জাহাজে ৭ খুনের ঘটনায় নৌ শ্রমিকদের কর্মবিরতি: সারাদেশে আটকে আছে ১৫ লাখ টন পণ্য
The Business Standard
নৌযানে সাত খুনের ঘটনার বিচারের দাবিসহ চার দফা দাবিতে লাইটার জাহাজের শ্রমিকদের লাগাতার কর্মবিরতিতে নৌপথের পণ্য পরিবহণ খাতে অচলাবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া কর্মবিরতির ফলে সারা দেশে ৪৫টি ঘাট ও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা পড়েছে প্রায় ১৫ লাখ টন পণ্য।
এসব পণ্যের মধ্যে গম, মসুর ডাল, মটর ডাল, সয়াবিন বীজ, সার, কয়লা ও সিমেন্টের কাঁচামাল ক্লিংকার রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া জ্বালানি তেলসহ দেশের সবগুলো বিমান বন্দরের বিমানের জন্য জেট-ফুয়েল পরিবহনও বন্ধ রয়েছে।
রিহ্যাব ফেয়ার ২০২৪: মেলার শেষ দিনে ৪০৩ কোটি টাকার বেশি বিক্রয় ও বুকিং
The Business Standard
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) ফেয়ার ২০২৪-এ প্রায় ৪০৩.১৩ কোটি টাকার ফ্ল্যাট, জমি ও বাণিজ্যিক স্থানের বিক্রয় ও বুকিং হয়েছে।
এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং থেকে এসেছে ২৩০ কোটি টাকা, প্লট থেকে ৯৬ কোটি টাকা এবং বাণিজ্যিক স্থান থেকে এসেছে ৭৭ কোটি ১২ লাখ টাকা।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের রিহ্যাব ফেয়ারে বিকেল ৫ টা পর্যন্ত ৪০৩ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি এবং বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি এবং বুকিং হয়েছে ২৩০ কোটি টাকা। প্লট-৯৬ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৭৭ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকার বুকিং এবং বিক্রি হয়েছে। এ ছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় এক হাজার নব্বই কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছে ১৭ হাজার ৭২৯জন।
২০৩৯ সাল নাগাদ বাংলাদেশের জিডিপি সুইজারল্যান্ড, সুইডেনকে ছাড়িয়ে যাবে; তবে মাথাপিছু জিডিপিতে ব্যবধান বাড়বে
The Business Standard
পোশাক শিল্পের বাইরেও ওষুধ ও ইলেকট্রনিক্স খাতে সফল বহুমুখীকরণের সুবাদে ২০৩৯ সালের মধ্যে বিশ্বের ২১তম বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ। অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ এবং ক্রমবর্ধমান জনমিতিক লভ্যাংশের (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) সুবিধার কারণে দেশের অর্থনীতির এই প্রবৃদ্ধি সম্ভব হচ্ছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)।
সিইবিআরের ১৬তম বার্ষিক ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি আকারের দিক থেকে সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সুইডেন ও বেলজিয়ামের মতো উচ্চ আয়ের দেশগুলোকে ছাড়িয়ে যাবে।
নর্ড স্ট্রিম ২ কিনে নিতে পারেন মার্কিন বিনিয়োগকারী: সার্বিয়ার প্রেসিডেন্ট
The Business Standard
নাশকতায় ক্ষতিগ্রস্ত নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইন আগামী এক বছরের মধ্যে একজন মার্কিন বিনিয়োগকারী কিনে নিতে পারেন এবং রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ পুনরায় শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) জার্মান নিউজ আউটলেট হ্যান্ডেলসব্ল্যাট-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত গ্যাস পাইপলাইনটির ভবিষ্যৎ নিয়ে তার মতামত ব্যক্ত করেন তিনি।
ভুসিচ বলেন, 'আমার ধারণা, সর্বোচ্চ এক বছরের মধ্যে নর্ড স্ট্রিম একজন আমেরিকান বিনিয়োগকারীর মালিকানাধীন হবে এবং পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস যাবে।'
নভেম্বরে বিশ্বব্যাপী ইস্পাত উৎপাদন কিছুটা বেড়েছে
Bonik Barta
বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত মাসে কিছুটা বেড়েছে। সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডস্টিল অ্যাসোসিয়েশন (ওয়ার্ল্ড স্টিল)।
