27-Nov-2024

Thursday 28 November 2024

29-Nov-2024

বাংলাদেশের অর্থনীতি আগামী বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে

Bonik Barta

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড ‘নেভিগেটিং বাংলাদেশেস ক্রসরোডস’+ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে। অনুষ্ঠানটিতে বৈশ্বিক এবং এশিয়ার বাজারগুলোর সর্বশেষ অর্থনৈতিক চালচিত্র তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা করা হয়। ওয়েবিনারের প্রধান বক্তা এইচএসবিসির চিফ এশিয়া ইকোনমিস্ট এবং গ্লোবাল রিসার্চ এশিয়ার সহ-প্রধান ফ্রেডেরিক নিউম্যান সর্বশেষ অর্থনৈতিক গতিবিধির ওপর তার ধারণা তুলে ধরেন। বাংলাদেশের ওপর এইচএসবিসি গ্লোবাল রিসার্চের সর্বশেষ প্রতিবেদন ‘রিগেইনিং ব্যালেন্স- বাংলাদেশ লুকস টু রিকভারি’-র ওপর ভিত্তি করে নিউম্যান বলেন, যদিও বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত ৪.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, তবুও দেশটিতে আগামী বছরে ৭.১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হার উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে। এ প্রবৃদ্ধি মূলত রফতানি ও রেমিট্যান্স দ্বারা চালিত হবে; উভয়ই বিশ্ব অর্থনীতিতে চলমান চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ইতিবাচক লক্ষণ দেখাচ্ছে।

Export earnings rebound with 19pc growth in October

The Financial Express

Bangladesh’s export sector is showing signs of steady recovery, overcoming disruptions caused by the political turmoil in July and August that led to the ouster of the Awami League government.According to data from the National Board of Revenue (NBR), export earnings in October surged by approximately 19 per cent compared to the same period last year, reports UNB.Goods worth $15.88 billion were exported in the first four months of the current 2024-25 fiscal year, marking an increase of about 11 per cent compared to the same period in the previous fiscal year.In October alone, Bangladesh exported goods valued at $4.13 billion—$650 million or 18.68 per cent more than the corresponding month last year.

খেলাপি ঋণের মানদণ্ড আরও কঠিন করল বাংলাদেশ ব্যাংক

The Business Standard

২০২৫ সালের এপ্রিল থেকে তিন মাসের বেশি বকেয়া থাকা ঋণ নন-পারফর্মিং ঋণ (এনপিএল) হিসেবে চিহ্নিত হবে। বর্তমানে এ সময়সীমা ছয় মাস। বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মানদণ্ড ব্যাসেল-৩-এর সঙ্গে নিয়মটি মিলিয়ে এ পরিবর্তন আনছে। বুধবার (২৭ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক ঋণের শ্রেণিবিন্যাস ও প্রভিশন নীতিমালা সংশোধন করে একটি মাস্টার সার্কুলার জারি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ পরিবর্তনের ফলে অনেক ঋণ এনপিএল হিসেবে চিহ্নিত হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ২০১২ সাল থেকে ওভারডিউ নীতিমালা আন্তর্জাতিক মানের সঙ্গে মিল ছিল। তবে ২০১৯ সালে, আওয়ামী লীগ সরকারের সময়, মেয়াদি ঋণের ক্ষেত্রে প্রাথমিক তিন মাসের পর আরও ছয় মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হয়। এতে অনেক ইচ্ছাকৃত ঋণখেলাপি সুবিধা পেয়েছিলেন।

তারল্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে ৯০ দিন, ১৮০ দিনের বিল চালু কেন্দ্রীয় ব্যাংকের

The Business Standard

মুদ্রানীতি বাস্তবায়ন ও তারল্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে বর্তমান ৭, ১৪ ও ৩০ দিনের বিলের পাশাপাশি ৯০ দিন ও ১৮০দিন মেয়াদে বিল প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।এ লক্ষ্যে বুধবার (২৭ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।নতুন বিলের ক্ষেত্রেও আগের নিয়ম ও প্রবিধান অনুযায়ীই নিলাম অনুষ্ঠিত হবে।কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, একদিকে বাজার থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। অন্যদিকে, দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দেওয়া হচ্ছে। ফলে বাজারে অতিরিক্ত টাকা সরবরাহের ঝুঁকি রোধ করা যাচ্ছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: আইনশৃঙ্খলা ও জ্বালানি নিয়ে উদ্বিগ্ন বিদেশি বিনিয়োগকারীরা

