বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানোর প্রধান চ্যালেঞ্জ এখন জ্বালানি সংকট
Bonik Barta
কয়েক বছর ধরেই দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমছে। চার বছর আগে প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির প্রধান এ খাতে ঋণ প্রবৃদ্ধির হার ছিল প্রায় ১৪ শতাংশের ঘরে। ধারাবাহিকভাবে কমে সে প্রবৃদ্ধি এখন ৫ শতাংশের নিচে নেমে এসেছে। বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়াতে প্রণোদনা, নীতি সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক। যদিও ব্যাংকার ও উদ্যোক্তারা বলছেন, ঋণের সুদহার কমানো কিংবা নীতি ছাড়ের কোনোটিই পুরোপুরি কাজে আসবে না, যদি শিল্পোদ্যোগে চাহিদা অনুসারে গ্যাসসহ জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না যায়।
পাট শিল্পের উন্নয়নে জোর দেয়া হচ্ছে অর্থনৈতিক কূটনীতিকে
Bonik Barta
পাট শিল্পের উন্নয়ন এবং পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে অর্থনৈতিক কূটনীতিকে আরো কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ লক্ষ্যে দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন এবং শিগগিরই আন্তর্জাতিক পাট এক্সপো আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল রাজধানীতে অনুষ্ঠিত ‘বাংলাদেশের পাট খাতের কৌশলগত অর্থনৈতিক কূটনীতি ও রফতানি সম্প্রসারণ’ শীর্ষক সমন্বয় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এ ঘোষণা দেন।
কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
Bonik Barta
কানাডার উৎপাদিত পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের ওপর বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে স্থানীয় সময় সোমবার তিনি এ কড়া সিদ্ধান্তের কথা জানান। খবর রয়টার্স।
মার্কিন প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি, অ্যালকোহল ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে কানাডা বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। এর জবাবে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।
IMF diagnosing govt climate policy as calamity affects BoP
The Financial Express
Pressures of climate-change impacts on Bangladesh's balance-of-payments (BoP) situation haunts their mind as an International Monetary Fund (IMF) team begins diagnosing in-depth the country's climate policy before framing a new lending package, sources say. In the previous US$5.5-billion credit programme for Bangladesh, the IMF had earmarked US$1.3 billion under the Resilience and Sustainability Facility (RSF) arrangement. However, the Fund had disbursed funds totaling $887 million under the RSF before Bangladesh new administration announced the scrapping of the programme while seeking a new lending arrangement.
Bloc devising new mechanisms to boost trade, investment
The Financial Express
Regional bloc Bimstec is pursuing alternative mechanisms to boost trade and investment among its seven member-states while negotiations on a long-pending free-trade agreement (FTA) continue, says its chief executive.
The forum's Secretary-General, Indra Mani Pandey, explained the trade-promotion programme to journalists on Tuesday during an interaction with members of the Diplomatic Correspondents Association of Bangladesh (DCAB) at the headquarters of the Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (Bimstec) in Dhaka. He said the FTA negotiations remained a complex process involving multiple countries with differing priorities, but expressed optimism that progress could be made on several constituent agreements in the coming months and years.
Cash hoarding up 34pc as banking confidence falters
The Financial Express
The volume of cash circulating outside Bangladesh's banking system has surged to a record high, signalling weakening depositor confidence and heightened economic uncertainty despite steady growth in overall money supply.
Currency outside banks - often referred to as mattress money - jumped 34.01 per cent year on year to Tk 3.94 trillion in May 2026 from Tk 2.94 trillion a year earlier, according to Bangladesh Bank (BB) data. The sharp increase, driven by Eid-related cash withdrawals and lingering concerns over parts of the banking sector, has intensified liquidity pressure on commercial banks and raised concerns over the availability of lendable funds for productive investment.
