23-Feb-2025

Monday 24 February 2025

25-Feb-2025

Revised ADP set for 11.83% YoY lower

The Business Standard

The Planning Commission has given initial approval for a Tk216,000 crore allocation for the Revised Annual Development Programme (RADP) for the current fiscal year, marking an 11.83% year-on-year decrease. The revised plan will be presented for final approval at the National Executive Committee (NEC) meeting on 3 March, chaired by the chief adviser. Last fiscal year, the government spent Tk196,111 crore, or 80% of the RADP allocation of Tk245,000 crore. According to stakeholders, the implementation situation has worsened this fiscal year due to the July uprising and its aftermath. As a result, government investment through ADP will decline, affecting the rural economy and employment.

$29m USAID fund went to Bangladesh so they can vote for radical left communist: Trump

The Business Standard

US President Donald Trump once again mentioned the $29 million USAID fund granted to Bangladesh for strengthening the political landscape in the country. Speaking at the Conservative Political Action Conference (CPAC) in National Harbour, Maryland, on Saturday (22 February), Trump stated, "The $29 million fund was for strengthening the political landscape and help them out so that they can vote for a radical left communist…in Bangladesh." "You got to see who they support that you wouldn't believe, yeah, you would believe it, nobody in this room would be in that group…

উৎপাদন কমায় টানা পাঁচ সপ্তাহ ঊর্ধ্বমুখী পাম অয়েলের দাম

Bonik Barta

উৎপাদন কমায় মালয়েশিয়ায় গত সপ্তাহেও দাম বেড়েছে পাম অয়েলের। এ নিয়ে টানা পাঁচ সপ্তাহ ধরে পাম অয়েলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। গত তিন বছরে এমন ধারাবাহিক মূল্যবৃদ্ধি এবারই প্রথম। খবর হেলেনিক শিপিং নিউজ। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম ২২ রিঙ্গিত বা দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। প্রতি টন বেচাকেনা হয়েছে ৪ হাজার ৬৪৪ রিঙ্গিতে (১ হাজার ৫৬ দশমিক ১৬ ডলার)। সপ্তাহের শুরু থেকে এখন পর্যন্ত তেল পণ্যটির দাম ১ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। কুয়ালালামপুরভিত্তিক ট্রেডিং ফার্ম আইসবার্গ এক্স এসডিএন বিএইচডির মালিক ব্যবসায়ী ডেভিড এনজি বলেন, ‘মালয়েশিয়ায় উৎপাদন ঘাটতির কারণে বাজার ঊর্ধ্বমুখী হচ্ছে, যা দেশের সামগ্রিক মজুদের পরিমাণ কমিয়ে দিতে পারে।’ দালিয়ান মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সয়াবিন তেলের দাম দশমিক শূন্য ৮ শতাংশ বেড়েছে। যেখানে পাম অয়েলের দাম দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের দাম দশমিক ৪৮ শতাংশ কমেছে। পাম অয়েলের দাম অন্যান্য ভোজ্যতেলের দামের সঙ্গে ওঠানামা করে, কারণ বিশ্ববাজারে একে অন্যের প্রতিদ্বন্দ্বী। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী রাশিয়ার জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গ্যাসোলিন ও ডিস্টিলেটের মজুদ কমে আসায় সৃষ্ট চাহিদার কারণে সাপ্তাহিক মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। সাধারণত অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লে পাম অয়েল বায়োডিজেল ফিডস্টকের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হয়ে ওঠে।

NOAB demands lowering of tax rates on newsprint, profit

The Financial Express

The Newspaper Owners' Association of Bangladesh (NOAB) has reiterated its call to revise downward the tax rates on newsprint imported by newspapers. During a pre-budget consultation meeting with the National Board of Revenue (NBR) on Sunday at the Jatiya Rajassa Bhaban, the Association also sought reduction of corporate tax rate for newspapers. NBR Chairman Abdur Rahman Khan presided. Duties and taxes on newsprint are now levied at the rate of 30 per cent on its import value. And the corporate tax rate is 27.5 per cent in the case of newspapers.

