চীন থেকে বড় বিনিয়োগ আনতে চায় বেজা, গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজ
The Business Standard
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিকল্প বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নিতে পারেন চীনা ব্যবসায়ীরা। আর এই সুযোগকে কাজে লাগাতে দেশটির জন্য দেওয়া চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল তৈরির কাজ দ্রুত শেষ করতে চাইছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। ২০১৬ সাল থেকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৭৮৩ একর জমিতে তৈরি হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল (সিইআইজেড)। ওই বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফরে এলে জি-টু-জি ভিত্তিক চুক্তির অংশ হিসেবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে ২০২২ সালে সিইআইজেডের নির্মাণ কাজ গতিশীল করতে নতুন উন্নয়নকারী হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে নিয়োগ দেয় চীন। দীর্ঘদিন থমকে থাকার পর এবার গতি পাচ্ছে এর কাজ। প্রধান উপদেষ্টার চীন সফরে, এ বিষয়ক অনানুষ্ঠানিক কথা হতে পারে বলে জানিয়েছেন বেজা সূত্র।
সাড়ে ৭ হাজার কোটি টাকার বাজারে স্থানীয় উৎপাদন মাত্র ৪ শতাংশ
Bonik Barta
দেশে বর্তমানে বালাইনাশকের বাজার সাড়ে ৭ হাজার কোটি টাকার মতো। এর মধ্যে ৫৫ শতাংশ বা ৪ হাজার ১২৫ কোটি টাকার বাজার বিভিন্ন বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে। আর স্থানীয় আমদানিকারকদের মাধ্যমে চাহিদার প্রায় ৪১ শতাংশ বা ৩ হাজার ৭৫ কোটি টাকার বালাইনাশক জোগান দেয়া হয়। তবে দেশীয় উৎপাদনকারীরা মাত্র ৪ শতাংশ বা ৩০০ কোটি টাকার বালাইনাশক সরবরাহ করে থাকেন। স্থানীয় বাজার সম্প্রসারণ না হওয়ার পেছনে নীতি কাঠামো ও নিবন্ধন জটিলতা বড় ভূমিকা রাখছে বলে মনে করছে বাংলাদেশ এগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)
রাজধানীর পল্টনে গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘এলডিসি উত্তরণ : কৃষি খাতে প্রভাব’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য তুলে ধরেন বামার সভাপতি কেএস মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইআরএফ ও বামা যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
ভেনিজুয়েলা থেকে জ্বালানি কিনলেই শুল্কের হুমকি ট্রাম্পের
Bonik Barta
ভেনিজুয়েলার কাছ থেকে জ্বালানি তেল ও গ্যাস কিনলে ২৫ শতাংশ শুল্কের মুখোমুখি হবে যেকেনো দেশ, এমন হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ বিষয়ে মন্তব্য করেন তিনি। খবর এপি। ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ও আমাদের লালিত স্বাধীনতার প্রতি ভেনিজুয়েলা অতি শত্রুতাপূর্ণ আচরণ করেছে। তাই কোনো দেশ যদি ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল বা গ্যাস কেনে, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে বাধ্য হবে। আগামী ২ এপ্রিল থেকে এ শুল্ক কার্যকর হবে।’
Yield rise may make govt bank borrowing costlier
The Financial Express
Government bank borrowings may be costlier from this fiscal year's last quarter for growing yields on sovereign securities, as rate rises already cast their shadows before. Economists and bankers believe the yield pressures may be zooming despite the borrowing target for the April-June period is not set to increase significantly. On Tuesday, the government released its auction calendar for the fourth quarter of the fiscal year 2024-25 with a plan to borrow Tk 1.42 trillion through the banking system -- an increase of nearly 8.0 per cent. The country's banks typically rely on repo borrowing to meet urgent liquidity needs and fund their investments in government securities. But, the central bank has announced discontinuation of the 28-day repo facility from April 10. Bankers argue that soon after issuance of the circular, yields on both treasury bills and bonds reflected an uptrend in last auctions held Sunday and Tuesday this week. The cut-off yield on the 15-year Bangladesh Government Treasury Bond (BGTB) rose to 12.28 per cent from 11.36 percent, while on the 20-year BGTB increased to 12.54 per cent from 12.05 per cent, according to auction results.
