বিআইএফসির দর বেড়েছে ২৮.৫৭%
Bonik Barta
সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ২ টাকা ৮০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬১ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৩০ টাকা ৪ পয়সায় ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বিআইএফসির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৬৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১২৬ টাকা ১১ পয়সায়।
টিসিবির কার্যক্রমে নাগরিক কমিটি সম্পৃক্ত করা হবে —বাণিজ্যমন্ত্রী
Bonik Barta
গতকাল সিলেট নগরের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘টিসিবি পণ্য সরবরাহ কেবল একটি বিতরণ প্রক্রিয়া নয়, এটি একটি জরুরি সেবা। এ সেবা যেন জনআকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ হয় এবং সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই পণ্য পায়, আমরা সেটি নিশ্চিত করব।’ এ লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক নাগরিক কমিটি করা হবে জানিয়ে তিনি বলেন, ‘স্বচ্ছতা রক্ষায় প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করে দেয়া হবে। তারা তদারকি করবেন যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।’
বাড়ছে ইরানের আকরিক লোহার উৎপাদন ও রফতানি সক্ষমতা
Bonik Barta
দেশটির প্রধান খনি কোম্পানিগুলো থেকে ঘনীভূত আকরিক লোহা উত্তোলন চলতি ইরানি বছরের প্রথম নয় মাসে ৯ শতাংশ বেড়েছে। একই সময় বড় দানার আকরিক লোহা উত্তোলন ও সরবরাহের সক্ষমতাও অনেক বেড়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ। ইরানীয় মাইনস অ্যান্ড মাইনিং ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যান্ড রিনোভেশন অর্গানাইজেশনের (ইমিড্রো) তথ্য অনুযায়ী, গত ২১ ডিসেম্বর পর্যন্ত নয় মাসে ঘনীভূত আকরিক লোহার উত্তোলন ৯ শতাংশ বেড়েছে। এ সময় উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ২ লাখ ৭০ হাজার টনে, যা আগের বছরের একই সময় ছিল ৩ কোটি ৬৯ লাখ টন। এছাড়া গোল গোহর মাইনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ও চাদরমালু মাইনিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালের মতো শীর্ষ ১০টি প্রতিষ্ঠান গত এক মাসেই ৪৫ লাখ ৫০ হাজার টন ঘনীভূত আকরিক লোহা উত্তোলন করেছে। এটি গত বছরের একই মাসের তুলনায় ১৪ শতাংশ বেশি।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বেড়েছে
Bonik Barta
গত অর্থবছরের প্রথম সাত মাসের তুলনায় চলতি ২০২৫-২৬ অর্থবছরের একই সময় মসলাজাত এ পণ্যের আমদানি বেড়েছে ৫৯২ টন। ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে ভালো চাহিদা থাকায় পণ্যটি আমদানি বাড়িয়েছেন তারা। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এ বন্দর দিয়ে মোট ১ হাজার ৮১৮ টন জিরা আমদানি হয়েছে, যার মূল্য ৭৮ কোটি ৪০ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১ হাজার ২২৬ টন, যার মূল্য ছিল ৫২ কোটি ৬ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী গত সাত মাসে পণ্যটির আমদানি বেড়েছে ৫৯২ টন।
ব্লক মার্কেটে ৯৫ কোটি টাকার লেনদেন
Bonik Barta
এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৫৭ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, ফাইন ফুডস, ন্যাশনাল ব্যাংক, পদ্মা অয়েল, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এমএল ডায়িং, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম। ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে গ্রামীণফোনের সবচেয়ে বেশি ১৪ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৫৬ টাকায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের ৯ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৪৭১ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৫ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ পদ্মা অয়েলের ৫ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭৮ টাকা ৯০ পয়সায়।
