20-Apr-2025

Monday 21 April 2025

22-Apr-2025

মতিন স্পিনিংয়ের মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

Bonik Barta

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি। কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে মতিন স্পিনিংয়ের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৫ কোটি ৭০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ কোটি ২১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২ দশমিক ৩৫ গুণ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির আয় হয়েছে ৬৫০ কোটি ৩৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫৫৬ কোটি ৯২ লাখ টাকা। ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা।

Overdue payments down 30pc in three months

The Financial Express

Government payment backlog to privately-owned furnace oil-fired power plants declined to around Tk 70 billion, or by 30 per cent, from Tk 100 billion over the past three months since January, market insiders said. Less-than-expected electricity purchases by the state-run Bangladesh Power Development Board (BPDB) from high sulphur fuel oil- (HSFO) or furnace oil-based plants and the acceleration of payments by BPDB to clear the arrears played a key role in the fall in the long-pending payments, they said. "The government has significantly squeezed the purchase of electricity from HSFO-based plants over the past several months," President of the Bangladesh Independent Power Producers Association (BIPPA) David Hasanat told The Financial Express Sunday. This has fallen to nearly a meagre 20 per cent from around 50 per cent of overall electricity generation, he said." It is good to see that the government is managing well to ensure a smooth supply of electricity without buying significantly from HSFO-fired plants," Hasanat also said. It would be good for all if the government can continue this, he added. The government has ramped up electricity generation from coal- and gas-fired plants over the past several years to reduce the dependency on oil-fired ones, a senior BPDB official said.

স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ

Bonik Barta

আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে স্মারক স্বর্ণমুদ্রার দাম আবারো বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার প্রতিটি স্বর্ণমুদ্রার মূল্য ১৫ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি সর্বশেষ মূল্য বৃদ্ধি করে স্মারক স্বর্ণমুদ্রার মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেট মানের প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার ওজন ১০ গ্রাম এবং মুদ্রাগুলো বিশেষ ডিজাইনে তৈরি। এর আগে এসব মুদ্রা বিক্রি হতো ১ লাখ ৩৫ হাজার টাকায়। এছাড়া ফাইন সিলভার দিয়ে তৈরি স্মারক রৌপ্যমুদ্রার দামের বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

আমদানি বিলে যৌক্তিক ত্রুটি থাকলে মিলবে ছাড়

Bonik Barta

আমদানি মূল্য পরিশোধের নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে যৌক্তিক ত্রুটি থাকলে ত্রুটিপূর্ণ আমদানি বিলের বিপরীতে মূল্য পরিশোধের সুযোগ থাকবে। এতে বিদেশী সরবরাহকারীদের অর্থ পেতে আর বিলম্ব হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক সংশ্লিষ্ট ত্রুটি গ্রহণের বিষয়ে যৌক্তিক কারণ দর্শাতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে গতকাল এ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, আমদানিকারকদের সম্মতিতে যৌক্তিক ত্রুটিসম্পন্ন বিল গ্রহণ করতে পারবে ব্যাংকগুলো। সেই বিলের বিপরীতে পণ্যে কোনো পরিবর্তন না হলে অর্থ পরিশোধের সুযোগ থাকবে।

বিশ্ববাজারে কমলেও দেশে এখনো ঊর্ধ্বমুখী গমের দাম

Bonik Barta

রাশিয়া-ইউক্রেন সংকট কিছুটা স্থিতিশীলতায় ফেরার পর বিশ্ববাজারে গমের দাম আগের তুলনায় নিম্নমুখী হয়ে এসেছে। তবে দেশে এখনো আগের মতো ঊর্ধ্বমুখী দামে পণ্যটি বেচাকেনা হচ্ছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, দেশে সরকারি ও মুষ্টিমেয় কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান গম ব্যবসায় যুক্ত থাকায় কাঙ্ক্ষিত দাম সমন্বয় হচ্ছে না। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক মাস ধরে প্রায় একই দামে বেচাকেনা হলেও বিশ্ববাজারের পরিপ্রেক্ষিতে দামের আশানুরূপ সমন্বয় হয়নি। বর্তমানে রাশিয়াসহ পূর্ব ইউরোপ অথবা ভারত থেকে আমদানি হওয়া প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) গম বিক্রি হচ্ছে ১ হাজার ৩১০ থেকে ১ হাজার ৩১৫ টাকায়। এছাড়া কানাডা থেকে আমদানি হওয়া কিছুটা ভালোমানের গম লেনদেন হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪২০ টাকায়।

