Steel rod prices see slight rise amid growing demand
The Financial Express
Prices of steel rods have increased slightly over the past three months due to a growing demand and a hike in raw material cost on the international market, say stakeholders. Despite this, millers are maintaining cautious strategies, lowering production below capacity to sustain their business while sacrificing their profit margin. They expect the market to become vibrant again in the coming days. Retailer data show that per tonne rod is now selling between Tk 83,000 and Tk 89,000 depending on the brands. Prices have fluctuated significantly in the last one year. In March last year, one tonne rod cost between Tk 94,000 and 95,000. Since then it has undergone changes several times. In December last year, the price dropped significantly to between Tk 80,000 and Tk 84,000. A dealer of several brands, Mahfuz Noman told the FE that the private-sector and small-scale construction projects in rural areas are keeping the market alive, as public-sector construction work is progressing slowly. "In recent times, demand has been satisfactory thanks to the dry season," he said, adding that November to March is considered suitable for construction due to minimal rainfall.
প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার বিক্রি ছাড়াল বিওয়াইডির
Bonik Barta
বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) খাতে চীনা কোম্পানিগুলোর চোখ ধাঁধানো সাফল্যে নতুন পালক যোগ করল বিওয়াইডি। বিশ্বের এ শীর্ষ ইভি নির্মাতা কোম্পানির বিক্রি প্রথমবারের বার্ষিক ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেল। কয়েক বিলিয়ন ডলার ব্যবধানে বিওয়াইডির পেছনে পড়ে রইল মার্কিন প্রতিদ্বন্দ্বী টেসলা। খবর বিবিসি ও আনাদোলু। এক বিবৃতি অনুসারে, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিওয়াইডির আয় ৫২ দশমিক ৭ শতাংশ বেড়ে ২৭ হাজার ৪৯০ কোটি ইউয়ান বা ৩ হাজার ৮০০ কোটি ডলারে পৌঁছেছে। একই সময় কোম্পানির নিট মুনাফা ৭৩ দশমিক ১ শতাংশ বেড়ে ২১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।
এক দশকের গড়কে ছাড়িয়ে গেছে বৈশ্বিক জ্বালানি চাহিদা বৃদ্ধি
Bonik Barta
কভিড-পরবর্তী সময়ে অনেক দেশ অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে এগোচ্ছে, যা শিল্প, পরিবহন ও বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির ব্যবহার বাড়িয়েছে। বিশেষ করে উৎপাদন ও নির্মাণ খাতে চীনের সক্রিয়তা এবং উদীয়মান অর্থনীতির প্রবৃদ্ধি এতে ভূমিকা রেখেছে। এর সঙ্গে রয়েছে গরম আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত বিদ্যুতের চাহিদা। যার নগদ প্রভাব দেখা গেছে ২০২৪ সালের বৈশ্বিক জ্বালানি ব্যবহারে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, গত বছর বৈশ্বিক জ্বালানি চাহিদা বেড়েছে ২ দশমিক ২ শতাংশ, যা এক দশকের গড়ের তুলনায় বেশি। খবর আরব নিউজ।
ক্রেতা না থাকায় গুদামে নষ্ট হচ্ছে সয়াবিন, দাম ১০ বছরের মধ্যে সর্বনিম্ন
The Business Standard
এপ্রিলজুড়ে কৃষকের ঘরে উঠবে চলতি মৌসুমের নতুন সয়াবিন। তবে তার আগেই বাজারে পুরাতন শুকনো সয়াবিনের দর ব্যাপকভাবে কমে যাওয়ায় কৃষক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রসেসিং মিল ও ফিড মিল মালিকরা বাজারদরের তুলনায় প্রতিকেজিতে ২০ থেকে ২৫ টাকা কম দামে সয়াবিন কিনছেন। তবুও বাজারে ক্রেতা মিলছে না। অনেক মিল মালিক সয়াবিন কিনলেও ব্যবসায়ীদের অর্থ পরিশোধ করছেন না। ফলে অনেকের বাসাবাড়ি ও গুদামে মজুত সয়াবিন নষ্ট হতে শুরু করেছে। শনিবার (২২ মার্চ) কয়েকজন কৃষক ও ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। তাদের মতে, গত ১০ বছরের মধ্যে এই সময়ে সয়াবিনের এমন দরপতন দেখা যায়নি। এতে একদিকে কৃষকরা উৎপাদনের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে স্থানীয় ছোট ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়ছেন।
যুক্তরাষ্ট্রে আমদানিকৃত গাড়ি ও যন্ত্রাংশের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
The Business Standard
