বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে
The Business Standard
আমদানি ব্যয় মেটানো ও বৈদেশিক ঋণ পরিশোধের কারণে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ মানদণ্ড অনুযায়ী, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার সংকট অব্যাহত রয়েছে। যার ফলে ২২ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। একই দিনে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ দশমিক ২২ বিলিয়ন ডলারে।গত ১৫ জানুয়ারিতে বিপিএম-৬ স্ট্যান্ডার্ডে রিজার্ভের পরিমাণ ছিল ২১ দশমিক ৩ বিলিয়ন ডলার। আর মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার। গত ছয় দিনে বিপিএম-৬ এর মানদন্ড অনুযায়ী রিজার্ভ ২০ কোটি ডলার কমেছে।
অর্থবছরের প্রথমার্ধে সরকারের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫৮,০০০ কোটি টাকা কম
The Business Standard
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় রেকর্ড পরিমাণ, প্রায় ৫৮,০০০ কোটি টাকা কম আদায় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কম আদায় হয়েছে ১ শতাংশ।লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে এত বড় ঘাটতির জন্য বিশেষজ্ঞরা মূলত অতীত সরকারের সময়ে অস্বাভাবিক বড় রাজস্ব লক্ষ্যমাত্রা নেওয়াকে দায়ী করেছেন। সেইসঙ্গে জুলাই-আগস্টে দেশব্যাপী রাজনৈতিক অস্থিরতা, পরবর্তী মাসগুলোতে অর্থনীতিতে প্রত্যাশিত গতি না ফেরাসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাঠ পর্যায়ের অফিসে কর্মকর্তাদের কার্যক্রম ধীরগতি হয়ে যাওয়াও এর পিছনে অবদান রেখেছে বলে মনে করছেন তারা।
বিদ্যুৎ প্রকল্পে অতিরিক্ত ৩ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
The Business Standard
একটি বিদ্যুৎ প্রকল্পে অতিরিক্ত অর্থায়নের জন্য বাংলাদেশকে ৩ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি 'এনহান্সমেন্ট অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজিয়ন' শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে, এই প্রকল্পের জন্যই বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অতিরিক্ত অর্থায়নের চুক্তিটি সই হয়েছে।আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংক এর ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন।আলোচ্য প্রকল্পের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
World's largest port handlers eye big investment in Bangladesh
The Business Standard
DP World and AP Moller–Maersk, two major port handlers in the world, have expressed their interest in making big investments in Bangladesh's shipping industries to help the country build new ports along the coast of the Bay of Bengal and become a major global export hub.
They came up with the proposals when Sultan Ahmed Bin Sulayem, Group chairman and chief executive officer of DP World, and Robert Maersk Uggla, chair of AP Moller–Maersk, met Chief Adviser Professor Muhammad Yunus in Davos, Switzerland, during the World Economic Forum Summit on Thursday (23 January), reads a press statement issued by the CA's Press Wing.
এশিয়ায় অন্যতম অদক্ষ বাংলাদেশের বিদ্যুৎ খাত
Bonik Barta
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা প্রায় ৮১ হাজার মেগাওয়াট। দেশটিতে পিক আওয়ারে গত বছর বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৪৬ হাজার মেগাওয়াটের কিছু বেশি। সক্ষমতার বড় একটি অংশ অব্যবহৃত থাকলেও দেশটির বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ শূন্যের কাছাকাছি। আর কিলোওয়াটপ্রতি ট্যারিফ (ভ্যাট ছাড়া) বাংলাদেশী টাকায় ৯ টাকা ৮ পয়সার সমান।
