24-Dec-2024

Wednesday 25 December 2024

26-Dec-2024

সক্ষমতা বাড়াতে ২৮ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটি বাংলাদেশ

The Business Standard

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটি বাংলাদেশ) উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২৮ কোটি ৩৮ লাখ টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, এ বিনিয়োগ এটির নগদ প্রবাহ কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে অভ্যন্তরীণ উৎস এবং ব্যাংক ঋণের মাধ্যমে অর্থায়ন করা হবে।বিএটি বাংলাদেশ বর্তমানে কুষ্টিয়ায় সবুজ পাতা মাড়াই কারখানা, মানিকগঞ্জে সবুজ পাতা শুকানোর কারখানা, এবং ঢাকা ও সাভারে সিগারেট উৎপাদন কারখানা পরিচালনা করছে।

বৈশ্বিক ফিনটেক কেন্দ্রে পরিণত হচ্ছে লিথুয়ানিয়া

Bonik Barta

বাল্টিক অঞ্চলের ছোট আয়তনের দেশ লিথুয়ানিয়া, জনসংখ্যা প্রায় ২৯ লাখ। ইউরোপের পাশাপাশি বিশ্বের অন্যতম ফিনটেক কেন্দ্র হিসেবে দ্রুত আবির্ভূত হচ্ছে দেশটি। যেখানে রয়েছে ভিনটেড ও নর্ড সিকিউরিটির মতো ইউনিকর্নের সদর দপ্তর। এ সাফল্যের পেছনে রয়েছে স্থানীয় ও বিদেশী ফিনটেক কোম্পানির কার্যক্রমে লিথুয়ানিয়া সরকারের দেয়া প্রথম শ্রেণীর সুবিধা ও ভারসাম্যপূর্ণ কর্মপরিবেশ। আর্থিক পরিষেবাকে সহায়তা দেয়া প্রযুক্তিকে ফাইন্যান্সিয়াল টেকনোলজি বা সংক্ষেপে ফিনটেক বলা হয়। ইউরো নিউজের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ইউরোপের বাকি দেশগুলোর তুলনায় স্টার্টআপ বিশেষ করে ফিনটেকের ক্ষেত্রে বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছে লিথুয়ানিয়া।

ট্যাক্সের ১৫০ কোটি টাকা শোধ না করায় মামলার মুখে পড়তে পারে ইউনিয়ন ব্যাংক

The Business Standard

বার বার তাগাদা দেওয়ার পরও সরকারের ট্যাক্সের ১৫০ কোটি টাকা পরিশোধ করছে না ইউনিয়ন ব্যাংক পিএলসি। তিনটি পে অর্ডারের মাধ্যমে ট্যাক্স পরিশোধের নির্দেশ দেওয়া হলেও টাকার অভাবে তা ট্যাক্স অফিস (কর অঞ্চল- ১) নিতে পারেনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 'নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট' এ মামলার হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট ট্যাক্স অফিস। একই সঙ্গে আগামী ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলবও করা হয়েছে ওই অফিসে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলোচ্য আইনে মামলা হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শাস্তি হিসেবে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড এবং প্রদেয় তিনগুণ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে

সৌদি ক্রীড়া খাতের বাজারমূল্য পৌঁছবে ২২ বিলিয়ন ডলারে

Bonik Barta

সৌদি আরবের ক্রীড়া খাতের বাজারমূল্য ২০৩০ সালের মধ্যে ২ হাজার ২৪০ কোটি ডলারে পৌঁছার পূর্বাভাস দেয়া হয়েছে। দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনস্থ কোম্পানি এসইউআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রীড়া খাতে সরকারি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও বিনিয়োগ বাড়ায় খাতটিতে এ প্রবৃদ্ধি ঘটবে। সৌদি ক্রীড়া খাতের বর্তমান বাজারমূল্য ৮০০ কোটি ডলার। দেশটি ২০১৯ সাল থেকে ৪০টি ভিন্ন খেলার ১০০টির বেশি বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে। ক্রীড়া খাতের সম্ভাব্য এ প্রবৃদ্ধি সৌদি আরবের ভিশন-২০৩০-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর আওতায় সৌদি আরবকে একটি বৈশ্বিক ক্রীড়া ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় দেশটির সরকার। স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ক্রীড়া বাজারের রাজস্ব ২০২৪ সালে ৪৭৯ কোটি ডলার থেকে বেড়ে ২০২৯ সালে ৫৫৭ কোটি ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিপির বিরুদ্ধে ফিলিস্তিনিদের আইনি পদক্ষেপ

