24-Feb-2025

Tuesday 25 February 2025

26-Feb-2025

Revenue collection 21pc less than target in Jul-Jan FY25

The Financial Express

Domestic revenue mobilization from July to January of the current fiscal year lagged behind the target by nearly 21 per cent, raising deep concerns about the macroeconomic landscape to meet the necessary expenditures, officials said. In the first seven months, the revenue board collected 42.25 per cent of the revised target of Tk 4.63 trillion for FY25.To achieve the FY25 target, the National Board of Revenue (NBR) will have to collect Tk 535.27 billion per month from February to June. The NBR collects Tk 300 billion per month on average. However, collection in the last quarter of every fiscal year jumps significantly due to the execution of development expenditures. In January of FY25, the tax authorities collected Tk 354 billion, higher than the average monthly collection.

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড উচ্চতার কাছাকাছি

Bonik Barta

ডলারের বিনিময় হার কমায় গতকাল আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। এতে মূল্যবান ধাতুটির দাম রেকর্ড সর্বোচ্চের কাছাকাছি পৌঁছেছে। বিনিয়োগকারীরা চলতি সপ্তাহে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রতিবেদনের দিকে নজর রাখছেন। ওই প্রতিবেদন সুদহারের বিষয়ে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) ভবিষ্যৎ অবস্থানের বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে থাকে। গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের দাম পৌঁছেছে ২ হাজার ৯৪৩ ডলার ৫০ সেন্টে। গত সপ্তাহে ইতিহাসের সর্বোচ্চ ২ হাজার ৯৫৪ ডলার ৬৯ সেন্টে উন্নীত হয়েছিল স্বর্ণের দাম। তবে পরবর্তী কয়েক দিন বাজার সংশোধনের কারণে আবারো দাম কমে আসে। এদিকে মার্কিন ফিউচার মার্কেটে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স কেনাবেচা হয়েছে ২ হাজার ৯৫৮ ডলার ২০ সেন্টে। এক্সিনিটি গ্রুপের প্রধান বাজার বিশ্লেষক হান ট্যান বলেন, ‘ডলারের বিনিময় হার কমায় স্পট মার্কেটে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় ধরে রাখা সম্ভব হয়েছে। স্বর্ণের এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) প্রবাহ বৃদ্ধিও এর পেছনে প্রভাবকের ভূমিকা পালন করেছে।’

Regulator looks to make fraudster brokers pay back clients

The Financial Express

The Bangladesh Securities and Exchange Commission (BSEC) has claimed to have taken a comprehensive strategy to recover investors' funds embezzled by stockbrokers. The market watchdog asked the prime bourse to settle small claims with the brokers' funds or assets kept with it, said sources in the BSEC. As for the recovery of large funds, it considers seeking legal opinions so that it can involve law enforcement agencies in bringing the intermediaries to book and making them pay back their clients. The FE requested the BSEC to provide updated data of unsettled claims but it refused to give the information.

অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে

Bonik Barta

বিগত সরকারের সময়ে দেশের সমগ্র অর্থনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছিল। অপ্রয়োজনীয় প্রকল্প ও অর্থ পাচার দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি করেছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ‘অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ’ শীর্ষক এই সম্মেলনে আরো বক্তব্য দেন সিপিডির চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সম্মেলনের প্রথম অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাস্কফোর্সের সদস্য সেলিম রায়হান এবং ড. মোহাম্মদ এ রাজ্জাক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

No revision, no new pay scale now

The Financial Express

Neither will there be revision of the national pay scale nor a new pay commission be formed during this interim period as the current government decides to leave the onus to its elected successor. Such a stance is taken on assumption that the next government could be formed in January if election is held in December this year, as politicians continue harping on transition from the post-uprising era as early as this timeline. A financial crunch has also shrunk the space for the interim government to address other voluminous issues and demands raised by government employees under national pay scale and staff of autonomous and semi-government entities, police, Ansar personnel, medical interns, nurses, paramedics, et al.

