জলবায়ু পরিবর্তন ও ক্ষুদ্রবীমার গুরুত্ব: কৃষিতে টেকসই উন্নয়নের সম্ভাবনা
Bonik Barta
বাংলাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি সরাসরি বা পরোক্ষভাবে কৃষি খাতের সঙ্গে যুক্ত। শস্য, পশুসম্পদ এবং মৎস্যচাষ এ খাতের অন্তর্ভুক্ত, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। অতিবৃষ্টি, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, চরম তাপমাত্রা এবং অন্যান্য প্রাকৃতিক বৈরি পরিস্থিতি কৃষি উৎপাদন ব্যাহত করছে। ফলে কৃষকদের আর্থিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
এ পরিস্থিতিতে ক্ষুদ্রবীমা একটি কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হতে পারে। সঠিক নকশা ও সেবাদানের নতুন নতুন পদ্ধতির মাধ্যমে, ক্ষুদ্রবীমা প্রকল্পগুলো আর্থিক ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করতে সক্ষম। এ কারণে পেশাজীবী এবং উদ্যোক্তারা এই খাতে আকৃষ্ট হয়েছেন, যারা প্রত্যেকে তাদের নিজস্ব অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে এসেছেন।
জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধিতে প্রধান ভূমিকায় ভারত
Bonik Barta
বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার এক-চতুর্থাংশ বাড়ার পেছনে ভূমিকা রাখে ভারত। এক্ষেত্রে শীর্ষে আছে এশিয়ার আরেক দেশ চীন। তবে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) বলছে, ২০২৪ সালে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়াতে প্রধান ভূমিকা পালন করতে পারে ভারত। এক্ষেত্রে প্রধান ভোক্তা দেশ চীনকেও ছাড়িয়ে যেতে পারে দেশটি। আগামী বছরও এ প্রবণতা বজায় থাকবে। ইআইএ বলেছে, ভারতের অর্থনৈতিক সম্প্রসারণ এবং গাড়ি ও রান্নার কাজে ব্যবহৃত জ্বালানির ব্যবহার বাড়ায় দেশটিতে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে, যা বৈশ্বিক চাহিদা বাড়ানোর পেছনেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
বিগত সরকারের সময় দেশে অপরিকল্পিত বিনিয়োগ হয়েছে
Bonik Barta
বিগত সরকারের সময় দেশে অপরিকল্পিত বিনিয়োগ হয়েছে। এজন্য শিল্প খাতকে বাঁচাতে কৃষিতে ভর্তুকি দিতে হচ্ছে। ৭০ থেকে ৮০ টাকায় সার কিনে ১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। এভাবে ক্রনি ক্যাপিটালিজম বা স্বজনতোষী পুঁজিবাদ জেঁকে বসেছিল। যার কারণে বাংলাদেশের অর্থনীতিতে কোনো বৈচিত্র্য আসেনি।
চট্টগ্রামের একটি হোটেলে গতকাল ‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এ কথা বলেন। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা এ সম্মেলনের আয়োজন করে।
ভারত থেকে সাড়ে ২৪ হাজার টন চাল আসছে আজ
Bonik Barta
ভারত থেকে উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল আজ দেশে আসছে। এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। চাল বহনকারী এমভি তানাইজ ড্রিম জাহাজটি আজ ভোরে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে।
বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানীকৃত চালের এটিই প্রথম চালান। সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায়, চাল কেনার জন্য গত মাসে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করে খাদ্য অধিদপ্তর। সেখানে অংশ নিয়ে ভারতীয় একটি কোম্পানি ৫০ হাজার টন চাল সরবরাহের কাজ পায়। চাল আমদানির চুক্তিটি হয়েছিল গত ১১ নভেম্বর।
এর মধ্যে ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম জাহাজটি আজ ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহের পর ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৈশ্বিক অর্থনীতিতে ঝুঁকি বাড়াতে পারে বাণিজ্যযুদ্ধ ও দুর্বল প্রবৃদ্ধি
Bonik Barta
