খাদ্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার প্রয়োজন
Bonik Barta
প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ও শুল্ক আরোপ করে ভোক্তার ওপর জুলুম না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)। এছাড়া প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বাড়তি মূসক ও শুল্ক প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। গতকাল বিকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটি পক্ষে এসব কথা বলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের খাদ্যের ব্যয় বেশি। খাদ্যপণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য এ বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করতে হবে। আমরা সুলভ মূল্যে ভোক্তার হাতে পণ্য পৌঁছে দিতে চাচ্ছি।
ইইউর শুল্ক বাধা সত্ত্বেও বেড়েছে চীনা ইভি রফতানি
Bonik Barta
বড় অংকের শুল্ক অব্যাহত থাকা সত্ত্বেও গত মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চীনের বিদ্যুচ্চালিত গাড়ি রফতানি উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে চীন থেকে ইইউভুক্ত দেশগুলোয় ৩২ হাজার ৮৪৯টি ইভি রফতানি হয়েছে, ২০২৩ সালের একই সময়ের তুলনায় যা ৮ দশমিক ৩ শতাংশ বেশি। এর আগে টানা দুই মাস (অক্টোবর-নভেম্বর) চীন থেকে ইইউতে ইভি রফতানি কমার হার ছিল যথাক্রমে ৪০ ও ২৫ শতাংশ।
শ্রীলংকায় জ্বালানি তেল পরিশোধনে যুক্ত হলো সিনোপেক
Bonik Barta
শ্রীলংকার জ্বালানি তেল পরিশোধন কেন্দ্রের সঙ্গে যুক্ত হলো চীনের বৃহত্তম জ্বালানি সংস্থা সিনোপেক। শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী জানান, দক্ষিণাঞ্চলীয় হাম্বানটোটা শহরে ৩৭০ কোটি ডলারের পরিশোধনাগার চালু করতে গত বুধবার এ চুক্তি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, এ প্রকল্প থেকে কী পরিমাণ পরিশোধিত জ্বালানি তেল রফতানি হবে, তা সিনোপেক ও শ্রীলংকা একসঙ্গে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত এটি দেশে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগের একটি। এ পরিশোধন কেন্দ্র শ্রীলংকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্পটি নিয়ে দুই দেশ অনেক বছর ধরে আলোচনা করছে এবং এখন তা এগিয়ে নেয়ার জন্য প্রস্তুত। শিগগিরই নির্মাণ শুরু হবে বলে আমরা আশা করছি।’
কেন্দ্রটি কী পরিমাণ জ্বালানি তেল প্রক্রিয়াজাত করতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
শ্রীলংকা পুরোপুরি আমদানি করা জ্বালানি তেলের ওপর নির্ভরশীল। এজন্য দেশটিকে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হয়। স্থানীয় পর্যায়ে কয়েকটি ছোট পরিশোধন কেন্দ্র থাকলেও সেগুলো চাহিদা পূরণে যথেষ্ট নয়।
২০২২ সালে বৈদেশিক মুদ্রা সংকটে ভেঙে পড়া অর্থনীতি স্থিতিশীল করতে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি।
সরবরাহ চেইনের বিকেন্দ্রীকরণের প্রয়োজন
Bonik Barta
বৈশ্বিক সরবরাহ চেইন ও উৎপাদন খাতে অতিরিক্ত কেন্দ্রীকরণ কমানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা। গতকাল সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, ‘কিছু খাতের সরবরাহ চেইন ও উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত কেন্দ্রীকরণ দেখা যাচ্ছে। কিন্তু অর্থনীতিকে আরো টেকসই করতে আমাদের একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ডব্লিউটিওতে আমরা একে পুনর্বিশ্বায়ন বলি।’
ওকোনজো-ইওয়েলা বলেন, ‘বিশ্বের প্রয়োজনীয় চিপের ৯০ শতাংশ একটি জায়গায় উৎপাদন হয়, খনিজ প্রক্রিয়াজাতের ৭০ শতাংশ একটি দেশেই সম্পন্ন হয় এবং ৮০ শতাংশ টিকা মাত্র ১০টি দেশ থেকে রফতানি হয়। এটা মোটেও স্বাভাবিক নয়।’
তিনি আরো বলেন, ‘সরবরাহ চেইন কীভাবে বিকেন্দ্রীকরণ করা যায় এবং এতে বৈচিত্র্য আনা যায়, তা নিয়ে আমাদের ভাবতে হবে। ডব্লিউটিও এমন একটি উদ্যোগ চালু করেছে, যা দেশগুলোকে তাদের অর্থনীতি শক্তিশালী করতে ও বিনিয়োগ আকর্ষণ করতে সাহায্য করবে।’