Forex reserves reach above $21b

The Financial Express

Bangladesh's foreign currency reserves have once again exceeded above the $21 billion mark after nearly one and a half months. The central bank said on Sunday, the country’s reserves stood at $21.38 billion on Apr 17, calculated under the IMF's Balance of Payments and International Investment Position Manual, known as BPM6 method. On the same date, the gross reserve – which includes different types of funds – was recorded at $26.73 billion, as per a bdnews24.com report. The last time the reserves crossed $21 billion was on Mar 6, when they stood at $21.40 billion under BPM6 and the gross reserve was $26.60 billion. However, later in March, following the payment of Asian Clearing Union (ACU) import bills, reserves again fell below the $20 billion mark. Bangladesh Bank maintains three types of reserve calculations. The first is the gross figure, which includes different types of funds. The second is in line with the IMF standard (BPM6), and the third is the usable or net reserve figure. The central bank does not publish the net reserve figures. A senior official at Bangladesh Bank said: “The inflow of remittance has increased, and export earnings are also rising. These two upward trends are contributing to the growth of reserves.”

কম মূল্যের মডেল ওয়াই উৎপাদন পেছাল টেসলা

Bonik Barta

বহুল প্রতীক্ষিত সাশ্রয়ী বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ‘মডেল ওয়াই’-এর উৎপাদন পিছিয়ে দিয়েছে টেসলা। ‘ই৪১’ কোডনেমে পরিচিত মডেলটির উৎপাদন চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) যুক্তরাষ্ট্রে শুরুর কথা ছিল। কিন্তু সে পরিকল্পনা তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) কিংবা আগামী বছরের শুরু পর্যন্ত পিছিয়ে গেছে। ২০২৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে গাড়িটির ২ লাখ ৫০ হাজার ইউনিট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে টেসলা। এদিকে গাড়ি বিক্রি ও বাজারে টেসলার শেয়ারদর কমে যাওয়ার মাঝে মডেল ওয়াইয়ের বিলম্ব নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। খবর ও ছবি রয়টার্স

সুদহার কমানো অব্যাহত রাখতে পারে ইসিবি

Bonik Barta

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আগামী মাসগুলোয় সুদহার কমানোর ধারাবাহিকতা বজায় রাখতে পারে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। এর পেছনে অনুঘটক হিসেবে কাজ করছে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা বৃদ্ধি ও ইউরোজোনের অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতা। পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের মধ্যে আরো ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত কমে সুদহার ১ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে। খবর ইউরো নিউজ। গত সপ্তাহের শেষে ডিপোজিট ফ্যাসিলিটি হার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ২ দশমিক ২৫ শতাংশ করেছে ইসিবি। এ নিয়ে গত এক বছরে সপ্তমবারের মতো সুদহার কমানো হয়েছে, যা ২০২৩ সালের জানুয়ারির পর সর্বনিম্ন। সিদ্ধান্তটি প্রত্যাশিত হলেও ইসিবির গভর্নিং কাউন্সিল ও প্রেসিডেন্ট ক্রিস্টিনা লাগার্দের বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে যে ভবিষ্যতে সুদহার আরো কমতে পারে।

