শতাংশ। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমেও বেড়েছে লেনদেন। তবে সেপ্টেম্বরেও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি চেক নগদায়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে অর্থ লেনদেনের এ চিত্র পাওয়া গেছে।

মজুরি বাড়ালে দীর্ঘমেয়াদি ক্রয়াদেশের প্রতিশ্রুতি মার্কিন ক্রেতাদের

Bonik Barta

বাংলাদেশে শ্রমিকদের মজুরি বাড়ানো হলে দীর্ঘমেয়াদে ক্রয়াদেশের প্রতিশ্রুতিসহ পণ্যের মূল্য বৃদ্ধির মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক ক্রেতাপ্রতিষ্ঠান। সদ্যসমাপ্ত বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেয়া হয়। যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ২২-২৫ নভেম্বর ঢাকা সফর করে। বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা, স্থিতিশীলতা, প্রবৃদ্ধিসহ অর্থপূর্ণ ও মানসম্পন্ন কাজের সমর্থনে এ সফর করেন তারা। প্রতিনিধি দলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষে নেতৃত্ব দেন আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি।

অব্যবহৃত সরকারি জমিতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব

Bonik Barta

দেশে অব্যবহৃত যথেষ্ট সরকারি জমি রয়েছে। রেলওয়ে, সড়ক ও জনপথসহ যেসব অব্যবহৃত খাসজমি রয়েছে সেগুলো ব্যবহারের মাধ্যমে প্রায় ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত ‘রিনিউয়েবল এনার্জি, ডিকার্বনাইজেশন, অ্যান্ড এনার্জি ট্রান্সমিশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন।

আর্থিক অপরাধের কেন্দ্রস্থল হয়ে উঠছে হংকং

Bonik Barta

এশিয়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের দিকে অভিযোগের তীর ছুড়েছেন মার্কিন আইনপ্রণেতারা। চীনের সঙ্গে দেশটির বিদ্যমান রাজনৈতিক-অর্থনৈতিক উত্তেজনার চাপ স্পষ্ট এ অভিযোগে। আইনপ্রণেতাদের মতে, চীনের অধীনে থাকা অঞ্চলটি আর্থিক অপরাধের কেন্দ্রস্থল হয়ে উঠছে। শহরটি এখন অর্থ পাচার ও নিষেধাজ্ঞা এড়ানোর জন্য অন্যতম শীর্ষস্থান। বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে প্রযুক্তি স্থানান্তর ও বাণিজ্যের জন্য হংকং ব্যবহার হচ্ছে। প্রতিনিধি পরিষদে আইনপ্রণেতাদের পরামর্শ হলো মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন যেন হংকংয়ের ব্যাংক খাতের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করেন।

দায়িত্ব নেয়ার প্রথম দিনে তিন দেশের পণ্যে শুল্ক আরোপ

Bonik Barta

হোয়াইট হাউজে প্রবেশের প্রথম দিনেই চীন, মেক্সিকো ও কানাডার ওপর নতুন শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান বন্ধে এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসি। ২০ জানুয়ারি অভিষেকের পর পরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করবেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রে চীন কৃত্রিম আফিম ফেন্টানিল পাচার বন্ধ না করা পর্যন্ত দেশটির পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

মাঝারি প্রবৃদ্ধিতে মন্দা এড়াল জার্মান অর্থনীতি

Bonik Barta

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বরে) দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানি। প্রবৃদ্ধির এ হার প্রাথমিক প্রতিবেদনের দশমিক ২ শতাংশের তুলনায় কম। তবে মাঝারি মানের প্রবৃদ্ধি জার্মান অর্থনীতিকে সম্ভাব্য মন্দা এড়াতে সাহায্য করেছে। খবর ইউরো নিউজ। বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি-জুন) জার্মানির অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল একদম মন্থর। এরপর দ্বিতীয়ার্ধ মাঝারি ধরনের প্রবৃদ্ধি নিয়ে শুরু হয়েছে। জার্মান পরিসংখ্যান দপ্তরের তথ্যানুযায়ী, তৃতীয় প্রান্তিকের জিডিপি আগের তিন মাসের (এপ্রিল-জুন) তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে।

২০৫০ সালের আগে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য পূরণ হবে না

Bonik Barta

ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) মহাপরিচালক ফ্রান্সেসকো লা ক্যামেরার মতে, বিশ্বব্যাপী শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর অর্জনযোগ্য, তবে তা ২০৫০ সালের আগে সম্ভব নয়। আজারবাইজানের বাকুতে সদ্যসমাপ্ত কপ২৯ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে বার্তা সংস্থা আনাদোলুর সঙ্গে আলাপকালে লা ক্যামেরা এ কথা বলেন। জলবায়ু পরিবর্তনের আন্তঃসরকারি প্যানেল আইপিসিসির সঙ্গে একমত পোষণ করে তিনি জানান, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রাক-শিল্পযুগের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত করতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা জরুরি ভিত্তিতে কমানো প্রয়োজন।

