23-Mar-2026

Tuesday 24 March 2026

25-Mar-2026

মধ্যপ্রাচ্য সংকট দুই দশকের সর্বনিম্নে ইইউ-ইরান বাণিজ্য

Bonik Barta

ভূরাজনৈতিক অস্থিরতা এবং একের পর এক কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইরানের দ্বিপক্ষীয় বাণিজ্য এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এ দুই অঞ্চলের পণ্য বাণিজ্য গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং তেহরানের ওপর পশ্চিমা বিশ্বের নতুন অর্থনৈতিক অবরোধের ফলে ঐতিহাসিক এ বাণিজ্যিক সম্পর্ক এখন খাদের কিনারায় দাঁড়িয়ে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর ইউরোনিউজ। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইইউ ও ইরানের মধ্যে মোট পণ্য বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৩৭২ কোটি ইউরোয়। অথচ দুই দশক আগে ২০০৫ সালেও এ বাণিজ্যের পরিমাণ ছিল ২ হাজার ৩৮০ কোটি ইউরো এবং ২০১১ সালে তা সর্বোচ্চ ২ হাজার ৭০০ কোটি ইউরো ছাড়িয়েছিল। মাত্র ১৫ বছরে এ বিশাল ব্যবধানে স্পষ্ট হয়ে উঠেছে যে ইরান এখন ইউরোপের জন্য একটি সামান্য বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। বর্তমানে ইউরোপের মোট রফতানির মাত্র দশমিক ১ শতাংশ যাচ্ছে ইরানে, আর আমদানির হার এখন শূন্যের কাছাকাছি।

মধ্যপ্রাচ্যের ৪০টিরও বেশি জ্বালানি কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত: আইইএ

Bonik Barta

মধ্যপ্রাচ্যের চলমান ভয়াবহ সংঘাতে ওই অঞ্চলের নয়টি দেশের ৪০টিরও বেশি জ্বালানি কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, এ ক্ষয়ক্ষতির প্রভাব হবে দীর্ঘমেয়াদি। ফলে সংঘাত শেষ হওয়ার পরও বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। খবর আনাদোলু। আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল বলেন, ‘ক্ষতিগ্রস্ত জ্বালানি তেল ক্ষেত্র, শোধনাগার ও পাইপলাইনগুলো আবার চালু করতে বেশ সময় লাগবে। তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা এ লড়াই পুরো জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে ওলটপালট করে দিয়েছে। বিশেষ করে মার্চের শুরু থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিষয়টি এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।’

দক্ষ কর্মীর অভাব মেটাতে ভারতে ঝুঁকছে জার্মানি

Bonik Barta

বর্তমানে তীব্র দক্ষ কর্মী সংকটে ভুগছে জার্মানি। দেশটির বয়স্ক কর্মীরা অবসরে যাচ্ছেন। কিন্তু সে শূন্যস্থান পূরণের জন্য পর্যাপ্ত তরুণ জনশক্তি নেই। এ সংকট মোকাবেলায় দেশটি এখন ব্যাপকভাবে ভারতের দিকে ঝুঁকছে। বার্লিনভিত্তিক থিংকট্যাংক বেরটেলসম্যান ফাউন্ডেশনের ২০২৪ সালের এক প্রতিবেদন অনুযায়ী, জার্মানির অর্থনীতি সচল রাখতে প্রতি বছর ২ লাখ ৮৮ হাজার বিদেশী কর্মী প্রয়োজন। অন্যথায় ২০৪০ সালের মধ্যে দেশটির শ্রমশক্তি ১০ শতাংশ কমে যেতে পারে। খবর বিবিসি। জার্মানিতে ভারতীয় কর্মী নিয়োগের প্রক্রিয়াটি শুরু হয় ২০২১ সালে। সে সময় দক্ষিণ-পশ্চিম জার্মানির ফ্রাইবার্গ চেম্বার অব স্কিলড ক্রাফটসে ভারত থেকে একটি ই-মেইল আসে। সে বার্তায় জানানো হয়, ভারতে অনেক উদ্যমী তরুণ রয়েছে যারা বৃত্তিমূলক প্রশিক্ষণ নিতে আগ্রহী। সংস্থাটির তৎকালীন কর্মকর্তা হানড্রিক ফন উঙ্গের্ন-স্টার্নবার্গ জানান, সে সময় জার্মানির অনেক নিয়োগকর্তা কর্মী না পেয়ে দিশাহারা ছিলেন। তাই তারা ভারতের প্রস্তাবটি লুফে নেন।