পঞ্চম বছরের প্রথমার্ধের মুনাফা পাঠিয়েছে বেক্সিমকো সুকুক
Bonik Barta
বেক্সিমকো লিমিটেডের গ্রিন-সুকুক আল ইসতিসনা পঞ্চম বছরের প্রথমার্ধে (২৩ ডিসেম্বর, ২০২৫ থেকে ২২ জুন, ২০২৬) ৪ দশমিক ৫৯ শতাংশ মুনাফা ঘোষণা করেছিল। ঘোষিত এ মুনাফা বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে বন্ডটির ট্রাস্টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে। এর আগে চতুর্থ বছরের প্রথম ও দ্বিতীয় অর্ধবছর, তৃতীয় বছরের প্রথম ও দ্বিতীয় অর্ধবছর, দ্বিতীয় বছরের প্রথম ও দ্বিতীয় অর্ধবছর এবং প্রথম বছরের দুই অর্ধবছরে ঘোষিত মুনাফা বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে বন্ডটির ট্রাস্টি।
কারণ ছাড়াই বাড়ছে দুলামিয়া কটনের শেয়ারদর
Bonik Barta
সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিকভাবে বেড়েছে। এর পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, ১২ জুলাই ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭৯ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২২৪ টাকা ৯০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫ শতাংশ।
নতুন করে যুক্ত হয়েছে চার কোম্পানি
Bonik Barta
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানির পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে চারটি কোম্পানি সিএসই-৩০ সূচকে যুক্ত হয়েছে এবং চারটি কোম্পানি বাদ পড়েছে। এটি ৩০ জুলাই থেকে কার্যকর হবে। গতকাল সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো গ্রামীণফোন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি এবং প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। অন্যদিকে বাদ পড়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি এবং উত্তরা ব্যাংক পিএলসি।
সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
Bonik Barta
পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) নিট মুনাফা ৬৪ শতাংশ বেড়েছে। আলোচ্য প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১৮ কোটি ৭৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৩৩ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল ব্যাংকটির পর্ষদ সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা। ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ১৬ পয়সায়।
গৃহ ঋণ সুবিধাকে সহজলভ্য করতে একসঙ্গে কাজ করবে আইপিডিসি ও রে হোয়াইট
Bonik Barta
গৃহ ঋণ সুবিধাকে আরো সহজলভ্য করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও রে হোয়াইট লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আইপিডিসি ফাইন্যান্সের হেড অব ডিস্ট্রিবিউশন (রিটেইল বিজনেস) মোহাম্মদ শহিদুল ইসলাম এবং রে হোয়াইটের চিফ অপারেটিং অফিসার সুজন কে পল চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। এ কৌশলগত অংশীদারত্বের লক্ষ্য, আবাসন খাতের অভিজ্ঞতা ও গ্রাহককেন্দ্রিক গৃহ ঋণ সেবাকে একত্রিত করে ফ্ল্যাট বা বাড়ি কেনার প্রক্রিয়াকে আরো সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক করা।
ইসলামী ধারার ব্যাংকে শরিয়াহ অডিট নিশ্চিত করতে হবে
Bonik Barta
শরিয়াহ ধারায় পরিচালিত ইসলামী ব্যাংক অথবা প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা বা উইন্ডোগুলোয় শরিয়াহ অডিট নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।ব্যাংক বা ইউনিটগুলোর পণ্য, বিনিয়োগের ধরন, চুক্তি ও দলিলাদি যাচাই এবং মুনাফা বণ্টন পদ্ধতি শরিয়াহভিত্তিক হচ্ছে কিনা—এসব বিষয় নিরীক্ষা করে সরাসরি পর্ষদের অডিট কমিটি অথবা শরিয়াহ সুপারভাইজরি কমিটির কাছে প্রতিবেদন জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে গতকাল জারীকৃত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা পদ্ধতি (আইসিএমএস) নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে দেশের সব তফসিলি ব্যাংকের বর্তমান সাংগঠনিক কাঠামো ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নতুন নীতিমালা অনুযায়ী চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
টানা চতুর্থবার দেশের সেরা ইএসজি ব্যাংকের স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক
Bonik Barta
প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ‘ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ২০২৬’-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো এ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করল ব্যাংকটি। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ স্বীকৃতি দায়িত্বশীল ব্যাংকিংয়ে প্রাইম ব্যাংকের নেতৃত্বকে আরো সুদৃঢ় করেছে। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালাকে ব্যাংকটি তার কৌশল, কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থায়ন সিদ্ধান্তে সফলভাবে একীভূত করেছে, যা দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।
পিকেএসএফের সহায়তায় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ২৮০০ কোটি টাকার অর্থায়ন উদ্যোগ
Bonik Barta
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি ১১টি ব্যাংক ও একটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) সঙ্গে ১২টি পৃথক ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর করেছে। পিকেএসএফের ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমের (সিইএস) আওতায় এ চুক্তিগুলো সম্পন্ন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরে পিকেএসএফের অংশীদার সংগঠনগুলোকে মোট ২ হাজার ৮০০ কোটি টাকার গ্যারান্টিযুক্ত ঋণ দেয়া হবে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নে ব্যবহৃত হবে। পিকেএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
দেশের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক বাজার ও অর্থনীতি নিয়ে গবেষণার বিকল্প নেই
Bonik Barta
দেশের ভবিষ্যৎ বাণিজ্যিক স্বার্থ সুরক্ষায় বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা, আন্তর্জাতিক বাজার ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে গভীর গবেষণার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে (বিএফটিআই) নতুন পরিকল্পনায় আরো শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর বিএফটিআই সম্মেলন কক্ষে গতকাল প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ৬৩তম সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।
ব্যাংক এশিয়ার কার্ডধারীরা ৪০% পর্যন্ত ছাড় পাবেন নাজিমগড় রিসোর্টে
Bonik Barta
ব্যাংক এশিয়া পিএলসি তার কার্ডধারী গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে নাজিমগড় রিসোর্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে।
এ অংশীদারত্বের আওতায় রিসোর্টটির কক্ষ ভাড়ায় সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে, অফারটি ২০২৭ সালের ১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। সম্প্রতি ঢাকায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ডস, এডিসি অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং জিশান আহাম্মদ এবং নাজিমগড় রিসোর্টের পরিচালক আবু রুশদ তারেক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।