ওয়ার্ল্ডস্টিলের দেয়া তথ্যানুযায়ী, নভেম্বরে বিশ্বব্যাপী অপরিশোধিত ইস্পাত উৎপাদন দশমিক ৮ শতাংশ বেড়েছে। এ সময় মোট উৎপাদন পৌঁছেছে ১৪ কোটি ৬৮ লাখ টন, গত বছরের একই সময় যা ছিল ১৪ কোটি ৫৬ লাখ টন।
বিশ্বে ধাতব পণ্য উৎপাদনে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম চীন। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও নির্মাণ খাতের কার্যক্রম কমে যাওয়াসহ অন্যান্য কারণে দেশটিতে চলতি বছরের শুরুর দিকে ইস্পাত উৎপাদনে মন্দা দেখা দিয়েছিল। তবে পরবর্তী সময়ে চীন সরকার অর্থনৈতিক প্রণোদনার ঘোষণা দেয়। এর পর থেকে উৎপাদন বৃদ্ধি অব্যাহত আছে।
অস্ট্রেলিয়া থেকে চীনের কয়লা আমদানি চার বছরের সর্বোচ্চে
Bonik Barta
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, গত মাসে দেশটির অস্ট্রেলিয়া থেকে কয়লা আমদানির পরিমাণ ছিল ৯৩ লাখ টন। এটি ২০২০ সালের এপ্রিলের পর সর্বোচ্চ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি।
এদিকে চলতি বছরের প্রথম ১১ মাসেও (জানুয়ারি-নভেম্বর) অস্ট্রেলিয়া থেকে চীনের কয়লা আমদানি বেড়েছে। এ সময় মোট আমদানির পরিমাণ ছিল ৭ কোটি ৪১ লাখ ৫০ হাজার টন, গত বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ২৪ লাখ ৭০ হাজার টন।
উল্লেখ্য, ২০২০ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন সরকার কভিড-১৯ মহামারীর উৎপত্তি নিয়ে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। সে সময় চীন ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। বিষয়টিকে চীন তার প্রতি মহামারী ছড়ানোর অভিযোগ ও দোষারোপের ইঙ্গিত হিসেবে দেখেছিল। এর প্রতিক্রিয়ায় দেশটি অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানিতে অনানুষ্ঠানিক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে। তবে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ উৎপাদন ও ইস্পাত তৈরির জন্য উচ্চ মানের অস্ট্রেলিয়ান কয়লা চীনের আমদানিকারকদের পছন্দের শীর্ষে। পরে চীন এ নিষেধাজ্ঞা শিথিল করে।
রফতানির অনুমোদন চান ভারতের মিল মালিকরা
Bonik Barta
ভারতে অভ্যন্তরীণ বাজারে চিনির দাম কমেছে। এ কারণে ২০২৪-২৫ বিপণন বর্ষে (অক্টোবর-সেপ্টেম্বর) ২০ লাখ টন চিনি রফতানির অনুমোদন চায় দেশটির বেসরকারি চিনিকলগুলো।
মহারাষ্ট্রে প্রতি কেজি চিনির মিলগেট মূল্য ৩৩-৩৪ রুপি, উত্তর প্রদেশে যা ৩৬-৩৬ দশমিক ৫ রুপি। চিনির বর্তমান এ মূল্য যথাক্রমে গত বছরের একই সময়ের ৩৬-৩৭ ও ৩৮-৩৮ দশমিক ৫ রুপির তুলনায় কম।
ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়োএনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (আইএসএমএ) সহসভাপতি গৌতম গোয়েল বলেন, ‘আয় কমে গেলে চিনিকলগুলোর নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়বে। এছাড়া চাষীদের কাছ থেকে আখের মূল্য সময়মতো পরিশোধ করার সক্ষমতায়ও নেতিবাচক প্রভাব পড়তে পারে।’
ভারতে ২০২২-২৩ বিপণন বর্ষ শেষে চিনির মজুদ ৫৫ লাখ ৬০ হাজার টনে নেমে আসে। অভ্যন্তরীণ মজুদ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ২০২৩-২৪ বিপণন বর্ষে দেশটি থেকে চিনি রফতানির অনুমোদন দেয়া হয়নি।
ভারত থেকে চট্টগ্রাম বন্দরে এল চাল বোঝাই জাহাজ
Bonik Barta
ভারত থেকে আমদানি করা চাল নিয়ে এমভি তানিশ ড্রিম নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গতকাল বন্দরে আসা এটাই প্রথম চাল বোঝাই জাহাজ। ২৪ হাজার ৬৯০ টন চাল নিয়ে আসা জাহাজটি থেকে নমুনা সংগ্রহপূর্বক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ায় খালাস করা হবে। এর আগে ২২ ডিসেম্বর জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে রওনা করে।
Dollar set for big annual gain as traders brace for high US rates
The Financial Express
The US dollar headed towards an almost 7 per cent annual gain on Friday and Japan's yen for a fourth consecutive year of losses as traders anticipated robust US growth would make the Federal Reserve cautious on rate-cutting well into 2025.
