গত বছর ভ্যালেনটিনোর মুনাফা কমেছে ২২ শতাংশ
Bonik Barta
বিশ্বজুড়ে বিলাসবহুল পণ্যের বাজারে মন্দা পরিস্থিতির কারণে ২০২৪ সালে ইতালির খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ড ভ্যালেনটিনোর পরিচালন মুনাফা ২২ শতাংশ কমেছে। খবর রয়টার্স। বিশ্বব্যাপী বিলাসবহুল পণ্যের চাহিদা কমায় ভ্যালেনটিনোর পরিচালন মুনাফায় পতন দেখা গেছে। এর মধ্যে এশিয়ার বাজার অন্যতম। ২০২৪ সালে কোম্পানিটির পরিচালন মুনাফা কমে দাঁড়ায় ২৪ কোটি ৬০ লাখ ইউরোয় (প্রায় ২৮ কোটি ডলার)। এ বছর তাদের নিজস্ব মালিকানাধীন দোকানে বিনিয়োগ অব্যাহত রেখেছে, যা মুনাফার ওপর প্রভাব ফেলেছে। এছাড়া স্থিতিশীল মুদ্রার ভিত্তিতে তাদের আয় ২ শতাংশ কমে নেমে এসেছে ১৩১ কোটি ইউরোয়। তবে জাপান, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রে বিক্রি ভালো হয়েছে বলে জানিয়েছে রোমভিত্তিক এ কোম্পানি।
ভিয়েতনাম থেকে এল সাড়ে ১২ হাজার টন আতপ চাল
Bonik Barta
ভিয়েতনাম থেকে সাড়ে ১২ হাজার টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ টন আতপ চাল আমদানি করার কথা। চুক্তি অনুযায়ী এরই মধ্যে ৭২ হাজার ৭০০ টন চাল দেশে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চট্টগ্রাম বন্দরে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষার কাজ এরই মধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার বেশি লেনদেন
Bonik Barta
দেশের পুঁজিবাজারের ব্লক মার্কেটে গত সপ্তাহে ১২১ কোটি ৪৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বিচ হ্যাচারি লিমিটেড, এসিআই লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
Govt plans Tk1,019cr automation project to curb tax evasion, boost revenue
The Business Standard
To modernise tax administration and increase revenue, the government is set to launch a Tk1,019 crore project aimed at fully digitising the National Board of Revenue (NBR), with support from the World Bank.
The "Strengthening Domestic Revenue Mobilisation Project" will automate income tax, VAT, and customs services and introduce a unified identification number for taxpayers—eliminating the current separation of Taxpayer Identification Numbers (TINs) and Business Identification Numbers (BINs). This integration aims to improve compliance, curb tax evasion, and reduce bureaucratic hassles.
"We're working to get approval from the Executive Committee of the National Economic Council [Ecnec] by June. This project aligns with our long-term revenue strategy," NBR Chairman Abdur Rahman Khan told The Business Standard. The five-year project (July 2025–June 2030) will roll out a centralised VAT e-invoicing system, an AI-powered taxpayer call centre, and full digitisation of all tax offices. It will also link NBR systems with other government agencies to enhance data sharing and enforcement.