Inefficient chemical use in RMG costs billions, pollutes environment

The Business Standard

Inefficient use of chemicals in dyeing fabric in the export-oriented garments and textile industry results in nearly 70% of chemicals being wasted, amounting to billions of dollars, experts and entrepreneurs have said. These wasted chemicals are either treated at Effluent Treatment Plants (ETPs) at high costs or discharged into rivers and canals, causing significant environmental pollution. The RMG industry, however, has the potential to use chemicals more efficiently by implementing advanced technologies and increasing user awareness, they said during a roundtable at The Business Standard office in the capital's Eskaton on Monday.

ফর্মুলা ওয়ানে যুক্ত হচ্ছে ক্যাডিলাক

Bonik Barta

জেনারেল মোটরস (জিএম) তাদের ক্যাডিলাক ব্র্যান্ডের অধীনে ফর্মুলা ওয়ান বা এফ১ রেসিংয়ে প্রবেশ করতে যাচ্ছে। এর মাধ্যমে লিবার্টি মিডিয়ার মালিকানাধীন এ প্রতিযোগিতায় বড় ধরনের সম্প্রসারণ ঘটতে চলেছে। এফ১ এক ঘোষণায় জানিয়েছে, ২০২৬ সালের প্রতিযোগিতার ১১তম দল হিসেবে যোগ দিতে ‘প্রাথমিক’ চুক্তি করেছে জিএম। তবে চূড়ান্ত অনুমোদন এখনো বাকি রয়েছে। জিএম জানিয়েছে, এফ১-এ নিজস্ব প্রকৌশল ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করতে চায় কোম্পানি এবং দশকের শেষ নাগাদ নিজস্ব ইঞ্জিন বিকাশের মাধ্যমে সম্পূর্ণ স্বতন্ত্র দল গড়ে তুলবে। তবে প্রাথমিকভাবে তৃতীয় পক্ষের ইঞ্জিন ব্যবহার করবে ক্যাডিলাক।

ন্যাশনাল লাইফের জীবন বীমা তহবিল বেড়েছে ৭২৫ কোটি টাকা

Bonik Barta

বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জীবন বীমা তহবিল এ বছরের সেপ্টেম্বর শেষে ৫ হাজার ৬৯০ কোটি টাকায় দাঁড়িয়েছে, গত বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার ৯৬৫ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বীমা তহবিল বেড়েছে ৭২৫ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর) শেষে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবিসহ মোট ব্যয়ের তুলনায় মোট আয়ে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৮৯ কোটি টাকায়, আগের বছরের একই সময়ে যা ছিল ১৬৪ কোটি টাকা। চলতি ২০২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবিসহ মোট ব্যয়ের তুলনায় মোট আয়ে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৭১ কোটি টাকায়, আগের বছরের একই সময়ে যা ছিল ৩৫ কোটি টাকা।

জেড ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড

Bonik Barta

বিবিধ খাতের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ার বিদ্যমান ‘‌বি’ ক্যাটাগরি থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে। টানা দুই বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেয়ার কারণে গতকাল থেকে কোম্পানিটির ক্যাটাগরি অবনমন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনদিন পর সূচক কিছুটা বেড়েছে

Bonik Barta

দেশের পুঁজিবাজারে প্রায় দুই সপ্তাহ ধরে নিম্নমুখিতা বিরাজ করছে। এর মধ্যে টানা তিনদিন দরপতনের পর গতকাল প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্সে সামান্য পয়েন্ট যোগ হয়েছে। তবে এদিন বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির প্রবণতাও ছিল লক্ষণীয়। সূচকের পাশাপাশি গতকাল পুঁজিবাজারে দৈনিক লেনদেনও কিছুটা বেড়েছে।

মুন্নু এগ্রোর পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

Bonik Barta

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন কোম্পানিটির ৭২ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাছে কোম্পানিটির ৩ লাখ ৬৪ হাজার ৯২৭টি শেয়ার রয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৪ টাকা ৩ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে।

স্লট বুকিং নিয়ে দ্বন্দ্বে আমদানি রফতানি বন্ধ

Bonik Barta

মূল্যবৃদ্ধির অজুহাতে নিজ দেশে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে রফতানি করবে না বলে তিনদিন ধরে ট্রাকের স্লট বুকিং বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর প্রতিবাদে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ করে দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ-আলুসহ সব ধরনের পণ্যের আমদানি-রফতানিও বন্ধ হয়ে গেছে। বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় রফতানিকারকরা জানান, গত রোববার পেঁয়াজ ও আলুর স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। তবে ওইদিন আগের স্লট বুকিং অনুযায়ী বাংলাদেশে পণ্য দুটির রফতানি স্বাভাবিক ছিল। গত সোমবার নতুন করে স্লট বুকিং না হওয়ায় পেঁয়াজ রফতানি বন্ধ ছিল। তবে আগের স্লটের মাধ্যমে দুই ট্রাক আলু রফতানি হয়েছিল। তখন অন্যান্য পণ্যের রফতানিও স্বাভাবিক ছিল।