মধ্যপ্রাচ্যে পর্যটন খাতে ৪ লাখ কর্মসংস্থানের পূর্বাভাস

Bonik Barta

চলতি বছর মধ্যপ্রাচ্যের ভ্রমণ ও পর্যটন খাতে নতুন চার লাখ কর্মসংস্থান সৃষ্টির পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি)। এ পূর্বাভাস বাস্তবায়ন হলে অঞ্চলটির খাতটিতে মোট কর্মসংস্থান পৌঁছতে পারে ৭৭ লাখে। খবর দ্য ন্যাশনাল। অক্সফোর্ড ইকোনমিকসের সহযোগিতায় সম্প্রতি প্রকাশিত ‘ইকোনমিক ইমপ্যাক্ট রিসার্চ’ গবেষণা প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে ডব্লিউটিটিসি। যেখানে বলা হচ্ছে, ২০২৪ সালে মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে কর্মসংস্থান ছিল ৭৩ লাখ। সে তুলনায় চলতি বছর কর্মসংস্থান ৫ দশমিক ২ শতাংশ বাড়তে পারে, যা কিনা কডিভ মহামারীর আগের বছর অর্থাৎ ২০১৯ সালের তুলনায় ১৬ দশমিক ৮ শতাংশ বেশি।

ছোট পরিসরে ফিড মিল স্থাপন করবে বিচ হ্যাচারি

Bonik Barta

খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত বিচ হ্যাচারি লিমিটেডের পর্ষদ ছোট পরিসরে একটি আধা-স্বয়ংক্রিয় ফিড মিল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, নিজস্ব ব্যবহারের জন্য এ ফিড মিল স্থাপন করবে বিচ হ্যাচারি। ফলে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিচ হ্যাচারির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩২ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ১৬ পয়সায়।

Govt to set up FTA lab to boost trade negotiation skills

The Financial Express

The government plans to set up an incubation lab on Free Trade Agreement (FTA) to facilitate effective negotiating before going for any bilateral trade deal. The lab, the first such initiative in the country, is expected to make available relevant materials for in-depth study on the issue, sources said. The lab will house FTA documents from various countries, trade journals and magazines, and provide access to the ASYCUDA system of the National Board of Revenue (NBR), among other resources. When contacted, a senior official at the commerce ministry said that the lab will enable the officials concerned to contribute effectively to protecting the country's interest during the FTA negotiations with other nations."The move is mainly to further strengthen our negotiation capacity," he said, adding that the government has already initiated moves to negotiate FTAs with different countries and regional trading blocs as part of a preparation for facing graduation challenges. At present, Bangladesh is in the process of holding such negotiations with two dozen countries, including Singapore, Japan, China, Indonesia, South Korea, Malaysia, and United Arab Emirates (UAE), according to an official at the FTA wing of the commerce ministry.

৭৮৫ কোটি টাকার সঞ্চিতি সংরক্ষণ করেছে বাংলাদেশ ফাইন্যান্স

Bonik Barta

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ৭৮৪ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকা সঞ্চিতি সংরক্ষণ করেছে। চলমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝেও আর্থিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ভবিষ্যৎ ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল হিসেবে কোম্পানিটি কোনো রেগুলেটরি ছাড় না নিয়েই সব ধরনের ঝুঁকিপূর্ণ ঋণ, লিজ ও বিনিয়োগের বিপরীতে পূর্ণাঙ্গ প্রভিশনিং সম্পন্ন করেছে। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বাংলাদেশ ফাইন্যান্সের অপ্রদত্ত ঋণ (এনপিএল) হার ১১ দশমিক ২০ থেকে কমে ৯ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে কোম্পানিটি প্রভিশন কভারেজ রেশিও ৭৮৬ দশমিক ৯৩ শতাংশে উন্নীত করেছে।

চীনের অ্যালুমিনিয়াম আমদানি হ্রাস

Bonik Barta

চীনে মার্চে অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্যের আমদানি বছর ভিত্তিতে ১০ দশমিক ৬ শতাংশ কমেছে। এ সময় মোট আমদানি নেমেছে ৩ লাখ ৪০ হাজার টনে। শুক্রবার চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এমন তথ্য প্রকাশ করেছে। খবর বিজনেস রেকর্ডার। সংস্থাটি আরো জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে চীনের মোট অ্যালুমিনিয়াম আমদানি দাঁড়িয়েছে ৯ লাখ ৫০ হাজার টনে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কম।