প্রাইম ব্যাংকের দর কমেছে ১৩ শতাংশ
Bonik Barta
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসির শেয়ারদর গত সপ্তাহে ১৩ দশমিক ৪১ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে শেয়ারটির সমাপনী দর দাঁড়িয়েছে ২১ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ২৪ টাকা ৬০ পয়সা। এতে শেয়ারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটির পর্ষদ। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৪৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭ পয়সায়।
পেরুতে স্থিতিশীলতায় তামা উৎপাদন
Bonik Barta
বিশ্বের তৃতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরু। দেশটিতে গত ফেব্রুয়ারিতে স্থিতিশীলতায় ছিল ধাতবপণ্যটির উৎপাদন। বুধবার পেরুর জ্বালানি ও খনি মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর হেলেনিক শিপিং নিউজ। মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, এ সময় দেশটি মোট ২ লাখ ১৬ হাজার ৯৫৫ টন তামা উৎপাদন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় মাত্র দশমিক ১ শতাংশ বেশি। এ সময় সবচেয়ে বেশি তামা উৎপাদন করেছে এমএমজি লিমিটেড মালিকানাধীন লাস বামবাস খনি কোম্পানি। এ কোম্পানিটির উৎপাদন গত ফেব্রুয়ারিতে ৫৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
চীনে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ১০ মাসের সর্বোচ্চে
Bonik Barta
চীনে মার্চে অপরিশোধিত ইস্পাত উৎপাদন বেড়ে গত ১০ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। সম্প্রতি ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের (এনবিএস) প্রকাশিত ডাটায় এমন তথ্য উঠে এসেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মুনাফার হার বৃদ্ধি ও রফতানির গতি অব্যাহত থাকা এ সময় উৎপাদন বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। খবর হেলেনিক শিপিং নিউজ। এনবিএসের দেয়া তথ্যানুযায়ী, গত মাসে চীনের অপরিশোধিত ইস্পাত উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় মোট উৎপাদনের পরিমাণ ছিল ৯ কোটি ২৮ লাখ ৪০ হাজার টন। মাসভিত্তিক হিসাবে এ পরিমাণ ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ।
এশিয়ার স্পট মার্কেটে প্রায় এক বছরের সর্বনিম্নে এলএনজির দাম
Bonik Barta
এশিয়ায় স্পট মার্কেটে চলতি সপ্তাহেও প্রায় এক বছরের সর্বনিম্ন দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বেচাকেনা হয়েছে। এ সময় সামগ্রিকভাবে জ্বালানি পণ্যটির চাহিদা কম থাকলেও অঞ্চলের তিনটি রফতানি প্লান্ট থেকে সরবরাহ বিঘ্ন এবং কিছু ক্রেতার আগ্রহ উল্লেখযোগ্য দরপতনকে কিছুটা রোধ করেছে। খবর বিজনেস রেকর্ডার। শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় জুনে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১১ ডলার ৫০ সেন্ট, যা মে মাসের মাঝামাঝি সময়ের পর সর্বনিম্ন। আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১১ ডলার ৮০ সেন্টে বেচাকেনা হয়েছে।
Economists urge FTA talks with US to safeguard $8.0b exports
The Financial Express
Bangladesh needs to pursue a strong, evidence-based negotiation and proactively initiate a Free Trade Agreement (FTA) with the US in response to President Donald Trump's declaration of higher tariffs, to safeguard its $8 billion export market in the country.
Additionally, comprehensive policy measures are needed to boost export earnings from the US and other countries by diversifying markets and enhancing competitiveness rather than relying on increased imports from the US to address trade imbalances.
These remarks came from experts, economists and representatives of the private sector on Thursday from a dialogue titled "Trump Reciprocal Tariffs and Bangladesh: Implications and Response" organised by the Centre for Policy Dialogue (CPD) at a hotel in the capital. Professor Rehman Sobhan, Chairman of CPD, delivered special commentary, while Professor Mustafizur Rahman, a distinguished fellow at CPD, presented a keynote paper at the event chaired by Dr Fahmida Khatun, Executive Director of the host organisation.
Banks reluctant to exhaust equity market exposure limit
The Financial Express
A majority of listed banks have refrained from making fresh investments in the equity market even if they have not yet exhausted the permissible exposure limit because of pessimism surrounding stocks.The banks, which have already invested substantial amounts of funds, have incurred huge losses due to the persistent erosion in the equity market. Subsequently, they had to keep provisions from operating profits against the losses and the provisioning requirements continued to rise with the losses. As many as 24 out of 36 listed banks have investments up to 15 per cent of their capital in the secondary market, within the allowable limit of 25 per cent, as of February this year. Because of the fear of further erosion of the market value of assets, banks would rather like to withdraw funds. Meanwhile, stockbrokers and merchant banks have been given an extended period until December this year for keeping provision against unrealised losses but banks are required to keep 100 per cent provisions against losses. Earlier, banks had enjoyed a waiver from provisioning against unrealised losses in investments in mutual funds. In May last year, the central bank scrapped the waiver.
Indian, Bangladeshi students among thousands with US visa revoked
The Financial Express
The US government's recent crackdown on international students has raised concerns, particularly among Indian students. According to a report by the American Immigration Lawyers Association (AILA), about half of the 327 recent visa revocations collected by the organisation have been of Indian students. The AILA brief, titled “The Scope of Immigration Enforcement Actions Against International Students”, highlights that 50 percent of these students were from India, followed by 14 percent from China.