The Business Standard

আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফরেন ইনভেস্টরস' চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সদস্য। তিনি বলেন, "আমরা মূলত দেশের বিদ্যমান অবস্থা এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করেছি।"গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এফআইসিসিআই-এর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হওয়ায় বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ নষ্ট হচ্ছে এবং বিদেশি বিনিয়োগকারীরাও আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। এসব সমস্যা দ্রুত সমাধান করার প্রস্তাব দিয়েছেন এফআইসিসিআইয়ের সদস্যরা।

তীব্র বাণিজ্য যুদ্ধের মঞ্চ প্রস্তুত করছেন ডোনাল্ড ট্রাম্প

Bonik Barta

যুক্তরাষ্ট্রে তিন দেশের পণ্যে আমদানির ওপর কঠোর শুল্ক আরোপের হুমকির মাধ্যমে চলমান বাণিজ্য যুদ্ধ আরো তীব্র করার মঞ্চ প্রস্তুত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনটাই ধারণা করছেন বাণিজ্য বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের একটি অংশ। তারা আরো জানান, এ ঘোষণার পরিপ্রেক্ষিতে মার্কিন ভোক্তা ও কোম্পানিগুলোকে উচ্চ ব্যয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।গত সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, কানাডা, মেক্সিকো ও চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করবেন। দেশগুলো অভিবাসন ও মাদকপ্রবাহ কমানোর ব্যবস্থা না নেয়া পর্যন্ত এ পদক্ষেপ চলবে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই এ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

দেশের বাইরে খেলাপির তকমা কাটাতে ঋণ বিনিময় চুক্তির পথে শ্রীলংকা

Bonik Barta

‘বৈদেশিক খেলাপির’ তকমা থেকে মুক্তি পেতে স্থানীয় বিনিয়োগকারীদের ঋণ বিনিময় চুক্তির প্রস্তাব দিয়েছে শ্রীলংকা সরকার। এ চুক্তি চূড়ান্ত হলে প্রায় সাড়ে ১২ হাজার কোটি ডলারের বন্ড ছাড়া হবে। বন্ডের ডলার দিয়ে বৈদেশিক ঋণখেলাপি থেকে মুক্তি পাওয়ার জোরালো সম্ভাবনা দেখছে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্রটি।২০২২ সালের মে মাসে শ্রীলংকা ডলারে ঋণ পরিশোধ বন্ধ করে দেয়। চীনসহ বেশ কয়েকটি ঋণদাতা দেশ ৪০ বিলিয়ন ডলারের বেশি ঋণ পুনর্গঠন নিয়ে একমত হতে না পারায় সমাধান বিলম্ব হয়েছিল। চলতি বছর জাম্বিয়া ও ঘানাও একই পদ্ধতিতে দীর্ঘস্থায়ী ঋণ সংকট সমাধান করেছে। শ্রীলংকার এ চুক্তি বাস্তবায়ন হলে প্রমাণ হবে সার্বভৌম ঋণ পুনর্গঠনের ব্যবস্থা এখনো কার্যকর।

সৌদি আরবে ২৭০০ কোটি ডলার ঘাটতির পূর্বাভাস

Bonik Barta

২০২৫ অর্থবছরের সাধারণ বাজেট অনুমোদন করেছে সৌদি আরব, সেখানে ১০ হাজার ১০০ কোটি সৌদি রিয়াল বা ২ হাজার ৭০০ কোটি ডলার ঘাটতির পূর্বাভাস দেয়া হয়েছে। জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা থেকে অর্থনীতিকে সরিয়ে নেয়ার লক্ষ্যে সংস্কারমূলক ব্যয় অব্যাহত রেখেছে দেশটি, বাজেট ঘাটতিতে এর প্রভাব রয়েছে। একই সঙ্গে জ্বালানি তেলবহির্ভূত খাত থেকে আয় বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। সৌদি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ বাজেট ঘাটতির পরিমাণ হবে দেশটির জিডিপির প্রায় ২ দশমিক ৩ শতাংশ। এর আগে সেপ্টেম্বরে প্রাথমিক পূর্বাভাস দিয়েছিল সৌদি সরকার, নতুন পূর্বাভাস এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ২০২৪ অর্থবছরের ২ দশমিক ৮ শতাংশ বা ৩ হাজার ৬০ কোটি ডলার বাজেট ঘাটতি আগামী অর্থবছরে কমে আসবে।