বাংলাদেশে বিদ্যুৎ খাতের সক্ষমতা ভিয়েতনামের এক-তৃতীয়াংশেরও কম। বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার পিক আওয়ারে ৬০ শতাংশের ওপরে। ট্যারিফ প্রতি কিলোওয়াট ঘণ্টায় গড়ে সাড়ে ৮ টাকার কিছু বেশি। আর বিদ্যুৎ উৎপাদনে মাথাপিছু ভর্তুকির পরিমাণ ১৮ ডলার ৫৩ সেন্টের সমান। প্রতি কিলোওয়াট ঘণ্টায় এর পরিমাণ দাঁড়ায় ৩ টাকা ৯৯ পয়সায়। মাথাপিছু ও প্রতি কিলোওয়াট ঘণ্টা—সব হিসাবেই বাংলাদেশের বিদ্যুৎ খাতে দেয়া ভর্তুকির পরিমাণ ভিয়েতনাম এমনকি দক্ষিণ এশিয়ার ভারত ও পাকিস্তানের চেয়েও অনেক বেশি।
প্রত্যাশার তুলনায় বেশি আয় নেটফ্লিক্সের
Bonik Barta
ওটিটির প্রতিযোগিতাপূর্ণ বাজারে গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রত্যাশার তুলনায় বেশি আয় করেছে নেটফ্লিক্স। এ সময় ডিজিটাল প্লাটফর্মটির আয় ২০২৩ সালের একই প্রান্তিকের তুলনায় ১৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ২৫ কোটি ডলার। তবে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ১ হাজার ১১ কোটি ডলার। এর মধ্যে নিট আয় ১৮৭ কোটি ডলার, যা এক বছর আগের ৯৩ কোটি ৮০ লাখ ডলারের দ্বিগুণেরও বেশি। এছাড়া পূর্বাভাস ছাড়িয়ে পেইড মেম্বারশিপ হয়েছে ৩০ কোটি ১৬ লাখের বেশি। খবর সিএনবিসি ও ছবি নেটফ্লিক্স
স্মার্ট কৃষিনির্ভর মডেল গ্রাম বিনির্মাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএএফ বাংলাদেশের উদ্যোগ
Bonik Barta
রংপুর জেলার দুটি পিছিয়ে পড়া গ্রামকে কৃষিভিত্তিক টেকসই গ্রামীণ উন্নয়নের মডেল গ্রামে রূপান্তর করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন (এসএএফ)। বাংলাদেশ স্মার্ট ভিশন ২০৪১-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি এ দুই গ্রামের ৩ হাজার ৫০০ জনেরও বেশি কৃষককে সহায়তা করেছে, যা তরুণ উদ্যোক্তাদের জন্য কৃষিভিত্তিক কর্মসংস্থান তৈরি করেছে। এ উদ্যোগের আওতায়, দুটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ (সিওই) প্রতিষ্ঠা করা হয়েছে, যা প্রশিক্ষণ, উদ্ভাবন ও সামাজিক সেবার মাধ্যমে কৃষি সম্পর্কিত সমস্যার সমাধান কেন্দ্র হিসেবে কাজ করবে। পাশাপাশি কৃষকদের বাজার, প্রযুক্তি ও পরামর্শ সেবা দেয়ার জন্য তৈরি করা হয়েছে ‘ফারমার্স হাব’। এছাড়া উদ্যোগটির মাধ্যমে হাইব্রিড সৌরচালিত সেচ ব্যবস্থা, কম্বাইন হারভেস্টার, ট্রাক্টর, প্রাকৃতিক গুদাম, কেঁচো সার তৈরি ও নিরাপদ খাদ্য উৎপাদন প্রযুক্তিসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। ফলে ৬২ জন মানুষের কর্মসংস্থান এবং ৩৭ জন গ্রামীণ উদ্যোক্তা তৈরি হয়েছে।
RHD proposes 27pc cut in allocation for aid projects in RADP
The Financial Express
The Roads and Highways Department (RHD) has proposed reducing its allocation for foreign-aided projects by around 27 per cent in the FY25 revised annual development programme (RADP) due to the poor progress of almost all projects in the first half of the current fiscal year. It is implementing 21 foreign-aided projects, including two technical ones, with financial support from various development partners with a Tk 49.90 billion allocation in FY25. Sources said though 10 projects were supposed to be completed either before December last or June next, a lower allocation of Tk 36.56 billion has been placed due to slow implementation during July-December of FY25.
Increase in VAT lifted or cut on various items
The Financial Express
Government's finance authority has reconsidered the latest hikes in value-added tax (VAT) and supplementary duty (SD) on eight out of 100 types of products and services following widespread criticism. The National Board of Revenue (NBR) had increased VAT and SD on 100 items, but now made the revision in view of "adverse impact" on those key sectors, officials said. Of the eight items, medicine, mobile talk time, Internet services, restaurants, non-AC hotel, motor garage and workshop, sweetmeat shop, brand and non-brand readymade garments will enjoy the previous rates.
