20-Feb-2026

Saturday 21 February 2026

22-Feb-2026

ওপেনএআইতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

Bonik Barta

এ পদক্ষেপ মূলত এআই খাতের বিশ্ববাজারে নিজেদের আধিপত্য আরো সুদৃঢ় করতে নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই বর্তমানে বিশ্ববাজার থেকে ১ হাজার কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহের চেষ্টা করছে। এনভিডিয়ার এ বিশাল বিনিয়োগ সেই তহবিল সংগ্রহেরই একটি বড় অংশ। এ প্রক্রিয়া সফল হলে ওপেনএআইয়ের বাজারমূল্য বেড়ে দাঁড়াবে প্রায় ৮৩ হাজার কোটি ডলারে। বেসরকারি পর্যায়ে পুঁজি সংগ্রহের ইতিহাসে এটি অন্যতম বড় একটি ঘটনা হতে যাচ্ছে।

চাহিদা বাড়াতে সাইবারট্রাকের দাম কমাল টেসলা

Bonik Barta

একই সঙ্গে প্রতিষ্ঠানটির সবচেয়ে দামি সংস্করণ ‘সাইবারবিস্ট’-এর দামও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। মূলত বাজারে বিক্রি কমে যাওয়ায় ক্রেতা আকর্ষণ করতেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। সম্প্রতি টেসলা জানায়, নতুন ডুয়াল-মোটর অল-হুইল-ড্রাইভ সাইবারট্রাকের দাম নির্ধারণ হয়েছে ৫৯ হাজার ৯৯০ মার্কিন ডলার। এটি এখন পর্যন্ত বাজারে টেসলার সবচেয়ে সাশ্রয়ী সাইবারট্রাক। অন্যদিকে সাইবারবিস্ট মডেলের দাম কমিয়ে ৯৯ হাজার ৯৯০ ডলার করা হয়েছে, যা আগে ছিল ১ লাখ ১৪ হাজার ৯৯০ ডলার।

দরবৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ব্যাংক

Bonik Barta

সপ্তাহ শেষে ব্যাংকটির দর দাঁড়িয়েছে ৫ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৪ টাকা ১০ পয়সা। এতে ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ১৫ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩ টাকা ৩৮ পয়সায়।

প্রবাসী আয়ের মাত্র ১ শতাংশ যায় রংপুর বিভাগে

Bonik Barta

গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে উল্লম্ফন দেখা গেছে রেমিট্যান্স প্রবাহে। বৈধ পথে আসা প্রবাসী আয়ের ওপর ভিত্তি করে দেশে বৈদেশিক মুদ্রার বাজার ও রিজার্ভ কিছুটা স্থিতিশীলও হয়েছে। তবে অঞ্চলভিত্তিক রেমিট্যান্স প্রবাহে বড় ব্যবধান রয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশে বৈধ পথে আসা প্রবাসী আয়ের মাত্র ১ শতাংশ যায় রংপুর বিভাগে। জেলাভিত্তিক হিসাবেও সবচেয়ে কম রেমিট্যান্স প্রবাহ হয় এ বিভাগেরই জেলা পঞ্চগড়ে। বিপরীতে প্রবাসী আয়ের অর্ধেকই প্রবাহিত হয় ঢাকা বিভাগে। বাকি অর্ধেকের প্রায় দুই-তৃতীয়াংশ যায় চট্টগ্রাম বিভাগে।

ছয় মাসের সর্বোচ্চের কাছাকাছি জ্বালানি তেলের দাম

Bonik Barta

সরবরাহ সংকটের আশঙ্কায় বাজার উত্তপ্ত থাকলেও গতকাল জ্বালানি পণ্যটির দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে সাপ্তাহিক হিসাবে গত সপ্তাহে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। খবর রয়টার্স। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ব্যারেলে ১৯ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ৭১ ডলার ৪৭ সেন্টে নেমে এসেছে। অন্যদিকে এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলে ১৩ সেন্ট বা দশমিক ২ শতাংশ কমে ৬৬ ডলার ৩০ সেন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহজুড়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। এ সময়ে ব্রেন্টের দাম ৫ দশমিক ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