আবাসন বীমায় সংকট উসকে দিচ্ছে জলবায়ু পরিবর্তন

Bonik Barta

জলবায়ু পরিবর্তনে প্রভাবিত হচ্ছে বীমা কোম্পানিগুলো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ধ্বংসাত্মক দাবানল এর সাম্প্রতিক নজির। এতে বিশেষ করে মার্কিন আবাসন বীমা খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব উন্মোচিত হয়েছে। দ্য ন্যাশনালের প্রতিবেদন অনুসারে, এমন পরিস্থিতিতে বীমা বাবদ বিপুল খরচ বা সবকিছুই হারানোর ঝুঁকির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হচ্ছে বাড়ি মালিকদের। লস অ্যাঞ্জেলেসের দাবানলকে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল দাবানলের মধ্যে ফেলা যাবে। অ্যাকুওয়েদারের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে ক্ষতির পরিমাণ ২৭ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত পৌঁছতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বীমাকৃত ক্ষতির পরিমাণ ২০ হাজার থেকে ৪০ হাজার কোটি ডলারের মধ্যে বলে অনুমান করা হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (বার্কলে) অধ্যাপক মেরেডিথ ফাউলি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ার সঙ্গে সঙ্গে বীমার খরচও বাড়ছে।চরম আবহাওয়াজনিত দুর্যোগ যত বেশি ঘন ঘন ঘটছে, বীমা দাবির পরিমাণও হাজার হাজার ডলার বাড়ছে, যা বাড়ির মূল্যবৃদ্ধি, ঋণের উচ্চ সুদহার এবং মূল্যস্ফীতির চাপে ভোগা গ্রাহকদের জন্য আরো সংকট তৈরি করছে। যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার জন্য একজন ক্রেতাকে হোম ইন্স্যুরেন্স পেতে হয়। কিন্তু বীমার মূল্যবৃদ্ধি ও সামর্থ্য কমে যাওয়ায় তা কঠিন হয়ে উঠছে। মেরেডিথ ফাউলি বলেন, ‘সম্প্রতি বীমার প্রিমিয়াম বৃদ্ধিকে সংশোধনমূলক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে, কারণ আগে বীমা খরচ খুব কম ছিল। তবে এখন বাড়ির মালিকদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে—কম বীমা ও কম সুরক্ষা নেবেন নাকি বেশি খরচের বীমা নিয়ে আর্থিক সংকটে পড়বেন। প্রশ্ন হলো কীভাবে আমরা এর মধ্যে ভারসাম্য আনতে পারি?’

জানুয়ারিতে ভারত থেকে বাংলাদেশের আমদানি বেড়েছে ১৭%

Bonik Barta

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ৮ আগস্ট। ওই সময় থেকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টাসহ অনেকের বক্তব্যেই ভারতবিরোধিতা ও এ বিষয়ে কঠোর অবস্থানের ঘোষণা উঠে এসেছে। নাগরিক পর্যায়েও ভারতীয় পণ্যের ওপর নির্ভরতা কমানোর ডাক দিয়েছেন অনেকেই। যদিও দুই দেশের বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, প্রকৃতপক্ষে পণ্য আমদানিতে ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা আরো বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে বাংলাদেশে ভারত থেকে আমদানি বেড়েছে ১৭ দশমিক ২৭ শতাংশ। ভারতে অর্থবছরের হিসাব শুরু হয় এপ্রিল থেকে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ ভারতীয় অর্থবছরের প্রথম দশ মাসে (এপ্রিল-জানুয়ারি) বিশ্বব্যাপী ভারতের পণ্য রফতানির প্রবৃদ্ধি ছিল মাত্র ১ দশমিক ৩৯ শতাংশ। যদিও এ সময় বাংলাদেশে ভারতের পণ্য রফতানি বা ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ। আর গত জানুয়ারিতে বিশ্বব্যাপী ভারতের পণ্য রফতানি সংকুচিত হয়েছে ২ দশমিক ৪১ শতাংশ। যদিও একই সময়ে দেশটি থেকে বাংলাদেশে পণ্য রফতানি বেড়েছে ১৭ দশমিক ২৭ শতাংশ।

খুচরা শলাকায় সিগারেট বিক্রিতে রাজস্ব ফাঁকি ৪৯৩০ কোটি টাকা

Bonik Barta

তামাক কোম্পানি ইচ্ছামতো সিগারেটের খুচরা শলাকা মূল্য নির্ধারণ করে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। আদায়কৃত অতিরিক্ত এ অর্থের পরিমাণ ৬৩৩০ কোটি টাকা। সরকার এ অর্থের ওপর নির্ধারিত হারে রাজস্ব পেলে ৪৯৩০ কোটি টাকা পেতো; যা তামাক কোম্পানি ফাঁকি দিয়ে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। সিগারেটের খুচরা শলাকা বিক্রি নিষিদ্ধ হলে তামাক কোম্পানি জনগণের টাকা হাতিয়ে নিতে পারবে না। একই সঙ্গে তা সিগারেট সেবন কমিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ‘সিগারেটের খুচরা শলাকা বিক্রিতে রাজস্ব ফাঁকি ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারের মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) যৌথভাবে অনলাইন মিটিং প্ল্যাটফর্ম জুমে এ ওয়েবিনারের আয়োজন করে। বিইআর ও বিএনটিটিপির গবেষণার ফল তুলে ধরে মূল প্রবন্ধে বলা হয়, প্রতি শলাকা সিগারেটে ৫০ পয়সা থেকে ২ টাকা পর্যন্ত বেশি নেয়া হচ্ছে। এই অতিরিক্ত টাকার ওপর কোনো কর সরকার পাচ্ছে না। গবেষণায় দেখা যায়, মোট সিগারেট বিক্রির প্রায় ৮০ শতাংশ খুচরা শলাকা হিসেবে বিক্রি হয়। খুচরা শলাকা থেকেই তামাক কোম্পনিগুলো প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা মুনাফা করছে। যার করের অংশ প্রায় ৫ হাজার কোটি টাকা।