Bonik Barta

বহুজাতিক জ্বালানি তেল ও গ্যাস কোম্পানি বিপির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি হামলায় গাজায় ভুক্তভোগীদের একটি পক্ষ। অভিযোগে বলা হচ্ছে, ইসরায়েলের ব্যবহৃত অপরিশোধিত জ্বালানি তেলের একটি বড় অংশ পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করে কোম্পানিটি। খবর দ্য গার্ডিয়ান। এরই মধ্যে বিপি বরাবর ‘লেটার বিফোর ক্লেইম’ পাঠানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক আইনের অধীনে মানবাধিকার সম্পর্কিত নিজেদের অঙ্গীকার লঙ্ঘন করছে বিপি। ব্রিটিশ কোম্পানিটির মালিকানাধীন ও পরিচালিত বাকু-টিবিলিসি-সেহান পাইপলাইনের মাধ্যমে ইসরায়েলকে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করে আজারবাইজান। পাইপলাইনটি আজারবাইজান, জর্জিয়া ও তুরস্কের মধ্য দিয়ে পরিচালিত হয়। এরপর জাহাজের মাধ্যমে পরিবহন করা হয়, যা ইসরায়েলে ব্যবহৃত অপরিশোধিত জ্বালানি তেলের ২৮ শতাংশ। এ সরবরাহ ইসরায়েলের সামরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক উড়োজাহাজের জন্য জেট ফুয়েল তৈরি হয় এমন একটি পরিশোধনাগারে পাঠানো হয় পাইপলাইনের মাধ্যমে প্রাপ্ত জ্বালানি তেল। এসব উড়োজাহাজ গাজায় গোলাবারুদ ফেলতে ব্যবহৃত হচ্ছে।

No-frill account deposits fall 4pc in July-Sept

The Financial Express

The decline in the no-frill account (NFA) deposits during the July-September 2024 quarter could potentially limit access to credit for low-income individuals and small businesses. A latest Bangladesh Bank report revealed total deposits in the Tk 10/50/100 accounts stood at Tk 45.32 billion in the said quarter, which was 4.01 per cent lower than the previous one.NFAs offer banking access to low-income groups, school students under 18, and street children with initial deposits as low as Tk 10/50/100. They continue to be a powerful tool to promote financial inclusion in Bangladesh. By enabling marginalized populations to save, access credit, and receive remittances, these accounts significantly enhance economic stability and empowerment.

২০২৫ সালে অস্থিতিশীল থাকতে পারে বৈশ্বিক পণ্যবাজার

Bonik Barta

ডোনাল্ড ট্রাম্পের পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতি আগামী বছর বৈশ্বিক পণ্য বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ঠিক কীভাবে কাজ করবে তার নির্দিষ্ট কোনো মডেল নেই। তবে ২০২৫ সালে বৈশ্বিক পণ্যবাজারে অস্থিতিশীলতা দেখা যাবে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা। এ সময় বিপরীতমুখী অনেক প্রভাবক একসঙ্গে কাজ করতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্স জানায়, বাজারে অনেক প্রভাবক একসঙ্গে ভূমিকা পালন করতে পারে, এমন আশঙ্কায় অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), আকরিক লোহা, তামা ও অন্যান্য ধাতুর মতো প্রধান পণ্যের মূল্য নিয়ে পূর্বাভাস দেয়া ২০২৫ সালে আরো জটিল হয়ে উঠবে।