সমুদ্রপথে রাশিয়ার শস্য রফতানি কমেছে

Bonik Barta

রাশিয়া থেকে গত মাসে সমুদ্রপথে শস্য রফতানি কমেছে। শিল্পসংশ্লিষ্ট সূত্রের সরবরাহ করা শিপিং ডাটা থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর বিজনেস রেকর্ডার। শিপিং ডাটা অনুযায়ী, গত মাসে রাশিয়া থেকে সমুদ্রপথে শস্য রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮ শতাংশ কমেছে। এ সময় মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ টনে। বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশ রাশিয়া। দেশটি ২০২৪-২৫ বিপণন মৌসুমের শুরুর দিকে বৈশ্বিক বাজারে রেকর্ড শস্য রফতানি করেছিল। তবে ফেব্রুয়ারিতে রফতানি কোটা বেঁধে দিলে তা নিম্নমুখী হতে শুরু করে। চলতি মৌসুমের এখন পর্যন্ত সমুদ্রপথে মোট রফতানি চার কোটি টনের বেশি ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ কম।

রফতানি বাড়লেও যুক্তরাষ্ট্রে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ

Bonik Barta

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে। এদিকে এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দেশটির রফতানি। বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে একই সময়ে জ্বালানি তেলের মজুদ উল্লেখযোগ্যভাবে কমেছে। খবর রয়টার্স।ইআইএর তথ্যমতে, ১১ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে দেশটির অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ৫ লাখ ১৫ হাজার ব্যারেল বেড়ে দাঁড়িয়েছে ৪৪ কোটি ২৯ লাখ ব্যারেলে। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৫ লাখ ৭ হাজার ব্যারেল বৃদ্ধির। একই সময়ে যুক্তরাষ্ট্রের দৈনিক রফতানি ১৮ লাখ ব্যারেল বেড়ে ৫১ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা ২০২৩ সালের পর সর্বোচ্চ। তবে রফতানি বাড়লেও মজুদ কেন কমেনি তা ব্যাখ্যা করতে ইআইএ আলাদাভাবে একটি হিসাব দেখিয়েছে, যেখানে প্রতিদিন ৭ লাখ ২২ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের ঘাটতি ধরা হয়েছে।

আমদানি বন্ধ থাকায় সুলতানপুর ও হিলি বাজারে বেড়েছে রসুনের দাম

Bonik Barta

দেশের বাজারে এক-দুই সপ্তাহের ব্যবধানে রসুনের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। গতকাল সাতক্ষীরার সুলতানপুর ও দিনাজপুরের হিলি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। সুলতানপুর বড় বাজারের কয়েকটি মসলা বিক্রি আড়ত ও বিপণন প্রতিষ্ঠানে সরজমিনে দেখা যায়, দুই সপ্তাহের ব্যবধানে এখানে মসলাপণ্যটির দাম বেড়েছে কেজিতে ২৫-৩০ টাকা। ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এছাড়া দেশে উৎপাদিত রসুনের মৌসুমি মজুদও মূল্যবৃদ্ধির পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