রুশ গ্যাস বন্ধে ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে ইইউ
Bonik Barta
রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ। সম্প্রতি সৌদি আরবের ফিউচার মিনারেলস ফোরামে তিনি বলেন, ‘রাশিয়া থেকে গ্যাস নেয়া বন্ধের পর অঞ্চলটির অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অথচ রাশিয়ার অর্থনীতি স্থিতিশীলতা প্রদর্শন করছে।’
সেতু নির্মাণে ৩ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়বে সরকার
Bonik Barta
গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেতু নির্মাণের অর্থের জন্য সুকুক বন্ড ছাড়বে সরকার। আগামী মার্চে এ বন্ড ইস্যু করে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে চায় সরকার। গতকাল বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ নামে এই সুকুক বন্ডের অর্থ দিয়ে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। দেশী-বিদেশী বিনিয়োগকারীদের সুকুকে বিনিয়োগ উৎসাহিত করতে এই সুকুক বন্ডের শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বীমা প্রতিষ্ঠানকে ৭০ শতাংশ এবং কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্রাঞ্চ ও উইন্ডোর অনুকূলে ১০ শতাংশ বিনিয়োগ করতে পারবে। এছাড়া ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা ২০ সুকুক বন্ড কিনতে পারবে।
তবে এ তিন শ্রেণীতে প্রয়োজনীয় সাবস্ক্রিপশন না পাওয়া গেলে তাদের মধ্যে অবশিষ্ট সুকুক আনুপাতিক হারে বরাদ্দ দেয়া হবে। ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা তাদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবে। প্রবাসী ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাংলাদেশে কার্যরত যেকোনো ব্যাংকে তার ও তাদের নামে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাব অথবা টাকা হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করতে পারবে।
রাজস্ব আহরণে ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা
Bonik Barta
গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১০ হাজার কোটি টাকা কম রাজস্ব আহরণ হয়েছে। আর লক্ষ্যমাত্রার তুলনায় এ সময়ে রাজস্ব আয়ে ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৫৮ হাজার কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআরের তথ্যানুযায়ী, গত জুলাই–ডিসেম্বরে রাজস্ব আয় হয়েছে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আয় হয়েছিল ১ লাখ ৬৫ হাজার ৬৩০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রাজস্ব আয় কমেছে প্রায় ১০ হাজার কোটি টাকা বা ৬ শতাংশ। রাজস্ব কর্মকর্তারা বলছেন, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হয়। যার প্রভাব পড়েছে রাজস্ব আয়ে।
অতিবৃষ্টিতে সয়াবিন আহরণে ধীরগতি ব্রাজিলে
Bonik Barta
অতিরিক্ত বৃষ্টিপাতে ব্রাজিলে ২০২৪-২৫ মৌসুমের সয়াবিন আহরণ ব্যাহত হচ্ছে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ায় দ্বিতীয় ধাপের ভুট্টা রোপণও বিলম্বিত হয়েছে। সম্প্রতি কৃষি ব্যবসাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাগ্রুরালের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
অ্যাগ্রুরালের প্রতিবেদন অনুসারে, ১৬ জানুয়ারি পর্যন্ত কৃষকরা ১ দশমিক ৭ শতাংশ জমি থেকে সয়াবিন সংগ্রহ করতে পেরেছেন, যা ২০২০-২১ মৌসুমের পর সর্বনিম্ন। আগের সপ্তাহে এ হার ছিল মাত্র দশমিক ৩ শতাংশ। আহরণ কিছুটা বাড়লেও তা গত বছরের তুলনায় অনেক পিছিয়ে। ২০২৩-২৪ মৌসুমের একই সময়ে ৬ শতাংশ সয়াবিন আহরণ হয়েছিল।
ব্রাজিলের শীর্ষ শস্য উৎপাদনকারী রাজ্য মাতো গ্রোসোতে বৃষ্টিপাতের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। অ্যাগ্রুরাল জানিয়েছে, অঞ্চলটিতে ফসল আহরণের গতি ২০১০-১১ মৌসুমের পর সবচেয়ে ধীর।