Poribar Sanchayapatra: Govt mulls lowering age limit for investment

The Financial Express

The government is planning to lower the age limit for investing in Poribar Sanchayapatra (Family Saving Certificate) to facilitate purchasing such tools by the pensioners. In this regard, the Internal Resources Division (IRD) has recently sought opinion from the Finance Division whether the measure, if implemented, would have any negative impact on the financial market/government treasury, or would contradict with the IMF policy. Currently, Bangladeshi citizens (men/women) aged 65 and above as well as disabled persons (men/women) can invest in the instruments.The government is planning to lower the age limit to 59/60 for investing in Poribar Sanchayapatra for pensioners to increase sales of the tools. Earlier, the pensioners could not buy the tools before reaching 65.

ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল রফতানি কমেছে

Bonik Barta

ইন্দোনেশিয়া থেকে অক্টোবরে পাম অয়েল রফতানি কমেছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির পাম অয়েল অ্যাসোসিয়েশন গ্যাপকি। খবর বিজনেস রেকর্ডার। গ্যাপকি জানায়, পরিশোধিত পণ্যসহ অক্টোবরে ইন্দোনেশিয়ার মোট পাম অয়েল রফতানির পরিমাণ ছিল ২৮ লাখ ৯০ হাজার টন, গত বছরের একই সময় যা ছিল ৩০ লাখ ১০ হাজার টন। তবে অক্টোবরে দেশটির পাম অয়েল রফতানি সেপ্টেম্বরের সংশোধিত ২২ লাখ ৬০ হাজার টনের তুলনায় বেড়েছে। বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া। অক্টোবরে দেশটিতে পণ্যটির উৎপাদন এর আগের মাসের তুলনায় ১০ শতাংশ বেড়ে মোট ৪৪ লাখ ২০ হাজার টনে পৌঁছেছে। ইন্দোনেশিয়ায় সম্প্রতি পাম অয়েলের অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে। এ কারণে অক্টোবরের শেষে পণ্যটির মজুদও কমেছে। গ্যাপকির দেয়া তথ্যানুসারে, এ সময় দেশটির মজুদের পরিমাণ ছিল ২৫ লাখ ১০ হাজার টন, আগের মাসে যা ছিল ২৬ লাখ ২০ হাজার টন।

Govt seeks $250m in assistance from WB

The Financial Express

The government has sought nearly US$250 million in assistance from the World Bank (WB) to rehabilitate the flood-affected regions in the north- and south-east of the country, officials said on Tuesday.Following a request from the Local Government & Rural Development Ministry and from the Water Resources Ministry, the Economic Relations Division (ERD) has recently approached the global lender for financial support. The floods in August have ravaged crops, houses, roads, bridges, educational institutions, small and medium enterprises, fisheries and livestock farms. Besides, the banks of the rivers, ponds and water bodies have been damaged, incurring a huge loss in the fish farming and irrigation system. A senior ERD official said: "We need a good amount of investment for the rehabilitation. So, we have requested the WB to finance Bangladesh's reconstruction work.

India’s small businesses drive jobs growth, wage gains curbed by inflation

The Financial Express

India's small businesses spanning the manufacturing, trade and services sectors added about 11 million jobs in the year to the end of September, with total employment rising to 120.6 million from 109.6 million the previous year, though wage growth was limited by high inflation.Job creation remains a major challenge for Prime Minister Narendra Modi despite the economy growing at an average annual rate of more than 7 per cent over the last decade, and unemployment among young people remains persistently high.