পাকিস্তান থেকে খেজুরসহ ফল আমদানি করতে চায় বাংলাদেশ
Bonik Barta
রোজাসহ সারা বছরের চাহিদা মেটাতে পাকিস্তান থেকে খেজুর, কমলার পাশাপাশি অন্যান্য ফল ও কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশের ব্যবসায়ী ও আমদানিকারকরা। পাশাপাশি পাকিস্তানে বাংলাদেশী বিভিন্ন পণ্যের রফতানি সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন তারা। এজন্য দুই দেশের মধ্যে শুল্ক-অশুল্ক বাধাগুলো দূর করার আহ্বান জানিয়েছেন উভয় দেশের ব্যবসায়ীরা। গতকাল রাজধানীর গুলশানে এফবিসিসিআই এবং পাকিস্তানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত সভায় এসব কথা উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান। তিনি বলেন, রমজান মাসে বাংলাদেশে খেজুরের প্রচুর চাহিদা থাকে। পাশাপাশি অন্যান্য ফলের চাহিদাও এ সময় বেড়ে যায়। এছাড়া বছরজুড়েই স্থানীয় বাজারে দেশী-বিদেশী ফলের বেশ চাহিদা থাকে। বাংলাদেশের জন্য ফল ও কৃষিপণ্যের সাশ্রয়ী এবং সহজলভ্য উৎস হতে পারে পাকিস্তান।
১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ইস্যুর সম্মতি পেল ডাচ্-বাংলা ব্যাংক
Bonik Barta
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিকে বাজারে ১ হাজার ২০০ কোটি টাকার পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, ১ কোটি টাকা অভিহিত মূল্যে মোট ১ হাজার ২০০টি বন্ড বাজারে ছাড়বে ব্যাংকটি। বন্ডটির বৈশিষ্ট্য আনসিকিউরড, নন-কনভার্টিবল ও রিডিমেবল। ব্যাসেল-৩ নীতমালা অনুসারে ব্যাংকটির টায়ার-২ মূলধন বৃদ্ধি ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে মূলধনভিত্তি শক্তিশালী করতে এ বন্ড ইস্যু করা হবে। চলতি ২০২৪-২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৭১ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির ইপিএস হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৯৪ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১৭ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১০ টাকা ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৫৭ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৪১ পয়সায়।
সিএসইর লেনদেন সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্তে বাজারসংশ্লিষ্টদের উদ্বেগ
Bonik Barta
সম্প্রতি চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে লেনদেনের সময়সীমা সকাল ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সময়সূচিতে পরিবর্তনের বিষয়টি সম্পর্কে অবহিত করতে এক্সচেঞ্জটির পক্ষ থেকে এ বিষয়ে ব্রোকারেজ হাউজগুলোয় চিঠি পাঠানো হয়েছে। ২৬ জানুয়ারি থেকে নতুন সময়সীমা অনুসারে লেনদেন করতে চায় সিএসই। যদিও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময়সীমা ১০টা অপরিবর্তিত রয়েছে। এ অবস্থায় দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনের ভিন্ন ভিন্ন সময়সূচি নিয়ে বাজারসংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সিএসইর লেনদেনের সময়সূচি পরিবর্তনের বিষয়টি নজরে আসার পর গতকাল এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। সংগঠনটি বলছে, কোনো একটি দেশে একই টাইম জোনে একাধিক স্টক এক্সচেঞ্জে পৃথক লেনদেনের সময়সূচি থাকার বিষয়টি নজিরবিহীন ও চিন্তাবহির্ভূত। ডিএসই ও