চলতি অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলার
Bonik Barta
চলতি (২০২৬-২৭) অর্থবছরে শতকরা ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে পণ্য ও সেবা রফতানি থেকে সরকার ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘এরই মধ্যে পণ্য রফতানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার, আর সেবা রফতানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।’ গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ-সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তিনি। এ সময় বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান এবং প্রধান প্রধান রফতানি খাতের সংগঠনের নেতা ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হুথি হামলার পর লোহিত সাগরে কমেছে জাহাজ চলাচল, স্বাভাবিক হয়নি হরমুজও
Bonik Barta
গত সপ্তাহ থেকে তেহরান-সমর্থিত হুথিরা ইয়েমেন উপকূলে লোহিত সাগরের নৌপথে বিঘ্ন সৃষ্টি করছে। ধারণা করা হচ্ছে, সৌদি আরবের রফতানি অবরুদ্ধ করার লক্ষ্যে তারা এ পদক্ষেপ নিয়েছে। এর আগে থেকেই হরমুজ প্রণালিতে জ্বালানি তেল সরবরাহে সৃষ্ট সংকট চলছিল, যা এখন আরো বিস্তৃত হয়েছে সৌদি আরবের জ্বালানি তেল স্থাপনায় ইয়েমেনের হুথিদের হামলার পর লোহিত সাগরের বাব আল-মানদেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টাহামলা আপাতত থেমে থাকলেও হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচলও স্বাভাবিক পর্যায়ে ফেরেনি। খবর রয়টার্স।
টানা তিন কার্যদিবস ধরে পুঁজিবাজারে নিম্নমুখিতা
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত তিন কার্যদিবস ধরেই সূচকে নিম্নমুখিতা পরিলক্ষিত হচ্ছে। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১১৫ পয়েন্ট হারিয়েছে। সূচকের পাশাপাশি এ সময়ে এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ২২ জুন ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭১ পয়েন্টে দাঁড়ায়। এদিন নির্বাচিত কোম্পানির সূচক (ডিএস-৩০) ৩ পয়েন্ট কমে ২ হাজার ২১৬ পয়েন্ট এবং শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর পরের দিন ২৩ জুন ডিএসইএক্স সূচক ৬৭ পয়েন্ট কমে ৫ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়ায়। একই দিন ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়ায়। সর্বশেষ গতকাল ডিএসইএক্স প্রায় ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৭৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএস-৩০ সূচক সাড়ে ৬ পয়েন্ট কমে ২ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক প্রায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে জিডিটি সূচক বেড়েছে ১.৫ শতাংশ
Bonik Barta
টানা তিন দফায় কমার পর আন্তর্জাতিক বাজারে গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) মূল্যসূচক আবার বেড়েছে। সম্প্রতি অনুষ্ঠিত সর্বশেষ নিলামে জিডিটি সূচক বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। মূলত গুঁড়া দুধের দাম বাড়ায় এবং ইউরোপে তীব্র খরা ও তাপপ্রবাহের কারণে দুধের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে। খবর আইরিশ ফারমারস জার্নাল, দ্য নিউজিল্যান্ড হেরাল্ড ও এগ্রিল্যান্ড।
সেপ্টেম্বরে ফের জ্বালানি তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
Bonik Barta
অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন লক্ষ্যমাত্রা আরো এক দফা বাড়াতে পারে ওপেক প্লাস। আগস্টে জোটের মূল দেশগুলোর বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে মধ্যপ্রাচ্যে অব্যাহত যুদ্ধ এবং সমুদ্রপথে জ্বালানি তেল পরিবহন ব্যাহত হচ্ছে। এতে করে জোটের কয়েকটি দেশ নির্ধারিত কোটা অনুযায়ী অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করতে পারছে না। আন্তর্জাতিক বাজারে নিজেদের অংশীদারত্ব বা বাজার পুনরুদ্ধার করতেই উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে ওপেক প্লাস। কিন্তু পারস্য উপসাগর ও লোহিত সাগরে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ায় এ পরিকল্পনা বারবার বাধাগ্রস্ত হচ্ছে।
এশিয়ায় কফির বাজারে মন্দা ভাব
Bonik Barta
বৈশ্বিক কৃষিপণ্যের বাজারে নতুন অস্থিরতা দেখা দেয়ায় এশিয়ায় কফির কেনাবেচা স্থবির হয়ে পড়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বিশ্বের শীর্ষ রোবাস্তা কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনামে চলতি মৌসুমের শেষ সময়ে এসে বাজারে তীব্র মন্দা দেখা দিয়েছে। দেশটির প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা প্রতি কেজি কফি প্রায় ৩ ডলার ৬৬ থেকে ৩ ডলার ৬৯ সেন্টে (৯০ হাজার ৪০০ থেকে ৯৭ হাজার ডং) বিক্রি করছেন। আগের সপ্তাহেও দাম ৯৭ হাজার ২০০ থেকে ৯৮ হাজার ডং ছিল। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মৌসুমের শেষ দিকে বাজারে কফির সরবরাহ যেমন কমেছে, তেমনি আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদাও বেশ কম। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে সেপ্টেম্বর মেয়াদের রোবাস্তা কফির দাম ১ শতাংশ কমে প্রতি টন ৩ হাজার ৭৯৬ ডলারে নেমেছে।
এসডিজি অর্জনে ৫ বছরে বাংলাদেশের দরকার আরো ৪২১ বিলিয়ন ডলার
Bonik Barta