The dollar index, which measures the currency against major rivals, rose 0.08 per cent on Friday to 108.16 to approach a 2.2 per cent monthly rise and was on course to close the year 6.6 per cent higher.
The dollar was also nearing a 5.5 per cent gain this month against the yen and an 11.8 per cent advance for 2024 against the weakened Japanese currency, while the euro stayed close to two-year lows.
India considers cutting personal income tax to provide relief to middle-class
The Financial Express
India is considering cutting income tax for individuals making up to 1.5 million rupees ($17,590) a year in February's budget to provide relief to the middle class and boost consumption as the economy slows, two government sources told Reuters.
The move could benefit tens of millions of taxpayers, especially city dwellers burdened by high living costs, if they opt for a 2020 tax system that strips exemptions like housing rentals.
Under that system, annual income of 300,000 rupees to 1.5 million rupees is taxed at between 5 per cent to 20 per cent. Higher income draws 30 per cent.
BAT decides to invest more to increase production
The Financial Express
British American Tobacco Bangladesh Company (BATBC) is going to invest Tk 283.8 million to increase production capacity to meet the growing demand for cigarettes.
In a stock exchange filing on Thursday, the tobacco leader said its board approved the capital investment decision at a meeting the day before.
"The investment will be made through internal sources and bank financing based on the cash flow of the company," said the company.
The money will be spent on purchasing conversion knit, inspection, installation, spare parts, and transfer of machinery.
Following the investment disclosure, the stock rose 1.03 per cent to Tk 354.1 per share on Thursday on the Dhaka Stock Exchange (DSE).
Banks favour low-yielding SDF over high-yielding BB bills
The Financial Express
Commercial banks having surplus funds still feel comfortable with depositing their uninvested credits in the central bank's standing deposit facility (SDF) despite its lower gains while high-yielding Bangladesh Bank (BB) bills continue to meet with a lukewarm response.
According to officials and bankers, key factors such as tax implications and maturity periods are driving banks to prefer the lower-yielding SDF instrument over the 90-day BB bills.
According to the BB data, affluent lenders deposited Tk 176.92 billion worth of funds in the SDF until December 23 this month, meaning they deposited over Tk 11 billion every day on an average.
Bangladesh starts marketing world-class sedan cars at affordable price
The Business Standard
To bring diversification to the automobile industry, the state-run top automobile company, Pragati Industries Limited (PIL), has started the assembling and marketing of the 1,600 cc CERATO model brand new sedan cars with the most modern features of the world-famous Korean KIA vehicle, and the car is now available at the sales centre of the company.
The price of the car is fixed at Tk45 lakh.
Inward remittance thru MFS surges 95% in October
The Business Standard
Bangladesh's migrant workers sent home Tk1,102.22 crore in remittances through mobile financial service (MFS) providers in October 2024, according to Bangladesh Bank data.
This figure represents a remarkable 95.22% year-on-year (YoY) increase from the Tk564.61 crore that was sent home through MFS providers in October 2023.
The increase reflects the growing popularity of MFS, which includes platforms like Nagad and services such as bKash, Rocket, and Upay offered by scheduled banks.
In September 2024, Tk1,021.99 crore in remittances were disbursed via MFS platforms. The remittances also marked a 7.85% increase in October compared to September.
Potato, onion prices ease; chicken takes an upswing
The Business Standard
The prices of potatoes and onions have decreased by Tk10 per kilogram over the past week, while the price of broiler chicken has risen by Tk15 per kilogram, and Sonali chicken has surged by Tk30 per kilogram.
According to a survey conducted at kitchen markets in Dhaka's Kalyanpur, Shewrapara and Hatirpool, the price of new local potatoes is now Tk60 per kilogram, down from Tk70 last week.
Bangladesh's GDP to outpace Swiss, Swedish by 2039, but with huge per capita gap
The Business Standard
Bangladesh is set to become the world's 21st largest economy by 2039, thanks to its successful diversification beyond textiles into pharmaceuticals and electronics, supported by infrastructure investments and an expanding demographic dividend, says the London-based Centre for Economics and Business Research (CEBR).
Bangladesh's economy is forecasted to outperform high-income countries like Switzerland, the United Arab Emirates (UAE), Sweden and Belgium in terms of size in the next 15 years, according to long-term projections released by CEBR in its 16th annual World Economic Outlook report yesterday.