ট্রাম্পের দাবি, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পে ‘ব্যাপক প্রবৃদ্ধি’ আনবে এবং দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াবে। তবে বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হতে পারে, দাম বেড়ে যেতে পারে এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপড়েন দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রে আমদানিকৃত গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, নতুন শুল্ক ২ এপ্রিল থেকে কার্যকর হবে। তার পরদিন থেকেই গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর ওপর কর আরোপ শুরু হবে। যন্ত্রাংশের ক্ষেত্রে এটি মে মাস বা তার পর থেকে কার্যকর হবে। ট্রাম্পের দাবি, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পে 'ব্যাপক প্রবৃদ্ধি' আনবে এবং দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াবে। তবে বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হতে পারে, দাম বেড়ে যেতে পারে এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপড়েন দেখা দিতে পারে। গত বছর যুক্তরাষ্ট্র প্রায় প্রায় ২৪০ বিলিয়ন ডলার বাজারমূল্যের ৮০ লাখ গাড়ি আমদানি করেছিল, যা দেশটির মোট বিক্রি হওয়া গাড়ির প্রায় অর্ধেক। মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রধান গাড়ি সরবরাহকারী দেশ। এর পর রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা ও জার্মানি। ট্রাম্পের নতুন সিদ্ধান্ত বৈশ্বিক গাড়ি বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থাকে বড় ধরনের অস্থিরতার মুখে ফেলতে পারে।
Repayment outpaces foreign aid inflow
The Financial Express
Bangladesh spent US$2.636 billion in debt servicing against principal and interest during July-February of this fiscal year at a rising rate that outpaces receipt, according to officials, affecting execution of aided projects. The foreign-aid inflow dropped as both commitment and disbursement ebbed down in the first eight months the fiscal year (FY) 2024-25, officials said. According to Economic Relations Division (ERD) data, foreign-aid commitments squeezed 67.3 per cent in the July-February period while disbursements dropped 17.3 per cent. Bangladesh repaid $2.636 billion worth of funds to development partners in July-February period of this fiscal against its debts compared to $2.03 billion in the same period of last FY2024, according to the ERD data, released Monday. Principal amount payment increased to $1.69 billion in the first eight months of the current FY2025 compared to $1.22 billion in the corresponding period the last fiscal. Interest payment rose from $805.95 million during Jul-Feb period last fiscal to $944.08 million in the current FY2025, the official data showed. Meanwhile, the foreign development partners and lenders released $4.11 billion in loans and grants during July-February this fiscal compared to $4.99 billion in the same period last fiscal.
New record set on remittance earnings
The Financial Express
Bangladesh has set a new record in remittance earnings, reaching an all-time high of $2.749 billion in just 24 days of March, with two more banking days remaining. According to Bangladesh Bank data, which compiles figures from all banks, this is the highest-ever monthly remittance inflow through legal channels. The previous record was $2.639 billion, set in December 2024. People familiar with the development at the central bank told FE that the surge is primarily driven by remittances ahead of the Eid festival. However, they pointed to several other factors contributing to the achievement. Central bankers said that the informal money transfer system, commonly known as "hundi," is rapidly disappearing. They linked the rise in formal remittance inflows to recent political changes, suggesting that some individuals previously engaged in "crony capitalism" have left the country.