ভিয়েতনামে কমেছে কফির বাণিজ্যিক কার্যক্রম

Bonik Barta

ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী অঞ্চল সেন্ট্রাল হাইল্যান্ডস। এ অঞ্চলে অনুকূল আবহাওয়ার অভাবে জমি থেকে ফসল উত্তোলন ব্যাহত হয়েছে। এ কারণে দেশটিতে কফি বাণিজ্য কার্যক্রম কিছুটা কম হয়েছে। ফলে এ সময় দেশটিতে কফির দামও কিছুটা পরিবর্তন হয়েছে। গত বৃহস্পতিবার ভিয়েতনামের ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। খবর বিজনেস রেকর্ডার। সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি ১ লাখ ২২ হাজার ৫০০ থেকে ১ লাখ ২৪ হাজার ডংয়ে (৪ ডলার ৮১ সেন্ট থেকে ৪ ডলার ৮৭ সেন্ট) বিক্রি করেছেন, আগের সপ্তাহে যা ছিল ১ লাখ ২২ হাজার থেকে ১ লাখ ২৪ হাজার ৯০০ ডং। সম্প্রতি ভিয়েতনামের কফি উৎপাদনকারী এলাকা সফর করেছেন কমোডিটি ফার্ম হেজপয়েন্ট গ্লোবাল মার্কেটসের বিশ্লেষক লালেসকা মোডা। তিনি বলেন, ‘‌কৃষকদের ওপর নির্ভর করে জমি থেকে বিভিন্ন হারে ফসল সংগ্রহ করা হচ্ছে। কোনো কোনো কৃষক ফসল সংগ্রহ মাত্র শুরু করেছেন আবার কেউ তা শেষ করেছেন। তবে সামগ্রিকভাবে জমি থেকে ফসল সংগ্রহের হার প্রায় ৩০-৬০ শতাংশ।’

Local IT firms seek role in toll collection

The Financial Express

Domestic technology companies are seeking opportunities to be involved in the collection of tolls from roads and bridges built with public funds. The Bangladesh Association of Software and Information Services (BASIS) recently sent a letter to the Bangladesh Public Procurement Authority (BPPA), seeking a provision for joint ventures in the process, which would enable new-generation firms to participate and provide innovative solutions like AI-driven toll systems. Hashim Ahmed, secretary of BASIS, issued the letter, and a copy was sent to the secretary of the Implementation Monitoring and Evaluation Division (IMED) under the planning ministry, said sources.

ইনভেস্টইট গ্রোথ ফান্ডের সাবস্ক্রিপশন শুরু ১ জানুয়ারি

Bonik Barta

ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড চালু করার ঘোষণা দিয়েছে, যা গ্রোথ স্টকে বিনিয়োগের মাধ্যমে আকর্ষণীয় ঝুঁকি-সামঞ্জস্যপূর্ণ মুনাফা প্রদানের লক্ষ্যে গঠন হয়েছে। ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে। বেমেয়াদি এ গ্রোথ ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা হিসেবে ইনভেস্টইট অ্যাসেট ম্যানেজমেন্ট আড়াই কোটি টাকা বিনিয়োগ করেছে। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ট্রাস্টির অনুমোদন সাপেক্ষে ফান্ডের আকার ভবিষ্যতে বাড়ানো হতে পারে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ৫ হাজার ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সাধারণ বিনিয়োগকারী, প্রবাসী বাংলাদেশী (এনআরবি) ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ফান্ডটিতে সাবস্ক্রিপশন করতে পারবেন।