প্রস্তাবিত নবায়নযোগ্য জ্বালানি নীতি জীবাশ্ম জ্বালানি ব্যবসার স্বার্থ রক্ষা করবে

Bonik Barta

প্রস্তাবিত নবায়নযোগ্য জ্বালানি নীতির সংকীর্ণ লক্ষ্যমাত্রার কারণে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে না। এর বদলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বৃদ্ধি পাবে এবং এ খাতের উদ্যোক্তারা আরো বেশি মুনাফাভোগী হবে। এতে জনগণের ওপর নতুন করে আর্থিক চাপ বাড়বে। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের (ক্লিন) উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ক্লিন-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী। তিনি বলেন, আমাদের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা প্রণয়নে সবসময় সমন্বয়হীনতা লক্ষ্য করা যায়। এর ফলে এ খাতের সফলতা অধরা থেকে যাচ্ছে এবং ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির ওপর আরো নির্ভরশীল হয়ে পড়ছি। তিনি বলেন, সরকার একটি নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা প্রণয়নে চার বছরের অধিক সময় নিয়েছে, তবে বর্তমানে কোনো জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা নেই। ফলে পরবর্তীতে এ নীতিমালা সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি করতে পারে। এছাড়া খসড়া নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মতামতের জন্য মাত্র ২১ দিন দেয়া হয়েছে যা একেবারে যথেষ্ট নয়।

এবার কমল স্বর্ণের দাম

Bonik Barta

দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের পর এবার কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। রোববার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

সংবাদপত্র শিল্পে অগ্রিম আয়কর ও অগ্রিম কর কমানোর আশ্বাস

Bonik Barta

নোয়াবের সভাপতি এ কে আজাদ লিখিত প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবে তিনি নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ২ শতাংশ করা (বর্তমানে প্রযোজ্য ৫ শতাংশ), ভ্যাট ১৫ শতাংশের স্থলে ৫ শতাংশ এবং সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করে করপোরেট ট্যাক্স (বর্তমানে ২৭.৫ শতাংশ) সর্বনিম্ন নির্ধারণ অথবা অবলোপন করার দাবি জানান। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) লিখিত প্রস্তাবনায় দাবি না জানালেও সংবাদপত্র শিল্পে বিদ্যমান অগ্রিম আয়কর (এআইটি) ও অগ্রিম কর বা অগ্রিম ভ্যাট (এটি) কমানোর আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘ট্যাক্স জিডিপি ও ট্যাক্স রেট বাড়াতে সচেতনতামূলক প্রচার করছে গণমাধ্যমগুলো। গণমাধ্যম আরো ভূমিকা রাখবে। আপনারা না বললেও আমরা এআইটি ও এটি কমানোর আশ্বাস দিচ্ছি।’

মধ্যম আয় ও ঋণের ফাঁদে পড়েছে বাংলাদেশ

Bonik Barta

বাংলাদেশ এরই মধ্যে মধ্যম আয়ের ফাঁদে পড়ে গেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে ঋণের ফাঁদেও আটকে গেছে দেশ। বিগত সময়ে প্রবৃদ্ধির কথা বলা হলেও তার কোনো প্রভাব দেশের কর্মসংস্থানে দেখা যায়নি। বরং সব ক্ষেত্রেই পরিসংখ্যানের যথার্থতা প্রশ্নবিদ্ধ ছিল। গতকাল গবেষণাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) অষ্টম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনের প্যানেল আলোচনায় এসব কথা বলেন অর্থনীতিবিদরা। তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিন বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নিয়েছেন দেশের অর্থনীতিবিদ, উন্নয়ন কর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দেশর অর্থনীতির ভারসাম্য ও সংস্কার কার্যক্রম নিয়ে একটি প্যানেল আলোচনা হয়। সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। প্যানেল আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘এরই মধ্যে আমরা মধ্যম আয়ের ফাঁদে পড়ে গেছি। এখানকার বিনিয়োগ থমকে আছে। রফতানিও একই অবস্থা। মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। বৈদেশিক আয়ের চেয়ে ঋণ বাড়ছে। একইভাবে রাজস্ব আয়ের তুলনায় স্থানীয় ঋণ বড় হচ্ছে। আর টাস্কফোর্সের সুপারিশ নিয়ে রাজনৈতিক কোনো সদিচ্ছা তৈরি হবে কিনা সেটাই বড় প্রশ্ন এখন। বিগত সময়ে প্রবৃদ্ধির কথা বলা হলেও তার সঙ্গে কর্মসংস্থান বাড়েনি। কিছু ক্ষেত্রে বরং কমেছে। আমাদের পরিসংখ্যানের মান নিয়ে প্রশ্ন ছিল।’