Fruit prices go through the roof

The Financial Express

As the lean season for local fruits continues, the prices of imported ones have surged to record highs, putting immense pressure on consumers ahead of Ramadan. The recent increase in customs duties and taxes on imported fruits has exacerbated the situation, leading to widespread concerns among consumers and traders alike, market observers have said. In response to the soaring prices, the Bangladesh Trade and Tariff Commission (BTTC) has recommended reducing import duties on fresh fruits, including apple, orange, grape, pear, and pineapple. It sent a letter to the National Board of Revenue (NBR) on February 17, urging a reduction in the tax burden to alleviate the financial strain on consumers.

No logic behind hiking gas tariff

The Financial Express

The demand made by the Consumer Association of Bangladesh (CAB) for suspension of the scheduled public hearing on the proposed gas tariff rise on Wednesday is sure to enjoy popular support. Essentially, the rights group is against any further hike in gas tariff. However, its argument that the move to increase tariff for new industries, extended units of existing ones and new captive power plants is not in conformity with the spirit of the July-August uprising may not hold much water. Economic reality hardly respects considerations other than sound reasoning based on available constituents in a given situation. Of course, a search for cheaper alternative to the proposed measure can be a viable option. One of the CAB's demands stands out for its logical argument. It has suggested slashing of tariffs and subsidy by arresting illegal and illogical spending.

যুক্তরাষ্ট্রের সাহায্য স্থগিত, বাংলাদেশের আর্থিক টানাপড়েনের মধ্যে রোহিঙ্গাদের সহায়তা হুমকির মুখে

The Business Standard

রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর এর প্রণীত জয়েন্ট রিসপন্স প্ল্যান (জেপিআর) পর্যালোচনায় উঠে আসে কঠিন এক বাস্তবতা; তহবিল কমছে, এবং তা হচ্ছে দ্রুত গতিতে। ২০২৪ সালে জেআরপির আওতায় প্রায় ৮৫ কোটি (৮৫২.৪ মিলিয়ন) ডলার তহবিল সংগ্রহের আবেদন করা হয়েছিল, এই লক্ষ্যমাত্রার মাত্র ৬৪.৪ শতাংশই পাওয়া যায়। এরমধ্যে আবার যুক্তরাষ্ট্র একাই ৩০ কোটি (৩০১ মিলিয়ন) ডলারের ত্রাণ সহায়তা দেয়, যা ছিল মোট তহবিলের ৫৫ শতাংশ। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসার আগে ইউএসএআইডি কোনো বাধার মুখেও পড়েনি। এছাড়া, ২০২৪ সালে ইইউ মাত্র ৬ কোটি ২৪ লাখ (৬২.৪৭ মিলিয়ন) ডলার সহায়তা প্রদান করে, যা ছিল জেআরপির ১১ শতাংশ, এবং ২০২৩ সালে দুর্যোগ প্রস্তুতি ও জরুরি সহায়তাসহ মানবিক ত্রাণ দেয় মাত্র ৪ কোটি ৬৭ লাখ (৪৬.৭ মিলিয়ন) ডলার, যা জেআরপির সাড়ে ৭ শতাংশ। বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সংকলিত নথি অনুযায়ী, ২০২৫ সালের জন্য ৯৩ কোটি ডলারের বেশি (৯৩৪ মিলিয়ন) তহবিলের প্রয়োজন হবে বলে অনুমান করছে ইউএনএইচসিআর