চলতি বছরে বৈশ্বিক অর্থনীতি নানা ধরনের প্রতিবন্ধকতার মাঝে প্রবৃদ্ধির গতি অব্যাহত রেখেছে। এ সময় প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করছিল উচ্চ সুদহার ও মূল্যস্ফীতির ভারসাম্য, বাণিজ্যযুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব কোন দেশ কীভাবে কাজে লাগিয়েছে তার ওপর। বিষয়গুলো বিবেচনায় রেখে অনেক বিশ্লেষক বলছেন, ২০২৫ সালে বৈশ্বিক অর্থনীতি বাণিজ্যযুদ্ধ, ধীর প্রবৃদ্ধি ও ভূরাজনৈতিক ঝুঁকির মুখোমুখি হতে পারে।
আনাদোলুর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, কভিড-১৯ মহামারী-পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়ায় অনেক দেশ সাশ্রয়ী ঋণ ও ভোক্তা ব্যয় উৎসাহিত করতে পদক্ষেপ নিয়েছিল। কিন্তু মূল্যস্ফীতির কারণে বছরের দ্বিতীয়ার্ধে অনেক দেশ মুদ্রানীতির শিথিল করার পদক্ষেপ থেকে মুখে ফিরিয়ে নিয়েছে। যার প্রভাব প্রড়েছে সুদহার কমানোর প্রবণতায়।
কুয়েতে ১৫ শতাংশ কর দেবে বহুজাতিক কোম্পানি
Bonik Barta
বহুজাতিক কোম্পানির ওপর নতুন কর আরোপ করতে যাচ্ছে কুয়েত। একাধিক দেশে ব্যবসা পরিচালনা করে এমন কোম্পানিগুলো নতুন নিয়মের আওতায় ১৫ শতাংশ হারে কর দেবে। আগামী ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত কুনা নিউজ এজেন্সি।
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আল আহমদ আল সাবাহর সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে মঙ্গলবার এ-সংক্রান্ত খসড়া আইন অনুমোদন হয়েছে। সেখানে বলা হয়, প্রস্তাবিত কর বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য হলো কর ফাঁকি প্রতিরোধ এবং কর রাজস্ব অন্য দেশে স্থানান্তর হওয়া বন্ধ করা।
উপপ্রধানমন্ত্রী শরিদা আল মুশেরজি বলেছেন, আইনটি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
ইউএই-ভিত্তিক কর ফার্ম অ্যান্ডারসনের সিইও অনুরাগ চতুর্বেদীর মতে, বহুজাতিক করপোরেশনের জন্য ১৫ শতাংশ কর চালুর ফলে কুয়েতে কিছু কোম্পানি কার্যক্রম পুনর্গঠন করতে পারে এবং স্থানীয় অংশীদারত্ব গড়ে তুলতে পারে।
তিনি বলেন, ‘এ কর কর্মসংস্থানের ওপর, বিশেষত প্রবাসীদের চাকরিতে প্রভাব ফেলতে পারে; যদিও এটি সরকারি আয়কে বৈচিত্র্যময় করবে, তবে উচ্চতর খরচ এবং প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে ব্যবসা।’
এদিকে ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) করপোরেট কর আইনে পরিবর্তনের অংশ হিসেবে বড় কোম্পানিগুলোর ওপর নতুন করারোপ করেছে। এতে বৃহৎ বহুজাতিক কোম্পানিকে মুনাফার ওপর কমপক্ষে ১৫ শতাংশ কর দিতে হবে, যা ২০২৫ সালের ১ জানুয়ারি বা এর পরে শুরু হওয়া আর্থিক বছরের জন্য কার্যকর হবে।
প্রচুর মজুদ সত্ত্বেও জ্বালানি সংকট ইরানে
Bonik Barta
শীত মৌসুমে জ্বালানি সংকটের সম্মুখীন হয়েছে ইরান। ফলে দেশটির কিছু শহরে কারখানা ও সরকারি অফিস বন্ধ রয়েছে বা কম কর্মঘণ্টায় পরিচালিত হচ্ছে। বিদ্যালয়ে চালু হয়েছে অনলাইন ক্লাস। খবর আনাদোলু এজেন্সি।
জ্বালানি তেলসমৃদ্ধ ইরান মূলত নিষেধাজ্ঞার কারণে সংকটে পড়েছে। দেশটির জ্বালানি অবকাঠামোয় পর্যাপ্ত বিনিয়োগের অভাব দেখা দিয়েছে। অপর্যাপ্ত অবকাঠামোর সঙ্গে ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার কারণে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস বিভ্রাট এখন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।
প্রতিবেদনে বলা হচ্ছে, কলকারখানা ও বাড়িঘরে বিদ্যুৎ বিভ্রাট এবং শীতকালে জ্বালানি সংকট অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সৃষ্টি করেছে।
সম্প্রতি জনগণকে থার্মোস্ট্যাটের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জ্বালানিমন্ত্রী আব্বাস আলিয়াবাদি জনগণকে জ্বালানি বাবদ খরচ কমানোর আহ্বান জানিয়েছেন। এতে বিদ্যুৎ উৎপাদনে আরো বেশি পরিমাণে জ্বালানি সরবরাহ করা যাবে।
ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ জাফর ঘায়েমপানাহ বলেছেন, ‘প্রাকৃতিক গ্যাসের অভাবে কিছু শিল্পাঞ্চলের কারখানা ও ওয়ার্কশপের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দেশের প্রাকৃতিক গ্যাসের চাহিদা রয়েছে ৯৪ কোটি ৫০ লাখ ঘনমিটার। কিন্তু উৎপাদন হয়েছে মাত্র ৮৪ কোটি ঘনমিটার।’
আমেরিকান এয়ারলাইনসের নয় শতাধিক ফ্লাইট সাময়িক স্থগিত
Bonik Barta
ভ্রমণের ব্যস্ত মৌসুমে প্রযুক্তিগত সমস্যার কারণে ৯৬১টি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে আমেরিকান এয়ারলাইনস। ফ্লাইট অপারেটিং সিস্টেমে (এফওএস) সমস্যা দেখা দিলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কোম্পানিটির অনুরোধে ১ ঘণ্টার জন্য একটি জাতীয় স্থগিতাদেশ জারি করে। এ সিস্টেমের মাধ্যমে ফ্লাইট পরিকল্পনা ও যাত্রী বোর্ডিংসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। সোমবার আমেরিকান এয়ারলাইনসের ৩ হাজার ৯০১টি ফ্লাইটের মধ্যে মাত্র ৩৬ শতাংশ সময়মতো ছাড়ে ও ৫১টি বাতিল হয়। এছাড়া মঙ্গলবার বিকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে চার হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত ও ৭৬টি বাতিল হয়।
রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ এলএনজি আমদানি করেছে ইইউ
Bonik Barta
রাশিয়া থেকে চলতি বছর রেকর্ড পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ইইউ ১ কোটি ৬৫ লাখ টন এলএনজি আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১৩ লাখ ২০ হাজার টন বেশি। ২০২৩ সালে ১ কোটি ৫১ লাখ ৮০ হাজার টন এবং ২০২২ সালে ১ কোটি ৫২ লাখ ১০ হাজার টন রুশ এলএনজি আমদানি করেছিল ইইউ।
ধারণা করা হচ্ছিল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইইউভুক্ত দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি ক্রয় কমিয়ে দিতে পারে। বাস্তবে দেশটি থেকে আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। একে ‘বিস্ময়কর’ বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের বিশ্লেষক আনা মারিয়া জালার-মাকারেভিজ। তিনি বলেন, ‘রাশিয়ার এলএনজি আমদানি কমানোর বদলে ইইউ সেটি বাড়াচ্ছে। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইইউ ঘোষণা করেছিল, ২০২৭ সালের মধ্যে রাশিয়া থেকে জীবাশ্ম জ্বালানি আমদানি পুরোপুরি বন্ধ করা হবে। তবে বাস্তবে ইউরোপে এলএনজির চালান ক্রমে বাড়ছে।’
পেরুতে আগামী বছরও স্থির থাকবে তামা উৎপাদন
Bonik Barta
পেরুর তামা উৎপাদন ২০২৫ সালেও টানা তৃতীয় বছরের মতো একই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির শীর্ষ খনি সমিতি ও শিল্প বিশ্লেষকরা। নিম্ন মানের আকরিক ও নতুন খনি প্রকল্পের ঘাটতির কারণে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশটি বিশ্বব্যাপী তামা উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে। প্রথম দুটি স্থান দখল করেছে চিলি ও ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো। বছরের পর বছর খনিতে খনন করার পর তামার আকরিকের গুণ-মান কমছে। এতে খনি শ্রমিকদের পক্ষে উৎপাদন মান বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি বিদ্যুচ্চালিত যানবাহন, নবায়নযোগ্য জ্বালানি ও ডাটা সেন্টারের ক্রমবর্ধমান চাহিদার কারণে পরবর্তী দশকে তামা সরবরাহে বড় ঘাটতি দেখা দিতে পারে বলে বিশ্লেষকরা বলছেন।
চীনে ইস্পাতের চাহিদা দেড় শতাংশ কমার পূর্বাভাস
Bonik Barta
চীনে ইস্পাতের চাহিদা আগামী বছর প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমতে পারে। চায়না মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি প্ল্যানিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, এ সময় চাহিদা সামান্য কমে ৮৫ কোটি টনে নামতে পারে। খবর হেলেনিক শিপিং নিউজ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে নিম্ন মাত্রায় কার্বন নিঃসরণ করে এমন পণ্যের চাহিদা বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে চীনে সৌরশক্তি ও বিদ্যুচ্চালিত গাড়ির (ইভির) মতো পরিশোধিত ইস্পাতনির্ভর শিল্পের দ্রুত বিকাশ ঘটেছে। এটি ইস্পাতের চাহিদার ধরনকে বদলে দিচ্ছে। চীনা ইস্পাত কোম্পানিগুলো পরিবেশবান্ধব ও উচ্চ মানসম্পন্ন পরিশোধন পদ্ধতি ব্যবহারে উৎসাহিত হচ্ছে।
জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা বৃদ্ধিতে প্রধান ভূমিকায় ভারত
Bonik Barta
বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদার এক-চতুর্থাংশ বাড়ার পেছনে ভূমিকা রাখে ভারত। এক্ষেত্রে শীর্ষে আছে এশিয়ার আরেক দেশ চীন। তবে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) বলছে, ২০২৪ সালে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়াতে প্রধান ভূমিকা পালন করতে পারে ভারত। এক্ষেত্রে প্রধান ভোক্তা দেশ চীনকেও ছাড়িয়ে যেতে পারে দেশটি। আগামী বছরও এ প্রবণতা বজায় থাকবে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
ইআইএ বলেছে, ভারতের অর্থনৈতিক সম্প্রসারণ এবং গাড়ি ও রান্নার কাজে ব্যবহৃত জ্বালানির ব্যবহার বাড়ায় দেশটিতে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে, যা বৈশ্বিক চাহিদা বাড়ানোর পেছনেও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
স্পট মার্কেটে দুই বন্ড
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহ্জালাল ইসলামী ব্যাংকের মুদারাবা পারপেচুয়াল বন্ড ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ইউনিট আজ ও রোববার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময় বন্ড দুটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্টের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক বন্ড: বন্ডটির ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ইউনিটধারীদের ৯ দশমিক ২৮ শতাংশ হারে মুনাফা দেয়ার ঘোষণা দিয়েছিল। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ইউনিটধারীদের ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা দিয়েছে বন্ডটির ট্রাস্টি। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে ৭ দশমিক ৮৭ শতাংশ মুনাফা দিয়েছে বন্ডটি।
এআইবিএল বন্ড: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ৩০ ডিসেম্বর।
বন্ডটির ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ৯ দশমিক ২৮ শতাংশ হারে বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে।
নন-বন্ডেড কারখানার কাঁচামাল সোর্সিংয়ে এলসি সুবিধা চায় বিজিএমইএ
Bonik Barta
নন-বন্ডেড কারখানাগুলোকে ব্যাক টু ব্যাক এলসির আওতায় কাঁচামাল সোর্সিংয়ের অনুমতি দেয়ার জন্য এনবিআরকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনের প্রশাসক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্প্রতি ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে এ আহ্বান জানায়।
বৈঠকে বিজিএমইএ প্রতিনিধি দল শুল্ক এবং বন্ডেড ওয়্যারহাউজ রেগুলেশন সম্পর্কিত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে এ ক্ষেত্রে উদ্যোক্তারা প্রতিনিয়ত যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছেন, সেগুলো তুলে ধরে।
প্রতিনিধি দলটি পোশাক খাতের জন্য নির্বিঘ্ন এবং আরো দক্ষ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে বাধাগুলো অপসারণের বিষয়ে এনবিআরের সহযোগিতা কামনা করেন। এ সময় আলোচনায় অংশ নেন বিজিএমইএর সাপোর্ট কমিটির সদস্য ইনামুল হক খান (বাবলু), আসিফ আশরাফ ও মো. শিহাবুদ্দোজা চৌধুরী।
Deep development fund cut by Tk 112b for road transport
The Financial Express
Road transport and highways division sees a deep cut in its development funds by Tk 112 billion as the interim government struggles to make two ends meet through tightfisted spending amid inherited financial crunch.
