LC openings rise amid dollar stability, settlements face hurdles
The Financial Express
Import activity in Bangladesh showed signs of a modest recovery in the first five months of the current fiscal year (FY26), supported by a stable dollar market and preparations for Ramadan. However, the recovery remains fragile as businesses adopt a cautious ‘wait-and-see’ approach ahead of the national election. According to Bangladesh Bank data, Letters of Credit (LC) openings increased by 4.5 percent to $29.69 billion during July–November of FY26, up from $28.4 billion in the same period last year. The data highlights a gap between LC openings and final payments with high interest rates and political uncertainty slowing settlements.LC openings surged 32.22 percent to $911 million, reflecting renewed investments in energy-efficient equipment but settlements fell 16.77 percent to $745.5 million.
স্কয়ার ফার্মার ৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন
Bonik Barta
ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির (স্কয়ার ফার্মা) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মোট ৮৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ১৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ৯৩ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬ টাকা ৮৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৭ টাকা ৫০ পয়সায়।
বড় ধরনের প্রবৃদ্ধির দেখা পেতে পারে বৈশ্বিক এলএনজি উৎপাদন
Bonik Barta
চলতি বছর বড় ধরনের প্রবৃদ্ধির দেখা পেতে পারে বৈশ্বিক এলএনজি উৎপাদন। এতে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেখা দেয়া সরবরাহ সংকট পুরোপুরি কেটে গিয়ে পণ্যটির দাম কমে আসতে পারে। এ মূল্যহ্রাসের ধারাবাহিকতায় চীন ও ভারতের মতো শীর্ষ আমদানিকারক দেশগুলোয় জ্বালানি পণ্যটির চাহিদা বাড়তে পারে। বাজার পর্যবেক্ষকদের এক প্রাথমিক বিশ্লেষণের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাড়তি উৎপাদনের ধারাবাহিকতায় বৈশ্বিক এলএনজি বাজারে চলতি বছর থেকেই সরবরাহ বৃদ্ধির প্রবণতা দেখা যেতে পারে, যা বজায় থাকবে ২০২৯ সাল পর্যন্ত। এ বাড়তি সরবরাহের কারণে পণ্যটির দাম অব্যাহতভাবে কমতে পারে। এতে উদীয়মান অর্থনীতির দেশগুলোয় চাহিদা বাড়তে পারে এলএনজির।
বিদেশীদের জন্য উন্মুক্ত হয়ে গেল সৌদি রিয়েল এস্টেট খাত
Bonik Barta
সৌদি আরবের নাগরিক নন, এমন ব্যক্তিদের জন্য রিয়েল এস্টেট মালিকানাসংক্রান্ত নতুন একটি আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। ২২ জানুয়ারি থেকে কার্যকর হওয়া আইনটি সম্পর্কে রিয়েল এস্টেট জেনারেল অথরিটি (আরইজিএ) জানিয়েছে, বিদেশী ব্যক্তি, কোম্পানি ও প্রতিষ্ঠান সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রিয়েল এস্টেটের মালিক হতে পারবে। তবে রিয়াদ ও জেদ্দায় মালিকানা একটি নির্দিষ্ট নিয়ন্ত্রক কাঠামোর আওতায় অনুমোদিত হবে। অন্যদিকে দুই পবিত্র নগরী মক্কা ও মদিনায় সম্পত্তির মালিকানা শুধু সৌদি কোম্পানি এবং দেশী-বিদেশী মুসলিম ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
উত্তর আমেরিকার তুলনায় তিন গুণ ব্যাটারি স্টোরেজ স্থাপন চীনের
Bonik Barta
বিশ্বব্যাপী ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) ইনস্টলেশন বা স্থাপনে গত বছর নেতৃত্ব দিয়েছে চীন। দেশটি নতুন ১৭৪ দশমিক ১৯ গিগাওয়াট-ঘণ্টা সক্ষমতা যোগ করেছে, যা উত্তর আমেরিকার তুলনায় তিন গুণের বেশি। খবর নিক্কেই এশিয়া।
বেঞ্চমার্ক ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, চীনের এনার্জি স্টোরেজ ক্ষমতা ২০২৫ সালে ৪০ শতাংশ বেড়েছে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রিড-স্কেল প্রকল্পগুলো। এ ধরনের প্রকল্পে সরাসরি বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত থাকে ব্যাটারি। গত বছর বিশ্বব্যাপী বাস্তবায়িত নতুন প্রকল্পগুলোর মোট ৩১৫ গিগাওয়াট-ঘণ্টা সক্ষমতার অর্ধেকের বেশি তৈরি করেছে বিশ্বের বৃহত্তম এ ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম বাজার। এর মধ্যে ডিসেম্বরে চীনে গ্রিড স্কেল ব্যাটারি স্টোরেজ ক্ষমতা ৬৫ গিগাওয়াট-ঘণ্টার বেশি যোগ হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩৫ শতাংশ বেশি।
ভারতে গত সপ্তাহে কমেছে চালের দাম
Bonik Barta
ভারতে গত সপ্তাহে চালের রফতানি মূল্য আরো কমেছে। রুপির বিনিময় হার কমে যাওয়া ও নিম্নমুখী চাহিদা এ সময় দেশটিতে খাদ্যশস্যটির দাম কমার পেছনে ভূমিকা রেখেছে। অন্যদিকে চাহিদা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এ সময় ভিয়েতনামে স্থিতিশীল ছিল চালের দাম। খবর বিজনেস রেকর্ডার। ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের রফতানি মূল্য ছিল টনপ্রতি ৩৫১-৩৫৬ ডলার। এটি এর আগের সপ্তাহের টনপ্রতি ৩৫৩-৩৫৮ ডলারের তুলনায় কম। একই সময় ভারতের ৫ শতাংশ আতপ চালের দর দাঁড়িয়েছে টনপ্রতি ৩৪৮-৩৫৩ ডলার।