BB feeds four cash-hungry banks with Tk 185 billion

The Financial Express

High-powered money makes a big comeback in banking aid with the central bank already feeding four cash-hungry banks with Tk 185 billion under government policy to protect some crisis-ridden lenders. Sources at the Bangladesh Bank say the liquidity support is meant solely for "safeguarding depositors".The regulatory move comes as the banks have faced difficulties in payback to the depositors following reported massive loan-related irregularities during the Sheikh Hasina government. As a matter of fact, the depositors' trust on the banks has been on a downslide. To assist the banks regain the trust of the depositors, the BB took the direct cash-support recipe. Seeking anonymity, a BB official says they have decided to give liquidity supports directly from the central bank to the four struggling banks. Under the decision, the official adds, four banks have received cash supports from the central bank in-between Tk 40 billion and Tk 50 billion each.

Overdue import payment obligations stand at $500m

The Financial Express

Bangladesh Bank has sought clarification on overdue import-payment obligations from 35 scheduled banks as the amount stood at around US$500 million, officials said. The banks have also been instructed to submit the clarification to the central bank by Sunday next, according to a directive issued on Monday. "We'll take the next course of actions after receiving the clarification," a senior official at the BB told the FE on Tuesday, adding that it is a priority move to brighten the country's image abroad. He said the central bank will not tolerate any delay settling the dues against letters of credit (LCs) as the pressure on the country's foreign exchange (forex) market is now manageable. The exchange rate of Bangladesh Taka (BDT) against the US dollar has long been maintaining stability, indicating that the forex sales pressure on the market eased. The US currency is now selling to importers as well as the inter-bank market at Tk 120 each while the buying rate is offered to exporters at Tk 119, according to the market operators.

Multinationals seek predictability in business licensing, taxing

The Financial Express

Top business executives of multinational companies operating in Bangladesh urged the government to ensure predictability in licensing and tax measures alongside improving ease of doing business. Over a dozen chief executive officers, managing directors, and country heads of the multinationals Tuesday met Chief Adviser of the interim government Prof Muhammad Yunus at the State Guesthouse Jamuna discussing business and investment opportunities in Bangladesh, said a spokesperson for the CA office. Facilitating one-stop service in BIDA and improving country credit ratings to encourage investors to come to Bangladesh are also among major suggestions coming from the MNCs.

Chittagong bourse losing relevance as turnover remains low: Stakeholders

The Financial Express

The relevance of the Chittagong Stock Exchange (CSE) has been called into question for its insignificantly low turnover. At a time when the regulatory bodies are contemplating reforms for the market's development, stakeholders ask whether the port city bourse should continue to operate as an independent exchange at all. "It is time to think whether we should continue with the Chittagong Stock Exchange," said DSE Brokers Association (DBA) President Saiful Islam at a programme titled "Prospects & Challenges of Bangladesh Capital Market". The discussion was organised by the Bangladesh Merchant Bankers Association (BMBA).

Govt warned of rice shortage amid market instability

The Financial Express

The home ministry has warned the government about the possible shortfall of rice due to volatile global market, rising dollar price, soaring production cost and recent floods.Exploiting the issues, unscrupulous traders is destabilising the rice market by hoarding it, adversely affecting the country's consumers. The ministry has conducted an investigation against the backdrop of a hike in rice prices by Tk 2 to Tk 4 per kg in the last two weeks. They have placed a set of suggestions, including further strengthening the market monitoring activity. The FE has obtained a copy of the investigation report. According to the report, increased price of rice and key essentials have been impacting the image of the government. The report has recommended overseeing and monitoring regular production and supply of rice at the mills and mokams, identifying dishonest millers and traders and taking action against them, allowing traders to import a fixed amount of rice and stockpiling sufficient food grain aiming to keep the supply and prices stable.

DSEX edges up on rise of selective stocks

The Financial Express

Stocks ended slightly higher on Tuesday, as investors showed interest in some large-cap scrips. The prime index of the Dhaka Stock Exchange (DSE) rose 7 points to 5,143.13. The benchmark index of the Dhaka bourse managed to stay afloat following consecutive downbeat sessions, owing to investors' buying interest in particular large-cap scrips, while overall market sentiment remained subdued, according to EBL securities. The blue-chip index DS30, a group of 30 prominent companies, saw a 2.44 -point decline to 1894.30, while the DSES Index, which represents Shariah-based companies, experienced a 1-point increase to 1,148.51. Turnover, a crucial indicator of the market, was Tk 3.60 billion, up 3.20 per cent from the previous trading day.