Other countries represented in the data include South Korea, Nepal, and Bangladesh. The US State Department and Immigration and Customs Enforcement (ICE) have been screening foreign students' data, including their social and political activism, over the past four months. Some allege that this screening is done using artificial intelligence, which may lead to inaccurate targeting of students without a criminal history or links to campus protests. In March, Secretary of State Marco Rubio announced the "Catch and Revoke" programme to identify and screen student visa holders, including monitoring their social media for evidence of anti-Semitism or support for Palestinians and Hamas. The Student and Exchange Visitor Information System (SEVIS) is a portal used by the US Department of Homeland Security (DHS) to track international students and exchange programme visitors.
NBR's Jul-Mar revenue rises, still 20pc short of revised target
The Financial Express
Although the National Board of Revenue (NBR)'s revenue collection surged a bit during the Jul-March period of the current fiscal year compared to the corresponding period of last fiscal, it still fell some 20 per cent short of the total target, official data showed on Saturday.
The NBR collected Tk 2.56 trillion in tax and revenue during the Jul-March period of the fiscal year (FY) 2024-25, about Tk 656.66 billion or 20 per cent lower than the revised target of Tk 3.22 trillion for period under review, the revenue board data showed. The state-run tax collector during the Jul-Mar period of FY2024 earned Tk 2.495 trillion in revenue, the official data showed. The NBR has revised down its total revenue collection target to Tk 4.635 trillion for the current FY2025 to support the national budget. With the Jul-March period over, the NBR now will have to collect 44.66 per cent more revenue in the last quarter (April-June) of the current FY2025, the official statistics showed. According to the NBR data, local value-added tax (VAT) collection during the Jul-Mar period of FY2025 was recorded at Tk 953.11 billion, 2.09 percentage points higher than that of the same period of FY2024.
লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আহরণে ঘাটতি ২০.৩৮%
Prothom-Alo
চলতি ২০২৪-২৫ অর্থবছরের নবম মাস মার্চে ৪২ হাজার ৯৩ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্য ছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। এর মধ্যে আহরণ হয়েছে ৩৪ হাজার ৬৬৯ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্য দিয়ে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মোট রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৮৬ কোটি ৮৪ লাখ টাকায়। যদিও এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রায় এ নয় মাসে মোট ৩ লাখ ২২ হাজার ১৫২ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছিল। এ সময় পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনের হার ৭৯ দশমিক ৬২ শতাংশ। অর্থাৎ সে অনুযায়ী অর্থবছরের প্রথম নয় মাস শেষে এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতির হার দাঁড়িয়েছে ২০ দশমিক ৩৮ শতাংশ। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
Govt draws up ambitious roadmap to modernise telecom sector
The Financial Express
he government has pledged to abolish policies that allow internet shutdowns, causing immense sufferings to the freelancers and hindering investment. It is also committed to reduce internet services costs and improve its quality through conducting sweeping reforms and deregulation, high officials said at a roundtable on Saturday. Telecom and Technology Reporters Network Bangladesh (TRNB) organized the roundtable titled "Internet Services: Challenges, Opportunities, and the Way Forward," at the auditorium of the Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC) in Dhaka. Senior officials and industry leaders were present at the meeting " We need to show the world that the internet will no longer shut down … this is a responsibility we must fulfill to assure investors," Chief Adviser's Special Assistant Faiz Ahmad Taiyeb told the event.
Highlighting the country's low global rankings in internet affordability and digital governance, the acting head of the Posts and Telecommunications Division outlined an ambitious roadmap to modernise the sector.