ভারত থেকে দস্তা রফতানি বাড়ার সম্ভাবনা

Bonik Barta

বিশ্বের ইস্পাত, অটোমোবাইল ও ব্যাটারি প্রযুক্তি খাতে দস্তার চাহিদা বৃদ্ধির পূর্বাভাসের পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ ব্যবহারও বাড়ার আভাস মিলছে। এছাড়া চলমান শুল্কযুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ভারতীয় উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য সুযোগ হয়ে দাঁড়িয়েছে। ইস্পাত ও গাড়ি নির্মাণসহ বিভিন্ন খাতের বৈশ্বিক ক্রেতারা এখন ভারত থেকে দস্তা সংগ্রহের দিকে ঝুঁকছেন। তাই সামনের দিনগুলোয় ভারত থেকে ধাতবপণ্যটির রফতানি উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু বিজনেস লাইন। জানা গেছে, নাইরস্টার এনভি ও টেক রিসোর্সেসের মতো বিশ্বখ্যাত দস্তা উৎপাদনকারী কোম্পানিগুলো চলতি বছর তাদের উৎপাদন ২০-২৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। এছাড়া নিম্নমুখী উৎপাদন, খরচ ও শুল্ক বৃদ্ধি এবং কঠোর পরিবেশগত বিধিনিষেধের কারণে চীনের দস্তা রফতানি ব্যয়বহুল হয়ে উঠেছে। গত বছর দক্ষিণ কোরিয়ার অন্যতম বৃহৎ দস্তা উৎপাদনকারী কোম্পানি কোরিয়া জিঙ্কের শেষ প্রান্তিকে ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লোকসান হয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, এমন প্রেক্ষাপটে ইস্পাত, অটোমোবাইল, ব্যাটারি ও নির্মাণ খাতে ব্যবহৃত ধাতু দস্তার ক্ষেত্রে ভারত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ বিকল্প উৎস হিসেবে সামনে আসছে।

মার্কিন শুল্কের প্রভাব এড়াতে নতুন বাজার খুঁজছেন চীনা ব্যবসায়ীরা

Bonik Barta

অভ্যন্তরীণ ভোক্তা চাহিদা পুনরুদ্ধার না হওয়ায় গত কয়েক বছরে চীনের অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠেছে রফতানি খাত। কিন্তু রমরমা এ বাণিজ্যে বাগড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কজনিত বাণিজ্যযুদ্ধ। এতে দেশটির প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে বিকল্প বাজার খুঁজছেন চীনা উৎপাদকরা। একই সঙ্গে বিদেশে কারখানা খোলার মাধ্যমে স্থানীয় সরবরাহ চেইনে কাজ করার সুযোগ খুঁজছেন। ইউরো নিউজের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, রফতানি বাণিজ্য অব্যাহত রাখতে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত ট্রেড ফেয়ারকে বিশেষ গুরুত্ব দিচ্ছে চীন। এসব আয়োজনে চীনা প্রতিষ্ঠানগুলো পণ্য প্রদর্শন করে নতুন বিক্রি চ্যানেল তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের মতো ঐতিহ্যবাহী বাজারের বিকল্প খোঁজার চেষ্টা করছে।

China warns countries against striking trade deals with US at its expense

The Financial Express

China on Monday warned countries against striking a broader economic deal with the United States at its expense, ratcheting up its rhetoric in a spiralling trade war between the world's two biggest economies. Beijing will firmly oppose any party striking a deal at China's expense and "will take countermeasures in a resolute and reciprocal manner," its Commerce Ministry said. The ministry was responding to a Bloomberg report, citing sources familiar with the matter, that the Trump administration is preparing to pressure nations seeking tariff reductions or exemptions from the U.S. to curb trade with China, including imposing monetary sanctions. President Donald Trump paused the sweeping tariffs he announced on dozens of countries on April 2 except those on China, singling out the world's second largest economy for the biggest levies. In a series of moves, Washington has raised tariffs on Chinese imports to 145 per cent, prompting Beijing to slap retaliatory duties of 125 per cent on US goods. Last week, China signalled that its own across-the-board rates would not rise further. "The United States has abused tariffs on all trading partners under the banner of so-called 'equivalence', while also forcing all parties to start so-called 'reciprocal tariffs' negotiations with them," the ministry spokesperson said.