সিএসই উভয় এক্সচেঞ্জে একই সিকিউরিটিজ কেনাবেচা হয়। প্রতিদিন একই সময়ে একই সঙ্গে লেনদেন শুরু হওয়ার ফলে বিনিয়োগকারী উভয় এক্সচেঞ্জ যাচাই-বাছাই করে প্রতিযোগিতামূলক উপযুক্ত দরে তাদের চাহিদামাফিক শেয়ার কেনাবেচা করে। ডিএসইর চেয়ে সিএসইর শেয়ারের পরিমাণ ৫ শতাংশের মতো। লেনদেন কার্যক্রম ও পরিমাণের দিক থেকে সিএসইর অবস্থান বিবেচনা করলে পরিমাণস্বল্পতা এবং সব ব্রোকারের অংশগ্রহণ সীমিত হওয়ার কারণে লেনদেনের শুরুতে শেয়ারদর নির্ধারণ বাধাগ্রস্ত হবে। উভয় এক্সচেঞ্জে পৃথক লেনদেন সময়সূচির ফলে দ্বৈত সদস্য কোম্পানিগুলোয় লেনদেনসেবা ও কার্যক্রম ব্যাহত হবে। এতে হাউজগুলোয় বিশৃঙ্খলা তৈরি হয়ে বাজার ও বিনিয়োগকারীর আস্থায় এবং সামগ্রিক বাজার ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
দুবাইয়ে ১৭ তলার ক্রিপ্টো টাওয়ার
Bonik Barta
ব্লকচেইন, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স বা ডিফাই ও ওয়েবথ্রি কমিউনিটির জন্য দুবাইয়ে তৈরি হচ্ছে ‘ক্রিপ্টো টাওয়ার’ নামের ভবন। সম্প্রতি ইন্টারন্যাশনাল বিজনেস ডিস্ট্রিক্ট ডিএমসিসি ও রিইট ডেভেলপমেন্ট এ টাওয়ার নির্মাণে চুক্তি করেছে, যার অবস্থান হবে জুমেইরাহ লেক টাওয়ার্স এলাকায়। ক্রিপ্টো টাওয়ারে ১ লাখ ৫০ হাজার বর্গফুটের স্পেস থাকবে, যার মধ্যে নয়টি অফিস ফ্লোর ও ব্লকচেইন ইনকিউবেটর, ভেঞ্চার ক্যাপিটাল ও ইনভেস্টমেন্ট ফার্মের জন্য পৃথক ফ্লোর অন্তর্ভুক্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত উদ্ভাবনের জন্য পৃথক একটি ফ্লোর রাখা হয়েছে। নির্মাতাদের মতে, ব্লকচেইন, অন-চেইন ভোটিং ও স্মার্ট কনট্রাক্ট ব্যবহার করে রিয়েল এস্টেট ও টেনেন্ট ম্যানেজমেন্টে একটি নতুন মান তৈরি করবে এ ভবন। এখানে ১০ হাজার বর্গফুটের একটি ইনডোর ইভেন্ট স্পেস এবং ৩ হাজার ৫০০ বর্গফুটের একটি আউটডোর স্পেস ক্রিপ্টো ও ব্লকচেইন ইভেন্টের জন্য বরাদ্দ থাকবে। ওপরের তিনটি ফ্লোরে ৩০ হাজার বর্গফুটের এক্সক্লুসিভ ক্রিপ্টো ক্লাব থাকবে, যেখানে ব্লকচেইন কমিউনিটির সঙ্গে উচ্চ স্তরের সহযোগিতা এবং নেটওয়ার্কিংয়ের জন্য প্রিমিয়াম সুবিধা ও বিনোদনের ব্যবস্থা অন্তর্ভুক্ত। এসবের পাশাপাশি ক্রিপ্টো টাওয়ারে এনএফটি আর্ট গ্যালারি, গোল্ড বুলিয়ন শপ ও এক্সোটিক কার ডিলারশিপ থাকবে। পাঁচ হাজার বর্গফুটের একটি পৃথক ভল্ট স্টোরেজ থাকবে, যেখানে স্বর্ণ, নগদ ও কোল্ড ওয়ালেটসহ মূল্যবানসামগ্রী নিরাপদে রাখা যাবে।
NBR falls record Tk58,000cr short of revenue target for H1
The Business Standard
The government's revenue collection in the first half of the current fiscal year fell short of its target by a record Tk58,000 crore, marking a 1% year-on-year decline, mainly due to the July-August mass uprising and its economic aftermath, according to NBR sources. Experts further attribute the shortfall to the high revenue targets set by the previous government, political instability and slow activity by National Board of Revenue officials in field offices.
Sources at the NBR said revenue collection has picked up slightly since October, with a 6% year-on-year increase in December. However, they anticipate a significant revenue deficit for the current fiscal year.
