ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে উপায় ও এনআরবি ব্যাংক
Bonik Barta
ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে একসঙ্গে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিচালিত ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘উপায়’ ও এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়েছে। এ সময় উপায়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যামল বি দাস এবং এনআরবি ব্যাংকের এমডি ও সিইও তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
জ্বালানি সংকটের সুরাহা না হলে সরকারের অন্য সব লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে
Bonik Barta
দেশে নতুন শিল্প-কারখানা স্থাপন, বিদ্যমান শিল্পে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখা এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণে প্রয়োজন টেকসই জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা। নির্ভরযোগ্য, স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়ায় শিল্প খাতের উৎপাদন ও রফতানি প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প খাতে উৎপাদন ব্যাহত হওয়ায় অনেক ক্ষেত্রে ব্যাংকের বিনিয়োগও আটকে যাচ্ছে। বেসরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, প্রতিযোগিতা সক্ষমতার বিকাশ এবং রাজস্ব আহরণ টেকসই করতে স্থানীয় গ্যাস ও নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও বড় ভূমিকা রাখতে পারে। জীবাশ্ম জ্বালানি ও আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসা না গেলে সামনের দিনগুলোয় অর্থনীতি বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। জ্বালানি খাতের জন্য দরকার পূর্বানুমানযোগ্য ও সমন্বিত নীতিকাঠামো। দেশের অর্থনৈতিক রূপান্তরের জন্য জ্বালানি খাতের রূপান্তরকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন। জ্বালানি সংকটের সুরাহা না হলে সরকারের অন্য সব লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।
জ্বালানি নিরাপত্তায় কাঠামোগত সংস্কার ও শুল্ক সমন্বয় জরুরি
Bonik Barta
জ্বালানি নিরাপত্তা কেবল একটি খাতের অগ্রাধিকার নয়, এটি বেসরকারি বিনিয়োগ, প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, প্রতিযোগিতা সক্ষমতা এবং রাজস্ব টেকসইকরণের অন্যতম মূল ভিত্তি। সবার কাছে জ্বালানি বা বিদ্যুৎ পৌঁছে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ বেশকিছু সাফল্য অর্জন করেছে। কিন্তু এ খাত এখনো বড় ধরনের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আর মধ্যপ্রাচ্যে অস্থিরতা মনে করিয়ে দিয়েছে যে ভেতরের দুর্বলতাগুলো কতটা তীব্র এবং কত দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়া জরুরি।
Power distribution, petroleum import going private
The Financial Express
Power distribution and petroleum import are set to be privatised under sweeping reforms in Bangladesh's hard-up energy sector as the new government aims to cut subsidies and bring efficiency in the vital field. Officials say the revamping plan comes as the sector has suffered from years of weak planning and growing dependence on imported fuels.Power, Energy and Mineral Resources Minister Iqbal Hasan Mahmood disclosed the plans while addressing a policy conclave titled 'Energy Security & Transformation of Bangladesh' organised by Bonik Barta at the Pan Pacific Sonargaon in Dhaka on Wednesday.
Bangladesh-China JV co gets 10mw solar power plant installation job in Bhasan Char
The Financial Express
A joint-venture company of Bangladesh and China has secured the works for installing a 10-MW solar power plant in Bhasan Char with battery backup to light the homes of Rohingya community members living in the island.
The Cabinet Committee on Government Purchase gave the approval at its meeting on Wednesday with Finance Minister Amir Khosru Mahmud Chowdhury in the chair. Held at the Bangladesh Secretariat in Dhaka, the meeting also approved proposals for import of fertiliser and procurement of jute bags for the Directorate General of Food, among others.
Farm mechanisation project: DAE seeks extension amid Tk 17b irregularities
The Financial Express
The Department of Agricultural Extension (DAE) is making repetitive attempts to secure a two-year extension of a project despite the findings of widespread financial irregularities throughout its implementation. For the "Farm Mechanization Through Integrated Management" project, the controversy begins with fixing the price of a kitchen cleaver at Tk 10,000. The Planning Commission earlier returned the project's revision proposal, refusing post-facto approval for unauthorized expenditures and citing unresolved allegations of subsidy fraud, duplicate machinery claims, and distribution of machinery beyond approved allocations, sources said on Tuesday.