এয়ারলাইনস শিল্পে ৯/১১-এর মতো প্রভাব ফেলতে পারে শুল্ক

Bonik Barta

ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক বিশ্বব্যাপী এয়ারলাইনস খাতে যে প্রভাব ফেলতে যাচ্ছে, তা ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পর পর্যটন খাতে সৃষ্ট ধাক্কার কাছাকাছি হতে পারে। এ মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) প্রধান উইলি ওয়ালশ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এয়ারলাইনস কোম্পানিগুলো দ্রুত এ সংকটের সঙ্গে মানিয়ে নেবে।দুবাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত আইএটিএর বার্ষিক ওয়ার্ল্ড কার্গো সিম্পোজিয়ামের ফাঁকে সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ালশ বলেন, ‘যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তার প্রভাব সম্ভবত ৯/১১-এর পর যেমনটা দেখেছি তেমন। তখন ট্রান্সআটলান্টিক রুটে বড় রকমের ধাক্কা লেগেছিল, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বাজার কয়েক মাসের মধ্যেই আগের অবস্থায় ফিরে আসে।’

Importers can now waive discrepant bills to ADs on reasonable grounds

The Financial Express

The central bank has allowed banks to consider discrepant import bills, waived by importers under reasonable grounds, as eligible for payments, officials said. To bring flexibility in import trade, it has been decided that authorized dealer (AD) banks may consider discrepant import bills, waived by importers under reasonable grounds acceptable to ADs, as eligible for payments provided that such waivers will not result in material changes, according to a notification, issued by the Bangladesh Bank (BB) on Sunday. Earlier, banks could allow remittances against discrepant documents or documents received directly by the importers after the goods have been cleared from the customs authority, supported by bill of entry. "Banks should be alert so that the waivers will not result in material changes in the respective imports," a BB senior official told the FE while replying to a query. He also said the notification would lead import regulations to be global standard. "It will also help reduce import cost in respect of confirmation charges and interest on import loans," the central banker explained. The central bank also asked banks to conduct due diligence for the release of delivery orders against import documents received directly by importers.

Dhaka to seek zero-tariff for key exports to US

The Financial Express

Amid a pause on US reciprocal tariffs, Bangladesh is set to raise the issues of trade barriers to its products to the US market and request for duty-free and preferential access in talks with the American authorities on the sidelines of World Bank-IMF spring meetings in Washington. "Though more than 82% of the total tariff lines of the USA is 'zero tariff', it doesn't cover Bangladesh exports to the USA. In reality, Bangladesh's export to the US faces a weighted average tariff of 15.2%, which is among the highest," a commerce ministry brief, prepared for the meeting expected during 21-25 April meetings, points out. The average US tariff on knitwear items is 18.7% and the non-knitted item is 15.8%, it adds. In contrast, the ministry says, "The US imports face very low tariffs in Bangladesh, in FY 2023-2024 import weighted average tariff on US imports was only 1.62%."

FDI drops to $1.27b in 2024, lowest in five years

The Business Standard

Bangladesh experienced its lowest net foreign direct investment (FDI) inflow in the past five years in 2024, primarily due to political and economic instability. A sluggish inflow in the first half of the year, compounded by student-led mass uprising, the subsequent fall of the Awami League government in August, and a volatile forex situation throughout the year, contributed by experts to a 13.25% year-on-year decrease in net FDI in 2024. The Business Standard Google News Keep updated, follow The Business Standard's Google news channel According to central bank data, net FDI inflow amounted to $1.27 billion in 2024, significantly down from $1.46 billion a year ago. When asked why FDI declined in 2024, Mohammad Ali, managing director and chief executive officer of Pubali Bank, told TBS that foreign investors lacked confidence in the year due to the law and order situation of the country after the political changeover. He said, "We did not receive much foreign investment during the first six months of 2024. Then in July, following student-led mass protests, the government was overthrown in August and a new interim government took office.

