18-May-2026

Tuesday 19 May 2026

20-May-2026

এপ্রিলে চীনের খুচরা বিক্রি বেড়েছে দশমিক ২ শতাংশ

Bonik Barta

খুচরা পণ্য বিক্রি বাড়ার গতি কমেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে। চলতি বছরের এপ্রিলে দেশটির খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ বেড়েছে। কভিড-১৯ মহামারীর পর এটিই সবচেয়ে ধীরগতির প্রবৃদ্ধি, যা বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) গতকালের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। খবর নিক্কেই এশিয়া। চীনের মানুষের কেনাকাটার আগ্রহ বোঝার প্রধান মাধ্যম হলো খুচরা পণ্য বিক্রি। গত মার্চে খাতটির প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৭ শতাংশ। এর আগে রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা এপ্রিলে ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু প্রকৃত চিত্র তার চেয়ে অনেক নিচে নেমে গেছে। এর আগে ২০২২ সালের ডিসেম্বরে কভিড-১৯ মহামারীর লকডাউনের সময় চীনে খুচরা বিক্রিতে এমন ধীরগতি দেখা যায়।

কিউবায় বুকিং বন্ধ করল দুই শীর্ষ শিপিং জায়ান্ট

Bonik Barta

যুক্তরাষ্ট্রের নতুন এক নির্বাহী আদেশের পর কিউবায় সব ধরনের বুকিং স্থগিত করেছে বিশ্বের অন্যতম দুই শীর্ষ শিপিং জায়ান্ট সিএমএ সিজিএম ও হ্যাপাগ-লয়েড। যুক্তরাষ্ট্রের নতুন এক নির্বাহী আদেশের পর কিউবায় সব ধরনের বুকিং স্থগিত করেছে বিশ্বের অন্যতম দুই শীর্ষ শিপিং জায়ান্ট সিএমএ সিজিএম ও হ্যাপাগ-লয়েড। গত রোববার কোম্পানি দুটি এ সিদ্ধান্ত ঘোষণা করে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কিউবা থেকে পণ্য আনা ও সেখানে পণ্য পাঠানোর সব বুকিং বন্ধ থাকবে বলে জানানো হয়। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১ মে এক নতুন নির্বাহী আদেশ জারি করেন। এরপর আইনি ও বাণিজ্যিক ঝুঁকি এড়াতে কোম্পানি দুটি এ পদক্ষেপ নিল। তীব্র অর্থনৈতিক সংকটে থাকা কিউবার জন্য একে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

দুই কোম্পানির রেকর্ড ডেট পরিবর্তন

Bonik Barta

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ও বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি পূর্বঘোষিত রেকর্ড ডেট পরিবর্তন করেছে। ২৫ মে সরকারি ছুটির দিন হওয়ায় সেদিনের পরিবর্তে আগামী ১ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ জুন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ২৫ মে, যা পরিবর্তন করে আগামী ১ জুন নির্ধারণ করা হয়েছে।

দেশের প্রথম অরেঞ্জ বন্ডের সাবস্ক্রিপশন শুরু

Bonik Barta

বাংলাদেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজেদা অরেঞ্জ জিরো কুপন বন্ড’-এর সাবস্ক্রিপশন গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে শুরু হয়েছে। ২৩ মে বন্ডটির সাবস্ক্রিপশন শেষ হবে। বন্ডটির ইলেকট্রনিক সাবস্ক্রিপশন পরিচালনার জন্য গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এটি ইএসএস প্লাটফর্মের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত হওয়া প্রথম প্রাইভেট বন্ড।৷ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার ও সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা৷ উপস্থিত ছিলেন।

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ২৫ বিলিয়ন ডলার

Bonik Barta

যুদ্ধের কারণে অন্তত ২৭৯টি কোম্পানি বাড়তি খরচ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। কেউ পণ্যের দাম বাড়িয়েছে। কেউ উৎপাদন কমিয়েছে। আবার কেউ লভ্যাংশ স্থগিত করেছে। কিছু প্রতিষ্ঠান কর্মীদের ছুটিতে পাঠিয়েছে। অনেকে বাড়তি জ্বালানি খরচ গ্রাহকের ওপর চাপিয়ে দিচ্ছে। আবার কিছু কোম্পানি সরকারি সহায়তাও চেয়েছে।মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বড় বড় সব কোম্পানির খরচ দ্রুত বাড়ছে। এখন পর্যন্ত এ সংঘাতের ফলে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যয় বা ক্ষতি দাঁড়িয়েছে অন্তত ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