স্কয়ার ফার্মার ২০৮ কোটি টাকার শেয়ার লেনদেন

Bonik Barta

সে হিসাবে দৈনিক গড় লেনদেন হয়েছে ৪১ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ টাকা ৩২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬২ টাকা ৪১ পয়সায়।

এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা

Bonik Barta

গতকাল লেনদেন শেষে এশিয়ার বেশির ভাগ প্রধান সূচক নিম্নমুখী ছিল। তবে একই সময়ে প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠায় বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। অনিশ্চয়তার এই সময়ে অনেকে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। খবর রয়টার্স ও এপি। গতকাল জাপানের টোকিও শেয়ারবাজারে নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ১ শতাংশ কমেছে। ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দরপতনই এ পতনের মূল কারণ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাইভেট ক্রেডিট প্রতিষ্ঠান ব্লু আউল ক্যাপিটাল একটি তহবিল থেকে সম্পদ বিক্রি এবং প্রান্তিকভিত্তিক অর্থ উত্তোলন স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিলে বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এতে বেসরকারি ইক্যুইটি ও ঋণ খাতে তারল্য সংকটের আশঙ্কা জোরালো হয়।

বিরল খনিজে চীনা প্রভাব এড়াতে পশ্চিমের দরকার নিজস্ব বাজারদর?

Bonik Barta

চীনে ১৯৯৮ সালের একটি আইন অনুযায়ী, দেশটির সরকারের অনুমোদন ছাড়া খনিজের দাম প্রকাশ অবৈধ। এতে চীনের বাজার সূচকগুলো সবসময়ই জাতীয় স্বার্থ ও রাজনীতির ওপর ভিত্তি করে তৈরি হয়। পশ্চিম যখন বিরল খনিজের নিজস্ব সরবরাহ চেইন গড়ার চেষ্টা করছে, তখন চীন রফতানি কমিয়ে দিয়ে বা হঠাৎ দাম কমিয়ে দিয়ে এ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার ক্ষমতা রাখেবর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি, বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) ও উন্নত প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির মূল চালিকাশক্তি হলো বিরল খনিজ। দীর্ঘদিন ধরে এ ধরনের খনিজের বৈশ্বিক সরবরাহ চেইনে চীনের একক আধিপত্য পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে শুধু খনি থেকে খনিজের উত্তোলন বাড়ালেই এ সমস্যার সমাধান হবে না। চীনের চোকহোল্ড বা শ্বাসরোধকারী নিয়ন্ত্রণ থেকে বাঁচতে পশ্চিমা দেশগুলোর প্রয়োজন নিজস্ব মূল্য নির্ধারণ ব্যবস্থা বা বাজারদর।

বিশ্ববাজারে ইউয়ানের ব্যবহার বাড়াতে চীনের নতুন উদ্যোগ

Bonik Barta

বেইজিংয়ের এ কৌশলী পদক্ষেপকে বিশ্লেষকরা কেবল অর্থনৈতিক নয়, বরং একটি বড় ধরনের ভূরাজনৈতিক চাল হিসেবে দেখছেন। তাদের মতে, চীনের মূল লক্ষ্য হলো বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় নিজেদের ক্ষমতা বাড়ানো এবং পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকে নিজেদের অর্থনীতিকে সুরক্ষিত রাখা। খবর আনাদোলু এজেন্সি। সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক সাময়িকী ‘কিউশি’-তে প্রকাশিত এক নিবন্ধে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং একটি শক্তিশালী মুদ্রা ও আধুনিক আর্থিক ব্যবস্থাকে জাতীয় শক্তির অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন।

চার কার্যদিবসে সূচক কমেছে প্রায় ১৩৫ পয়েন্ট

Bonik Barta

এদিন প্রায় ২০১ পয়েন্ট বেড়েছিল সূচক। তবে এরপর টানা চার কার্যদিবসে সূচক নিম্নমুখী ছিল। এ সময়ে সূচক ১৩৪ দশমিক ৭৩ পয়েন্ট কমেছে। সব মিলিয়ে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ২২ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৪ দশমিক ৫১ শতাংশ। বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ৬৫ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৪০০ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩৮ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৫৯ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে সামান্য কমে ১ হাজার ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৯৭ পয়েন্ট।