চীনের বাজারে ঘুরে দাঁড়িয়েছে আইফোন
Bonik Barta
চলতি মাসে প্রকাশিত সর্বশেষ আয়ের প্রতিবেদনে প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, গত প্রান্তিকে দেশটিতে কোম্পানির আয় আগের বছরের তুলনায় ৩৮ শতাংশ বেড়েছে। খবর ওয়্যার্ড। বাজার পর্যবেক্ষকদের মতে, এ প্রবৃদ্ধির মূল কারণ আইফোনের আকাশচুম্বী চাহিদা। ২০২৪-২৫ সালের শুরু পর্যন্ত টানা ১৮ মাস চীনে অ্যাপলের বিক্রি নিম্নমুখী ছিল। সেই ধাক্কা সামলে নতুন করে ঘুরে দাঁড়ানোকে অ্যাপলের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের সঙ্গে এক বৈঠকে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, চীনের বাজারে আইফোন আপগ্রেড বা পুরনো মডেল বদলে নতুন মডেল নেয়ার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে অ্যাপল। এছাড়া অন্যান্য অপারেটিং সিস্টেম (যেমন অ্যান্ড্রয়েড) ছেড়ে আইওএসে আসা গ্রাহকের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মালয়েশীয় পাম অয়েলের সাপ্তাহিক বাজার ঊর্ধ্বমুখী
Bonik Barta
যদিও গত শুক্রবার সাপ্তাহিক বাজারের শেষ দিনে পণ্যটির দাম সামান্য কমেছে। মূলত সয়াবিন তেলের বাজারে মন্দা ভাব এবং রফতানি চাহিদা কম থাকায় শেষ দিনে এ দরপতন দেখা দেয়। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মে মাসে সরবরাহ চুক্তিতে গত শুক্রবার পাম অয়েলের দাম টনপ্রতি ২৭ রিঙ্গিত বা দশমিক ৬৬ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৯০ রিঙ্গিতে (১ হাজার ৪৮ ডলার ৭২ সেন্ট)। তবে গত সপ্তাহের হিসাবে দাম সামগ্রিকভাবে দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। মুম্বাইভিত্তিক সানভিন গ্রুপের কমোডিটি রিসার্চ প্রধান অনিলকুমার বাগানি জানান, বর্তমানে বাজারের সব নজর ফেব্রুয়ারির রফতানি ও উৎপাদন তথ্যের ওপর। কার্গো জরিপকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ১-২০ ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়া থেকে পাম অয়েল রফতানি ৮ দশমিক ৯ থেকে ১২ দশমিক ৬ শতাংশ কমেছে। এ কারণে বাজারে কিছুটা প্রভাব পড়েছে।
আইসক্রিম ব্যবসা গুটিয়ে নিচ্ছে নেসলে, মনোযোগ কফি ও প্রাণিখাদ্যে
Bonik Barta
বিশ্বখ্যাত আইসক্রিম ব্র্যান্ড হ্যাগেন-ডাজস ও ড্রামস্টিকের মালিকানা ছেড়ে দিচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানিটি। বিশ্বের সবচেয়ে বড় খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি গত সপ্তাহে জানিয়েছে, কোম্পানির হাতে থাকা অবশিষ্ট আইসক্রিম ব্যবসা অংশীদার প্রতিষ্ঠান ফ্রোনেরির কাছে বিক্রি করতে চূড়ান্ত আলোচনা চলছে। প্রায় ১৩০ কোটি ডলার মূল্যের ব্যবসাটি আগামী বছরের মধ্যে যুক্তরাজ্যের ফ্রোনেরির কাছে হস্তান্তর করা হবে। নেস্প্রেসো ও কিটক্যাটের মতো জনপ্রিয় ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠান নেসলে এখন বিশাল ব্যবসায়িক পরিধি ছোট করে বিক্রয় বাড়ানোর দিকে নজর দিচ্ছে। প্রতিষ্ঠানের নতুন সিইও ফিলিপ নাভরাতিল এ সংস্কার প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। বার্ষিক আয়ের প্রতিবেদনে নেসলে জানিয়েছে, ভবিষ্যতে কোম্পানিটি মূলত কফি, পোষা প্রাণীর খাবার ও পুষ্টিজাত পণ্যের ব্যবসায় বেশি গুরুত্ব দেবে। বিবৃতিতে নেসলের প্রধান নির্বাহী ফিলিপ নাভরাতিল বলেন, ‘আমাদের শক্তিশালী ব্র্যান্ডগুলোর ওপর ভিত্তি করে পুরো ব্যবসাকে চারটি প্রধান খাতে সাজানো হচ্ছে।
পাঁচ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা জরিমানা