Upswing in imports in seven months of FY25

The Financial Express

Overall import has witnessed an upward movement in the first seven months of the current fiscal year (FY), 2024-25, ahead of the upcoming fasting month of Ramadan, officials said. The actual import in terms of settlement of letters of credit (LCs) grew by 2.08 per cent to $40.25 billion from July to January of FY25, according to the central bank's latest statistics. The figure was $39.43 billion in the corresponding period of FY24. On the other hand, the opening of fresh LCs, generally known as import orders, rose by 2.63 per cent to $41.02 billion during the period in question of this fiscal from $39.97 billion in FY24. "The country's overall import increased slightly during the period under review mainly due to the upcoming Ramadan," said Mustafa K Mujeri, executive director of the Institute for Inclusive Finance and Development, on Sunday.

BSC to purchase six vessels for $330m

The Financial Express

The Bangladesh Shipping Corporation (BSC) has received primary approval from the Planning Commission (PC) for its $330.32 million project to acquire six container vessels from South Korea. Each ship will have a capacity of 2,500 to 3,000 twenty-foot equivalent units (TEUs), the corporation said in a stock exchange filing on Sunday. BSC said a concept paper for the project had been signed with Korea's Economic Development Cooperation Fund (EDCF), which is currently conducting a feasibility study. The final execution of the project depends on EDCF's approval, according to the disclosure. The news sparked a positive response in the markets, with BSC's stock price climbing 1.85 per cent to Tk 87.90 on the Dhaka Stock Exchange on Sunday.

দক্ষিণ কোরিয়া থেকে ছয়টি পণ্যবাহী জাহাজ কিনবে বিএসসি

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) দক্ষিণ কোরিয়া থেকে ছয়টি পণ্যবাহী জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে এ বিষয়ে পরিকল্পনা কমিশনের প্রাথমিক অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এতে ব্যয় হবে ৩৩ কোটি ৩ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৩০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টিইইউস সক্ষমতার ছয়টি পণ্যবাহী জাহাজ কেনার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার ইডিসিএফের সঙ্গে বিএসসি কনসেপ্ট পেপার স্বাক্ষর করেছে। ইডিসিএফ এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে দেখছে। ইডিসিএফের অনুমোদন সাপেক্ষে এ জাহাজ কেনার পরিকল্পনা সম্পন্ন হবে। এছাড়া আরো ছয়টি ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টিইইউস সক্ষমতার পণ্যবাহী জাহাজ কেনার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিএসসি। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিএসসির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৫৯ পয়সা। এ সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা বেড়েছে প্রায় ৪২ শতাংশ। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৫ টাকা ৬৭ পয়সায়। সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিএসসির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ৩৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ টাকা ১৫ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০১ টাকা ৯৭ পয়সায়।

Gas tariff hike to raise import dependence, cut jobs

The Financial Express

If the government implements the proposed increase in natural gas tariffs, it could halt local production, increase import dependency, and lead to significant job losses, warned sector insiders on Sunday at a policy discussion. The seminar, titled "Policy Consideration in Energy Affordability and Impact on Industrial Competitiveness" and jointly organized by the Economic Reporters' Forum (ERF) and Policy Exchange Bangladesh (PEB), was held at a hotel in the capital. ERF President Doulot Akter Mala presided over the seminar, which featured a keynote address by Dr Masrur Reaz, chairman and chief executive officer of PEB. Bangladesh Energy Regulatory Commission (BERC) Chairman Jalal Ahmed was the chief guest.