ইস্তানবুলের গ্র্যান্ড বাজারের গোলকধাঁধায় আকর্ষণ বাড়ছে

Bonik Barta

ইউরোপ ও এশিয়ার মেলবন্ধন হিসেবে পরিচিত তুরস্কের ইস্তানবুল। এখানকার প্রাণবন্ত একটি কেন্দ্র ১৪৬১ সালে ইস্তানবুলে প্রতিষ্ঠিত গ্র্যান্ড বাজার। প্রতি বছর প্রায় পাঁচ কোটি দর্শনার্থী এ বাজারের ২১টি প্রবেশদ্বার অতিক্রম করে। শত শত বছর ধরে গড়ে উঠেছে এখানকার ৬১টি গলির গোলকধাঁধা। যেখানে ছড়ানো রয়েছে স্বর্ণ, রত্ন, মসলা ও চামড়া বা ঐতিহ্যবাহী পণ্য দিয়ে সাজানো চার হাজার দোকান। ২০২৩ সালে ইস্তানবুল বিশ্বের সবচেয়ে বেশি ভ্রমণার্থী পাওয়া শহরের স্বীকৃতি পায়, যাদের মধ্যে ৪০ লাখ ২০ হাজার বিদেশী। তবে গ্র্যান্ড বাজারের বিশেষ বিশেষ অংশ এখনো শুধু নির্বাচিত ব্যক্তিরাই উপভোগ করতে পারেন। ২০২০ সালে বাজারের ছাদ পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে, এর আগে শুধু দোকান মালিকরা এটি ব্যবহার করতে পারতেন। এখন নিবন্ধিত ট্রাভেল এজেন্সি ও গাইডদের মাধ্যমে প্রতিদিন ১০ জনের একটি দর্শনার্থী দল ২০ মিনিটের জন্য ছাদ ভ্রমণে অংশ নিতে পারে।

Global toy market could be Bangladesh's next forex giant after RMG

The Business Standard

The booming global toy market remains largely untapped by Bangladeshi entrepreneurs, despite its potential to become the second-largest foreign currency earner after ready-made garments (RMG), provided there is necessary policy support from the government. Industry leaders told The Business Standard that many global fashion retailers also operate toy businesses alongside their fashion items, presenting a significant opportunity for Bangladesh. However, most local companies remain unaware of the sector's export potential. According to projections by market analysis and data firm Statista, the global toy market will reach approximately $150 billion by 2032, up from $102.8 billion in 2023.

ইতিহাদে যুক্ত হচ্ছে আরো নতুন ১০ গন্তব্য

Bonik Barta

আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, ২০২৫ সালে তারা ১০টি নতুন গন্তব্যে ফ্লাইট চালু করতে যাচ্ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস। নতুন রুটগুলোয় আবুধাবি থেকে এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিভিন্ন শহরে ফ্লাইট অন্তর্ভুক্ত থাকবে। তবে এর আগে ঘোষিত প্রাগ, ওয়ারশ ও আল আলামাইন নতুন রুটের অংশ নয়। ইতিহাদের লক্ষ্য অনুসারে, নতুন রুটগুলো আবুধাবিকে বিশ্বমানের পর্যটন ও ব্যবসা কেন্দ্র হিসেবে আরো বেশি দর্শনার্থী আকর্ষণ করতে সাহায্য করবে। ২০২৫ সালে দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) চালু হতে যাওয়া রুটের মধ্যে রয়েছে আলজিয়ার্স, আটলান্টা, চিয়াং মাই, হ্যানয়, হংকং, ক্রাবি, মেদান, নমপেন, তাইপে ও তিউনিস। নতুন পরিকল্পনা সম্পর্কে ইতিহাদের সিইও অ্যান্টোনিওল্ডো নেভস বলেন, ‘এমন শহরকে বেছে নিয়েছি, যা আমাদের অতিথিদের জন্য উল্লেখ করার মতো অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার ও সুবিধা সামনে আনে। এ মুহূর্ত শুধু আমাদের নেটওয়ার্ক সম্প্রসারণের নয়, এটি আবুধাবিকে সারা বিশ্বের সঙ্গে ভাগ করে নেয়ার বিষয়।’

All loans, advances classified if overdue for over three months

The Financial Express

All loans or advances will be counted as classified if overdue for over three months under a master plan meant to enhance risk-management capabilities of banks and transparency of financial reporting. The Bangladesh Bank (BB) master circular on loan classification and provisioning as per updated rules was rolled out Wednesday as a must-do for all categories of banks and lending. To this end, the circular states that the central bank plans to implement Expected Credit Loss (ECL) methodology-based provisioning system for banks in accordance with International Financial Reporting Standard (IFRS 9) by 2027. With the move that will be effective from April next year, the country's central bank will fully go by the standards of BASEL-III regarding loan-classification and-provisioning mechanism.