প্রতিকূল আবহাওয়া দেশটির দ্বিতীয় ধাপের ভুট্টা রোপণেও প্রভাব ফেলেছে। দক্ষিণ আমেরিকার দেশটির মোট ভুট্টা উৎপাদনের প্রায় ৭৫ শতাংশই দ্বিতীয় ধাপের ফসল, যা সয়াবিন সংগ্রহের পর একই জমিতে রোপণ করা হয়।
অ্যাগ্রুরালের তথ্যানুযায়ী, ১৬ জানুয়ারি পর্যন্ত ব্রাজিলের কেন্দ্র দক্ষিণ অঞ্চলে দ্বিতীয় ধাপের ভুট্টা রোপণ মাত্র দশমিক ৩ শতাংশ জমিতে সম্পন্ন হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ দশমিক ৯ শতাংশ। রোপণের এ গতি ২০২১ সালের পর সবচেয়ে ধীর। দুই প্রধান শস্য উৎপাদনকারী রাজ্যের মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাতে মাতো গ্রোসোতে এবং কম বৃষ্টিপাতে পারানায় ফসল রোপণে বিলম্বে হচ্ছে।
আসছে পঞ্চম বিনিয়োগ সুকুক, বিদেশি মুদ্রা ব্যবহার করে অংশ নিতে পারবেন প্রবাসীরা
The Business Standard
আগামী মার্চে পঞ্চম বাংলাদেশ সরকারি বিনিয়োগ সুকুক (বিজিআইএস) চালু করতে যাচ্ছে সরকার। এটি ব্যাংক ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে। এই সুকুকে নিবাসী ব্যক্তিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) বিনিয়োগ করতে পারবেন। প্রবাসীরা স্থানীয় মুদ্রা বা বিদেশি মুদ্রা উভয় মাধ্যমেই বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগকৃত অর্থ এবং অর্জিত মুনাফা ইচ্ছা করলে দেশে ফেরত নেওয়ার সুবিধাও থাকবে।বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এতে জানানো হয়েছে, চলতি বছরের মার্চে 'পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতুনির্মাণ প্রকল্প ২য় পর্যায় (সিআইবিআরআর-২)' শীর্ষক প্রকল্পের বিপরীতে ৩ হাজার কোটি টাকার সামাজিক প্রভাবযুক্ত সার্বভৌম সুকুক, বিজিআইএস-৫ ইস্যু করার পরিকল্পনা রয়েছে।
পরিচালনা অব্যাহত রাখতে ৪০০ কোটি টাকার নতুন ব্যাংক ঋণ চায় সংকটক্লিষ্ট বেক্সিমকো
The Business Standard
পরিচালন ব্যয় মেটাতে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছে স্বল্পমেয়াদি অর্থায়ন হিসেবে, ৪০০ কোটি টাকার ক্যাশ ক্রেডিট (সিসি) ঋণ সুবিধা চেয়ে আবেদন করেছে বেক্সিমকো লিমিটেড। পাশাপাশি টেক্সটাইল ও অ্যাপারেল কারখানাগুলো চালু রাখতে ব্যাক-টু-ব্যাক এলসি খোলার সুযোগও চেয়েছে।
একইসঙ্গে গত ডিসেম্বর ভিত্তিক সমস্ত দেনা দুই বছরের মোরাটোরিয়াম সুবিধাসহ ৫ শতাংশ সুদে— ১৫ বছর মেয়াদে পুনঃতফসিল করার অনুরোধ করেছে। কর্মসংস্থান টিকিয়ে রাখা ও রপ্তানি অব্যাহত রাখার মাধ্যমে, দীর্ঘমেয়াদে ব্যাংকের দায়-দেনা পরিশোধ করতে প্রতিশ্রুতিও দিয়েছে বেক্সিমকো।
Suspension, cancellation of projects behind construction sector slump, say traders
The Business Standard
The country's construction sector has been going through a fallow period in recent months, with traders today (24 January) attributing it to recent political changes, which have led to the suspension of several government projects, the cancellation of some, and delays in starting new development initiatives. They also noted that construction projects from the private sector have also decreased significantly. However, they believe that new investments are likely to resume once political stability is restored.
Saudi firm interested to transform Matarbari into regional mega port
The Business Standard
Red Sea Gateway Terminal, a Saudi-owned port company, today (24 January) expressed its interest in managing the deep-sea port of Matarbari in Bangladesh. Aamer A Alireza, the executive chairman of the company, said it can help transform Matarbari into one of the largest ports in the region.
Bangladesh's Data Dilemma: What lies beneath the advertised success?