গাড়ি আমদানিতে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপ
Bonik Barta
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানো হবে। গাড়ির ক্ষেত্রে এটি কার্যকর হবে ৩ এপ্রিল থেকে, আর যন্ত্রাংশের ক্ষেত্রে মে মাসে বা তার পরে কার্যকর হবে। খবর বিবিসি। ট্রাম্প দাবি করেছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পে ‘বিশাল প্রবৃদ্ধি’ আনবে এবং কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াবে। তবে বিশ্লেষকরা বলছেন, এটি উৎপাদন ব্যাহত করতে পারে, গাড়ির দাম বাড়াতে পারে এবং মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করতে পারে।
তিন মাসে সব শেয়ার বিক্রি করে দিয়েছেন ২৫ হাজারের বেশি বিনিয়োগকারী
Bonik Barta
দীর্ঘদিন ধরেই দেশের পুঁজিবাজারে মন্দাবস্থা বিরাজ করছে। কাঙ্ক্ষিত রিটার্ন না পেয়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশাও বাড়ছে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে নিজেদের পোর্টফোলিওতে থাকা সব শেয়ার বিক্রির প্রবণতাও বাড়ছে। চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) কোনো শেয়ার না থাকা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টের (বিও হিসাব) সংখ্যা বেড়েছে ২৫ হাজার ৩৫৯টি। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সিডিবিএলের উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর শেষে শেয়ার না থাকা বিও হিসাবের সংখ্যা ছিল ৩ লাখ ৪৪ হাজার ৩৮। সর্বশেষ ২৫ মার্চ শেষে এর পরিমাণ বেড়ে ৩ লাখ ৬৯ হাজার ৩৯৭টিতে দাঁড়িয়েছে। পাশাপাশি এ সময়ে শেয়ারধারী বিও হিসাবের সংখ্যা কমেছে ২০ হাজার ৮৩৯টি। গত বছরের ডিসেম্বর শেষে পুঁজিবাজারে শেয়ারধারী বিও হিসাবের সংখ্যা ছিল ১২ লাখ ৭১ হাজার ৭৫৯। সর্বশেষ ২৫ মার্চ এটি কমে ১২ লাখ ৫০ হাজার ৯২০টিতে দাঁড়িয়েছে।
অর্থনীতি বাণিজ্য মন্ত্রণালয়কে খাদ্য মন্ত্রণালয়ের চিঠি বছরে ২৫ হাজার টন সুগন্ধি চাল রফতানির উদ্যোগ
Bonik Barta
বছরে মোট ২৫ হাজার টন সুগন্ধি চাল রফতানির অনুমতি প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয়। ছয় মাসের মধ্যে এ-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে রফতানিকারকদের সময়সীমা বেঁধে দেয়ার কথাও বলা হয়েছে। এ ক্ষেত্রে সুগন্ধি চালের সর্বনিম্ন রফতানিমূল্য প্রতি কেজি ১ দশমিক ৬ মার্কিন ডলার নির্ধারণের সুপারিশ করা হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের একটি চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি অনুবিভাগের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আবদুর রহিম খান বণিক বার্তাকে বলেন, ‘চাল রফতানির বিষয়টি অনুমোদনের কাজ এখনো প্রক্রিয়াধীন। খাদ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া দরেই ২৫ হাজার টন চাল রফতানির অনুমোদন দেয়া হবে।’
BIDA introduces ‘Innovation’ category in Investment Award
The Financial Express
The Bangladesh Investment Development Authority (BIDA) has announced a new category - Innovation - in its prestigious Excellence in Investment Award to recognise innovation-driven enterprises shaping the country's investment landscape. Firms engaged in innovation-led sectors have been invited to apply online at https://bida.gov.bd/ and https://summit.bida.gov.bd/. The application deadline is today (Thursday). The Excellence in Investment Award is a flagship initiative of the upcoming Bangladesh Investment Summit 2025, scheduled to be inaugurated on April 9 at InterContinental Dhaka. Starting this year, the award will honour outstanding contributions across four categories - Local Investment; Foreign Investment; Environmental, Social and Governance (ESG); and the newly introduced Innovation. It celebrates enterprises demonstrating excellence in areas such as investment scale, environmental stewardship, regulatory compliance, employment generation, and now, breakthrough innovation and entrepreneurial impact.