Two more FSRUs soon to ease supply
The Financial Express
The government plans to procure two more floating storage and regasification units (FSRUs) to expand liquefied natural gas (LNG)-import capacity under efforts to ease energy crunch, says Prime Minister Tarique Rahman.
And a decision to this effect is expected within next month, he told business leaders during exchange views Wednesday about the country's economic field. The Prime Minister made the announcement during separate meetings with leaders of Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) and Bangladesh Textile Mills Association (BTMA) at the Prime Minister's Office.
বন্যাদুর্গতদের জন্য ২ কোটি টাকার ত্রাণ সহায়তা ব্র্যাক ব্যাংকের
Bonik Barta
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যাদুর্গত মানুষের সহায়তায় ২ কোটি টাকার জরুরি ত্রাণ সহায়তা দিচ্ছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
নিজস্ব ইমার্জেন্সি রেসপন্স টিমের সহযোগিতায় খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ৪ হাজার ৫০০ পরিবারের ২২ হাজারের বেশি মানুষ পাবেন এ সহায়তা। ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ব্যাংকটি জানায়, এর মাধ্যমে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সাতদিনের খাদ্যসহায়তা প্যাকেজ দেয়া হবে। এতে সাড়ে ৩ হাজার টাকা মূল্যের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ১ হাজার টাকা নগদ সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে ব্র্যাক ব্যাংক।
উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক শিল্প ব্যবস্থার সঙ্গে যুক্ত করাই সরকারের লক্ষ্য
Bonik Barta
স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করে আন্তর্জাতিক শিল্প ব্যবস্থার সঙ্গে যুক্ত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো। বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পকে নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে জাইকার সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।
ইরানি রিয়ালের রেকর্ড পতন
Bonik Barta
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের জেরে ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ছে। ফলে সম্প্রতি দেশটির মুদ্রা রিয়ালের মূল্যে রেকর্ড পতন ঘটেছে। খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মান সর্বকালের সর্বনিম্ন স্তরে নেমেছে গত রোববার। এদিন খোলা বাজারে প্রতি ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বিনিময় হার ১ দশমিক ৯৫ মিলিয়নে ঠেকেছে। চলতি জুলাইয়ের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে যেতে শুরু করে। এর পর থেকে মাত্র কয়েক দিনে রিয়ালের মান প্রায় ১০ শতাংশ কমেছে।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭৫০ কোটি ডলার
Bonik Barta
ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন বা ৩ হাজার ৭৫০ কোটি ডলার। গত মে মাসের তুলনায় এ ব্যয় প্রায় ৮০০ কোটি বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিতে গতকাল এ তথ্য জানান। একই সঙ্গে তিনি পেন্টাগনের জন্য কংগ্রেসের কাছে অতিরিক্ত ৮ হাজার ৭০০ কোটি ডলার বরাদ্দের অনুমোদন জানান। খবর বিবিসি। হেগসেথ বলেন, ‘অতিরিক্ত অর্থের মধ্যে ৬ হাজার ৭০০ কোটি ডলার মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনায় ব্যয় করা হবে।’
বিক্রি কমলেও প্রত্যাশা ছাড়াল ডমিনোজের আয়
Bonik Barta
মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় বাড়ায় যুক্তরাষ্ট্রে বাইরে খাওয়ার প্রবণতা কমেছে। এর প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম বড় পিৎজা চেইন ডমিনোজ পিৎজার রেস্তোরাঁ ব্যবসায়ও। তবে সাপ্লাই চেইন ব্যবসার শক্তিশালী প্রবৃদ্ধির কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আয়ে ওয়াল স্ট্রিটের প্রত্যাশা ছাড়িয়ে গেছে কোম্পানিটি। খবর রয়টার্স। ডমিনোজের সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ১৪ জুন শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির মোট আয় হয়েছে ১১৯ কোটি ডলার। অন্যদিকে বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ১১৮ কোটি ডলার। মূলত সরবরাহ ব্যবসা থেকে আয় বাড়ায় এ প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার ঘোষণা
