US emerges as Bangladesh's key trade partner
The Financial Express
Trade ties between Bangladesh and the United States strengthened notably in 2025, with Washington temporarily overtaking India to become Dhaka's second-largest trading partner during several months of the year. While China and India continue to dominate Bangladesh's trade landscape, the shift highlights evolving dynamics driven by changing import patterns, policy shifts and rising demand for key goods from the US. According to trade data released by the Bangladesh Bureau of Statistics (BBS), the US climbed to the second position in May, August and December 2025, reflecting a surge in Bangladeshi imports from the world's largest economy. In December alone, the US accounted for 9.6 per cent of Bangladesh's total trade, edging past India, whose share slipped to 8.09 per cent during the month.
Khosru urges IMF to release $1.3b tranche by June next
The Financial Express
Finance and Planning Minister Amir Khosru Mahmud Chowdhury has requested the International Monetary Fund (IMF) for an extended support and to release the next instalment of the ongoing bailout package by June this year.
Bangladesh would discuss the issues with the IMF high-ups in the upcoming IMF-World Bank Spring Meetings in Washington, to be held in April, for getting the extended and timely financial support from the global lender, he said.
An IMF mission led by Krishna Srinivasan, director of the IMF's Asia and Pacific Department, sat with Khosru on Tuesday in Dhaka. Bangladesh expects to receive the next instalment worth $1.3 billion from the IMF as the fourth and fifth instalments together were worth $1.33 billion, approved in June 2025.
Philippines declares energy emergency over Middle East conflict risks
The Financial Express
Philippine President Ferdinand Marcos Jr on Tuesday declared a state of national energy emergency in response to the Middle East conflict and what he called an "imminent danger" posed to the country's energy supply. Marcos said a committee has been formed to ensure the orderly movement, supply, distribution and availability of fuel, food, medicines, agricultural products and other essential goods. In an executive order shared with the media, Marcos said the conflict had created uncertainty in global energy markets, severe supply-chain disruption and significant volatility and upward pressure on international oil prices, "thereby posing a threat to the country's energy security".
"The declaration of a state of national energy emergency will enable the government...to implement responsive and coordinated measures under existing laws to address the risks posed by disruptions in the global energy supply and the domestic economy," he said.
Ordinance placed in parliament destined to embrace demise
The Financial Express
A much-contended move to bifurcate the National Board of Revenue (NBR) looks poised to cease automatically as the finance ministry finds the relevant ordinance promulgated by the interim administration incomplete. The ordinance for splitting the NBR into two divisions -- Tax Policy and Tax Administration -- was promulgated as a part of reform agenda and following suggestion from the International Monetary Fund (IMF).The NBR ordinance is one of raft of 133 proposed draft laws now under review by a high-powered parliamentary committee. The panel held its first meeting Tuesday. Talking to The Financial Express, Finance Minister Amir Khasru Mahmud Chowdhury said the bifurcation move is in half-baked condition which now needs to be 'baked properly'.
হিলি স্থলবন্দরে ২০৩ কোটি টাকা রাজস্ব ঘাটতি
Bonik Barta
বন্দর দিয়ে পণ্য আমদানিতে বেশকিছু জটিলতার কারণেই এমন ঘাটতি দেখা দিয়েছে বলে দাবি আমদানিকারকদের। যদিও এ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। হিলি স্থল শুল্ক স্টেশনের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৬ কোটি ২১ লাখ টাকা। এর বিপরীতে আহরণ করা হয়েছে ৩৩ কোটি ৭৪ লাখ টাকা। এছাড়া আগস্টে ৫৬ কোটি ২১ লাখ টাকার বিপরীতে ৪৪ কোটি ৮৮ লাখ; সেপ্টেম্বরে ৭২ কোটি ৮ লাখ টাকার বিপরীতে ৪৫ কোটি ৪৮ লাখ; অক্টোবরে ৯১ কোটি ৭১ লাখ টাকার বিপরীতে ৫৬ কোটি ৫৯ লাখ; নভেম্বর ৫৩ কোটি ৯৬ লাখ টাকার বিপরীতে ৪২ কোটি ৯৯ লাখ এবং ডিসেম্বরে ৭৮ কোটি ২৫ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ৪৭ কোটি ৭০ লাখ টাকা।
