গ্রিনল্যান্ড বিষয়ে শুল্ক হুমকি থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প
Bonik Barta
ন্যাটোর সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। বিষয়টি উল্লেখ করে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানা না গেলেও আলোচনা ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে বলে বর্ণনা করেছেন ট্রাম্প ও ন্যাটো উভয় পক্ষ। তবে ট্রাম্পের গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ পাওয়ার দাবি পূরণ করবে এমন কোনো চুক্তির ইঙ্গিত পাওয়া যায়নি। একই দাবি সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামেও পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দেন তিনি
বড় প্রতিশ্রুতি, দুর্বল রাজস্ব: সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পরিকল্পনার পেছনের আর্থিক সংকট
The Business Standard
বাংলাদেশে সরকারি ও বেসরকারি বিনিয়োগে ধীরগতি, অভ্যন্তরীণ ব্যবসা-বাণিজ্যের দুর্বলতা এবং রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমে যাওয়ায় রাজস্ব সংগ্রহে চাপ বাড়ছে। এর বিপরীতে দেশি-বিদেশি ঋণ পরিশোধ ও সুদের ব্যয় দ্রুত বাড়ছে। ফলে সরকারের জন্য দৈনন্দিন পরিচালন ব্যয় মেটানোও ক্রমেই কঠিন হয়ে পড়ছে। এই বাস্তবতার মধ্যেই জাতীয় পে কমিশন সরকারি কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব বাস্তবায়ন করতে হলে বছরে অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ প্রায় অসম্ভব। এমনকি প্রস্তাবগুলো তিন অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হলেও প্রতিবছর গড়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বাড়তি জোগান দিতে হবে, যা দেশের মোট রাজস্ব আয়ের প্রায় সাড়ে তিন মাসের সমান। নির্বাচনি বছরের প্রতিশ্রুতির কারণে এই আর্থিক চাপ আরও বেড়েছে। প্রধান রাজনৈতিক দলগুলো স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা খাতের সংস্কার এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারের প্রতিশ্রুতি দিচ্ছে। অথচ দীর্ঘদিন ধরেই ব্যয়ের তুলনায় রাজস্ব আয়ের প্রবৃদ্ধি পিছিয়ে রয়েছে।
Textile mill shutdown threat raises alarm over RMG exports ahead of polls
The Business Standard
As textile millers and garment exporters remain locked in a bitter dispute over duty-free yarn imports – and the Bangladesh Textile Mills Association (BTMA) has announced an indefinite shutdown of mills – the government is scrambling to avert a potential disruption to RMG exports, which account for about 85% of Bangladesh's total export earnings. Commerce Secretary Mahbubur Rahman told The Business Standard yesterday that the government recognizes the seriousness of the crisis and is exploring possible options. "The textile industry is facing problems, no doubt. Something has to be done," he said. "We are thinking about what alternatives are possible."
জ্বালানি তেলের জায়গা দখল করে নিচ্ছে দুষ্প্রাপ্য খনিজ
Bonik Barta
বিগত বিংশ শতাব্দীতে বৈশ্বিক ভূরাজনীতি ও ভূ-অর্থনীতিতে অনেকটাই নিয়ন্ত্রক পণ্যের ভূমিকা পালন করেছে জ্বালানি তেল। বিশ্বব্যাপী ভূরাজনীতির বড় অনুষঙ্গ হয়ে উঠেছিল পণ্যটির মজুদ, উৎপাদন (উত্তোলন ও পরিশোধন) ও বাণিজ্যপ্রবাহ। যুদ্ধের কারণ তৈরি বা ফলাফল নির্ধারণেও জ্বালানি তেলের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। পণ্যটির প্রাচুর্য মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের কিছু দেশের ব্যাপক সম্পদশালী হয়ে ওঠার পেছনে প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে। এখনো আন্তর্জাতিক পণ্যবাজারে অন্যান্য পণ্যের দাম নির্ধারণেও বড় ধরনের ভূমিকা রাখছে জ্বালানি তেলের বাজার পরিস্থিতি। শিল্প উৎপাদনের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে এ জীবাশ্ম জ্বালানির দামের উত্থান-পতনকে দেখা হয় বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতির ইঙ্গিতবাহী হিসেবে। অনেক সময় পণ্যটির বাজার অস্থিরতা বিশ্বব্যাপী লাগামহীন মূল্যস্ফীতিরও কারণ হয়ে উঠতে দেখা গেছে।
মার্কিন অটো খাতের সমীকরণ বদলে দেবে কেই কার?