২০২৪ সালে বাংলাদেশ থেকে ইউরোপে অভিবাসন যে কারণে ৫২ শতাংশ কমেছে

The Financial Express

২০২৪ সালে ইউরোপে বাংলাদেশি কর্মী পাঠানোর হার ৫২ শতাংশ কমেছে আগের বছরের তুলনায়। খাত সংশ্লিষ্টরা বলছেন, বলকান ও নন-শেনজেন দেশগুলোতে গিয়ে অনেকে কাজ ছেড়ে দিয়ে— অবৈধভাবে শেনজেনভুক্ত দেশে চলে যাচ্ছেন। এতে ইউরোপীয় নিয়োগদাতাদের মধ্যে বাংলাদেশি কর্মীদের নিয়ে অনাস্থা তৈরি হয়েছে। ইউরোপজুড়ে কর্মী চাহিদা বাড়লেও বিশেষ করে রোমানিয়া, পোল্যান্ড, মাল্টা, বসনিয়া, ক্রোয়েশিয়া ও আলবেনিয়ার নিয়োগকারীরা এখন বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী নন। অভিবাসন বিশ্লেষকদের মতে, দক্ষ শ্রমিকের ঘাটতি এবং ইউরোপমুখী অভিবাসীদের জন্য কঠোর ভিসা নীতির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ গত পাঁচ বছর ধরেই ইউরোপে বাংলাদেশের শ্রমবাজার ধীরে ধীরে বাড়ছিল। ২৩ জানুয়ারি বাংলাদেশের হেগ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায়, ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে যে— বাংলাদেশি কর্মীরা সে দেশের ওয়ার্ক পারমিট নিয়ে অন্য শেনজেন দেশে চলে যাচ্ছে। ফলে দেশটি বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট সাময়িক স্থগিত করার কথা ভাবছে।

পাওনা পরিশোধে দেরি, আগামী বছর সার সরবরাহে চুক্তি করবে না কাতারএনার্জি

The Business Standard

ডলার সংকটের কারণে সময়মতো আমদানি বিল পরিশোধ না করায় আগামী বছর ইউরিয়া সার সরবরাহে বাংলাদেশের সঙ্গে চুক্তি করবে না বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রায়ত্ত কোম্পানি 'কাতারএনার্জি মার্কেটিং'। বিষয়টি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেরিতে বিল পরিশোধের কারণে জি-টু-জি ভিত্তিতে বাংলাদেশে ইউরিয়া সরবরাহকারী অন্যান্য বিদেশি কোম্পানিও সময়মতো সার সরবরাহে অনীহা প্রকাশ করছে। কেউ কেউ বিলম্বের কারণে অতিরিক্ত সুদ আরোপ করছে বলেও অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে বিসিআইসি এবং তাদের অভিভাবক প্রতিষ্ঠান শিল্প মন্ত্রণালয়। গত ২০ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারকে শিল্প মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়। দেশের খাদ্য উৎপাদনের বড় অংশই নির্ভর করে বোরো মৌসুমের ওপর। এই সময়ে প্রায় ১২-১৩ লাখ টন ইউরিয়া সারের চাহিদা থাকে। ডলার সংকটে আমদানি বিঘ্নিত হলে বোরোর আবাদ ব্যাহত হয়ে খাদ্য নিরাপত্তায় ঝুঁকি তৈরি হতে পারে—এই আশঙ্কা থেকে সার আমদানির এলসি খোলা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দ্রুত বিল পরিশোধ নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে শিল্প মন্ত্রণালয়। বিসিআইসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. নুরুজ্জামান গত ৩ এপ্রিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, "সার আমদানির বিল পরিশোধে বিলম্ব হওয়ার কারণে কাতারএনার্জি আগামী বছর নতুন চুক্তি না করার কথা জানিয়েছে। আমরা তা মন্ত্রণালয়কে জানিয়েছি। অন্যান্য সরবরাহকারীদের উদ্বেগগুলোর কথাও তাদের জানানো হয়েছে।"

বড় বাজারে অস্থিরতা গতিহীন অপ্রচলিত বাজার

Bonik Barta

দেশের রফতানি আয়ের ৮৫ শতাংশের বেশি তৈরি পোশাক খাত থেকে আসে। সম্প্রতি আন্তর্জাতিক বাণিজ্য রাজনীতির কারণে বেড়েছে অস্থিরতা। বিশেষ করে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের কবলে পড়েছে বাংলাদেশসহ বৃহৎ পোশাক রফতানিকারক দেশগুলো। কভিড মহামারীর ধাক্কা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের উত্তাপের কারণে সৃষ্ট জটিলতায় কয়েক বছর ধরেই মন্থর বিশ্ব বাজার ব্যবস্থা। পোশাক রফতানির সবচেয়ে বড় দুই গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে অস্থিরতার কারণে বিকল্প বাজার খুঁজছে বাংলাদেশ। তবে তাতেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। জাপান ও ভারতের মতো অপ্রচলিত বাজারগুলোয় বাংলাদেশের রফতানি কিছুটা বাড়লেও গতি মন্থর। গত অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে এ বাজারে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ৬ শতাংশ বা ৩১৯ দশমিক ৬৬ মিলিয়ন ডলার।