গ্যাসের প্রস্তাবিত দাম কার্যকর হলে শিল্প-কারখানা থাকবে না

Bonik Barta

শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য গ্যাসের দাম দুই গুণের বেশি বাড়াতে চায় সরকার। এ প্রস্তাব কার্যকর হলে দেশে নতুন কোনো শিল্প গড়ে উঠবে না। সম্প্রসারণ হবে না বিদ্যমান ব্যবসা-বাণিজ্যের। সার্বিকভাবে দেশে শিল্প-কারখানা থাকবে না। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টারস ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে গতকাল এমন আশঙ্কার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। ‘জ্বালানি সহজলভ্যতায় নীতি ও শিল্প প্রতিযোগিতায় প্রভাব’ শীর্ষক সেমিনারটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়। জ্বালানি বিভাগের অনুমোদন নিয়ে গ্যাসের দাম বাড়াতে গত ৬ জানুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এ ক্ষেত্রে শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নতুন সংযোগের ক্ষেত্রে পুরো গ্যাস বিল হবে নতুন দামে। তবে পুরনোদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেয়ার কথা বলা হয়েছে। এ প্রস্তাব আমলে নিয়ে আগামী বুধবার শুনানি ডেকেছে বিইআরসি।

পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

Bonik Barta

দেশে পরিকল্পিত অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে একটি ‘‌ন্যাশনাল মাস্টারপ্ল্যান’ প্রণয়নের উদ্দেশ্যে অংশীজনদের অংশগ্রহণে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কার্যালয়ে গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গায়েল মার্টিন। স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ ফারুক। কর্মশালায় বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগকারী, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোক্তাব্যয় পুনরুদ্ধারে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় কম সামাজিক বিনিয়োগ চীনে

Bonik Barta

ভোক্তাব্যয় কমে যাওয়ায় চীনের সামগ্রিক অর্থনীতি প্রভাবিত হচ্ছে। রিয়েল এস্টেট খাতে বড় ধরনের পতনের পর দেশটিতে ভোক্তাব্যয় কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়ার একাধিক কারণ রয়েছে। এর উল্লেখযোগ্য হলো সাধারণত সরকারিভাবে পাওয়া যায় এমন পরিষেবার ক্ষেত্রে চীনে নাগরিকদের বেশি খরচ করতে হয়। এছাড়া অবসরকালীন আর্থিক নিরাপত্তা অন্য দেশের তুলনায় কম, যা সামগ্রিকভাবে অভ্যন্তরীণ চাহিদা কমিয়ে দিচ্ছে। যদিও এরই মধ্যে ভোক্তা নিরাপত্তা বাড়ানোর কিছু উদ্যোগ নিয়েছে বেইজিং। কিন্তু নাগরিকদের জন্য দেশটির সরকারের সামাজিক বিনিয়োগ সমপর্যায়ের প্রতিদ্বন্দ্বী বা বেশি আয়ের দেশগুলোর তুলনায় অনেক কম বলে ফাইন্যান্সিয়াল টাইমসের এক বিশ্লেষণে উঠে এসেছে।

শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর চিঠির জবাব দেয়নি ইয়াকিন পলিমার ও নিউ লাইন

Bonik Barta

সাম্প্রতিক সময়ে প্রকৌশল খাতের কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড ও বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লদিংসের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। কোম্পানি দুটির অস্বাভাবিক শেয়ারদর ও লেনদের বাড়ার কারণ জানতে চেয়ে চিঠি দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে এখনো কোম্পানি দুটির কাছ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। গতকাল ডিএসইর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ইয়াকিন পলিমারের শেয়ারদর গত ১২ জানুয়ারি ছিল ৯ টাকা ৮০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৪ টাকা ১০ পয়সায়। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। ইয়াকিন পলিমারের কাছে ১২ ফেব্রুয়ারি চিঠি পাঠিয়ে শেয়ারদর বাড়ার কারণ জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছিল। যদিও এখন পর্যন্ত সে চিঠির কোনো জবাব দেয়নি কোম্পানিটি। সমাপ্ত ২০২৩-২৪ ও ২০২২-২৩ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি ইয়াকিন পলিমার। উচ্চ আদালতের কাছ থেকে বিলম্বিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনে এখনো কোনো নির্দেশনা না আসার কারণে এজিএম আয়োজন করাসহ নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারছে না কোম্পানিটি।