Bonik Barta
যুক্তরাষ্ট্রের সড়ক মানেই বিশালাকৃতির এসইউভি আর শক্তিশালী পিকআপ ট্রাকের আধিপত্য। দীর্ঘদিনের এ চেনা দৃশ্যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাপানি ধাঁচের ‘কেই কার’ নামে পরিচিত ক্ষুদ্রাকৃতির গাড়ি তৈরিতে সবুজ সংকেত দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে, এ ধরনের গাড়ি হবে সাশ্রয়ী ও জ্বালানি দক্ষ। তবে বড় গাড়িতে অভ্যস্ত মার্কিনদের রুচি আর বাজারের কঠোর নিরাপত্তা মানদণ্ড এ সমীকরণ কতটা বদলে দিতে পারবে, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
কেই কার মূলত জাপানি শব্দ ‘কেই-জিদোশা’র সংক্ষিপ্ত রূপ, এর অর্থ হলো হালকা যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে জাপানের জনাকীর্ণ শহরগুলোয় যাতায়াতের একটি সাশ্রয়ী মাধ্যম হিসেবে এ ধরনের গাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এশিয়াজুড়েই ক্ষুদ্র গাড়ির জনপ্রিয়তা রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে ২৫ বছরের পুরনো কেই কার চালানোর অনুমতি থাকলেও নতুন করে এগুলো তৈরির পথে ছিল আইনি বাধা। ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে সে বাধা দূর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। তবে ক্যাপিটাল কেই কার ক্লাবের মতো শৌখিন ব্যবহারকারীরা মনে করেন, মহাসড়কে বড় ট্রাকের পাশে এ গাড়িগুলো এখনো যথেষ্ট ঝুঁকিপূর্ণ।
দেশীয় এয়ারলাইনগুলোর জন্য বড় স্বস্তি: সারচার্জ কমে ১৪ শতাংশে নামল
The Business Standard
বিমানবন্দর ব্যবহারের বকেয়া পাওনার ওপর সারচার্জ অনেকটা কমিয়ে ১৪.২৫ শতাংশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এর ফলে দেশীয় এয়ারলাইনগুলোর ওপর বছরের পর বছর ধরে চলে আসা বিশাল আর্থিক চাপের অবসান ঘটল। সম্প্রতি সংশোধিত বিধিমালার অনুসারে, অ্যারোনটিক্যাল চার্জ বা বিমান চলাচল-সংক্রান্ত ফি পরিশোধে বিলম্বের জন্য বার্ষিক সারচার্জের হার আগের ৭২ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে। দেশের আটটি বিমানবন্দরে ল্যান্ডিং, এয়ার নেভিগেশন, পার্কিং, এমবার্কেশন, রানওতে ব্যবহার, কন্ট্রোল রুম সেবা ও টার্মিনাল ব্যবহারের মতো বিভিন্ন সেবার ওপর এই চার্জ আদায় করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। খাত সংশ্লিষ্টরা বলছেন, এ সিদ্ধান্ত স্থানীয় এয়ারলাইনগুলোর টিকে থাকার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এল, যখন ঋণের বোঝা ও পুঞ্জীভূত সারচার্জের কারণে অন্তত তিনটি দেশীয় এয়ারলাইন তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। যদিও সারচার্জ হ্রাসের ফলে বিমান ভাড়া এখনই কমার সম্ভাবনা কম, তবে সংশ্লিষ্টরা মনে করছেন, আর্থিক স্থিতিশীলতা ফিরে বাড়লে প্রতিযোগিতা ও সেবার মান বাড়বে। দীর্ঘমেয়াদে এর সুফল পাবেন যাত্রীরা।
১২ কোটি ২০ লাখ পর্যটক পেয়েছে সৌদি আরব
Bonik Barta
