ঊর্ধ্বমুখী এশিয়া-প্যাসিফিকের অধিকাংশ শেয়ার সূচক
Bonik Barta
গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে তৈরি বাণিজ্য বিরোধ ও শুল্ক নিয়ে অনিশ্চয়তার মাঝেও সাপ্তাহিক লেনদেনের শেষ কার্যদিবসে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারবাজারের অধিকাংশ সূচক ছিল ঊর্ধ্বমুখী। গত সপ্তাহের শুরুতে কয়েক দিনের দরপতনের পর শুক্রবার সূচকগুলো ঊর্ধ্বমুখী ধারায় স্থির হয়। জাপানের কেন্দ্রীয় ব্যাংক সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের পর এ অঞ্চলের বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর ওপর প্রস্তাবিত শুল্ক প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আভাস এশিয়ার রফতানি খাতের জন্য ইতিবাচক বার্তা নিয়ে এসেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এর প্রভাব পড়েছে অঞ্চলটির পুঁজিবাজারে।
সময়সীমা বৃদ্ধির প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন
Bonik Barta
জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে উত্তোলিত অর্থ ব্যয়ের পরিকল্পনায় সংশোধন ও সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াতে অনুমোদন দিয়েছেন বিনিয়োগকারীরা। গতকাল অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা এ অনুমোদন দেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করে জেএমআই হসপিটাল। অর্থ হাতে পাওয়ার এক বছরের মধ্যে ব্যয় করার কথা ছিল। তবে অতিরিক্ত যন্ত্রপাতি, ইউটিলিটি ও নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় পুরো অর্থ এখনো ব্যয় করা সম্ভব হয়নি। এজন্য কোম্পানিটি আইপিওর অর্থ ব্যয়ের পরিকল্পনায় সংশোধন এনেছে এবং সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
Negotiable instruments law lightened to try financial crimes
The Financial Express
A long-overdue legal upgrading is underway to expand judicial jurisdiction to try financial offences, principally cases of cheque dishonor that undermines trust in non-cash transaction. The council of advisers of the post-uprising government Thursday approved the Negotiable Instruments Act 2025, paving the way for the law to be enacted through an ordinance during this tenure of the interim government, officials said. The legislation marks the first major overhaul of the negotiable instruments framework in 144 years -- a move authorities and bankers argue is long overdue amid a surge in cheque-dishonour cases and growing stress in the financial system.
সরকারের সর্বোচ্চ ঋণ গ্রহণের বছর
Bonik Barta
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশে সরকারের নেয়া ঋণের স্থিতি দাঁড়ায় প্রায় ২০ লাখ কোটি টাকায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অনেকেই প্রত্যাশা করেছিলেন যে এ সরকার ব্যয় সংকোচনের পাশাপাশি ঋণ নেয়ার পরিমাণ কমিয়ে আনবে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই এক অর্থবছরে সর্বোচ্চ পরিমাণ ঋণ গ্রহণ করা হয়েছে। গত ২০২৪-২৫ অর্থবছরে দেশী ও বিদেশী উৎস থেকে ৩ লাখ ২৮ হাজার ২৪৯ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এতে সরকারের মোট ঋণের স্থিতি ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থনীতিবিদ ও নীতি বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন যে নির্বাচিত সরকার দায়িত্ব নেবে তাদের এ বিপুল পরিমাণ ঋণ ব্যবস্থাপনার কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। এক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘমেয়াদে ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে কিনা সেই শঙ্কাও তৈরি হয়েছে।
কয়লার দাম পুনর্নির্ধারণ অথবা আদানির সঙ্গে চুক্তি বাতিলের সুপারিশ পর্যালোচনা কমিটির
The Business Standard
২০১০ সালের বিশেষ আইনের আওতায় স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনার জন্য গঠিত জাতীয় রিভিউ কমিটি আদানি পাওয়ার লিমিটেডের (এপিএল) সঙ্গে কয়লার মূল্য নির্ধারণের পদ্ধতি পুনরায় আলোচনা করার সুপারিশ করেছে। ভারতীয় কোম্পানিটি যদি চুক্তির শর্ত পুনর্বিবেচনায় রাজি না হয়, সে ক্ষেত্রে চুক্তি বাতিলের পথেও যেতে বলেছে কমিটি। তবে কমিটি তাৎক্ষণিক কোনো পদক্ষেপের সুপারিশ করেনি। চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব তারা পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিয়েছে। কমিটির পর্যবেক্ষণ ও সুপারিশগুলো পূর্ববর্তী বছরগুলোতে স্বাক্ষরিত বিতর্কিত বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনা ও সমাধানের একটি কাঠামো হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। কমিটির সদস্যরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, পর্যালোচনায় তারা সাবেক আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও আদানি পাওয়ারের মধ্যে "দুর্নীতিমূলক যোগসাজশের স্পষ্ট ইঙ্গিত" পেয়েছেন। একজন কমিটি সদস্য বলেন, "পর্যালোচনার সময় আমরা সরকারি কর্মকর্তাদের নামে থাকা বিদেশি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছি। এসব লেনদেনের সময়কাল ২০১৭ সাল থেকে শুরু, যা চুক্তি আলোচনা ও স্বাক্ষরের সময়ের সঙ্গে মিলে যায়।"
সুতা আমদানিতে শুল্ক নিয়ে মুখোমুখি টেক্সটাইল ও পোশাক খাত: সমাধান কোন পথে?