পাকিস্তানে স্বর্ণের খনিতে সৌদি বিনিয়োগ
Bonik Barta
বিকাশের পর্যায়ে থাকা বিশ্বের অন্যতম বড় তামা ও স্বর্ণের মজুদের একটি পাকিস্তানের রেকো ডিক প্রকল্প। এ প্রকল্পে অর্থায়নের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের খনিজ সম্পদ বিনিয়োগ তহবিল। রেকো ডিক প্রকল্পের উন্নয়নে যুক্ত রয়েছে বারিক গোল্ড। সৌদি মানারা মিনারেলস ৯০০ কোটি ডলারের প্রকল্পটিতে ১০-২০ শতাংশ শেয়ার কেনার পরিকল্পনা করছে। এছাড়া উত্তোলিত তামা কেনার জন্য চুক্তি করতে চায় তারা।
এ প্রকল্পে পাকিস্তান সরকারের হিস্যা ২৫ শতাংশ। সেখান থেকে অংশীদারত্ব কিনতে মানারা মিনারেলসের ৫০-১০০ কোটি ডলার খরচ হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রিয়াদে সম্প্রতি এক সম্মেলনে বারিকের সিইও মার্ক ব্রিস্টো বলেন, ‘এটি একটি বিশাল প্রকল্প, যা পাকিস্তানের অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।’
সৌদি বিনিয়োগ এ প্রকল্পের জন্য ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। কারণ এটি শক্তিশালী আঞ্চলিক অংশীদার যোগ করবে।
Explain share surge, non-compliance: DSE to Khulna Printing
The Business Standard
Despite its factory operations being halted for years, a lack of financial disclosures, and no clear business revival plan, Khulna Printing & Packaging Ltd's shares have skyrocketed over the past month, leaving investors baffled.
In just one month, the shares of the loss-making, non-compliant, Z-category firm surged by 192%, rising from Tk7.20 each on 23 December last year to Tk21 each on Wednesday. The Dhaka Stock Exchange (DSE), the country's premier bourse, sent multiple letters to the paper and printing sector firm regarding the unusual price surge and increased trading volume.
বিনিয়োগ আস্থায় কয়েক ধাপ এগিয়ে যুক্তরাজ্য
Bonik Barta
আগের বছর শীর্ষে থাকা জার্মানি, চীন ও ভারতকে ছাপিয়ে বিনিয়োগের জন্য বিশ্বের দ্বিতীয় আকর্ষণীয় দেশ এখন যুক্তরাজ্য। প্রথম অবস্থানটি যুক্তরাষ্ট্রের। পরামর্শক সংস্থা পিডব্লিউসির বার্ষিক ইউকে সিইও জরিপে এ তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে এ তালিকায় চতুর্থ অবস্থানে ছিল যুক্তরাজ্য। তবে সাম্প্রতিক পিডব্লিউসির জরিপ অনুসারে, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীরা ২০২৫ সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎকে আরো উজ্জ্বল দেখছেন।
এ জরিপ মতে, বিশ্বের ১৪ শতাংশ সিইও মনে করেন, চলতি বছর আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে সবচেয়ে বড় অংশীদার হবে যুক্তরাজ্য। সিইওদের ৩০ শতাংশ ভোট নিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তৃতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে জার্মানি ১২ শতাংশ, চীন ৯ ও ভারত ৭ শতাংশ। জরিপের এ ফলকে ‘যুক্তরাজ্যের প্রতি আস্থা ভোট’ হিসেবে বর্ণনা করেছে পিডব্লিউসি। ব্রিটিশ সিইওদের প্রায় দুই-তৃতীয়াংশ (৬১ শতাংশ) আগামী ১২ মাসে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্পর্কে আশাবাদী, যা ২০২৩ সালে ছিল ৩৯ শতাংশ।
NBR’s revenues drop 25pc in H1 of FY '25
The Financial Express
Domestic revenue mobilization in Bangladesh marked a significant shortfall by 25 per cent or Tk 577.24 billion in the first half of this fiscal year, prompting suggestion for recasting the NBR. Such big deficit would create a serious pressure on the country's macroeconomic front, economists say and they see it as a "matter of serious concern".