প্রধান প্রধান অর্থনীতিগুলোর দানে কার্পণ্য, গভীর হচ্ছে বৈশ্বিক ক্ষুধা সংকট

The Business Standard

এ যেন সরল অথচ নির্মম এক সমীকরণ—যেখানে ত্রাণের অভাবে বিশ্বব্যাপী ক্ষুধার্ত ও অনাহারী মানুষের সংখ্যা বাড়ছে। কারণ তাদেরকে সহায়তার জন্য বিশ্বের সম্পদশালী দেশগুলোর দানকৃত অর্থের পরিমাণ কমছে। ফলস্বরূপ জাতিসংঘ বলছে, আগামী বছর ৩০ কোটির বেশি (৩০৭ মিলিয়ন) মানুষকে মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন – কিন্তু, দাতাদের থেকে সংগ্রহ করা তহবিল দিয়ে এর মধ্যে কেবল ৬০ শতাংশ মানুষকে সাহায্য করা যাবে। অর্থাৎ, আগামী বছর জাতিসংঘের খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা পাবে না অন্তত ১১ কোটি ৭০ লাখ মানুষ। চলতি বছরে মানবিক সহায়তা প্রদানের জন্য ৪ হাজার ৯৬০ কোটি মার্কিন ডলার তহবিল সংগ্রহ করতে চেয়েছিল জাতিসংঘ, কিন্তু তার মাত্র ৪৬ শতাংশ সংগ্রহ নিয়েই এবছর শেষ হচ্ছে। বিশ্বসংস্থাটির নিজস্ব তথ্যেই এমন চিত্র উঠে এসেছে। এনিয়ে টানা দ্বিতীয় বছরের মতো জাতিসংঘ যা চেয়েছিল–তার অর্ধেকেরও কম তহবিল পেল। তহবিলের এই সংকটে বিপাকে পড়েছে মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো; ফলে তাদের ক্ষুধার্তদের জন্য খাদ্য রেশন হ্রাস করতে হচ্ছে, একইসঙ্গে সহায়তার আওতায় আসা মানুষের সংখ্যাও কমানোর মতো নির্দয় সিদ্ধান্ত নিতে হচ্ছে।

ভোক্তা অধিদপ্তরে ই-কমার্স সংক্রান্ত অভিযোগের ৯১ শতাংশই নিষ্পত্তি হয়নি

Bonik Barta

রাজধানী মিরপুরের বাসিন্দা মো. শিবলু। তিনি একটি ই-কমার্স সাইট থেকে পণ্য অর্ডার করে প্রতারণার শিকার হয়েছেন। এ-সংক্রান্ত একটি অভিযোগ ২০২৩ সালের জানুয়ারিতে জাতীয় ভোক্তা অধিকারে দায়ের করেন। এখনো তার অভিযোগটি নিষ্পন্ন হয়নি। সংস্থাটিতে গত তিন বছরে দায়ের করা ই-কমার্স সংক্রান্ত ৬৩ হাজারের বেশি অভিযোগ জমা আছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ছয় হাজার। পরিসংখ্যান অনুযায়ী ৯১ শতাংশ অভিযোগই নিষ্পত্তি হয়নি। আর সবচেয়ে বেশি অভিযোগ ইভ্যালি ডটকমের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ৩৫ হাজার ৮৮৩। ভোক্তা অধিদপ্তর থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বিনিময় হার আরও নমনীয় করতে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে অস্থিতিশীল বৈদেশিক মুদ্রাবাজার

The Business Standard

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে স্টাফ-লেভেল চুক্তির অংশ হিসেবে বিনিময় হারে আরও নমনীয়তা আনতে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছে। আর এতে ডলারের দামে বড় ধরনের ওঠানামার ফলে দেশের বৈদেশিক মুদ্রার বাজার আবারও অস্থির হয়ে পড়েছে।শক্তিশালী রেমিট্যান্স প্রবাহ এবং আকর্ষণীয় রপ্তানি আয় থাকা সত্ত্বেও রেমিট্যান্স ডলারের বিনিময় হার গত সপ্তাহে বেড়ে ১২৮ টাকায় পৌঁছেছে, যেখানে নভেম্বর মাসে এ হার ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে ছিল।এ পরিস্থিতিতে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা এবং রূপালী সোমবার এক বৈঠকে সর্বোচ্চ ১২৩ টাকায় রেমিট্যান্স কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ফের বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়

Bonik Barta

কোম্পানি ও ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে সরকার। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথক দুই আদেশে এ তথ্য জানানো হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, ব্যক্তি শ্রেণীর করদাতারা আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ও কোম্পানি শ্রেণীর করদাতারা নতুন বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর বিবরণী জমা দিতে পারবেন। আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর কোম্পানি শ্রেণীর করদাতাদের রিটার্ন জমা দেয়ার সময়সীমা ছিল নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত। বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিভিন্ন পেশাজীবী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন জমা নেয়া হবে।