IMF reaches staff-level deal with Pakistan to unlock $1.3 billion of new cash
The Financial Express
International Monetary Fund staff reached a deal with Pakistan for a new $1.3 billion arrangement and also agreed on the first review of the ongoing 37-month bailout program, the IMF said on Tuesday.
Pending board approval, Pakistan can unlock the $1.3 billion under a new climate resilience loan program spanning 28 months.
It will also free $1 billion for the South Asian nation under its $7 billion bailout program, which would bring those disbursements to $2 billion.
The programme, secured mid-year in 2024, has played a key role in stabilising Pakistan's economy and the government has said the country is on course for a long-term recovery. "Over the past 18 months, Pakistan has made significant progress in restoring macroeconomic stability and rebuilding confidence despite a challenging global environment," the IMF said in a statement. "Upon approval (by the IMF board), Pakistan will have access to about $1 billion under the EFF, bringing total disbursements under the program to about $2 billion," the IMF said.
জুনের মধ্যে বিনিময় হার বাজারভিত্তিক হবে না
Bonik Barta
বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করার জন্য সরকারের ওপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপ রয়েছে। ঋণ কর্মসূচির আওতায় আগামী জুনে চুতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পাওয়ার জন্য বিনিময় হার বাজারভিত্তিক করার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে এ সময়ের মধ্যে বিনিময় হার বাজারভিত্তিক হবে না বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
দুবাইভিত্তিক ওএসএনে বিনিয়োগ ওয়ার্নার ব্রসের
Bonik Barta
দুবাইয়ের মিডিয়া গ্রুপ ওএসএনে বিনিয়োগের ঘোষণা দিয়েছে ওয়ার্নার ব্রস ডিসকভারি, যা মধ্যপ্রাচ্যে মার্কিন মিডিয়া জায়ান্টটির উপস্থিতি শক্তিশালী করবে। চুক্তির আওতায় স্ট্রিমিং পরিষেবা ওএসএন প্লাসের এক-তৃতীয়াংশ মালিকানার জন্য ৫ কোটি ৭০ ডলার বিনিয়োগ হবে। তবে চূড়ান্ত অনুমতি পেতে নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র এখনো বাকি রয়েছে। চুক্তি বাস্তবায়ন হলে ওয়ার্নার ব্রস ডিসকভারির ১১ কোটি ৭০ লাখ গ্রাহককে লক্ষ্য করে কাজের সুযোগ পাবে ওএসএন। গ্রুপটি ২২টি দেশে কার্যক্রম পরিচালনার পাশাপাশি টিভি সিরিজ ও চলচ্চিত্র সরবরাহ করে। এ গ্রুপের ওটিটি প্লাটফর্মের মধ্যে রয়েছে ওএসএন প্লাস ও অ্যাঙ্গামি। খবর ও ছবি দ্য ন্যাশনাল
NBR mulls taxing political parties, ending some exemptions for ministers, MPs
The Business Standard
Political parties, which have enjoyed tax exemptions for years, are likely to come under the tax net from next fiscal year, according to sources at the National Board of Revenue (NBR). Additionally, to establish tax equality, the government is considering revoking certain tax benefits for judges, as well as the prime minister, ministers, and members of parliament.The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel An announcement is expected in the upcoming national budget, in line with the recommendations of the NBR's task force committee made earlier this month on bringing political parties under the tax net, an official told The Business Standard. The official, who spoke on condition of anonymity, said, "The task force has recommended that several existing tax exemptions be scrapped. "A large part of their recommendations may be implemented in the next budget. As part of this, there is a plan to remove tax exemptions for political parties." However, the official said the final decision on these matters will be made by the financial adviser and the chief adviser. The task force's recommendations, a copy of which was seen by TBS, state that the unconditional exemption of political party income has undermined accountability, enabling money laundering, black money legalisation, and fostering allegations of corruption. Experts view the government initiative as positive, noting that for years, political parties' income and expenditure accounts have been opaque, with the figures submitted to the Election Commission bearing little relation to reality.