Passengers pay, foreign airlines suffer for Biman's ground handling monopoly
The Business Standard
Foreign airlines operating at Dhaka's Hazrat Shahjalal International Airport are being forced to hire their own manpower for passenger and cargo handling despite them paying Biman Bangladesh Airlines to manage these services resulting in higher airfare costs.
According to the Airlines Operators Committee (AOC), airlines pay Biman, the sole ground handling agent at the airport, $2,200-$6,000 per flight for ground handling services and an additional $0.07 per kilogram for cargo operations.
এক কার্গো এলএনজি ও ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার
Bonik Barta
দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্থানীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং সৌদি আরব, মরক্কো ও রাশিয়া থেকে ১ লাখ ৩০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৬৩৪ কোটি ৩২ লাখ টাকা। এছাড়া দক্ষিণ কোরিয়া থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৬৯২ কোটি ৯৯ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা।
সোনালী করপোরেট আইব্যাংকিং সেবা চালু করল সোনালী ব্যাংক
Bonik Barta
সোনালী ব্যাংক পিএলসি করপোরেট গ্রাহকদের জন্য ‘সোনালী করপোরেট আইব্যাংকিং’ শীর্ষক অনলাইন সেবা চালু করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন এমডি ও সিইও মো. শওকত আলী খান। ডিএমডি শামিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি সুভাষ চন্দ্র দাস। এ সময় প্রধান কার্যালয়ের সব জিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোনালী করপোরেট আইব্যাংকিং সেবা চালুর মাধ্যমে ব্যাংকের করপোরেট গ্রাহকরা অনলাইনে লেনদেনসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
ঋণ ও ডলারসহ পাঁচ অনুঘটকের ওপর নির্ভর করবে বৈশ্বিক পুঁজিবাজার
Bonik Barta
চলতি বছরে বৈশ্বিক পুঁজিবাজারে লেনদেন রেকর্ড উচ্চতায় পৌঁছে। এতে প্রধান ভূমিকা রেখেছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (জেনএআই) উত্থান ও কভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার। বিশ্লেষকদের মতে, এ ইতিবাচক প্রবণতার ওপর ভিত্তি করে ২০২৫ সালে বৈশ্বিক অর্থনীতি আরো সম্প্রসারণ হতে পারে এবং পুঁজিবাজারে সে ইতিবাচক প্রভাব অব্যাহত থাকতে পারে। এর সঙ্গে যুক্ত রয়েছে সভরেন ডেট বা সরকারি ঋণ, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি, ডলার সরবরাহ, ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ কোম্পানির ভবিষ্যৎ এবং একীভূতকরণ ও অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) চুক্তি।
রেকর্ড ৪১১ বিলিয়ন ডলারের বন্ড ইস্যু করবে চীন
Bonik Barta
আগামী বছর ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি ইউয়ান (৪১১ বিলিয়ন ডলার) সমমূল্যের বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার, যা এ-যাবৎকালের সর্বোচ্চ। সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারে উদ্দীপনা জোগাতে এসব বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হবে।
২০২৪ সালে চীনে সরকারি ঋণপত্র ইস্যুর পরিমাণ ছিল ১ লাখ কোটি ইউয়ান। সাম্প্রতিক পরিকল্পনার আওতায় ঋণপত্র ইস্যুর পরিমাণ এক বছরের ব্যবধানে ২ লাখ কোটি ইউয়ান বাড়বে। এ সিদ্ধান্ত এমন একটি সময়ে নেয়া হয়েছে, যখন ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর চীনা পণ্যের ওপর শুল্ক বাড়তে পারে।
ভারতে সুদহার হ্রাসের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে
Bonik Barta
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপের কারণে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) মুদ্রানীতি শিথিলের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
