22-Feb-2026

Monday 23 February 2026

24-Feb-2026

মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর শুল্ক বৃদ্ধি মানবে না ইইউ

Bonik Barta

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বৈশ্বিক শুল্কনীতি বাতিল করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এর পর তিনি নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়ায় ইউরোপিয়ান কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, গত বছর হওয়া ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্ত মানতেই হবে। খবর রয়টার্স। ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের পক্ষে বাণিজ্য নীতি নিয়ে আলোচনা করে ইউরোপিয়ান কমিশন। সংস্থাটি বলছে, সুপ্রিম কোর্টের রায়ের পর যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে যাচ্ছে, বিষয়টি সম্পর্কে ওয়াশিংটনকে স্পষ্টভাবে জানাতে হবে।

শিল্পধাতুতে ঊর্ধ্বমুখী প্রবণতা, জ্বালানি তেলে নিম্নমুখিতার পূর্বাভাস

Bonik Barta

ডয়চে ব্যাংকের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, বছরটিতে তামা ও অ্যালুমিনিয়ামের মতো শিল্পধাতুর বাজার ঊর্ধ্বমুখী থাকলেও জ্বালানি তেলের বাজারে বড় ধরনের নিম্নমুখিতা দেখা দিতে পারে। খবর হেলেনিক শিপিং নিউজ। ডয়চে ব্যাংক রিসার্চের ‘কমোডিটিজ আউটলুক ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রনীতি এবং বিভিন্ন দেশে বাড়তে থাকা সম্পদ জাতীয়তাবাদের (রিসোর্স ন্যাশনালিজম) কারণে বিশ্ববাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা বড় সংকটে পড়তে পারে। তবে বৈশ্বিক এ অস্থিরতার মধ্যেও সবচেয়ে বড় চালিকাশক্তি হিসেবে থাকবে চীন। দেশটি বর্তমানে ‘ইয়ার অব দ্য ফায়ার হর্স’-এ প্রবেশ করছে। এ সময়ে চীনের শিল্প উৎপাদন এবং নীতিগত পরিবর্তনের ওপরই বিশ্ববাজারের সরবরাহ ও চাহিদা অনেকাংশে নির্ভর করবে।

চলতি অর্থবছরে ৫ বিলিয়ন ছাড়াল ডলার ক্রয়

Bonik Barta

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ৫ বিলিয়নের বেশি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ গতকাল আটটি ব্যাংকের কাছ থেকে কেনা হয়েছে ১২ কোটি ৩০ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংক এর আগে গত ১০ ফেব্রুয়ারি ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার ক্রয় করে। এছাড়া ৯ ফেব্রুয়ারি ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ, ৫ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৯ কোটি ৬৫ লাখ, ৪ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ এবং ২ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। সব মিলিয়ে চলতি ফেব্রুয়ারিতে এখন পর্যন্ত কেনা হয়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলার। এছাড়া চলতি (২০২৫-২৬) অর্থবছর মোট ৫ দশমিক ৩৮ বিলিয়ন বা ৫৩৮ কোটি ১৫ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রকৌশল, সিমেন্ট ও ওষুধ খাতের শেয়ারদরে নিম্নমুখিতা

Bonik Barta

পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনও বেড়েছে সামান্য। তবে এদিন প্রকৌশল, সিমেন্ট এবং ওষুধ ও রসায়ন খাতসহ আরো সাতটি খাতের শেয়ারদরে নিম্নমুখিতা দেখা গেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৬৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৯৮ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন সামান্য কমে ১ হাজার ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

স্পট মার্কেটে যাচ্ছে আরএকে সিরামিকস

Bonik Barta

এ সময় কোম্পানিটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরে রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে ২৫ ফেব্রুয়ারি কোম্পানিটির লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সায়।