সাতক্ষীরায় আদার দাম বাড়ল কেজিতে ১০০ টাকা

Bonik Barta

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি কমেছে। গত অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় এ অর্থবছরের একই সময়ে মসলাজাত পণ্যটির আমদানি কমেছে প্রায় ৩০ হাজার টন। এতে স্থানীয় বাজারে আদার দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা পর্যন্ত। ভোমরা কাস্টম হাউজের রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে ৭১ হ‌াজার ৯১৪ টন। যার আমদানি মূল্য ৮৬৯ কোটি ২৩ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এ আমদানির পরিমাণ ছিল ১ লাখ ১ হাজার ৮৭৬ টন। যার আমদানি মূল্য ছিল ১ হাজার ২১৬ কোটি ১৬ লাখ টাকা। সেই হিসাবে এ বছর আদা আমদানি কমেছে ২৯ হাজার ৯৬২ টন।

মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়

Bonik Barta

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের চাহিদাও দ্রুত বাড়ছে। প্রযুক্তিটির জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরিতে চলতি বছরই প্রায় ৭০ হাজার কোটি ডলার খরচ করছে বিভিন্ন কোম্পানি। যুক্তরাষ্ট্রের গ্রামীণ ও শহরতলির বিভিন্ন এলাকায় গড়ে উঠছে বিশাল আকারের এসব ডেটা সেন্টার। কোনো কোনো ডেটা সেন্টারের আকার ম্যানহাটনের সেন্ট্রাল পার্কের চেয়েও দ্বিগুণের বেশি। খবর ফরচুন। কিন্তু সাম্প্রতিক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের অন্তত ৩৬টি অঙ্গরাজ্য বর্তমানে ডেটা সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে বিপুল পরিমাণ করছাড় দিচ্ছে। ফলে রাজ্য সরকারগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের রাজস্ব হারাচ্ছে।

আগামী সপ্তাহে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করবে পেট্রোবাংলা

Bonik Barta

দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ২৬টি ব্লকে আগামী সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এবারের দরপত্রে বিদেশী কোম্পানিকে আকৃষ্ট করতে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’-এ বেশকিছু সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের কর্মকর্তারা। এরই মধ্যে এ মডেলের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ কার্যক্রমের মধ্য দিয়ে ২৩ মাস পর আবারো সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের তৎপরতা শুরু হতে যাচ্ছে।

রূপপুর, মাতারবাড়ী, মেট্রোরেল প্রকল্প পাচ্ছে বড় বরাদ্দ

Bonik Barta

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৮ হাজার ৯২৫ কোটি টাকার উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে সরকার। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো এডিপির আকার ৩ লাখ কোটি টাকা ছাড়াল। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা, অবকাঠামো শক্তিশালীকরণ, সামাজিক সুরক্ষা বৃদ্ধি ও জলবায়ু সহনশীল উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে বড় আকারের বরাদ্দ দেয়া হয়েছে। এডিপি বরাদ্দে এবার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে প্রাধান্য দেয়া হয়েছে। প্রকল্পভেদে বড় বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ী সমুদ্রবন্দর উন্নয়ন, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (লাইন-৫ নর্দান রুট) প্রকল্পে (মেট্রোরেল) ও প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির মতো প্রকল্পগুলো।

রেমিট্যান্সের ওপর ভর করে বিওপিতে বড় উদ্বৃত্ত

Bonik Barta

দেশে ধারাবাহিকভাবে রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রেমিট্যান্সে ২০ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রবাসী আয়ের এ উল্লম্ফনের ওপর ভিত্তি করে বৈদেশিক লেনদেনের ভারসাম্যেও (বিওপি) ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাস শেষে বিওপিতে উদ্বৃত্ত আছে ৩৬৬ কোটি বা ৩ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) বিওপির তথ্য গতকাল প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে বিওপিতে ঘাটতি ছিল ১ দশমিক ১০ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের একই সময় শেষে ৩ দশমিক ৬৬ বিলিয়ন ডলার উদ্বৃত্ত রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের এ সময়ে প্রবাসীরা দেশে ২৬ দশমিক ২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এ রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় ৪ দশমিক ৪২ বিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স দেশে এসেছে।

এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা

The Business Standard

একদিকে রাজস্ব আদায়ে গতি মন্থরতা, অন্যদিকে বড় লক্ষ্যমাত্রা—সব মিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ১ লাখ ৪ হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, এ ঘাটতি এখন পর্যন্ত সর্বোচ্চ। শুধু তাই নয়, বিশেষজ্ঞদের মতে, অর্থবছরের শেষ দুই মাসে আদায়ে কিছুটা গতি বাড়লেও সব মিলিয়ে অন্তত ১ লাখ কোটি টাকার বড় ঘাটতির মুখে পড়তে পারে সরকার। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক সিনিয়র কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সর্বশেষ এপ্রিল মাসে রাজস্ব আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। অথচ আগের বছরগুলোতে মাসভিত্তিক গড় প্রবৃদ্ধি ছিল প্রায় ১৪ শতাংশ।"

পরোক্ষ করের ওপর অতিনির্ভরতা দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপ সৃষ্টি করে

Bonik Barta

বাংলাদেশে মোট রাজস্ব আহরণের প্রায় ৭৮ শতাংশেরও বেশি আসে পরোক্ষ কর থেকে।ফলে স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে ভারসাম্যপূর্ণ কর ব্যবস্থা তৈরি হয়নি। সহজে রাজস্ব পেতে জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) পরোক্ষ করের ওপরই নির্ভর করে আসছে। এটি একদিকে রাজস্ব সংগ্রহে সহায়তা করলেও অন্যদিকে নিম্ন আয়ের মানুষের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি ব্যবসায়িক খরচ ও জটিলতা বাড়ছে। এ ধরনের কর কাঠামো দীর্ঘমেয়াদে অর্থনীতিতে চাপ সৃষ্টি করে। কর-সংক্রান্ত বাজেট আলোচনায় গতকাল এ কথা বলেন বক্তারা। রাজধানীর কারওয়ান বাজারে ‘পরোক্ষ করের ওপর অতিনির্ভরশীলতা: অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব’ শীর্ষক এ সভার আয়েজন করে নাগরিক প্লাটফর্ম ভয়েস ফর রিফর্ম।

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় বিশ্বজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ২৫ বিলিয়ন ডলার

Bonik Barta

এখন পর্যন্ত এ সংঘাতের ফলে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যয় বা ক্ষতি দাঁড়িয়েছে অন্তত ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন তালিকাভুক্ত কোম্পানির প্রকাশিত তথ্য পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে দেখা যায়, জ্বালানির দাম বাড়া, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বড় ধরনের চাপের মুখে পড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি আরো জটিল হয়েছে। ইরান এ জলপথের নিয়ন্ত্রণ কড়াকড়ি করায় প্রায় আড়াই মাসে বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব পড়েছে। কারণ বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি।

রূপালী ব্যাংকের প্রায় ৪০০ কোটি টাকা নিট লোকসান

Bonik Barta

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩৯৬ কোটি টাকা নিট লোকসান হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে ২১ কোটি টাকা নিট মুনাফা হয়েছিল ব্যাংকটির। মূলত সুদ আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যয় বাড়ার কারণে ব্যাংকটিকে লোকসান গুনতে হয়েছে। রূপালী ব্যাংকের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে রূপালী ব্যাংকের সুদ আয় হয়েছে ৬৫৮ কোটি টাকা এবং এ সময়ে ব্যাংকটিকে প্রায় ১ হাজার ৩০৪ কোটি টাকার সুদ পরিশোধ করতে হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে ৮৫৯ কোটি টাকা সুদ আয়ের বিপরীতে ১ হাজার ১৩৭ কোটি টাকার সুদ পরিশোধ করা হয়েছিল। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির ৮৪ কোটি টাকা পরিচালন লোকসান হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে ৩০৬ কোটি টাকার পরিচালন মুনাফা হয়েছিল। ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট লোকসান হয়েছে ৮ টাকা ১২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫ পয়সায়।