৯টা-৫টার কর্মসংস্কৃতি বদলে যাচ্ছে, বিশ্বে জনপ্রিয় হচ্ছে ‘মাইক্রোশিফটিং
Bonik Barta
বর্তমান সময়ের তুলনামূলক কম বয়সী কর্মীরা এখন একটানা ৮ ঘণ্টা কাজ করার চেয়ে সারা দিন ধরে ছোট ছোট ভাগে কাজ সম্পন্ন করতে বেশি আগ্রহী। কর্মসংস্থানের এ নতুন ধারার নাম দেয়া হয়েছে ‘মাইক্রোশিফটিং’। পদ্ধতিটিতে কাজের নির্দিষ্ট সময়ের চেয়ে উৎপাদনশীলতা ও কাজের গুণমানকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।সৃজনশীল সেবা সংস্থা শিয়ার হ্যাভকের সহপ্রতিষ্ঠাতা জেন মিগান এ পদ্ধতির অন্যতম উদাহরণ। তিনি ভোরে পরিবারের অন্য সদস্যরা জাগার আগেই ল্যাপটপ নিয়ে বসেন। এরপর সন্তানদের স্কুলে পৌঁছে দেয়া বা বাজারের মতো ব্যক্তিগত কাজ সেরে আবার কাজে ফেরেন। মিগান বলেন, ‘কখনো কখনো কাজের ফাঁকে বিরতি নিলে মাথায় সেরা আইডিয়াগুলো আসে। শুধু ল্যাপটপের সামনে বসে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে সবসময় সৃজনশীল কিছু বের হয় না।’
জ্বালানি খাতে ইরান যুদ্ধের প্রভাবে চড়া দাম ও কৃচ্ছ্রসাধনের দ্বিমুখী চাপে বিশ্ব
Bonik Barta
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান উপকূলে এ হামলা শুরু হওয়ার পর থেকে এক নজিরবিহীন সংকটের মুখোমুখি বিশ্ব। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের ২০ শতাংশ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ থমকে গেছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) এ পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি বিপর্যয় হিসেবে অভিহিত করেছে, যা ১৯৭৩ সালের আরব তেল নিষেধাজ্ঞার অর্থনৈতিক ক্ষয়ক্ষতিকেও ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার পাশাপাশি ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের প্রধান জ্বালানি অবকাঠামোগুলো বিধ্বস্ত হয়েছে। ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলা চালিয়েছে। আর এর জবাবে ইরান কাতারের বড় আকারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সে আঘাত হেনেছে। এ দুই দেশের সামরিক সংঘাতের কারণে গ্যাস ক্ষেত্র, জ্বালানি তেল শোধনাগার ও টার্মিনালগুলোর যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা মেরামত করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
জ্বালানি তেলের উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে বাড়তে পারে মূল্যস্ফীতি, কমবে প্রবৃদ্ধি
Bonik Barta
সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, জ্বালানি তেলের উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এ সংঘাতের প্রভাবে সমুদ্রপথে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে। খবর রয়টার্স।আইএমএফের মুখপাত্র জুলি কোজাক গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, সংস্থাটি এখন পর্যন্ত কোনো সদস্য দেশের কাছ থেকে জরুরি অর্থায়নের আনুষ্ঠানিক আবেদন পায়নি। তবে আইএমএফ সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকার এবং আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।
আন্তর্জাতিক বাজারে আকস্মিক তেলের ব্যাপক দরপতন
Bonik Barta
ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১৭ ডলার কমে ৯৬ ডলারে নেমে এসেছে। অর্থাৎ ব্রেন্টের দাম কমেছে ১৫ শতাংশ। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমেডিয়েটের দাম প্রতি ব্যারেল ১৩ ডলার কমে গেছে। ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে আগামী ৫দিনের জন্য হামলার পরিকল্পনা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) তার ঘোষণার পর আকস্মিকভাবে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক দরপতন হয়েছে। এরই মধ্যে তেলের দাম গড়ে ১৩ শতাংশ কমে গেছে। খবর আল জাজিরা।
সামনে কঠিন সময়, তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে: স্থানীয় সরকার মন্ত্রী
Bonik Barta
তেল সংকট নিয়ে মন্ত্রী বলেন, যুদ্ধ লেগেছে, সেকারণে তেলের সরবরাহ কম। কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচিন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেব না। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামনে কঠিন সময়। যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেগুলো সয়ে নিয়ে আমাদের এগোতে হবে। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
বর্তমান জ্বালানি সংকট সত্তরের দশকের জোড়া আঘাতের চেয়েও গুরুতর
Bonik Barta
আইইএ প্রধান জানান, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এবং জ্বালানি স্থাপনাগুলোতে হামলার কারণে বিশ্ববাজারে দৈনিক তেলের সরবরাহ প্রায় ১১ মিলিয়ন (১ কোটি ১০ লাখ) ব্যারেল কমে গেছে।বিশ্ব বর্তমানে যে জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তা ১৯৭০-এর দশকের ভয়াবহ দুটি তেল সংকট এবং ২০২২ সালের ইউক্রেন যুদ্ধের সম্মিলিত প্রভাবকেও ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরল সোমবার (২৩ মার্চ) অস্ট্রেলিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। খবর আল জাজিরা।
হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ডোনাল্ড ট্রাম্পের
Bonik Barta
হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন তিনি।এর জবাবে গতকাল ভোরে ইরান সতর্ক করে জানিয়েছে, দেশটির কোনো জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসংশ্লিষ্ট জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও পানি অবকাঠামোয় পাল্টা হামলা চালানো হবে। স্থানীয় রাষ্ট্রীয় ও আধা-সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইরানি সামরিক মুখপাত্রের বরাত দিয়ে এ কথা জানানো হয়।
পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি খাতের সরবরাহ চেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি। বৈশ্বিক জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের এক-পঞ্চমাংশই এ পথ দিয়ে পরিবাহিত হয়। এ পথ দিয়ে জ্বালানি বাণিজ্য এখন এক প্রকার বন্ধ রয়েছে। আবার বিভিন্ন স্থাপনার ফলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি পরিবহনের বিকল্প পথগুলোও এখন কার্যকরভাবে ব্যবহার করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। ফলে বিশ্বের বৃহৎ জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলো উৎপাদন কমাতে বাধ্য হয়েছে।
Dollar gains as investors flee risk on escalating Middle East war
The Business Standard
The dollar rose today (23 March) as escalating retaliatory threats in the Middle East conflict curbed risk appetite and lifted demand for safe-haven assets. The Australian dollar, a liquid proxy for global sentiment, slid as equities sold off across Asia. Japan's top currency diplomat said his government is ready to take action to counter foreign-exchange volatility as the yen edged lower. Hopes for an off-ramp to hostilities dimmed over the weekend, with US President Donald Trump threatening to strike Iran's electricity grid and Tehran vowing to hit back at infrastructure of its neighbours. The head of the International Energy Agency (IEA) said the crisis is worse than the two oil shocks of the 1970s put together.
Indian rupee, bonds set to extend rough patch as Mideast war enters fourth week
The Financial Express
The Indian rupee and government bonds will remain under pressure from elevated oil prices and energy supply woes as the Middle East war enters its fourth week. The rupee , which slid past 93 per dollar in its worst week in over three years, is set to extend losses, though traders remain wary of central bank intervention as the currency has dropped about 3 per cent since the Iran war began. More than 2,000 people have been killed during the war that the US and Israel launched on February 28, which has upended markets and spiked energy costs. Attention is likely to remain firmly on oil prices this week, which rose to $112 per barrel on Friday, up over 50 per cent this month. The rupee is biased towards further losses, but given last week's sharp slide, the central bank may intervene to deter a buildup of speculative positions, a trader at a state-run bank said. Preliminary purchasing manager indexes will be in focus given investors’ interest in timely updates on activity amid the energy supply uncertainty, Goldman Sachs said in a note.