মূল্যস্ফীতির পাশাপাশি ট্রাম্পের নীতিকে ঘিরে অনিশ্চয়তা আরবিআইয়ের সুদহার কমানোর সিদ্ধান্তকে বিলম্বিত করতে পারে বলে জানানো হয় প্রতিবেদনে।
অবশ্য ভারতে মূল্যস্ফীতি কমবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। তবে খাদ্যের দামে অস্থিরতা ও মূল্যস্ফীতির ওপর ট্রাম্পের নীতির সম্ভাব্য প্রভাব সুদহার কমানোর আরবিআইয়ের সিদ্ধান্তকে বিলম্বিত করার প্রধান কারণ হতে পারে। মূল্যস্ফীতি সম্পর্কিত অনিশ্চয়তা আর্থিক বাজারগুলোর ক্ষেত্রেও বড় আকারে প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ২০২২ সালে মূল্যস্ফীতি ও সুদহারের দ্রুত বৃদ্ধির কারণে স্টক ও বন্ড বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছিল। উচ্চ মূল্যস্ফীতি দেখা দিলে এবারো সে রকম অবস্থা হতে পারে। এ পরিস্থিতি বাজারের অস্থিরতার বিরুদ্ধে সুরক্ষা হিসেবে বন্ডের যে কার্যকারিতা রয়েছে তা কমতে পারে। এতে বিনিয়োগকারীরা অর্থ ঢালতে বিকল্প উপায় খুঁজতে বাধ্য হতে পারেন।
কৃত্রিম দ্বীপে সবচেয়ে বড় বিমানবন্দর তৈরির কৃতিত্ব নিচ্ছে চীন
Bonik Barta
মনুষ্যসৃষ্ট দ্বীপে সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণ করছে চীন। দেশটির উত্তর-পূর্ব উপকূলে দালিয়ান জিনঝো বে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে তৈরি হচ্ছে। এতে চারটি রানওয়ে ও নয় লাখ বর্গমিটারের যাত্রী টার্মিনাল থাকবে। প্রতি বছর আট কোটি যাত্রী পরিষেবা ও ৫ লাখ ৪০ হাজার ফ্লাইট পরিচালনার লক্ষ্য রয়েছে বিমানবন্দরটির। চীনা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম উইচ্যাটে কর্তৃপক্ষ বলেছে, ‘পূর্বাঞ্চলের সূর্যোদয়ের মতো সমুদ্রপৃষ্ঠ থেকে যেন ধীরে ধীরে উঠে আসছে দেশের বৃহত্তম অফশোর বিমানবন্দর।’ নির্মাণকাজ শেষ হলে এটি হবে মানবসৃষ্ট দ্বীপে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিমানবন্দর, যা হংকং বিমানবন্দর ও জাপানের কানসাই বিমানবন্দরের চেয়েও বড়। অত্যাধুনিক এ স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। দালিয়ান এয়ারপোর্ট কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান প্রকৌশলী লি জিয়াং বলেন, ‘নির্মাণকাজে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। কারণ পুরো প্রকল্প জটিল ভূতাত্ত্বিক অবস্থার মধ্যে সম্পন্ন করতে হচ্ছে।
বিটকয়েনে আন্তর্জাতিক লেনদেন শুরু রাশিয়ায়
Bonik Barta
রুশ কোম্পানিগুলো আন্তর্জাতিক লেনদেনে বিটকয়েন ও অন্যান্য ডিজিটাল অ্যাসেট ব্যবহার শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও লেনদেনের পদ্ধতি আরো উন্নত ও সম্প্রসারণ হবে বলে আশা করেন তিনি। রাশিয়ায় ক্রিপ্টোকারেন্সি কেনার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, তবে দেশে লেনদেনের মাধ্যম হিসেবে এ ধরনের মুদ্রার ব্যবহার নিষিদ্ধ। আগস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত এক ডিক্রির মাধ্যমে আন্তর্জাতিক ও বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির পরীক্ষামূলক ব্যবহার বৈধ করা হয়।
বিদেশীদের শেয়ার ধারণ বেড়েছে ৫টিতে, কমেছে ৬টির
Bonik Barta
দেশের পুঁজিবাজারে সার্বিকভাবে গড় লেনদেনের পরিমাণ কমছে, যার প্রভাবে বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণ তেমন বাড়েনি। ফ্রি ফ্লোটের ভিত্তিতে শীর্ষ বাজার মূলধনি কোম্পানিগুলোর গত নভেম্বরের বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার ধারণসংক্রান্ত তথ্য অনুসারে, পাঁচটি কোম্পানিতে বিদেশীদের শেয়ার ধারণ বেড়েছে, কমেছে ছয়টিতে। তবে বেশির ভাগ কোম্পানির বিদেশীদের শেয়ার ধারণ অপরিবর্তিত ছিল।
পর্যালোচনায় দেখা গেছে, এ বছরের নভেম্বর শেষে আগের মাসের তুলনায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস, লাভার্জহোলসিম বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক ও উত্তরা ব্যাংকে বিদেশীদের শেয়ার বেড়েছে। অন্যদিকে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, গ্রামীণফোন, ন্যাশনাল ব্যাংক ও সিটি ব্যাংকের কমেছে।