Even, the domestic-revenue mobilization in H1 was lower than that of the same period in the previous fiscal year.
Distinguished fellow of the Centre for Policy Dialogue (CPD) Prof Mustafizur Rahman airs concern over such plummeting revenue- collection growth despite having enormous possibilities in place across the economy.
The economist finds a "four-tier loophole" in the country's tax-revenue-mobilization process that deprives the public exchequer of receivable revenues.
বিশ্বের শীর্ষ ৫০ গাড়ি নির্মাতার ১৭টিই চীনের
Bonik Barta
বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) উত্থানে বিশ্বব্যাপী অটোমোবাইল শিল্প বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ শিল্পে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। শীর্ষ ৫০টি গাড়ি নির্মাতার তালিকায় ১৭টি ব্র্যান্ডই চীনের। অবশ্য তালিকার শীর্ষ অবস্থানে আছে বিলিয়নেয়ার ইলোন মাস্কের মালিকানাধীন মার্কিন প্রতিষ্ঠান টেসলা। কোম্পানিমার্কেটক্যাপ ডটকমের তথ্য থেকে আনাদোলু এজেন্সি এ তালিকা প্রস্তুত করেছে। তালিকায় চীনের কোম্পানিগুলোর সঙ্গে জাপানের আটটি, যুক্তরাষ্ট্রের ছয়টি, জার্মানির চারটি ও ভারতের তিনটি ব্র্যান্ড জায়গা করে নিয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া, সুইডেন, তুরস্ক ও তাইওয়ান থেকে দুটি করে কোম্পানি শীর্ষ ৫০-এ স্থান পেয়েছে। অন্যদিকে তালিকায় ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস ও ভিয়েতনাম থেকে আছে একটি করে কোম্পানির নাম।
ইভি নির্মাতা টেসলা বর্তমানে ১ দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য নিয়ে বিশ্বের শীর্ষ ৫০ অটোমোবাইল নির্মাতার তালিকায় প্রথম স্থানে রয়েছে। টেসলার পরেই স্থান হয়েছে জাপানি গাড়ি নির্মাতা টয়োটার, যার বাজারমূল্য ২৪ হাজার কোটি ডলার। এর পরেই রয়েছে চীনা প্রতিষ্ঠান শাওমি ও বিওয়াইডি, যাদের বাজারমূল্য যথাক্রমে ১১ হাজার ১৯০ কোটি ডলার ও ১১ হাজার ১০ কোটি ডলার। অবশ্য শাওমির বেশির ভাগ আয় আসে বিভিন্ন প্রযুক্তিপণ্য থেকে। তবে প্রতিষ্ঠানটি ২০২১ সালে ইভি উৎপাদন শুরু করার ঘোষণা দেয় এবং গত বছর তাদের ব্যাটারিচালিত স্পোর্টস কার এসইউভি৭ বাজারে আনে।
হাসিনার পতনের পর পুঁজিবাজারে সক্রিয় হয়েছিলেন বিদেশি বিনিয়োগকারীরা, এখন তুলে নিচ্ছেন বিনিয়োগ
The Business Standard
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিদেশি বিনিয়োগকারীরা সাময়িকভাবে দেশের পুঁজিবাজারে সক্রিয় হলেও, অল্প কিছুদিনের মধ্যেই তারা তাদের বিনিয়োগ ফিরিয়ে নিতে শুরু করেন।শুরুর দিকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সম্ভাব্য সংস্কারের আশায় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আশাবাদ দেখা গিয়েছিল, যা বাজারে তাদের তৎপরতা বাড়িয়ে তোলে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, আগস্টের প্রথমার্ধে তার আগের বছরের একই সময়ের তুলনায় বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন ৫০১ শতাংশ বেড়ে ৪০৪.৮২ কোটি টাকায় পৌঁছায়। পুরো মাসজুড়েই এ ইতিবাচক ধারা বজায় ছিল। ওই মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন দাঁড়ায় ৮১২ কোটি টাকায়, যার মধ্যে ৫৬৫ কোটি টাকার শেয়ার কেনা হয় এবং ২৪৬ কোটি টাকার শেয়ার বিক্রি হয়।
BB's USD sales to banks dip 89pc in H1 FY25
The Financial Express
The Bangladesh Bank's dollar sales to commercial banks fell significantly during the July-December period of this fiscal year compared to the same period in FY24, according to a central bank report. The report says the central bank sold a net $628.38 million to the foreign-exchange market during this period, a drop of nearly 89 per cent from $5.69 billion sold in the same period of the previous fiscal year. Officials at the central bank familiar with the developments told The Financial Express the central bank had implemented several measures to stabilize the forex market, reducing the need for its intervention. "Governor Ahsan H Mansur has encouraged banks to actively trade in the interbank market instead of relying on dollar sales from the central bank," said an official.