লোকসানে ভ্রমণ ও অবকাশ খাতের অধিকাংশ কোম্পানি

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের অধিকাংশ কোম্পানির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) লোকসান হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি ও দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি। তবে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ হয়নি, যে কারণে কোম্পানিটির মুনাফা বা লোকসান সম্পর্কে জানা যায়নি। প্রথমার্ধে বেস্ট হোল্ডিংস লিমিটেডের আয় কমেছে সাত গুণ। আর্থিক প্রতিবেদন অনুসারে, সি পার্লের চলতি হিসাব বছরের প্রথমার্ধে কর-পরবর্তী লোকসান হয়েছে ১৬ কোটি ৫২ লাখ টাকা। আগের হিসাব বছরে মুনাফা ছিল ৩৩ কোটি ৫৪ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সি পার্লের কর-পরবর্তী লোকসান হয়েছে ৩ কোটি ৭৮ লাখ টাকা। আগের হিসাব বছরে মুনাফা হয়েছিল ১৩ কোটি ৯৬ লাখ টাকা।

Invalid URL provided

NBR's revenue growth gains momentum amid economic recovery

The Business Standard

With the economy showing signs of gradual recovery, the National Board of Revenue (NBR) has started to see positive results in revenue collection. According to sources related to NBR, revenue collection saw the highest growth in January among the first seven months of the 2024-25 fiscal year, with a 7% increase. The previous month had also witnessed nearly 7% growth. This marked the second consecutive month of positive growth after November's decline, bringing the total number of months with growth to four this fiscal.

তুরস্কে স্টার্টআপ বিনিয়োগ বেড়েছে ৪২৩ শতাংশ

Bonik Barta

২০২৪ সালে তুরস্কের স্টার্টআপগুলোয় বিনিয়োগ আগের বছরের তুলনায় ৪২৩ শতাংশ বেড়ে ২৬০ কোটি ডলারে পৌঁছে। পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজি তুরকিয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে দেশটির স্টার্টআপগুলো ৪৯ কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগ পেয়েছিল, ওই সময় ২৯৭টি চুক্তি হয়েছিল। তবে গত বছর চুক্তির সংখ্যা ৩৪টি বেড়ে ৩৩১টি হলেও আর্থিক মূল্য ছিল পাঁচ গুণ। ২০২৪ সালে চুক্তি অনুযায়ী শীর্ষস্থানে ছিল ফিনটেক খাত, যেখানে ৩১টি চুক্তি হয়েছে। এরপর অবস্থানে রয়েছে বায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাত, যেখান চুক্তি হয়েছে যথাক্রমে ২৮ ও ২৫টি।

মালয়েশিয়ায় দেড় কোটি ডলার লোকসান স্টারবাকসের

Bonik Barta

গত বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) মালয়েশিয়ায় ৬ কোটি ৭ লাখ রিঙ্গিত বা ১ কোটি ৫১ লাখ ডলার লোকসানের সম্মুখীন হয়েছে স্টারবাকস। বৈশ্বিক এ কফিশপ জায়ান্টের স্থানীয় অপারেটর বারজায়া ফুড সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। উল্লেখিত সময়ে পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ এ বাজারে স্টারবাকসের আয় ৪৬ শতাংশ কমে ৫ কোটি ৫৬ লাখ ডলারে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এছাড়া সর্বশেষ ছয় মাসে বারজায়া ফুডের শেয়ারদর কমেছে ৩৪ দশমিক ৬২ শতাংশ। আর্থিক প্রতিবেদন অনুসারে, গত বছরের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটি মালয়েশিয়াজুড়ে ৪০৮টি স্টারবাকস আউটলেট পরিচালনা করছিল। প্রতিবেদনে বারজায়া ফুড বলছে, কোম্পানি আয়ে পতনের প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যের সংঘাত সম্পর্কিত চলমান নেতিবাচক মনোভাব। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়েছে স্টারবাকসের বিক্রিতে। স্টারবাকস ব্র্যান্ড চ্যালেঞ্জের মুখোমুখি হলেও কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছে। তারা বলছে, স্টারবাকস ব্র্যান্ড বর্তমানে চ্যালেঞ্জের সম্মুখীন। তবে এ গ্রুপ স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সুযোগ গ্রহণের মাধ্যমে ব্র্যান্ড পোর্টফোলিও সম্প্রসারণ ও বৈচিত্র্যকরণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। গত বছর কৌশলগত পর্যালোচনার অংশ হিসেবে শতাধিক আউটলেট সাময়িকভাবে বন্ধ করে দেয় স্টারবাকস মালয়েশিয়া, যা তাদের কার্যক্রমে ক্ষতি কমাতে ভূমিকা রেখেছে।