আকাশপথে বাড়ছে কার্গো পরিবহনের চাপ, সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ
Bonik Barta
ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ঢাকা থেকে আকাশপথে পণ্য পরিবহনের চাপ বেড়েছে। ক্রমবর্ধমান চাপ মোকাবেলায় বাংলাদেশ থেকে কার্গো পরিবহন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরই অংশ হিসেবে ২৭ এপ্রিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে শুরু হচ্ছে কার্গো পরিবহন। চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকেও কার্গো পরিবহনের জন্য প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে বেবিচক।
বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের সিংহভাগ কার্গো পরিবহন কার্যক্রম চলে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকায় ৩৫টি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করে, যার প্রায় সবাই বেলি কার্গো (লাগেজ রাখার জায়গায় পণ্য পরিবহন) সুবিধা দেয়। এর বাইরে এমিরেটস, কাতার, টার্কিশ, সাউদিয়া ও ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনস আলাদা করে কার্গো পরিবহন করে। ঢাকা থেকে বছরে গড়ে ২ লাখ ১০ হাজার টন পণ্য এ ব্যবস্থায় রফতানি হয় বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৮ কোটি টাকা বেশি রাজস্ব আদায়
The Business Standard
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও আমদানি হ্রাসের প্রবণতা সত্ত্বেও চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে যশোরের বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রার তুলনায় ৩৮ কোটি ১৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ বলছে, সরকারের শুল্কহার বৃদ্ধি এবং দ্রুত পণ্য ছাড়ের কার্যক্রম জোরদার হওয়ায় রাজস্ব আদায়ে এই সাফল্য এসেছে।
কাস্টমস সূত্র জানায়, ভারত থেকে আমদানিকৃত পণ্যের বিপরীতে প্রতি মাসে নির্দিষ্ট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৬৬ কোটি ৩০ লাখ টাকা। সে তুলনায় আদায় হয়েছে ৫ হাজার ১০৪ কোটি ৪৯ লাখ টাকা। আগের অর্থবছর ২০২৩–২৪-এ এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৫ হাজার ৯৪৮ কোটি টাকা, সেখানে আদায় হয়েছিল ৬ হাজার ১৬৪ কোটি ৫৯ লাখ টাকা। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, বৈশ্বিক মন্দা, ডলারের দামের ঊর্ধ্বগতি ও সংকটের অজুহাতে বাণিজ্যিক ব্যাংকগুলো কয়েক বছর ধরে এলসির সংখ্যা কমিয়ে দিয়েছে। এতে আমদানি হ্রাস পাওয়ায় বিগত কয়েক বছর রাজস্ব ঘাটতির মুখে পড়তে হয়েছে। তবে গত বছর থেকে উচ্চ শুল্কহারযুক্ত পণ্যের আমদানি বেড়েছে এবং শিল্প-কারখানার জন্য প্রয়োজনীয় মালামাল আসতে শুরু করায় রাজস্ব আদায় বাড়তে শুরু করেছে।
China shipbuilders rip Trump's 'short-sighted' US port fees
The Financial Express
China's shipbuilders on Saturday blasted as "short-sighted" US port fees announced by President Donald Trump's administration on China-linked ships, a measure aimed at the nation's shipbuilding industry.
Trump signed an order on Wednesday aimed at reviving US shipbuilding and reducing China's grip on the global shipping industry. His government the next day watered the measures down by shielding domestic exporters and vessel owners serving the Great Lakes, the Caribbean and US territories. The spat over ocean shipping, which conveys 80% of global trade, is the latest conflict in an intensifying trade war between China and the US that has pushed levies on each other's imports beyond 100%.
The China Association of the National Shipbuilding Industry expressed "extreme indignation and resolute opposition" to the US measures, joining protests from the government and country's shipowners.
"The decline of the US shipbuilding industry is the result of its protectionism and has nothing to do with China," the shipbuilders said in a statement. It warned the US restrictions would disrupt the global maritime system, lead to soaring shipping costs, further push up US inflation and harm the interest of the US people. "We call on the international maritime industry to jointly resist this short-sighted U.S. behaviour, and jointly maintain a fair market environment," the industry body said, adding it expects Chinese authorities to take strong countermeasures.
BD risks losing trade edge without urgent deals, experts warn
The Financial Express
Experts at a webinar Sunday warned that Bangladesh was at risk of losing its trade competitiveness unless it urgently pursues Free Trade Agreements (FTAs) in response to shifting global tariff policies.
Organised by the Forum for Bangladesh Studies (FBS), the event highlighted the growing threat of US protectionism and called for immediate strategic planning to safeguard the country's export future.
FBS hosted the webinar titled "Tariff Crisis and Trade War: What Should Be Our Strategy?" to examine Bangladesh's position in the face of rising global protectionism and the shifting dynamics of international trade.
Dr Niaz Asadullah, Head of Southeast Asia, Global Labour Organisation (GLO), moderated while the keynote address was delivered by Jyoti Rahman, an economist and international relations expert at Sydney Analysis. The keynote emphasised that the current US tariff policies were weakening the foundation of multilateral trade systems.