বাংলাদেশে গ্যাসের সিস্টেম লস ভারতের তিন গুণ ও পাকিস্তানের দ্বিগুণ

Bonik Barta

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার প্রধান পাঁচটি শহরে পাঁচ বছর আগে গ্যাসের সিস্টেম লস (সঞ্চালন ও ডিস্ট্রিবিউশন) ছিল গড়ে ৮ দশমিক ৯৮ শতাংশ। মূলত পাইপলাইন লিকেজ, চুরি ও কারিগরি ত্রুটিজনিত কারণে এটি হতো। তাই গ্যাস খাতে আর্থিক ক্ষতি কমাতে এ পাঁচ শহরে ১ হাজার ৪৭০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করে পাকিস্তান সরকার। গ্যাস রক্ষণাবেক্ষণে বসানো হয় টাউন বর্ডার স্টেশন (টিবিএস)। এতে শহরগুলোয় গ্যাসের সিস্টেম লস ক্রমান্বয়ে ৫ দশমিক ১৫ শতাংশে নামিয়ে এনেছে। সামগ্রিক হিসাবে দেশটির গ্যাস খাতের সিস্টেম লস এখন ৫ শতাংশের কিছু বেশি। টিবিএস প্রযুক্তি পুরনো পাইপলাইনে লিকেজ চিহ্নিতকরণ, চুরি বন্ধ করা, ছোট এলাকায় লিকেজ মেরামত এবং গ্যাস সরবরাহের পরিমাণ শনাক্ত করতে বড় সহায়ক হিসেবে কাজ করেছে।

Foreign banks easing credit lines for BD lenders

The Financial Express

Foreign corresponding banks start easing line-of-credit tightening for their Bangladeshi counterparts as quick payment of overdue import bills following governance change pays off, officials and bankers say. Large international banks that typically act as correspondents for commercial banks here had squeezed limit of their lines of funds for the Bangladeshi banks from the outset of the financial year (FY) 2024-25 mainly because of overdue bill buildups coupled with unrest stemming from the latest mass uprising. And it put the country's commercial lenders in serious trouble in dealing with international trade, according to them. After changeover in state power following the July-August mass uprising, the leadership in the central bank changed with Dr Ahsan H. Mansur appointed its governor who gives utmost priority to clearing off the overdue import payments amounting to over $2.50 billion. Practically, the volume dropped to almost zero, riding on growing inflows of foreign currencies, the American greenback in particular, which prompted the overseas correspondent banks to change their line- of-credit policies regarding Bangladeshi banks.

Building BD as $1.0t economic powerhouse main target

The Financial Express

Bangladesh Nationalist Party cherishes a vision of transforming Bangladesh into a US$1.0-trillion economic powerhouse through serious liberalisation, deep financial reform and a youth-driven investment model, if in government next time.Amir Khosru Mahmud Chowdhury, a senior BNP leader and former commerce minister, sets forth the party's cardinal goals while election-timing and reform talks reverberate through the political arena on the cusp of transition from the interregnum following the August changeover and the economy struggles for a rebound from disruptions. "We're showing investors our policies-based on open markets and genuine liberalisation," Mr Chowdhury, a member of the standing committee or the highest policy-making body of the BNP, told the Financial Express in an exclusive interview recently at his office at Banani in Dhaka. "And they're (investors) responding. But they're holding back, waiting for an elected government." On the much-talked-about election timing, he says there is a consensus on election-related reforms and the Election Commission (EC) is ready. Also is there agreement on the need for credible, neutral elections.