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আগামী পাঁচ বছরে বাংলাদেশের আরো প্রায় ৪২১ বিলিয়ন ডলার অর্থায়নের প্রয়োজন হবে। সম্প্রতি হালনাগাদ করা সরকারের এসডিজি অর্থায়ন কৌশলের পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। রাজধানীতে গতকাল অনুষ্ঠিত ‘ডেভেলপমেন্ট ফাইন্যান্স অ্যাসেসমেন্ট (ডিএফএ) ও এসডিজি অর্থায়নবিষয়ক জাতীয় ভ্যালিডেশন কর্মশালা’য় অতিরিক্ত অর্থায়নের এ হিসাব দেয়া হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের কার্যালয়ের সহযোগিতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্মশালাটির আয়োজন করে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, ব্যাংক খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
আটকে আছে প্রবাসীদের বীমার ৭০ কোটি টাকা
Bonik Barta
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন নোয়াখালীর আব্দুল বাসেত। কিন্তু বিদেশে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। গত বছরের আগস্টে দেশে আসে তার মরদেহ। নিয়ম অনুযায়ী চলতি বছরের শুরুতেই ১০ লাখ টাকার বীমা দাবির আবেদন করেন মা জাকিয়া বেগম। কয়েক মাস পেরিয়ে গেলেও সে অর্থের দেখা মেলেনি। এখন পরিবারের ভরসা শুধু বড় ছেলের ছোট্ট চায়ের দোকান। সে আয়ে কোনো রকমে চলছে সংসার। ছোট ছেলেকে বিদেশে পাঠাতে নেয়া ঋণ এখনো শোধ হয়নি।
Even partial repair of damaged FSRU to take at least a week
The Financial Express
Restoring even partial operation of the accident-damaged floating storage and regasification unit (FSRU) will take some more days while households, industries and refueling stations across Bangladesh continue to suffer from gas crunch, reports say. Foreign experts from the UK and Singapore have started work on the Unit at Moheshkhali and government officials expect its partial run within one week. If one boiler -- out of total two in the FSRU -- resumes operation, some 300 million cubic feet per day (mmcfd) of regasified liquefied natural gas (LNG) could be supplied from the damaged FSRU, owned by US's Excelerate Energy, a senior official of state-run Petrobangla told The Financial Express on Sunday.
Deeper partnership with China sought to drive industrial revival
Bonik Barta
Bangladesh is seeking to deepen economic ties with China as part of a broader strategy to accelerate industrialisation, modernise infrastructure and reduce vulnerability to global economic shocks, Finance Adviser Dr Rashed Al Mahmud Titumir said on Sunday, outlining what he described as a pragmatic, interest-driven approach to foreign policy under the country's new government. Speaking at a seminar titled "Bangladesh-China Relations: Enhanced Trust and New Direction", Titumir said the relationship with Beijing would be guided by Bangladesh's national priorities rather than geopolitical alignments, as Dhaka pursues an ambitious target of becoming a US$1.0 trillion economy by 2034.
BD sets downbeat annual export target at $63.4b
The Financial Express
Bangladesh's export-earning target for the current financial year is set downbeat at US$63.4 billion compared to the last fiscal's original fixation, reflective of not-so-inspiring world trade situation. However, the 2026-27 target marks a 15-percent growth over the actual export receipts in the last fiscal year. Of the total, the earnings target from merchandise export has been set at $55.2 billion, up 15 per cent from the past actual earnings of $48 billion. On the other hand, an $8.2 billion worth of export target has been fixed for the services sector this fiscal, which is also 15-percent higher than that of the achieved earnings of $7 billion in FY '26.
Defaulted loans leave many banks facing capital, provisioning deficits: BB
The Financial Express
Bangladesh Bank has warned the Parliamentary Standing Committee on the Ministry of Finance that rising defaulted loans have created capital and provision deficits at many banks, increasing instability in the country’s financial sector. The observations were presented by Bangladesh Bank’s Monetary Policy Department at the first meeting of the committee at the parliament on Sunday, bdnews24.com reports. The central bank also identified uncertainty over fuel supplies, sluggish investment and low demand for credit in the private sector as key domestic challenges to the economy.
Port customs consumes more time despite digitisation
The Financial Express
Import container-dwell time at Bangladesh's principal seaport has increased despite a series of customs- digitisation initiatives and procedural-simplification measures, exposing persistent inefficiencies in the country's trade logistics.
According to the World Bank's Logistics Performance Indicators (LPI), the average container import-dwell time (CIDT) at Chattogram Port increased from 7.8 days in 2023 to 8.3 days in 2024. Earlier, Bangladesh Customs' Time Release Study (TRS) 2022 estimated the average container-clearance time at around 11 days.