Mr Rahman said, "As we look ahead, the path forward seems uncertain." The global economic recovery continues to face headwinds, and they must prepare for the possibility that this sluggish pace could persist into next year.
আইডিএলসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩২ শতাংশ
Prothom-Alo
ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইডিএলসি ফাইন্যান্স পিএলসির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে নিট মুনাফা বেড়েছে ৩২ দশমিক ৩২ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইডিএলসির সমন্বিত কর-পরবর্তী মুনাফা হয়েছে ২০০ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৫১ কোটি ৩৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত মুনাফা বেড়েছে ৩২ শতাংশের বেশি। আলোচ্য হিসাব বছরে আইডিএলসির এককভাবে কর-পরবর্তী মুনাফা হয়েছে ১৬৭ কোটি ৩০ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১০৯ কোটি ৩৬ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির এককভাবে মুনাফা বেড়েছে ৫২ দশমিক ৮৫ শতাংশ। সমাপ্ত ২০২৪ হিসাব বছরে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ২৬ পয়সায়।
যুক্তরাষ্ট্রে ৮০০ কর্মী ছাঁটাই করবে ভলভো
Bonik Barta
বাজারে অনিশ্চয়তা ও চাহিদা কমার কারণে আগামী তিন মাসে যুক্তরাষ্ট্রের তিনটি স্থানে ৫৫০-৮০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে সুইডিশ কোম্পানি ভলভো গ্রুপ। পেনসিলভানিয়ার ম্যাক ট্রাকস কারখানা এবং ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের দুটি স্থাপনায় এ ছাঁটাই কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির ফলে গাড়ি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় শিল্পটি চাপে পড়েছে। ভলভো জানিয়েছে, উত্তর আমেরিকায় তাদের প্রায় ২০ হাজার কর্মী রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এ চাপ আরো ছাঁটাইয়ের দিকে নিয়ে যেতে পারে। খবর ও ছবি রয়টার্স
শুল্কের কারণে চীনে গাড়ি সরবরাহ স্থগিত করেছে ফোর্ড
Bonik Barta
শুল্ক বৃদ্ধির জেরে চীনে এসইউভি, পিক-আপ ট্রাক ও স্পোর্টস কার রফতানি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানি। ১৮ এপ্রিল এক বিবৃতিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স। ফোর্ড জানায়, চীনের পাল্টা ব্যবস্থামূলক শুল্কের আওতায় আমদানি গাড়ির ওপর সর্বোচ্চ ১৫০ শতাংশ কর আরোপের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান শুল্ক কাঠামোর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে চীনে রফতানির ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে।
তারা আরো জানিয়েছে, কোম্পানিটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে তৈরি ব্রঙ্কো এসইউভি, এফ-১৫০ র্যাপ্টর, মাসট্যাং ও কেনটাকিতে তৈরি লিঙ্কন নেভিগেটরের চালান চীনে পাঠানো বন্ধ করেছে। সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে, যখন ট্রাম্প প্রশাসনের অনিয়মিত শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্প চাপে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক বৃদ্ধির ফলে গাড়ি নির্মাতা ও যন্ত্রাংশ সরবরাহকারীদের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।
Tenders floated to import 3 spot LNG cargoes
The Financial Express
The government has moved to buy three spot LNG cargoes to meet mounting summer demand. State-run Rupantarita Prakritik Gas Company Ltd (RPGCL) has floated three separate tenders to procure the liquefied natural gas (LNG). The fuel cargoes are for May 22-23, June 5-6 and June 12-13 delivery windows, a senior RPGCL official told The Financial Express Saturday.
The country's energy demand has gone up since March with the advent of summer and is expected to grow further with the rise of temperature. Bangladesh has been buying three spot LNG cargoes for the delivery windows of March and April respectively. The bid winners will deliver the LNG cargoes with options to discharge at either of the country's two floating storage re-gasification units (FSRUs) located on Moheshkhali Island. The RPGCL, a wholly owned subsidiary of state-run Bangladesh Oil, Gas, and Mineral Corporation, or Petrobangla, looks into LNG trades in Bangladesh. The volume of each of the spot LNG cargoes will be around 3.36 million British Thermal units (MMBtu). Bangladesh currently imports LNG from Qatar Energy and OQ Trading international under long term deals and purchases LNG also from the spot market to re-gasify LNG in its two operational FSRUs having the total capacity of 1.10 billion cubic feet per day (Bcfd). The country has been reeling from an acute energy crisis as its natural gas output is depleting.