Bonik Barta
টেক্সটাইল মিল ও গার্মেন্ট (পোশাক) রপ্তানিকারকদের মধ্যে অনেকদিন ধরে চলতে থাকা দ্বন্দ্ব দেশের রপ্তানি অর্থনীতির মূল কেন্দ্রে ফাটল ধরিয়েছে। নীতিনির্ধারকদের বিষয়টি অবহেলা বা ভুলভাবে পরিচালনার কোনো সুযোগ নেই। এই সংকটের আশু কারণ বাণিজ্য মন্ত্রণালয়ের একটি চিঠি, যেখানে বন্ডেড ওয়্যারহাউস সুবিধার আওতায় সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বাতিল করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বলা হয়েছে। মন্ত্রণালয় মনে করছে, শুল্কমুক্ত আমদানির কারণে স্থানীয় স্পিনিং মিলগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়েছে এবং দেশীয় উৎপাদনকারীদের সুরক্ষায় এই সুবিধা স্থগিত করা উচিত। গত ১২ জানুয়ারির সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে এনবিআর এখনও কোনো পদক্ষেপ না নিলেও দুই খাতের প্রতিক্রিয়া ছিল ত্বরিত এবং সম্পূর্ণ বিপরীতমুখী।
জাপানের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিতের উদ্যোগ
Bonik Barta
জাপানের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ চুক্তি হলে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিকভাবে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বলেও জানান তিনি। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জাপানের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের জন্য ইপিএ স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার। প্রেস সচিব বলেন, ‘এলডিসি হিসেবে এ প্রথম বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির সঙ্গে চুক্তি করছে। এর ফলে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। আর জাপান তার ১ হাজার ৩৯টি পণ্যে বাংলাদেশের বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।’ বর্তমানে জাপানের এসব পণ্যের ওপর এমএফএন (মোস্ট ফেভারড নেশন) ট্যারিফের হার শূন্য শতাংশ ও ১ শতাংশ রয়েছে।
পাঁচ বছরে প্রথমবার যুক্তরাষ্ট্রে কমল জাপানি রফতানি
Bonik Barta
পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো ২০২৫ সালে জাপান থেকে যুক্তরাষ্ট্রে রফতানি কমেছে। জাপান সরকারের দেয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত উচ্চ শুল্কের কারণে দেশটির গাড়ি শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক রফতানিতে। খবর নিক্কেই এশিয়া। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি জাপান বরাবরই রফতানিনির্ভর। প্রকাশিত তথ্যানুযায়ী, গত বছর যুক্তরাষ্ট্রে জাপানি রফতানি মূল্য ৪ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ লাখ ৪ হাজার কোটি ইয়েন বা প্রায় ১২ হাজার ৯০০ কোটি ডলারের সমতুল্য। এ সময় রফতানি কমেছে ৩ দশমিক ২ শতাংশ। জাপান থেকে যুক্তরাষ্ট্রগামী রফতানিতে সর্বশেষ এমন পতন দেখা গিয়েছিল ২০২০ সালে। ওই সময় কভিড-মহামারীর কারণে বৈশ্বিক বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছিল।
চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার ওপর ১০০% শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের
Bonik Barta
চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে কানাডার বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি হুমকি দিয়ে বলেন, কানাডা যদি চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব কানাডীয় পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। খবর রয়টার্স। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘চীন কানাডাকে সম্পূর্ণভাবে গ্রাস করবে—তাদের ব্যবসা, সামাজিক কাঠামো এবং জীবনযাত্রার ধ্বংস ঘটাবে।‘ তিনি আরো বলেন, ‘কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে, তাহলে সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব কানাডীয় পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক বসানো হবে।‘