মার্চের ২৩ দিনে এল প্রায় ২৮৩ কোটি ডলারের রেমিট্যান্স
Bonik Barta
চলতি ২০২৫-২৬ অর্থবছরের নবম মাস মার্চের প্রথম ২৩ দিনে দেশে এসেছে প্রায় ২৮৩ কোটি ডলারের সমপরিমাণ প্রবাসী আয় বা রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) প্রায় ৩৪ হাজার ৫০২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। মূলত ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশীরা দেশে থাকা পরিবার ও আত্মীয়দের কাছে এ অর্থ পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ১৬-২৩ মার্চ অর্থাৎ আটদিনে দেশে এসেছে ৩৯ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স। আর ১ থেকে ২৩ পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ২৮২ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৭ দশমিক ৪ শতাংশ। এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরেও প্রবাসী আয়ে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। চলতি অর্থবছরের শুরু থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৮ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ১১২ কোটি ৩০ লাখ ডলার।
ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব দিল ‘নগদ’
Bonik Barta
রাজস্ব ভাগাভাগির অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা দিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে অর্জিত মোট রাজস্ব থেকে এ অর্থ দেয়া হয়। এ উপলক্ষে গতকাল রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের কাছে চেক হস্তান্তর করেন এমএফএস প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ। নগদ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জানা যায়, ডাক বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, ব্যবসা পরিচালনার জন্য প্রযুক্তিসহ প্রয়োজনীয় সব বিনিয়োগই করবে নগদ লিমিটেড। সেবা পরিচালনার ক্ষেত্রে ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগও থাকবে না। তবে সেবা থেকে রাজস্ব আয়ের ৫১ শতাংশ বাংলাদেশ ডাক বিভাগ আর নগদ লিমিটেড পাবে বাকি ৪৯ শতাংশ।
প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয় ও মুনাফা কমার শঙ্কা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব দেশের টেলিযোগাযোগ খাতেও পড়তে শুরু করেছে। এ প্রেক্ষাপটে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আয় ও অবলোপন মুনাফা কিছুটা কমতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানিটি। তথ্যানুসারে, জ্বালানি ও এলএনজি আমদানির ওপর বাংলাদেশের উচ্চনির্ভরশীলতার কারণে বৈশ্বিক পরিস্থিতির ধাক্কা সরাসরি দেশের অর্থনীতিতে পড়ছে। এতে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা গেছে, আমদানি ব্যয় বেড়েছে এবং সরবরাহ চেইনে চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় কোম্পানিটি জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আয় প্রায় ২ শতাংশ এবং সুদ, কর, অবচয় ও ঋণ পরিশোধ পরবর্তী মুনাফা (ইবিআইটিডিএ) প্রায় ৩ শতাংশ পর্যন্ত কমতে পারে।
ঈদের পর প্রথম কার্যদিবসে সূচকে নিম্নমুখিতা
Bonik Barta
দেশের পুঁজিবাজারে ঈদের পর প্রথম কার্যদিবসে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স কমেছে ১ দশমিক ২৯ শতাংশ। সূচক কমলেও এদিন এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন কিছুটা বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই বিক্রয়চাপের কারণে নিম্নমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইএক্স সূচক ৬৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩৫৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৩৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে ২ হাজার ১১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৫১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৭ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮১ পয়েন্ট।
যুক্তরাষ্ট্রে হাইব্রিড উৎপাদনে টয়োটার ১ বিলিয়ন ডলার বিনিয়োগ
Bonik Barta
জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক (ইভি) ও হাইব্রিড গাড়ির উৎপাদনক্ষমতা বাড়াতে ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। উত্তর আমেরিকার বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে টয়োটা এ বড় পদক্ষেপ নিয়েছে। এ বিনিয়োগের মাধ্যমে কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের কারখানায় উন্নত প্রযুক্তির এসইউভি এবং জনপ্রিয় হাইব্রিড মডেলগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো হবে। মূলত ২০২৮ সাল নাগাদ নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি তাদের এ দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। খবর নিক্কেই এশিয়া
