ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য নীতি নিয়ে অসন্তুষ্টি যুক্তরাজ্যে
Bonik Barta
যুক্তরাজ্যের ব্যবসায়ীরা ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য নীতিতে সুফল পায়নি বলে জানিয়েছে ব্রিটিশ চেম্বারস অব কমার্স (বিসিসি)। সংগঠনটি বলছে, এখনো দেশটির অনেক রফতানিকারক বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। একই সঙ্গে নতুন বছরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করে নীতি ‘পুনর্গঠনের’ আহ্বান জানানো হয়েছে।
এক হাজারের বেশি সদস্য কোম্পানির ওপর সম্প্রতি জরিপ পরিচালনা করেছে বিসিসি। সেখানে ১৫ শতাংশ কোম্পানি বলেছে, ইইউর সঙ্গে স্বাক্ষরিত ট্রেড অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট (টিসিএ) অঞ্চলটিতে বিক্রয় বাড়াতে সাহায্য করেছে।
বরিস জনসন প্রধানমন্ত্রী থাকাকালে ২০২০ সালে ডিসেম্বরের শেষ দিকে টিসিএ স্বাক্ষরিত হয়। জরিপে ৪০ শতাংশ কোম্পানি বলেছে, এ চুক্তি ইইউতে বিক্রি বাড়াতে কোনোভাবে সাহায্য করেনি। ৪৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, ইউরোপে যুক্তরাজ্যের কর্মীদের কাজ করার প্রক্রিয়া সহজ করা হোক।
২০২৬ সাল নাগাদ একীভূত হতে পারে হোন্ডা ও নিশান
Bonik Barta
একীভূতকরণ আলোচনা শুরু করতে ঐকমত্যে পৌঁছেছে জাপানের দুই অটো জায়ান্ট হোন্ডা ও নিশান, যাকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে চীনের সঙ্গে তুমুল প্রতিযোগিতায় পুরনো ধাঁচের গাড়ি প্রস্তুতকারকদের ব্যবসায়িক মডেল পুনর্বিবেচনার বড় উদাহরণ এটি।
টোকিওতে যৌথ মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়, গাড়ি নির্মাতা কোম্পানি দুটি গতকাল প্রারম্ভিক চুক্তিতে স্বাক্ষর করেছে, যা ২০২৬ সালের আগস্টের মধ্যে ধাপে ধাপে বাস্তবায়ন হবে।
সম্ভাব্য একীভূতকরণের মাধ্যমে টয়োটা ও ফক্সওয়াগনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অটো কোম্পানির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। যাদের সম্মিলিত বিক্রি ও পরিচালন মুনাফার লক্ষ্য যথাক্রমে ৩০ লাখ কোটি ইয়েন বা ১৯ হাজার ১০০ কোটি ডলার ও ৩ লাখ কোটি ইয়েন।
এক লাখ কোটি ডলার ছাড়িয়েছে জিসিসি অঞ্চলের ডিসিএম
Bonik Barta
জিসিসি দেশগুলোর ডেট ক্যাপিটাল মার্কেট (ডিসিএম) ১ লাখ কোটি ডলার অতিক্রম করেছে, যার ৪০ শতাংশ সুকুক বন্ড। জ্বালানি তেলের দাম কমার কারণে রাজস্ব ঘাটতি পূরণে সরকারগুলো সামনে ঋণ ইস্যু আরো বাড়াতে পারে। ফিচ রেটিংসের পূর্বাভাস অনুসারে, এ অঞ্চলে ডিসিএম আগামী দুই বছরে আরো সম্প্রসারিত হবে। চীনের বাইরে উদীয়মান বাজারে অন্যতম বড় ডলার ঋণ ইস্যুকারী জিসিসি। এ অঞ্চলের চারটি দেশ বিনিয়োগযোগ্য গ্রেডে রয়েছে এবং কোনো খেলাপি নেই। তবে শরিয়াহ্ আইন ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা ডিসিএম প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে।
পোশাক কারখানায় বিনিয়োগ করবে চীনা কোম্পানি
Bonik Barta
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডিং উ (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেড ২ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল ঢাকায় বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ডিং উ (বিডি) এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঝুওয়ান কাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চীনা কোম্পানিটি বার্ষিক ৫ কোটি পিস আন্ডারওয়্যার, টি-শার্ট, ইয়োগা প্যান্ট ও সাঁতার কাটার প্যান্ট তৈরি করবে। এখানে ৩ হাজার ১৩৫ জন বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
BTMA seeks 5pc specific duty
The Financial Express
The country's primary textile mill owners recently urged the government to allow the import of recycled plastics and textile waste with a 5 per cent specific duty, as well as sought policy support to encourage non-cotton garment manufacturing. They argued that these products could be used as import substitutes for the local market and also significantly contribute to the national economy by generating substantial foreign exchange through exports.