২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী শস্য উৎপাদন হবে ২৩৭.৩০ কোটি টন
Bonik Barta
বিশ্বব্যাপী ২০২৫-২৬ বিপণন বর্ষে (জুলাই-জুন) মোট শস্য (গম, চাল ও অন্যান্য দানাদার শস্য) উৎপাদন বাড়তে পারে ৩ শতাংশ। এ সময় মোট উৎপাদন পৌঁছতে পারে ২৩৭ কোটি ৩০ লাখ টনে। সদ্য প্রকাশিত ‘গ্রেইন মার্কেট রিপোর্ট’-এর এপ্রিল ২০২৫ শীর্ষক সংস্করণে এমন পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল গ্রেইনস কাউন্সিল (আইজিসি)। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম। আইজিসির দেয়া তথ্যানুযায়ী, ২০২৫-২৬ বিপণন বর্ষে রেকর্ড ভুট্টা উৎপাদন বিশ্বব্যাপী মোট শস্য উৎপাদন বাড়ার পেছনে ভূমিকা রাখবে। এ সময় খাদ্যশস্যটির মোট উৎপাদন পৌঁছতে পারে ১২৭ কোটি ৪০ লাখ টনে, যা ২০২৪-২৫ বিপণন বর্ষের তুলনায় ৫ শতাংশ বেশি। যদিও এ সময় গম ও চাল উৎপাদন পূর্বাভাস গত মাসের তুলনায় প্রায় অপরিবর্তন রয়েছে।
ওপেকভুক্ত সাত দেশের জ্বালানি তেল উত্তোলন হ্রাসের পরিকল্পনা
Bonik Barta
নির্ধারিত কোটার তুলনায় বেশি অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করলে ওপেকভুক্ত দেশগুলোকে ক্ষতিপূরণ হিসেবে পরবর্তী সময়ে উত্তোলন কমাতে হয়। এ ক্ষতিপূরণ হিসেবে ইরাক, কাজাখস্তানসহ মোট সাত দেশ উত্তোলন কমানোর পরিকল্পনা হালনাগাদ করেছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, নতুন পরিকল্পনায় সাতটি দেশকে ২০২৬ সালের জুন পর্যন্ত মাসিক ভিত্তিতে দৈনিক মোট ৩ লাখ ৬৯ হাজার ব্যারেল উত্তোলন কমাতে বলা হয়েছে। আগের পরিকল্পনায় এ সময়সীমা ছিল ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত।
ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে
Bonik Barta
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) গত অর্থবছরের একই সময়ের তুলনায় পণ্যটির আমদানি বেড়েছে ৩ হাজার ২০২ টন। গতকাল ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে ভালো চাহিদা থাকায় পণ্যটির আমদানি বাড়ানো হয়েছে। জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত নয় মাসে ভোমরা স্থলবন্দর দিয়ে মোট শুকনা হলুদ আমদানি হয়েছে ২৩ হাজার ৫০১ টন। যার আমদানি মূল্য ছিল ৩৯৯ কোটি ২৭ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় ৩০৫ কোটি ১১ লাখ টাকা মূল্যের ২০ হাজার ২৯৯ টন শুকনা হলুদ আমদানি হয়েছিল।
ক্যাপিটাল ওয়ান ও ডিসকভার একীভূতকরণে বড় বাধা কেটেছে
Bonik Barta
যুক্তরাষ্ট্রে ক্যাপিটাল ওয়ান ও ডিসকভার ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রস্তাবিত একীভূতকরণ চুক্তিটি দেশটির প্রধান দুটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ক্রেডিট কার্ড কোম্পানি গঠনের পথ সুগম হয়েছে। খবর সিএনএন।
মার্কিন ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নরস ও অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ওসিসি) শুক্রবার এক ঘোষণায় এ চুক্তিতে অনুমোদন দেয়। প্রায় এক বছর আগে ঘোষিত ‘অল-স্টক’ বা সম্পূর্ণ শেয়ারভিত্তিক চুক্তির আওতায় ক্যাপিটাল ওয়ান সম্পূর্ণরূপে ডিসকভারকে অধিগ্রহণ করবে।
SSPIRIT Project: DSS plans to spend Tk 1.94b for consultancy service
The Financial Express
The Department of Social Services (DSS) plans to spend over Tk 1.94 billion for consultancy service to distribute Tk5.89 billion in cash to around 4.5 million poor people under the "Strengthening Social Protection for Improved Resilience, Inclusion and Targeting (SSPIRIT)" Project. The project proposed by the Ministry of Social Welfare is set to be placed at the meeting of the Executive Committee of the National Economic Council (ECNEC) scheduled to be held today (Sunday) for final approval, said officials of the Planning Commission.