যুক্তরাজ্যে ডিসেম্বরে খুচরা বিক্রি বেড়েছে দশমিক ৪ শতাংশ
Bonik Barta
যুক্তরাজ্যে ২০২৫ সালের ডিসেম্বরে খুচরা বিক্রির পরিমাণ বেড়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) গত শুক্রবার প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। ওএনএস জানিয়েছে, আগের মাসের তুলনায় ডিসেম্বরে খুচরা বিক্রির পরিমাণ বেড়েছে দশমিক ৪ শতাংশ। খবর আনাদোলু। বাজার বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছিলেন দেশটিতে ডিসেম্বরে খুচরা বিক্রিতে কোনো পরিবর্তন হবে না। এর আগে গত নভেম্বরে সেখানে খুচরা বিক্রির পরিমাণ দশমিক ১ শতাংশ কমেছিল। কিন্তু গত বছরের শেষ মাসে অনলাইন জুয়েলারি এবং মূল্যবান ধাতুর চাহিদা বাড়তে দেখা গেছে। এতে অনলাইনভিত্তিক খুচরা বিক্রেতাদের ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে।
Faster food price growth pushes inflation higher in December: Planning Commission report
The Business Standard
Bangladesh's overall inflation rate edged up further in December, driven mainly by a faster rise in food prices, according to the Economic Update & Outlook (January 2026) released today (25 January) by the General Economics Division (GED) of the Planning Commission. General inflation increased to 8.49% in December, up from 8.29% in November, reflecting renewed upward pressure from the food basket amid persistently high non-food inflation.
Food inflation rose to 7.71% in December from 7.36% a month earlier, while non-food inflation remained elevated at 9.13%, indicating continued cost pressures beyond food items.
BB seeks removal of sales contract cap on imports to rein in commodity prices
The Business Standard
The Bangladesh Bank has urged the commerce ministry to lift the existing ceiling on imports under sales contracts, arguing that the move would ensure the timely supply of essential commodities, reduce import costs and help stabilize the domestic market. In a letter sent to the ministry, the central bank called for the removal of the cap to facilitate larger bulk imports of daily necessities such as rice, lentils, chickpeas, dates, onions, garlic, ginger and soybean oil. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channelCurrently, imports under sales contracts are limited to $5,00,000 per transaction, a restriction that traders say makes it impossible to bring in bulk consignments. Essential commodities are typically imported by sea in shipments worth between $2 million and $2.5 million, far exceeding the existing limit.
বার্ষিক ১৮ লাখ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন সিমেন্ট কারখানা চালু করল কনফিডেন্স গ্রুপ
Bonik Barta
সিমেন্ট খাতে বড় পরিসরে নতুন বিনিয়োগ করেছে চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কনফিডেন্স গ্রুপ। এ লক্ষ্যে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা বাজারে ১০ একর জমির ওপর নির্মিত নতুন একটি সিমেন্ট কারখানা চালু করা হয়েছে। এ প্রকল্পে বিনিয়োগ ৭৫০ কোটি টাকার বেশি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নতুন কারখানায় উৎপাদিত সিমেন্টের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কোম্পানি সূত্রে জানা যায়, প্রাইম ব্যাংকের ঋণ সহায়তায় স্থাপিত নতুন কারখানায় প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এখানে সিমেন্ট উৎপাদনে ব্যবহার করা হচ্ছে জার্মানির ভিআরএম প্রযুক্তি। বার্ষিক ১৮ লাখ টন ক্ষমতাসম্পন্ন এ কারখানায় দৈনিক প্রায় ছয় হাজার টন সিমেন্ট উৎপাদন করা হবে। ২০২০ সালে এ প্রকল্পের নির্মাণকাজ শুরু হলেও কভিড মহামারীর কারণে কিছু সময় কাজ বন্ধ ছিল। পরে ২০২২ সালে আবার নির্মাণকাজ শুরু হয়।