Draft lacks financing roadmap, incentive to ordinary citizens

The Financial Express

The draft renewable energy policy 2025 lacks decarbonization and financing roadmaps to boost the country's renewable energy (RE) sector. It also lacks green taxonomy and support to ordinary citizens or individuals to go green. Energy experts and environmentalists made the observations at a press conference in a city hotel on Sunday, organized by the Coastal Livelihood and Environmental Action Network (CLEAN). The draft policy would not ensure the country's energy security, and instead would increase dependency on fossil fuels and allow businesses to earn higher profits, ultimately adding financial pressure on public life, they said.

Tax return filing soars with locally developed system

The Financial Express

A locally developed tax-return system enabled the National Board of Revenue (NBR in Bangladesh to achieve a remarkable success as the online system witnessed a nearly 300-percent increase in income-tax-return submissions for the 2024-25 fiscal year. Developed by local private information technology company Synesis IT, the e-return system saw over 1.44 million taxpayers file returns online, compared to 526,000 in the previous year, said the company press statement. More than 1.86 million taxpayers have also registered for the service this fiscal year, marking a significant milestone in the country's digital tax transformation. NBR Chairman Abdur Rahman Khan hailed the achievement, emphasising the need to sustain this momentum.

চীনে চাহিদা নিয়ে উদ্বেগে দাম কমেছে তামার

Bonik Barta

শীর্ষ ভোক্তা দেশ চীনে তামার মজুদ বেড়েছে। অন্যদিকে সম্ভাব্য মার্কিন শুল্কের কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বিরাজ করছে। এতে চাহিদা কমার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তামার দাম কমে গেছে। গত শুক্রবার লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) মে মাসে সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ৫ শতাংশ কমেছে। প্রতি টনের দর পৌঁছে ৯ হাজার ৫১৫ ডলারে। এক সপ্তাহ আগে ধাতুটির দাম তিন মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছিল। একই দিন প্রকাশিত তথ্যে দেখা গেছে, সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জের (এসএইচএফই) পর্যবেক্ষণ করা গুদামগুলোয় তামার মজুদ গত সপ্তাহে ১৩ শতাংশ বেড়েছে। জানুয়ারির শেষ দিক থেকে এখন পর্যন্ত মজুদের পরিমাণ ১৬২ শতাংশ বেড়েছে। চীনে চান্দ্র নববর্ষের সময় মৌসুমি কারণে মজুদ সাধারণত বেড়ে যায়। তবে এক পরিসংখ্যানে জানুয়ারিতে নতুন বাড়ির দাম স্থিতিশীল থাকার তথ্য পাওয়া গেছে। এতে দেশটিতে তামার চাহিদা নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রসঙ্গত, বৈদ্যুতিক সংযোগ, পানি সরবরাহ ব্যবস্থাসহ বাড়ি নির্মাণে বিপুল পরিমাণ তামা প্রয়োজন হয়।

ইউরোপে সমুদ্রপথে এলএনজি আমদানি চার বছরের মধ্যে সর্বনিম্নে

Bonik Barta

ইউরোপে সমুদ্রপথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি গত বছর উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২১ সালের পর এটি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) জানিয়েছে, গত বছর ইউরোপে এলএনজি আমদানি ১৯ শতাংশ কমেছে। সবচেয়ে বেশি কমেছে যুক্তরাজ্যে। দেশটিতে আমদানি আগের বছরের তুলনায় ৪৭ শতাংশ কমেছে। সংস্থাটি আরো জানিয়েছে, ইউরোপে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লেও এলএনজি টার্মিনালে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি সংকট মোকাবেলায় ইউরোপ এলএনজি অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এ অবকাঠামোর অনেকাংশ অব্যবহৃত থাকার ঝুঁকি তৈরি হয়েছে। আইইইএফএর প্রধান বিশ্লেষক আনা মারিয়া জাল্লার-মাকারেভিচ বলেন, ‘‌একদিকে গ্যাসের চাহিদা কমছে, অন্যদিকে নতুন বিনিয়োগ বাড়ছে। ভবিষ্যতে এগুলোর অনেক কিছুই অব্যবহৃত থাকতে পারে।’

Repo facility awaits regulatory axe again

The Financial Express

Existing repo facilities are being squeezed further as the central bank is bent on phasing out its 28-day-tenure liquidity window in a move to make banks manage funds more efficiently. Updating the bankers about such facility-curtailing move, the monetary policy unit of Bangladesh Bank sits for a meeting with the treasury officials of the commercial banks today (Monday) at the BB headquarters, officials said.