পর্যটন খাতে দ্রুত অগ্রগতির মাধ্যমে ‘ভিশন ২০৩০’ লক্ষ্যপূরণে আরো এক ধাপ এগোল সৌদি আরব। প্রাথমিক সরকারি তথ্যানুযায়ী, ২০২৫ সালে দেশটি আনুমানিক ১২ কোটি ২০ লাখ পর্যটক পেয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। খবর আরব নিউজ। উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ প্রণয়নের শুরুতে সৌদি আরবে বার্ষিক ১০ কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে তা সময়ের আগেই অর্জিত হওয়ায় লক্ষ্য বেড়ে ১৫ কোটিতে পৌঁছে। এর মধ্যে সাত কোটি আন্তর্জাতিক ও আট কোটি দেশীয় পর্যটক অন্তর্ভুক্ত। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত বছর সৌদি আরবে পর্যটন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার কোটি রিয়াল বা ৮ হাজার ১০০ কোটি ডলারের সমপরিমাণ, যা ২০২৪ সালের তুলনায় ৬ শতাংশ বেশি। খাতসংশ্লিষ্টরা জানান, পর্যটন গন্তব্যগুলোয় কৌশলগত বিনিয়োগ, ভিসানীতি সংস্কার ও আতিথেয়তা অবকাঠামোর সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ দর্শনার্থী আকর্ষণে সহায়ক ভূমিকা রাখছে।
টেকসই কৃষি নিয়ে নেসলের নীরবতার জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প!
Bonik Barta
টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব কৃষি ও খাদ্য উৎপাদন সম্পর্কে অনেকটাই নীরব অবস্থান ধরে রেখেছে বিশ্বের সবচেয়ে বড় খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান নেসলে। এ নীরবতার জন্য আংশিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী বলে দাবি করেছেন কোম্পানিটির প্রধান নির্বাহী ফিলিপ নাভরাতিল। কারণ হিসেবে তিনি জানান, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত উৎকণ্ঠাকে ‘প্রতারণা’ অভিহিত করে একের পর এক পরিবেশগত বিধিনিষেধ বাতিল করেছেন ট্রাম্প। খবর এফটি।নেসলের কর্মীদের জন্য আয়োজিত এক অভ্যন্তরীণ অনুষ্ঠানে গত মাসে অংশ নেন ফিলিপ নাভরাতিল। সেখানে তিনি বলেন, ‘টেকসই উন্নয়ন ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় খাদ্য কোম্পানিটি আরো সোচ্চার হতে না পারা খানিকটা দুঃখজনক।’
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ৪% মুনাফা পাবেন
Bonik Barta
একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য মুনাফা না দেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুই বছরের জন্য ৪ শতাংশ হারে মুনাফা দেয়া হবে। এছাড়া চলতি বছর থেকে বাজারভিত্তিক মুনাফা দেয়া হবে। ব্যাংকটি সাড়ে ৮ থেকে সাড়ে ১০ শতাংশ মুনাফার হার ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বুধবার রাতে পাঁচ ব্যাংকের প্রশাসকদের চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। এর আগে ১৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, লোকসান হওয়ায় একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের জন্য আন্তর্জাতিক নিয়ম ও শরিয়াহ নীতি অনুযায়ী কোনো মুনাফা দেয়া হবে না।
রফতানি খাত বৈচিত্র্যকরণে কাজ করছে সরকার
Bonik Barta
দেশের রফতানি খাত কেবল তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল না রেখে আরো বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের মাধ্যমে বড় ধরনের সংস্কার ও বিনিয়োগ শুরু হয়েছে।’ রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গতকাল ‘রোল অব কমপিটিটিভনেস ফর জব প্রজেক্ট অন এক্সপোর্ট ডাইভারসিফিকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।