১১ হাজার কর্মী কমাচ্ছে থাইসেনক্রুপ

Bonik Barta

১১ হাজার কর্মী কমাচ্ছে জার্মানির বৃহত্তম ইস্পাত নির্মাতা থাইসেনক্রুপ এজি। এর মধ্যে ইস্পাত ইউনিটের পাঁচ হাজার কর্মী ছাঁটাই ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন হবে। বাকি ছয় হাজার অন্য কোথাও আউটসোর্স করা হবে। বর্তমানে এ ইউনিটে প্রায় ২৭ হাজার কর্মী রয়েছে। এশিয়ার শিল্প খাতের সঙ্গে প্রতিযোগিতা, বাজারে অতিরিক্ত ইস্পাত সরবরাহ, উচ্চ সুদহার ও জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতির কারণে কোম্পানিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। থাইসেনক্রুপ সম্প্রতি বার্ষিক ১৪০ কোটি ইউরো নিট লোকসানের ঘোষণা দিয়েছে। মূলত লোকসান কমাতে কর্মী ছাঁটাই করছে থাইসেনক্রুপ।

Garment export to EU market risks 20pc fall

The Financial Express

Bangladesh's garment export to the European Union market may fall 20 per cent under a combined effect of the country's LDC graduation and the EU-Vietnam Free Trade Agreement (EVFTA), economists say and show remedies. Vietnam's ready-made garment (RMG) export is currently subject to average 9.6-percent duty on the EU market that will hurtle down to zero-rated taxing by 2027 by virtue of EVFTA. On the contrary, Bangladesh is likely to count a jacked-up 12-percent duty after 2029 for the lapse of duty-free access to the EU under the Union's EBA programme, as a status-change cost the country's graduation from the least-developed country (LDC) club.

Sonali Bank urges govt to issue TK 60b bonds

The Financial Express

Sonali Bank PLC has requested the government to issue bonds worth Tk 60 billion to settle outstanding loans of the sugar mills and Bangladesh Sugar and Food Industries Corporation (BSFIC) with the proceeds, officials said. They said the state-owned bank has to make a hefty amount of provision against the loans due to expiry of the repayment tenure, leaving it with a severe capital shortfall and a negative impact on profitability. Managing Director & Chief Executive Officer of Sonal Bank Md. Shawkat Ali Khan recently requested the finance ministry to take necessary action regarding the issue.

১ শতাংশের বেশি বেড়েছে সূচক

Bonik Barta

দেশের পুঁজিবাজারে গতকাল সূচকের ঊর্ধ্বমুখিতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ শতাংশের বেশি বেড়েছে। সূচকের পাশাপাশি গতকাল এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেন বেড়েছে ২৫ শতাংশ। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল পুঁজিবাজারে লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সূচকের নেতিবাচক প্রবণতা দেখা যায়। এর পর থেকে শেয়ার ক্রয়ের চাপে পয়েন্ট বাড়তে থাকে সূচকের, যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। গতকাল ডিএসইএক্স সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ১৪৩ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে প্রায় ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮৯৪ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৭ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৪৮ পয়েন্ট।

ওয়ালটন উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এক উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।দেশের পুঁজিবাজারে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু হয় ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১১ হাজার ৯৪ কোটি ২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। এর মধ্যে ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ শেয়ারই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে দশমিক ৫২, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৯ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।

Power producers risk wiping out investors' funds as expiry nears

The Financial Express

Eight listed power producers have been losing revenue as the government has moved away from quick rental plants to ease the burden of capacity charge payments and bring down the price of electricity. Quick rental power plants were a quick but temporary solution to the power crisis. So, allowing the listing of companies, which were meant to have a short life, was a wrong move. Except for Summit Power, the seven other companies listed between 2010 and 2021. Some of them have already had their contracts with the government expired while others are approaching expiry of their deals to supply electricity to the national grid. Market experts say the companies, fully aware of the brevity of their business, passed on the risk to general people by raising money through initial public offerings.