যুক্তরাষ্ট্রে নতুন প্রযুক্তির হাইব্রিড গাড়ি আনছে নিশান
Bonik Barta
জাপানের জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান মোটরস যুক্তরাষ্ট্রের বাজারে সম্পূর্ণ নতুন এক ধরনের হাইব্রিড প্রযুক্তি চালুর ঘোষণা দিয়েছে। ‘ই-পাওয়ার’ নামের এ বিশেষ প্রযুক্তির গাড়িটি ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো চললেও এতে কোনো চার্জিং প্লাগের প্রয়োজন হবে না। এটি মূলত একটি গ্যাসোলিন বা পেট্রল ইঞ্জিনের সহায়তায় স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপাদন করবে।সাধারণ হাইব্রিড গাড়ির সঙ্গে নিশানের এ নতুন প্রযুক্তির বড় পার্থক্য রয়েছে। টয়োটা প্রিয়াসের মতো প্রচলিত হাইব্রিড গাড়িগুলোয় ইঞ্জিন সরাসরি চাকা ঘোরাতে অংশ নেয়। কিন্তু নিশানের ই-পাওয়ার সিস্টেমে চাকা ঘোরে শুধু শক্তিশালী ইলেকট্রিক মোটরের সাহায্যে। গাড়িতে থাকা ছোট একটি গ্যাসোলিন ইঞ্জিন এখানে জেনারেটর হিসেবে কাজ করে, যা কেবল ব্যাটারি চার্জ করে বা মোটরকে বিদ্যুৎ সরবরাহ করে। ফলে চালক কোনো চার্জিং স্টেশনে না গিয়েও ইভির অভিজ্ঞতা পাবেন।
বাণিজ্য সচল রাখতে সৌদি আরবের ৫ নতুন শিপিং সার্ভিস চালু
Bonik Barta
হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার কারণে সৃষ্ট বাণিজ্যিক বিঘ্ন মোকাবেলায় পাঁচটি নতুন শিপিং সার্ভিস চালু করেছে সৌদি আরব। দেশটির বন্দর কর্তৃপক্ষ বৈশ্বিক বড় বড় শিপিং প্রতিষ্ঠানের সঙ্গে মিলে এ উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা এবং লজিস্টিক নেটওয়ার্ক আরো শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। খবর আরব নিউজ।
সৌদি বন্দর কর্তৃপক্ষ বা ‘মাওয়ানি’ জানিয়েছে, এ নতুন সার্ভিসগুলো বিশ্বখ্যাত শিপিং কোম্পানি মায়ের্স্ক, হ্যাপাগ-লয়েড, এমএসসি ও সিএমএ সিজিএমের সহযোগিতায় পরিচালিত হবে। এ পাঁচ রুটে মোট ৬৩ হাজার ৫৯৪ টিইইউ (২০ ফুট সমতুল্য ইউনিট) পণ্য পরিবহনের সক্ষমতা থাকবে। এ রুটগুলো সৌদি আরবের বিভিন্ন বন্দরকে আঞ্চলিক ও আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে সরাসরি যুক্ত করবে।
মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ইউরোপের শিল্প খাত
Bonik Barta
দীর্ঘস্থায়ী এ অস্থিরতা ইউরোপের দেশগুলোর উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যকে খাদের কিনারে ঠেলে দিচ্ছে। করোনা মহামারীর ধকল, ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি সংকটের পর এখন মধ্যপ্রাচ্যের এ নতুন সংঘাত কাঁচামালের দাম বহু গুণ বাড়িয়ে দিয়েছে। খবর রয়টার্স। জার্মানির বিখ্যাত রাসায়নিক কোম্পানি ‘গেশেম’ বর্তমানে এ সংকটের একটি বড় উদাহরণ। গৃহস্থালি পরিষ্কারক পণ্য এবং গাড়ির ব্রেক ফ্লুইড তৈরি করা এ প্রতিষ্ঠানের মুনাফা প্রতি বছরই কমছে। গেশেমের মালিক মার্টিনা নিগসোয়াঙ্গার জানান, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্যবসায় টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই এবং নতুন বিনিয়োগ স্থগিত করার কথা ভাবছে।
যুক্তরাষ্ট্রে নিয়োগের হার এক দশকে সর্বনিম্ন
Bonik Barta
যুক্তরাষ্ট্রে চাকরির বাজার নিয়ে সে দেশের কর্মীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে। বেকারত্বের হার কম থাকা সত্ত্বেও সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, আমেরিকানদের মধ্যে কাজ পাওয়া নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্য হারে বেড়েছে। মূলত দেশটিতে নিয়োগের গতি কমে যাওয়া বা ‘হায়ারিং ড্রাউট’ এ পরিস্থিতির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। খবর এপি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি-ভিত্তিক প্রভাবশালী বিশ্লেষণ ও পরামর্শক প্রতিষ্ঠান গ্যালপ পরিচালিত একটি সাম্প্রতিক প্রান্তিক জরিপে দেখা গেছে, মাত্র ২৮ শতাংশ আমেরিকান মনে করেন, এখন একটি মানসম্মত চাকরি পাওয়ার জন্য ভালো সময়। অন্যদিকে, ৭২ শতাংশ উত্তরদাতা বর্তমান সময়কে চাকরির জন্য খারাপ সময় হিসেবে উল্লেখ করেছেন। অথচ মাত্র কয়েক বছর আগে, অর্থাৎ ২০২২ সালের মাঝামাঝি সময়েও ৭০ শতাংশ মানুষ চাকরির বাজার নিয়ে আশাবাদী ছিলেন।
বিশ্ববাজারে ফের শক্তিশালী হচ্ছে ডলার