An analysis reveals that consulting firms are set to receive Tk 1.73 billion, while eight individual consultants will be paid a total of another Tk 210.19 million-averaging a monthly salary of Tk0.48 million each, with some earning as much as Tk0.60 million per month.
Economic experts have pointed out that while consultancy is necessary for the project design and implementation, the costs associated with consultants should be more carefully scrutinised.
In a time of economic hardship, when inflation is high and the poorest sections of society struggle to make ends meet, it is crucial that the government ensure every taka spent on such projects directly benefits the people who need it the most, said Dr Zahid Hussain, former lead economist at the Dhaka office of the World Bank.
মার্কিন শুল্ক প্রত্যাহার না হলে মাসে গুনতে হবে ২৫০ মিলিয়ন ডলার
Bonik Barta
যুক্তরাষ্ট্রে বাংলাদেশী রফতানি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ৯০ দিনের জন্য স্থগিত করেছে মার্কিন প্রশাসন। এ শুল্ক পুরোপুরি প্রত্যাহার না হলে দেশের তৈরি পোশাক খাতকে প্রতি মাসে গড়ে ২৫০ মিলিয়ন ডলার শুল্ক পরিশোধ করতে হবে দাবি করেছেন পোশাক শিল্প মালিকরা। তাই মার্কিন শুল্ক প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। বিজিএমইএর ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন উপলক্ষে গতকাল রাজধানীর উত্তরায় সম্মিলিত পরিষদের নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
ট্রাম্পের বাণিজ্য নীতিতে জাপান সরকারের উদ্বেগ
Bonik Barta
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি ও বাণিজ্য ব্যবস্থাকে ঘিরে অনিশ্চয়তার কথা জানিয়েছে জাপান সরকার। এপ্রিলের মাসিক অর্থনৈতিক প্রতিবেদনে দেশটির সরকার জানিয়েছে, এ শুল্কনীতি আন্তর্জাতিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা জাপানের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খবর রয়টার্স। জাপানের ক্যাবিনেট অফিস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থনীতি ‘মাঝারি গতিতে পুনরুদ্ধার’ করছে। তবে মার্কিন শুল্কনীতি ও বাজারের অস্থিরতা এখন বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। গত সপ্তাহে জাপানের সঙ্গে বাণিজ্য আলোচনায় ‘বড় অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তবে এটি ছিল আলোচনার প্রথম ধাপ মাত্র। এ মাসের শেষের দিকে দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালে সৌদির খেজুর রফতানি বেড়েছে ১৫.৯ শতাংশ
Bonik Barta
গত বছর সৌদি আরবের খেজুর রফতানিতে ১৫ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সম্প্রতি দেশটির ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড ডেটস প্রকাশিত তথ্যানুযায়ী, বছরটিতে রফতানির মোট মূল্য দাঁড়িয়েছে ১৬৯ কোটি ৫০ লাখ সৌদি রিয়াল (প্রায় ৪৫ কোটি ১৭ লাখ ডলার)। খবর আরব নিউজ। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ১৯ লাখ টনেরও বেশি খেজুর উৎপাদন করেছে সৌদি আরব। বর্তমানে দেশটিতে খেজুর গাছের সংখ্যা ৩ কোটি ৩০ লাখের বেশি, যা বৈশ্বিক সংখ্যার প্রায় ২৭ শতাংশ। দেশজুড়ে প্রায় ১ লাখ ২৩ হাজার খেজুর চাষভিত্তিক কৃষি খামার রয়েছে, যা সৌদি আরবকে খেজুর উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠা করেছে।