Officials said the Budget Management Committee (BMC) of the Road Transport and Highways Division (RTHD) made the decision to slash across-the-board ADP allocation in the current fiscal year for all of the institutions under the division.
The RTHD decided to cut Tk 6.98 billion or about 97 per cent from the development allocation Tk 7 billion for Bangladesh Road Transport Corporation (BRTC) in the fiscal year 2024-25.
Short-term pvt external debt dips to $10.52b in October
The Financial Express
Corporate external borrowing continues to fall amid economic slowdown with the stock of short-term overseas debt having dropped to $10.52 billion in October last.
Officials and money-market analysts termed such continuous decline in private-sector foreign debt not a good sign for the private sector-led economy as interest rates on the global market stabilising and marginal easing of import compression on the domestic market.
Apart from prevailing energy crisis facing the industrial hubs and depreciation of the local currency against the American greenback, the economic stalemate following recent mass uprising that led to the fall of the Sheikh Hasina regime in early August prompted the private entrepreneurs to be very conservative regarding expansion of their businesses, according to them.
Remittances thru' MFS increasing
Bonik Barta
Inward remittances through Mobile Financial Services (MFS) have experienced a significant surge in recent times, according to data from Bangladesh Bank (BB).
The increase reflects the growing popularity of MFS, which includes platforms like Nagad and services such as bKash, Rocket, and Upay offered by scheduled banks.
According to Bangladesh Bank data, Tk. 11.02 billion in inward remittances were processed through MFS platforms in October 2024, with the e-money balance for the month reaching Tk. 139.22 billion.
In September, Tk. 10.21 billion in remittances were disbursed via MFS platforms, while the e-money balance stood at Tk. 127.30 billion. The e-money balance also marked a 9.37 percent increase in October compared to September.
IDRA instructed to expedite accumulated claim settlement
The Financial Express
Billions worth of money in unsettled insurance claims has accumulated with the companies in flagrant default that invites government instructions for the regulator to heighten efforts to save people from deception, officials said.
A total of Tk 62.15 billion has piled up in payment backlog over life-and non-life insurance claims with the insurers, as of end-September, which is seen as a testament to irregularities in the sector.
Now that straightening the financial sector started amid massive reforms kicked off by the post-uprising interim government, the Financial Institutions Division (FID) under the Ministry of Finance has also asked the Insurance Development and Regulatory Authority (IDRA) to inform it about what effective measures have been taken for expediting the settlement of piled-up insurance claims.
Political unrest, economic slump stifle tourism in 2024
The Financial Express
The outgoing year 2024 has been a year of uncertainties and undesired situations for the country's tourism sector, which faced a severe blow due to the economic slowdown and political unrest, coupled with geopolitical tensions in neighbouring countries.
Several significant events, including national elections at the very beginning of the year, regime change in the middle, and restrictions on different tourism spots, hindered the sector's growth.
Other such events include major floods across the southern region in August and violence in the Chittagong Hill Tracts in September, followed by travel restrictions on the St Martin's Island.
Energypac sinking in the red, with higher finance cost, shrinking revenue
The Financial Express
Energypac Power Generation (EPGL) is at risk of going out of business with its finance cost persistently going up and revenue shrinking.
It bore half of its revenue as finance cost last year. Finance cost grew even further in FY25.
The company went into the red in FY22 and has shown no sign of recovery.
Meanwhile, its auditor has raised a red flag regarding the company's ability to continue as a going concern.
New Bangladesh-Pakistan direct shipping route starts delivering results: DP World
The Business Standard
The new direct connection has slashed transit times by over 50% and enhanced regional connectivity by eliminating the need for transshipment, reports Gulf News.
This initiative is a joint venture between Dubai-based DP World and NLC, leveraging the new route as part of a broader service linking six countries. The route rotates between Port Klang (Malaysia), Jebel Ali (UAE), Karachi (Pakistan), Chittagong (Bangladesh), Belawan (Indonesia), and Mundra (India).