সৌদি আরবে আড়াই ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ মজুদ
Bonik Barta
সৌদি আরবে খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। রিয়াদের দাবি অনুযায়ী, দেশটিতে আড়াই ট্রিলিয়ন বা ২ লাখ ৫০ হাজার কোটি ডলার সমমূল্যের খনিজ সম্পদ মজুদ রয়েছে। বিশ্লেষকদের মতে, এ মজুদ বিরল খনিজের বৈশ্বিক প্রতিযোগিতায় সৌদি আরবকে একটি প্রধান শক্তিতে পরিণত করতে পারে। খবর সিএনএন। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), পরিবেশবান্ধব জ্বালানি ও উন্নত সামরিক সরঞ্জাম তৈরির জন্য বিরল খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এ খাতের বাজার মূলত চীনের নিয়ন্ত্রণে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) তথ্যানুযায়ী, বিশ্বের মোট পরিশোধিত বিরল খনিজের ৯০ শতাংশের বেশি এবং খনি উত্তোলনের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করে চীন।
ভিয়েতনামে বেড়েছে কফির দাম
Bonik Barta
ভিয়েতনামে গত সপ্তাহে কফির দাম বেড়েছে। বর্তমানে ফসল সংগ্রহের শীর্ষ মৌসুম চললেও কৃষকরা বিক্রি কমিয়ে দিয়েছেন। ফলে সরবরাহ সীমিত হয়ে পড়ায় পণ্যটির দাম বেড়েছে। খবর বিজনেস রেকর্ডার। ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডস অঞ্চলে কৃষকরা গত সপ্তাহে প্রতি কেজি কফি ৯৯ হাজার ৫০০ থেকে ১ লাখ ২০০ ডংয়ে (৩ ডলার ৭৯ সেন্ট থেকে ৩ ডলার ৮২ সেন্ট) বিক্রি করেছেন। এটি আগের সপ্তাহের কেজিপ্রতি ৯৮ হাজার ৩০০ থেকে ৯৮ হাজার ৮০০ ডংয়ের তুলনায় বেশি।ব্যবসায়ীরা জানান, ভিয়েতনামে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়লেও ইন্দোনেশিয়ায় কফি বেচাকেনায় মূল্য সংযোজন অপরিবর্তিত রয়েছে। দেশটিতে আবহাওয়া পরিস্থিতি কফিগাছের আরো অনুকূল হয়ে ওঠায় বাজার স্থিতিশীল রয়েছে।
ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় সাতক্ষীরায় কমেছে গুঁড়া হলুদের দাম
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে। সরবরাহ বাড়ার প্রভাবে অঞ্চলটির স্থানীয় বাজারে কমে এসেছে গুঁড়া হলুদের দাম। এক মাসের ব্যবধানে সাতক্ষীরায় পণ্যটির দাম খুচরায় কমেছে কেজিপ্রতি ২৫-৩০ টাকা। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলাজাত পণ্য বিপণন প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে প্রতি কেজি গুঁড়া হলুদ খুচরায় বিক্রি হয়েছে ২৪০ টাকা দরে, এক মাস আগেও যা ছিল ২৬০-২৭০ টাকা। দাম কমে যাওয়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম জানান, স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় হলুদের দাম কমে এসেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৩ শতাংশ
Bonik Barta
ইরানের বিরুদ্ধে চাপ আরো বাড়িয়ে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া মধ্যপ্রাচ্যের দিকে একটি নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি। ভূরাজনৈতিক এমন অস্থিতিশীলতার প্রভাবে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের সর্বোচ্চে পৌঁছেছে। এ সময় জ্বালানি তেলের মূল্যসূচকগুলোর দাম বেড়েছে প্রায় ৩ শতাংশের কাছাকাছি। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম শুক্রবার ব্যারেলে ১ ডলার ৮২ সেন্ট বা ২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬৫ ডলার ৮৮ সেন্টে, যা ১৪ জানুয়ারির পর সর্বোচ্চ। একই দিনে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মূল্য পৌঁছেছে ব্যারেলপ্রতি ৬১ ডলার ৭ সেন্টে। এটি আগের দিনের তুলনায় ১ ডলার ৭১ সেন্ট বা ২ দশমিক ৯ শতাংশ বেশি এবং এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত সপ্তাহজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের উভয় মূল্যসূচকের দাম বেড়েছে ২ দশমিক ৫ শতাংশের বেশি।