শিল্পের কাঁচামাল আমদানি খালাসে বিলম্ব এড়াতে বন্দরে সাময়িক ছাড়পত্র দেবে বিএসটিআই
Bonik Barta
বিলম্ব এড়াতে আমদানি করা শিল্পের কাঁচামাল বন্দরে খালাসের সময় শর্তসাপেক্ষে সাময়িক ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সেবা সহজীকরণ ও ব্যবসায়ীদের বন্দর জরিমানার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত সংস্থাটি। গতকাল বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সরকার সময়ে সময়ে এসআরও জারির মাধ্যমে ২৯৯টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে। এ পণ্যগুলোর আমদানি নীতি আদেশ ও নিয়ম অনুসারে তালিকার ৭৯টি পণ্য আমদানি করা হলে কাস্টমস কর্তৃপক্ষের চূড়ান্ত শুল্কায়নের আগে আমদানিকারককে বিএসটিআই থেকে বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী পরীক্ষণপূর্বক ছাড়পত্র নিতে হবে। একই সঙ্গে ছাড়পত্রের কপি কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।
BB raises individual Sukuk investment limit to 20pc
The Financial Express
The Bangladesh Bank has increased the investment limit for individual investors, provident funds, and deposit insurance in the Shariah-based Islamic bond known as Sukuk to 20 per cent. The move aims to diversify investment opportunities for potential investors, according to a central bank circular issued on Wednesday. Recently, individual customers have shown interest in such types of instruments as they are risk-free and offer afixed income.Previously, individual customers were only allowed to invest up to 5.0 per cent of the total allocation in the Sukuk fund.
However, the central bank on Wednesday reserved 70 per cent of the Sukuk allocation for Shariah-based banks, financial institutions, and insurers.
সম্ভাব্য শুল্কযুদ্ধে ইউরোপে সরবরাহ চেইনে বিঘ্নের আশঙ্কা
Bonik Barta
মধ্যপ্রাচ্যে সংঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাড়াও বিভিন্ন ধরনের ভূরাজনৈতিক উত্তেজনা দেখছে বিশ্ব। এর সমান্তরালে বেড়ে চলেছে শুল্কযুদ্ধ। তুলনামূলক মন্থর প্রবৃদ্ধির ইউরোপের পরিপ্রেক্ষিতে দেখলে গত বছর চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) আমদানির ওপর বাড়তি শুল্ক চাপিয়ে এ যুদ্ধে নতুন রূপ দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর বিপরীতে বেইজিংও বসে নেই। ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক হুমকিতে তা বড় আকার নিয়েছে। এতে বিঘ্ন হতে পারে ইউরোপের সরবরাহ চেইন। চীন সরকার দেশীয় ইভি উৎপাদকদের ভর্তুকি দিচ্ছে, এমন অভিযোগে গত বছর আমদানির ক্ষেত্রে বড় ধরনের শুল্ক আরোপ করে ইইউ। এর প্রতিক্রিয়ায় ইইউ থেকে আমদানীকৃত ব্র্যান্ডির ওপর অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করে বেইজিং। একই সঙ্গে তদন্তের মুখে পড়ে ইইউ থেকে মাংস ও দুগ্ধজাত পণ্যের আমদানি। এমন আবহের মধ্যে ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক উত্তেজনা বেড়েছে, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে থেকেই যা স্পষ্ট। ট্রাম্প ইইউর খাদ্য, গাড়ি ও কৃষিপণ্যের ওপর আরোপিত শুল্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। হোয়াইট হাউজে প্রবেশের আগেই ইইউ থেকে সব আমদানির ওপর ১০-২০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।
Sweets makers seek 5.0pc VAT
The Financial Express
Local sweets makers have sought withdrawal of the proposed 10 per cent value-added tax (VAT) on the sale of sweets items in the greater interest of the sector. They have suggested imposition of 5.0-per cent VAT instead of 10 per cent. The Bangladesh Sweet Manufacturers Association (BSMA) has recently requested the finance ministry to make a move to this end. T he government earlier imposed 15-per cent VAT on the sale of different sweets items. Following VAT imposition, the association formed a human chain demanding withdrawal of the proposed VAT rate.