Next ADP likely to be worth Tk 2.30t
The Financial Express
A relatively fat development budget worth Tk 2.30 trillion is likely to be prepared for the next fiscal year, too, by the interim government notwithstanding a staggeringly low execution of the outgoing ADP.
By official count, only a fourth of the total annual development programme or ADP for the fiscal year 2024-25 had been implemented in eight months to this February. Also, its size underwent a significant pruning. The size of the ADP in the upcoming financial year may set at Tk 2.30 trillion to meet fund demands made by different ministries and divisions, finance ministry officials said. However, the finance officials find the new ADP outsized compared to the implementation capacity of the ministries and presume that it will also remain largely unimplemented. The original ADP allocation for the outgoing fiscal year 2024-25 was Tk 2.65 trillion which was revised down by Tk 49 billion to Tk 2.16 trillion earlier this month following a big implementation gap. Data show that the ADP-execution rate during the July-February period of FY25 was 24.27 per cent, 6.91-percentage-point lower than that of the same period of the past fiscal year.
গত মাসে জাপানে কমেছে ইস্পাত উৎপাদন
Bonik Barta
জাপানে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ফেব্রুয়ারিতে আগের বছরের তুলনায় ৮ দশমিক ৫ শতাংশ কমেছে। নির্মাণ খাতে নিম্নমুখী চাহিদায় এ হ্রাস দেখা গেছে বলে জানিয়েছে জাপান আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন। খবর রয়টার্স। সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী, গত মাসে জাপানে ইস্পাত উৎপাদন কমে ৬৪ লাখ টনে নেমে এসেছে, যা ২০২০ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। এছাড়া এ সময়ের উৎপাদন জানুয়ারির তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম।
ব্রাজিলে সয়াবিন উৎপাদন হ্রাসের পূর্বাভাস
Bonik Barta
ব্রাজিলে জমি থেকে চলতি মৌসুমের সয়াবিন সংগ্রহ প্রায় শেষের পথে। তবে এ সময় ভোজ্যতেলবীজটির উৎপাদন নিয়ে পূর্বাভাস আবার সংশোধন করেছে কনসালট্যান্সি প্রতিষ্ঠান অ্যাগরুরাল। প্রতিষ্ঠানটি জানায়, ২০২৪-২৫ মৌসুমে আগে দেয়া পূর্বাভাসের তুলনায় সয়াবিন উৎপাদন ২৩ লাখ টন কমে মোট উৎপাদন ১৬ কোটি ৫৯ লাখ টনে পৌঁছতে পারে। খবর বিজনেস রেকর্ডার।
অ্যাগরুরাল জানায়, রিও গ্রান্ডে দো সুল রাজ্যের মতো দক্ষিণ ব্রাজিলের অঞ্চলগুলোয় চলমান খরার কারণে দেশের মোট সয়াবিন উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্বব্যাপী সয়াবিনের শীর্ষ উৎপাদনকারী ও রফতানিকারক দেশের জন্য এটি একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ।
রাশিয়ায় বেড়েছে গমের রফতানি মূল্য
Bonik Barta
রুশ গমের প্রধান ক্রেতা দেশগুলো সম্প্রতি আমদানি বাড়িয়েছে। চাহিদা ঊর্ধ্বমুখী থাকায় গত সপ্তাহে রাশিয়ায় খাদ্যশস্যটির রফতানি মূল্য বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। কনসালট্যান্সি প্রতিষ্ঠান আইকেএআরের প্রধাস দিমিত্রি রাইলকো জানান, এপ্রিলের দ্বিতীয়ার্ধে সরবরাহের জন্য গত সপ্তাহে রাশিয়ায় ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত গমের ফ্রি-অন-বোর্ড (এফওবি) মূল্য বেড়েছে ৬ ডলার। এ সময় খাদ্যশস্যটির রফতানি মূল্য স্থির হয়েছে টনপ্রতি ২৫৫ ডলারে। সভেকন কনসালট্যান্সি জানায়, গত সপ্তাহে একই মানের রুশ গম টনপ্রতি ২৫২-২৫৬ ডলারে বেচাকেনা হয়েছে, যা আগের সপ্তাহের ২৪৭-২৫০ ডলারের তুলনায় বেশি।