Bonik Barta
এ বছরের জানুয়ারিতে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আদেশ জারি হওয়ার ৩০ দিনের মধ্যে জরিমানা অর্থ বিএসইসির অনুকূলে জমা দিতে বলা হয়েছে। বিএসইসির তথ্যানুসারে, ২০২৪ সালের ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সময়ে ফাইন ফুডসের শেয়ার লেনদেন-সংক্রান্ত বিষয়ে একটি তদন্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ২০২৪ সালের ২৮ অক্টোবর ফাইন ফুডসের শেয়ারের সমাপনী দর ছিল ১৫৫ টাকা ৮০ পয়সা। একই বছরের ২৪ ডিসেম্বর শেয়ারটির দর বেড়ে ২১৮ টাকা ৬০ পয়সায় দাঁড়ায়। ডিএসইর তদন্তে কোম্পানিটির শেয়ারদর নিয়ে কারসাজির বিষয়টি উঠে আসে। ডিএসইর পক্ষ থেকে তদন্ত শেষে বিএসইসির কাছে প্রতিবেদন জমা দেয়া হয়। এ প্রতিবেদনের ভিত্তিতে শুনানি শেষে শেয়ার কারসাজিতে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেছে কমিশন।
বিশ্বব্যাপী শস্য উৎপাদন কমার পূর্বাভাস দিয়েছে আইজিসি
Bonik Barta
সংস্থাটি জানিয়েছে, ২০২৫-২৬ বিপণন বর্ষে শস্যের উৎপাদন আগের পূর্বাভাসের তুলনায় কিছুটা কমতে পারে। তবে উৎপাদন সামান্য কমলেও তা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম। আইজিসির গত বৃহস্পতিবার প্রকাশিত ‘গ্রেইন মার্কেট রিপোর্ট’ অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী মোট শস্য উৎপাদন দাঁড়াতে পারে ২৪৬ কোটি টনে, যা গত মাসের পূর্বাভাসের তুলনায় এক কোটি টন কম। মূলত যবের ফলন নিয়ে নতুন করে সংশোধিত হিসাব তৈরির কারণে মোট উৎপাদনের এ লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হয়েছে।
দুই বছরের মধ্যে সর্বনিম্ন জাপানের ভোক্তা মূল্যস্ফীতি
Bonik Barta
শুক্রবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে দেশটির ভোক্তা মূল্যসূচক ছিল ২ শতাংশ। মূলত পেট্রল বা জ্বালানির ওপর থেকে অস্থায়ী কর সরিয়ে নেয়ার কারণে পণ্যমূল্য বৃদ্ধির গতি কমেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে টানা দুই বছর জাপানে ভোক্তা মূল্যস্ফীতির হার এর চেয়ে বেশি ছিল। খবর নিক্কেই এশিয়া। জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পচনশীল খাদ্যপণ্য বাদে দেশটিতে ভোক্তা মূল্যবৃদ্ধির হার ডিসেম্বরের ২ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২ শতাংশে দাঁড়িয়েছে। অথচ চালসহ অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় গত বছর গড় মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ১ শতাংশ। জানুয়ারিতে এ মূল্যস্ফীতি কমে আসায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক এখন সুদের হার বাড়াবে কিনা তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।
BD-US reciprocal tariff deal’s status unclear
The Financial Express
A landmark ruling by the US Supreme Court torpedoing Trump tariffs effectively upsets Bangladesh's trade arrangements with the United States, prompting calls for a cautious reassessment of the recently signed bilateral deal. The media-highlighted "blow" to President Donald Trump's tariff regime -- which threw world trade order into a vortex -- comes close on the heels of Bangladesh electing a new government. Business community has been requesting it to go for a review and renegotiation of the trade deal signed by the immediate-past interim government. Business leaders and economists told The Financial Express Saturday that the verdict has effectively altered the legal foundation of the reciprocal tariff regime on which much of the Bangladesh-US agreement was based.