Later, the VAT rate for sweet shops has been reduced to 10 per cent, which is still higher by 2.5 per cent than the previous rate of 7.5 per cent.
Remove tariff, non-tariff barriers
The Financial Express
The businessmen of Bangladesh and Pakistan on Wednesday called upon their respective governments to remove all tariff and non-tariff barriers to boost bilateral trade for the mutual benefit of the two brotherly countries.
They made the request during a business-to-business (B2B) meeting at the Gulshan office of the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) in the capital. At the meeting, the Bangladeshi businessmen and traders said that there is a good possibility of importing dates, oranges and other types of fruits and also agriculture produce from Pakistan during the month of Ramadan and throughout the year given price competitiveness. They noted that Bangladesh, too, has the chance to export different goods to Pakistan.
LNG subsidies set to go ballooning this fiscal yr
The Financial Express
State subsidies on account of LNG import in the current fiscal year (FY 2024-25) are estimated to be around Tk 160 billion, nearly three times previous FY's Tk 60.35 billion. State-run Petrobangla has estimated the expenses considering the devaluation of the local currency taka against the US dollar while the government plans to ramp up imports of the liquefied natural gas (LNG) to meet growing demand for the fuel, officials said. The subsidy for LNG this FY alone would constitute more than half the total amount paid to Petrobangla over the last six years since the beginning of import in FY '19. According to sources at the Ministry of Finance (MoF), the government paid subsidies worth around Tk 25 billion in FY '19, Tk 35 billion in FY '20, Tk 34.97 billion in FY '21, Tk 60 billion in FY '22, Tk 63.32 billion in FY '23, and Tk 60.35 billion in FY'24.
SMEs’ share in GDP 35pc by 2030 in focus
The Financial Express
Industries ministry has initiated framing the National SME Policy 2025, aiming to boost the contribution of small and medium enterprises (SMEs) to GDP to 35 per cent by 2030 from the current 27 per cent.The 2019 policy is the last such guideline for the SME sector. The implementation of the latest policy concluded last June, with no government funding allocated to meet the demand for approximately Tk 105 billion to support the sector.
চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন ট্রাম্প
Bonik Barta
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই চীনে তৈরি পণ্য আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের বিষয় বিবেচনা করছেন। ট্রাম্প বলেন, তার প্রশাসনের সঙ্গে আলোচনা এই ভিত্তিতে হচ্ছে যে, মেক্সিকো এবং কানাডায় ফেন্টানাইল পাঠাচ্ছে চীন। এর আগে, মেক্সিকো এবং কানাডার ওপর ২৫ শতাংশ আমদানি কর আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দেশ দুটির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন যে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী এবং মাদক প্রবেশ করতে দিচ্ছে কানাডা ও মেক্সিকো। মঙ্গলবার (২১ জানুয়ারি) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো ঘোষণা করেন যে, তিনি ইউরোপীয় ইউনিয়নের ওপরও শুল্ক আরোপ করবেন। তিনি বলেন, চীন একটি শোষণকারী দেশ, তবে ইউরোপীয় ইউনিয়ন আমাদের প্রতি খুব খারাপ আচরণ করে। তাই তাদের ওপর শুল্ক আরোপ করা হবে। এটিই একমাত্র উপায় যাতে আপনি ন্যায্যতা ফিরে পেতে পারেন।
সোমবার শপথ গ্রহণের পরপরই নতুন প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল সংস্থাগুলোকে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো পর্যালোচনা এবং মার্কিন বাণিজ্যিক অংশীদারদের দ্বারা অন্যায্য চর্চাসমূহ চিহ্নিত করার নির্দেশ দেন।