লেনদেনের শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

Bonik Barta

এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, গতকাল অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৩ লাখ ৭৭ হাজার ৬০২টি শেয়ার ৬ হাজার ১২৪ বার হাতবদল হয়েছে। এদিন শেয়ারটির দর ১৫৬ টাকা ৩০ থেকে ১৭০ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১৫৯ টাকা ৯০ পয়সায়।

পোশাক কারখানা স্থাপনে ২ কোটি ডলার বিনিয়োগ করবে হংকংয়ের তিয়ানফোর্ড

Bonik Barta

এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। কারখানাটি চালু হলে এখানে ৩ হাজার ২৫৪ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।ঢাকার বেপজা কমপ্লেক্সে গতকাল এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইলের পরিচালক জি ঝেনিউ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।

রেকর্ড ১০ কোটি ২০ লাখ পর্যটক পেল ফ্রান্স

Bonik Barta

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে রেকর্ড ১০ কোটি ২০ লাখ পর্যটককে স্বাগত জানিয়েছে দেশটি। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমসের কল্যাণে ফ্রান্সে বিদেশী পর্যটকের সংখ্যা ১০ কোটির মাইলফলক স্পর্শ করে। তবে পর্যটকদের উপচে পড়া ভিড় অর্থনৈতিক সুফল বয়ে আনলেও জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। ফ্রান্সের অর্থনীতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত সপ্তাহে জানানো হয়, গত বছর দেশটিতে রেকর্ড ১০ কোটি ২০ লাখ আন্তর্জাতিক পর্যটকের সমাগম হয়েছে। দেশটিতে আসা বিদেশী পর্যটকদের দুই-তৃতীয়াংশই (৭৬ শতাংশ) ছিল ইউরোপের বাসিন্দা। ২০২৪ সালের তুলনায় গত বছর হোটেল ও অন্যান্য বাণিজ্যিক আবাসন কেন্দ্রগুলোয় পর্যটকদের রাত্রিযাপনের হার বেড়েছে ৭ দশমিক ৫ শতাংশ। পর্যটকদের এ উপচে পড়া ভিড় থেকে ২০২৫ সালে ফ্রান্সের পর্যটন খাতে রেকর্ড ৭ হাজার ৭৫০ কোটি ইউরো আয় হয়েছে।

রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে গ্রিসের দিকে ঝুঁকছে ইউরোপ

Bonik Barta

দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী এলাকা আলেকজান্দ্রুপোলিস এখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিকল্প জ্বালানি সরবরাহের কেন্দ্রে পরিণত হয়েছে। নতুন এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) অবকাঠামোর মাধ্যমে এ পরিবর্তন আনা হচ্ছে। খবর ইউরো নিউজ। জ্বালানি খাতের সাম্প্রতিক তথ্যানুযায়ী, গ্রিসের আলেকজান্দ্রুপোলিস শহর এখন এ কৌশলগত পরিবর্তনের মূল কেন্দ্র। এখানে এমনসব অবকাঠামো তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা গ্যাস মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোয় পৌঁছবে। আগে এসব দেশ পুরোপুরি রুশ পাইপলাইনের ওপর নির্ভরশীল ছিল।

ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা

Bonik Barta

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২০২৪-২৫ অর্থবছরে ফ্যামিলি কার্ডে ও খোলা ট্রাক কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চিনি, সয়াবিন তেল ও ডাল বিক্রি করে প্রায় এক হাজার ৪১২ কোটি টাকার ঘাটতির সম্মুখীন হয়েছে। এই ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড়ের অনুরোধ জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।রোববার (২২ ফেব্রুয়ারি) পাঠানো এক চিঠিতে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে টিসিবি পণ্যের আমদানি ব্যয়, স্থানীয়ভাবে কেনা পণ্যের দাম ও বিক্রয়মূল্য যথাযথভাবে নিরীক্ষা করা হয়েছে। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী টিসিবি যে ভর্তুকি চেয়েছে তা যথাযথ।

BB cuts down-payment requirement to 1.0pc

The Financial Express

Current 2.0-percent mandatory down payment to get default loans regularized has been halved in a latest government measure to stem non-performing loan (NPL) buildup in Bangladesh's banking sector. Bangladesh Bank (BB) Sunday issued a notification to this effect further easing the loan-rescheduling facility for the struggling borrowers under the policy supports. The banking regulation and policy department of the central bank sent in the instructions to the commercial banks, directing them to allow half of the 2.0 per cent of the outstanding loans as down payment. And the remaining portion of the down payment may be collected within the next six months.