আমদানি বাড়লেও সাতক্ষীরায় কমছে না চালের দাম
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে আমদানি বাড়লেও অঞ্চলটির চালের বাজারে তার কোনো প্রভাব নেই। বরং এক মাসের ব্যবধানে প্রকারভেদে চালের দাম কেজিতে ৩-৪ টাকা পর্যন্ত বেড়েছে। মঙ্গলবার সাতক্ষীরার বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। ভোমরা স্থলবন্দর দিয়ে যেসব চাল আমদানি হচ্ছে, তার মধ্যে চিকন মিনিকেট, নাজিরশাইল, বাসমতী, স্বর্ণা ও জামাইবাবু উল্লেখযোগ্য। ভোমরা শুল্ক স্টেশনের সিনিয়র রাজস্ব কর্মকর্তা মো. মইনুল হক বণিক বার্তাকে জানান, চলতি অর্থবছরের (২০২৪-২৫) ১৩ অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এ বন্দর দিয়ে ১ লাখ ৩৭ হাজার ৫১৫ টন চাল আমদানি হয়েছে। আমদানীকৃত এসব চালের মূল্য ছিল ৬৮৬ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার ৫৯৭ টাকা।
কাল থেকে নয়দিনের ছুটিতে যাচ্ছে পুঁজিবাজার
Bonik Barta
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয়দিন বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার। আগামীকাল এ ছুটি শুরু হবে। এর মধ্যে পাঁচদিন ঈদের ছুটি ও বাকি চারদিন সাপ্তাহিক ছুটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ৩০ মার্চ পুঁজিবাজারে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে, যা শেষ হবে আগামী ৩ এপ্রিল। তবে এর আগে এবং পরে দুদিন করে মোট চারদিন সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) রয়েছে। আগামী ৩ এপ্রিল সরকার ছুটি ঘোষণা করেছে। সরকারে এই ছুটি ঘোষণার কারণে ৩ এপ্রিল স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। আগামীকাল শুরু হওয়া এ ছুটি শেষ হবে আগামী ৫ এপ্রিল। এর পরদিন অর্থাৎ ৬ এপ্রিল পুনরায় পুঁজিবাজারে লেনদেন চালু হবে।
Finance Adviser favours taxation digitalisation
The Financial Express
Finance Adviser Dr Salehuddin Ahmed said on Tuesday that he wanted digitalisation of the tax payment system to stop corruption in revenue collection. "We will digitalise the system so that taxpayers do not need to meet the tax collectors. They make underhand dealings whenever they meet face to face," he said. The adviser was speaking at a pre-budget discussion with members of the executive committee of the Economic Reporters Forum (ERF) and other economic reporters who cover financial issues, at Bangladesh Secretariat in the capital.ERF President Doulot Akter Mala led her team and submitted 28 recommendations for consideration in the upcoming fiscal budget. ERF General Secretary Abul Kashem and a few other members also spoke. In her opening remarks, Ms Mala suggested attaching the topmost preference to restoration of economic stability rather than focusing on Gross Domestic Product (GDP) growth in the next budget
গ্যাস অনুসন্ধান এলাকা বাড়াতে চায় শেভরন
Bonik Barta
হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের জালালাবাদ গ্যাস ক্ষেত্রের অধীন এলাকাগুলো তিনটি গ্যাস অনুসন্ধান ব্লকে (ব্লক নম্বর ১২, ১৩ ও ১৪) বিভক্ত। ব্লক তিনটিতে অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম চালাচ্ছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। এর মধ্যে ১২ নম্বরের কিছু অংশের অনুসন্ধান কার্যক্রম ছেড়ে দিয়েছিল মার্কিন কোম্পানিটি। বর্তমানে আবারো এ ছেড়ে দেয়া অংশ এবং ১১ নম্বর ব্লকের আওতাভুক্ত এলাকায় (সুনামগঞ্জ, শেরপুর ও ময়মনসিংহ) কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী হয়ে উঠেছে শেভরন। এসব এলাকায় এককভাবে কাজ পেতে পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগে প্রস্তাবও দিয়েছে কোম্পানিটি। একই সঙ্গে সেখানে গ্যাস পেলে অফশোর পিএসসির (মূল ভূখণ্ডের বাইরে সাগরে পাওয়া গ্যাসের উৎপাদন বণ্টন চুক্তি) শর্তে চুক্তি করতে চায় শেভরন। কিন্তু অনশোরে (স্থলভাগে) অফশোর পিএসসির শর্তের চুক্তির বিষয়টি আইনসংগত না হওয়ায় এবং বিগত সরকারের করা জ্বালানি খাতের বিশেষ বিধান বাতিল হয়ে যাওয়ায় এরই মধ্যে শেভরনের ওই প্রস্তাব নাকচ করে দিয়েছে জ্বালানি বিভাগ।
লাফার্জহোলসিমের ঋণমান ‘ট্রিপল এ’
Bonik Barta
সিমেন্ট খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য মোট ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৯ শতাংশ চূড়ান্ত নগদ ও ১৯ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ। এ সময়ে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৩৮২ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৯৪ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১ পয়সায়।
বেক্সিমকো ফার্মার ১৯ কোটি টাকার লেনদেন
Bonik Barta
পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (বেক্সিমকো ফার্মা) শেয়ার গত মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ১৯ কোটি ৩৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনভর এক্সচেঞ্জটিতে কোম্পানিটির ১৮ লাখ ৯৯ হাজার ১৯৭টি শেয়ার ৩ হাজার ৩৫২ বার হাতবদল হয়েছে। ডিএসইতে গতকাল বেক্সিমকো ফার্মার শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০১ টাকা ৬০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ারদর ১০০ টাকা ৫০ থেকে ১০৪ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
যুক্তরাষ্ট্রে ২১০০ কোটি ডলার বিনিয়োগ করবে হুন্দাই
Bonik Barta
দক্ষিণ কোরিয়ার অটো জায়ান্ট হুন্দাই যুক্তরাষ্ট্রে ২ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে। এ তথ্য উল্লেখ করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, কোম্পানিটি যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদনে ৫৮০ কোটি ডলার বিনিয়োগ করবে। লুইজিয়ানা অঙ্গরাজ্যে একটি কারখানা স্থাপন করবে, যেখানে বার্ষিক ২৭ লাখ টন ইস্পাত উৎপাদন হবে এবং ১ হাজার ৪০০-এর বেশি কর্মসংস্থান হবে। এটি যুক্তরাষ্ট্রে হুন্দাইয়ের প্রথম ইস্পাত কারখানা এবং সামনে আরো সম্প্রসারণ হবে। ট্রাম্প বলেন, ‘আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ২ হাজার ১০০ কোটি ডলার বিনিয়োগের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে লুইজিয়ানা হুন্দাইয়ের এ কারখানা।’ খবর আনাদোলু
মার্কিন কালো তালিকায় ৭০টির বেশি চীনা সংস্থা
Bonik Barta
উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ, হাইপারসোনিক অস্ত্র ও সামরিক প্রযুক্তি বিকাশে চীনের সক্ষমতা ধীর করতে প্রথম কোনো বড় পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন বাণিজ্য বিভাগ ৭০টিরও বেশি চীনা গোষ্ঠী-সংস্থাকে রফতানি কালো তালিকা ‘এনটিটি লিস্টে’ যুক্ত করেছে। এসব সংস্থার কাছে মার্কিন প্রযুক্তি বিক্রি করতে হলে বিশেষ লাইসেন্স নিতে হবে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এ ধরনের লাইসেন্সের অনুমোদন দেয়া হয় না। খবর এফটি।
RMG exporters struggle as rise in 'open costing' by buyers cuts profits
The Business Standard
Bangladesh's RMG exporters are seeing profits shrink as buyers increasingly control pricing through open costing, which has grown from 10% to 60% of total exports over the last decade. This pricing method is making it harder for factory owners to stay profitable, with some even facing financial losses. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel Under open costing, buyers determine product prices based on a transparent breakdown of production costs, including raw materials, labour, overhead, and profit margins. This system gives buyers greater control, but factory owners say it does not account for unexpected costs, such as sudden supply chain disruptions, delays in raw material supply, being forced into underhand dealings, or unexpected labour unrest that shuts down factories – all of which increase production costs.
Soybean rots in warehouses with no buyers, prices hitting 10-yr low
The Business Standard
Throughout April, farmers are typically busy harvesting the new soybean crop. Ahead of the peak season, many of them are experiencing financial distress, with the market price for last season's dried soybeans remaining unusually low. Small traders are selling soybeans at a loss while feed mill owners are purchasing them at Tk20-25 less per kilogram than their original cost. Despite the price drop, there are still not enough buyers in the market. Moreover, mill owners are delaying payments to small traders, causing soybeans to rot in warehouses. While talking to several traders and farmers recently (22 March), they expressed their concerns, noting that soybean prices haven't fallen this low in over a decade. The significant price decline has put both farmers and traders at serious financial risk.
ক্রেতাদের ‘ওপেন কস্টিং’ পদ্ধতির কারণে লাভ কমছে পোশাক রপ্তানিকারকদের
The Business Standard
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকরা ক্রমশ লাভ কমে যাওয়ার সংকটে পড়ছেন। ক্রেতা প্রতিষ্ঠানগুলো 'ওপেন কস্টিং' পদ্ধতির মাধ্যমে মূল্য নির্ধারণের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিচ্ছে, যার ফলে কারখানাগুলোর জন্য লাভজনক থাকা কঠিন হয়ে পড়ছে। গত এক দশকে এই পদ্ধতির আওতায় মূল্য নির্ধারণ মোট রপ্তানির ১০ শতাংশ থেকে বেড়ে ৬০ শতাংশে পৌঁছেছে, ফলে অনেক ক্ষেত্রে উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ওপেন কস্টিং পদ্ধতিতে ক্রেতারা কাঁচামাল, শ্রম, ওভারহেড ও লাভের মার্জিনসহ উৎপাদন ব্যয়ের পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে পণ্যের দাম নির্ধারণ করেন। এতে ক্রেতাদের নিয়ন্ত্রণ বাড়লেও কারখানা মালিকরা বলছেন, উৎপাদন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত হচ্ছে। যেমন, সরবরাহ শৃঙ্খল অপ্রত্যাশিতভাবে ব্যাহত হওয়া, কাঁচামালের দেরিতে সরবরাহ, গোপন লেনদেনে বাধ্য হওয়া কিংবা শ্রমিক অসন্তোষজনিত কারণে কারখানা বন্ধ হয়ে যাওয়া—এসব খরচ ওপেন কস্টিংয়ের আওতায় আসে না, অথচ এগুলো উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়।