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসানের বিষয়ে বিনিয়োগকারীদের মনে সংশয় দেখা দেয়ায় আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম আবারো বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় বোমা হামলা স্থগিত করার ঘোষণা দিলেও বাজারের অস্থিরতা কাটেনি। গতকাল বিশ্ববাজারে ডলারের মান ঘুরে দাঁড়ানোর মাধ্যমে এটি স্পষ্ট যে, বিনিয়োগকারীরা এখনো এ সংকট নিরসনের বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারছেন না। এ অনিশ্চয়তার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত ডলারের দিকেই ঝুঁকছেন তারা
বহুমুখী উৎস থেকে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করছে সরকার
Bonik Barta
দেশের অর্থনীতির ওপর বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সংকটের বিশাল চাপ থাকলেও সরকার বহুমুখী উৎস থেকে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেছেন, ‘উত্তর আমেরিকা বা আফ্রিকা—যেখান থেকেই হোক, জ্বালানির সরবরাহ নিশ্চিত করা হবে। এরই মধ্যে এর অর্থায়নও নিশ্চিত করা হয়েছে। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে, সে বিষয়ে আমরা অত্যন্ত সচেষ্ট।’ লালমনিরহাট জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা এ কথা বলেন। এর আগে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিসিক শিল্পনগরী পরিদর্শন করেন তিনি।
ADB to help Asia-Pacific mitigate ME war impacts
The Financial Express
The Asian Development Bank (ADB) on Tuesday announced a financial support package to help its developing member countries (DMCs) mitigate the economic and financial impacts resulting from the conflict in the Middle East. "ADB will deliver rapid, flexible, and scalable assistance to help countries manage immediate pressures and strengthen long-term resilience, notably fast-disbursing budget support and trade and supply chain finance to secure the import of essential goods, now including oil," ADB President Masato Kanda said in a statement. He also said this builds on our strong track record of supporting Asia and the Pacific through periods of global uncertainty." ADB has ample resources to safeguard existing and planned operations, while expanding emergency support in line with DMC needs, including utilising its countercyclical lending buffer.
বিশ্বব্যাপী জেট ফুয়েলের সংকট, বাংলাদেশে দাম বাড়ল লিটারে ৮০%
Bonik Barta
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জেট ফুয়েলের সংকট তৈরি হয়েছে। এ কারণে দেশে দেশে বাড়ছে জেট ফুয়েলের দাম। ফ্লাইট ও রুট কমিয়ে, ভাড়া বাড়িয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে এয়ারলাইনসগুলো। জেট ফুয়েলের বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। গতকাল অভ্যন্তরীণ রুটের জন্য জেট ফুয়েলের দাম এক ধাক্কায় লিটারে ৮৯ টাকা ৮৮ পয়সা বা প্রায় ৮০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অন্যদিকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটারে ৫৮ সেন্টের বেশি বাড়ানো হয়েছে। এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে লিটারে ১৭ টাকা ২৯ পয়সা এবং আন্তর্জাতিক রুটে লিটারে প্রায় ১২ সেন্ট বৃদ্ধি করেছিল বিইআরসি। এ হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানির দাম দ্বিগুণের বেশি বাড়ল। বড় অংকের মূল্যবৃদ্ধির কারণে টিকিটের মূল্যবৃদ্ধি, যাত্রী হারানো ও বাজারে বিদেশী এয়ারলাইনসগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বেসরকারি এয়ারলাইনসগুলোর শীর্ষ কর্মকর্তারা।
হঠাৎ চাহিদা বাড়ায় জ্বালানি তেলের সংকট —জ্বালানিমন্ত্রী
Bonik Barta
হঠাৎ করেই জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘হঠাৎ করে এমন ডিমান্ড বেড়ে গেছে যারা সারাদিনে যে তেল বিক্রি করত, সেই তেল ৩ ঘণ্টায় শেষ করে ফেলছে।’ গতকাল সকালে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আপনি গতকাল বলেছেন তেলের সংকট নেই, তাহলে মানুষ তেল পাচ্ছে না কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আগে (পাম্পে) সারাদিন পরও জ্বালানি তেল উদ্বৃত্ত থাকত। কিন্তু এ রকম লাইন দিয়ে সারাদিন বিক্রি করার পর উদ্বৃত্ত থাকে না, আর আমাদের ডিপোগুলো থেকে তেলের ট্যাংকার পৌঁছাতে সময় লাগে, সেজন্য সকালবেলা থাকে না। পরে তো থাকে!’ তিনি বলেন, ‘আমাদের তো একটা প্রক্রিয়ায় পেট্রল পাম্প চলে। সেই নিয়মটা এখন ভেঙে পড়ছে। এত ভিড়! পেট্রল পাম্পে সবসময় যে তেল দেয়া হয়, সেটাই থাকে, কিন্তু তার গ্রাহক বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই লাইন থাকবে, তেল পাবে না। এটা অস্বাভাবিক কিছু না।’ এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি বলেছি, আপনারা তেল পাবেন। প্রয়োজনের অতিরিক্ত তেল নেবেন না, তাহলে আমরা সরবরাহটা ঠিক রাখতে পারব।