জ্বালানি তেল-বহির্ভূত খাতের সুযোগ নিতে প্রস্তুত সৌদি আরব

Bonik Barta

একসময় জ্বালানি তেলনির্ভর অর্থনীতি হিসেবে পরিচিতি থাকলেও সাম্প্রতিক বছরগুলোয় সে পরিচয় অনেকটাই পাল্টে ফেলেছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মতো প্রধান আঞ্চলিক অর্থনীতিতে জ্বালানি তেল-বহির্ভূত খাতের অবদান বেড়ে চলেছে। অর্থনৈতিক বৈচিত্র্যকরণ প্রচেষ্টা ও জ্বালানি তেলবহির্ভূত খাতের দৃঢ় সম্প্রসারণে ‘ভিশন ২০৩০’ নামের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে রিয়াদ। ফার্স্ট আবুধাবি ব্যাংকের (এফএবি) সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে ধারাবাহিক সে লক্ষ্যের সঙ্গে সংগতিপূরণ প্রবৃদ্ধি অর্জনে প্রস্তুত দেশটি।

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দামে ঊর্ধ্বগতি

Bonik Barta

বিশ্ববাজারে আকরিক লোহার দাম পরপর কয়েক দিন বেড়েছে। তবে গতকাল চারদিনের মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়েছে। কারণ চীনা ইস্পাতের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। তবে দেশটির বন্দরগুলোয় মজুদ কমে যাওয়ায় মূল্য পতন কিছুটা সীমিত ছিল। চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) মে মাসে সরবরাহ চুক্তিতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া আকরিক লোহার দাম দশমিক ৭৭ শতাংশ কমেছে। প্রতি টন লেনদেন হয়েছে ৮৩২ দশমিক ৫ ইউয়ানে (১১৪ ডলার ৯৫ সেন্ট)। সিঙ্গাপুর এক্সচেঞ্জেও মার্চে সরবরাহ চুক্তিতে ধাতুটির দাম দশমিক ১৮ শতাংশ কমে প্রতি টন ১০৮ ডলার ৩ সেন্ট হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নথি অনুসারে, চীনের কিছু ইস্পাত পণ্যের ওপর সাময়িকভাবে ২৭ দশমিক ৮৩ শতাংশ পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করবে ভিয়েতনাম। দেশটি এমন একসময়ে পদক্ষেপটি নিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে সব ধরনের ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। এরপর চীনা স্টিল প্লেটের ওপর সাময়িকভাবে শুল্ক আরোপ করেছে দক্ষিণ কোরিয়া।

Banks seek intraday liquidity facility as quick-fix substitute

The Financial Express

Commercial banks of Bangladesh demand introduction of intraday liquidity facility (ILF) as a quick-fix substitute for them to avoid likely payment gridlock following the phasing out of existing repo facility. Treasury heads of the commercial placed the demand Monday at a meeting with the monetary policy unit of Bangladesh Bank (BB), the country's central bank, which plans to discard 28-day-tenure liquidity support against repo facility, meeting-insiders said Intraday Liquidity Facility or ILF is an instrument of providing funds to a bank by the central bank for the duration of a business day against securities provided as collateral by the bank.

মার্কিন এলএনজি আমদানিতে ভারতের রেকর্ড

Bonik Barta

যুক্তরাষ্ট্র থেকে ভারতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ওই বছরের প্রথম ১১ মাসে আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৭১ শতাংশের বেশি বেড়েছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ২৫২ দশমিক ২৮ ট্রিলিয়ন ঘনফুট বা ৭১৪ কোটি ঘনমিটার এলএনজি আমদানি করেছে দক্ষিণ এশিয়ার দেশটি, যা ২০২৩ সালের তুলনায় ৫৩ দশমিক ৫ শতাংশ বেশি। এর আগে ২০২১ সালে যুক্তরাষ্ট্র থেকে ভারত ৫৫৬ কোটি ঘনমিটার এলএনজি আমদানি করে, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। ২০২৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে ভারত কী পরিমাণ এলএনজি আমদানি করেছে, তা এখনো প্রকাশ হয়নি। তবে এটি যুক্ত হলে আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ওয়ার্ল্ড এলএনজি রিপোর্টের তথ্যানুযায়ী, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম এলএনজি সরবরাহকারীতে পরিণত হয় যুক্তরাষ্ট্র। প্রথম স্থানে রয়েছে উপসাগরীয় অঞ্চলের আরেক দেশ কাতার। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের অ্যাসোসিয়েট এডিটোরিয়াল ডিরেক্টর কেনেথ ফু বলেন, ‘বর্তমানে বৈশ্বিক এলএনজি বাজারের অন্যতম প্রধান রফতানিকারক যুক্তরাষ্ট্র। তরলীকরণ সক্ষমতার দ্রুত উন্নতির কারণে কাতার ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলেছে দেশটি।’