Bangladesh Textile Mills Association (BTMA) in a letter to the chief adviser on December 11 raised the demands.
গড্ডা কেন্দ্রের বিদ্যুৎ শ্রীলংকায় বেচতে চায় আদানি
Bonik Barta
বাংলাদেশের জন্য নির্মিত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডা কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ শ্রীলংকাসহ প্রতিবেশী দেশগুলোর কাছে বিক্রির উপায় খুঁজছে ভারতীয় আদানি গ্রুপ। যদিও এক্ষেত্রে বাংলাদেশের কাছ থেকে সম্মতি নিতে হবে বলে শ্রীলংকাভিত্তিক সংবাদমাধ্যম নিউজওয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে।
আদানি পাওয়ার ঝাড়খণ্ডে ১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। এ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের পুরোটাই বাংলাদেশে রফতানির চুক্তি রয়েছে। তবে বিদ্যুৎ বিক্রি বাবদ বিপুল পরিমাণ বকেয়া এবং শেখ হাসিনা সরকারের পতনের পর কেন্দ্রটির চুক্তিসহ বিভিন্ন বিষয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
এরই মধ্যে গড্ডা কেন্দ্রের বিদ্যুৎ ভারতের গ্রিড লাইনে এবং মার্কেটে বিক্রির জন্য অনুমোদন নিয়েছে আদানি পাওয়ার। যদিও প্রকল্পটির বিদ্যুৎ বিক্রিসংক্রান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিষয়টি জড়িত রয়েছে।
IMF for splitting tax policy from admin by June next
The Financial Express
The International Monetary Fund (IMF) will extend the ongoing $4.7-billion loan programme for Bangladesh by six months until December 2026, officials have said. It was decided at the two-week-long third review of the programme held this month after the multilateral lender agreed to provide an additional $750 million for Bangladesh amid significant macroeconomic challenges, they added. A senior Finance Division official told The Financial Express Bangladesh would get $645 million in the fourth tranche of the loan, where $80 million would be added from the proposed $750 million additional fund
আরো তীব্র হয়েছে ব্যাংকগুলোর ডলার সংকট
Bonik Barta
চলতি মাসে অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাংকের মাধ্যমে বেশি রেমিট্যান্স আসছে। রফতানি আয়ও প্রবৃদ্ধির ধারায়। এর পরও দেশের ব্যাংকগুলোয় ডলারের সংকট তীব্র হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে বাড়তি দামে রেমিট্যান্সের ডলার কিনছে বেশির ভাগ ব্যাংক। এ পরিস্থিতিতে ব্যাংকের পাশাপাশি কার্ব মার্কেটেও (খুচরা বাজার) ডলারের বিনিময় হার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গতকাল এক্সচেঞ্জ হাউজগুলোয় প্রতি ডলার ১২৯ টাকায়ও কেনাবেচা হয়েছে।
চাহিদা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশী হিসাবে (নস্ট্র অ্যাকাউন্ট) ডলার স্থিতি কমে এসেছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর বিদেশী হিসাবে স্থিতির পরিমাণ ছিল ৬১০ কোটি ৩৩ লাখ ডলার। ধারাবাহিকভাবে কমে নভেম্বর শেষে তা ৪৩৮ কোটি ৩৮ লাখ ডলারে নেমে এসেছে। সে হিসাবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১৭১ কোটি ৯৫ লাখ ডলার বা ২৮ দশমিক ১৭ শতাংশ।
16,000 farmers get fresh onion seeds from BADC
The Financial Express
Approximately 16,000 farmers, who were impacted while trying to grow onions from poor quality seeds handed over to them by Bangladesh Agriculture Development Corporation (BADC), were provided with fresh seeds.
The new seeds, sourced both locally and internationally, were delivered to them on an emergency basis, according to sources from the Ministry of Agriculture.The sources also said officials responsible for supplying "counterfeit" seeds have been temporarily suspended from their posts.