150 mmcfd gas supply disruption likely
The Financial Express
A key floating liquefied natural gas (LNG) terminal operated by US-based Excelerate Energy will suspend regasified fuel supply for 48 hours from February 23 to February 25 to carry out urgent maintenance after a technical fault developed in one of its core systems. The shutdown of the floating storage and regasification unit (FSRU), moored off the coast of Moheshkhali, is expected to disrupt around 150 mmcfd (million cubic feet per day) of gas supply to the national grid during the closure period. It may add pressure to the energy system, which is already facing shortages at a time when the holy month of Ramadan continues. A source at the Energy and Mineral Resources Division on Saturday said the terminal required repairs following what was described as a "rope-related technical difficulty", detected during a previous maintenance inspection by the company.
বিনিয়োগে আস্থা ফেরাতে প্রয়োজন কাঠামোগত সংস্কার
Bonik Barta
নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বিনিয়োগে আস্থা ফেরাতে এখন দরকার অর্থনৈতিক সংস্কার। নতুন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এজন্য অর্থনীতির কাঠামোগত সংস্কার দরকার। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত সরকারের প্রতি এমন আহ্বান জানিয়েছে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)। বিল্ডের চেয়ারপারসন আবুল কাসেম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতির এ নতুন যাত্রার প্রাক্কালে টেকসই প্রবৃদ্ধি ও বেসরকারি খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রয়োজন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, স্থিতিশীল বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা নিশ্চিতকরণ ও ব্যাংক খাতের তারল্য পরিস্থিতির উন্নতি ঘটানো। কারণ, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং শিল্প উৎপাদনশীলতা বজায় রাখার জন্য স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশই প্রধান পূর্বশর্ত।’
বিশ্ববাজারে নিম্নমুখী তামার বাজারদর
Bonik Barta
গত শুক্রবার ফিউচার মার্কেটে পণ্যটির দাম প্রতি পাউন্ড ৫ ডলার ৭৫ সেন্টের নিচে নেমে এসেছে। এ নিয়ে টানা চার সপ্তাহ পণ্যটির দাম কমল। মূলত বিশ্বজুড়ে তামার মজুদ বৃদ্ধি এবং শিল্প খাতে চাহিদা কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ। লন্ডন মেটাল এক্সচেঞ্জ (এলএমই) অনুমোদিত গুদামগুলোয় টানা ২৬ দিনের মতো তামার মজুদ বেড়েছে। এটি ১১ মাসের মধ্যে সর্বোচ্চ মজুদ। এছাড়া সাংহাই, লন্ডন ও নিউইয়র্কের বাজারগুলোয় সম্মিলিত মজুদের পরিমাণ বর্তমানে ১০ লাখ টন ছাড়িয়েছে। ২০০৩ সালের পর এর আগে কখনো এত বিশাল পরিমাণ মজুদ দেখা যায়নি।
এশিয়ায় কয়লার বাজার স্থিতিশীল হওয়ার আভাস
Bonik Barta
মূলত চীনে কয়লা কেনার আগ্রহ কমে যাওয়া এবং ভারতে চাহিদার ভারসাম্যের কারণে এ সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বছরের শুরুতে দাম বাড়লেও প্রান্তিকের শেষ দিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। খবর হেলেনিক শিপিং নিউজ। জানুয়ারির শুরুতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টি ও ঘূর্ণিঝড় ‘কোজি’ আঘাত হানে। এর প্রভাবে কয়লা খনিগুলোয় জলাবদ্ধতা তৈরি হয়। এতে ডালরিম্পল বে কোল টার্মিনালসহ বিভিন্ন বন্দরে জাহাজীকরণ ও লজিস্টিক সেবা বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে স্ট্যানমোর ও ফিটজরয়ের মতো বড় খনি কোম্পানিগুলো ফোর্স ম্যাজিউর বা অনিবার্য কারণে পণ্য দিতে না পারার ঘোষণা করেছে। এর মানে হলো, অনিবার্য কারণে তারা আপাতত চুক্তিমতো পণ্য দিতে পারবে না। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কুইন্সল্যান্ডের মরনবাহ বিমানবন্দরে জানুয়ারিতে ২২৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। ২০১২ সালের পর এ এলাকায় এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত।
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নতুন মানচিত্র: শুল্কের আওতায় কোন পণ্য ও দেশ