গত অর্থবছরের তুলনায় এবারের সংশোধিত এডিপিতে বরাদ্দ কমছে ১১.৮৩%

The Business Standard

পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) ২,১৬,০০০ কোটি টাকা বরাদ্দের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এই বরাদ্দ গত অর্থবছরের সংশাধিত এডিপি বরাদ্দের তুলনায় ২৯,০০০ কোটি টাকা বা ১১.৮৩ শতাংশ কম। বোরবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাহী কমিটির (এনইসি) সম্মেলন কক্ষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। তবে সংশোধিত এডিপি চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ৩ মার্চ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এনইসি সভায় তা উপস্থাপন করা হবে। সাধারণত প্রতি অর্থবছর, তার আগের অর্থবছরের চেয়ে আরএডিপি বরাদ্দ বাড়লেও এবার তা কমেছে। গত অর্থবছরে সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ২,৪৫,০০০ কোটি টাকা। যদিও গত অর্থবছরে সরকার আরএডিপি বরাদ্দের ১,৯৬,১১১ কোটি টাকা ব্যয় করতে সক্ষম হয়েছে– যা মোট বরাদ্দের ৮০ শতাংশ।

কাজাখস্তানের জ্বালানি তেল উত্তোলন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে

Bonik Barta

কাজাখস্তানের জ্বালানি তেল উত্তোলন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্যানুযায়ী, গত সপ্তাহে দেশটির অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস কন্ডেনসেট উত্তোলন দৈনিক ২১ লাখ ২০ হাজার ব্যারেল পৌঁছেছে। টেংগিজ তেলক্ষেত্রে উত্তোলন বাড়ায় সামগ্রিকভাবে উত্তোলন বেড়েছে। খবর অয়েলপ্রাইস। এদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় কাজাখস্তানের প্রধান রফতানি রুট কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম (সিপিসি) ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির মোট রফতানির ৮০ শতাংশের এ পথ দিয়ে হয়। রাশিয়ার তথ্যমতে, আক্রমণের ফলে সিপিসির সক্ষমতা ৩০-৪০ শতাংশ কমে গেছে। রফতানি সক্ষমতা সীমিত থাকা সত্ত্বেও কীভাবে কাজাখস্তান উত্তোলন বাড়াতে সক্ষম হয়েছে, তা স্পষ্ট নয়। গত মাসে রয়টার্স জানিয়েছিল, কাজাখস্তান তুরস্কের সেহান বন্দর দিয়ে রফতানি বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে রুশ ভূখণ্ড ব্যবহার করে রফতানি ৮০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। কাজাখস্তানের জ্বালানিমন্ত্রী আলমাসাদাম স্যাটকালিয়েভ জানান, দেশটি জ্বালানি তেল উত্তোলন বাড়াচ্ছে। এ অবস্থায় বাকু-তিবলিসি-সেহান (বিটিসি) পাইপলাইনের মাধ্যমে রফতানি ১৫ লাখ টন থেকে বাড়িয়ে বার্ষিক দুই কোটি টনে উন্নীত করা যেতে পারে। তবে আগের অতিরিক্ত উত্তোলনের ক্ষতিপূরণ হিসেবে কাজাখস্তান পরে উত্তোলন কমিয়ে দিতে পারে। কাজাখস্তান, রাশিয়া ও ইরাক তাদের অতিরিক্ত উত্তোলনের জন্য ২০২৪ সালের প্রথম ছয় মাসে ক্ষতিপূরণের পরিকল্পনা ওপেক প্লাসে জমা দিয়েছিল।