কাঁকড়া-শুঁটকি রফতানিতে আয় ৮০০ কোটি টাকা
Bonik Barta
দেশে হিমায়িত চিংড়ি রফতানি ক্রমেই নিম্নমুখী হলেও কাঁকড়া ও শুঁটকি রফতানি বেড়েছে। গত অর্থবছরে ৯ হাজার ৭৮৯ টন কাঁকড়া ও ৩ হাজার ৩৮ টন শুঁটকি রফতানি করে আয় হয়েছে যথাক্রমে ৭৩৫ ও ৭৬ কোটি টাকা, যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি। বিশ্ববাজারে মৎস্য জাতীয় দুই পণ্যের রফতানি বেড়ে যাওয়া এবং দাম ভালো পাওয়ায় এ খাত নিয়ে ব্যবসায়ীদের মাঝেও আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, মানসম্মত পণ্যের উৎপাদন বৃদ্ধি ও রফতানিতে স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে।
NBR finds Tk380cr VAT evasion by BAT Bangladesh across 4 fiscal years
The Business Standard
The National Board of Revenue (NBR) has found that British American Tobacco (BAT) Bangladesh Limited, the country's leading tobacco company and single largest taxpayer, evaded Tk379 crore in value-added tax (VAT) over the past four fiscal years. During an investigation, the NBR's Large Taxpayers Unit (LTU-VAT) discovered that the company violated rules by selling its products at prices higher than those reported to the revenue authority earlier without paying the corresponding higher taxes, according to NBR sources.
আরব দেশগুলোয় অভিবাসী কর্মী চাহিদার পুনরুদ্ধার
Bonik Barta
শ্রমবাজারে চাহিদা ও দেশগুলোয় অর্থনৈতিক বৈষম্য বাড়ার কারণে বৈশ্বিক কর্মসংস্থানে অভিবাসী কর্মীদের ভূমিকা বাড়ছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। মাঝে কভিড-মহামারী কর্মীদের অভিবাসনে প্রতিবন্ধকতা তৈরি করলেও তা অনেকটা পুনরুদ্ধারের পথে রয়েছে। এতে বিশেষ ভূমিকা রেখেছে আরব অঞ্চলের অর্থনীতিগুলো।
প্রতিবেদন বলছে, অভিবাসী কর্মীদের ক্ষেত্রে আরব দেশগুলোয় কর্মসংস্থান ও জনসংখ্যা অনুপাত ২০১৯ সালের ৬৪ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৬৭ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। এর প্রধান কারণ হলো, কভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে দেশগুলোর কর্মকাণ্ড বৃদ্ধি। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি তেলবহির্ভূত খাতের সম্প্রসারণ ক্রমে বাড়ছে। বিশেষত নির্মাণ ও আতিথেয়তা খাতের সম্প্রসারণ বিদেশী কর্মীর চাহিদা বাড়িয়ে তুলেছে।
Japan to provide $3.24m for primary education
The Financial Express
Japan government will provide a grant of US$ 3.24 million to Bangladesh for Fourth Primary Education Development Programme (PEDP-4).
The programme is being implemented by the Directorate of Primary Education under the Ministry of Primary and Mass Education, a PID handout on Monday said.Agreements in this regard were signed between Bangladesh and Japan on December 19, reports BSS citing the handout.Secretary of the Economic Relations Division Md Shahriar Kader Siddiky, and Japanese Ambassador to Bangladesh Iwama Kiminori and Chief Representative of JICA in Dhaka Ichiguchi Tomohide signed the instruments on their respective sides.
আমনের ফলন লক্ষ্যের চেয়ে ২৮ লাখ টন কম হওয়ার আশঙ্কা
Bonik Barta
দেশে গত ২০২৩-২৪ অর্থবছরের আমন মৌসুমে ধানের ফলন হয়েছিল ১ কোটি ৬৬ লাখ টনের বেশি। চলতি অর্থবছরে ১ কোটি ৭৮ লাখ টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। আর খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) হিসাবে ফলনের লক্ষ্য ধরা হয়েছিল ১ কোটি ৬৮ লাখ টন। তবে সাম্প্রতিক দুটি বন্যা এবার আমনের উৎপাদনে ব্যাঘাত ঘটিয়েছে। তাই ধানের ফলন গতবারের তুলনায় কমে ১ কোটি ৪০ লাখ টনে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। সে অনুযায়ী এফপিএমইউর লক্ষ্যের তুলনায় এবার ২৮ লাখ টন কম ফলন হতে পারে।
সংশোধিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতায় বরাদ্দ রাখার চিন্তা
Bonik Barta
সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ‘সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি-দাওয়া মেটাতে গিয়ে বেতন-ভাতা বাড়ানোর বিষয় আছে। মহার্ঘ ভাতার বিষয় আছে। তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন। কাজেই সবকিছু উন্নয়ন বাজেট ওপর এসে পড়ে। উন্নয়ন বাজেট কমাতে হবে।’