Bonik Barta
মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে আমদানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ নতুন শুল্ক কার্যকর করেছেন। আদালতের রায়ে তার আগের নেয়া অনেকগুলো কঠোর শুল্ক পদক্ষেপ অবৈধ ঘোষিত হলেও, প্রেসিডেন্ট দমে না গিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত শনিবার থেকে কার্যকর হওয়া এই নতুন শুল্ক নীতিতে দেখা যাচ্ছে, ট্রাম্প তার প্রাথমিক ঘোষণার চেয়েও উচ্চহারে কর বসিয়েছেন। মূলত ১৯৭৪ সালের বাণিজ্য আইনের '১২২ ধারা' ব্যবহার করে তিনি এই পদক্ষেপ নিয়েছেন, যা আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট এভাবে ব্যবহার করেননি। এই আইনের অধীনে তিনি সর্বোচ্চ ১৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারেন এবং তা ১৫০ দিন পর্যন্ত কার্যকর রাখতে পারেন, যদি না মার্কিন কংগ্রেস এর মেয়াদ বৃদ্ধি করে। খবর নিউ ইয়র্ক টাইমস।
উত্তরা ইপিজেডে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে তিয়ানফোর্ড বাংলাদেশ
Bonik Barta
উত্তরা ইপিজেডে পোশাক কারখানা স্থাপনের লক্ষে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে লিজ চুক্তি স্বাক্ষর করেছে হংকংভিত্তিক তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি ১৯ দশমিক ৫৯ মিলিয়ন বা ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। এর মাধ্যমে ৩ হাজার ২৫৪টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে আজ চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং বিনিয়োগকারী কোম্পানির পক্ষে তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেডের মনোনীত পরিচালক জি ঝেনিউ চুক্তিতে স্বাক্ষর করেন।
আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী
The Business Standard
আগামী জাতীয় বাজেটে সরকারের নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর প্রতিফলন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এর মাধ্যমে প্রথম অর্থবছর থেকেই প্রশাসনের নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ইচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থমন্ত্রী নীতিনির্ধারকদের এমনভাবে বাজেট প্রস্তুতি নিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর অগ্রগতির বিষয়টি স্পষ্টভাবে ফুটে ওঠে। গতকাল সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে মন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, আমীর খসরু জোর দিয়ে বলেন, আগামী জুনে পেশ হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে যেন বিএনপির নির্বাচনি ইশতেহারের সুস্পষ্ট প্রতিফলন থাকে।
রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে নাবিল গ্রুপের বিশেষ মূল্যছাড়
Bonik Barta
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ভোক্তাদের স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নাবিল গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় ব্র্যান্ড ফুডেলার ১৩০০ টাকার পণ্যের বান্ডেল অফার মাত্র ১০০০ টাকায় বাজারজাত করছে, যা পুরো রমজান মাসজুড়ে চলমান থাকবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ‘রমজান সংযম, সহমর্মিতা ও দায়িত্ববোধের মাস। এ সময়ে অনেক প্রতিষ্ঠান পণ্যের দাম বৃদ্ধি করলেও আমরা ভোক্তাদের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ ছাড়মূল্যে পণ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য শুধু ব্যবসায়িক সাফল্য নয়, বরং সামাজিক দায়বদ্ধতা পালন এবং সাধারণ মানুষের পাশে থাকা।'
শাটডাউন ও ব্যয় হ্রাসের ধাক্কায় যুক্তরাষ্ট্রের জিডিপি কমে ১.৪%
Bonik Barta
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জিডিপি বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ, যা তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) ৪ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সামগ্রিকভাবে ২০২৫ সালে মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২ শতাংশ, যা এর আগের বছরের ২ দশমিক ৩ শতাংশের তুলনায় কম। খবর এফটি। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা ও গ্রাহক চাহিদার সংকোচন বিশ্বের বৃহত্তম এ অর্থনীতির গতি কমিয়ে দিয়েছে।