ভারতে স্বর্ণের প্রিমিয়াম এক দশকের সর্বোচ্চে
Bonik Barta
ভারতে স্বর্ণ বেচাকেনায় সংযোজিত মূল্য (প্রিমিয়াম) গত সপ্তাহে এক দশকের সর্বোচ্চে পৌঁছেছে। আগাম বাজেট পরিকল্পনায় আমদানি শুল্ক বাড়তে পারে, এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা দ্রুত মূল্যবান ধাতুটি কিনতে শুরু করেছেন। খবর রয়টার্স। ভারতের ব্যবসায়ীরা গত সপ্তাহে সরকার নির্ধারিত মূল্যের ওপর আউন্সপ্রতি সর্বোচ্চ ১১২ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করেছেন, যা ২০১৪ সালের মে মাসের পর সর্বোচ্চ। প্রিমিয়ামে ৬ শতাংশ আমদানি শুল্ক এবং ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে।
জিডিটি নিলামে আবার বেড়েছে দুগ্ধজাত পণ্যের দাম
Bonik Barta
২০২৬ সালের শুরুতেই ঊর্ধ্বমুখী ধারায় ছিল বৈশ্বিক দুগ্ধপণ্যের বাজার। সর্বশেষ গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) আন্তর্জাতিক নিলামেও এ ধারা অব্যাহত ছিল। এ সময় দুগ্ধজাত পণ্যের গড় মূল্য পৌঁছেছে টনপ্রতি ৩ হাজার ৬১৫ ডলারে, যা আগের নিলামের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি। এর আগে বছর শুরুর নিলামে দুগ্ধজাত পণ্যের মূল্যসূচক ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে গিয়েছিল। খবর ইডেইরি নিউজ ও ফারমারস উইকলি। ফন্টেরার (নিউজিল্যান্ডের খামারিদের মালিকানাধীন একটি বহুজাতিক ডেইরি প্রতিষ্ঠান) ফার্মগেট (কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ মূল্য) দুধের মূল্যে সবচেয়ে বড় প্রভাব ফেলে ননিযুক্ত গুঁড়া দুধ (ডব্লিউএমপি)। সর্বশেষ নিলামে পণ্যটির দাম ১ শতাংশ বেড়ে টনপ্রতি ৩ হাজার ৪৪৯ ডলারে দাঁড়িয়েছে।
ব্লক মার্কেটে ১১৪ কোটি টাকার বেশি লেনদেন
Bonik Barta
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১১৪ কোটি ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানি ও ফান্ডের লেনদেনের পরিমাণ ছিল ৮০ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডের মধ্যে রয়েছে ফাইন ফুডস, ওরিয়ন ইনফিউশনস, গ্রামীণফোন, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, ডাচ্-বাংলা ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
বিক্রি বাড়লেও লোকসানে ইস্টার্ন কেবলস
Bonik Barta
প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন কেবলস লিমিটেডের বিক্রি চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়েছে। অবশ্য বিক্রি বাড়া সত্ত্বেও আলোচ্য সময়ে লোকসান করেছে কোম্পানিটি। গতকাল অনুষ্ঠিত সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে কোম্পানিটির পর্ষদ। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে ইস্টার্ন কেবলসের বিক্রি হয়েছে ১৫ কোটি ১৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ কোটি ৬৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ৫ কোটি ১৮ লাখ টাকার কর-পরবর্তী নিট লোকসান হয়েছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ কোটি ৬৫ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৭ টাকা ৩৬ পয়সায়।
এলএমইতে বেড়েছে তামার দাম
Bonik Barta
স্বল্পমেয়াদে সরবরাহের জন্য তামার মজুদ বাড়লেও গত সপ্তাহের লেনদেনের শেষদিনে ধাতব পণ্যটির দাম বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সময় মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে ডলারের বিনিময় হার কমে যাওয়া এবং অন্যান্য ধাতুর দর বৃদ্ধি। খবর বিজনেস রেকর্ডার। লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস সরবরাহ চুক্তিতে গত শুক্রবার প্রতি টন তামার দাম পৌঁছেছে ১২ হাজার ৯০১ ডলার ৫০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি। এর আগে ১৪ জানুয়ারি তামার দাম টনপ্রতি রেকর্ড ১৩ হাজার ৪০৭ ডলারে পৌঁছেছিল।