The Business Standard
In 2020, as the world faced the worst pandemic of the century, Bangladesh was thrust into immense challenges. The loss of lives and livelihoods, coupled with the disruption of normalcy, meant that policymakers had to respond urgently to the crisis. It also meant that the havoc wreaked left a lasting impact on the country's well-being and economy. Overall, there was a well-planned and data-driven response to the crisis, but this is precisely where the problems began. The data presented by the Bangladesh Bureau of Statistics (BBS) did not align with that from numerous research organizations. Specifically, there were concerns about discrepancies in the reported poverty rates. The poverty rates provided by research organizations were significantly higher than the official figures. While this discrepancy could stem from various factors, what was particularly problematic was the government's response. There were no proper discussions with the research organizations, as would be the norm in scientific research. Instead, the government chose to disregard all the evidence put forward by the social scientists in these organizations. Furthermore, the methods the government used to generate the data were not made public.
Trump says he will ask Saudi Arabia, OPEC to bring down cost of oil
The Financial Express
US President Donald Trump demanded OPEC lower oil prices and the world drop interest rates in a speech to global business and political leaders and warned them they will face tariffs if they make their products anywhere but the US
"I'll demand that interest rates drop immediately. And likewise, they should be dropping all over the world," Trump said via video to the World Economic Forum in Davos, Switzerland, on Thursday. "I'm also going to ask Saudi Arabia and OPEC to bring down the cost of oil."
বৈশ্বিক অ্যালুমিনিয়ামের বাজার অস্থিতিশীল থাকার আশঙ্কা
Bonik Barta
বিশ্ববাজার চলতি বছর একাধিক ভূরাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যেতে পারে। এমন আশঙ্কায় বৈশ্বিক অ্যালুমিনিয়ামের বাজার ২০২৫ সালজুড়ে অস্থিতিশীল থাকতে পারে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা। গত সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাজার বিশেষজ্ঞদের মতে, ধাতব পণ্যটির বাণিজ্যে বিঘ্ন ঘটার সম্ভাব্য কারণগুলোর মধ্যে শীর্ষে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম সরবরাহ করে কানাডা ও মেক্সিকো। ২০২৪ সালের প্রথম ১১ মাসে যুক্তরাষ্ট্রের মোট প্রাইমারি অ্যালুমিনিয়াম আমদানির ৭৯ শতাংশের হিস্যা ছিল কানাডার। মেক্সিকো অ্যালুমিনিয়াম স্ক্র্যাপ ও অ্যালুমিনিয়াম অ্যালয় সরবরাহকারী প্রধান দেশ। এ দুই দেশ থেকে আমদানিতে এরই মধ্যে বেশ কয়েকবার ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।
জলবায়ু সংকট ও ভূরাজনৈতিক প্রভাবে বিশ্বব্যাপী বাড়ছে কফির দাম
Bonik Barta
বিশ্বব্যাপী কফির দাম বেশ কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখেছে। বিশেষজ্ঞ ও শিল্পসংশ্লিষ্টদের মতে, জলবায়ু পরিবর্তন ও রাজনৈতিক প্রতিবন্ধকতা পণ্যটির দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছার পেছনে ভূমিকা রাখছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
কিছু বাজার বিশেষজ্ঞ বলছেন, চলমান জলবায়ু ও ভূরাজনৈতিক সংকট আগামী দিনগুলোয় কিছুটা কমতে পারে। তবে এ সময় কফির দামে অস্থিতিশীলতা অব্যাহত থাকবে। এতে সবচেয়ে বেশি আর্থিক অনিশ্চয়তায় ভুগবেন ক্ষুদ্র চাষীরা। নিউইয়র্কে অ্যারাবিকা কফির দাম গত ১০ ডিসেম্বর ৯০ শতাংশ বেড়ে পাউন্ডপ্রতি ৩ ডলার ৪৮ সেন্টে পৌঁছেছিল। রোবাস্তা কফির দামও একই হারে বেড়েছে। বিশ্বে শীর্ষ ও দ্বিতীয় বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ যথাক্রমে ব্রাজিল ও ভিয়েতনাম। এ দুই দেশে প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় দাম ক্রমে বাড়ছে। এছাড়া কয়েক বছর ধরে সরবরাহের তুলনায় চাহিদা বাড়ছে। নিজেদের মজুদ নিশ্চিতে বিনিয়োগ আরো বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। এটিও মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। রাবোব্যাংকের কফি বিশ্লেষক কার্লোস মেরা বলেন, ‘লোহিত সাগরপথে পরিবহনসংক্রান্ত উদ্বেগ কফির দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইউরোপে যেতে আফ্রিকা অতিক্রম করতে হয়। এছাড়া বন্দরগুলোয় প্রায়ই দীর্ঘ বিলম্ব হওয়ায় এ পথে সময় বেশি প্রয়োজন হয়।’