Gold prices rise again, 22-carat hits Tk 261,040 per bhori

The Financial Express

Gold prices have been raised again in the domestic market, with the rate of 22-carat gold increasing by Tk 2,216 per bhori (11.664 grams), pushing the new price to Tk 261,040 per bhori. The price hike follows an increase in the cost of pure gold in the local market. The new rates will come into effect from 10:00 am on Monday (February 23), according to the Bangladesh Jewellers Association (BAJUS). The decision was taken at a meeting of the BAJUS Standing Committee on Pricing and Price Monitoring on Monday. The information was disclosed in a press release signed by the committee’s chairman, Dr Dewan Aminul Islam Shahin. Earlier, on February 21, the price of 22-carat gold had been raised by Tk 3,266 per bhori to Tk 258,824, effective from 10:15 am that day. Within two days of that increase, prices have been revised upward again.

ওয়ালস্ট্রিট থেকে সরে বিদেশী বাজারে ঝুঁকছেন মার্কিন বিনিয়োগকারীরা

Bonik Barta

গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে ওয়ালস্ট্রিট থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন মার্কিন বিনিয়োগকারীরা। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মুনাফায় ভাটা ও বিদেশের শেয়ারবাজার অধিক লাভজনক হয়ে ওঠায় এ পথে হাঁটছেন তারা। খবর রয়টার্স। এলএসইজি/লিপারের তথ্যানুযায়ী, গত ছয় মাসে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত বিনিয়োগকারীরা মার্কিন ইকুইটি বা শেয়ারভিত্তিক বিনিয়োগ থেকে প্রায় ৭ হাজার ৫০০ কোটি ডলার তুলে নিয়েছেন। এর মধ্যে শুধু চলতি বছরের শুরু থেকেই সরিয়ে নেয়া হয়েছে ৫ হাজার ২০০ কোটি ডলার। ২০১০ সালের পর বছরের প্রথম আট সপ্তাহে বিনিয়োগ প্রত্যাহারের এ হার সর্বোচ্চ।

জাপানে প্রথমবারের মতো নগদের চেয়ে বেড়েছে ক্রেডিট কার্ডের ব্যবহার

Bonik Barta

ই-কমার্সের বিস্তার ও রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার সুবিধার কারণে চলতি বছর জাপানিদের মধ্যে এ প্রবণতা লক্ষ করা যায়। যদিও বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির তুলনায় দেশটিতে ক্যাশলেস বা নগদহীন লেনদেনের হার এখনো বেশ কম। খবর নিক্কেই এশিয়া। সরকারি পারিবারিক ব্যয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৫ সালে দুই বা তার বেশি সদস্যের পরিবারের মোট লেনদেনের ৩৬ দশমিক ৩ শতাংশ হয়েছে ক্রেডিট কার্ডে। ২০২০ সালে এ হার ছিল ২৬ দশমিক ৭ শতাংশ। একই সময়ে নগদ ব্যবহারের হার নেমে এসেছে ৩৫ দশমিক ৩, যা পাঁচ বছর আগে ছিল ৪৩ দশমিক ১ শতাংশ।