ওয়ালটনের নিট মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
Bonik Barta
প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) নিট মুনাফা বেড়েছে ১৯ দশমিক ৩৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৬৩ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০৪ কোটি ৪৭ লাখ টাকা। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর প্রান্তিকে ওয়ালটনের আয় হয়েছে ২ হাজার ৭৬২ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ হাজার ৫৪৬ কোটি ৬৮ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ১৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৮ টাকা ৪১ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
পুঁজিবাজারে সূচক বেড়েছে প্রায় ৩ শতাংশ
Bonik Barta
দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ২ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫১ শতাংশ। গত সপ্তাহে পুঁজিবাজারে অধিকাংশ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৪০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ হাজার ৯৫৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৫০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯১৩ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ২৯ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৯৯৬ পয়েন্ট।
রেকর্ড ৪৯৬৭ ডলারে পৌঁছেছে স্বর্ণের দাম
Bonik Barta
ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে বেড়েই চলেছে মূল্যবান ধাতুগুলোর বাজারদর। গতকালই আউন্সপ্রতি ৪ হাজার ৯০০ ডলার ছাঁড়িয়েছে স্বর্ণের দাম। একই সঙ্গে রুপা ও প্লাটিনামের মূল্যও ঊর্ধ্বমুখী হয়ে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। খবর রয়টার্স। স্পট মার্কেটে গতকাল বেচাকেনার শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম পৌঁছে রেকর্ড ৪ হাজার ৯৬৭ ডলার ৩ সেন্টে। পরে তা বিক্রি হচ্ছিল প্রতি আউন্স ৪ হাজার ৯১৭ ডলার ৩৭ সেন্টে। এ সময় যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে আউন্সপ্রতি স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৯২১ ডলার ৭০ সেন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেশি।
ক্রিপ্টো খাতের পুনরুদ্ধারে বাগড়া দিতে পারে মূল্যবান ধাতু
Bonik Barta
হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে গত বছরের শুরুতে ক্রিপ্টো বাজারে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল। কিন্তু বিটকয়েন ও ইথেরিয়ামের মতো প্রধান ডিজিটাল কারেন্সিগুলো লোকসান নিয়ে বছর শেষ করে। বিশ্লেষকরা বলছেন, ২০২৬ সাল পুনরুদ্ধারের ধারায় ফিরতে পারে ক্রিপ্টো বাজার। তবে এতে বাগড়া দিতে পারে স্বর্ণসহ অন্যান্য মূল্যবান ধাতুর ক্রমবর্ধমান চাহিদা। খবর আনাদোলু। যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘বিটকয়েন সুপারপাওয়ার’ বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। গত মার্চে এক নির্বাহী আদেশে বিটকয়েনের কৌশলগত মজুদ ও যুক্তরাষ্ট্রের ডিজিটাল সম্পদের মজুদ গঠনের ঘোষণা দেন তিনি।
৩০০ ডলারে খোলা হট ডগ ব্যবসা ৪৫ কোটি ডলারে বিক্রি
Bonik Barta
এক শতক আগে মাত্র ৫ সেন্ট দামের হট ডগ বিক্রির মাধ্যমে নিউইয়র্কের কনি আইল্যান্ডে চালু হয় নাথান’স ফেমাস। সেই হট ডগ স্ট্যান্ড খুলতে ৩০০ ডলার ঋণ নিয়েছিলেন নাথান হ্যান্ডওয়েকার। পরবর্তী সময়ে সম্প্রসারিত সেই ব্যবসা ৪৫ কোটি ডলারের নগদ চুক্তিতে কিনে নিয়েছে স্মিথফিল্ড ফুডস। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান দুটির মধ্যে অংশীদারত্ব বেশ পুরনো। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় নাথান’সের পণ্য উৎপাদন ও বিক্রির অধিকার পায় স্মিথফিল্ড। এখন শেয়ারপ্রতি ১০২ ডলার দরে পুরো কোম্পানি অধিগ্রহণ করছে স্মিথফিল্ড ফুডস।
অনিশ্চয়তার সঙ্গে মানিয়ে নেয়ার প্রচেষ্টা ওয়াল স্ট্রিটের
Bonik Barta
ওয়াল স্ট্রিট থেকে গত মঙ্গলবার একদিনে উধাও হয়ে গেছে বিনিয়োগকারীদের ১ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে দীর্ঘদিনের মিত্রদের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দেয়ার প্রতিক্রিয়ায় ওই দিন ধস নামে মার্কিন শেয়ারবাজারে। এর পর পরই এ শুল্ক আরোপের হুমকি থেকে সরে আসেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিটের ধস এক্ষেত্রে অন্যতম বড় অনুঘটক হিসেবে কাজ করেছে বলে অভিমত বিশেষজ্ঞদের। তাদের পর্যবেক্ষণ বলছে, বাজারে বিনিয়োগকারীরাও এখন বিভিন্ন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের চরম পদক্ষেপ সৃষ্ট অনিশ্চিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সামনের দিনগুলোয় বাজারে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপের প্রতিক্রিয়ায় বড় ধরনের কোনো উত্থান-পতন নাও দেখা যেতে পারে বলে মনে করছেন তারা।