Bonik Barta
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে চাপের মুখে পড়েছে বিশ্ব বাণিজ্য। পানির স্তর নামার কারণে পানামা খালেও জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। ফলে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী গুরুত্বপূর্ণ জলপথে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর দি এজ মালয়েশিয়া।
শিপিং এজেন্ট নর্টন লিলির তথ্য অনুযায়ী, পানামা খাল কর্তৃপক্ষ সাময়িকভাবে জাহাজের কিছু বুকিং স্লট স্থগিত করছে। মূলত আবহাওয়াসংক্রান্ত পরিবর্তন ও সম্ভাব্য ‘এল নিনো’র প্রভাবের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এল নিনোর প্রভাবে এলাকায় বৃষ্টিপাত কমে যাওয়ায় খালে প্রয়োজনীয় পানির তীব্র সংকট তৈরি হতে পারে।
প্রথমার্ধে যমুনা ব্যাংকের নিট মুনাফায় ২২ শতাংশ প্রবৃদ্ধি
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিট মুনাফায় ২২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৭৮ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩১১ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা। গতকাল ব্যাংকটির পর্ষদ সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
প্রথমার্ধে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৯ শতাংশ
Bonik Barta
বীমা খাতে তালিকাভুক্ত ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিট মুনাফা ৯ শতাংশ বেড়েছে। ব্যাংকটির পর্ষদ সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৮ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৭ পয়সায়।
ইলেকট্রনিক প্রমাণেই মিলবে অর্থ, ২০ হাজার ডলার পর্যন্ত ‘ফরম-সি’ ছাড়
Bonik Barta
দেশের ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রফতানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতে নতুন সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।নতুন নির্দেশনা অনুযায়ী, ইন্টারনেটভিত্তিক সেবা রফতানির ক্ষেত্রে প্রচলিত রফতানি ঘোষণাপত্রের (এক্সপি ফরম) প্রয়োজন হবে না। পাশাপাশি ই-মেইল, অনলাইন প্লাটফর্মের স্টেটমেন্ট, চুক্তিপত্র বা অন্যান্য ডিজিটাল তথ্য-প্রমাণের ভিত্তিতেই ব্যাংকগুলো রফতানি আয় যাচাই করে অর্থ পরিশোধ করতে পারবে।
বাংলাদেশের শ্রমশক্তি ও কোরিয়ান প্রযুক্তির সমন্বয়ে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র গড়ে তোলা সম্ভব
Bonik Barta
বাংলাদেশের পরিশ্রমী শ্রমশক্তি ও কোরিয়ান প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে একটি আঞ্চলিক উৎপাদন কেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। তার মতে, সরকারের নীতিগত সহযোগিতা অব্যাহত থাকলে এখানকার অর্থনীতি আরো বড় হবে। ফলে ভবিষ্যতে এমন সময় আসবে, যখন বাংলাদেশ নিজেই কোরিয়ান কোম্পানিগুলোকে আরো বিনিয়োগ ও উৎপাদনের জন্য আহ্বান জানাবে।
বিকাশের ৮ লাখের বেশি মার্চেন্টকে বাংলা কিউআরে প্রতিস্থাপন
Bonik Barta
বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে আট লাখের বেশি মার্চেন্টকে বাংলা কিউআর ব্যবস্থায় প্রতিস্থাপিত করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘বিকাশ’। নির্ধারিত সময়ের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মার্চেন্টকে বাংলা কিউআরে প্রতিস্থাপনের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিকাশ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাড়তি জনবল ও বিনিয়োগের মাধ্যমে বাংলা কিউআর প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন বিকাশসহ যেকোনো ওয়ালেট ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ক্যাশলেস লেনদেন করতে পারছেন। বর্তমানে বিকাশ প্রতিস্থাপিত বাংলা কিউআর মার্চেন্টদের মাধ্যমে প্রতিদিন গড়ে ২০০ কোটি টাকার বেশি ডিজিটাল পেমেন্ট হচ্ছে।