বিশ্ববাজারে বেড়েছে কোকোর দাম

Bonik Barta

একই দিনে লন্ডনের বাজারে পণ্যটির দাম ৫ দশমিক ৯ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ২৭৩ পাউন্ডে স্থির হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। কোকোর দাম গত শুক্রবার বাড়লেও সপ্তাহ ভিত্তিতে বড় দরপতন হয়েছে। গত সপ্তাহে আইসিইতে পণ্যটির দাম কমেছে ১০ শতাংশের বেশি। এছাড়া এদিন বেচাকেনার এক পর্যায়ে লন্ডনের বাজারে পণ্যটির দাম কমে ২ হাজার ১২৮ পাউন্ডে নেমে আসে, যা আড়াই বছরের মধ্যে সর্বনিম্ন।

কর্মী ছাঁটাইয়ে ‘অজুহাত’ হিসেবে ব্যবহার হচ্ছে এআই —ওপেনএআই প্রধান

Bonik Barta

বিশেষ করে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় কর্মী ছাঁটাইয়ের হিড়িক এ ভয়কে আরো ঘনীভূত করেছে। গুগল, অ্যামাজন ও টিসিএসের মতো বড় প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। জনবল কমানোর পেছনে মূল কারণ হিসেবে এআই-চালিত ভবিষ্যতের দিকে রূপান্তরের কথা উল্লেখ করা হচ্ছে। তবে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের মতে, এসব চাকরি হারানোর পেছনে কেবল এআই দায়ী নয়। খবর ইন্ডিয়া টুডে। অল্টম্যান বলেন, ‘অনেক প্রতিষ্ঠান কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের পেছনে প্রকৃত কারণ গোপন করে এআইকে অজুহাত হিসেবে ব্যবহার করছে।’ যদিও এ সিইও সুনির্দিষ্টভাবে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। স্যাম অল্টম্যান জানান, অনেক কর্মসংস্থান প্রকৃতপক্ষে সরাসরি এআইয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন ধরনের পেশায় এ প্রযুক্তির কারণে প্রকৃত অর্থেই কিছু কর্মী স্থানচ্যুতির ঘটনা ঘটছে।

সরবরাহ বাড়ায় হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১৫ টাকা

Bonik Barta

চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১৩-১৫ টাকা কমেছে। রমজানকে ঘিরে যখন অনেক নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, তখন পেঁয়াজের এ দরপতনে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগেও বাজারে দেশী মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ৩০-৩২ টাকায় বিক্রি হচ্ছে। বাজার করতে আসা মেহেদুল ইসলাম জানান, রমজানের শুরুতে বাড়তি দামের কারণে চাহিদামতো পেঁয়াজ কেনা সম্ভব হচ্ছিল না। এখন দাম কমায় কিছু টাকা বাঁচানো সম্ভব হচ্ছে, যা দিয়ে অন্য বাজার করা সম্ভব।

আমদানি কমায় সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচের আমদানি কমেছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এ বন্দর দিয়ে মসলাপণ্যটির আমদানি কমেছে চার হাজার টনের বেশি। আমদানিতে এ ভাটার কারণে স্থানীয় বাজারে শুকনা মরিচের দাম কেজিতে ২০-২৫ টাকা পর্যন্ত বেড়েছে। ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ২৮ হাজার ৫০৩ টন। যার মূল্য ৭৮৩ কোটি ৬৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩২ হাজার ৯২১ টন। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পণ্যটির আমদানি কমেছে ৪ হাজার ৪১৮ টন।

থাইল্যান্ডে চালের দাম কমলেও এশিয়ায় এখনো সর্বোচ্চ

Bonik Barta

তবে দাম কমলেও এশিয়ার অন্য প্রধান রফতানিকারক দেশগুলোর তুলনায় থাইল্যান্ডের চাল এখনো সবচেয়ে চড়া দামে বিক্রি হচ্ছে। খবর হেলেনিক শিপিং নিউজ। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের অংশ প্লাটসের তথ্যানুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম ছিল টনপ্রতি ৩৭৪ ডলার, যা আগের সপ্তাহের তুলনায় টনপ্রতি ১১ ডলার কম। ২০২৬ সালের ২০ জানুয়ারির পর এটিই দেশটিতে চালের সর্বনিম্ন দাম।