এশিয়ায় জ্বালানি তেলের সরবরাহ কমিয়েছে সৌদি আরব

Bonik Barta

এশিয়ায় জ্বালানি তেলের সরবরাহ বড় আকারে কমিয়েছে বিশ্বের শীর্ষ অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব।মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে টানা দুই মাস ধরে সিদ্ধান্ত নিয়েছে দেশটি। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকো জানিয়েছে, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় দেশটির জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। তবে এরই মধ্যে এশীয় গ্রাহকদের সরবরাহ পরিকল্পনার কথা জানিয়েছে আরামকো। খবর রয়টার্স। গণমাধ্যমটি বলছে, আগামী এপ্রিলে এশীয় গ্রাহকরা প্রধানত লোহিত সাগরের ইয়ানবু রফতানি বন্দর থেকে বোঝাই করা অপরিশোধিত জ্বালানি তেলের স্থানীয় গ্রেড ‘আরব লাইট’ পাবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো এ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে।

ইউরোপে পোশাক রফতানি নিয়ে উৎকণ্ঠায় রফতানিকারকরা

Bonik Barta

অর্থমূল্য বিবেচনায় ২০২৪-২৫ অর্থবছরে বিশ্ববাজারে বাংলাদেশ মোট ৩৯ বিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে। এর ৫০ শতাংশেরই গন্তব্য ছিল ইউরোপের ২৭টি দেশ। গত বছরের আগস্টে নেতিবাচক প্রবৃদ্ধির পর সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে ইউরোপের পোশাক আমদানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয় ১৫ শতাংশের বেশি। কিন্তু এরপর থেকে ধারাবাহিকভাবে ইউরোপে বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমেছে। সর্বশেষ জানুয়ারিতে কমেছে ২৫ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধকে ঘিরে ইউরোপে পোশাক রফতানির ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছেন বাংলাদেশের রফতানিকারকরা। ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের নভেম্বরে ২০২৪ সালের নভেম্বরের তুলনায় বাংলাদেশ থেকে ইউরোপের পোশাক আমদানি কমে ১০ দশমিক ৯৭ শতাংশ। এরপর ডিসেম্বরে ১২ দশমিক শূন্য ৫ শতাংশ কমে আমদানির অর্থমূল্য দাঁড়ায় ১৩৫ কোটি ৫৯ লাখ ইউরো। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে ২০২৫ সালের জানুয়ারির তুলনায় আমদানি কমেছে ২৫ দশমিক ২৫ শতাংশ। অর্থমূল্য ছিল ১৪২ কোটি ৮৯ লাখ ইউরো।

মধ্যপ্রাচ্য সংকটে জরুরি সহায়তার ঘোষণা এডিবির

Bonik Barta

মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবেলায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। আজ মঙ্গলবার এডিবির সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলা থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এ প্যাকেজের মাধ্যমে দ্রুত, নমনীয় এবং সম্প্রসারণযোগ্য সহায়তা দেয়া হবে, যাতে সদস্য দেশগুলো তাৎক্ষণিক চাপ মোকাবেলা করার পাশাপাশি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে পারে। এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, তাৎক্ষণিক বাজেট সহায়তা এবং বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল অর্থায়নের মাধ্যমে দেশগুলোকে প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে তেল আমদানি নিশ্চিত করতে সহায়তা করা হবে।